Thursday, March 21, 2024

নহ মাতা, নহ কন্যা, নহ বধূ -উর্বশী প্রসঙ্গে

রবীন্দ্রনাথ নারীর বিমূর্ত রূপের নামকরণ করেছেন উর্বশী তার কবিতার মাধ্যমে। যারা চিত্রা কাব্যগ্রন্থের উর্বশী কবিতাটা পড়েননি তারা এই লেখার ভুল অর্থ করতে পারেন তাই তাদের উর্বশী কবিতা ও এ সংক্রান্ত আলোচনাটা পড়ে তার পর লেখাটা পড়ার আনুরোধ রইলো। নিচের লিংক দুটাতে কবিতাটি ও ইউটিউবে এর আলোচনা রয়েছে। 

ইউ টিউব এর আলোচনাঃ https://www.youtube.com/watch?v=dt9v97gnB3o
 
চিত্রা কাব্যগ্রন্থে উর্বশী কবিতাটি  https://banglasahitya.net/উর্বশী-urvashi-by-rabindranath-tagore

আমি নারী নিয়ে লিখছি না বরং বিমূর্ত নারী নিয়ে লিখেছি তাই কেউ দয়া করে ভুল বুঝবেন না। এই বিমূর্ত নারী যা সকল পুরুষ প্রাণের আরাধ্য তাকে আলাদা ভাবে চিহ্নিত করে তার স্বরূপ প্রকাশ করার মত উচ্চতর জ্ঞানের অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাতে কোন সন্দেহ নাই। এই নারী ও নারীর পোশাক হিসেবে সারিকে নিয়ে লিখা লিখে আবদুল্লা আবু সাঈদের মত বিদগ্ধ ব্যক্তিত্বও নানা মহলের তিরস্কার পেয়েছেন বলে শুনেছি। তিনি স্রেফ বলেছিলেন সারিতে নারীকে অধিক রমণীয় লাগে, ব্যাস হয়ে গেল কেন তিনি নারীকে রমণী বললেন? রমণ থেকে রমণী শব্দের উৎপত্তি তাই তার কথায় অশ্লীলতার ছোঁয়া লেগে গিয়েছিল মনে হয়। বিমূর্ত নারী কিংবা বিমূর্ত পুরুষ কিন্তু ব্যক্তি নারী কিংবা ব্যক্তি পুরুষ থেকে পৃথক, বিষয়টা আগে স্পষ্ট করে বুঝে নিয়ে পাঠককে লেখাটা পড়তে অনুরোধ করবো। আমি মা, বোনকে উদ্দেশ্য করে এ লেখায় কিছু লিখি নাই, নারীর যে বিমূর্ত রূপ যাকে রবীন্দ্রনাথ উর্বশী বলেছেন সে সম্পর্কে লিখেছি। পাঠককে তাই লিখার বিষয়বস্তু সম্পর্কে সতর্ক করছি যাতে সে ভুল না বুঝে।

নারী নামের গবেষণা ধর্মী বই লিখেছেন হুমায়ুন আজাদ। এই হুমায়ুন আজাদ হুমায়ূন আহমেদের সব লেখাকেই হালকা লেখা বলতেন। বাস্তবে দেখা গেল হুমায়ুন আহমেদের উপন্যাস নারীদের কাছে অধিক জনপ্রিয়তা পেয়েছে হুমায়ূন আজাদের গবেষণা গ্রন্থ নারীর চেয়ে। পাক সাফ জমিন সাদ বাদ বইটি হুমায়ূন আজাদের লেখা, আমি পড়েছি। বইটি নিয়ে তৎকালীন জামাত এর সংসদ সদস্য প্রতিবাদ জানিয়েছিলেন সংসদে। তার পরবর্তীতে বই মেলার কাছে এক অন্ধ গলিতে তাকে বেদম প্রহার করে ফেলে রেখে যায় সম্ভবত জামাত শিবিরের ছোকরারা। তার পর তার চিকিৎসা হয় জার্মানিতে ও সে ফিরে এসে দু একটা সভায় বক্তব্য দেয়ার পর মারা যান। আমি সেই সময় ঢাকা ইউনিভার্সিটির কমার্স ফ্যাকাল্টিতে অর্থনীতির ক্লাসে উৎপাদন খাতে ইনভারটেড ইউ এর মতবাদ শুনছিলাম। স্যার বললেন হুমায়ূন আজাদ এসেছেন নিচে, এই ক্লাসের চেয়ে বরং নিচে নেমে উনার দু একটা কথা শুনাও মহা মূল্যবান হবে। বলে উনি ক্লাস সংক্ষিপ্ত করে চলে গিয়েছিলেন। নারীকে নিয়ে কথা বলতে গেলে এত বিপত্তি হবে কেন? নারীরা তো তেমন কোন ভুত প্রেত নয় যে তাদের নিয়ে কথা বললেই সমাজে তুল কালাম কান্ড বেধে যাবে। বর্তমানের নারী একদল উন্মুক্ত আর এক দল বোরখা আর নেকাবের অন্তরালে সমাজের এক অদৃশ্য রূপ ধারণ করতে চাইছে। একটা সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারবেন? টম এন্ড জেরি ছাড়া এমন কোন নাটক, মুভি, গল্প, উপন্যাস কি আছে যেখানে নারী চরিত্র নেই। কিংবা নারীকে বাদ দিয়ে এমনকি কোন যুদ্ধের ছবিও নির্মিত হয়েছে? বরং নারীর জন্যই যেন নির্মিত হয়েছে মুভিগুলো। যারা নারীবাদী তারা বলবে পুরুষরাই নির্মাণ করেছে সব ছায়াছবি আর তারা তাদের মত করে নির্মাণ করেছে নারী চরিত্র তাই সেটা নারীর আসল রূপ নয় বরং পুরুষ রচিত নারী রূপ।

এবার তবে আমার এক বাস্তব অভিজ্ঞতার কথা বলি, ১৯৯৯ সালে আমি তখন আমার ছোট মামার ডেক্সটপ পাবলিশিং হাউজ কালার রুটসে কর্মরত। তো একদিন মামা ডেকে বললো একজন ক্লায়েন্ট এসেছে যে ইমেইল করবে। তখন সবার বাসায় কম্পিউটার ছিল না আর ইমেইল করা মানে তো বিশাল ব্যাপার। তখন পাড়ায় পাড়ায় সাইবার ক্যাফের যুগ চলছে। ইন্টারনেট কি জিনিস মানুষ শিখছে। ফেইসবুক, টুইটার, হোয়াটসএপ, ভাইবার এগুলোর জন্মই হয়নি তখন। তো আমি সেই ক্লায়েন্টকে ইমেইলের ইউডোরা ওপেন করে দিলাম। সে তাতে কাজ করলো। বালক সদৃশ সার্ট পেন্ট পড়া দেখতে মেয়ে মেয়ে ভাব আছে চেহারায়, সেটাই ছিল আমার প্রথম দেখার বিশ্বাস। এই ক্লায়েন্ট পরেও বেশ কয়েক বার আসে আর আমি দ্বিতীয় ও তৃতীয় বারে নিশ্চিত হই যে, সে আসলে মেয়েলী চেহারার ছেলে নয় বরং সে একজন নারী। তার বাবা তাকে শার্ট পেন্ট পড়ায়েই মানুষ করেছে। তার মনেও নারী পুরুষ ভেদাভেদ নেই। বিষয়টি আমার তরুণ মনে দারুণ ধাক্কা দিয়েছিল। নারী সম্পর্কে আমার ধারণায় একটা উৎপটাং ধাক্কা খেয়েছিলাম। 

 

বাঙ্গালী নারীর মন ও চারিত্রিক রূপরেখা রবীন্দ্রনাথ অংকন করেছেন তার কব্য রচনায় কোন আজগুবি কল্পনা থেকে নয় বরং যা ছিল তখনকার সমাজে ভালো তাকেই তিনি উঠায়ে এনে সবার মাঝে ছাড়ায়ে দিয়েছেন। নব্য আধুনিক বাংগালীআনার জন্ম শুনিল গঙ্গোপাধ্যায়ের “সেই সময়” উপন্যাস পড়লেই পরিষ্কার ছায়া ছবির মত দেখতে পাওয়া যায়। সেই সময় বইটা নিয়ে সিনেমা হওয়া উচিত। এত সুন্দর করে তিনি বাঙ্গালীদের জাগরণ ও নব্য আধুনিক বাঙ্গালীর উদ্ভব তুলে ধরেছেন যা অন্য কোন লেখক করেছেন বলে আমার জানা নাই। হুমায়ুন আজাদের নারী বইটা পড়লাম তা কেনার বহু বছর পর, প্রথম যখন কিনি তখন কয়েক পাতা পড়ার পর আগ্রহ হারেয়ে ফেলি।  এত বছর পর পড়া হচ্ছে তা’ও ধীরে ধীরে।  যত পড়ছি তত কয়েকটা শব্দ বার বার আসছে, নরীর পরাজয় আর পুরষতন্ত্র দ্বারা নারীকে অবদমিত করা। যখন কন্ট্রাসেভটিভ আবিষ্কার হলো তখন একটা নরী মুক্তি ঘটেছে বলে আমার বিশ্বাস আর এদেশে নারী প্রধানমন্ত্রী, নারী সংসদের স্পীকার, কর্মক্ষেত্রে নারীদের অগ্রাধিকার, নারী উদ্যোক্তাদের বিশেষ ব্যবস্থায় ঋণ দান এ সব দেখার পর হুমায়ুন আজাদের নারীর পরাজয় আর পুরুষ কর্তৃক নারীর প্রতি বা নারীত্বের প্রতি অত্যাচার এর কথা ঠিক মানা যায় না। তবে ঐতিহাসিক ভাবে নারীর পরাজয়টা হয়েছিল যখন থেকে পুরুষ বুঝতে পেরেছিল যে নারীর পেটে যে বাচ্চাটা আসে সেটার আসল বীজ থাকে তার অণ্ডকোষে। হিন্দু ধর্মে শিবের লিঙ্গ পূজা কেন করে তা আমার বোধগম্য নয়। কলশি কলশি দুধ কেন শিবলিঙ্গে ঢালতে হবে তার কাণ্ডকারখানাও আমার কাছে আজগুবি লাগে। তাদের কাছে শিব সত্য, শিব সুন্দর আর যা সুন্দর তাই সত্য, তাই তারা বলে সত্যম-শিবম-সুন্দরম। হুমায়ূন আজাদের নারী গ্রন্থটি একটা গবেষণা ধর্মী বই আর তার ধরণ ধারণও ভিন্ন। লিটারেচারের বদলে তাতে থিসিস রূপটা বেশি। ওই বই থেকে নারীর প্রকৃত চিত্রটি ফুটে উঠে বলে মনে হয় না বরং নারী (রমণী) শব্দটা যে পুরুষ রচিত ও পুরুষ কর্তৃক নির্মিত তা বুঝা যায়। ইসলাম ধর্মে নারীকে পাজরের হাড়ের সাথে তুলনা করেছে, যাকে বেশি বাঁকালে ভেঙ্গে যাবে আর ছেড়ে দিলে পুরাই সোজা হয়ে যাবে। যে হাদিসে এটা বলা হয়েছে সেটাও আমি পড়েছি তাই নারী গ্রন্থে এর উল্লেখ যথার্থ হয়েছে। হুমায়ুন আজাদ সব ধর্মে নারীকে কিভাবে নিম্নস্তরে নামানো হয়েছে তার তথ্য উপাত্ত দলিল আকারে উপস্থাপন করেছেন তার বইয়ে। তিনি বলেছেন ইসলাম ধর্মে নারীকে পূর্নাঙ্গ মানুষই মনে করা হয় না বরং তাকে আদমের পাজরের হারের থেকে বানান একটি অপূর্ণাঙ্গ মানবী বলে মনে করে থাকে। তার এ কথার যুক্তি কিন্তু মুসলিমরা খন্ডাতে পারবে না। ওরা পারবে জোর খাটায়ে, যেমন সালমান রুশদির মাথার দাম ধরেছিল কয়েক লক্ষ দিনার, সেরকম প্রতিবাদ তারা করতে পারবে কিন্তু যুক্তি খন্ডান অত সহজ না। কারণ এর লিখিত দলিল আছে সবার কাছেই। পুরুষের পৌরুষ আর নারীর নারীত্বকে নানা লেখক নানা ভাবে ব্যাখ্যা করেছেন। নারীর ক্ষমতাকে কেউ বলেছেন ছদ্ম ক্ষমতা বা পর্দার পিছনের ক্ষমতা। দাউদ আঃ কে নিয়ে একটা মুভি দেখেছিলাম অনেক আগে সেখানে দেখানো হয় সম্রাট সুলেমান বা কিং সলোমন কে মসনদে বসায়ে পেছন থেকে তার মা রাষ্ট্র পরিচালনা করছেন। কিংবদন্তী ক্লিওপেট্রার কথা কে না জানে, জুলিয়াস সিজার আর রোমান সম্রাজ্য সম্পর্কে ইতিহাসের ছাত্ররা তো জানবে অবশ্যই। এই ক্লিওপেট্রাকে কারপেটে মুড়ে এক নফর লুকায়ে নিয়ে গিয়েছিল জুলিয়াস সিজারের ঘরে। তার পরের ঘটনা গুলোই বলে দেয় ক্লিওপেট্রার আর জুলিয়াস সিজারের কাহিনীগুলো। এমনও অনেক ভাস্কর ছিল যারা জীবনে ক্লিওপেট্রাকে দেখেনি কিন্তু তার মূর্তি নির্মাণ করেছেন। ট্রয় এর যুদ্ধের হেলেন এর কথা কে না জানে। বলা হয় হেলেন ছিলেন একটা উপলক্ষ মাত্র কিন্তু যুদ্ধটা ছিল বহু দিনের রেষা রেষির ফল। সেমেটিক ধর্মত্রয় যথা ইহুদি, খ্রিষ্টান ও ইসলাম (মিল্লাতে ইব্রাহিম) এর আদি ঘটনাগুলো দেখলেও দেখা যাবে দুই নারীর বিষয়। ইব্রাহিম আঃ এর বিবি হাজেরার গর্ভে ইসমাইল আঃ আর সারাহ্’র গর্ভে ইসহাক আঃ এই দুই ধারার বিষয় স্পষ্ট। সারাহ্ আঃ এর প্রতি বিধাতার এতই কৃপা ছিল যে তার গর্ভে আসা ইসহাক আঃ ও তার অনুসারীদের মানে ইহুদিদের মাঝে বহু পয়গম্বর আসলো ও তারা তাদের অবহেলা করলো এমনকি হত্যা পর্যন্ত করলো। অথচ বিবি হাজেরার গর্ভে আসা ইসমাইল আঃ এর বংশে শেষে ইসলামের মহানবীর আগমন হলো। বিধাতার এই একচোখা নিতি কেন হলো তা কিন্তু কোন মুসল্লি প্রশ্ন তোলেন না, তুললে তো হুজুরদের কোপানলে পড়তে হবে। অপরদিকে ইহুদি রাবাইরা ইসমাইল আঃ কে অবাধ্য ও দুষ্ট চরিত্রের সন্তান বলে প্রচার করে থাকে। এখানেও ওই নারীর ছদ্ম ক্ষমতা আর তা ঈশ্বর পর্যন্ত সুতা টানা। খ্রিষ্টানদের ইস্টার সানডে নিয়ে একটা মুভি দেখেছিলাম সেখানেও সেই নারীর ছদ্মক্ষমতায়ন দেখান হয়। ধর্মের যুগ শেষ হয়ে গেছে বহু আগেই সেই ফরাসী বিপ্লবের সময়কালে তাই ধর্মগ্রন্থের নারীদের টেনে আনতে চাইনা। ইসলাম নারী নেতৃত্বকে স্বীকারই করে না আর চীন দেশে নারী নেতৃত্ব হাস্যকর রকম একটি ধারণা। জগদ্বিখ্যাত সাহিত্যিকরাই নারীর সঠিক রূপটা ব্যাখ্যা করতে পারবেন বলে আমার বিশ্বাস।

আমি সেক্সপিয়ারের হেমলেট আর ওথেল ছাড়া বেশি কিছু পড়ি নাই তাই সেক্সপিয়ার কি ভাবে নারীকে চিত্রায়ন করেছেন তা জানি না তবে রবীন্দ্রনাথের নারী প্রকৃত অর্থেই বাঙ্গালী নারী। নজরুলও কম যায় না। নিচে নজরুলের কুহেলিকা থেকে তুলে নেয়া কিছু কথা উল্লেখ করছি।

”নারী শুধুই  ইঙ্গিত, সে প্রকাশ নয়, নারীকে দেখি আমরা বেলা ভূমে দাড়িয়ে! মহা সিন্ধু দেখার মত!  তীরে দাড়িয়ে সমুদ্রের যতটুকু দেখা যায়, আমরা নারীকে দেখি ঠিক ততটুকুই! সমুদ্রের জলে, আমরা যতটুকু নামতে পারি নারীর মাঝে ডুবি ততটুকুই! সে সর্বদা রহস্যের পর রহস্য জাল দিয়ে নিজেকে গোপন করে রাখে! এই তার স্বভাব! কি রহস্য ওদের চোখে -মুখে,  ওরা চাঁদের মত মায়াবী, তারার মত সুদূর!  ছাঁয়া পথের মত রহস্য! শুধু আবছাঁয়া শুধু গোপন! ওদের হয়ত শুধু দেখা যায়, ধরা যায় না! রাখা যায়, কিন্তু ছোঁয়া যায়না! ওরা যেন চাঁদের শোভা দু,দন্ডের তরে! তার পর মিলিয়ে যায়! ওরা যেন জলের ঢেউ, ফুলের গন্ধ, পাতার শ্যামলিমা, ওদের অনুভব কর, দেখ, সাবধান কিন্তু ধরতে যেয়ো না! যেমন- ঢেউ ধরতে গেলেই জলে ডুববে, ফুলের গন্ধ শুঁকতে গেলেই কাঁটা বিঁধবে! তাই নারী সারা জীবনেই অধরা।” কুহেলিকা --✍️কাজী নজরুল  ইসলাম

রবীন্দ্রনাথ নাম দিলেন উর্বশী আর নজরুল বললেন কুহেলিকা, মোট কথা তারা নারীকে নির্দিষ্ট করে ব্যাখ্যা করবেন না যেন পণ করে বসে আছেন। মানুষ যেমন তার নিজের মনকে সব সময় তন্ময় তমসাচ্ছন্ন করে ব্যাখ্যা করতে পছন্দ করে তেমনি নারীকেও তারা নির্দিষ্ট করে রূপ দান করতে চান না। নারীরাই কি তবে নারীদের নির্দিষ্ট রূপটা নিরূপণ করবেন? নারীকে নারীর রূপ নিরূপণ করতে দিলে তা নারীর রূপ হবে না হবে মানুষীর রূপ আর একমাত্র পুরুষই পারে নারীর রূপকে নিরূপণ করতে। হ্যাঁ পুরুষের চোখেই নারীরা সুন্দর নারীর চোখে নয়। নারীর চোখে নারী আরেকটি সাধারণ মানসী, মানুষের আরেকটি রূপ মাত্র কিন্তু পুরুষের চোখেই সে উর্বশী কিংবা কুহেলিকা কিংবা আলেয়া যা ধরা যায় না কিন্তু অনুভব করা যায়।


উপরের ছবিটি শাশ্বত বাঙ্গালী নারীর চিরন্তন বৈশিষ্ট্যের চমৎকার উদাহরণ। বাঙ্গালী নারীদের আমারা এমনই প্রাণবন্ত ও উৎফুল্ল দেখে অভ্যস্ত, কিন্তু ইদানীং একদল সালোয়ার কামিজ (পাকিস্তানি স্টাইল থ্রি পিস) আর আরেক দল হিজাবের দৌরাত্বে বাঙ্গালী নারী তার হাজার বছরের ঐতিহ্য হারায়ে ফেলছে। হিজাবীদের মধ্যেও আবার কেউ কেউ চেহারাটা অন্তত দেখায় বাকিরা তাও দেখাবে না ধর্মীয় বিধি নিষেধের কারণে। আমার এমন এক সহকর্মী নারী আছেন তার চেহারা আমি আজ পর্যন্ত দেখি নাই, শুধু কণ্ঠ শুনে কি মানুষকে আলাদাভাবে সনাক্ত করা যায়? এর মধ্যে আবার কিছু কিছু বাঙ্গালী নারীরা তাদের ভোল একেবারে পাল্টে ফেলছে। তারা ওয়েস্টার্ন টি সার্ট আর পেন্ট পড়ে পশ্চিমা রূপ ধারণ করতে চাইছে। তিনটা নরী রূপ পাশাপাশি দেখলে কেমন উদ্ভট লাগে দেখুন।
 

 
উপরের কোনটাই বাঙ্গালী নারীর প্রকৃত রূপ বলে মনে হয় না আমার কাছে। এগুলো যেন বাঙ্গালী নারীত্বের কিম্ভুত কিমাকার বিকৃতি। নারীকে তার রূপ নিরূপণ করতে দিলে তারা যে এরকম উদ্ভট কান্ড কারখানা করবে তা বলাই বাহুল্য। বাঙ্গালী নারীদের উর্বশী এসপেক্টটা বুঝতে হবে। উর্বশী ফ্যাক্টরটা সব নারীতে বিদ্যমান আছে তারা যদি তাকে অস্বীকার করে তবে সেই নারী হবে হয় ধার্মীক নারী, না হয় ওয়েস্টার্ন নারী না হয় পাকিস্তানী নারী। বাঙ্গালী নারীর চিরন্তন বৈশিষ্ট্য সে হারায়ে ফেলবে। ফেলবে বলাটা ভুল হবে, তারা তা হারায়ে ফেলেছে এবং সে সম্পর্কে তারা অসচেতন। উর্বশী কবিতার শেষ স্তবকে কবির হতাশা আজ বাস্তবে পরিণত হয়েছে। কবিতাটা থেকেই  উল্লেখ করছি।
 
”ফিরিবে না, ফিরিবে না - অস্ত গেছে সে গৌরবশশী
অস্তাচলবাসিনী উর্বশী
তাই আজি ধরাতলে বসন্তের আনন্দ-উচ্ছাসে
কার চিরবিরহের দীর্ঘশ্বাস মিশে বহে আসে” 
 
সত্যিকারের নারীর রূপটা কিন্তু আরো কঠিন, তার একটা ছবি নিচে দেখাচ্ছি। শহুরে নারীরা অফিসের কাজের পর বাসায় গিয়ে রান্না বান্না করে ও বাচ্চাদের দেখাশুনা করে তাই বলে গ্রাম্য নারীরা যে খুব স্বাচ্ছন্দ্যে আছে তাও নয়। নিচের ছবিটাই বলে দেয় বাচ্চা সামলানোর পাশাপাশি তাদের রান্নাবান্নাও করতে হয় আর স্বামীকে খুশি করার অমোঘ দায়িত্ব তারা জন্মগত ভাবেই পেয়ে বসে আছে। গ্রাম্য নারীরা স্বামীর অযথা মানুষিক ও শারীরিক নির্যাতনেও টু শব্দ করার সাহস করে না বলে শুনেছি। 

 
উপরের এই ছবিটা নারী দিবসের আইকন হতে পারে। নারীর পুর রূপটা ব্যাখ্যা করেছে এই মহিলা। এ উর্বশী না, কুহেলিকাও না। এ ধার্মীক নারীও না ওয়েস্টার্ন নারীও না। এ হচ্ছে প্রকৃত নারী যার কোলে বাচ্চা, মাথায় রান্নার লাকড়ি। এ বাঙ্গালী নারীও না, এ হচ্ছে প্রকৃত নারীর সত্যিকারের রূপ। বাঙ্গালী নারী রবীন্দ্রনাথের লাবন্য, কেতকী কিংবা জীবনানন্দ দাশের নাটোরের বনলতা সেন। নারীবাদীদের তাই বলতে চাই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে, হয় আপনারা নারীকে শতধা বিভক্ত করে কিম্ভুত কিমাকার করে ছাড়বেন না হয় পুরুষের চোখে নারীর সৌন্দর্য রূপায়নকে মেনে নিবেন। পুরুষই নারীর সৌন্দর্যের একমাত্র আয়না, নারী তার রূপ বিচারে অপারগ, পুরুষের চোখেই নারী চিরন্তন সুন্দর।

বাঙ্গালী নারীর প্রকৃত রূপটি তবে কিরকম হওয়া উচিত সে বিষয়ে না বললে লেখাটা সম্পূর্ণ হবে না। আমার মতে প্রকৃত নারী সে বালিকা হোক বা সাবালিকা হোক তাকে যদি বাঙ্গালী হতে হয় তবে তার রূপটা নিচের ছবি দুটার যে কোন একটার মত হতে হবে। 



আমরা পারসিয়ানও না আমরা আরব বেদুইন কিংবা পশ্চিমাও না, আমরা বাঙ্গালী। পশ্চিমারা এশিয়ান বলতে চায়নিজদের বুঝায় আর সাব কন্টিনেন্টকে বুঝাতে হলে বলে ইন্ডিয়ান। আমাদের বাঙ্গালীয়ানা সম্পর্কে পশ্চিমারা জানে না কারণ আমাদের নারীরা তাদের ঐতিহ্য রক্ষা করতে পারে নাই। আমার মা ও খালাকে চিরকাল সরি পড়তে দেখেছি কিন্তু এখনকার মহিলারা সারি পরে বিশেষ অনুষ্ঠানে যেন সারি একটা পার্টি ড্রেস। বিয়ের অনুষ্ঠান, পহেলা ফাল্গুন, নববর্ষে পড়ার জন্য সারি আর বাকি সময় ম্যাক্সি না হয় সালোয়ার কামিজ। এটা কোন কথা হলো? বাংলা ভাষার ও বাঙ্গালীয়ানার উত্থান আর তার পতন এত দ্রুত হয়ে যাবে? বিদেশী সংস্কৃতির এতই প্রভাব যে তা আমাদের ঐতিহ্যবাহী ধারাকে অতিক্রম করে যাবে? আমার মনে হয় বাঙ্গালী মেয়েদের মনে করিয়ে দেওয়া লাগবে যে তারা পাকিস্তানী নয়, আরবের বেদুইনও নয় তারা বাঙ্গালী। বাংলা কালচার ধরে রাখার মত বিদগ্ধ জন কমে যাওয়াতেই কি এই বিপর্যয় তা গবেষণার বিষয়। কিন্তু বাঙ্গালী নারীদের এই ভিন্ন কালচারে মাইগ্রেট করাটা একটা প্রশ্নবোধক বিষয়।

আর পুরুষের চোখে নারীর কল্পনা সর্বদাই আবেদনময়ী তাকে সে ধরতে চায়না কেবল বরং তাকে সে ভোগ করতেও চায়। তাই তার চোখে নারীর কল্পনা নিচের ছবিটার মত। তাকে সে দেবী রূপে কল্পনা করে তার পর তাকে ভোগ করতে চায়। পুরুষের চোখে তাই নারী নিম্নরূপ কল্পনার। এখানে বিচার্য বিষয় নারী কি তাকে ভোগ করতে দিতে চায় কিংবা সেও কি পুরুষকে ভোগ করতে চায়। প্রকৃত পক্ষে উভয় উভয়কেই ভোগ করে ও করতে চায়। নারী প্রকৃতিগত ভাবেই পুরুষের কাছে ধরা দিতে চায় না। এটা উট পাখির একটা ঝাঁককে দুর থেকে কিছুক্ষণ দেখলেই টের পাবেন। ছেলে উটপাখি যখন কোন মেয়ে উট পাখির দিকে আগায় তখন মেয়েটা দেয় দৌর, এই দৌর প্রতিযোগিতায় সে পরাজিত হয় পুরুষটার কাছে, কেন হয় তা কে জানে, হয়তো ইচ্ছা করেই পরাজিত হয়। তার পর যা হয় তা নেট জিও (ন্যাশনাল জিওগ্রাফি) চ্যানেলের ওয়াইল্ড সেক্স ডকুমেন্টারিতে দেখে নিয়েন। প্রকৃতির মধ্যেই খোদিত আছে যে নারী পুরুষের কাছে সহজে ধরা দিবে না, ভাবটা তাদের ওই রকমই দেখাবে, পুরুষের কাছে সে ধরা ঠিকই দেয় তবে পুরুষটাকে নাকে দরি দিয়ে ঘোলা জল খাইয়ে তার পর তার কাছে ধরা দেয়। 

 
”সুরসভাতলে যবে নৃত্য কর পুলকে উল্লাসি
হে বিলোলহিল্লোল উর্বশী”
 
এ কথা চিরন্তন সত্য যে, এ বিশ্বে যা কিছু সুন্দর ও ভালো অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক করেছে নর। এই দুই ভাগের মিলে একভাগ হওয়াটা প্রাকৃতিক সত্য। এই দুয়ে মিলেই তো নতুন এর জন্ম হয় তা হলে বিষয়টাকে এতটা দুর্বোধ্য করে রাখতে হবে কেন? নারী পুরুষ একে অপরের পরিচ্ছদ স্বরূপ ইসলামের ধর্মগ্রন্থেই তো বলা আছে কথাটা। তা হলে এই বিষয়টাকে নিয়ে এত বিদগ্ধ জনের এত বিশাল বিশাল গ্রন্থ রচনার কি এমন আছে? হ্যাঁ আছে বৈকি, বুঝার আছে। নারীদের বুঝতে হবে তারা নরের কাছে ঋণী আর নরকে বুঝতে হবে তারা নারীর কাছে ঋণী, উভয়েরই সমান অধিকার আছে পৃথিবীর সম্পদে। এটুকু বুঝতে ধর্মগ্রন্থ বা আসমানি কিতাবের ঐশী বাণী লাগে না, মানব সভ্যতার সাধারণ জ্ঞানই যথেষ্ট মনে হয় আমার কাছে। সভ্যতাই আমাদের শিখিয়েছে নারী পুরুষের সম্পর্ক কি রকম হওয়া উচিত। হয়তো সভ্যতার কোন পর্যায়ে নারী পুরুষের কাছে নতি স্বীকার করে পরাজয় বরন করে থাকতে পারে কিন্তু আজকের বাস্তবতায় তারা সমান সম্মান ও সম্পদের অধিকারী। আজকের শহুরে কালচারে মা খালাদের পরিবারে সন্তানেরা যতটা আপন তার চাচাদের পরিবারে ততটা নয় প্রমাণ করে সেই আদি মাতৃ তান্ত্রিক পরিবারের ছায়া যেন ফিরে আসছে আবার। মানব সভ্যতাই নারী পুরুষের সম্পর্ক নির্ধারণ করে দেয় আর সময় ভেদে তা উত্তর উত্তর উন্নতই হবে। নারী পুরুষের সম অধিকারেই আজকের পৃথিবীর বিচারে সর্বত ভাবে যুক্তি যুক্ত এবং অধিকাংশেরও তাই মত বলে আমার ধারণা। বাঙ্গালী নারী তার প্রকৃত রূপে ফেরত আসুক এই প্রত্যাশা রইলো। নারীকে নিয়ে এত অল্পে লেখা শেষ করা সহজ নয়, তাই আরেকটি লেখায় আরো কিছু কথা যোগ করছি।
 
সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ২আগষ্ট২০২৩> ৩০আগস্ট২০২৩> ২৩জানুয়ারী২০২৪> ১০ফেব্রুয়ারী২০২৪> ২৮ফেব্রুয়ারী২০২৪> ১৮মার্চ২০২৪> ২১মার্চ২০২৪> 
 
 
 
 
 

Monday, March 18, 2024

ব্যাংকিং সেক্টর ডাটা এনালিসিস ২০২৩ – ২৪ অর্থ বছর


২০২৪ এর শুরুতেই বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের কিছু প্রাইমারি আর সেকেন্ডারি ডাটা হাতে চলে আসায় মনে হলো একটু বুঝে দেখি। সাম্প্রতিক ব্যাংকিং সেক্টরে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে সবাই বলা বলি করছে। ডাটা গুলোর মানের উত্থান পতন তার ভিত্তিতে আমরা কি ধরনের সিদ্ধান্তে পৌছতে পারি তাই বুঝে দেখার চেষ্টা করবো এই লেখায়। এর আগেও আমি একটা ফিনানসিয়াল এনালিসিস করেছিলাম তবে তা কেবল এ দেশের ইসলামী ব্যাংকিং সেক্টরের একটি মাত্র উইন্ডোর ডাটা এনালিসিস ছিল। সমসাময়িক ব্যাংকিং পরিস্থিতিকে স্বাভাবিক বলা যায় না অনেকের মত। লোকজন ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছে। নিজে ব্যাংকার হওয়ায় নানা জনকে বুঝায়ে বলতে হচ্ছে সমস্যা গুলো কোথায় এবং কোন ব্যাংকে টাকা রাখা নির্ভরযোগ্য। আমি ভাবতে ছিলাম ব্যাংকিং অঙ্গনের এই পরিস্থিতিটা সাময়িক এবং সহসাই সব স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এই সেদিন মনে ২৭-ফেব্রুয়ারি-২০২৪ তারিখেও যখন লস-এঞ্জেলস এ বসবাসরত এক বয়স্ক প্রবাসী দম্পতি  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে রক্ষিত তাদের বিপুল পরিমাণ অর্থের কিয়দংশ আমাদের ব্যাংকের ইসলামিক উইন্ডোতে এমটিডিআর (ইসলামিক এফডিআর) করতে আসলেন তখন বুঝলাম সংকট এখনও কটে নাই আর রিউমারটা সুদূর লস এঞ্জেলস প্রবাসীদের কাছেও পৌঁছে গেছে। ব্যাংক ব্যবসা হলো বিশ্বাসের ব্যবসা বা ট্রাস্ট এর ব্যবসা তাই ব্যাংকারদের ট্রাস্টি বলা হয়। কোন ভাবে যদি এই বিশ্বাস ভেঙ্গে যায় তবে ব্যাংকারদের মূলধন ধরে টান পরে যা আজকের পরিস্থিতি দেখে প্রমাণ পাওয়া যায়। 

বারচার্ট-১

উপরের গ্রাফটা থেকে স্পষ্ট বুঝা যায় সোনালী ব্যাংক পিএলসি ২০২৩ সালে তার আগরে সব রেকর্ড ছাড়ায়ে সবার উপরে চলে গেছে। হতে পারে তার নন পারফর্মিং এসেট বেশি, হতে পারে খেলাপি ঋণ বা সিএল হিসাবায়নে আনলে মুনাফার চিত্রটা বদলে যাবে, তার পরও বলতে বাধ্য হচ্ছি যে, যে কোন ভাবেই হোক সোনালী ব্যাংকে বিশাল পরিবর্তন এসেছে যা ইতিবাচক। অপরপক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিগত দুই বছরের তুলনায় এ বছর ভালো করেছে কিন্তু কিছু রিউমারের কারণে লোকজন টাকা সরায়ে ফেলছে ব্যাংকটা থেকে। আমার শিক্ষা জীবনের গুরু হাবিব স্যার আছে এই ব্যাংকের ঊর্ধ্বতন পদে উনার সাথে আলাপে যা বুঝেছি তা হলো, ইসলামী ব্যাংক পিএলসি’র এসেট অনেক। এত বিশাল একটা ব্যাংক জনমত যেমন মনে করছে তেমন ভাবে নিঃশেষ হয়ে যাবে না কিংবা যাওয়ার কথাও না। পত্রপত্রিকাতে নানা রকম খবরাখবর আসছে ব্যাংকিং সেক্টর নিয়ে যার কিছু নিয়ে নিচে আলোচনা করবো।

নিউজ সার্ভেঃ (সেকেন্ডারি ডাটা ) ব্যাংকিং খাতের বিষয়ে সমসাময়িক মিডিয়া কি বলছে একটু দেখা যাক, আমি কতগুলো পেপার কাটিং এখানে নিয়ে এসেছি যাতে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করা যায়। 


Daily Sun Report, Dhaka Sunday, 24 December, 2023

Around Tk92,261 crore has been plundered from the country’s banking sector in 24 major scams over the past 15 years – from 2008 to 2023, according to a report of the Centre for Policy Dialogue (CPD).

The amount was more than 12% of the budget for FY24, which means it would have been possible to meet the budget deficit easily if the money was not stolen from the banks.

The country’s banking sector has plunged into the grip of a particular group of people and the situation is worsening gradually. Despite the worsening condition, there is a lack of effective measures to address the problems in this sector, said the CPD in a media briefing titled “Economy of Bangladesh 2023-24: Ongoing Crisis and Actions” at its Dhanmondi office in Dhaka on Saturday.

At the programme, CPD Executive Director Fahmida Khatun said financial irregularities, including sanctioning loans against fake documents, loans for non-existent institutions, and embezzlement of money took place over the past 15 years. The money taken illegally from the banks during the period is about 2% of the current gross domestic product (GDP).

মুনাফা খেয়ে ফেলেছে খেলাপি ঋণ: সোনালী ব্যাংকের এমডি
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ২০২৩ সালে ৩ হাজার ৭২৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। কিন্তু ব্যাংকের পরিচালন ব্যয়,  খেলাপিসহ সব ধরনের ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ (নিরাপত্তা সঞ্চিতি) এবং সরকারি ট্যাক্স হিসাব করা হয়নি। খরচ বাদ দিয়ে মূলত নিট মুনাফা হিসাব করা হয়। খরচ বাদ দিলে ব্যাংকের প্রকৃত মুনাফা আসলে কিছুই থাকবে না। কারণ কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৩ হাজার ৭০০ কোটি টাকার ফেডারেল বা প্রভিশন রাখতে অতিরিক্ত সময় নিয়েছে সোনালী ব্যাংক। অর্থাৎ খেলাপির বিপরীতে এসব প্রভিশন রাখার পর নিট মুনাফার বিপরীতে লোকসানে পড়বে ব্যাংকটি। সোমবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম। ০১ জানুয়ারি ২০২৪, https://www.jugantor.com

নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ২১,৬৫৮ কোটি টাকা
নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে ঋণ বিতরণ করা হয়, তার প্রায় ৩০ শতাংশ ঋণ ইতোমধ্যেই খেলাপি হয়ে গেছে। এর মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক। এসব প্রতিষ্ঠানে বিতরণ করা ঋণের ৪৩ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত খেলাপি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ০৮ জানুয়ারি ২০২৪, https://www.jugantor.com  

নির্ধারিত দামে মিলছে না নগদ ডলার
বাণিজ্যিক ব্যাংকগুলোতে নির্ধারিত দামে নগদ ডলার মিলছে না। তবে কিছু ব্যাংকে চড়া দাম দিয়ে সীমিত পরিমাণে ডলার পাওয়া যাচ্ছে। খোলাবাজারে ডলার কিছুটা পাওয়া গেলেও দাম বেশ চড়া। ব্যাংকগুলোতে নগদ ডলারের নির্ধারিত সর্বোচ্চ দাম হচ্ছে ১১৭ টাকা। কিন্তু বিক্রি হচ্ছে ১২২ থেকে ১২৫ টাকা করে। খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১২৬ টাকা করে। ১0 জানুয়ারি ২০২৪, https://www.jugantor.com

নগদ টাকার টানাটানি, লাফিয়ে বাড়ছে সুদ
অনিয়ম, দুর্নীতি এবং আস্থাহীনতায় তীব্র তারল্য সংকটে পড়েছে অন্তত এক ডজন ব্যাংক। এর মধ্যে কয়েকটি ব্যাংকের অবস্থা খুবই নাজুক।  বাংলাদেশ ব্যাংক ছাড়াও এসব ব্যাংক প্রতিদিন একে অপরের থেকে নগদ টাকা ধার করে চলে। সবল ব্যাংক দুর্বল ব্যাংককে ধার দিয়ে থাকে। আন্তঃব্যাংকের ধারের এই পদ্ধতিতে ব্যাংকিং ভাষায় কলমানি মার্কেট বলা হয়। সে কলমানি মার্কেটে লাফিয়ে বাড়ছে সুদহার। জানা গেছে, উচ্চ মূল্যস্ফীতি কমাতে সুদহার বাড়ানোকে অন্যতম টুল হিসাবে ব্যবহার করেছে বাংলাদেশ ব্যাংক। সে কারণেই চলতি অর্থবছরের (২০২৩-২৪) শুরু থেকেই সুদহারের সর্বোচ্চ সীমা প্রত্যাহার করা হয়েছে। যার সরাসরি প্রভাব দ্রুত কলমানি মার্কেটেও পড়েছে।“ ১৪জানুয়ারি২০২৪, https://www.jugantor.com

শরীয়াহ ব্যাংকের কারণে তারল্য ঘাটতিতে পুরো ব্যাংক খাত
গ্রাহকের জমা টাকা বা আমানত সুরক্ষায় ব্যাংকগুলোকে আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। তবে ইসলামী ব্যাংকসহ ছয়টি শরিয়াহভিত্তিক ব্যাংক ও দুটি প্রচলিত ধারার ব্যাংক চাহিদা মতো কেন্দ্রীয় ব্যাংকে সেই অর্থ জমা রাখতে পারছে না। ফলে কেন্দ্রীয় ব্যাংকে থাকা এসব ব্যাংকের চলতি হিসাব মাঝেমধ্যে বড় ঘাটতিতে পড়ছে। কয়েকটি ব্যাংকের বড় এই ঘাটতির কারণে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা ব্যাংকগুলোর আমানত সুরক্ষার অর্থে ঘাটতি দেখা দিয়েছে। গত নভেম্বর শেষে এই ঘাটতি দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের ডিসেম্বরভিত্তিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

দেশের ব্যাংকগুলোকে গত নভেম্বরে নগদ জমা বাবদ (সিআরআর) কেন্দ্রীয় ব্যাংকে ৭১ হাজার ৫২ কোটি টাকা জমা রাখার বাধ্যবাধকতা ছিল; কিন্তু ব্যাংকগুলো জমা রাখতে পেরেছিল ৬৫ হাজার ৮৫৯ কোটি টাকা। তারল্য–সংকটে না থাকা ব্যাংকগুলো সিআরআর বাবদ প্রয়োজনের বেশি অর্থ জমা রাখলেও সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংকে এ বাবদ ঘাটতি ছিল পাঁচ হাজার কোটি টাকার বেশি। মূলত শরিয়াহভিত্তিক কিছু ব্যাংক সিআরআর বাবদ অর্থ জমা রাখতে না পারায় সার্বিকভাবে এ ঘাটতি তৈরি হয়েছে। সিআরআরের অর্থ জমা রাখতে না পারা ব্যাংকগুলো জরিমানা গুনছে, জরিমানার সেই টাকাও তারা জমা দিতে পারছে না। https://www.prothomalo.com/business/bank/v1n208u561

ব্যাংকে রাখা আমানত কমছে, সঞ্চয় ভেঙে খাচ্ছেন পোশাককর্মীরা
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য বিদায়ী ২০২৩ সালের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে পোশাকশ্রমিকদের ৯ লাখ ৩ হাজার ৭৫৩টি ব্যাংক হিসাবে সর্বমোট জমা ছিল ৩০০ কোটি টাকা। এর আগের এপ্রিল-জুন প্রান্তিকে যা ছিল ৩৩০ কোটি টাকা। ওই প্রান্তিকে হিসাবসংখ্যা ছিল ৮ লাখ ৭৩ হাজার ৫০৩টি। অর্থাৎ তিন মাসে পোশাকশ্রমিকদের হিসাবসংখ্যা বাড়লেও আমানত কমেছে ৩০ কোটি টাকা বা ৯ শতাংশ। https://www.prothomalo.com/business/bank/vx9vnuy68c 

ডলারের কারণে মুনাফা কমতে পারে ব্যাংকগুলোর, বলছে বাংলাদেশ ব্যাংক
ডলারের মূল্যবৃদ্ধি ও তহবিল খরচ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোর মুনাফা কমতে পারে। কারণ, বৈশ্বিক সুদের হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় টাকার অবমূল্যায়নের কারণে যাঁরা বিদেশি ঋণ নিয়েছেন, তাঁদের বেশি মূল্য পরিশোধ করতে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার বাড়ানোর ফলে অভ্যন্তরীণ ঋণের তহবিল খরচও বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন মতে, সাম্প্রতিক কালে খেলাপি ঋণের হার সামান্য কমলেও ক্রমাগত খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নজরদারি আরও জোরদার করার ইঙ্গিত বহন করছে। ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের চিহ্নিতকরণ, তাঁদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সুস্পষ্ট নীতিমালা প্রণয়নপূর্বক আইন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। https://www.prothomalo.com/business/bank/a0wnt4ir48  

রেড জোনে ৯ ব্যাংক, ইয়োলোতে ২৯
বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ’শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে দেশের ৯টি ব্যাংক রেড জোনে আছে। আর ইয়েলো জোনে আছে ২৯টি এবং গ্রিন জোনে আছে ১৬টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগ অর্ধবার্ষিক পারফরেমেন্সের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে ভঙ্গুর আর্থিক দশা বোঝানো হয়েছে রেড জোন দিয়ে। গ্রিন জোন সূচকের দিক থেকে ভাল পারফরমেন্সকে বোঝায় এবং ইয়োলো জোন মধ্যবর্তী অবস্থানকে বোঝায়।

প্রতিবেদন অনুযায়ী রেড জোনে আছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, বেসিক ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক লিমিটেড ও এবি ব্যাংক লিমিটেড।

ইয়োলো জোনে আছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সোনালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মেঘনা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, মধুমতি ব্যাংক, ঢাকা ব্যাংক, উত্তরা ব্যাংক ও পূবালী ব্যাংক।

গ্রিন জোনে আছে, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, হাবিব ব্যাংক, এনসিসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক আলফালাহ, ব্যাংক এশিয়া, সীমান্ত ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, এইচএসবিসি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, সিটি ব্যাংক এনএ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

https://www.itvbd.com/economy/135659/রেড-জোনে-৯-ব্যাংক-ইয়োলোতে-২৯
প্রকাশ : ১১ মার্চ ২০২৪

নিউজ মিডিয়া থেকে প্রাপ্ত সেকেন্ডারি ডাটা এনালিসিসঃ-

বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে যে পর্যালোচনা পাওয়া যায় তাতে সবসময় একটা ডাউট ফ্যাক্টর কাজ করে তার পরও একটা সাম্যক চিত্র পাওয়ার জন্য তা যথেষ্ট পরিমাণে নির্ভরযোগ্য ধরে নেয়া যেতে পারে। খেলাপি ঋণ এর রোগটা এদেশে নতুন নয়, যা নতুন তা হলো ডলার ক্রাইসিস। এই ক্রাইসিসের কারণে বৈদেশিক বাণিজ্য যেমন মারত্মক ভাবে বাধাগ্রস্ত হচ্ছে তেমনি যে সব ছাত্র ছাত্রী বিদেশে পড়তে যেতে চাচ্ছে তারাও যেতে পারছে না। উপায়ান্তর না পেয়ে তারা হুন্ডি করে হলেও বিদেশে যাচ্ছে। শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক গুলোর মালিকানায় মনোপলি হয়ে গেছে, দেশের একটি বৃহৎ প্রতিষ্ঠান বেশিরভাগ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক কিনে তার মূলধন থেকে টাকা সরায়ে ফেলার খবর রিউমার আকারে গণমাধ্যমে চলে আসায় যারা ওই সব ইসলামী ব্যাংকে টাকা রেখেছিল তারা তা সরায়ে নিয়ে আসে নির্ভর যোগ্য ব্যাংক গুলোতে। সেকেন্ডারি ডাটা থেকে পাওয়া চিত্র বলে দেশের ব্যাংক ব্যবস্থা মোটেও স্বাভাবিক অবস্থায় নাই কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে সেরকম কোন রেড এলার্ট জারী করা হয় নাই বরং তারা সমস্যাগুলো সম্পর্কে অবহিত ও তা দক্ষতার সাথে সামাল দিচ্ছে বলে আমার মনে হয়েছে।

নন ব্যাংকিং হোক আর ব্যাংকিংই হোক না কেন, এই খেলাপি ঋণ যেন একটা কালচারে পরিণত হয়ে গেছে এ দেশে। ঋণ নিব কিন্তু ফেরত দিব না এরকম একটা মানসিকতা কিছু অসাধু ব্যবসায়ীর মধ্যে আছে। সৎ ব্যবসা করে লাভ করা না গেলে তারা এই পথ ধরে বলে আমার ধারণা। ব্যাংকে সঞ্চিত অন্যের টাকা নিয়ে এরা মেরে দিচ্ছে সবার চোখের সামনে। কানাডায় শুনেছি ওখানে যদি কেউ তার কোন ঋণ এর কিস্তি ডিফল্টার হয় তবে তার ক্রেডিট / ডেবিট কার্ডের সকল লেনদেন বন্ধ হয়ে যায়। তাই তাদের কোন কিস্তি খেলাপি হওয়ার সুযোগ নাই। এরকম ব্যবস্থা আমাদের দেশেও করা উচিত। ইদানীং দেয়াল লেখন দেখা যাচ্ছে ঋণ খেলাপিদের বিরুদ্ধে চীনের মতো কঠোর ব্যবস্থা নেয়া হোক। আমিও মনে করি ঋণ খেলাপি ব্যাংকারের দৃষ্টিতে একজন ক্রিমিনাল তাকে বার বার লোন ক্লাসিফিকেশনের সুযোগ না দিয়ে বরং কঠোর শাস্তির ব্যবস্থা করলে এই খেলাপি ঋণের প্রবণতা কমে যাবে।

আমার কাছে সিপিডি আর টিআইবি’র গবেষণা পত্র গুলো থেকে উঠে আসা পেরামিটিার গুলোকে সঠিক বা নির্ভরযোগ্য বলে সব সময় মনে হয়েছে। আমার কথা হলো এই প্রতিষ্ঠানগুলোর তথ্য উপাত্ত তো গবেষণার মাধ্যমে আসে আর তা তারা প্রকাশ করতেই পারে। জনগণ তা গ্রহণ করবে কি করবে না তা তাদের বিষয়। তাদের কথাগুলো সত্য তা আমরা সবাই জানি, যা বলেছে যে ভুয়া প্রতিষ্ঠানকে লোন দেয়া কিংবা কাগুজে প্রতিষ্ঠানকে লোন দেয়া, যে লোন আদায় হয় না, কুঋণ হয়ে যায় তা তো সত্য আর তাতে যে ২০০৮ হতে ২০২৩ পর্যন্ত দীর্ঘ সময়ে বিপুল পরিমাণ অর্থ লোপাট হয়েছে তাতে কার সন্দেহ থাকার কথা না। তবে তা ফিগারে বা পরিমাণে পাওয়া গেল ওদের গবেষণার মাধ্যমে। এই তথ্য  এলার্মিং এদেশের অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনায়।

প্রাথমিক উপাত্ত বা প্রাইমারি  ডাটা এনালিসিসঃ-
প্রাথমিক উপাত্ত সব থেকে নির্ভর যোগ্য সোর্স কোন বিশ্লেষণে কিংবা কোন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। তাই সেকেন্ডারি ডাটার চেয়ে আমরা প্রাইমারি ডাটার উপর নির্ভর করতে পারি বেশি।

নিচে বিভিন্ন ব্যাংকে একটি ইসলামী ব্যাংকিং ইউনিটের সারপ্লাস ফান্ড ফ্লো এনালিসিস করলে দেখা যায় ২০১৯ সালে ও ২০২০ সালে বিভিন্ন শরীয়া ভিত্তিক ব্যাংকে কম বেশি ফান্ড ফ্লো করলেও ২০২৩ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে ফান্ড ফ্লো একদম নাই অথচ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ফান্ড রাখা হয়েছে যা ২০১৯ কিংবা ২০২০ সালে রাখা হয়নি। দুই বছরের ব্যবধানে ফান্ড ফ্লোর এই তথ্যটা বলে দেয় যে, দেশের ব্যাংকিং ব্যবস্থায় বিশেষ করে ইসলামী শরীয়া ভিত্তিক ব্যাংক গুলোতে একটা তোলপাড় চলছে।  

পাই চার্ট-১


 পাই চার্ট-২


  পাই চার্ট-৩

পই চার্ট ১, ২ ও ৩ বিবেচনায় আনলে দেখা যায় যে সোশ্যাল ইসলামী ব্যাংক আর ইউনিয়ন ব্যাংকে কোন ফান্ডই রাখা হয়নি অথচ ২০১৯ ও ২০২০ সালে কিন্তু এই দুটি ব্যাংকে বিশাল অংশ ফান্ড রাখা হয়েছিল। প্রশ্ন হতেই পারে যে কি এমন হলো যে এই দুটো ব্যাংক থেকে ফান্ড সরায়ে নেয়া হলো? এটা প্রায় স্পষ্ট যে শরীয়া ভিত্তিক ব্যাংকিং সেক্টরে একটা পরিবর্তন এসেছে যা সবাই জানে আর তারই প্রেক্ষিতে এই চিত্রটি পাওয়া যায়।

লাইন চার্ট-১

দেশের ইসলামী ব্যাংক গুলোর কল মনি মার্কেট না থাকায় ইসলামী ব্যাংকিং ইউনিটগুলো তাদের অতিরিক্ত বা আইডেল ফান্ড অন্য ইসলামী ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে সংরক্ষণ করে বা বিনিয়োগ করে। উপরের লাইন চার্ট থেকে দেখা যায় একটি ইসলামী ব্যাংকিং ইউনিটের আদার ব্যাংক এমটিডিআর (ইসলামী এফডিআর) সংরক্ষণের ক্ষেত্রে জুলাই ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৩ এর রেখাচিত্রে যে নাটকীয় পরিবর্তন এসেছে। উপরের চিত্র থেকে বুঝা যায় সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ফান্ড পুরটাই সরায়ে তা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আর আল আরাফাহ্ ব্যাংকে রাখা হয়েছে যেখানে এক্সিম ব্যাংকে রক্ষিত আমানত কিছুটা কমলেও তা টিকে গেছে।

বার চার্ট-২

বারচার্ট ২ এ বিগত ৮ বছরে একটি ইসলামী ব্যাংকিং উইন্ডোর ডিপোজিট ও ইনভেস্টমেন্টের তুলনা চিত্র দেখানো হয়েছে। বাস্তবতা অনুযায়ী কিন্তু এই এডি রেশিও অনেক ভালো। যা আমানত তাই বিনিয়োগ করা হয়েছে। এটা প্রমাণ হয় যে ব্যাংক ব্যবসায় কিন্তু তেমন কোন বাধা পায় নাই বিচার্য ব্যাংকিং ইউনিটটির কিন্তু ২০১৮ থেকে ২০১৯ এ একটা বিশাল পরিবর্তন হয়েছে তা বুঝা যায়। ডিপোজিট আর ইনভেস্টমেন্ট দুটাই বিশাল ব্যবধানে বেড়ে গেছে আর তার পর  যে বিষয়টি লক্ষণীয় তা হলো ২০২২ এর ব্যবসায়িক অবস্থার অবনতি হয়েছে ২০২৩ সালে। নিচের চার্ট গুলোতে এই অবনতির কিছুটা ব্যাখ্যা পাওয়া যেতে পারে।


বার চার্ট-৩

বিগত আট বছরে আমানত সংগ্রহে প্রদত্ত টার্গেটের বিপরীতে অর্জন বিবেচনা করলে দেখা যায় অন্যান্য বছর আশানুরূপ অর্জন হলেও ২০২৩ সালে প্রদত্ত টার্গেটের অনুপাতে অর্জন মারাত্মক ভাবে নিচে নেমে গেছে। এই অধঃপতনের জন্য কি আমরা দেশের ব্যাংকিং অঙ্গনের অস্বাভাবিক অবস্থাকে দায়ী ভাবতে পারি? নিচে বিনিয়োগের চিত্রটা বিচার করা যাক।

বার চার্ট-৪

টার্গেটের বিপরীতে অর্জন বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রেও উপরের বার চার্ট-৪ থেকে দেখা যায় ২০২২ সালে প্রস্তাবিত টার্গেটের চেয়ে বিনিয়োগ বেশি অথচ ২০২৩ সালে টার্গেট রিচ করতে পারে নি ব্যাংকিং ইউনিটটি। এটা স্পষ্টতই প্রমাণ করে ব্যাংকিং ব্যবসায় একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

 

বার চার্ট-৫

বিস্ময়কর চিত্রটি হলো যদিও আমানত ও বিনিয়োগে একটা অধঃপতন আমার উপরের চার্ট গুলোতে লক্ষ্য করেছি কিন্তু মুনাফা অর্জনে ব্যাংকিং ইউনিট কিন্তু আগের বছর গুলোর তুলনায় প্রস্তাবিত টার্গেটের চেয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে ফেলেছে। আমানত ও বিনিয়োগে প্রস্তাবিত টার্গেটে ব্যর্থ হয়েও মুনাফায় পূর্বের সকল রেকর্ড অতিক্রম করাটাও কিন্তু একটা অস্বাভাবিক অবস্থাই নির্দেশ করে। 

সর্বশেষ বিবেচনায়ঃ-
দেশের ব্যাংকিং সেক্টরে যদি এরকম অস্বাভাবিক অবস্থা থাকে তবে বুঝতে হবে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতেও একটা অস্বাভাবিকতা আছে। অর্থনৈতিক সমীকরণগুলোতে বলা হয়ে থাকে যখন দেশের অন্যান্য সেক্টর স্বাভাবিক থাকবে তবে সূত্র গুলো কাজ করবে, দেশের অন্যান্য সেক্টর বলতে ব্যাংকিং সেক্টরকেও বিবেচনায় আনা যায়। যেহেতু তা অস্বাভাবিক তাই অর্থনীতির সূত্রগুলোর স্বাভাবিক কার্যকর থাকার কথা না। আমরা শুনি দেশ থেকে প্রচুর অর্থ অন্যত্র পাচার হয়ে যাচ্ছে, আমরা শুনি মুদ্রা স্ফীতির কথা কিন্তু বাজার বিবেচনা করলে অবাক হই। এত অর্থ পাচার, এত মুদ্রাস্ফীতি অথচ বাজারে পণ্য সরবরাহে ঘাটতি নাই আবার ক্রেতাও কমে নাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি অথচ তা ক্রেতার পারচেজিং পাওয়ার পেরটি বা ক্রয় ক্ষমতাকে অতিক্রম করে নাই। তা যদি করতো তবে জনগণ রাজ পথে নেমে আসতো এর প্রতিবাদে, তা তো দেখা যাচ্ছে না। তা হলে আমরা কি বুঝবো? অস্বাভাবিক পরিস্থিতিতেও কোন এক অজানা ফেক্টরে দেশের অর্থনীতিতে ভারসাম্য বিদ্যমান আছে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের কাড়নেই হোক কিংবা দেশের বৈদেশিক বাণিজ্যের কারনেই হোক ডলার ক্রাইসিস দেশের ব্যাংকিং সেক্টরে একটা অস্বাভাবিক অবস্থা নিয়ে এসেছে তার সাথে যোগ হয়েছে শরীয়া ভিত্তিক ইসলামী ব্যাংক গুলোর মালিকানায় একক কোন প্রতিষ্ঠানের একছত্র আধিপত্য। এই দুটা ফ্যাক্টরের পাশাপাশি দেশীয় কালচার ঋণ খেলাপির কারণেও দেশের ব্যাংকিং অঙ্গনে ২০২৩ - ২০২৪ অর্থ বছরে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে আমার মনে হয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতাদের চিহ্নিতকরণ, তালিকা প্রকাশ ও তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ একান্ত জরুরী ও সময়ের দাবী বলে আমি মনে করি।

সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ০১জানুয়ারী২০২৪> ০৩জানুয়ারী২০২৪> ১৪জানুয়ারী২০২৪> ১৭ফেব্রুয়ারী২০২৪> ২৮ফেব্রুয়ারী২০২৪> ১৮মার্চ২০২৪

Related Write ups  প্রাসঙ্গিক লেখা

Islamic banking window in current context
https://surzil.blogspot.com/2023/01/islamic-banking-window-in-current.html

দেঁকি না কিঁ করে – সব ব্যাংক লুটেরার দল
https://surzil.blogspot.com/2022/12/blog-post_25.html

প্রশ্ন উত্তরে ইসলামী ব্যাংকিং – মোহাম্মদ মোস্তফা সার্জিল
https://surzil.blogspot.com/2020/11/blog-post.html

সাক, সুকুক ও ইসলামী ব্যাংকিং
https://surzil.blogspot.com/2019/09/blog-post.html

ইসলামী ব্যাংকিং উইন্ডো ও বর্তমান প্রেক্ষাপট
https://surzil.blogspot.com/2019/08/blog-post_14.html

ইসলামী ব্যাংকিং উইন্ডোতে দেড় বছর
https://surzil.blogspot.com/2018/12/blog-post_28.html

ইসলামী ব্যাংকিং উইন্ডো- একটি কেইস স্টাডি
https://surzil.blogspot.com/2021/02/blog-post_11.html

আমার কাছে অনেকের প্রশ্ন
https://surzil.blogspot.com/2024/02/blog-post_28.html


Wednesday, February 28, 2024

আমার কাছে অনেকের প্রশ্ন ও তার উত্তর

 

আপনি এত সময় কই পান? এত বড় বড় লেখা কখন লিখেন?

উত্তরঃ আমি একটা লেখা শুরু করার পর বিভিন্ন সময় তাতে আমার চিন্তা গুলো যোগ করে যখন দেখি তা অন্যর সাথে শেয়ার করার উপযুক্ত হয়েছে তখন তা ব্লগে প্রকাশ করে মতামত আশা করি। আমার লেখার উদ্দেশ্য মূলত অন্যর সাথে আমার চিন্তা ভাবনা গুলো শেয়ার করা। অনেকের প্রশ্ন লেখার জন্য এত সময় আমি পাই কই। একটু একটু করে লিখি অনেক দিন ধরে, কোন কোন লেখা বছর গড়ায়ে যায়। তাই আমার প্রতিটি লেখার নিচে কবে কবে লিখেছি তার একটা উন্নয়ন ও সম্পাদনা ইতিহাস যোগ করা থাকে। আমার এক বন্ধুর জানার আগ্রহে বলেছিলাম, কেউ আছে যারা দুইটা বল নিয়ে জাগল করতে পারে না আবার কেউ কেউ আছে যারা ৪, ৫ টা বল নিয়ে দুই হাতে জাগল করতে পারে। এটা তার বা যার যার দক্ষতার বিষয়। তাছাড়া বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়। অল্প অল্প করে লিখি একসময় তা অনেক হয়ে যায়, তখন সম্পাদনা করে কাট ছাট করে দরকারি কথা গুলো রেখে বাকি গুলো বাদ দিয়ে দেই। আজকের জমানায় এত এত সফটওয়ার আর অনলাইন টুল চলে আসছে যে আমরা অল্প সময়ে অনেক কাজ ও অনেকের সাথে যোগাযোগ করতে পারি তবে সেটা তখনই পারি যখন আমরা এই উন্নত টুলস গুলো সঠিক ভাবে ব্যবহার করতে শিখি। সিস্টেমেটিক ভাবে কাজ করলে প্রচুর কাজ ও জটিল কাজ গুলো সহজে করা যায়। তাই যারা যত বেশি টুল ব্যবহার করতে শিখেছে তারা তত বেশি অন্যর চেয়ে বেশি কাজ করতে পারছে। আমি টুলস গুলো ব্যবহার করে অনেক কাজ দ্রুত করে ফেলতে শিখেছি তাই অন্য কারো কাছে মনে হতে পারে আমি হাইপার একটিভিটি শো করছি, প্রকৃত পক্ষে তা নয়, বরং ডিসিপ্লিন ও মেথড ব্যবহার করে আমি প্রচুর কাজ করছি স্বচ্ছন্দে ও সাবলীল ভাবেই। অন্যরা পারছে কি না সেটা আমার ধর্তব্যের বিষয় না।

আমি আমার লেখায় কম্পিউটার ব্যবহার করি আর আমার চিন্তাভাবনা গুলো লিখে রাখি বিভিন্ন সময়। আমার টাইপ স্পিড বাংলায় মিনিটে ৫০ শব্দ আর ইংরেজিতে ৫৫ শব্দ হওয়ায় প্রচুর কথা লিখতে পারি। টাইপ স্পিড বৃদ্ধির জন্য আমি মেভিস বেকন টিচার্স টাইপিং ভার্শন ফোর এর কাছে ঋণী। বানান ভুল সংশোধনের জন্য আমি অভ্রর স্পেল চেকারের কাছে ঋণী। মাইক্রোসফট ওয়ার্ড এর ট্রেক চেঞ্জ ফাংশন আমাকে আমার লেখা সম্পাদনা করতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। একটা হাইলি কাস্টমাইজড কম্পিউটার ফাইল আমার লেখাগুলো সংরক্ষণ করে যেটাতে আমি ন্যাভিগেশন টুল ব্যবহার করে যখন যে লেখাটাতে আমার কথা সংযুক্ত করতে চাই তা করতে পারি। ব্লগ স্পট এর কাছে কৃতজ্ঞ আমার লেখাগুলো অনলাইনে প্লেস করার সুযোগ করে দেয়ার জন্য আর হোয়াটস এ্যাপ, ফেইসবুক, ম্যাসেঞ্জার এর মাধ্যমে লেখাগুলো আমার প্রিয়জনদের কাছে পৌছে দেই। সব গুলো টুল ব্যবহার করে আমার মনের কথা আপনার কাছে পৌঁছে দেই এই প্রত্যাশায় যে আপনি তা পড়ে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। কিন্তু মানুষ পড়ে (কতগুলো হিট হলো তা আমি দেখতে পাই ব্লগের কন্ট্রোল প্যানেলে) কিন্তু কোন মন্তব্য করে না দেখে প্রায়শই হতাশ হই। বেশির ভাগ পাঠকই হয়তো এত বড় লেখা দেখে সুইপ ডাউন করে চোখ বুলায়ে যায়। পড়লে তো সে মন্তব্য করতো কিন্তু বাঙ্গালীদের মধ্যে ভারচুয়াল রিয়ালিটির কনসেপ্টটা এখনও পুরোপুরি বোধগম্য হয়নি কিংবা তারা সহজে মন্তব্য করতে চায় না, যা আমরা বিশ্বের অন্যান্য অংশে দেখি না। ওখানে প্রায়শই তাদের পোস্টে মিলিয়ন মিলিয়ন রিএকশন আসতে দেখা যায়। হলিউড তারকা মরগান ফ্রিম্যান এর কাজ ও কথা আমাকে মারাত্মক প্রভাবিত করেছে তাছাড়া বারট্রান্ড রাসেল ও এলডাস হাক্সলির লেখাও আমার অত্যন্ত প্রিয়।

আমি প্যাটার্নটা ধরতে পেরেছি, কেন প্রত্যেকেই প্রথমেই আমাকে প্রশ্ন করে আমি লেখার এত সময় কই পাই। প্রত্যেকেই জানতে চেয়েছে এই প্রশ্নটা কারণ, বড় লেখাটা দেখে তাদের বিরক্তি লেগেছে, কেউ পড়ে নি কিংবা লেখাটা পড়ে প্রশ্ন টা করেননি, কারণ লেখাটা পড়লে সে ওই লেখার বিষয়বস্তু প্রসঙ্গে প্রশ্ন করতো। লেখাটা বড় দেখে বিরক্ত হয়েছে, এই ভেবে যে, এত বড় লেখা পড়ার ধৈর্য কই পাবো আর এত বড় লেখার সময়ই বা উনি পেলেন কোথায়। তাদের লেখাটা পড়তে ইচ্ছা হয়তো বা করেছে কিন্তু এত বড় লেখা (আমার লেখা গুলোর একটা গড় কলেবর আছে, যা আমি মেইনটেইন করি, ১১০ লাইন গড়, এটাকে বড় লেখা বলাটা কতটা যৌক্তিক আমি জানি না, আমার বিচারে এটা মাঝারি কিংবা ছোট একটা লেখা) পড়ার সময় এখন আর মানুষজনের হাতে নাই। তাই তারা বিরক্ত হয়ে আমাকে এই প্রশ্নটা করে। লেখাটা বা লেখা গুলো যারা পড়েছেন তারা জানেন, একটা পুরপুরি ভাব ধারাকে প্রকাশ করতে গেলে ১১০ লাইন যথেষ্ট না, বরং এর দ্বিগুণ কিংবা তিনগুণ লেখাকে যথেষ্ট বলা যেতে পারে। একবার পড়া শুরু করলে শেষ না করে থামতে পারেননি কেউ এটা আমার অনুমান, কারণ আমি জানি একটা চিন্তা ধারার বিবরণ পড়তে থাকলে আরেকটি মন যদি তার আদ্যোপান্ত ধরতে চায় তবে সে পুরটাতেই আবিষ্ট হবে, শেষ পর্যন্ত কি বলা হয়েছে তা বুঝতে চাইবে, এটাই স্বাভাবিক মানবিক প্রবণতা। আমি আমার চিন্তাধারার যৌক্তিক দিকগুলো তুলে ধরি বিষয় ভিত্তিক ইস্যুতে আর ওটাতে আমার মতামত দিয়ে শেষ করি। কেউ শেষ পর্যন্ত পড়ে কোন মন্তব্য করে নি এমন না, আমি মন্তব্য পেয়েছি, যারা পুরটা পড়েছে তাদের কাছ থেকে, যার সব কটিই ছিল ধনাত্মক, যার ফলাফলই হলো আমার বই প্রকাশের সাহস দেখানো। আমি কৃতজ্ঞ ওই সকল মন্তব্য প্রদানকারীদের প্রতি (নাম উল্লেখ করলাম না, কারণ আমাদের দেশের লোকজন বড় লাজুক, নাম প্রকাশে অনিচ্ছুক, মন্তব্য প্রকাশে অনেক ভীত) যারা আমার লেখা পুরটা পড়ে তার পর মন্তব্য করেছেন। শেষ বইটা আমি তাদের উদ্দেশ্যেই নিবেদন করবো।

আপনি রাজনৈতিক ভাবে কোন মতাদর্শের অনুসারী?

উত্তরঃ আমাদের সংবিধানের মূল নীতি মতে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদে বিশ্বাসী। ধর্মীয় গোঁড়ামির মধ্যে আমি নাই। এই কিছুদিন আগেও ছিলাম কিন্তু এখন এর চরম বিরোধিতা করি। প্রতিটি ধর্মের ছাতার  নিচেই অন্ধকার আর ঝর বৃষ্টির ভয়ে অনেকেই সেই ছাতা মাথায় দিয়ে আছে, আমি মনে করি ছাতা সরালেই তারা আলোকিত আকাশটা দেখতে পাবে। আমি ছাত্রাবস্থায় কিংবা চাকুরী জীবনে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না তবে ২০০২ থেকে ২০১০ পর্যন্ত মুসলিম প্রফেশনালস ফোরাম বা এমপিএফ এর সাথে যুক্ত ছিলাম। ওই সময় ইসলাম ধর্ম ও রাজনীতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাই। ২০১৬ তে মায়ের মৃত্যুর পর ধর্মের উপর সকল আস্থা হারায়ে ধর্মনিরপেক্ষ ও পরবর্তীতে প্রথা বিরুদ্ধ মানুষিকতায় চলে আসি। দেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, কখন ছিলও না। যারা ভালো কাজ করে ও সঠিক পথে চলে আমি তাদের সমর্থন করি আমার লেখার মাধ্যমে তা প্রকাশও করি।

আপনার লেখার উদ্দেশ্য কি?

উত্তরঃ সব লেখকেরই লেখার একটা উদ্দেশ্য আছে, আমারও আছে, আমি মনে করি আমার লেখা যদি পাঠকের মনে চিন্তার সূত্রপাত করতে পারে তবেই তা সার্থক। কারণ ইদানীং কালের মানুষের মধ্যে চিন্তা ভাবনা করার ফুরসতও নাই তাই অভ্যাসও কমে গেছে, কিন্তু মানুষের মনের মৌলিক চিন্তা ভাবনায় যদি পরিবর্তন আনতে হয় তবে তাকে দিয়ে চিন্তা ভাবনা করাতে হবে। হ্যাঁ, অনেকেই আমার মাঝারি গোছের আর্টিকেল গুলো পড়ার আগ্রহ পাবে না আমি জানি তবে কেউ কেউ কিন্তু বিষয়বস্তু ও তার সার সংক্ষেপ পড়ে আগ্রহ পাবে, যারা পড়ুয়া তারা পড়বে আর তা তাদের মধ্যে চিন্তার সূত্রপাত করবে। আমার উদ্দেশ্য ওটাই।

মানুষে মানুষে মত পার্থক্য থাকবেই কারণ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন তবে মতামতগুলো যতটা সম্ভব কাছাকাছি নিয়ে আসাই আলোচনার উদ্দেশ্য। আমি যে লিখি তা মূলত মানুষের মধ্যে চিন্তার সূত্রপাত করানোর জন্য। যাতে করে তার মতামতগুলো আমি পাই ও তার সাথে আমার চিন্তা ভাবনা গুলো যাচাই বাছাই করে দেখতে পারি। এই যাচাই বাছাই যদি উভয়েই জানে তবে উভয়েরই উপকার হবে। তাই আমার লেখা পড়ে মন্তব্য করার অনুরোধ রইলো।


 প্রশ্নঃ কবে থেকে লেখালেখি শুরু করেন?

উত্তরঃ আমি লেখা লেখি খুব বেশি দিন হয় নাই যে শুরু করেছি, আনুমানিক ২০১৮ সালের মধ্যভাগ থেকে। কখনো ভাবিও নাই যে ব্লগে আমার এতগুলো লেখা আপলোড করতে পারবো। আমার আগের লেখা গুলো মূলত নিজের সাথে আত্মকথনের মত ছিল আর বিশৃঙ্খল বা জগাখিচুড়ির মত ছিল। কাউকে দেখাতে হবে না বলে আবোল তাবোল চিন্তাগুলো লিখে রাখতাম, যখন ব্লগে আপলোডের প্রসঙ্গ চলে আসলো তখন সঠিক বানানে সুন্দর করে একটা উদ্দেশ্যকে সামনে রেখে লেখা গুলো গুছানো গেল। আমি রিথোরিকাল পাওয়ার এর উপর একটা বই পেয়েছিলাম হাতে ওটার পরামর্শগুলোও কাজে আসছে। প্রথম কয়েকটা লেখা ইংরেজিতে লিখে পরে দেখলাম ইংরেজির চেয়ে বাংলায় আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, তখন ওই ইংরেজি লেখাগুলো অনুবাদ করে বাংলায় এনে তাকে আরো উন্নত করেছি। ব্লগে লেখা শুরু করার পর দেখলাম আমি যখন এর লিংক গুলো আমার পরিচিত জনদের দেই তখন তারা সেটা পড়ে, সবাই না, তবে বেশ কয়েকটা দিক থেকে সাড়া পেলাম। লেখা কিন্তু চাইলেই আসে না, মনের কথাগুলো গুছায়ে লেখাটাতেও মন লাগে আর একটা বিষয় ছোট্ট করে প্রকাশ করলে তার মর্ম কথাটা সঠিক ভাবে অন্যের কাছে প্রকাশও করা যায় না। আমি কিন্তু আমার ব্লগ লিংক গুলো কতগুলো হিট হল তা জানতে পারি, ধরে নেই তার তিন ভাগের এক ভাগ হয়তো পড়ে, বাকিরা সুইপ করে চলে যায়। তবে যারা পড়ে তারা মন্তব্য করে, তাও ব্লগে না, সামনা সামনি দেখা হলে ওই প্রসঙ্গে বলে।

আমি গল্প উপন্যাস লিখতে পারি না, কবিতা তো নয়ই, কিন্তু আমি আমার চিন্তা ভাবনা গুলো তোমার সামনে মেলে ধরতে পারি, তার প্রেক্ষিতে তোমার চিন্তা ভাবনা গুলোর মিথস্ক্রিয়া অবশ্যই হবে আর যুগ যুগ ধরে সেই সক্রেটিসের আমল থেকে থিসিস+এন্টিথিসিস=সিনথেসিস (বাদ+প্রতিবাদ=সংবাদ বা সংলাপ) মানুষের মনের পরিবর্তন করে আসছে। নতুন কিছু আনতে হলে এই বাদ প্রতিবাদ এর সংশ্লেষণ লাগবেই। তার জন্যই আমি লিখে যাচ্ছি। সাতটা করে লেখার একটা করে ছোট্ট বই আকারে প্রকাশেরও ইচ্ছা হচ্ছে ইদানীং, ছোট মামার প্রেসে লেখাগুলো পাঠাচ্ছি। কম খরচে কয়েক হাজার কপি করে ছাপবো। সাতটা বই এর নাম ও লেখা আলাদা করে ফেলেছি। একদিকে নতুন লেখা চলবে আর তার পাশাপাশি বই আকারে একই ধারার লেখাগুলোর বইও ছাপবো আশা রাখি।


প্রশ্নঃ পাঠকদের প্রতি কি আপনার কোন বক্তব্য আছে?


উত্তরঃ বর্তমান সমাজে লোকগুলোর মানুষিকতা দ্রুত আগ্রহ হারায়ে ফেলা কিংবা কেবল সাম্প্রতিক বিষয়াবলীতে আগ্রহ থাকা, তার সংখ্যা বাড়ছে কিন্তু ওই যে বলে না কোয়ান্টিটি বাড়ালে কোয়ালিটি কমে যায় তখন তাতে ভারসাম্য আনতে কৌশল লাগে। হ্যাঁ সমাজে মানুষের জীবনাচরণ ও জীবন দর্শনে পরিবর্তন আসছে কিন্তু যদি খেয়াল করে দেখা যায়, অনলাইন নিউজ থাকলেও নিউজ পেপার পত্রিকা প্রকাশ কিন্তু থেমে থাকেনি। টিভি নিউজ চ্যানেলও চলছে যেখানে ইউটিউবে সেই খবরই যখন তখন দেখা যায়। সমাজ ও জীবনাচরণ বদলাচ্ছে কিন্তু আগের গুলো সবই যে অকার্যকর হয়ে যাচ্ছে তা নয়। পুর সমাজটা একবারে বদলাচ্ছে না, এখানেও স্ট্রেটাম থেকে স্ট্রেটামে নানা রকম চিন্তা ভাবনা চলমান আছে। আমাদের জাতির বুদ্ধিবৃত্তিক জনগোষ্ঠীর চিন্তা ভাবনা গুলোকে যদি কাছা কাছি আনা যায় তবে সমাজে পরিবর্তন আসবেই। আমি লেখা লেখির মাধ্যমে সেই চেষ্টাটাই করতে চাচ্ছি যতটা পারছি আমার পেশা ও পরিবারকে ঠিক রেখে। আমাদের আবাস এই দেশের উন্নয়নে, আমাদের পরবর্তী প্রজন্মের উন্নত ভবিষ্যতের জন্যও যতটা সম্ভব আমাদের অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। আরেকটা কথা, লিখে যা প্রকাশ করা যায় তা কিন্তু কথায় অনেক সময় প্রকাশ করা যায় না। কথা ক্ষণিক বাদ মেনে চলে, ক্ষণিকেই তা অতীত কিন্তু লিখলে তা সহজে অতীত হয় না, সময়ে তাকে ধরে রাখা যায়।

 

উন্নয়ন ও সম্পাদনা ইতিহাসঃ ২৪ডিসেম্বর২৩> ২৮ফেব্রুয়ারী২০২৪> ০৪মার্চ২০২৪> ১৭মার্চ২০২৪> ১৭এপ্রিল২০২৪> ৭জুলাই২০২৫>

Monday, February 26, 2024

চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমার মন্তব্য

 

রাজনীতি নিয়ে কথা বলতে ভদ্রলোকেরা ভয় পায় কারণ তারা ঝামেলায় জড়াতে চায় না। “আমি বাবা আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে আমার কি লাভ” এই মানুষিকতা তাদের। এদেশে যারা ক্ষমতায় যায় তারা সব লুট পাট করে নিয়ে যায়, চিরকাল তাই তো চলছে এই দৃঢ় বিশ্বাস। যেই যায় লংকায় সেই হয় রাবণ, এই রকম একটা ধারণা সাধার মধ্যবিত্ত শহুরে জনসমষ্টির মাঝে হাজার বছর ধরে বিরাজমান। অবাক করার মত বিষয় হলো এই ধারণাটা বা জনমতটা আপনা আপনি সবার মধ্যে ভাইরাসের মত ছড়ায়ে গেছে। অনেকের কাছে আঙ্গুর ফল টক তাই খাব না, মানে রাজনীতি বুঝি না তাই এ নিয়ে কথা বলবো না, এই রকম মানুষিকতাও দেখতে পাওয়া যায়। আমার আগের একটা লেখা, রাজনীতি কি যেন তেন ব্যাপার? এ বলেছিলাম ভদ্রলোকেরা যদি মাঠ ছেড়ে দেয় তবে তো দুষ্ট লোকেরা মাঠ দখল করে নিবে। তাই হচ্ছে এদেশে দুষ্ট লোকেরাই রাজনীতি করছে। রাজনীতি করতে কিছুটা ডিপ্লোম্যাসি জানতে হয় যা সাধারণ ভদ্র লোকরা জানে না। তাই বলে এমন কি তারা প্রকাশ্যে মন্তব্য করতেও ভয় পাবে? হ্যাঁ, অফিসে কলিগের সাথে, চা য়ের আড্ডায় তারা রাজনীতি নিয়ে গলাবাজি করে ঠিকেই কিন্তু একটা টিভি কেমেরা ও মাইক হতে নিয়ে কোন প্রেস মিডিয়াতে মন্তব্য করার সাহস বা গলাবাজি করার সাহস তাদের নাই সেটা তাদের তর্জন গর্জন দেখলেই বুঝা যায়। চা য়ের কাপে ঝড় তুলা পর্যন্তই রাজা উজির মারা শেষ তার পর যেই সেই চিরাচরিত পুরাতন মানুষিকতা। অনেকে বলে রাজনীতি করে সব চোরের দল। আরে বাবা রাজনীতি যতি ওই চোরের দলেরা না করতো তা হলে কি চায়ের কাপে ঝড় তুলেই দেশ টা চলতো? আমিও ভয় পাই ঝামেলায় জড়ানোর কিন্তু তাই বলে প্রকাশ্যে কিংবা গণমাধ্যমে আমার মতামত তুলে ধরতে আমি ভয় পাই না, আমার সাংবিধানিক অধিকার সম্পর্কে আমি অবহিত ও তার উপর ভিত্তি করেই আমার সমালোচনা আমি মুক্ত মঞ্চে উপস্থাপন করতে পারি বলে আমার ধারণা।

বিএনপির ধানের শিষে যে পচন ধরেছে তা কি তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ লক্ষ্য করেছেন না? সময়মত ধান না কাটলে যে তাতে পচন ধরবে তা তো প্রাকৃতিক সত্য । যারা পরাজিত হয়েও সেটা মেনে নিতে পারে না কিংবা তাদের ভুল গুলো ধরতে অপারগ হয় তবে তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে বলতেই হবে। বিএনপি সম্পর্কে আমার মন্তব্য তাদের তরুণ নেতৃত্ব প্রবণতাতে ভুল বা ত্রুটি আছে। বিরোধী দল কতটা রাজনৈতিক ভাবে সবল হলে তাদের বিপক্ষকে খাঁচায় বন্দি করে নির্বাচনের মাঠ ফাকা করে নিয়ে ক্ষমতা পুনর্দখল করে তার পর বিপক্ষদের ছেড়ে দেয় তা দেখে বিশ্বয় বোধ হয়। বিএনপি রাজনৈতিক ভাবে এতটাই বিপর্যয়ের মুখে পরেছে যে কোন একটা জন গুরুত্বপূর্ণ ইস্যু সৃষ্টি করতেই পারছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া কিন্তু বাজারে পণ্যের অভাব নাই, বিক্রেতার অভাব নাই আর ক্রেতাও আছে প্রচুর। অর্থনীতির নানা দোষত্রুটি সহ তা স্বাভাবিক না হলেও ভালই চলমান আছে দেখা যাচ্ছে। হ্যাঁ নানা দিকে বাক নিচ্ছে, উত্থান পতন হচ্ছ ঠিকই কিন্তু গাড়িটা তো চলমান আছে। বেশ কয়েক বছর আগে আমি আমার এক কলিগকে অফিসে যাওয়ার পথে বিতর্কে বলেছিলাম মাইক্রো ইকনমি সুস্থ আছে কি না বুঝবেন কিভাবে? যখন দেখবেন বাজারে পণ্য আছে প্রচুর আর তার ক্রেতাও আছে যথেষ্ট তাহলে বুঝতে হবে ইকনমি সচল আছে। আমরা আদর্শ বাজার বা পারফেক্ট মার্কেট কাকে বলি? যেখানে প্রচুর বিক্রেতা আর ক্রেতার সমারহ ও পণ্যর অবাধ প্রবাহ আছে তখন তাকে বলি। যার কাছা কাছি বাস্তব চিত্র ঢাকার বাজার গুলোতে এখন দেখা যাচ্ছে। এত পণ্য মূল্যর ঊর্ধ্বগতি কই পণ্যর তো কমতি নাই বাজারে আর ক্রেতার সংখ্যাও তো কমে নাই। কি বুঝবেন এটা থেকে? কেউ যদি বলে হায় হায় এত বাজার মূল্য, এত সিন্ডিকেশন অর্থনীতির তো বারোটা বেজে গেছে। আমরা যারা অর্থনীতির ছাত্র তারা জানি মুক্ত বাজারে সিন্ডিকেশন করে বেশি দিন বিক্রেতা টিকে থাকতে পারে না কারণ পণ্য যদি অবাধে বাজারে আসার সুযোগ পায় আর বাজারে যদি ক্রেতা থাকে প্রচুর তা হলে সিন্ডিকেশন কাজ করে না। যারা অর্থনীতি কখন পড়ে নাই তারা মুক্ত বাজারে সিন্ডিকেশন এর ভুত দেখে ভয় পায়, আমরা পাই না। বাজারে পণ্যর প্রাচুর্য আছে বিক্রেতাও আছে প্রচুর আর ক্রেতাও আছে যথেষ্ট। পণ্য – বিক্রেতা –ক্রেতা এই চক্রের গ্রিডে কোথাও ঝামেলা হলে পুর সাইকেলটাই বন্ধ হয়ে চরম দুর্গতি দেখা দিবে চোখের নিমেষে। তা কিন্তু হতে দেখা যাচ্ছে না। যেটা দেখা যাচ্ছে সেটা একটা সুস্থ অর্থনীতির চিত্র । সংবাদ মাধ্যমও অবাধ ও মুক্ত আছে। মূর্খের মত তর্ক করে অনেকে হায় হায় করে কিন্তু দেশ সঠিক ভাবেই এগিয়ে যাচ্ছে এটা আমার সুস্থ মস্তিষ্কের নিরপেক্ষ মতামত। বিএনপি তাদের ভুল গুলো ধরতে পারলে আমি খুশি হতাম। দেশে একটা শক্তিশালী বিরোধি দল অবশ্যই প্রয়োজন । তবে সে বিরোধী দলকে রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন হতে হবে, হুজুগে মেতে যা খুশি তাই বললে হবে না। জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি রাজনীতি ও অর্থনীতি বোঝে। কম বেশি ৬০% জনগণ ভোট দেয় নাই মানে এই নয় যে তারা ক্ষমতাসীন দলকে প্রত্যাখ্যান করেছে এর মানে এও হতে পারে যে, ভোট নেয়ার আগেই নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল আর তাতে তাদের কোন আপত্তি ছিল না বলেই তারা ভোট দেয় নাই। যদি তাই না হতো তা হলে নির্বাচনের ফলাফলের পর জনগণ রাস্তায় নেমে আসতো এর প্রতিবাদে, তা তো হতে দেখা যায় নাই। লেবেল প্লেয়িং ফিল্ড দিলেও বিএনপি ঠিক মত তাতে নাচতে পারতো বলে আমার মনে হয় না। আর নাচতে না জানলে তারা তো উঠানটা বাঁকা বলবেই। আমার রাজনৈতিক মতামতে নিরপেক্ষ আর বিএনপি রাজনৈতিক ভাবে আরো প্রজ্ঞার পরিচয় দিক সেটাই আমার চাওয়া।  

আমার কলিগ ও বেচমেট হাবিবুর রহমান উপরের মন্তব্যে ফেইস বুকে তার প্রতিবাদী ভাষাটা ছিলো এরকম ”পকেট ভরে টাকা নিয়ে বাজারে গেলে কেমনে বুঝবা! কখনো টাকার অভাবে দুই-এক বেলা না খেয়ে থেকেছো এমন হয়েছে তোমার? অথবা, বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুলের বেতন ইত্যাদি দিয়ে বেতনের টাকা শেষ কিন্তু এখনো মাসের ৫ দিন বাকি, ধার করে টাকা নিয়ে বাজারে গেছো, এমন হয়েছে তোমার? মুক্ত বাজারে সিন্ডিকেট থাকবে এটা যেমন স্বাভাবিক, আবার সরকার জনগণের স্বার্থে বাজার স্থিতিশীল রাখবে এটাও স্বাভাবিক নয়কি? কৃষক যে জিনিস বিক্রি করে ৮/১০ টাকায় সেটা খুচরা বাজারে বিক্রি ৪০/৫০ টাকায়! এটা কি মুক্ত বাজার???”
 

না আমার সেরকম হয়নি কিন্তু আমি ওই অবস্থাগুলো সম্পর্কে অনুভব করতে পারি। মুক্ত বাজারে সিন্ডিকেট বেশিদিন টিকে থাকে না সেটা স্বাভাবিক আর মুক্ত বাজার অর্থনীতিতে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারে না বা করা উচিত না। বাজার তার নিজস্ব গতিতে আগাবে সেটাই স্বাভাবিক। উদ্যোক্তা - মধ্যসত্তভোগী-বিক্রেতা-ভোক্তা এই চেইনে দামের হের ফের হবেই তা কতটা হবে তা মুক্ত বাজারে আমি আপনি কিংবা সরকার নিয়ন্ত্রণ করার কোন অস্ত্র রাখে না। অর্থনীতির বইগুলো পড়েন তা হলে বিষয়গুলো পরিষ্কার হবে। সরকার জনগণের স্বার্থে বিটিসি (বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন) এর বিপণন কেন্দ্রগুলোর মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করতে পারে মাত্র কিন্তু তাতে যদি কাজ না হয় তবে সরকারের কিছুই করার নাই। ভোক্তা সংগঠন ক্যাব এর কিছু করার থাকলেও থাকতে পারে। সমাজ ও সংঘর গুরুত্ব গুলো পাঠ্য পুস্তক থেকে আবার ঝালাই করে নেয়ার অনুরোধ রাখলাম।  না খেয়ে থাকা লোকগুলো মুখ বুজে রোজা রেখে দিন কাটাচ্ছে তাই কি? তারা রাস্তায় নেমে আন্দোলন করছে না কেন? বিএনপির মত রাজনৈতিক বিরোধীদল আছে না, তাদের লিফলেট বিলি করে জনগণকে বুঝাতে হচ্ছে যে তোমাদের পেটে খুধা নিয়ে ঘরে বসে থেকো না, রাস্তায় নামো। আপনার মতে কি এটা যে, কেউ না খেয়ে বাসায় বসে থাকবে রাস্তায় নামবে না, লিফলেট পড়েও নামছে না কেন? নিজেকে প্রশ্ন করেন কেন? কেন? কেন? – এটা ছিল আমার উত্তর, জানি না সে উত্তরটা পড়েছে কিনা, তার কোন প্রতি মন্তব্য পাই নাই।

আমার সরল দৃষ্টিতে যা বুঝি, তা হলো, আওয়ামীলীগ সরকারের টানা তিনবার টিকে গেল ক্ষমতায়, অনেকের মতে ছলে, বলে, কৌশলে। আমার কথা হলো এই ছলে, বলে, কৌশলেই তো রাজনৈতিক ডিপ্লোম্যাসির নাম। বিরোধীরা তাদের ছল, বল ও কৌশলে হেরে গেছে দেখেই না আওয়ামীলীগ সরকার জিতে গেল। শেখ হাসিনা এখন নিজেই একজন লিজেন্ডে পরিণত হয়েছেন। তাকে আর তার বাবার পরিচয়ে পরিচিত হতে হয় না। এই অর্জনও কম কথা নয়। আওয়ামে লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের যখন সড়ক ও সেতু বিভাগের দায়িত্ব নেয় ও রাস্তাঘাটের সংস্কার শুরু করে তখন আমার মা তার প্রশংসা করেছিল সেই ২০১৬ সালেই যখন সে সাধারণ সম্পাদকের দায়িত্ব পায় নাই। তাকে নিয়ে নানা জন নানা কথা বলে কিন্তু দেশ জুরে সড়ক পথের যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা সবার নজরে এসেছে। আমার গাড়ির বিশ্বস্ত ড্রাইভার রুবেল কে বলতাম যখন পদ্মা সেতু চালু হবে তখন এদেশের অর্থনীতি গিয়ার আপ হবে, যেমন করে তুমি গাড়ির গিয়ার আপ কর সেভাবে, হয়েছেও তাই। মেট্রোরেল, এক্সপ্রেস হাইওয়ে, ৮ লেনের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও বিভিন্ন স্থানে রাস্তা ঘাটের ব্যাপক উন্নতি চোখে পড়ার মতো। কর্ণফুলী আন্ডার ওয়াটার টানেল চালু করে দেয়াও তো একটা অর্থনৈতিক উন্নয়ন। লোকজনের ব্যস্ততা বহুগুণ বেড়েছে আর তাদের দ্রুতগতিতে স্থানান্তরের সুবিধাগুলোর কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাপক গতি সঞ্চারিত হয়েছে যা বাস্তবে দেখা যাচ্ছে। এত কিছুর কারণেই জনগণ আওয়ামীলীগ সরকারের তৃতীয় বারের মত ক্ষমতায় আরোহণের পক্ষে মৌন সম্মতি জানিয়েছে বলে আমার মনে হয়। যে ৬০ শাতংশ ভোট পড়ে নি তারা মৌন সম্মতি দিয়েছে তা যাদের বুঝার ক্ষমতা আছে তারা ঠিকই বুঝেছে।

অপর পক্ষে বিএনপি’র সিনিয়র নেতা রুহুল কবির রিজভীর তারেক রহমানের পাঠানো বার্তা পড়ে শোনানোর মত ঘটনাও আমরা দেখছি। তারেক রহমান এর মধ্যে তারা মেজর জেনারেল জিয়াউর রহমানের ছায়া দেখতে পায় বলে শুনা যায়। কিন্তু সেই ছায়া কিসের ছায়া। তার কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর ছায়ার অধিকার আছে? সে কি তার পিতার রাষ্ট্রপরিচালনার সাথে পরিচয় আছে, কিংবা তার মা খালেদা জিয়ার রাষ্ট্রপরিচালনার সময় সে যে সব দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তার ছায়া রুহুল কবির রিজভী, আমির খসরু কিংবা মির্যা আব্বাস রা দেখতে পান? তারেক রহমান বিদেশে বসে রবার্ট ব্রুসের মত মাকড়সার জাল বুনছে আর দেশে নানা অরাজকতার জন্য অভিযুক্ত হচ্ছে এটা কোন ধরনের রাজনীতি? তারেক রহমানকে দেশে এসে জনগণকে এ্যাডরেস করে জনসভায় বক্তব্য দেয়ার মত সাহস নিয়ে স্বদেশে ফেরত আসতে হবে। এদেশে আসলেই তাকে গ্রেফতার করা হবে ও বিচার করা হবে এই ভয় পেয়ে সে দেশে কেন আসবে না? তার রাজনৈতিক দলের কি এই শক্তিটুকুও নাই যে, তার নেতাকে তারা নিরাপত্তা দিতে পারে না? আমার জীবদ্দশায় আমি বিএনপি ও আওয়ামে লীগ দু দলের রাষ্ট্রপরিচালনা দেখেছি। আমার নিরপেক্ষ অভিজ্ঞতা বলে বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র যন্ত্রের বিভিন্ন চাকা গুলো ঢিলা ঢালা হয়ে যায় অপর পক্ষে আওয়ামে লীগ ক্ষমতায় আসলে আমরা রাষ্ট্রীয় চাকাগুলোকে সঠিক ভাবে চলমান দেখতে পাই। তাই বলতে চাই কোন পক্ষে মানুষিক ভাবে আসক্ত না হয়ে নিরাসক্ত মন্তব্য করুন। সোশ্যাল ইসলামী ব্যাংক আ এসআইবিএল এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচনের আগে বলছিলেন তিনি আইন পড়ছেন কারণ তার দল ক্ষমতায় আসলে সে আইনের বিষয়গুলো দেখবেন। তার ধারণা ছিল এতদিন আওয়ামীলীগ ক্ষমতায় আছে তাই এবার তাকে ক্ষমতা ছাড়তেই হবে। তাকে প্রশ্ন করেছিলাম আপনার সরকার গঠন করলে কি তারেক রহমানকে প্রধান মন্ত্রী বানাবেন? তার উত্তর ছিল, অবশ্যই, কারণ সে তরুণ আর অত্যন্ত যোগ্য বলে সে মনে করে। আমি তার কথা মানে পারি নাই এখনও পারি না।

স্রেফ বাঙ্গালী নয় বাংলাদেশী জাতি গঠনে ও এপার বাংলার জাতীয়তাবাদ সংঘটনে, বাংলাদেশের গোরা পত্তনে ও রাজনৈতিক সংগ্রামে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং যারা তাকে সহযোগিতা করেছেন এবং মুক্তিযুদ্ধে যারা লড়েছেন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মত অভাবনীয় কৌশল প্রদর্শনের পারদর্শিতা দেখিয়েছেন, একটা প্রশিক্ষিত আর্মির বিরুদ্ধে সাধারণ জনগণকে নিয়ে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের সকলকেই শ্রদ্ধা ও মূল্য দিতে হবে । খুব ঠাণ্ডা মাথায় বিষয়গুলো বিবেচনা করলে এদের সকলকেই স্মরণে রেখে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। এরাই আমাদের ঐতিহ্য।

সম্পদনা ও উন্নয়ন ইতিহাসঃ ১৭ফেব্রুয়ারী২০২৪> ২০ফেব্রুয়ারী২০২৪> ২৭ফেব্রুয়ারী ২০২৪>


আমার কাছে অনেকের প্রশ্ন
আপনি এত সময় কই পান? এত বড় বড় লেখা কখন লিখেন?

উত্তরঃ আমি একটা লেখা শুরু করার পর বিভিন্ন সময় তাতে আমার চিন্তা গুলো যোগ করে যখন দেখি তা অন্যর সাথে শেয়ার করার উপযুক্ত হয়েছে তখন তা ব্লগে প্রকাশ করে মতামত আশা করি। আমার লেখার উদ্দেশ্য মূলত অন্যর সাথে আমার চিন্তা ভাবনা গুলো শেয়ার করা। অনেকের প্রশ্ন লেখার জন্য এত সময় আমি পাই কই। একটু একটু করে লিখি অনেক দিন ধরে, কোন কোন লেখা বছর গড়ায়ে যায়। তাই আমার প্রতিটি লেখার নিচে কবে কবে লিখেছি তার একটা উন্নয়ন ও সম্পাদনা ইতিহাস যোগ করা থাকে। আমার এক বন্ধুর জানার আগ্রহে বলেছিলাম, কেউ আছে যারা দুইটা বল নিয়ে জাগল করতে পারে না আবার কেউ কেউ আছে যারা ৪, ৫ টা বল নিয়ে দুই হাতে জাগল করতে পারে। এটা তার বা যার যার দক্ষতার বিষয়। তাছাড়া বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়। অল্প অল্প করে লিখি একসময় তা অনেক হয়ে যায়, তখন সম্পাদনা করে কাট ছাট করে দরকারি কথা গুলো রেখে বাকি গুলো বাদ দিয়ে দেই। আজকের জমানায় এত এত সফটওয়ার আর অনলাইন টুল চলে আসছে যে আমরা অল্প সময়ে অনেক কাজ ও অনেকের সাথে যোগাযোগ করতে পারি তবে সেটা তখনই পারি যখন আমরা এই উন্নত টুলস গুলো সঠিক ভাবে ব্যবহার করতে শিখি। সিস্টেমেটিক ভাবে কাজ করলে প্রচুর কাজ ও জটিল কাজ গুলো সহজে করা যায়। তাই যারা যত বেশি টুল ব্যবহার করতে শিখেছে তারা তত বেশি অন্যর চেয়ে বেশি কাজ করতে পারছে। আমি টুলস গুলো ব্যবহার করে অনেক কাজ দ্রুত করে ফেলতে শিখেছি তাই অন্য কারো কাছে মনে হতে পারে আমি হাইপার একটিভিটি শো করছি, প্রকৃত পক্ষে তা নয়, বরং ডিসিপ্লিন ও মেথড ব্যবহার করে আমি প্রচুর কাজ করছি স্বচ্ছন্দে ও সাবলীল ভাবেই। অন্যরা পারছে কি না সেটা আমার ধর্তব্যের বিষয় না।

আমি আমার লেখায় কম্পিউটার ব্যবহার করি আর আমার চিন্তাভাবনা গুলো লিখে রাখি বিভিন্ন সময়। আমার টাইপ স্পিড বাংলায় মিনিটে ৫০ শব্দ আর ইংরেজিতে ৫৫ শব্দ হওয়ায় প্রচুর কথা লিখতে পারি। টাইপ স্পিড বৃদ্ধির জন্য আমি মেভিস বেকন টিচার্স টাইপিং ভার্শন ফোর এর কাছে আমি ঋণী। বানান ভুল সংশোধনের জন্য আমি অভ্রর স্পেল চেকারের কাছে ঋণী। মাইক্রোসফট ওয়ার্ড এর ট্রেক চেঞ্জ ফাংশন আমাকে আমার লেখা সম্পাদনা করতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। একটা হাইলি কাস্টমাইজড কম্পিউটার ফাইল আমার লেখাগুলো সংরক্ষণ করে যেটাতে আমি ন্যাভিগেশন টুল ব্যবহার করে যখন যে লেখাটাতে আমার কথা সংযুক্ত করতে চাই তা করতে পারি। এ সব গুলো টুল ব্যবহার করে আমার মনের কথা আপনার কাছে পৌঁছে দেই এই প্রত্যাশায় যে আপনি তা পড়ে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। কিন্তু মানুষ পড়ে (কতগুলো হিট হলো তা আমি দেখতে পাই ব্লগের কন্ট্রোল প্যানেলে) কিন্তু কোন মন্তব্য করে না দেখে প্রায়শই হতাশ হই। বেশির ভাগ পাঠকই হয়তো এত বড় লেখা দেখে সুইপ ডাউন করে চোখ বুলায়ে যায়। পড়লে তো সে মন্তব্য করতো কিন্তু বাঙ্গালীদের মধ্যে ভারচুয়াল রিয়ালিটির কনসেপ্টটা এখনও পুরোপুরি বোধগম্য হয়নি কিংবা তারা সহজে মন্তব্য করতে চায় না, যা আমার বিশ্বের অন্যান্য অংশে দেখি না। ওখানে প্রায়শই তাদের পোস্টে মিলিয়ন মিলিয়ন রিএকশন আসতে দেখা যায়। হলিউড তারকা মরগান ফ্রিম্যান এর কাজ ও কথা আমাকে মারাত্মক প্রভাবিত করেছে তাছাড়া বারট্রান্ড রাসেল ও এলডাস হাক্সলির লেখাও আমার অত্যন্ত প্রিয়।

আপনি রাজনৈতিক ভাবে কোন মতাদর্শের অনুসারী?

উত্তরঃ আমাদের সংবিধানের মূল নীতি মতে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদে বিশ্বাসী। ধর্মীয় গোঁড়ামির মধ্যে আমি নাই। এই কিছুদিন আগেও ছিলাম কিন্তু এখন এর চরম বিরোধিতা করি। প্রতিটি ধর্মের ছাতার  নিচেই অন্ধকার আর ঝর বৃষ্টির ভয়ে অনেকেই সেই ছাতা মাথায় দিয়ে আছে, আমি মনে করি ছাতা সরালেই তারা আলোকিত আকাশটা দেখতে পাবে। আমি ছাত্রাবস্থায় কিংবা চাকুরী জীবনে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না তবে ২০০২ থেকে ২০১০ পর্যন্ত মুসলিম প্রফেশনালস ফোরাম এর সাথে যুক্ত ছিলাম। ওই সময় ইসলাম ধর্ম সম্পর্কে পরিষ্কার ধারণা পাই। ২০১৬ তে মায়ের মৃত্যুর পর ধর্মের উপর সকল আস্থা হারায়ে ধর্মনিরপেক্ষ ও পরবর্তীতে প্রথা বিরুদ্ধ মানুষিকতায় চলে আসি। দেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, কখন ছিলও না। যারা ভালো কাজ করে ও সঠিক পথে চলে আমি তাদের সমর্থন করি আমার লেখার মাধ্যমে তা প্রকাশও করি।