Friday, May 19, 2023

পরমত সহিষ্ণুতা বা ভিন্ন মত সহ্য করার ক্ষমতা

কঠিন বাংলায় বলা হয় পরমত সহিষ্ণুতা তাই অনেকেই এটা বুঝেন বলে মনে হয় না। ভাষার বিবর্তন সহজে চোখে পরে। আগে সাধু ভাষায় বাংলা সাহিত্য রচনা করা হতো আর এখন সাধু ভাষায় কিছু লেখা হলে পাঠক সংখ্যা ক্রমাগত হ্রাস পাবে তাতে কোন সন্দেহ নাই। অন্যদিকে কথ্য ভাষা সাহিত্যর ভাষা হয়ে যাচ্ছে ক্রমাগত তার উপর আঞ্চলিক ভাষা গুলোও সাহিত্যে স্থান পাচ্ছে যেমন চিটাগাং এর “মেজবাইন্না গোস্ত হাইলে আইয়ুন” মানে হলো মেজবান এর গোস্ত খাইলে আসেন। আবার আঞ্চলিক ভাষার সংক্ষেপকরণও গ্রহণযোগ্য হচ্ছে যেমন “আই কিত্তাম” আমি কি করবো হয়ে গেল আই কিত্তাম। তিন তিন টা বাংলা শব্দ সংক্ষেপ করে আঞ্চলিক ভাষায় হয়ে গেল দুইটা শব্দ। সব কিছুরই যে বিবর্তন হচ্ছে তা স্পষ্ট দেখা যায় অথচ বিবর্তন বাদ এর গ্রহণযোগ্যতা নিয়ে কত বাদ প্রতিবাদ। মুসুল্লিদের ক্রমাগত মুসল্লিপনা বৃদ্ধিও যে একটা বিবর্তন তা তারা দেখেও দেখে না। তাদের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনলে মনে হতে পারে নতুন নতুন হাদিস আবিষ্কার হচ্ছে দিন কে দিন যা তাদের পুরাতন ক্রিড বা মূল বিশ্বাসকে বা বিশ্বাস গুলোকে ভেঙ্গে শতধা বিভক্ত করে দিচ্ছে সে বিষয়ে তারা উদাসীন। জামাতুল মুসলিমিন বা তবলিগ জামাতেও যে বিভক্তি বা রাজনীতি ঢুকতে পারে তা’ও আজ সত্য হয়ে দেখা গেল। যা হোক মুসল্লিদের মুসল্লিপনা নিবে বেশি কথা বলা বিপদজনক তাই এ প্রসঙ্গে আর কিছুই বলবো না। আমার স্কুল বন্ধুদের ভাইবার গ্রুপ ৮৯আর’স ডিজি বয়েজ বা ধানমন্ডি গভঃ বয়েজ হাই স্কুলের ১৯৮৯ এর এসএসসি ব্যাচের ভাইবার গ্রুপে এই মুসুল্লিপনা (মুসলমানদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধরনের প্রচার প্রচেষ্টা) বেড়ে যাওয়ায় অনেকেই বিরক্ত হচ্ছিল কিন্তু কিছু বলতে পারছিল না। তাই এক দিন বললাম আমি ইদানীং বেদ, বেদান্ত উপনিষদ অর্থ সহ পড়া শুরু করছি আর তাতে একটা শ্লোক আছে এমন যে “ভগবৎ বিষদ ভরকেং বিশ্ব” মানে হল বিধাতা ভরকে গিয়ে বিশ্ব সৃষ্টি করেছিল। বলা বাহুল্য রস করে বলেছিলাম বানানো শ্লোক, আর বাল্য বন্ধুদের আড্ডায় তা বলাই যায়। তাতেও তারা বুঝল না বলে পরে এক সময় লিখলাম ধর্ম সকল মানুষের কল্পনা বা মিথ, সর্গ, নরক বলে কিছু নাই। বিধাতা বলে কিছু নাই, কোন কালে ছিলোও না। মানুষই বিধাতা সৃষ্টি করেছে আর নিজেদের প্রয়োজনে তাকে বাচিয়ে রেখেছে। “There is no God, never was. Man created God and keeping him alive for their own need” এই পোষ্ট দেয়ার পর যা হলো তা বলাই বাহুল্য। তুল কালাম কাণ্ড শুরু হয়ে গেল কয়েক জনের মেধ্যে। একজন আমাকে ওই পোষ্ট গুলো মুছে ফেলতে বললো, একজন বললো কবিরা গুনাহ হবে তাই তওবা করতে। সবার আঘাত গুলো আমি ঠাণ্ডা মাথায় উত্তর দিলাম আর বললাম যে, আমাদের স্কুল বন্ধদের এই আড্ডাটা মানে এই নয় যে সবার মধ্যে একই বিশ্বাসে থাকতে হবে। ভিন্ন মতের বন্ধুও থাকতে পারে তাই ধর্ম নিয়ে এত মাতা মাতি না করাই ভাল। বন্ধু প্রতিম ভালবাসা আমাদের একত্র করে ঘৃণা নয়।  আর কেন সংখ্যা লঘুদের মতকে এতটা ঘৃণা করা হবে যখন আমাদের এই দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার। তাই যদি হয় তবে ভিন্ন মত হলে তোদের এত আঘাত লাগছে কেন বা আঘাতটা কোথায় লাগছে বুঝে দেখতে আর সেখানেই মনের অসুখ। এর পর থেকে তাদের মুসুল্লিপনার রাশ টানা গেল। তারা বুঝতেই পারছিলনা অসাম্প্রদায়িকতা বলতে কি বুঝান হয়ে থাকে আর তাকে বাস্তবে কিভাবে অনুভব করতে হয়। আমি মূলত হাতে কলমে তা দেখায়ে দিলাম। অর্থাৎ নিজেকে ভিন্ন মতের মানুষ হিসেবে তাদের কাছে উপস্থাপন করার পর তাদের আচরণগুলো তাদের কাছেই উন্মোচন করে দিলাম। এরা তো ছোট খোকা নয়, সবারই বয়স ৫০ এর উপরে কার কার বা এক দুই বছর এদিক ওদিক। কেউ আর্মি কর্নেল, কেউ প্রতিষ্ঠিত আর্কিটেক্ট (শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের প্রণেতা), কেউ বড় ডাক্তার, কেউ উচ্চপদস্থ ব্যাংকার। এদের মানুষিক অবস্থা যদি এহেন হয় তবে পুর দেশটার বহু মানুষের মানুষিক অবস্থাটা কি হতে পারে তা এ থেকে কল্পনা করা যায়। আমি নিজেই মুসুল্লিপনা করেছি ২০০২ থেকে ২০১০ পর্যন্ত তাই আমি ওদের মানসিকতাটা কম বেশী বুঝতে পারি। আমার ইদানীং কালের মানুষিক অবস্থার পরিবর্তন হচ্ছে আর তা হতেই পারে। আমি গোঁড়া মুসলিম হতে ধর্ম নিরপেক্ষ কিংবা আর ভাল করে বলতে গেলে নাস্তিকতার দিকে কিছুটা ঝুঁকে পরছি আর তা আমার নিজস্ব বিশ্বাস এর মধ্যে পরিবর্তন বা বিবর্তন। আর আমার ভাগ্য ভাল যে আমি সেকুলার ডেমোক্র্যাটিক বা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে বাস করি। আমাকে আমার বিশ্বাস পরিবর্তন এর জন্য কার কাছে জবাব দীহি করার প্রয়োজন পরে না।

১৮মে২০২৩ তারিখে লাইক মাইন-ডেড হোয়াটস এ্যাপ গ্রুপের (প্রাক্তন মুসলিম প্রফেশনাল ফোরাম এর সদস্যদের গ্রুপ) এর এক অতি প্রিয় ভাই এর পোষ্ট দেখে যখন বললাম পুরোপুরি একমত হতে না পারার জন্য দুঃখিত তখন আরেকজন বললো কোথায় ভিন্ন মত পাচ্ছেন জানালে বিষটা আরো পরিষ্কার হতো। তার উত্তরে আমি যা লিখেছিলাম তা নিম্নরূপ, আমার উত্তর গুলো বন্ধনী আবদ্ধ ও বোল্ড আন্ডার লাইন করা।  

// কখনো কি এমন দেখেছেন যে, কোন নাস্তিক তার ধর্ম ত্যাগ করে নাস্তিকতা কে আপন করে নেয়ার গল্প খুব আবেগ, ভালোবাসার কান্নার সহিত প্রকাশ করছে? বা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মে কনভার্ট হওয়া কোন লোককে একইভাবে অন্তরের গভীর থেকে ভাব প্রকাশ করতে দেখেছেন? "আজ যদি নাস্তিকতার দেখা না পেতাম, তাহলে জীবনটাই বৃথা হয়ে যেতো", নাস্তিকতার এই সত্য পথে আপনিও চলে আসুন" এমন দরদী আবেদনে কখনো কোন নাস্তিককে বলতে শুনেছেন?"

না এমন শুনবেন না, দেখবেন না, দেখা সম্ভব ও না। কিন্তু কেনো? (আমি দেখেছি নাস্তিকেরা বা বামপন্থীরা ভেনগগ পত্রিকা বিতরণ করছে, তাদের আমার অফিস থেকে অপমান করে বিতাড়িত করেছিলাম তা’ও বহু বছর আগে, ও’রা কথা বলতে পারে না কারণ ইদানীং মুসলমানদের অতিরিক্ত মুসল্লিপনা এতই বেড়েছে যে ওরা কোন ঠাসা হয়ে পরেছে, এই মুসলিম পাগল সমাজে ভিন্ন ধর্ম কি ভিন্ন মত প্রকাশ করাও কঠিন। লিবিয়ায় যেমন ছিল গাদ্দাফির নাম নেয়া যেত না, তা হলেই বিপদ। এ দেশে ইসলাম ব্যতীত কিছু বললে খবর আছে।)

অধিকাংশ ক্ষেত্রে যারা অন্য ধর্ম বা ধর্মহীনতা থেকে ইসলামে ফিরে আসে, তাদের গল্পগুলো খুব ই হৃদয়গ্রাহী হয়, আবেগ ঘন হয়, তাদের জীবনের গল্প শুনে, পড়ে, দেখে মনের অজান্তেই কান্না চলে আসে। এমনভাবে তারা তাদের ফিরে আসার ঘটনা বর্ণনা করেন যেনো ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া আপন কারো চাইতেও প্রিয় কিছু ফিরে পেয়েছেন। (ইসলামের এই আবেগ টাই ইদানীং জনপ্রিয়। আগে আবেগ তার পর ইসলাম। আবেগ আসবেই বা না কেন, প্রচণ্ড আত্ম তৃপ্তি যে দেয় এই ইসলাম বা অন্য যে কোন ধর্মে, জীবনের সকল অমীমাংসিত প্রশ্নের ব্যাখ্যা আছে ধর্মে। ভাল হলেও একই ব্যাখ্যা, খারাপ হলেও একই ব্যাখ্যা। ফুল প্রুফ সল্ভ টু অল ক্রিটিক্যাল কোয়েশচেন। সকল ধর্মেই তাই আবেগ প্রধান। ভাব জগতেই তার আসল বাস্তবতা। ইন্ডিয়াতে এই আবেগ হিন্দু ধর্মে বা সনাতন ধর্মেও দেখা যাবে। একই ভাবে তারাও আবেগে আপ্লুত হয়ে তাদের ফিরে আসার কাহিনী শুনাবে আপনাকে। নাস্তিক রা এই আত্ম তৃপ্তি থেকে বঞ্চিত তাদের কাছে সকল প্রশ্নের উত্তর নাই আর তাদের প্রাঙ্গণে নিত্তই নতুন হাদিসও উন্মোচিত হয় না। তারা আবেগ পাবে কই বরং তারা বাস্তববাদী আর বিবর্তনে বিশ্বাস করে। অপেক্ষা করে নতুন কোন বৈজ্ঞানিক আবিষ্কারের যাতে রহস্যের ঘোর কিছুটা কমে। তাদের তো মোল্লা শ্রেণী নাই যে রোজ শুক্রবার আরবি ভাষায় খুদবা পড়বে আর সবাই গদ গদ হয়ে তা শুনে পুণ্যবান হবে।)

রিভার্টেড মুসলিমদের অভিব্যক্তিই বা এমন কেন হয়? (শুধু রিভার্টেড মুসলিম কেন যে কোন ধর্মে রিভার্টেড আবেগাপ্লুত হবেই কারণ তারা বস্তু জগত থেকে ভাব জগতে প্রবেশ করে এক মহা আত্মতৃপ্তির সন্ধান পেয়ে গেছে। আগে ছিল ছন্নছাড়া আর এখন তার অভিভাবক আছে।)

সত্য কে খুঁজে পাবার যেমন ইন্টেলেকচুয়াল আবেদন আছে, তেমনি আছে অন্তরের গভীর থেকে আবেগের আবেদন ও। (ইন্টেলেকচুয়াল আবেদন নাই, সত্য তাই যাকে আপনি সত্য বলে মনে করেন আপনার মনো-অভিজ্ঞতা দ্বারা। যুক্তিও ইন্টেলেকচুয়াল আবার ভাবও ইন্টেলেকচুয়াল, দুটার বাসাই মগজে সমান ভাবে কাজ করে, কেউ একদিকে বায়াসড অন্য কেউ আরেক দিকে।) ধরুন, দীর্ঘদিন যাবত আপনি একটা বিশেষ প্রজেক্ট নিয়ে কাজ করছেন, যার উত্তর মিলছেনা, কিন্তু চেষ্টা করতে করতে একদিন ঠিক ই উত্তর টা পেয়ে গেলেন। তখন সেই উত্তর পাবার যেই বুদ্ধিবৃত্তিক আবেদন তা যেমন উপলব্ধি করবেন, তেমনি করবেন সেই উত্তর পাওয়ার আবেগি, কান্না মাখা আবেদন ও। সেটা আপনার ইন্টালেক্ট থেকে না অন্তর থেকে উৎসারিত হবে। (ইন্টালেক্টই অন্তর, এই দ্বন্দ্ব বহু পুরাতন মনই কি আত্মা না কি মন হলো বুদ্ধি, আসলে পুরটাই ইন্টালেক্ট, একজন বিজ্ঞানী আবিষ্কারে আনন্দে আপ্লুত হয় আবার একজন বিধর্মী বা নাস্তিক আস্তিকতার প্রশান্তিতে আবেগাপ্লুত হয় কিন্তু যখন একজন ধার্মিক ধর্মের ভণ্ডামি ধরতে পেরে নাস্তিক হয় সে তখন হতাশ হয় আর যারা ধর্মান্ধ তাদের প্রতি করুণা বোধ করে।)

ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মে, বা নাস্তিকতায় কনভার্টদের গল্পে একটা জিনিস ই কমন, অহংকার। তারা জ্ঞানের এমন স্তরে পৌঁছে গেছে, যা বাকি সব ধর্মান্ধ, বর্বর জনগোষ্ঠী অর্জন করতে পারেনি, পারবেনা। তাদের অভিব্যক্তি প্রকাশে থাকে তুচ্ছ তাচ্ছিল্য, ব্যঙ্গ, আর সুপেরিয়রিটি কমপ্লেক্স। এক্ষেত্রে তাদের কঠিন আত্মসংযম বা ত্যাগের কোন দৃষ্টান্ত থাকেনা, থাকেনা বিশাল কোন উদ্দেশ্যকে সামনে রেখে জীবনের বিলাসী স্বপ্নগুলোকে বিলিয়ে দেয়ার কোন কার্যকারণ। দিন শেষে তাদের মৌলিক উদ্দেশ্য তো কেবল এই ই যে প্রবৃত্তির অনুসরণ, বা নফসের দাসত্ব। (ধার্মিকেরা মনে করে তারা সবজান্তা আর অন্য ধর্মের লোকজন সব গাধা আর নাস্তিকেরা তো চরম দুর্ভাগ্যের মধ্যে আছে। ধার্মিক বা নাস্তিক দু দলই নিজের অবস্থান নিয়ে গর্ব করে। ধার্মিকদের টা আত্মশ্লাঘায় পরিণত হয় আবেগের কারণে আর নাস্তিকদের অহং বোধ আসে অন্যদের মূর্খ মনে করে। যারা গোঁড়া ধার্মিক আর যারা গোঁড়া নাস্তিক দু দলই খারাপ ভাবে তাদের অহংকার প্রকাশ করে।)

অন্ধকার থেকে আলোতে আসার বা মিথ্যের জগত থেকে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে সত্যে আসার ইনিশিয়াল ফলাফল হচ্ছে আপনি অহংকারী না হয়ে বিনয়ী হবেন, নিজের জন্য কষ্ট হলেও, সত্যের পথে অন্যকে ডাকতে ত্যাগ স্বীকার করবেন। কিন্তু অন্য ধর্মে বা নাস্তিকতায় কনভার্টদের মাঝে এমন কোন নজির পাবেন না, ভুলেও না। কারণ তাদের পথটা মিথ্যা, আর মিথ্যার ইনিশিয়াল ইফেক্ট হচ্ছে অহংকারী বহিঃপ্রকাশ, আর মন যা চায় তাই করা, সেটা ভালো নাকি মন্দ তা নিয়ে বিচলিত হবার প্রয়োজন বোধ না করা।  (প্রতিটা ধর্মের লোকজনই ভাল ও মন্দর নিজ নিজ ব্যাখ্যা নিয়ে চলে, এমনকি নাস্তিকেরাও মানবতার কথা বলে তাদের ভাল মন্দের ধারনা ঠিক করে নেয়। প্রত্যেকের কাছে তার চিন্তা অন্ধকার থেকে আলোয় উত্তরণের পথ। প্রত্যেকে যার যার মত বিনয়ী।)

অন্যদিকে ইসলামে রিভার্টদের মাঝে আপনি দেখতে পাবেন, সত্য পাবার সেই অমূল্য অনুভূতি, বিনয়ের সেই অসাধারণ বহিঃপ্রকাশ, আমিত্বের সকল প্রকার শির্ক কে বর্জন করে আত্মসমর্পণের ফিতরাতি স্বভাবে ফিরে আসার উপলব্ধি গত কান্না। সত্যের ফিতরাত ই এমন যে, তা আপনাকে যেমন ইন্টালেকচুয়ালি প্রভাবিত করবে তেমনি আপনার অন্তরের গহীনে লুকিয়ে থাকা সত্য খুঁজে পাবার আবেগকেও এড্রেস করবে। সত্যের নেচার ই হলো ত্যাগ, ত্যাগের মাধ্যমে সবচেয়ে আপন স্বত্বা কে কাছে পাবার বাসনা। অবিশ্বাস মানুষকে বাই ডিফল্ট শয়তানের মত অহংকারী বানায়, প্রবৃত্তির দাস বানায়। অন্যদিকে, ইসলামের আত্মসমর্পণ এর বিশ্বাস বাই ডিফল্ট মানুষকে বিনয়ী, পরোপকারী বানায়, নিজের ভুল, পাপ স্বীকারের মানসিকতা দান করে, ক্ষমা চাইতে উদ্বুদ্ধ করে।

সত্যের এই আবেদন অন্য কোন ধর্ম বা ধর্মহীনতার আদর্শে অনুপস্থিত, আর এটা সত্যকে চেনার অন্যতম এক বিশেষ ক্রাইটেরিয়া! (শেষের কথা গুলোয় ইসলাম বাদ দিয়ে যে কোন ধর্মের নাম বসালে এর ফাংশন একই ফলাফল দিবে। অর্থাৎ সকল ধর্মের মানুষের মানুষিকতা একই রকম তা জরথুস্তই হোক কিংবা বৌদ্ধ ধর্মই হোক সবার দাবি এই একই। নাস্তিকরা বিনয়ী নয় কিংবা সত্য খুঁজে পায় না কথাটা ঠিক না তারা তাদের মত বিনয়ী ও সত্য খুঁজে পেয়েছে বলে বিশ্বাস করে। নাস্তিক হোক বা ধার্মিক হোক সব বিষয়েই বাড়াবাড়িটা খারাপ আর আমাদের সমাজে ইদানীং মুসলিমদের বাড়াবাড়িটা বেশি চোখে পড়ে। তবে সেটা খোলস ইসলাম, মানে ইসলামের ফ্লেভার মাত্র। এখানে সুদখোর ব্যাংকার বেশী নামাজী হয়। ঘুষ অনেকে নিয়ে ভাবে তার এর জন্য আখিরাতে জবাবদিহিতা আছে তাই কাজটা করতে হবে, ইত্যাদি নানা মিশাল টাইপ মুসলিম ধর্মান্ধ লোকজনে ভরা এ দেশ। সৎ চিন্তা থেকেই সত্যকে খুঁজে পাওয়া যায় আবেগ দিয়ে নয়। ধর্মের ভাববাদে নিমজ্জিত অবস্থা থেকে বস্তুবাদের নাস্তিক মানুষগুলোকে বুঝতে পারবেন না তার জন্য ভাববাদ থেকে মাথা বের করে তার পর দেখতে হবে। ধার্মীকেরা যেমন বিধর্মীদের ধর্মের পথে আনতে চাচ্ছে তেমনি নাস্তিকেরা ধর্মের মোহাচ্ছন্ন লোদের মোহ মুক্ত করে মুক্ত মনা করতে চাচ্ছে। এই চাওয়া চাওইটাই অনৈতিক। আমারা বিভিন্ন সম্প্রদায় মিলে রাষ্ট্র গঠনের উপায় পেয়ে গেছি আর তা সফল ভাবে চলছেও, তাই এত চাওয়া  চাওইর আর দরকার কি? যার যার বিশ্বাস নিয়ে তাকে শান্তিতে থাকতে দিন। ) //

লেখাটা পোস্ট করার পর লিখেছিলাম “সকল প্রকার মুসলমানের প্রতি সমান স্রদ্ধা জ্ঞাপন করে উপরের বক্তব্য পেশ করলাম “। লেখাটা কার কার বিশ্বাসে আঘাত লাগতে পারে বলে লিখতে চেয়েছিলাম কিছু ভুল বলে থাকলে নিজ গুনে ক্ষমা করে দিয়েন। কিন্তু তা আর লিখি নাই কারণ আমার বক্তব্য কাউকে যদি আঘাত করে থাকে তবে সেটা তার সাম্প্রদায়িক মানসিকতায় আঘাত করবে যা’র বিরুদ্ধেই আমার মূল বক্তব্য। মজার ব্যাপার হলো আমার প্রত্যুতরে অতি প্রিয় লেখক ভাই কোন প্রতিবাদ করে নাই কিন্তু অন্য আরেকজন একের পর এক আঘাত করতে লাগলো, যাকে আমি ঠাণ্ডা মাথায় মোকাবেলা করেছিলাম। বাদ-প্রতিবাদ থেকেই সংবাদের সৃষ্টি হয়, যাকে বলে থিসিস<>এনটি থিসিস = সিনথেসিস। যদি ভদ্র ভাষায় বাদ প্রতিবাদ না হয় তবে নতুন সংবাদ বা উন্নত মানুষিকতা কোথা থেকে আসবে। তাই কারো বক্তব্যর প্রতিবাদের প্রয়োজন আছে, লক্ষ্য রাখতে হবে তা যেন ক্রিয়েটিভ ক্রিটিসিজম হয় ও ব্যক্তিগত ভাবে কাউকে আঘাত না করে । ইদানীং কালের টিভি টক শো গুলো তাই সামাজিক চিন্তাধারায় নতুন মতবাদ বা মনোভঙ্গি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখ বন্ধ করে থাকলে তো হবে না। যা কিছু অসংগতি সৃষ্টি করছে তার প্রতি ভাল মানুষিকতার মানুষগুলোকে সরব হতে হবে তা না হলে অশুভর কিংবা ভুল চিন্তা চেতনার জয় হবে আর তার প্রতিঘাত এক সময় না এক সময় আপনার উপরও এসে পরবে। আমরা এই সমাজেরই সন্তান, জন্ম নিয়েছি এখানেই আর এখানেই মরবো। আমাদের সন্তানেরা এখানেই বসবাস করবে তাই এই সমাজে যাতে সঠিক ও শুভ চিন্তার চর্চা হয় তার দিকেও আমাদের নজর রাখা উচিত বলে আমি মনে করি। বাদ প্রতিবাদ ভাল কিন্তু তা যেন ঝগড়ায় পরিণত না হয়। ভদ্র সমাজে তা হওয়াও উচিত নয়। পরের মতকে সহ্য করতে হবে তা ভাল হলে গ্রহণ করুন কিংবা তাকে তার ভুল গুলো ধরিয়ে দিন। আপনার চিন্তায় ভুল থাকলে তার সংশোধন করে নিন। পরমত সহিষ্ণুতা তাই একটা মহৎ গুন যা সমাজে কেবল মঙ্গলই বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।
 

এডিট ও আপডেট হিস্ট্রিঃ ১২মে২০২৩>১৮মে২০২৩>২০মে২০২৩>

Friday, May 12, 2023

গণতন্ত্রের "চার সীমাহীন স্বাধীনতার" কি আদৌ কোন প্রয়োজন আছে?

 

 হ্যাঁ গণতন্ত্র মতবাদের চারটি সীমাহীন স্বাধীনতা ১) ব্যক্তিগত স্বাধীনতা ২) বিশ্বাসের স্বাধীনতা ৩) মালিকানার স্বাধীনতা ৪) মত প্রকাশের স্বাধীনতা এই চারটি স্বাধীনতার নিরঙ্কুশ অধিকারের কথা বলছি। আপনি কি মনে করেন একক ব্যক্তির ক্ষেত্রে এগুলো জীবন ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শর্ত? একটা সময় ছিল যখন আমি নিজে এই স্বাধীনতা চারটির বিরুদ্ধে অনেক কথা বলতাম ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত, মানে কম বেশী আট বছর। এই স্বাধীনতা গুলো হয়তো প্রয়োজনীয় কিন্তু এর সীমাহীন প্রকৃতি বাধ্যতামূলক হওয়া উচিত নয় বলে মনে করতাম। আমি আমার নিজের বোধগম্যতা অন্যদের সাথে আলাপচারীতায় বলেছি যে এগুলো যদি সীমাহীন হয় তাহলে কেউ যদি আমার বন্ধুকে আমার সামনে অনৈতিকভাবে বকাঝকা করে তাহলে আমি নৈতিক ভাবে তার প্রতিবাদ করতে পারি না কারণ গণতন্ত্রে সেই ব্যক্তির বক্তব্য প্রকাশের বা মত প্রকাশের সীমাহীন অধিকার রয়েছে । তেমনি ভাবে যদি কেউ গাছ-লতা পাতাকে বা প্রকৃতিকে বিশ্ব সৃষ্টির অধিকর্তা হিসেবে বিশ্বাস করে আচার অনুষ্ঠান পালন করে তবে তাতে আমার কিছু বলার থাকতে পারে না কারণ তার যে কোন কিছুতে বিশ্বাসের পূর্ণ ও নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। কেউ যদি নৈতিক কিংবা অনৈতিক ভাবে সম্পদের পাহাড় গড়ে তোলে সেখানেও আমার কিছুই বলার থাকে না কারণ তার মালিকানার একছত্র অধিকার গণতন্ত্র সমর্থন করে। আর ব্যক্তিগত স্বাধীনতা সীমাহীন হলে তো কথাই নেই যার যা খুশি তাই করবে, অন্য কার তাতে বাধা দেয়ার বা প্রতিবাদ করার কি-ই বা থাকতে পারে। বিষয়গুলি বুঝা আমাদের দেশে বা সমাজে অত্যন্ত সহজ হওয়ার কথা ছিল কারণ আমরা বাংলাদেশ নামক কম বেশী সেকুলার গণতান্ত্রিক প্রজাতন্ত্রে বসবাস করে থাকি। কিভাবে একজনের আচরণ করা উচিত তার উপর গাইড লাইন থাকার প্রয়োজন রয়েছে। প্রশ্ন হল, কে সেই গাইড লাইনের সীমানা স্থাপন করবে? সামাজিক ঐকমত্য বা আমরা যাকে ইংরেজিতে কনসেনসাস বলি সেটি? আমি সামাজিক ঐকমত্যের উপর অতটা আস্থা রাখতে পারি না কারণ এটি সমাজ থেকে সমাজে সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হওয়াটা স্বাভাবিক এবং কখনই একটি নির্দিষ্ট মানদণ্ডে স্থির হওয়ার কথা না। কারণ এক গুচ্ছ সমাজবদ্ধ লোক অন্য গ্রামের আরেক গুচ্ছ লোক থেকে ভিন্নতর চিন্তা চেতনার হতেই পারে যা সময়ের সাথে পরিবর্তনশীল বলে আমি বিশ্বাস করি। তাহলে কে স্থাপন করবে এই গাইড লাইন? কোন অথরিটি বা পরিষদ অবশ্যই থাকতে হবে যারা এই গাইড লাইনটা নির্ধারণ করে দিবে। তাই এই সীমাহীন চার স্বাধীনতা কিংবা অধিকারের সীমাবদ্ধতা মেনে নেওয়া সেই সময়ে ন্যায়সঙ্গত মনে হয়েছিল। আমি এই চার সীমাহীন অধিকার চারটির বিরোধিতা করে বলতাম এগুলোর সীমা থাকা উচিত আর তা হওয়া উচিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা স্রষ্টা যা নির্ধারণ করে দিয়েছেন তা থেকে। আমি এখন ব্যাখ্যা করতে চাই কেন সময়ের সাপেক্ষে আমার বোঝার ক্ষেত্রটি ভিন্নতর হয়ে গেল। কেন আমি আজ এই চারটি নিরঙ্কুশ স্বাধীনতার স্বপক্ষে আমার মত প্রদান করতে প্রস্তুত।

 আজকের বাস্তবতায়, আমি দেখতে পাচ্ছি যে, সীমানা যদি সংকীর্ণ হয়ে যায়, এবং এটি যদি আমাকে সংকীর্ণ স্থানে ফেলে দেয় তবে কে আমাকে এর চাপ থেকে উদ্ধার করবে? উদাহরণ স্বরূপ ধরুন, কেউ এই শহরের তিনটি পাঁচতলা বিল্ডিংয়ের মালিক যেখানে অনেকেরই অবস্থা এমন যে শুধু জমি কেনার চেষ্টা করছে যার উপর একটি বিল্ডিং দাড় করান যায় সমবায় এর ভিত্তিতে। হয়তো ওই বিপুল সম্পত্তি তার কঠোর পরিশ্রমের দ্বারা অর্জিত হয়নি, সেটি তার পিতামাতার কাছ থেকে ওয়ারিশ সূত্রে অর্জন করেছেন । জনগণের মতামত হতে পারে, কেন তিনি এত কিছুর মালিক হবেন যখন তিনি কোন পরিশ্রম করে তা অর্জন করেননি এবং সরকার তাদের উপর নীতি প্রয়োগ করতে পারে যারা বংশগত ভাবে প্রাপ্ত হয়ে ও কিছুই না করে এত বেশি সম্পদের মালিক হয়ে গেছেন তাই তাদের নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি দরিদ্রদের জন্য ছেড়ে দেওয়া উচিত, অন্য কথায় অভাবীর দাবী বা হক হিসেবে । কিন্তু আমি নিজেই জানি কিভাবে আমার পিতামাতা দুজন তাদের পরবর্তী প্রজন্মকে নিরাপদ রাখার জন্য ঘর তৈরি করতে এবং সম্পদ অর্জনের জন্য জীবনযাপনের সকল আনন্দকে বিসর্জন দিয়ে তাদের পুরো জীবনের পরিশ্রম ব্যয় করে গেছেন। তিল তিল করে গড়ে তুলেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপত্তা। এখন নীতিমালার দোহাই দিয়ে কেউ কেউ তা দখলে নিতে চান? এটা কি ন্যায়সঙ্গত মনে করা যায়? আমার মতে এটি একটি নিষ্ঠুরতার কাজ। তাই যারা নিতি প্রণয়ন করেন তাদের বিষয়টা উল্টে পাল্টে সব দিক দেখে যাচাই করে তবে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা উচিত। আমি ছেলে হওয়ায় আমার চাচারা আমার বাবা মা’র রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিতে পারে নি তখন তারা পথ বের করেছে যে আমার বাবা’র মা আমার দাদু বেচে থাকাকালীন বাবা মারা যাওয়ায় তারা তাদের মা’র ছয় ভাগের এক ভাগ সম্পত্তি পায় ও তা নিয়ে কত প্রচেষ্টা। ঘরের চেয়ার টেবিল গুলো পর্যন্ত তারা ছয় ভাগ এর এক ভাগ করার প্রস্তুতি নিয়ে নিয়েছিল। ভাগ্য ভাল যে আমার তিন সন্তানের শেষ সন্তান ছেলে তা না হলে আমার বাবার অর্জিত সকল সম্পদের উপর তারা অর্ধের ব্রাদারী হক জাহির করার জন্য উঠে পরে লাগতো। এমন নয় যে তারা অভাবী তার পরও তাদের লোভ কমতো না। আর ধর্মীয় বিচারে এরূপ ব্যবস্থা কখনই মানবতা সম্মত নয়। সময়ের সাপেক্ষে মানবতার ধারণার উন্নয়ন হয় কিন্তু ধর্ম তার নিজ জায়গায় স্থির থাকে তা সে দুই হাজার বছর আগের হোক কিংবা চোদ্দ শত বছর আগের হোক। আমার বাবা তার বাবার সম্পত্তি থেকে কিছু না নিয়ে নিজের পরিশ্রমে ও আমার মা’র সহযোগিতায় সম্পদ গড়েছে তাদের একমাত্র ছেলে ও তার সন্তানদের জন্য এখন কোন অধিকারে অন্যরা তার দাবি করার সামর্থ্য রাখে?

যদি আমরা মনে করি এই নিরঙ্কুশ স্বাধীনতা গুলোকে সীমাবদ্ধ করব তাহলে এই সীমাহীন স্বাধীনতা সীমিত করার সঠিক মানদণ্ড কি হওয়া উচিত? মানুষের প্রকৃতি এমন যে তার পক্ষে একদম নিরপেক্ষ হওয়া কখনই সম্ভব নয়, নিরপেক্ষ বিচার মানুষের মনের পক্ষে প্রায় অসম্ভব। উদাহরণস্বরূপ যখন আমি আমার একমাত্র ছেলের দিকে তাকাই, এবং যখন আমি তার সমবয়সী অপরিচিত কোন ছেলের দিকে তাকাই, তখন বিচার সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। তাই যদি আমরা নিরপেক্ষভাবে বিচার করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এমন কোন সত্তা নেই যাকে এই দায়িত্ব অর্পণ করা যায়। হয়তো সময় আসছে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিচার প্রক্রিয়া বিকশিত হবে, হয়ত তখন তা একশত ভাগ নিরপেক্ষ রায় দিতে সক্ষম হবে, আমি জানি না সেই সময়ে আমি কি বলতে পাববো। এটি এখন পর্যন্ত বর্তমান বাস্তবতা নয়।

আমার চারপাশের লোকেরা ধার্মিক এবং তারা ঐশ্বরিক আইন সম্পর্কে কথা বলবে এবং প্রশ্ন ছাড়াই তা মেনে চলবে। তাদের বক্তব্য অনুযায়ী, আইনটি ঐশ্বরিক হওয়ায় কোনো সন্দেহর অবকাশ নেই যে এটি নিরপেক্ষ হবে। বিবেচনায় আনা যাক যারা দায়িত্বে আছেন তারা আধুনিক দিনের ধর্মনিরপেক্ষ মানুষ, তারা এই পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন? তারা বলেন যে তারা ঈশ্বরে বিশ্বাস করেন কিন্তু তারা তাঁর আইনকে তাদের দৈনন্দিন কাজে প্রবেশ করতে দেন না। এমতাবস্থায় আমার মতো একজন সাধারণ ধর্মনিরপেক্ষ মানুষ চরমভাবে কোণঠাসা হয়ে পড়বে, ধর্মীয় ঐক্যমত্য তাদের সম্পূর্ণ ইচ্ছাশক্তি ও মালিকানার স্বাধীনতা কেড়ে নিতে পারে। আমি মনে করি না আমাকে অতীত থেকে প্রমাণ দিতে হবে, ইতিহাস নিজেই কথা বলে। এযাবৎ শুধুমাত্র দুটি স্বাধীনতা সম্পর্কে আমি উপরে আলোচনা করেছি, বাক স্বাধীনতা এবং মালিকানার স্বাধীনতা, এবার বাকি দুটোর দিকে দৃষ্টি নিবদ্ধ করা যাক।

বাকি দুটির সীমা নিরঙ্কুশ হলে বিষয়টি কি দাড়ায়? ব্যক্তিগত স্বাধীনতা এবং বিশ্বাসের স্বাধীনতা, এগুলো কি প্রয়োজনীয়? উদাহরণস্বরূপ ধরুন যদি আমি ইব্রাহিমের ঈশ্বরে বিশ্বাস করি এবং আপনি একজন ব্রাহ্মণ হিসাবে ব্রক্ষ্মা কে ঈশ্বর বিশ্বাস করেন, এখন একটি সময়ে আমি আপনার বিশ্বাস সম্পর্কে নিশ্চিত হয়ে গেলাম, কিংবা ধর্মনিরপেক্ষ হয়ে গেলাম, আমি কি তা করতে পারি? এ সমাজে প্রশ্নটি করতেও আমি ভয় পাচ্ছি, এমনকি প্রশ্নটি টাইপ করার সময় আমি ভিতরে ভয় অনুভব করছি। সমাজ কি আমাকে তা করতে দেবে? আমি মনে করি আধুনিক দিনের নগর জীবনে এই প্রশ্নগুলি সমাধান করা হয়ে গেছে, তারা বলবে, কেন নয়, আপনি যা ইচ্ছা বিশ্বাস করুন, এটিকে বিশুদ্ধ ধর্মনিরপেক্ষতা (ইংরেজিতে সেকুলার) বলা হয়।, এমন একটি দেশে আমরা বসবাস করছি যা ধর্মনিরপেক্ষ দাবি করলেও বাস্তবতা হল যদি আপনি আপনার বিশ্বাস পরিবর্তন করেন, আপনি আপনার অধিকাংশ বন্ধু মহল, এমনকি আপনার পরিবারকেও হারাতে পারেন। আপনি যে সমাজের সাথে যুক্ত তাতে এবং এমনকি আপনার চাকরিতেও এটি একটি কালো দাগ ফেলতে পারে। মহাত্মা গান্ধী তাঁর অনুসারীদের চরম ধর্মনিরপেক্ষতা সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন, আমি তাঁর সম্পর্কে যতদূর পড়েছি, তিনি বলতেন, শুধুমাত্র অন্যান্য ধর্মীয় মতামত সহ্য করলেই চলবে না, এমনকি তাদের আলিঙ্গন করুন এবং তাদের মতো সমস্ত ঈশ্বরের আনুগত্য কিংবা সম্মান প্রদর্শন করুন। এটিই স্বাধীনতার স্তর যা তিনি ভেবেছিলেন সম্ভব। আমাকে জিজ্ঞাসা করুন আমি তা করতে পারি কিনা!! আমি এটি নিয়ে বার বার চিন্তা করেছি এবং সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে এটি আমার পক্ষে অসম্ভব। কিন্তু সময়ের সাপেক্ষে বর্তমানে মনে হয় পারব যখন আমি জানি সকল ধর্মই আসলে মিথ বা মানুষের মন গড়া তাই যে কোন ধর্মোৎসবে অংশগ্রহণ করতে আপত্তি থাকার কথা না।

একটু গভীরে চিন্তা করলে দেখা যায় এটি কেবল অন্যের বিশ্বাসকে গ্রহণ করার বিষয় নয়, সমালোচনামূলক সংঘর্ষটি আচার-অনুষ্ঠান থেকে আসে, একজন গরু ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেয়, অন্যজন মনে করে গরু তাদের ঈশ্বর বা মাতা, গোমাতা। এমনকি গরুর মল মূত্রও তাদের কাছে মহার্ঘ বা গো বর। প্রতিটি ধর্মীয় মৌলবাদী দাবি করবে যে তারা সঠিক পথে হাঁটছে এবং অন্যরা অস্বীকার করবে এই বলে যে তারা সম্পূর্ণ ভুল পথে হাঁটছে। আমি মনে করি না যে সুপার মার্কেটে কাপড় বা গহনা কেনার কেনার মতো করে ধর্ম কেনা উচিত। আমি মনে করি স্বাধীনভাবে জন্ম নেওয়ার জন্য, আমার কিছু জন্মগত অধিকার আছে, আমার বাতাসে শ্বাস নেওয়ার অধিকার আছে, কথা বলার বা এমনকি চিৎকার করার অধিকার আছে, আমি চাই আমার শক্তি এবং সামর্থ্য দিয়ে আমার সম্পদ সংরক্ষণ ও রক্ষা করার অধিকার, তা যতই হোক না কেন, আমার সামর্থ্য যতটুকু দখল করতে পারে ততটুকু অধিকার করার অধিকার আমার আছে, এবং যদি আমি কিছু বিশ্বাস করি তবে আমার বিশ্বাসকে আপনার সম্মান করা উচিত। আমি মনে করি চারটি স্বাধীনতাই মূলত ব্যক্তিগত স্বাধীনতা এবং এর উপর সীমাবদ্ধতা বা কারো কোনো কর্তৃত্ব থাকা উচিত নয়। আমি জানি না আপনারা কি বলবেন, তবে আপনি যাই বলবেন না কেন, আমি সেটিকে আপনার কথা বলার পূর্ণ স্বাধীনতা হিসাবে গ্রহণ করব এবং আপনাকে বাধা দেওয়ার চেষ্টাও করব না। আপনার প্রতি অনুরোধ আমার চার স্বাধীনতাতেও আপনি অযথা হস্তক্ষেপ করবেন না আর করলেও আমার অনুমতি নিয়ে করবেন। এই চারটি স্বাধীনতা মানুষ হিসেবে আমার জন্মগত অধিকার তাই মানবতার খাতিরে এগুলোকে সীমাহীনই থাকতে দিন যতক্ষণ না তা আপনার ক্ষতি করছে। এদেশের মানুষ না গণতন্ত্র বুঝে, না ধর্ম নিরপেক্ষতা বুঝে? অধিকাংশ অশিক্ষিত হওয়ায় এদেশের সংবিধানের তিন মূল ধারা সম্পর্কেও তাদের জ্ঞান সীমিত। এই অবস্থাটি এ দেশের শিক্ষিত সমাজে হওয়া উচিত নয়। অতিমাত্রায় ধর্মান্ধদের ও কুসংস্কার আচ্ছন্নদের এদেশের সরকার কঠোর হস্তে দমন করুক তাই আমাদের কামনা হওয়া উচিত বলে আমি মনে করি। সরকারের পাশাপাশি এ বিষয়ে জনমত গড়ে তোলাও এ দেশের শিক্ষিত সমাজের কর্তব্য।
 

Edit and update history: 11dec2018 translated to Bangla on 3apr23> 13may23 >

 

 

 

 

 

Thursday, March 30, 2023

তৃতীয় কোন নিয়ম কখনই ছিল না

 

আমরা যখন নিয়ম কানুনের কথা বলি তখন কেউ কেউ ভাবতে পারেন যে আমি এখানে রাজনীতি কিংবা আইন শাস্ত্র নিয়ে কথা বলতে চাচ্ছি। রাজনীতি কিংবা আইন এই আলোচনার বিষয়বস্তু নয়। আমি বরং আমার একটি চমকপ্রদ অভিজ্ঞতা শেয়ার করব, যা আমাকে ২০০০ সালে চাকুরী জীবনের শুরুতে একটি অসাধারণ অন্তর্দৃষ্টি দিয়েছিল। যদিও একটি ছোট অভিজ্ঞতা কিন্তু এটি একটি বড় প্রভাব তৈরি করেছিল আমার মনে এবং আমার চিন্তাভাবনাকে এর পরবর্তী স্তরে নিয়ে গিয়েছিল। আমরা সবাই জানি শেখার শেষ নেই, মৃত্যুশয্যায় থাকা অবস্থায় বিখ্যাত লেখক ও চলচিত্র পরিচালক সত্যজিৎ রায় বলে গেছেন, ”মুহূর্তটি একটা চরম ক্লাইম্যাক্স”। আমার পেশাদার জীবনের গুরু, দেভজিৎ সরকার তার কম্পিউটার প্রিন্ট আউট কার্ড এ লিখে দিতেন  "প্রতিটি দিন যেন নতুন কিছু শেখার অভিজ্ঞতা হয়ে উঠে"। আমার স্পষ্ট মনে আছে তার কথা আর আমি এখানে যে ঘটনাটি বলতে যাচ্ছি তা সেই শিক্ষা গুরুর সংস্পর্শের সাথে সম্পর্কিত।

চাকুরী জীবনের শুরুর দিকে, ভারতীয় দেভজিৎ সরকার মহোদয় আমার মধ্যে শ্রেষ্ঠত্ব কিছু খুঁজে পেয়েছিলেন, শুধু তিনি নন তৎকালের এনআইআইটি’র (ন্যাশনাল ইনিস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বা NIIT) ভারতীয় আরও দুই জন নেতৃস্থানীয় ব্যক্তি তথা, তাপস রয় ওরফে ট্রয় (কান্ট্রি ডিরেক্টর), ইন্দ্রনীল মুখার্জি ওরফে আই-এম সকলকেই আমার চমৎকার ইংরেজিতে সাবলীল কথা বলা দ্বারা সন্তুষ্ট করতে পেরেছিলাম। তবে দেভজিৎ সরকার মনে হয় আমার গাণিতিক দক্ষতার প্রতি অধিক সন্তুষ্ট হয়েছিলেন যেহেতু লিখিত পরীক্ষায় আমি কেবল গাণিতিক অংশটাই সফলতার সাথে উত্তর প্রদান করেছিলাম। তিনি আমার সংষ্কৃতিক দিকটাও যাচাই করে নেন যেমন আমি কি ধরনের বই পড়তে ভালবাসি, কি ধরনের গান শুনতে পছন্দ করি ইত্যাদি। তাই দেশীয় কিছু নেতৃস্থানীয় লোক অনিচ্ছুক থাকা সত্যেও দেভজিৎ সরকার আমাকে ঢাকা’র মিরপুর সেন্টারে ট্রেনিং দিয়ে নিয়ে গেছে সিলেট এনআইআইটি-তে যেখানে আমি কম্পিউটার প্রশিক্ষক বা ফ্যাকাল্টি হিসেবে সফলতার সাথে কাজ করেছি দীর্ঘ এক বছর, মানে পুর ২০০০ সালটা। সে যাই হোক আমার ভাগ্যই বলতে হবে যে একটা ভেকান্সি তৈরি হয়েছিল সিলেট সেন্টারে আর আমি সেই শূন্যস্থানটা যথাযথভাবে পূরণ করার উপযোগীও ছিলাম ওই সময়টাতে। এখন থেকে পিছন ফিরে তাকালে মনে হয় যেন আমার জন্যই তৈরি হয়েছিল ওই শূন্যস্থানটি। ঢাকা থেকে ভিন্ন এক শহরে নতুন এক চাকুরীতে দুজন বন্ধু/সহকর্মীর সক্রিয় সমর্থন কখনই ভোলা যায় না, তারা আর কেউ নন মার্কেটিং এর সাহেদ আহমেদ আর ওনিসিমাস চৌধুরী। গল্পটা সাহেদ ভাই বা অনিকে নিয়েও নয়। সিলেট এনআইআইটিতে আমার সময়টা আমার পরিবারের কাছে এক ধরনের চ্যালেঞ্জ ছিল এটা প্রমাণ করা যে আমি পরিবারের কোন সমর্থন বা সাহায্য ছাড়াই একা থাকতে পারি, সেই দিক থেকে আমি নিজেকে সফল প্রমাণ করেছি। সিলেটে থাকাটা কতটা উপভোগ করেছি তা এখনো মনে আছে। ওখানকার দারুণ আবহাওয়া, ভাল মনের মানুষজন, রাস্তার রিকশা জ্যাম সবই উপভোগ্য ছিল। আর ছিলেন উদার হৃদয় সাহেদ ভাই, তার সহৃদয় উপস্থিতি এবং ব্যস্ত ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব এখনও আমার মনে একটি অনন্য উদাহরণ। বর্তমানে সাহেদ ভাই অস্ট্রেলিয়ার মেলবর্ণে সপরিবারে বসবাস করছেন।

NIIT-তে চাকরি কালীন সময়ে আমি কয়েকটি ছোটখাটো সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে গিয়েছিলাম, আমি তাদের প্রত্যেকটি উপভোগ করেছি, এরকম একটি ছিল সিলেটে প্রথম সফ্টওয়্যার এক্সপো। সেখানে একজন ভারতীয় তরুণ পাল সাহেব এসেছিলেন যিনি কেডিএস কোম্পানির অর্থায়নে পরিচালিত মাদার কনসার্ন চিটাগাং-এনআইআইটি-র ইভেন্ট ম্যানেজার হিসাবে এক্সপোর ব্যবস্থাপনা তদারকি করতে এসেছিলেন, তাঁর সাথে দুজন প্রযুক্তি বিশেষজ্ঞও এসেছিলেন। সিলেটে প্রথম একটি উন্নত মানের সফ্টওয়্যার প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এবং তারা সেখানে সক্রিয় সহায়তা কর্মী হিসেবে এসেছিলেন। আমি পরে বুঝতে পেরেছিলাম, তারা সিলেট কেন্দ্রটির তত্ত্বাবধান করতে এবং কেন্দ্রের সামগ্রিক অবস্থা দেভজিৎ সরকারকে রিপোর্ট করার জন্য সেখানে ছিল। তরুণ ভারতীয় পাল, যিনি অত্যন্ত ক্যারিসম্যাটিক ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষও ছিলেন। আমাদের অনেক ভুল দেখিয়েছিলেন এবং বিকল্প পরামর্শ দিয়েছিলেন। এরকম একটি উদাহরণে তিনি আচমকা একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যা আমাকে চমকে দেয় এমন একটি বিষয় উপলব্ধি করতে যা আমি কখনই ভুলব না। এটা নয় যে আমি তাকে অত্যন্ত দক্ষ কর্মী হিসাবে গ্রহণ করেছিলাম। এটি হল, তার অডিট পরিচালনা করার পদ্ধতি এবং সংশোধনমূলক ব্যবস্থা যা আমাকে দেখিয়েছে যে সময়মতো পরিস্থিতির সাপেক্ষে আমাদের নির্দিষ্ট মেজাজে কাজ করতে হয়। অন্য কার উপর ক্ষিপ্ত হয়ে কেন তিনি তখন এত চিৎকার করে কথা বলছিলেন তা আমি ভুলে গেছি কিন্তু আমার মনে আছে শুধুমাত্র সেই অংশটি যা আমার চিন্তায় আঘাত করেছিল, "আপনি কি জানেন যে পৃথিবীতে মাত্র দুটি নিয়ম আছে?" আমি কিছুই না বুঝে জিজ্ঞেস করলাম সেগুলো কি, সে বলল প্রথম নিয়মটা হল “আমাকে অনুসরণ করুন” (Follow me) , আমি সেই অংশটা বুঝলাম, এখন দ্বিতীয় নিয়মটা কি, আমি উত্তর শোনার অপেক্ষায় ছিলাম, কিন্তু সে একটু বিরতি দিল এবং কোন কথা না বলায় তাকে জিজ্ঞেস করতে বাধ্য হলাম দ্বিতীয় নিয়ম কি? …….. উত্তর নেই!! তিনি বিরতিতে ছিলেন, কিছুক্ষণ পর তিনি বললেন "প্রথম নিয়মটি অনুসরণ করুন" (Follow the first rule) !! আমি হতবাক!! ভাল বলেছেন তো, হ্যাঁ, তৃতীয় কোন নিয়ম কখনো হবে না, কারণ মূলত একটাই নিয়ম আছে যেটা হল আমাকে অনুসরণ করুন এবং কেবল আমাকেই অনুসরণ করুন।

এ যেন সফল নেতার গভীর মনের এক গুপ্ত রহস্য। এটা মানব মনের নেতৃত্বের অহংবোধ, তাদের মূল মনের সত্ত্বাধিকারী। আমি দেখেছি যে অনেক লোক তাদের আবেগকে স্বাভাবিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, " দেখ আমি এটি তৈরি করেছি" বা দেখ আমার জীবনে আমি কি কি অর্জন করেছি কিংবা দেখ আমার সন্তানেরা কত বড় বড় জায়গায় পৌঁছে গেছে যেন অন্যরা তাতে অবাক হয়ে যাবে এবং তাকে বাহবা দিবে। তারা এটা ভেবে দেখে না যে, তার কৃতিত্ব সমূহ অন্য অনেকের সাথে একই রকম হতে পারে এবং অন্যদের গুলিও বিস্ময়কর এবং সমানভাবে উল্লেখযোগ্য বটে। আর তা না হলে এই কথাগুলো যাকে বা যাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে তাদের মনে হিংসাত্মক অনুভূতির জন্ম দেয়া ছাড়া আর কিছুই দিতে পারবে না।

নিজের অর্জনগুলোকে গভীর ভাবাবেগের সাথে প্রকাশ করার প্রবল প্রবণতা রয়েছে মানুষের। সে অন্যদের কাছ থেকে প্রশংসা প্রার্থনা করে যেন এটি প্রমাণ করতে চায় এই জড় জগতে এই কাজগুলোই তার করার কথা ছিল। আমি অনেক লোককে পেয়েছি যারা আবেগ ছাড়া তাদের কৃতিত্ব প্রকাশকে সারসংক্ষেপ করতে পারে না। বিপুল আবেগের সাথে তারা আপ্লুত হয়ে যায় এবং এর পিছনের সত্য দেখতে ব্যর্থ হয়। এমন কিছু লোক আছে যারা আবেগকে ব্যবহার করে একটি চূড়ান্ত রায়ে পৌঁছানোর জন্য, অথচ তাদের রায় অন্য আবেগের সাগরে হাবুডুবু খায় এবং কখনই উপযোগের কেন্দ্রে স্থির হয় না। আমি এটি তৈরি করেছি, আমি এটি করতে পারি, আমিই একমাত্র নইলে এটি কখনই সমাধান হত না, দেখুন আমি কতটা দুর্দান্ত হতে পারি, এবং আমিই অনন্য। আপনি আমাকে ছাড়া অন্য কাউকে সেরা হিসাবে পাবেন না। এগুলো তাদের প্রাণশক্তির সাধারণ বহিঃপ্রকাশ। তাই যে নিয়মটি বলে যে আমাকে অনুসরণ করুন এবং কেবল আমাকেই অনুসরণ করুন তা কিছু পরিমাণে আদিম এবং আমাদের প্রকৃতিতে অন্তর্নির্মিত। ছোটবেলায় আমার দুই ঘনিষ্ঠ বন্ধু ছিল, এক ভাই ও তার ছোট বোন। ভাইটি খুব চঞ্চল ছিল এবং সে আমার উপর আধিপত্য করত। যেমন আমার কাছে একটি লোগোর খেলনা ছিল এবং সে আমাকে ওটা দিয়ে না খেলতে শাসন করত, এমনকি আমি যদি তার কথায় রাজি হতাম, তখনও সে নিশ্চিত করত আমি এটি ফেলে দিয়েছি কিনা। ঠিক এই জায়গায় আমি নিয়মটির সাথে দ্বিমত পোষণ করি, যখন এটা অন্যের উপর আধিপত্য বিস্তারের গভীর দাবীতে পরিণত হয়, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে যাওয়া হয় বা তাকে এমন কিছুতে ঠেলে দেওয়া হয় যা করতে সে রাজি নয়। এটি নিপীড়নের প্রকৃতি এবং অবশ্যই আত্মার প্রতি অত্যাচার।

এটা স্বাভাবিক যে একটি মন সর্বোপরি সর্বোত্তম হওয়ার চেষ্টা করবে এবং প্রশংসার জন্য জিজ্ঞাসা করবে (আমাকে অনুসরণ করুন এবং কেবল আমাকেই অনুসরণ করুন) তবে একটি সংস্কৃতিমনা মন, তার প্রজ্ঞা সহ একটি লালিত মন জানবে, আমি যতই ভাল হতে পারি না কেন অন্য একজন আরো বড় হতেই পারে এবং এটা ভাবা অনেক বেশি উপযুক্ত যে আমরা সবার সেরা এবং আমরা আমাদের মধ্যে অনন্য শ্রেষ্ঠত্ব ভাগ করে নেই। পৃথিবীতে কি তবে সবসময় মাত্র দুটি নিয়মই থাকবে আর তৃতীয় কোন নিয়ম কি তবে কখনোই আসবে না?


Edit and update history: 10dec2018 Translated into Bangali on 23mar23> 31mar23
 

Thursday, March 23, 2023

আজ হতে শত কোটি বছর পর

 

শত কোটি সংখ্যাটাকে অংকে না লিখে কথায় লিখলাম যাতে অন্তত ভয় না লাগে। অংকে লিখলে সংখ্যাটা বোধগম্যতা হারায়ে ফেলতো কিংবা কল্পনার সীমানা পেরিয়ে যেত। আজি হতে শত বর্ষ পরে কবিতা তো আমাদের সবার জানা কিন্তু কোন কবি মনে হয় শত কোটি বছর পরের কল্পনা করার সহসও দেখান নাই। শত কোটি বছর কেন? তা শুনেছিলাম বা কোথায় যেন পড়েছিলাম তিন শত কোটি বছর বিবর্তনের পর মানুষ তার আজকের অবস্থায় এসে পৌঁছেছে যখন সে যুক্তি তর্ক সাপেক্ষ চিন্তা করার ক্ষমতা অর্জন করতে সমর্থ হয়। প্রযুক্তির ক্রমাগত উন্নয়ন ইদানীং এত ত্বরান্বিত হয়েছে যে, আগামী কালই কোন নতুন প্রযুক্তি আমাদের জীনাচরণ আমূল বদলে দিবে কিনা তা বলা যায় না। তাই শত কোটি বছর পর এই মানব যা চিন্তা করতে পারে ও প্রকৃতির রহস্য বুঝতে পারে তারা কোথায় গিয়ে পৌঁছাবে তা অনুমান করার চেষ্টাটা নেহায়েত কম কথা নয়।

বিবর্তন যে হচ্ছে তা আর নতুন করে যুক্তি তর্ক সম্পাদন করে বুঝার দরকার পরে না। এক করনা পেনডেমিক চোখে আঙ্গুল দিয়ে দেখায়ে দিয়েছে বিবর্তন কাকে বলে কত প্রকার ও কি কি। জেরি কয়েনের ব্লগ আর বই “কেন বিবর্তন বাদ সত্য” পড়লে বুঝা যায় যে বিবর্তন হচ্ছে বৃহৎ ক্যানভাসে যা ছোট সময়, মানে হলো হাজার বছর কিংবা ১০০ বা ২০০ বছরের ক্যামেরায় ধরা পড়বে না। বিবর্তন বুঝতে হলে আর বড় ওয়াইড এঙ্গেল লেন্সের কেমেরা লাগবে। যাতে শত কোটি কিংবা হাজার কোটি বছরের ব্যবধানে প্রজাতিগুলোর বিলুপ্তি কিংবা টিকে যাওয়া প্রজাতিগুলোর বিবর্তন ধরা পড়বে। তাই বিবর্তন হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে বিতর্ক কারা আজকের সময়ে অর্থহীন হয়ে গেছে। ছাত্র জীবনে আমি একবার অযথা এক মহা বিতর্কে আটকে গিয়েছিলাম জুনিয়র এক পরিচিতর সাথে। তার কথা হলো গাছের জীবন আছে তাই তার প্রাণ আছে আমি বলছিলাম গাছের জীবন আছে কিন্তু প্রাণ নাই। বিতর্কটা পরবর্তীতে আমি আবিষ্কার করেছিলাম ইংরেজি আর বাংলা পরিভাষা জনিত বিভ্রাট এর কারণে সৃষ্টি হয়েছিল। আমার কথা ছিল যেহেতু গাছকে প্রাণী বলা যায় না কারণ তার স্নায়ু তন্ত্র কিংবা মস্তিষ্ক নাই তাই তাকে প্রাণ থাকা সত্যেও প্রাণী বলা যাবে না। আর বিপক্ষের যুক্তি ছিল গাছের প্রাণ আছে তাই সেটাকে প্রাণী বলতে হবে। গাছের জীবন চক্র আছে কিন্তু সেটা প্রাণী ক্যাটাগরির মধ্যে পড়বে না কারণ তার নিজস্ব চিন্তা চেতনা নাই। Plant can’t be called animal as it do not have a nurves ststem but it has life cycle thus is a living element.। জীব-জীবন, প্রাণ –প্রাণী’র পরিভাষাগত এই বিতর্ক আমি বুঝতে পারছিলাম কিন্তু সেই নতুন পরিচিত জুনিয়র ব্যক্তিটিকে বুঝাতে পারছিলাম না। আমি যতই বলি সে ততই বিতর্ক করে। আমি পরে বিতর্ক পরিত্যাগ করে চলে আসি। বাসায় এসে আমি বুঝেছিলাম বিতর্কটি হতই না যদি ইংরেজিতে কথা গুলো বলা হতো। এটা ভাষা গত পরিভাষা জনিত একটি ভ্রম ছিল। বিবর্তনবাদ মানতে না চাওয়া লোকগুলো মূলত ধার্মিক তারা বিবর্তন মেনে নিলে তাদের ধর্মবোধে আঘাত লাগে। ধর্মে যে মন্ত্র বলা আছে মানব উৎপত্তি কোন প্রজাতি গত বাস্তবতা নয় বরং মানবকে স্বতন্ত্র আদলে সৃষ্টি করে সরাসরি পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এই মন্ত্র তারা মনে প্রাণে বিশ্বাস করে যদিও বাস্তব বহু প্রমাণ দেখা যায় বহু প্রাণীর সাথে আমাদের শারীরিক বৈশিষ্ট্যর সদৃশ। আমাদের দেহে ছাগল, গরু, ঘোড়ার মতই লোম হয়, পায়ে নখ হয় পাখিদের মত, আমরা গরুর মতই জাবর কাটাই (পেট থেকে বের করে আনা খাবার অবশ্যই নয়) পান খাওয়ার সময়। আমাদের লেজ না থাকলেও লেজরে হাড্ডি দিব্বি এখনও টিকে আছে। সকল স্তন্যপায়ী প্রাণীর মতেই আমাদের দুটি চোখ, একটা নাক, মাথায় চুল ইত্যাদি প্রচুর সাদৃশ্য বিদ্যমান তা সত্যেও কেন যে মানুষ মনে করে তাদের আলাদা ভাবে সৃষ্টি করা হয়েছে তাই তো এক মহা বিশ্বয়। মানুষের নিজেকে বিরাজমান জগতে বিশেষ মনে করে গর্বিত হওয়ার জন্যই কি তাদের এই ভ্রান্ত চিন্তার প্রতি কনভিকশন বা বদ্ধমূল ধারণা? আমার অন্তত তাই মনে হয়েছে। ধর্ম সকল মানব সভ্যতার একটা নির্দিষ্ট সময় ব্যাপ্তিতে সকলের মাঝে বিস্তার লাভ করে, মোদ্দা কথা সবগুলোর ভাবসম্প্রসারণ প্রায় একই, একজন অতিপ্রাকৃত পরিকল্পনাকারীর ইচ্ছানুযায়ী বিশ্ব ব্রক্ষ্মান্ডর সব কিছু সৃষ্টি ও পরিচালিত হচ্ছে। এরূপ ধর্ম বিশ্বাস অতি পূর্বের অনুন্নত মানব সম্প্রদায় সমূহের যজ্ঞ প্রক্রিয়ার পরবর্তী উন্নত রূপ। যজ্ঞে মানুষ কোন অতিপ্রাকৃত সত্তার কাছে প্রার্থনা করত না বরং প্রকৃতি জয় করার জন্য খাদ্যর যথার্থ সংস্থানে আপ্রাণ প্রচেষ্টার এক প্রকার রিহারসেল কিংবা জোটবদ্ধ অনুপ্রেরণা সৃষ্টির জন্য এরূপ যজ্ঞর নাচ গানের আয়োজন করা হতো। যা পরবর্তীতে যখন খাদ্য আহরণ প্রক্রিয়া তারা রপ্ত করল তখন পূর্ববর্তী শ্রেণীহীন সমাজ থেকে শ্রেণীযুক্ত সমাজের সৃষ্টি শুরু হলো। অন্যের উদ্বৃত্ত সম্পদ বিনা শ্রমে একদল লোক দখল করার কৌশল আবিষ্কার করল, সৃষ্টি হলো পুরহিত শ্রেণী আর সমাজপতিদের যারা সাধারণ শ্রমজীবী মানুষকে নিয়ন্ত্রণ করার কৌশল হিসেবে তাদের ধর্মীয় ভয় ও নিয়ম মানার প্রতি সাধারণ লোকজনকে বিশ্বাস অর্জন করাতে সক্ষম হলো। আগে ছিল প্রকৃতির সাথে মানুষের সংগ্রাম, এর পর হলো মানুষের সাথে মানুষের সম্পদের বণ্টনের সংগ্রাম। এই প্রক্রিয়াও হঠাৎ করে হয় নাই বরং বছরের পর বছর (হাজার বছর ধরে নয় কোটি বছর ধরে) বিবর্তনের ফলে এরূপ শ্রেণীযুক্ত সমাজের সৃষ্টি হয়েছে। আজ সময় এসেছে বিষয়টার আপাদমস্তক পোস্টমর্টেমের। কারণ এই কোটি বছরের বিবর্তনের সমাপ্তি যুগ চলছে আর তা চলবেও কয়েক শত সহস্র (কোটি) বছর ধরে। তার পর বিবর্তিত নতুন সমাজ ব্যবস্থা আসবে। তারই সুর দেখা যায় এই নগর কেন্দ্রিক পূর্বতন সমাজের ব্যবস্থা থেকে ভিন্নতর এই সমাজের ভিন্ন কাঠামোতে। ধর্মীয় অনুশাসন গুলো টিকে আছে তবে তাতে যে ক্ষয় ধরেছে তা স্পষ্টই দেখতে পাওয়া যায়। যাদের সংস্কারমুক্ত মন আছে তারা তাদের তৃতীয় নয়ন দিয়ে তা ঠিকই দেখতে পায় বলে আমার ধারনা।

বিবর্তন সম্পর্কে বলতে গেলেই বেশ আগে, গত ১০ কি ১২ বছর আগে দেখা ইভোলিউশন মুভিটার কথা বার বার মনে পরে।   গল্পটা ছিল এ রকম যে, কোন এক ভিন্ন গ্রহ থেকে এক খণ্ড উল্কা পিণ্ড আমেরিকার এক মরুভূমিতে এসে পড়ল। সেখানে যেয়ে দেখা গেল তা তেমন কোন পরিবর্তন করছে না কিন্তু কিছুদিন পরই দেখা গেলে নতুন ধরনের সব প্রাণী তাতে বা তা সংলগ্ন এলাকায় জন্ম নিচ্ছে। এ যেন এক নতুন পৃথিবী নতুন ভাবে সৃষ্টি হচ্ছে। খবর পেয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ জায়গাটা সংরক্ষণ করে কিন্তু এক তরুণ বিজ্ঞানী ও তার সহকর্মীরা বিষটির কারণ খুঁজতে শুরু করে। তারা বুঝতে পারে এই নতুন প্রজাতিগুলো নাইট্রোজেন বেইজড, আমরা যেমন অক্সিজেন বেইজ্ড এরা তেমন নাইট্রোজেন বেইজ্ড। যার ফলে কর্তৃপক্ষ যেমন চাচ্ছে যে আর্মি দেয়ে গোলা মেরে এদের নিশ্চিহ্ন করে দিবে তার বদলে এই বিস্ফোরণ তাদের দৈহিক বৃদ্ধি আরো ত্বরান্বিত করবে। তাই তারা খুঁজে বের করে অক্সিজেন বেইজড আমরা যেমন আর্সেনিক এর দ্বারা বিষাক্ত হই তেমনি এই নাইট্রোজেন বেইজড নতুন প্রজাতি সিলিকন সালফাইড (যা হেড এন্ড শোলডার শ্যাম্পু তে প্রচুর পরিমাণে থাকে) তা দিয়ে এদের বিষাক্ত করে মেরে ফেলা যেতে পারার কথা। তাই তারা ওই শহরের সকল ডিপার্টমেন্টাল স্টোর এর হেড এন্ড সোল্ডার শ্যাম্পু একটা ফায়ার ব্রিগেড এর পনির ট্যাংকারে ভরে ফেলে। ইতোমধ্যে ওই শহর ইভাকুয়েট করা বা খালি করা হয়ে গিয়েছিল যেহেতু আর্মি এই বিদঘুটে সৃষ্টি হওয়া উদ্ভট ক্ষুদ্র বিশ্বটাকে নিশ্চিহ্ন কারার পরিকল্পনা করেছে আর্মি’র ব্যবহৃত বোম্ব স্বোয়াড দ্বারা। যথা সময়ে দেখা গেল বিস্ফোরণের ফলে ওই এলাকাটা তে উদ্ভূত উদ্ভট প্রাণীকুল সমৃদ্ধ ক্ষুদ্র বিশ্বটা তো নিশ্চিহ্ন করা গেলই না বরং ফুলে ফেঁপে তা মহা এক আকার ধারণ করল আর সেই বৈজ্ঞানিক টিম ওই বিশাল জীবন্ত আকৃতিটার ভিতর সেলেনিয়াম সালফাইড স্প্রে করার ফলে তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে বিলুপ্ত হলো। বিবর্তন নিয়ে করা এই মুভিটা বিবর্তন এর বিষয়ে মানুষের মনে যে সংশয় তা অনেকটাই নির্মূল করে দেয়। ছবিটা দেখা না থাকলে বিবর্তন বুঝতে আমারও বেশ বেগ পেতে হতো। বৃহৎ ক্যানভাসে বিবর্তন হচ্ছে আর এটা নিয়ে বেহুদা বিতর্ক করে আর লাভ নাই। একে বাস্তবতা মেনে নিয়েই আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। 

ধর্মীয় পুরহিতগন বিবর্তনে বিশ্বাসকে ভয় পায় এ জন্য যে, একে মেনে নিলে তাদের ধর্মর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ ব্যহত হবে। অপর পক্ষে বিবর্তনকে ল্যাবরেটরিতে কিংবা সময়ের ক্ষুদ্র পরিসরে প্রমাণ করে দেখান সম্ভব নয়। ধর্মীয় পণ্ডিত গন আপনাকে কোন যুক্তি তর্ক ছাড়া ধর্মের সকল ব্যাখ্যা মেনে নিতে বলবেন আর আপনি তাতে প্রকাণ্ড এক সুখানুভূতি বা শান্তিময় অনুভূতিতে ডুবে যাবেন যার কারণ আপনি সব জেনে গেছেন। একাল – পরকাল, একাল ক্ষণিক পরকাল অনন্ত। পরকালের জন্য একালে পরীক্ষা দিতে হচ্ছে। কিংবা ধরুন বলা হচ্ছে, একালে সাধনার ফলে আপনি পরকালে নির্বাণ পেয়ে যাবেন তার পর সুখ দুঃখ বলে আর কিছুই আপনাকে বিব্রত করতে পারবে না। কিংবা ধরুন বলা হচ্ছে এ কালে ভাল কাজ করলে পরকালে আপনি উন্নত প্রাণী হিসেবে আবির্ভূত হবেন আর একালে খারাপ কাজ করলে পরবর্তী কালে আপনি ইতর প্রাণী হিসেবে জন্মাবেন। আপনার আত্মা অবিনশ্বর আর তা বার বার ফিরে আসে। এ সব মিথের কারণও আজকাল আমাদের জানা। মেক্সওয়েলের সূত্র আবিষ্কারের আগে বর্য বিদ্যুতের কারণ হিসেবে ভগবানদের মাঝে ঝগড়া আর তাদের তরবারি ঝংকারে বর্য বিদ্যুতের সৃষ্টি মনে করা হতো । ম্যালেরিয়া রোগ হলে খারাপ বাতাস লেগেছে বলে মনে করা হতো। এ সবই আজ প্রমাণ করে তৎকালের ধারনা গুলো ছিল কেবল নির্বুদ্ধিতা। অনেক জ্ঞানীগুণী জন ধর্মের কাছে আত্ম সমর্পণ করে এসেছেন এর কারণ ভাববাদকে ভাববাদ দিয়ে খণ্ডন করা যায় না। ভাববাদ থেকে বস্তুবাদে উত্তরণে বাস্তবতা সম্পর্কে গভীর জ্ঞানের প্রয়োজন। মানব সভ্যতার খ্রীষ্টের জন্মের পর ২০২৩ বছর পার হয়েছে মাত্র আর তার আগের ১০০০ বছরের লিখিত ইতিহাস টেনে টুনে পাওয়া যায়। কিন্তু মানব ইতিহাস তো এত কম সময়ের না। বরং বৃহৎ ক্যানভাসটা অনেক বড়, শত কোটি বছর আগের ইতিহাস আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কিছু জীবাশ্ম থেকে যার ছিটা ফোটা আবিষ্কার করা যায় তাও যারা মুক্ত বুদ্ধি দেয়ে বিষয় গুলো বিচার করে থাকেন তাদের জন্য।

ধর্ম সকলের একটা প্রথাগত যুক্তি শৃঙ্খল আছে, যে কোন অবিশ্বাসীকে তারা এই যুক্তি টানেলে নিয়ে আসে। বিজ্ঞান বিশ্ব বাস্তবতার কারণ অনুসন্ধান করে একে বুঝতে চায় ও প্রকৃতিকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন অভাব পূরণের পথ আবিষ্কার করতে চায়। এ সব নিয়ম কোথা থেকে আসল, কেন প্রকৃতিটা এরকম, অন্য রকম হলো না কেন?  এ সব কি অনন্ত কাল থেকেই এরকম না কি কোন এক অতিপ্রাকৃত সত্ত্বা এ সব পরিকল্পনা করে দিয়েছেন? এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞানের জানা নাই তার বিচার্য বিষয়ও নয়। আর ধর্ম পুরহিত গন বা যারা ধর্মের প্রতি অনুরাগী তারা এই জায়গায় আপনার সকল চিন্তাকে বা সর্বসাধারণের চিন্তাকে নিয়ে আসবেন। তার পর বলবেন যেহেতু আপনি বা কোন বিজ্ঞ বিজ্ঞানী এর কোন উত্তর দিতে অক্ষম তাই এটা মেনে নেয়া উচিত যে এই বিশ্ব ব্রক্ষ্মান্ড একা একাই চলছে না বরং কোন অতিপ্রাকৃত সত্ত্বার দ্বারা নিয়ন্ত্রিত ও তার’ই ইচ্ছায় এগুলো অস্তিত্বশীল। অশিক্ষিত ও স্বল্প শিক্ষিত লোকজন এর বেশি ভাবতে অপারগ তাই তাদের জন্য আত্মসমর্পণ করা সহজ যখন বিনিময়ে নিশ্চিত ও নির্ভাবনার একটা ইহ লৌকিক জীবন পাওয়া যাবে আর পরলোকের অনন্ত সুখের নিশ্চয়তা তো রয়েছেই। কিন্তু যারা ক্রমাগত চিন্তাশীল তারা ভাবতেই থাকে আর সর্ব রোগের ঔষধ হিসেবে ধর্মের ব্যাখ্যাকে এত সহজে মেনে নিতে তারা প্রস্তুত নয়। এ সব কারণে অনেকের মধ্যে সৃষ্টি হয় ধর্ম-নিরপেক্ষ চিন্তাধারার যা এক পর্যায়ে নাস্তিকতায় পর্যবসিত হয়। কোনটা সঠিক আর কোনটা বেঠিক এক কথায় বলা অসম্ভব। কিন্তু মুক্ত চিন্তার দেশে মানুষের এই বিশ্বাস গুলো নিয়ে তাদের তিরস্কার করা ঠিক নয়। প্রত্যেকেরই চিন্তার স্বাধীনতা তার জন্মগত অধিকার আর নিজের জীবনের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অধিকারও সবার সমান যেখানে অন্য কারো বাগড়া দেয়ার অধিকার নাই। আগে হিন্দুরা মুসলমানদের অচ্ছুত মনে করত। এমনকি কোন মুসলমানের খাওয়া প্লেট ধোয়ার লোকও পাওয়া যেত না হিন্দু বাড়িতে। মুসলমানদের বাড়িতে হিন্দুদের অবস্থানের প্রশ্নই আসতো না, তাদের জন্য দূরবর্তী বাড়িতে অবস্থানের ব্যবস্থা করা হতো। আজ সে সব কুসংস্কার ধীরে ধীরে বাতিল হয়ে যাচ্ছে। তার পরও দেখা যায় হিন্দুদের প্রদীপ জালন উৎসবে তাদের দরজার বাইরে প্রদীপ রাখায় আমার বাড্ডার বাড়ির অপর দিকে বসবাসরত মুসলিম মোল্লা পরিবার আমাকে ফোন করে তাদের অসন্তোষ প্রকাশ করেছিল। এক ধর্মে গরু কোরবানি পুণ্যের কাজ আর এক ধর্মে গরুর মল মূত্রও পবিত্র মহার্ঘ। এত বৈপরীত্যই প্রমাণ করে এ সবই আসলে মিথ বা কল্পনা বিলাস। মিথ হলেও তা শক্তিশালী মিথ যা সমাজের শিকড় বাকড় পর্যন্ত পৌঁছে গেছে। কয়েক শত কোটি বছর অতিবাহিত হয়ে যাবে এসব উদ্ভট বিশ্বাসের মূল উৎপাটন করে আলডস হক্সলির ব্রেভ নিউ ওয়ার্ল্ডে মানব সকলের পদার্পণে। তার পরও হয়তো কিছু লোক ধর্মের ধ্বজাধারী থেকেই যাবে। ধর্ম এতটা নিশ্চয়তার সাথে প্রশান্তি পাওয়ার একটা সুযোগ করে দেয় যা অন্য কোন বিদ্যার পক্ষে সম্ভব নয়। মন্ত্র-তন্ত্র-তাবিজে বিশ্বাসী লোক আজও আছে। শুধু মতিঝিলে নয় কুয়াকাটাতেও দেখলাম পোষ্টার লাগান আছে অমুক তান্ত্রিক কামরুক কামাক্ষা থেকে অলৌকিক তন্ত্র সাধনা করে এসেছে। যাদের দাম্পত্য কলহ, বউ বস মানে না, সন্তান হয় না, কেই বান মেরেছে, ভাগ্য খারাপ এদের চিকিৎসা দেবে তারা মন্ত্র পড়ে তাও আবার ৭২ ঘণ্টার মধ্যে গেরান্টি সহকারে। মন্ত্র-তন্ত্র-তাবিজের গ্রাহক এখনও যখন আছে তাতে মনে করা যায় আজ হতে শত কোটি বছর পরও এগুলো থাকবে তবে তখন তারা হয়ত অনলাইনে গ্রাহক সেবা প্রদান করবে।

আজ হতে ১০০ কোটি বছর পর তা হলে কি হতে পারে বলে আমরা অনুমান করতে পারি? আমার আপনার আয়ুষ্কাল বড়জোর আর ২০ থেকে ৩০টা বছর। তার পর আমাদের হাড্ডি মাংসও কেউ খুঁজে পাবে না। আমাদের সন্তানেরা আমাদের বিষয়ে চিন্তা করাও ভুলে যাবে। আমি আমার দাদাকে দেখি নাই, আমার জন্মের পূর্বেই তিনি গত হয়ে গেছেন। আমার ছেলেও তার দাদাকে দেখে নাই। আমার দাদার বাবার সম্পত্তি আমরা আপোষ বন্টননামা দলিল করে পেয়েছি। চাচাতো ভাই বোনেরা তাদের প্রাপ্ত সম্পত্তির অনেকাংশই বিক্রি করে দিয়েছে কিন্তু আমি ওই সম্পত্তির মূল্য বুঝি। হাজার চেষ্টা করেও ওই সম্পত্তি বিক্রির কথা মনে আসলে মন সায় দেয় না। আমার বাবা তার পৈত্রিক সম্পত্তি থেকে কিছু না নিয়েই সকল সম্পত্তি নিজের মেধা ও পরিশ্রম দিয়ে অর্জন করেছে আর আমি এক মাত্র সন্তান হওয়াতে সে গুলো তো পেয়েছিই উপরন্তু দাদা’র বাবার কেনা (উনার কেনা কিনা তা’ও জানি না, হতে পারে সেটা তাঁর দাদার বাবা’র কিনা) সম্পত্তি’র ও ভাগ পেয়েছি। কোন সাহসে আমি এ গুলো বিক্রির চিন্তা করতে পারি তা আমার মাথায় ঢুকে না। আমি ছিন্ন মূল নই, আমার একটা অতীত ঐতিহ্য আছে। আমার বাপ-চাচারা গ্রামে পড়ুয়া ও ভাল ছাত্র হিসেবে পরিচিত ছিল। ওই বাড়ির সব কটা ছেলে লেখাপড়া করে ঢাকায় প্রতিষ্ঠিত। এ সব কথা শুনলে আমার মন ভরে যায়। আর গ্রামের সাথে আমাদের সংযোগ তো ওই জমিগুলোই যেখানে আমার বাপ-চাচারা ও তাদের পিতা-মাতা দাদা-দাদি পদচারণা করে গেছেন। আজকালকার জেনারেশনে এ সব ইমোশন কে ফালতু ইমোশন (যত্তসব রাবিশ) বলে মনে করে। তারা যত দ্রুত সম্ভব এখানকার পাট চুকায়ে বিদেশেরে উন্নত প্রথম শ্রেণীর বিশ্বে জীবনকে স্থাপন করতে চায়। মানুষ কখন মাইগ্রেট করে? অন্য সকল প্রাণীকুলের মত যখন কোন স্থান বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে যায় তখন কি তারা মাইগ্রেট করে? এদেশে তারা ভাল চাকুরী করা সত্যেও বিদেশে উন্নত জীবনের আশায় মাইগ্রেট করছে। এটাই মানব প্রকৃতি অবলিগ সকল প্রাণীকুলের সহজাত প্রবৃত্তি বলে মনে হয়। তাই বলছিলাম মানব সকল উরে এস জুরে বসা কোন অতিপ্রাকৃত উপাদান নয় বরং এই প্রকৃতি থেকে উদ্ভুত এক উন্নততর প্রজাতি মাত্র। এ বিষয়ে যারা বিতর্ক করতে চান তারা বিতর্ক করতে থাকুন আমার সামনে অগ্রসর হতে চাই। সময় নষ্ট করে লাভ কি, উনারা বিতর্ক শেষে যে সিদ্ধান্তে পৌছবেন ততক্ষণে আমরা ভবিষ্যতের আর খানিকটা অগ্রবর্তী পরিবর্তন সম্পর্কে ধারনায় উপনীত হতে পারব।

অতি পরবর্তী বিশ্বটা কেমন হতে পারে তা নিয়ে হলিউড মুভি স্টার ওয়ার্স সুন্দর সুন্দর ব্যাখ্যা দিয়েছে। আমেরিকা বিশ্বের সকল অর্থনৈতিক সম্পদ মানব চক্ষুর অন্তরালে অত্যন্ত মহা কৌশলে অল্প অল্প করে আয়ত্ব করে তাই তাদের অর্থনীতি হৃষ্ট পুষ্ট আর এর অধিবাসীরা তাই সৌখিন চিন্তা করে প্রচুর পয়সা খরচ করে চমৎকার সব মুভি নির্মাণে সক্ষম। মুভিগুলো বলিউড মুভির মত কেবল প্রেম নির্ভর নয় তাই নতুন চিন্তার খোরাক সমৃদ্ধ হওয়ায় মানব চিন্তনে তা ভাল অবদান রেখে থাকে। স্টার ওয়ার্স কিংবা ম্যাট্রিক্স এর কথা বাদ দিলেও টম ক্রুজ অভিনীত মাইনরিটি রিপোর্ট, ওয়ার অফ ওয়ার্লডসও ভবিষ্যতের বাস্তবতার প্রকল্পিত কল্প দৃশ্য। অভতার মুভিটাও কোন অংশে কম যায় না। ও’রা এত বর্ণালী চিন্তার অবতারণা করতে পারে অথচ আমরা পারি না কেন? ও’রা উন্নত বিশ্ব আর আমরা অনুন্নত তাই কি? আমাদের নুন আনতে পান্তা ফুরায় আর ও’রা পিজা’র রকমারি ফ্লেভারে ভরপুর খেয়েও শেষ করতে পারে না তাই কি? আসলে আমাদের এই অনুন্নত দেশের মেধা সমৃদ্ধ সন্তানেরা ওদের দেশে যেয়ে বড় বড় আবিষ্কার করে ওদের জীবন যাত্রার মান বাড়িয়ে দেয় তা কি আমরা জানি না। অতি পরবর্তী ভবিষ্যৎ কি হতে পারে তাই ও’রা ভাল বলতে পারে আর আমরা নিরন্তর অন্ন সংস্থানে ব্যস্ত থাকি বলে ওসব নিয়ে চিন্তা করি না। এটা অবশ্যই বলা যায় যে, যে সব বড় বড় আবিষ্কার গুলো মানব সভ্যতার গতি পরিবর্তন করে দিয়েছে যেমন, পাথর যুগ, আগুনের নিয়ন্ত্রণ পরবর্তী লৌহ যুগ, ব্রোঞ্জ যুগ, সেমিকন্ডাক্টরের আবিষ্কার, গতির সূত্রাবলী আবিষ্কার, স্টিম ইঞ্জিন এর আবিষ্কার, দুরবিক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রিক বাল্ব, গাড়ি, উড়োজাহাজ, কম্পিউটার, ইন্টারনেট বেক বোন, ব্লক চেইন ইত্যাদি প্রযুক্তিগত আবিষ্কার ও স্থাপনা মানুষের জীবনধারার আমূল পরিবর্তন করেছে আর করেই চলেছে। যে হারে নতুন প্রযুক্তিগত উন্নয়ন আমরা এখন প্রত্যক্ষ করছি তাতে ভয় লাগে যে শত কোটি বছর নয় আর দ্রুত বিবর্তনের গতি আমরা দেখতে পাব। কিন্তু এত উন্নয়নের পরও জীবনের মৌলিক প্রশ্নগুলো থেকেই যাবে। আমারা কি হতে চাচ্ছি, কোথায় যেতে চাচ্ছি, এত সব এলো কোথা থেকে আর এর পরিসমাপ্তিই বা কি হতে পারে। ধর্ম রোগে আক্রান্ত মানুষেরা এর উত্তর দিতে এক পায়ে খাড়া তারা সর্ব রোগের ঔষধ হজম করে পরকালের অভিযাত্রী কিন্তু যারা জানে যে ধর্ম সকল এক মহা বিভ্রান্তির সমাধানে প্রণীত এক প্রকার মনগড়া ব্যবস্থাপত্র তারা জানে ইহকালেই সব পরিবর্তনের সম্মুখীন হতে হবে। হয় আমি না হয় আমার কোন দূরবর্তী বংশধর সেই বাস্তবতায় তখন চলমান থাকবে। 

Edit and update history> ১৭মার্চ২০২৩> ২০মার্চ ২০২৩> ২৩মার্চ২০২৩>