Thursday, November 10, 2022

বিবর্তনবাদ কেন মানতেই হচ্ছে

 

জীবন জিজ্ঞাসায় পর পর কয়েকটা মোটা মোটা বই পড়ে ফেললাম। বই গুলো দ্রুত পড়ার কারণে মাথার মধ্যে সব খিচুড়ি পাকায়ে গেছে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার গুলো মানব মনসে বিশ্ববিক্ষনকে আমূল পরিবর্তন করে দেয়। আর তার সাথে পরিবর্তিত হয় তার জীবন ও জগত সম্পর্কে সকল ধারণা গুলো। ইউভাল নোয়া হারারীর স্যাপিয়েন্স-মানুষের ইতিহাস, ইসমাইল আল ফারুকী ও ডেভিড সফার এটলাস অব রিলিজিয়ন্স, ক্লাউস শোয়াব এর চতুর্থ শিল্প বিপ্লব, জেরি কয়েনের বিবর্তনবাদ কেন সত্য, জামাল নজরুল ইসলামের আলটিমেট ফেইট অফ দি উইনিভার্স এই বইগুলোর সকল বক্তব্য একসাথে ঘোটা মিক্স করলে যা পাওয়া যায় তা হলো বিবর্তনবাদ বিশাল ক্যানভাসে হচ্ছে যা চলমান আর প্রজাতি থেকে প্রজাতিতে বিবর্তন প্রাকৃতিক নিয়ম মেনেই হয়েছে এতে বিশ্বের বাইরে থেকে কোন স্রষ্টার হস্তক্ষেপের অবশ্যকতা তো নেইই বরং তা হয়ে থাকলে বর্তমান বিশ্বটা ঠিক এরকম হতো না। আমরা যে সকল বই পড়ি তা আমাদের মনস্তত্বে মারাত্মক প্রভাব ফেলে। জামাল নজরুল ইসলাম তার বইয়ে ১ এর পর ১০০টা শূন্য বসালে যে সংখ্যা হয় তত বছর পর্যন্ত মহাবিশ্বের পরিণতি ব্যাখ্যা করেছেন অত্যন্ত যুক্তি সহকারে। তত দিনে সকল গ্যালাক্সি মিলে এক বিশাল ব্ল্যাক হোল হবে যা পরবর্তীতে আরে বহু লক্ষ কোটি বছরের ব্যবধানে তা’ও আবার বিলীন হয়ে যাবে বিশাল এই মহা শূন্যে। যদিবা এই মহাবিশ্বটা সর্বদা সম্প্রসারিতই হতে থাকে নচেৎ এক পর্যায়ে সংকোচন শুরু হলে তা এত দ্রুত হবে যে একাধিক গ্যালাক্সি একে অপরের উপর আছড়ে পড়ে এক মহা প্রলয়ে সব ধ্বংস হয়ে যাবে। এটা অনেকটা সিনেমার ফিতার ব্যাক প্লে’র মত ঘটনা ঘটবে। এনট্রপি উল্টা দিকে প্রবাহিত হবে। টেবিল থেকে পড়ে যাওয়া কাপ যেটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছিল তা পুনরায় জোড়া লেগে টেবিলের উপর উঠে পরার মত ঘটনা ঘটবে। ইউভাল নোয়া হারারীর স্যাপিয়েন্স আর ইসমাইল আল ফারুকী ও ডেভিড সফার এটলাস অব রিলিজিয়ন্স পরলে বুঝা যায় মানুষের বিশ্বাস নির্ভর ধর্মসমূহ বেশিরভাগই মানুষের কল্পনা প্রসূত। চতুর্থ শিল্প বিপ্লব বইটি বলছে মানুষ সুদীর্ঘ সময়ে বিবর্তিত হয়ে সাইবর্গ বা যন্ত্র সংযুক্ত কিম্ভুত কিমাকার মানুষে পরিণত হবে । আমাদের এই ছোট্ট জীবনেই কত না পরিবর্তন দেখলাম। আর এই সব নতুন ধারনা গুলো যে সময়ের সাথে সত্য হয়ে যাবে তাতে আশ্চর্য হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। মান ইয়া না মান বিষয়গুলো এরকমই হবে। যতই বদ্ধমূল পূর্ব ধারনায় আঘাত করুক না কেন, বাস্তবতাটা এরকম ভাবেই বিকশিত হতে চলেছে মনে হয়। মহাবিশ্ব সেই বিগ ব্যাং এর সময় থেকে আজো স্ফীত বা সম্প্রসারিত হয়েই চলেছে। বেলুনটা ফুলছে যেন তাতে কেউ ফু দিয়েই যাচ্ছে। আসলে কার ফু দেওয়ারও দরকার নাই। গাণিতিক ভাবেই প্রমাণিত এই ফু টা একা একাই কাজ করছে। সবই যদি একা একাই কাজ করে তবে অতি-প্রাকৃত কোন উচ্চতর সত্ত্বার অস্তিত্বের প্রয়োজনটা কোথায়? তা কেবল মানব মনেই সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। সকল ধর্মের সূত্রপাত ও বিকাশ মানুষের বুদ্ধিমত্তা বিকাশের এমন একটা পর্যায়ে যা মানব বিবর্তনের ছোট্ট একটি অংশে সীমাবদ্ধ। আনুমানিক ৪০০০ বিসি থেকে ১০০০ এডি এর মধ্যে সকল ধর্মের উৎপত্তি। অথচ মানব বিবর্তন ৩ শত কোটি বছর ধরে চলছে বলে জীবাশ্ম রেকর্ডে পাওয়া যায়। বিবর্তনের ক্যানভাসটা অনেক অনেক বড় আর এটা একটা চলমান প্রক্রিয়া, তেমনি মহাবিশ্বর সম্প্রসারণশীল প্রক্রিয়াটাও কোটি কোটি বছর ধরে আজও চলমান। বিবর্তন আজও ঘটমান মহাবিশ্বর সম্প্রসারমান এই প্রেক্ষাপটে বিশ্ব বিক্ষাটা স্থাপন করলেই কেবল বাস্তবতার অনুধাবনটা সঠিক ভাবে পাওয়া যাবে বলে মনে হয়। অসীম সম্প্রসারণশীল মহাবিশ্বর ১০১০০ ( ১ এর পর ১০০টা শূন্য বসালে যা হয়) বছর পর মানব কাঠামটা কি হতে পারে তা এখন কল্পনা করাও অত্যন্ত কঠিন বিষয়। বিবর্তনের গবেষণায় পাওয়া গেছে যে ডাইনোসর থেকে বহু বহু বছর পর পাখির উৎপত্তি হয়েছে আর জল হতে স্থলে প্রাণীকুল স্থানান্তরিত হওয়ার পর পুনরায় জলহস্তী থেকে সুদীর্ঘ সময়ে তিমি মাছের বিবর্তন হয়েছে, তিমি মাছের দেহের পিছনের অকেজো পা সদৃশ অংশগুলো তার বাস্তব প্রমাণ বহন করে। মাছ থেকে উভচর তার পর স্তন্যপায়ী তার পর বানর প্রজাতি ও তারও বহু বহু প্রজাতির বিলুপ্তির পর বুদ্ধিমান মানব ও বুদ্ধিহীন শিম্পাঞ্জির দুটি ধারায় বিবর্তন। এ সবই প্রাকৃতিক নির্বাচনের ফলাফল। বিজ্ঞানের এই ব্যাখ্যাটা আজ পূর্বের চেয়ে আরো বহু পরিমাণ প্রমাণ নির্ভর বৈজ্ঞানিক সত্যে পরিণত হয়ে গেছে। কিছুকাল আগেও বিবর্তনবাদকে ভুয়া বলে উড়ায়ে দেয়া যেত কিন্তু বর্তমান বৈজ্ঞানিক প্রমাণাদিতে তা আর পারা যাবে বলে মনে হয় না। বিবর্তনবাদ বিরোধীদের তাই পিছু হটতেই হবে। প্রকৃতি যতটুকু সুযোগ দিচ্ছে গাছের মূল সে দিক দিয়েই বাড়ছে তেমনি প্রকৃতির যেখানে রাস্তা দিচ্ছে সেখান দিয়েই প্রজাত্তায়ন ঘটছে। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে মানুষের অস্তিত্ব ও বিস্তার অতি ক্ষুদ্র সময়ের একটি ঘটনা মাত্র। প্রকৃতির সকল প্রজাতি টিকে থাকার প্রয়োজনে যার পর নাই নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে তার পরও লক্ষ কোটি (অগুনিত) প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে ও হয়ে গেছে। যারা প্রকৃতির বাধা অতিক্রম করে টিকে থাকতে পারছে তারাই বিস্তার লাভ করছে ও পরবর্তী প্রজন্মে তাদের বিস্তার ঘটাচ্ছে বা প্রজাত্তায়ন ঘটছে। যারা তা পারছে না তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টি সকল ধার্মিক ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক কিন্তু ধর্মের সাথে বিজ্ঞানের আবিষ্কারগুলোর সংঘাত নতুন নয় সেই গালিলিও আমল থেকেই হয়ে আসছে। অবশেষে জয় বিজ্ঞানেরই হচ্ছে। বিজ্ঞান কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর মতাদর্শ নয়, এটা বহু মানুষের পর্যবেক্ষণ ও পরীক্ষণ লব্ধ পরিশ্রমের ফলাফল। তাই এক গুচ্ছ লোকের মতাদর্শের সাথে সাংঘর্ষিক হলেও তাতে কার কিছু যায় আসে না। অগুনিত ভাইরাস থেকে অগুনিত মানুষ সহ সকল প্রাণী জন্মাচ্ছে, জীবন চক্রে আবর্তিত হয়ে পরবর্তী প্রজন্ম রেখে আবার নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রাণ টিকে থাকছে কিন্তু প্রাণীটির বা প্রাণী গোষ্ঠির অস্তিত্ব থাকছে না। ঝাঁকে ঝাঁকে মরছে আর ঝাঁকে ঝাঁকে জন্মাচ্ছে। বাস্তবতার এই চিত্রটা সহজে অনুধাবন করা কঠিন। এই কঠোর বাস্তবতার সার্বিক যৌক্তিকতাটাও ধরা খুব মুশকিল। মনে হয় যেন কোন কারণ ছাড়াই এ সব কিছু এক সুবিশাল ঘটমান, চলমান বাস্তবতা।  

অঞ্জন দত্তর গান “যাচ্ছে চলে সব হন্তদন্ত হয়ে, এত সব যাচ্ছে কোথায়” এর উত্তরে বলতে হয়, সবই সময়ের গহীন গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে। যা যাচ্ছে তা আর ফিরে আসবার নয়। বৈজ্ঞানিক বস্তুবাদ মতে তা’র আর পর নাই, নাই কোন ঠিকানা। এ যেন রবীন্দ্রনাথের কণিকা পদ্য “স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণ কালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল, সেই তারি আনন্দ”। মানুষের ফিরে আসার উচ্চাশা এ হিসাবে ব্যর্থ। অমোঘ সত্যটা হলো যা বর্তমান তা’র কোন ভবিষ্যৎ পুনরাবৃত্তি নেই। আছে কেবল নতুন মাত্রায় বিবর্তিত অবস্থা। গত ৫০ বছর আগে আমার কোন অস্তিত্ব ছিল না তেমনি আগামী ২০ কি ৩০ বছর পর আমার অস্তিত্ব থাকবে না। এই ক্ষুদ্র জীবনকালে মানুষের এত মাতামাতি, হানাহানি, ছুটাছুটি দেখে অবাক লাগে। এত কিছু করার উদ্দীপনা মানুষ পায় কোথা থেকে? সে নিশ্চিত জানে “জন্মিলে মরিতে হয় জানিবে নিশ্চয়”।  সকল ধর্ম মৃত্যু পরবর্তী ব্যবস্থাপত্র জানায়ে দিয়েছে। তাই সকল ধার্মিক ব্যক্তি ধর্মানুসরন করে অত্যন্ত শান্তিতে জীবন যাপন করে থাকে। মৃত্যুর পর কি হবে তা সম্পর্কে নিশ্চিন্ত থাকলে এই পার্থিব জীবনে কর্ম উদ্দিপনা পাওয়াটা স্বাভাবিক। যদি বলা হয় মৃত্যুর পর আর কিছু নাই, কেবল শূন্যতা, নাই কোন প্রতিদান কিংবা প্রত্যাবর্তন তা হলে মানুষের মধ্যে যে প্রচণ্ড রকম নৈরাশ্য জন্ম নিবে তা কি দিয়ে নিভাবেন? যারা বিবর্তনকে মেনে নিয়েছে তারা কিন্তু স্বাভাবিক ভাবেই জীবন যাপন করে থাকে। পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব থেকে সূর্য কেন্দ্রিক মহাবিশ্ব তার পর কেন্দ্র বিহীন সম্প্রসারণশীল মহাশূন্য ধারনা গুলতে উত্তরণেও মানব গোষ্ঠীর অস্বস্তি ছিল। কিন্তু এখন তা সবারই সাধারণ জ্ঞান তাই আর তাতে কারো আপত্তি থাকে না। এমন দিন আসবে যখন বিবর্তন বাদ নিয়েও কার কোন আপত্তি থাকবে বলে মনে হয় না। যারা ধর্মের বিষয়ে অত্যন্ত গোঁড়া তারা হয়ত মানতে পারবে না কিন্তু এক সময় না এক সময়, এই প্রজন্মে না হয় পরবর্তী কয়েক প্রজন্মের মধ্যে তাদের মধ্যেও পরিবর্তন আসবে বলে আশা করা যায়। তার পরও প্রশ্ন থেকেই যায় এত সব যাচ্ছে কোথায়? কোথাও যাচ্ছে না বরং একই স্থান ও কালে অনন্ত কাল ধরে টিকে আছে, এই মতবাদে কেউ সন্তুষ্ট হতে চায় না। কোন ধর্মই এরকম কোন মতবাদ দেয় নাই কারণ বোধ হয় মানুষের মন তা মানতে চায় না। কার্য কারণের যুগে এরূপ মতবাদ ধোপে টেকে না। সর্ব সম্মত কোন ধারনায় মানব সভ্যতা একমত হতে পারে নাই উপরন্তু মানব সকল একই ভাষায় কথাও বলে না। ৩০০০ এর উপর ভাষার উৎপত্তি প্রমাণ করে সারা পৃথিবী জোড়া মানব সভ্যতা নানা ভাবে বিকশিত হয়েছে। সকল ধর্মের উৎপত্তি আরব আর ভারত মহাদেশে অন্য মহাদেশগুলো কেবল শামানবাদ দিয়েই ধর্মের কাজ চালায়ে নিয়েছে। ধর্মনিরপেক্ষ কিংবা নাস্তিকেরা সংখ্যায় কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে ধর্ম সকল অমীমাংসিত প্রশ্নে উত্তর প্রদান করে থাকে। ধর্ম মানুষকে প্রশান্তি দেয়।

ইউভাল নোয়া হারারীর মতে ধর্ম সকল এসেছে মানব সভ্যতা বিকাশের একটা পর্যায়ে আর সকল ধর্মর বিকাশ প্রায় একই সাথে বা পর্যায়ক্রমে সমসাময়িক শতাব্দীগুলোতে। বিশেষ করে যখন মানুষ কৃষি কাজে ব্রতী হয়ে স্থায়ী আবাস ও সমাজ গঠন করে। বিচ্ছিন্ন ভাবে হলেও সব গুলো মানব সম্প্রদায় জনগণের নৈতিক কল্যাণের আশায় এই সব ধর্ম মতে বিশ্বাস স্থাপন করে আর রাজ্য শাসন ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আর তা বেশির ভাগ সময় একে অপরকে সহযোগিতাও করেছে। হিন্দু ধর্ম বা সিন্ধু ধর্ম বহু পুরাতন সেই ঋকবেদ এর যুগ থেকে আছে আর এমেরেন্ডিয়ান ধর্মে শামান বাদ আর সাইবেরিয়ার শামান বাদ এত বিশাল এলাকা জুরে বহুকাল টিকে ছিল বলে জানা যায়। তার পর আসে চিন এর কনফুসিয় ও টাও বাদের বিস্তার ও তার সাথে বৌদ্ধ ধর্মের ঘাত প্রতিঘাত। ধর্ম নিয়ে এত কিছু হয়ে গেছে বছরের পর বছর ধরে। এসব ধর্মগুলোর উপাসনা করার বৈচিত্রও দেখার মত বিষয়, কখন তা হাস্যকর রকম অদ্ভুতও বটে। জৈন আর শিখদের ব্যাপারগুলোও কম বৈচিত্রময় আর হাস্যকর নয়। জরথুস্ট্র বাদ আর তখনকার আরও কিছু মতবাদ ও এদের সংঘাত বেশ মজার ঘটনা। এর পর আসে ইহুদীবাদ, খ্রিস্টবাদ আর ইসলামের বিষয়াবলী। অনেকের মতামত এত সব ধর্ম সকল যেন মানুষের কল্পনা প্রসূত। বইগুলো পড়লে তেমনই মনে হয়। কোন ব্যক্তির কথা বা গল্পে বিশাল মানব সকলকে এক মতে আনা সম্ভব নয় কিন্তু যদি বলা হয় বিশ্ব জগতের স্রষ্টার কাছ থেকে নিয়ম কানুন বানীসমূহ এসেছে তখন তা বিশাল সংখ্যক মানুষকে বিশ্বাস করান যায় সহজে। প্রতিটি ধর্ম তার অনুসারীদের স্বর্গের প্রত্যাশা প্রদান করে আর স্রষ্টার বিরাগভাজনদের নরকের ভয় দেখায়। প্রত্যেক ধর্ম নিজেকে সর্বশ্রেষ্ঠ সত্য ধর্ম হিসেবে দাবি করে। যত ভিন্ন ধাঁচেরই হোক না কেন ধর্ম সকলের প্যাটার্ন যেন একই রকম। কনফুসিয়াসের ধারনা গুলো ও টাওবাদী ধারনা গুলো এই বিজ্ঞানের যুগে বাতিল হয়ে যায় তেমনি বাতিল হয় হিন্দু ধর্মে বেদ আর পুরাণের দাবি গুলোও। তার পরও কেন এত বিশাল সংখ্যক মানুষ ধর্ম বাতিকে ভুগে বুঝতে পারা যায় না। ইহুদি – খ্রিষ্টান – মুসলিম ধারনা গুল এক সুতায় বাধা, এগুলোর উৎপত্তি ও বিস্তার বিবেচনা করলে বুঝা যায় এরা আরব ভূখণ্ডর কালচারই বহন করে। সব ধর্মে নতুনরা পূর্বতন গুরুজনদের বক্তব্যকে গুরুত্ব দেন বলেই তারা সেই ধর্মে আবিষ্ট হয়ে মনে প্রাণে তাকেই আঁকড়ে ধরে। আমাদের দেশে ইসলাম ধর্মের এত বিস্তার মূলত মুসলিম পরিবারগুলোর উত্তরসূরিদের আবেগ তাড়িত মতাদর্শ বই আর কিছু বলে আমার মনে হয় না। আমার নানা ভাই তার বড় ছেলেকে এক পিরের সাথে দেখা করায়ে দিয়েছিল পরবর্তীতে ওই পীরের সাথে তার আর দেখা হয় নাই কিন্তু বড় মামা আজীবন তার বাবার কথা মত নামাজ রোজা করে গেছেন। আমার মা’ নানা ভাই এর প্রথম সন্তান তার বাবার আদর্শের মত আজীবন ধর্মাচরণ করে গেছেন। ছোট মামা ব্যতিক্রম তিনি একসময় ধর্মের প্রতি অতটা আসক্ত না হলেও বয়স বাড়ার সাথে সাথে ধর্মের দিকে ঝুঁকে গেছেন। নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি থেকে চিন্তা ভাবনা করে ধর্মের প্রতি আসক্ত হতে আমি কম মানুষকেই দেখেছি।

আমার সকল বন্ধু যারা সেই স্কুল থেকে অদ্যাবধি যোগসূত্র বজায় রেখেছে তাদের মাঝেও ধর্মের বিষয়গুলো নিয়ে বয়স বাড়ার সাথে সাথে আসক্ত হতে দেখি। ধর্ম তা যেটাই হোক না কেন তা মানুষের জীবনকে একটা সুন্দর ছাঁচে বিন্যাস্ত করে দেয়। যেহেতু এই বিশাল বিশ্ব চরাচর নিয়ে কোন ভাবনা থাকে না, এটা কোথা থেকে আসল আর কই যাচ্ছে তাই ধার্মিক মনটা প্রশান্ত থাকে। জীবন সংক্রান্ত যত বিতর্ক সবগুলোর সমাধান দেয় ধর্ম তাই এই মতাদর্শটি এত জনপ্রিয়। অধর্ম বা ধর্মনিরপেক্ষতা কিংবা নাস্তিকতা এর বিপরীত মেরুর ধারনা। তারা একে মুক্ত মন বলে আর ধার্মিক মনকে বদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ মত বলে। মুক্ত মন বলতে যা বোঝানো হয় তা হলো যে মন সকল ধারনা সমূহকে স্বাভাবিক ভাবেই গ্রহণ করে, যাচাই বাছাই করে তার পর তার মতে যা সঠিক তা গ্রহণ করে। অন্য পক্ষে ধার্মিক মন হলো যা কিছু নতুন তা কে ধর্মের বিধি বিধানের ছাকনি দিয়ে যাচাই করে তার পর গ্রহণ করে। প্রতিটি ধর্ম তাদের অনুসারীদের বৃদ্ধি করার জন্য প্রচুর প্রচেষ্টা অব্যাহত রাখে তা সে যে ধর্মই হোক না কেন। তা যদি সত্য ধর্ম হয় তবে তার এত প্রচার প্রচারণার দরকারটাই বা কি? বিভিন্ন ধর্মের সাথে তুলনা করে তাকে শ্রেষ্ঠ প্রমাণই বা করতে হবে কেন। ধর্ম জিজ্ঞাসা তো মানুষের সহজাত বুদ্ধিবৃত্তিক জিজ্ঞাসা, সে নিজেই তো সত্যকে খুঁজে নিবে। অন্যকে নিজ মতাদর্শে প্রলুব্ধ করার এই যে ঐকান্তিক প্রচেষ্টা তার পেছনের যুক্তি টা কি হতে পারে। আমার পাশের মানুষটি আমার মত করে বিশ্ববিক্ষণ করে না, তার নিজস্ব একটি ভিন্ন মত আছে তা হলে আমার অসুবিধাটা কোথায়? বিবর্তন বাদ নিয়ে নানা মতভেদ আছে কিন্তু সাম্প্রতিক দশক গুলতে বিবর্তনের উপর প্রচুর জীবাশ্ম প্রমাণ পাওয়া গেছে। ধার্মিকদের দৃঢ় বিশ্বাসে তা প্রচণ্ড আঘাত হেনেছে স্বাভাবিক ভাবেই। তারা মানে সৃষ্টিতত্ববিদরা কিংবা আইডি বা ইনটালিজেন্ট ডিজাইন মুভমেন্টের মতানুসারীরা স্কুলে বিবর্তন বাদ যাতে না পড়ান হয় তার জন্য উঠে পড়ে লেগেছে। যা পর্যবেক্ষণগত ভাবে সত্য ও বিজ্ঞ বিজ্ঞানী মহল যাকে সত্য বলে মতামত দিচ্ছে তা নিয়ে সমাজ এর কিছু সংখ্যক গোঁড়া ধর্মাবলম্বী কেন এত প্রতিরোধ সৃষ্টি করবে। ২০১২ সালে স্কুলে যৌন শিক্ষা বাধ্যতামূলক করেছে ইংল্যান্ড যাতে যা খুশি তাই শিখান হচ্ছে আর যত বিপত্তি বিবর্তন বাদে এর পাঠ্যক্রম  নিয়ে। একটা আশার কথা হলো যতই গালিলিও কিংবা জিওর্দানো ব্রুনো দের মেরে ফেলা হোক না কেন সত্যকে কেউ ধামা চাপা দিতে পারে নাই আজ পর্যন্ত। সত্যের জন্য জীবন দাও কিংবা না দাও, সত্য সর্বদা প্রকাশ পাবেই। বিজ্ঞানের দর্শনে বিশ্বাস স্থাপনের জন্য কিন্তু কাউকে দাওয়াত কিংবা আমন্ত্রণ জানানর দরকার পরে না। সকলে নিজের প্রচেষ্টায় সঠিক জ্ঞানটা খুঁজে নেয়। ধর্মগুলোর যত প্রচার প্রচারণা আর তা নিয়ে বাক বিতণ্ডা, মার-মার কাট–কাট অবস্থা। এটা প্রায় অবধারিত ভাবে ধরে নেয়া যায় যে আগামী কয়েক শতক পরে ধর্ম সমূহকে হয়ত জাদুঘরে খুঁজোতে হতে পারে যদিও এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। যারা নাস্তিক তারা যে প্রচারণা করে না তা নয়। তাদেরও নিজস্ব দলমত আছে আর তারাও চায় সবাই তাদের মত হয়ে যাক। এই টানা হেঁচড়ার কোন মানে হয় না। গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা একটা আশীর্বাদের মত। ধর্মভিত্তিক রাষ্ট্রে ভিন্ন মত পোষণ করার শাস্তিস্বরূপ প্রাণ দণ্ড পর্যন্ত গড়াতে পারে। ধার্মিক মানুষকে নাস্তিকেরা নেশাগ্রস্থ হিসেবে বিবেচনা করে তাই চিন রাশিয়ার মত দেশ গুলোতে ধার্মিক লোকদের উপর প্রচুর অত্যাচারও করা হয়েছে। এত আচার আর অত্যাচারের দরকারটাই বা কি? বিজ্ঞান আজ বহু কিছুর সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। সবাই একমতে আসবে না তা সত্য কিন্তু সবাইকে এক মতে আনতে হবে কেন? রাষ্ট্র যা মানব সভ্যতার সর্ব বৃহৎ সংঘ তা কি নীতিতে চলবে, লেনদেন কিভাবে হবে এই সব বিষয় গুলোতে দ্বন্দ্ব আসে মানুষের বিশ্ববিক্ষন ও বিশ্ব দর্শনের উপর ভিত্তি করে। মজার ব্যাপার হলো ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষ ভাবে এই সব প্রতিষ্ঠান গুলো পরিচালনার পদ্ধতিও বলে দিচ্ছে। তা হলে সমস্যাটা কোথায়?

বিবর্তন বাদ কেন নয় বইটার লেখক জেরি কয়েন তার বইয়ে প্রচুর প্রমাণ উত্থাপন করেছেন বিবর্তন বাদ এর সমর্থনে। আজ যখন আমরা এর বিরুদ্ধে বলি তারা আসলে অন্ধ ভাবে এর বিরোধিতা করি কিংবা অল্প জেনে যখন দেখি তা ধর্মের সাথে সাংঘর্ষিক তখন মত পাল্টে এর বিরুদ্ধে বলি। এই জমানায় এর বিরধীতা করা নির্বুদ্ধিতার সামিল হয়ে যাচ্ছে। এক সময় মুসলিমরা এই উপমহাদেশে ইংরেজি শিক্ষার বিরোধিতা করেছে, তাতে লাভ কিছু হয় নাই বরং এখন বহু অভিভাবক তার সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। হুজুররা পানি ওয়ালা ড্যান্স বাদ্যরত সুইমিং পুলে নামার কথা নয় কিন্তু তারাও নামছে তবে গানটা বন্ধ করে। নিষেধ থাকা সত্যেও দু-একজন লুঙ্গি পড়েই সুইমিং পুলে নেমে পড়তে দেখলাম রাঙ্গামাটির আর্মি পার্কের সুইমিং পুলে কয়েকদিন আগে । ধর্মমতে ছবি তোলা নিষেধ কিন্তু এখন হাতরে মুঠায় ছবি তুলার যন্ত্র বহন করে চলেছে বহু গোঁড়া ধার্মিক। তাই বলা যায় শিল্প বিপ্লব ও প্রযুক্তির যুগে ধর্মীয় গোঁড়ামি গুলো হাস্যকর রকম ভাবে পরিত্যক্ত হচ্ছে। ধর্ম টিকে আছে কেবল তা জীবনের তাৎপর্য তা সত্য কিংবা কল্পনা যাই হোক মানুষকে প্রচণ্ড প্রশান্তি প্রদান করতে সক্ষম বলে। জীবনটা ”কেন“ এই প্রশ্নের সুন্দর ব্যাখ্যা দিতে পারে ধর্ম তাই ধর্ম এত জনপ্রিয়।

বুঝলাম কোন অতিপ্রাকৃত বুদ্ধিবৃত্তিক অস্তিত্বর নির্দেশনার প্রয়োজন নাই এই চলমান প্রকৃতির জন্য কিন্তু কতগুলো অদ্ভুত বিষয় মনে প্রশ্ন বিদ্ধ হয়েই থাকবে। যেমন লজ্জাবতী গাছের পাতা গুলো দিনে মেলে ধরে কিন্তু রাতে তা নিজের পাতা গুলো বন্ধ করে রাখে, তখন যদি কেউ আঙ্গুল দিয়ে পাতার ডাল গুলো ধরে তখন তা আরো নিস্তেজ হয়ে নুয়ে পড়ে। রাতে যে পাতগুলো কোন কাজে আসবে না তা ওই গাছটাকে কে বোঝাল? ও’র নিজস্ব তো কোন বুদ্ধিবৃত্তিক অঙ্গ নাই। কিংবা ধরুন গোলাপ গাছ তার ফুলটা বাচাতে কাটা’র ব্যবস্থা করেছে, যে ফুল থেকে কোন ফল হবে না তা’কে বাঁচানোর জন্য গাছটার এত কসরত কেন? জেরি কয়েন তার বইয়েই বলেছে এক ধরনের জীবাণু আছে যা পিপড়াকে আক্রান্ত করে যখন তার পেট ফুলে যায় তখন পাখি তা খাদ্য হিসেবে গ্রহণ করে যেখানে জীবাণুটা বংশ বিস্তারের সুযোগ পায় বা তার জীবন চক্র এই চক্রাকারে ঘুরে। এখানে ওই জীবাণুটার পক্ষে জানা কিভাবে সম্ভব যে, পিপড়াকে সংক্রামিত করলে তা পাখিদের চোখে পড়বে ও তা তারা খাবে? কিংবা ধরুন এই কিছুদিন আগের মহামারি করনা ভাইরাস কি ভাবে জানবে যে মানুষের ফুসফুসে তার বংশ বৃদ্ধির জন্য সুন্দর ব্যবস্থা আছে, যেখানে তাকে পৌছাতেই হবে। হয় প্রকৃতি আমাদের সাথে মজা করছে না হয় স্রষ্টা এমন এক বিশ্ব সৃষ্টি করেছেন যাকে সে একা একাই বিকশিত হতে দিয়েছেন। সেদিন মিরপুরে এক বাসার দেয়াল লিখনে দেখলাম লেখা আছে স্রষ্টা বা সদা প্রভু তার সৃষ্টি এই বিশ্বকে এতটাই ভালবেসেছেন যে তা সে তার প্রিয় পুত্রকে উপহার হিসেবে দান করেছেন। এ সব কথাবার্তা আজকের বাস্তবতায় কিভাবে ধোপে টিকে তা আমরা জানা নাই। সিদ্ধেশ্বরীর কালী মন্দিরে কৌতূহল বসত ঘুরতে গিয়ে দেখলাম জায়গায় জায়গায় মহিলারা এক একটা থালাতে সন্ধ্যা প্রদীপ জালায়ে বসে আছে। কেউ কেউ মূর্তি কে প্রণাম করছে কেউ বা সেজদা করছে। এ সকল কর্মকাণ্ড মানুষের ধর্মের প্রতি প্রগাড় বিশ্বাস থেকেই আসে। শিক্ষিত মানুষজনও  এ সব আচরণে প্রবৃত্ত হয় কারণ ধর্ম মানুষের জীবনের সকল কেন’র উত্তর প্রদান করতে সক্ষম। যা বিনা বাক্য ব্যয়ে আপনি মেনে নিতে বাধ্য তাই তা প্রশান্তি দায়কও বটে। যতক্ষণ পর্যন্ত মানুষের জীবনে একটা কেন বা কারণ বা অর্থ থাকে ততদিন সে মানুষটি প্রেরণা সহকারে শান্তিতে জীবনাচরণ করতে পারে। অন্যথায় তার মধ্যে হতাশা ভর করে ও তার আধিক্যে আত্মহত্যা প্রবণতা দেখা দেয়াটা স্বাভাবিক। জার্মান দার্শনিক ফ্রেডরিখ নিৎসে-র (১৮৪৪ – ১৯০০) একটি জ্ঞানগর্ভ  উক্তি এখানে প্রাসঙ্গিকঃ “যার জীবনে বেঁচে থাকার জন্য একটি ‘কেন’ রয়েছে সে ’যে কোন উপায়ে’ জীবনের বোঝা বহন করতে পারে” (He who has a why to live for can bear almost any how) মানুষের এই ধর্ম বিশ্বাস এর আবিষ্কারও তাই আত্মরক্ষা মূলক একটি বিবর্তন বলেই মনে হয়। বহু শত কোটি বছর পর একদিন হয়ত এই ধার্মিক মানবগোষ্ঠী সাইবার যুগেও হোমো-ডিউস কিংবা সাইবার্গ হয়েও নতুন কোন ধর্ম বিশ্বাস আবিষ্কার করে থাকবে। কিংবা ডুয়েল-কোর আর্টিফিশিয়াল হার্ট নির্মাণ করে দীর্ঘ জীবন বেচে থাকার কৌশল আবিষ্কার করতে সক্ষম হবে – কে জানে?


তথ্য সূত্রঃ
১। হোয়াই ইভোল্যুশন ইজ ট্রু [বিবর্তন কেন সত্য] মূলঃ জেরি কয়েন, অনুবাদঃ কাজী মাহবুব হাসান, প্রকাশকঃ উড়াল বুকস, প্রকাশ কালঃ সেপ্টেম্বর ২০২০

২। সেপিয়েন্স – মানুষের ইতিহাস মূলঃ ইউভাল নোয়া হারারি, ভাষান্তরঃ সুফিয়ান লতিফ, শুভ্র সরকার, রাগিব আহসান, প্রকাশকাল ফেব্রুয়ারি ২০১৯।

৩। দি আলটিমেইট ফেইট অব দ্য ইউনিভার্স [মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি]  মূলঃ জামাল নজরুল ইসলাম অনুবাদঃ অনঙ্গভূষন দাস, প্রকাশকঃ নাগরী, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২২।

৪। হিস্ট্রি অব দ্য রিলিজিয়ন [হিসটোরিক্যাল এ্যাটলাস অব রিলিজিয়নস অব দ্য ওয়ার্ল্ড] মূল ইসমাইল আল ফারুকী ও ডেভিড সফার অনুবাদঃ আসাদ ইকবাল মামুন প্রকাশকঃ ঐতিহ্য, প্রকাশকাল ফেব্রুয়ারি ২০১৫ প্রথম ঐতিহ্য প্রকাশ অক্টোবর ২০২১।

৫। “চতুর্থ শিল্প বিপ্লব” –ক্লাউস শোয়াব, অনুবাদ ওয়ালি-উল-মারূফ মতিন

৬। বিশ্বাস ধর্ম যুক্তি – হাসান নাসির, প্রথম প্রকাশ একুশে বইমেলা ২০১৩।

৭। জীবনের তাৎপর্যের সন্ধানে [ম্যান’স সার্চ ফর মিনিং] মূলঃ ভিক্টর এমিল ফ্র্যাঙ্কেল ভাষান্তর এহসান উল হক, প্রকাশকঃ আতাউল কবির খান, বিন্দুতে সিন্ধু, প্রথম প্রকাশ আগস্ট ২০১৯।

আপডেট হিস্ট্রিঃ ২৪আগষ্ট২০২১> ২৮আগষ্ট২১> ৩১জুলাই২২> ২৬সেপ্টেম্বর২২>১৭ অক্টোবর ২০২২>
১০ নভেম্বর ২০২২ >

Thursday, October 27, 2022

সমসাময়িক ঘটনাবলীর প্রেক্ষিতে আমার রাজনৈতিক অভিমত

বেশ কয়েক বছর আগে ১৩-১২-২০১৮ তারিখে লিখেছিলাম “রাজনীতি কি যেন তেন ব্যাপার” আজ আবার প্রয়োজন বোধ করলাম আমার মতামতটা পর্যালোচনা করার। আমি কোন রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর সাথে সক্রিয় ভাবে জড়িত নই তার মানে আমি একেবারে নিরপেক্ষও নই। পক্ষপাতিত্ব বলতে যা বোঝায় তা হলো কোন মতাদর্শের প্রতি অতিরিক্ত আসক্তি। আমার সেটা নেই, বরং বলা চলে সমকালীন রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে আমার মতামতও পরিবর্তিত হয়। রাজনৈতিক পরিভাষায় যাকে বলে ফ্লোটিং ভোটার আমি অনেকটা তাই। তাই আমি দাবি করি আমি নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি থেকে মতামত দেয়ার সামর্থ্য রাখি। আমি দু দু বার ভোট গ্রহণের সময় এসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি আর দু বারই চোখের সামনে ভোট গ্রহণে দুর্নীতি হতে দেখেছি। এই দেশে তাই নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না তার পরও বোলব জাতীয় প্রয়োজনে সকলেরই একটি রাজনৈতিক মতামত থাকা অত্যাবশ্যক। আমরা সামরিক শাসন চাই না জনগণই হওয়া উচিত সকল ক্ষমতার উৎস। যারা রাজনীতি নিয়ে মতামত দেয়ার যোগ্যতা রাখেন তারা দেশের চলমান রাজনীতির বিষয়ে আমার চেয়ে অনেক অভিজ্ঞ আর দেশের অভ্যন্তরীণ বিষয়াবলীর প্রতি তাদের রয়েছে সমকালীন খবরাখবর। আমি অতটা খবর রাখি না তার পরও লোকজনের কথাবার্তা মন্তব্য ও পেপার কিংবা টিভি নিউজ দেখে আমার মধ্যে রাজনীতি নিয়ে যতটুকু মতামত তৈরি হয় তার প্রেক্ষিতেই লিখে প্রকাশ করলাম আমার ধারণাগুলো। রাজনীতি নিয়ে গতবার যা লিখেছিলাম পড়ে দেখলাম সেই ধারনা গুলোর আমার মধ্যে তেমন কোন পরিবর্তন হয় নাই তবে তার শেষে নতুন কিছু যোগ করার প্রয়োজন আছে। আমার আগের লেখাটা পুনরাবৃত্তি করে এর শেষে নতুন কিছু যোগ করলাম আমার সমসাময়িক মতামত প্রসঙ্গে।

আর আর কয়েক মাসের মধ্যেই পুরো জাতি একটি মতামত দিবে পরবর্তী পাঁচ বছর কারা দেশ চালাবে। প্রত্যেকবার নানা ঝামেলা হয় এই সময় গুলোতে, সাধারণ মানুষের মতামত তাই নানা রকম, কেউ বলে আমার ভোট আমি দেওয়ার আগেই দেয়া হয়ে যায়, লাভ কি ভোট দিয়ে? কারচুপি তো হবেই।  যে যায় লংকায় সেই হয় রাবণ। সব শিয়ালের এক রা। এই বিশাল জন সমষ্টিতে এরকম নানা মতামত তো থাকাটাই স্বাভাবিক। আর উন্নয়নশীল দেশ গুলোতে দুর্নীতি? তা কম বেশী সকল দেশেই আছে। অনেক জনমতের মধ্যে একটি মত এরকম যে, রাজনীতি করে খারাপ লোকে, অর্থ ও ক্ষমতার প্রতি যাদের লোভ তারাই এই নোংরা রাজনীতিতে সময় দেয়। মজার ব্যাপার হলো এঁরা কোন রাজনীতির কথা বলছে? রাজনীতি কিন্তু সকল গোষ্ঠিবদ্ধ মানবিক কর্মকাণ্ডতেই আছে। সর্বনিম্ন তিন জনের প্রতিষ্ঠানেও রাজনীতি হয়। উল্লেখিত মতটি মূলত জাতীয় রাজনীতিকে উদ্দেশ্য করে বলা। একটি বিশাল জন গোষ্ঠিকে একক ভাবে সঠিক দিকে পরিচালনা করা, ঐ জন গোইষ্ঠির নানা মানুষের নানা মত, নানা ভেদ-বিভেদ, ভাল-মন্দ, সুবিধা-অসুবিধা অতিক্রম করে তাদের একক নেতৃত্বে সুনির্দিষ্ট দিকে পরিচালনা করা কি ভাবে একটি নোংরা কাজ হিসেবে বিবেচিত হতে পারে? অনেকে বলবে যারা রাজনীতি করে তারা ভাল লোক নয়, রাজনীতিতে ভালো লোক থাকলে দেশ ও জাতীর আজকে এই দুরবস্থা হতো না। ভালো লোক বলতে তারা আসলে কাদের কথা বলছে? ফুটবলের মাঠে ক্রিকেটার নামালে তারা হয়তবা ভালই খেলবে বা অন্তত খেলতে পারবে কিন্তু মাঠে ভাল লোক নামাতে গিয়ে যদি কবি-সাহিত্বক-তাত্ত্বিক-জ্ঞানী লোক নামায়ে দেয় তবে খেলার মাঠ সংষ্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতি করবে যারা রাজনীতি বোঝে, যাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যারা সমাজের সকল স্তরের লোকদের জীবনযাপন গভীর ভাবে অনুভব করার ক্ষমতা রাখে। এই লোকেরা তাত্ত্বিক নাও হতে পারে, হলে ভাল কিন্তু দেশ ও সমাজের সকল স্তরের মধ্য হতেই তাদের উঠে আসতে হয় বিধায় লোক গুলো উচ্চতর স্তরের লোকের কাছে নোংরা মনে হলেও করার কিছু নাই, লোকটি খেলতে জানে কিনা তা এখানে বিচার্য । জাতীকে ভালবাসে কি না, সাধারণ জনতা ও জনমতকে মূল্যায়ন করে কি না, জাতীর উদ্দেশ্য সম্পর্কের সচেতন কি না? নেতৃত্ব দেয়ার ক্ষমতা আছে কি না? বিরোধ মীমাংসা করতে পারে কি না? ইত্যাদি বিষয়ে পারদর্শিতাই তাকে রাজনীতি করার উপযোগীতা বিচারের মাপকাঠি হওয়া উচিত। সে উচ্চ শিক্ষিত হলে তো অনেক ভাল কিন্তু তা হওয়াটা আবশ্যকীয় নায়। এই যে এইটি আবশ্যকীয় নয় তা অনেকে মানতে চায় না, এটা কি সম্ভব যে দেশের সবকটি লোক সমান ভাবে উচ্চ শিক্ষিত হবে, সব একই রুচির হবে, সবাই যেহেতু একই ভাষায় কথা বলে তাই সবাইকে একই ভাবে চিন্তা করতে হবে?

রাজনীতি কি নীতির রাজা নাকি রাজার নীতি তা নিয়েও অনেক বাক বিতণ্ডা রয়েছে। আমার মতে এটি দুটোই। রাজাই নীতি প্রণয়নের অধিকার সংরক্ষণ করতো, আজ প্রজাতন্ত্রে এই নীতি সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রণীত হয়। তাই এটি রাজার নীতি বটে, আবার সকল নীতির নেতৃত্ব স্থানীয় নীতি হিসেবে এটি নীতির রাজাও বটে। মূল কথা রাজনীতিতে সকলের অংশ গ্রহণ করা উচিত, সক্রিয় রাজনীতি না করলেও সবার উচিত রাজনীতির খোজ খবর রাখা, তা সবাই করেও কিন্তু জিজ্ঞাসা করলে বলবে, ভাই, রাজনীতি নিয়ে মাথা ঘামাই না, সব গুলোই চোর। দুর্নীতিবাজ লোকগুলোকে যদি আপনি মাঠ ছেড়ে দেন তো তারা চুরি করবে না কেন? এর জন্য তো ওরা নয় বরং আপনাকে দায়ী করা উচিত। সমাজের দায়িত্ব সম্পন্ন লোকগুলো যদি তাদের রাজনৈতিক মতামত প্রকাশ না করে তবে অসৎ/অসাধু লোকেরা তার সুযোগ নিবেই। যে কোন চা’এর দোকানের আড্ডায় রাজনৈতিক বাকবিতণ্ডায় রাজা উজির মারার প্রবণতা আছে। ঠিক ভেটের আগদিয়েই চা’এর কাপে ঝড় উঠে। এ সব আলোচনা রাজনীতিতে আপাত কোন প্রভাব ফেলে বলে মনে হয় না, তবে জনমত যাচাইয়ের জন্য ভাল তথ্য প্রদান করে। ওই আড্ডায় যদি একজন অন্তত শিক্ষিত লোক উপস্থিত থাকে ও অংশগ্রহণ করে তবে আলোচনা ভালোচনায় পরিণত হতে বাধ্য। আজকালকার টিভি টক-ঝাল শো গুলো ইদানীং রাজনৈতিক জনমত গঠনে ভালো ভূমিকা রাখছে বলে অনুমান করা যায়।

বেশ কিছুদিন আগে এক বড় ভাই বলেছিল, বাঙ্গালীরা কোন কিছু সহজভাবে গ্রহণ করে নি কোন সময়। এদেশের জনগণকে আলু খাওয়ান শিখিয়েছে পর্তুগীজরা, কিন্তু তারা কখনো আলু ভর্তা করে খায়নি। বাঙ্গালীদের সবকিছুই যেন একটু বেশী বেশী, আবেগ প্রবণতার প্রভাবে আসল বিষয়বস্তু গোলায়ে ফেলে। সেই গোপালের আমল থেকেই মাৎস্যন্যায় অবস্থাতেই নির্বাচন / নির্ধারণ হয়েছে রাষ্ট্র ক্ষমতার। একটু উনিশ বিশ করে সেই একই অবস্থা আজো বহাল আছে। রাজা-প্রজা সম্পর্ক কিংবা মালিক-দাস প্রথা আজ ভিন্ন ভাবে চালু আছে, যাদের তৃতীয় নয়ন আছে তারা তা ঠিকই দেখেতে পায়। সম্পদের সমান বন্টন স্বাভাবিক নয়, সুষম বন্টন হওয়াটা কাম্য কিন্তু সুষম হওয়ার মানদণ্ড কি হবে এবং কে তা নির্ধারণ করবে সে বিষয়ে কোন মীমাংসা আজো হয়নি। সর্বজন সম্মত মানদণ্ড বিধাতা ছাড়া কোন মানব বা মানবগোষ্ঠির পক্ষে প্রণয়ন করা সম্ভব নয়। পক্ষপাত মুক্ত মানব মন সম্ভব নয়। নিজের ভাই, নিজের ছেলে, আমার আত্মীয় ইত্যাদি বিষয়গুলো মানব মনে সাধারণ থেকে নিকটবর্তী হিসেবে বিবেচিত হওয়াটাই স্বাভাবিক। এটি যদি না হয় তবে বলতে হবে সে অতিমানব বা দেবাত্মা।

দেশের বর্তমান প্রেক্ষাপটে কিছুটা নিরপেক্ষ মতামত এরকম হতে পারে যে, যেহেতু এই মুহূর্তে দেশের আর্থসামাজিক অবস্থা একটি চলমান প্রক্রিয়াতে রয়েছে আর যেহেতু এই প্রক্রিয়ায় চলমান থাকলে অদূর ভবিষ্যতে কিছু বৃহৎ প্রকল্প সফল ভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাকে সেভাবেই চলতে দেয়া উচিৎ। হটাত গাড়ির চালক পরিবর্তন  করলে কিংবা রোড ম্যাপ বদল করলে গন্তব্যে পৌছান দুষ্কর হয়ে যেতে পারে। কেবল খাম খেয়ালী-পনা করে কেউ যদি এরূপ মনোভাব পেষণ করে যে, গত বার যারা ক্ষমতায় ছিল তাদের বদলে দেখা যাক না অন্যরা হয়তবা আরো ভাল ভাবে দেশ চালাবে, যে সিদ্ধান্তের সাথে দেশের সকল ব্যক্তির ভাগ্য-জীবনযাপন জড়িত, যে সিদ্ধান্তর জন্য দেশের সকলের মতামত চাওয়া হচ্ছে, সে মতামত এত সহজে নেয়া উচিত নয় বলে আমি মনে করি। নিরপেক্ষ দৃষ্টি কোন থেকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে যারা যোগ্যতার বিচারে সঠিক বলে মনে হয় তাকেই নির্বাচন করা উচিত।

গত পাঁচ বছর আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতিতে পার্থক্য থাকাটাই স্বাভাবিক। কিন্তু নিরপেক্ষ বিচার বিশ্লেষণে বলা যায় যে, গত বছর গুলতে দেশের আর্থ সামাজিক পরিস্থিতিতে তেমন কোন বড় ধরনের বিপর্যয় ঘটে নাই। বর্তমান সরকার স্বাভাবিক দক্ষতার সাথেই উদ্ভূত সমস্যাগুলোর মোকাবেলা করেছে। কিছু এদিক ওদিক হয়েছে কিন্তু ৫০ বছরের দেশটা বয়সে বেশি বড় নয়, তাই সামান্য এদিক ওদিক হওয়াটাকে তেমন কোন বড় বিপর্যয় বলা ঠিক হবে না। সব থেকে বড় কথা হলো, ধরতে গেলে দেশটাতে দল আছে মোটে দু টা। বাকি গুলা এত ছোট যে তারা জাতীর পূর্ণাঙ্গ দায়িত্ব নেয়ার যোগ্যতা রাখে না। দুটো দলের একটি ক্ষমতায় আছে আরকেটি টিকে আছে তার অতি পূর্বের কিছু অর্জনের জন্য। দুটো দলের মধ্যে শক্তিশালীটিই ক্ষমতায় আছে আর দুর্বলটি সম্পর্কে তার ক্ষমাতয় থাকাকালীন সময়ে কৃত অপকর্ম গুল মানুষ এখনও ভুলে যায় নাই বলেই মনে হয়। আমি রাজনীতি সম্পর্কে সচেতন হই ১৯৮৫ সাল থেকে, হোসিইন মোহাম্মদ এরশাদ এর সামরিক শাসন এবং ১৯৯০ এর পর তিন তিন বার তত্ত্বাবধায়ক সরকার এর মধ্য দিয়ে গণতন্ত্র মুক্তি পাক’এ উত্তরণ। তার পর পর্যায়ক্রমে দুটি মূল দলের শাসনামলে এর পালা বদল শেষে আবারও রাজনীতিকে সামরিকীকরণের প্রচেষ্টার ব্যর্থতার পরবর্তী আওয়ামীলীগের পর পর দু বার শাসনামলের সব কিছুই দেখলাম। আমার বিগত ৩৭ বছরের অভিজ্ঞতা বলে যখন বর্তমানের ক্ষমতা বহির্ভূত দলটি ক্ষমতায় থাকে তখন প্রশাসনিক ও দেশ পরিচালনার সকল জাতীয় কল কব্জা গুলো কিছুটা হলেও ঢিলা হয়ে যায়। আর বর্তমান দল যেটি বর্তমানে ক্ষমতায় আছে তা’র সময়ে এই কল কব্জা গুলতে যথাযোগ্য লোকগুলো তার তার দায়িত্ব সঠিক ভাবে পালন করায় দেশটা দ্রুত আগায়ে যায়। এটা আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান যা কারো মতামত দ্বারা প্রভাবিত নয়। আওয়ামীলীগের দাবি বিএনপি জন-বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কথাটা কম বেশি সত্য। বিএনপিতে নেতৃত্বদানকারী লোকবল কমে গেছে তা যে কারণেই হোক বুঝা যায়। ২০০৪ সাল হতে বর্তমান পর্যন্ত যতগুলো রাজনৈতিক ভাবে সক্রিয় লোকজনের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে তাদের মধ্যে বিএনপি পন্থী লোকগুলোর মধ্যে প্রচুর নেতিবাচক প্রবণতা লক্ষ করেছি যা আওয়ামীলীগ পন্থীদের মধ্যে দেখি নাই। এই অভিজ্ঞতাও আমার পক্ষপাত দুষ্ট মানসিক অভিজ্ঞতা নয় বরং নিরপেক্ষ বিচার থেকেই বলছি। যদিও সর্বাংশে নিরপেক্ষ নির্বাচন এখনো এদেশে আশা করা যায় না তার পরও কেউ না কেউ কোথাও না কোথাও কল কাঠি নেরে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং করে লোক চক্ষুর অন্তরালে কাউকে না কাউকে ক্ষমতায় বসায়। তার পরও বলবো গণতাত্রিক ভাবে প্রস্তাবিত এই দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন এর আর প্রয়োজন নেই কিংবা বলা যায় যুক্তি যুক্ত নয়। সংবিধান অনুযায়ী কারো হস্তক্ষেপ বহির্ভূত ভাবে নির্বাচন কমিশনকেই নিরপেক্ষভাবে কাজ করতে হবে এ দায়িত্বে। ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠিত এ দেশে পুলিশ প্রহরায় সংখ্যালঘু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় মানে হলো এদেশের মানুষ এখনও ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রর মূল সঞ্জার সাথে সহমত নয় কিংবা অসম্পূর্ণ ধারনা পোষণ করে। সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বিন্দু মাত্র সম্মানবোধ রয়েছে বলে মনে হয় না বরং রয়েছে ঘৃণা ও সংঘাত প্রবণতা। গণতন্ত্রে বিশ্বাসী এই জনগোষ্ঠী মনে হয় যেন জানে না এখানে মানুষের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা সাংবিধানিক ভাবে ও আইনগত ভাবে সংরক্ষণ করা হয়। গণতন্ত্রের মূল চারটি স্তম্ভ বা পূর্ণাঙ্গ স্বাধীনতা তথা (১) ব্যক্তিগত স্বাধীনতা, (২) বিশ্বাসের বা ধর্মীয় স্বাধীনতা, (৩) মালিকানার পূর্ণ স্বাধীনতা আর (৪) ব্যক্তিগত মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা। এই চারটি স্বাধীনতা আইনগত ভাবে ও সংবিধানগত ভাবে সকল নাগরিকের জন্য মান্য করা বাধ্যতামূলক। তাই যদি জনগণ বুঝত তা হলে কিছু বিতর্কিত বিষয়ে মতামত প্রকাশের জন্য কেন কিছু লেখককে দেশান্তর হতে হলো কিংবা নির্যাতনের শিকার হতে হলো আবার কিছু ব্লগারকে হত্যা পর্যন্ত করা হলো? এ থেকে বুঝা যায় এ জাতির জনগণ এখনও সংবিধানের কয়েকটি বিষয়ে সর্বসম্মত ভাবে একমত হতে পারে নাই। আমার অভিমত দেশ ও জাতির বর্তমান পরিস্থিতিতে আওয়ামীলীগকেই আগামী টার্মের জন্য ক্ষমতায় আনা উচিত আর দেশের সংখ্যা গরিষ্ঠ জনগণকে এর পক্ষেই মত দেয়া উচিত। সমসাময়িক প্রেক্ষিতে এটি আমার একান্ত ব্যক্তিগত পক্ষপাতশুন্য নিরপেক্ষ অভিমত যা সময়ের সাথে ঘটনা প্রবাহের প্রেক্ষিতে অর্জিত অভিজ্ঞতার সাপেক্ষে স্বাভাবিক ভাবেই বদলাতে পারে। চলমান রাজনীতি একটি প্রবাহমান বাস্তব প্রক্রিয়া যাতে ধ্রুব বলে কিছু নাই। 

আপডেট হিস্ট্রিঃ ১৩ডিসেম্বর২০১৮ > ২৮অক্টোবর২০২২

Monday, October 3, 2022

মিথ্যা কি সত্যিই একটি অপরিহার্য বাস্তবতা

আনুমানিক ২০১২ সালের জুপিটার এ্যাসেন্ডিং মুভির মিথ্যা বিষয়ক কিছু ডায়ালগ আমাকে মারাত্মক অবাক করে দিয়েছিল। ডায়ালগ গুলো ছিল এরকম যে, মিথ্যা একটি অপরিহারযোগ্য বাস্তবতা। মিথ্যার অবর্তমানে সত্যকে যুক্তিযুক্ত করা যায় না, ইত্যাদি কয়েকটা বাক্য। ধ্রুব সত্য, আপেক্ষিক সত্য ও সত্যবাদিতা (Absolute truth, relative truth and truthfulness) নিয়ে কথা বলা অত্যন্ত ঝঁকিপূর্ণ কারণ সত্যকে চ্যালেঞ্জ করার মত সৎ সাহস খুব কম মানুষেরই আছে। আমরা মিথ্যা বলি না বা বলতে চাই না কিন্তু আমাদের বক্তব্য কতটা সঠিক সত্য তাকে সবসময়ই প্রশ্নবিদ্ধ করা যায়। সত্য-অসত্যর ব্যবধানটা কতখানি? বা কোথায়? সত্য কি সবসময়ই আপেক্ষিক নাকি বাস্তব সত্য বলে আরো কিছু আছে। বক্তব্যর দ্ব্যর্থকতা নিয়ে একটা দার্শনিক আরটিক্যালে এরূপ পড়েছিলাম যে, বাস্তবতা কেবল দ্ব্যর্থকই নয় বরং দৃষ্টিভঙ্গি নির্ভর বিভিন্ন প্রকার অর্থবোধকও হতে পারে। তার আগে বুঝে দেখি সত্য বলতে সচরাচর কি বুঝান হয় বা আমরা কি বুঝে থাকি। যা ঘটে তা বর্ণনায় অতিরিক্ত বা কম বলা কিংবা তার সাথে অতিরঞ্জিত করে আরও কিছু সংযোজন করে বলা বা সম্পূর্ণ অন্য কিছু বলাই কেবল মিথ্যা নয় এমনকি কোন সত্য গোপন করাও মিথ্যার সমার্থক। সত্য গোপন করা বা সত্যর সাথে মিথ্যার মিশ্রণ করা উভয়েই সমান মিথ্যা। এর উপর আবার মিথ্যার প্রকার ভেদ আছে, যেমন ছোট মিথ্যা আর বড় বা ঢাহা মিথ্যা। ছোট মিথ্যা হলো সামান্য ঘটনা যা না বললেও কিছু যায় আসে না কিংবা কিছুটা ঘুরায়ে বললে বড় কোন দুর্ঘটনা এড়ানো যায়। এরূপ ভাবনা থেকে যে  সব মিথ্যা বলা হয় তাকে ছোটখাটো মিথ্যা বলা হয়ে থাকে। আর ডাহা মিথ্যা হলো সত্যকে সম্পূর্ণ অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করা। সত্য গোপন করা যে মিথ্যা হতে পারে তা আমার মনে হয় অনেকেই জানে না কিংবা ঠিক মিথ্যার পর্যায়ে ফেলে না। সকলের মনে সত্য মিথ্যা সম্পর্কে একই ধারণা না থাকায় সমাজে এর ভুল প্রয়োগ হয় আর নানা ঝামেলার সৃষ্টি করে।  সত্যকে স্পষ্ট করে বুঝতে না পারলে কিংবা মিথ্যার সাথে সত্যের পার্থক্য করতে না পারলে যতই সততা সংঘ কিংবা শুদ্ধাচার সংঘ করা হোক না কেন সমাজ থেকে মিথ্যাচার দুর করা যাবে বলে আমার মনে হয় না। আর মিথ্যাচার থেকেই সকল প্রকার দুর্নীতির সূত্রপাত বলা যেতে পারে। ”সদা সত্য কথা বলিব” এই প্রতিজ্ঞা ভঙ্গ অনেকের সেই স্কুল জীবন থেকেই শুরু হয় তাই বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলতে চলতে তা অভ্যাসে পরিণত হয়ে যায়। ছোট খাট মিথ্যা তো মানুষ অহরহ বলছে আর সত্য গোপন হর হামেশাই করে চেলেছে অনেকে। এমনকি কথা একটু ঘুরায়ে বলার ডিপ্লোম্যাসি আয়ত্ত করার চাতুর্যকে অনেকে সফলতার কৌশলও মনে করে। সত্য বলতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারার মত পরিস্থিতি সৃষ্টি হলে মিথ্যা বলাই শ্রেয় এটাই এখনকার প্রচলিত মতামত। এরূপ মন ভঙ্গিকে কি আপনি স্বাভাবিক কলতে পারেন? 

একটি ঘটনা বাস্তবে যখন ঘটে তখন তা নানা জন নানা ভাবে অনুধাবন করে তাই পরবর্তীতে তাদের বর্ণনাতেও পার্থক্য পাওয়া যায়। এই পার্থক্যকে কি আমরা মিথ্যা বলতে পারি? সকলেই সৎ ভাবে ঘটনাটি বর্ণনা করেছে তাহলে মিথ্যাটা কোথায়? অনেক সময় তারা মূল ঘটনার ছোটখাটো অংশ ভুলে যায় আর অনুমানের উপর নির্ভর করে বক্তব্য দেয়, এই অনুমান নির্ভর বক্তব্যও তো সঠিক নয়। অতিরিক্ত বিশেষণ সংযোজন করে অতিরঞ্জনও বাস্তব ঘটনার বিকৃতিকে নির্দেশ করে। ভুল বলা আর মিথ্যার মধ্যে পার্থক্যটা মূলত মানুষের অভিপ্রায় বা ইনটেনশন নির্ভর বক্তব্য। একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃত ভাবে সত্যকে বিকৃত ভাবে উপস্থাপন করে তা সে তার স্বার্থ সিদ্ধির জন্যেই হোক বা না হোক তা মিথ্যার পর্যায়ে পরে যাবে। তাই মানুষের কুচিন্তা/অসৎ ইচ্ছা প্রসূত সত্য উপস্থাপনই মিথ্যা। 

মানুষের সহজাত প্রবৃত্তি হলো সত্য বলা তাই মানুষ তখনই মিথ্যার আশ্রয় নেয় যখন তার সাথে স্বার্থ জড়িত থাকে। মিথ্যার মাধ্যমে সে কোন বিপদ থেকে বাচতে চায় কিংবা কোন উদ্দেশ্য হাসিল করতে চায়। মানুষের খারাপ অভিপ্রায় থেকেই মূলত মিথ্যার সৃষ্টি হয়। অনেকে মধ্য পন্থা অবলম্বনের কথা বলে যা সত্যও নয় আবার মিথ্যাও নয় অনেকটা ডিপ্লোম্যাটিক বক্তব্য, কিন্তু এরূপ বক্তব্যও মিথ্যা কারণ তা সত্যকে গোপন করে কিংবা তা প্রকাশ করা থেকে বাধা দেয়। ছোট খাট কয়েকটা মিথ্যার উদাহারন দিলেই বুঝা যাবে এই মিথ্যা কতটা প্রচলিত ও সমর্থিত। বস একটা কাজ করতে দিয়েছিল দু এক দিন আগে, আজ জিজ্ঞাসা করতে বলা হলো কাজটা চলছে আদতে সে কাজটা বা ফাইলটা ধরেই দেখে নাই। এটা অনেকটা জনি জনি ইয়েস পা পা, ইটিং সুগার নো পা পা, ওপেন ইওর মাউথ, হা হা হা এর মত মিথ্যা। ধরা পরলে হাসি দিয়েই উতরে যাওয়া যায় মিথ্যা। একটা মিথ্যাকে ঢাকতে অনেক সময় এটার পর একটা মিথ্যা বলতে হয় আর এর এক পর্যায়ে শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না তেমনি নিজের দোষটা বের হয়ে আসে যে সে মিথ্যা বলছে। ছোট ছোট মিথ্যা বলা থেকেই বড় সড় মিথ্যা বলার চর্চা শুরু হয়। কেউ কেউ যত্র তত্র মিথ্যা বলতে বলতে সিদ্ধ হস্ত হয়ে যায়। তাদের কেউই আর বিশ্বাস করতে পারে না। ২০১৫ সালের দিকে লাভের আশায় আমার বাড্ডার বাসার কেয়ারটেকারের বড় ছেলের প্ররোচনায় নিটোল মটরস থেকে একটা টাটা ইএক্স-২ পিক আপ ভ্যান কিনেছিলাম। ওর কথা ছিল গাড়িটা রাস্তায় নামাতে ১ লক্ষ টাকা লাগবে আর মাসে মাসে ২২ হাজার টাকা কিস্তি দিয়েও প্রতি মাসে ৩০ কি ৪০ হাজার টাকা বাড়তি থাকবে। হাতে টাকা ছিল তাই গাড়িটা রাস্তায় নামালাম, কয়েক মাসে সত্যটা পাওয়া গেল, মাসে মাসে ২২ হাজার টাকা জোগাড় করাই কষ্ট হয়ে দাঁড়াল। ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে মিথ্যা প্রলোভন দেখিয়েছিল। একবার জিপিএস ট্রেকার চেক করে দেখলাম ড্রাইভার সারা রাত গ্যারেজে গাড়ি রেখে পরদিন সকালে বলে কি না সে সারা রাত পুলিশের রিকুইজিশান এর ডিউটি দিয়েছে। যা ছিল পুরপুরি মিথ্যা। তার পরপরই ও’র কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নিলাম। ভাগ্যিস গাড়িতে জিপিএস ট্রেকার লাগান ছিল। বহু কষ্ট হয়েছিল গাড়িটাকে অন্যত্র বিক্রি করে দেওয়ার সময় আর লসের কথা না হয় নাই বললাম।

মানুষের সন্দেহ প্রবণতাও অনেক সময় সত্যকে মিথ্যায় পর্যবসিত করে। গাড়ির ব্যাটারিটা বসে গেছে, ড্রাইভারকে বলা হয়েছিল কয়েকদিন পর পর গাড়ি চালু করে রাখতে যাতে ব্যাটারিটা বসে না যায়। সে তাই করেছে। কিন্তু ডাস্ট ব্যাটারি হওয়ায় ব্যাটারিটা বসে যায়। মালিক তো তার উপর মহা খেপা, তার বিশ্বাস ড্রাইভার নিয়মিত গাড়ি স্টার্ট দেয় নাই। সে মিথ্যা কথা বলছে। এটা কি মিথ্যা না কি সত্য তা যাচাই করার উপয় নাই। হতে পারে ড্রাইভার মিথ্যা বলছে কিন্তু কেন সে তা করবে। সে যদি পুরান হয় তবে তার অপরাপর আচরণগুলো বিচার করলেই কিন্তু সত্য টা পাওয়া যায়। মিথ্যা বলার পিছনে তো একটা যুতসই উদ্দেশ্য বা এলিবাই থাকতে হবে। গাড়িটা নিয়মিত চালু করা তেমন কোন কঠিন কাজ নয় আর তা সে করবেই বা না কেন যদি না তার কোন অসৎ উদ্দেশ্য থাকে। আমার সরল বিবেচনায় ড্রাইভার মিথ্যা বলছে না বরং তাকে অযথা মিথ্যাবাদী বানান হচ্ছে কেবল মাত্র সন্দেহর উপর ভিত্তি করে। গাড়ি চাপা পড়ে একজন আহত হলো জুরিসপ্রুডেন্সের কাজ হল গড়ির ড্রাইভারের অভিপ্রায়কে মূল্যায়ন করা।, সে কি ইচ্ছাকৃত ভাবে ওই ব্যক্তিকে আহত করতে চেয়েছিল না কি বিষয়টি একটি অসাবধানতা বসত দুর্ঘটনা। এই অভিপ্রায় যদি নেতিবাচক হয় তবে ড্রাইভারটি দোষী অন্যথায় সে নির্দোষ। 

মানুষে মানুষে যোগাযোগ বা কমিউনিকেশন গ্যাপের কারণেও মিথ্যার সৃষ্টি হয়। ভুল বুঝাবুঝি হর হামেসাই লোকজনের মাঝে চলতে থাকে। সবার কথা বলার দক্ষতা সমান না, একটা বলতে গিয়ে অন্যটা বলে বসে। সবার মেধা, জ্ঞান, অভিজ্ঞতাও সমান হয় না। ভাষা গত বিভ্রাট, শব্দের অর্থের ভুল ব্যাখ্যা বা ভিন্ন অর্থে শব্দের ব্যবহার অনেক ঘটনাকে ভিন্ন ভাবে ব্যাখ্যা করে। অসাধু সংবাদিকরা এ ব্যাপারে ওস্তাদ বটে। ক থেকে কর্কশ কাক হবে না সুরেলা কোকিল হবে তা তারা লেখার আগেই ঠিক করে নেয়। এখানেও দেখা যাচ্ছে মানুষের অভিপ্রায় বা উদ্দেশ্যর অস্পষ্টতা বা নেতিবাচকতাই মিথ্যার জন্ম দিচ্ছে। গাড়ী চাপায় দু জন ছাত্র-ছাত্রী মারা গেছে এ বিষয়ে সংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের মন্তব্য জানতে চেয়েছে, বেচারা মন্ত্রী তখনও বিষয়টি বিস্তারিত জানেন না, আর সে একটা ভিন্ন বিষয়ের মিটিং নিয়ে ব্যস্ত ছিল। তাই স্বভাব সুলভ হাসি দিয়ে সে তার পরিস্থিতিটা বর্ণনা করেছে মাত্র। ব্যাস সংবাদ রটে গেল দু জন ছাত্র ছাত্রী মারা গেছে অথচ মন্ত্রী মহোদয় তা নিয়ে হাসছে ও একে তুচ্ছ ঘটনা হিসেবে বিচার করছে। উক্ত মন্ত্রী মহোদয় এর সকল বিষয়ে হাসি দিয়ে কথা বলাটা একটা প্রকট মিথ্যা। সে হাসিটা সর্বক্ষেত্রে কৌশলগত ভাবে ব্যবহার করে থাকে সকল পরিস্থিতি হালকা করার জন্য। তার এই মোক্ষম অস্ত্রটা তার জন্য কতটাই না বিপদের কারণ হয়েছিল সেই সময় তা সকলেই জানেন। 

সত্য বা মিথ্যা বলা নিয়ে জনপ্রিয় মুভি বোধ হয় জিম ক্যারির ”লাইয়ার লাইয়ার” যেখানে দেখানো হয় একজন আইনজীবীর পক্ষে সত্য বলাটা কতটা কষ্টকর । ছেলের বার্থডে উইশ ছিল যে তার বাবা আর কখনও মিথ্যা বলবে না, সত্য সত্যই তাই হল, আর সত্য বলতে গিয়ে তার বাবার যে প্রাণান্তকর অবস্থা হয় তাই ছবিটির বিষয়বস্তু। ডাহা সত্য বলতে গিয়ে সে তার চাকরীতে বিপদে পড়লো, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্কচ্ছেদ হলও আরো কত কি।  সত্য সম্পর্কে এর সঞ্জাটাকে নতুনভাবে মূল্যায়ন করতে হবে। “সদা সত্য কথা বলিব” বলতে আসলে কি বুঝান হচ্ছে। নিজের ক্ষতি হলেও সত্য কথা বলতে হবে এমন ব্রত কি বর্তমান সময়ে সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য করা যাবে? 

সত্যের আপেক্ষিকতা ও সত্য-অসত্য–সততা সংঘ বিষয়ে গুণীজনদের আরো সরব হতে হবে। এটা যেন ধরেই নেয়া হয় যে, সত্য কি তা সবাই জানে বা বুঝে। সবাই বুঝে ঠিকই কিন্তু একেক জন ভিন্নতর ভাবে বুঝে তাই সকলের বুঝের মধ্যে সমতা নাই। শিক্ষার উদ্দেশ্যই হলো সকলের মধ্যে একই ধরনা বা ধারণার সমতা নিশ্চিত করা। কিন্তু ধারনার সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো বড় বড় দুর্ঘটনার কারণ তা হয়ত আমরা চিন্তা করে দেখি না। ধারণাগত বিশৃঙ্খলাই সকল অসত্যর মূলে কাজ করে বলে আমার বিশ্বাস।


এডিট হিস্ট্রিঃ ১৪নভেম্বর২০১৯ > ২৩জানুয়ারী২০১৯ >২২সেপ্টেম্বর২০২২ >০২অক্টোবর২০২২

Tuesday, July 19, 2022

বিশ্বায়নের যুগে ধর্মনিরপেক্ষতা

একমাত্র সন্তান হওয়ায় বাবা-মা আমার জীবনের সব থেকে বড় বাস্তবতা ছিল জন্মের পর হতে ২০১৬ সাল পর্যন্ত। বাবা - মা চলে গেলেন, বাবা ১৯৯০এ আর মা ২০১৬ তে, চলছে ২০২২, স্বাভাবিক আনুমানিক হিসাবে আমি হয়তো চলে যাবো ২০৩০ থেকে ২০৩৫ এর মধ্যে যে কোন সময়ে, হয়তো আমার স্ত্রী চলে যাবে আরও ৬ বা ৭ বছর আগে বা পরে। প্রশ্ন হলো, আমার তিন সন্তান কে কোথায় রেখে যাবো, ওদের ক্রমান্বয়ে সময় হাতে আছে হয়তো বা আরো ৫০ থেকে ৭০ বছর জীবনকাল। বাবা হতে আমার ছেলে মুসাব পর্যন্ত এই কয়টি ব্যক্তিবর্গের বাস্তবতায় উপস্থিতির সামগ্রিক উদ্দেশ্য বা বিধেয়টা কি? ইসলাম ধর্মমতে স্রষ্টা তাঁর ইবাদতের জন্য মানব সৃষ্টি করেছেন (পবিত্র আসমানি কিতাব কোরআনে তো তাই তিঁনি বলেছেন), ইবাদত মানে তাঁর নির্দেশ মান্য করা, তাঁর অনুগত্যকে স্বীকার করা ও তাকে রব (প্রতিপালক) হিসেবে মান্য করা এবং তার ক্ষমতায় অন্য কিছুকে/কাউকে শরিক না করা। স্রষ্টা সব কিছুই তার ইবাদতের (আনুগত্য ও সকল নির্দেশ মান্য করা) জন্য সৃষ্টি করেছেন এটা আমরা সরল চিন্তা দিয়ে বুঝতে পারি। সকল চিন্তা ঝেড়ে ফেলে কেবল তাঁর নির্দেশ পালন করলেই হলো, তা হলেই পরকালে অনন্ত জীবন পাওয়া যাবে যেখানে কারো কোন বিপদ হবে না, সকল সুখ চাওয়া মাত্রই পাওয়া যাবে এই ধারনাই ইসলাম সহ অপর সকল ধর্মগুরুরাও অনেকটা একইভাবে প্রচার করে থাকেন। তাদের বক্তব্য যথেষ্ট পরিমাণ ধর্মীয় নথি পত্রে লিখিত শ্লোক কিংবা স্ক্রিপচার দ্বারা প্রমাণিত ও প্রতিষ্ঠিত। বিপদ হলো সকল ধর্মের গুরুদের বক্তব্য প্রায়শ একই, অন্যভাবে বলা যায় সামগ্রিক অর্থ একই। একই ভাবে দার্শনিকদের বক্তব্যও ভাববাদের এক পর্যায়ে অনেকটা একই রকম, যেমন বলা হয়ে থাকে বাস্তবতার সকলই প্রপঞ্চ বা অলীক। প্রকৃত বাস্তবতা আসলে মানুষের মনে।, দার্শনিকদের মত বিবর্তনে বস্তুবাদ পর্যায়ে এসে বাস্তবতাকে সত্য সত্যই বাস্তব বলে স্বীকার করে নেয়া হয়েছে। কিন্তু বস্তুবাদীরা এক ধাপ আগে বেড়ে এই বাস্তবতাকেই সব কিছুর মন বিহীন/মনশুন্য বানিয়ে ফেলেছে। বাস্তবতা যেহেতু তাদের কাছে মন/মানস/আত্মন/আত্মা (দি থিং ইন ইটসেল্ফ) বিহীন আর এর স্রষ্টা যেহেতু বাস্তবতায় অস্তিত্বশীল নেই তাই তাঁর অস্তিত্বও নেই -তাদের মতে। তারা মনে করে এই বাস্তবতা এক দৈব ঘটনা, মনব জন্ম তথা এই অজৈব/নির্জীব বিশ্ব কাঠামোতে হঠাৎ ভাইরাস হতে ব্যাকটেরিয়া তার পর ক্রমান্বয়ে চিন্তাশীল মানবের আবির্ভাব একটি অজৈব হতে জৈব বিশ্ব ব্যবস্থার স্বয়ংক্রিয় দৈব প্রকাশ আর এই প্রক্রিয়ার উন্মোচনে বা ক্রমবিকাশে কোন বহির্বিশ্ব অলৌকিক উচ্চতর মন/বুদ্ধিক কোন অস্তিত্ব’র দিকনির্দেশনা কিংবা পরিকল্পনাকারীর স্রষ্টার হস্তক্ষেপ নেই। ইসলামী পাঠ সভা নিধামুল ইসলাম শিক্ষায় ২০০২ হতে ২০০৮এ এই সকল ধারনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পরও কেন আজ এ নিয়ে এত দ্বিধা মনে তাই আশ্চর্য লাগে। মুসলিম প্রফেশনালস ফোরামে থাকাকালীন মজিদ ভাই ও হানিফ ভাই এর সাথেও নিধাম এর প্রথম, দ্বিতীয় আর তৃতীয় অধ্যয়ে এই বিষয়গুলোই আলোচিত হয়েছিল। নিধামুল ইসলাম বইয়ে শেখ তাক্কীউদ্দিন নভায়ানী যে ভাবে ব্যাখ্যা করেছেন, তা হলো বস্তবতার চরিত্র বা এট্রিবিউট হলো সবকিছুই সীমাবদ্ধ ও নির্ভরশীল, বাস্তবতাতে কোন কিছু নেই যা সীমাহীন কিংবা স্বয়ংসম্পূর্ণ আর এই সার্বজনীন চারিত্রিক বৈশিষ্ট্যই প্রমাণ করে এই বাস্তবতা ভঙ্গুর ও কোনকিছুর উপর নির্ভর করে টিকে আছে। ইট ইজ এ ক্লেজ সার্কিট ইউনিভার্স। এটি একটি আবদ্ধ প্রণালীবদ্ধ মহাবিশ্ব বটে। অনেকটা একুরিয়ামের মত, মাছগুলো যেমন কাচের কাছে আসলে আর আগাতে পারে না, বুঝতেও পারে না যে কেন আগাতে পারছে না, মানব বোধগম্য বিশ্ব ব্যবস্থাটি ঠিক সেরকেই। এখনও, কোয়ান্টাম জগতে তরঙ্গ’র কণা দশা মনে হয় যেন টিভি পর্দায় যেভাবে তরঙ্গকে প্রদর্শন করা হয় তার মত, অনেকটা, এক্ষেত্রে বিজ্ঞানীদের বক্তব্য “আমাদের অভিজ্ঞতায় চলে আসে” বলা থেকে বোঝা যায় মনে হয় কণা বলে কিছু নেই, পুরটাই শক্তি তরঙ্গ যা স্ট্রিং থিউরি পক্ষেও কিছুটা ইঙ্গিত দেয়। মহাবিশ্বে ব্ল্যাক ম্যাটার এর অস্তিত্ব যদি গাণিতিক বাস্তবতায় চলে আসে তবে বলতে হবে বর্তমান বিশ্ব বীক্ষণটি আবার বিশাল ধাক্কা খেতে যাচ্ছে। এই অস্পষ্ট/অসম্পূর্ণ বিশ্ব বীক্ষণ প্রমাণ করে এযাবৎ মানব জ্ঞান বিশ্ব সৃষ্টি কিংবা এর চলমান বাস্তবতাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারেনি। কিছুটা অবশ্যই পেরেছে কিন্তু পুরোটা পারেনি। বিগ ব্যাং থিওরি বেশী জনপ্রিয় হলেও স্ট্রিং থিওরি’র যুক্তি কাঠামো কম পোক্ত নয়। স্টিফেন হকিং এর তিনটি তীর তথা, সময়ের তীর, মহাবিশ্ব সম্প্রসারণের তীর, এনট্রপি’র তীর কোনটাকেই রিভার্স কিংবা বিপরীত মুখি করার কোন কৌশল মানব জ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। প্রাকৃতিক নিয়মগুলো যেমন অভিকর্ষ, মহাকর্ষ, বাস্তবতার গাণিতিক নীতির পুঙ্খানুপুঙ্খ পরিপালন ও ব্যতিক্রম না করা, শক্তি ও ভরের নিত্যতা ও একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে পরিবর্তন যোগ্য হওয়া, এই নিয়ম গুলো কি একা একাই প্রতিষ্ঠিত? সবই দৈব সংঘটন? সারভাইভাল এ্যাট দি ফিটেষ্ট যুক্তির উপর নির্ভর করে হয়েছে? যুতসই ভাবে এঁটে গেছে তাই টিকে গেছে নীতি মত হয়েছে? নাকি কোন ঊর্ধ্বতন বুদ্ধিবৃত্তিক অস্তিত্ব হতে নির্ধারিত হয়ে হয়েছে? ধর্ম ও অধর্ম’র বিতর্কটি এখানেই। একটি কথা ঠিক প্রকৃতিতে কোন বিশৃঙ্খলা নেই, কোথায় প্রাকৃতিক নিয়মের কোন ব্যত্যয় ঘটছে না। হ্যাঁ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে অতি ধীরে গতিতে আর তার কারণও পাওয়া যাচ্ছে কিন্তু কোন আম গাছে হঠাৎ করে আতা ফল ফলতে দেখা যাচ্ছে না। পুরো বাস্তবতাটি একটি একক সেট সুনির্দিষ্ট নীতিমালা দ্বারা সুশৃঙ্খলভাবে সময়ের মাঝে চলমান আছে। এই প্রতিভাসটি যেমন এক ইশ্বরবাদী ধর্মের পক্ষের প্রমাণ তেমনি এও বলা যায় যে, যেহেতু বিবর্তনের মাধ্যমে বিশ্বটা সম্প্রসারিত হয়েছে তাই নিয়ম গুল শৃঙ্খলিত যার ফলে শেগুলি টিকে আছে। যে নিয়ম গুল টিকে নাই সেগুল বিলুপ্ত হয়ে গেছে। যেমন মেটার আর এন্টি মেটার এর মধ্যে এন্টি মেটার আর অবশিষ্ট নাই, শুধু মেটার টিকে আছে।

বিশ্ব চরাচরের পুরো বিষয়টির ধার্মিক/অধার্মিক দুই দিকই বুঝতে চাচ্ছি ভালভাবে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিনা, কারণটাও ব্যাখ্যা করা যায় যে, একা একা সিদ্ধান্ত না নিয়ে অপর কোন একজন যে, বিবেচনায় অধিকতর জ্ঞান সম্পন্ন বলে মনে হয় তাকে দিয়ে যাচাই বাছাই করে নেয়া। আগে ঠিক করে নিতে হবে কোন ক্রাইটেরিয়া পূর্ণ হলে নিশ্চিত হওয়া যাবে। যেমন ১৯৯৯ -২০০০ সালে ১০টি নির্দিষ্ট প্রশ্ন সেট নির্ধারণ করেছিলাম, যে বা যারা এর সঠিক উত্তর দিতে পারবেন তারা ঊর্ধ্বতন জ্ঞান সম্পন্ন ও আমাকে সঠিক পথ দেখাতে পারবেন বলে ধরে নিয়েছিলাম। ডা. সাঈদ ভাই কে প্রশ্নগুলো দিয়েছিলাম, সে ধানমন্ডির তখনকার আমার অফিস টেকনোকিডস্ এসে কি ঠিকঠিক ঐ প্রশ্নগুলো’র উত্তর দিয়েছিলেন কি? কয়েকটির দিয়েছিল, কয়েকটি স্কিপ করে গেছেন, কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে, উনি ঊর্ধ্বতন দৃষ্টিকোণ থেকে আমার প্রশ্নগুলোর উপর আলোকপাত করতে পারবেন, তার পর নিধামের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের আলোচনায় আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নিজে নিজেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া। বিস্তর পড়াশুনা, খণ্ড খণ্ড আলোচনাও সহযোগিতা করেছে উত্তরগুলো সম্পর্কে নিশ্চিত হতে। ড.সাঈদ ভাই ও তার পর মজিদ ভাই, মির্জা আমিন ভাই, হানিফ ভাই, হারুন ভাই, বারী ভাই, যুবক ফোনের আরিফ ভাই কে ভালো লেগেছিল এবং একত্রিত ঐক্যমত্যে আস্থা অর্জিত হয়েছিল। বর্তমানে যে সকল লোকজন এর সান্নিধ্যে আমি আসছি তারা কেউ উপরোক্ত লোকগুলোর মত উন্নত মানসিকতার নয়, তাই ঐক্যমত্যে আস্থার বিষয়টি তৈরি হচ্ছে না, যা আমার মনকে অস্থির করে রাখছে।

এখানে একটু বলে রাখি, আমি মনে করি মানুষের কর্ম ও চিন্তায় তার মনের মিশ্রণ থাকবেই, তা না হলে তা মানবীয় হবে না। ধর্ম শাস্ত্র বিশেষ করে ইসলাম ধর্মে শৈল্পিক (মন মিশ্রিত মানব কর্ম) দিকটি অন্য রকম যা আমার পূর্বের মুসলিম ভাইয়েরা তেমন ভাবে গুরুত্ব প্রদান করেননি। অপর দিকে হিন্দু তথা ভারতীয় সভ্যতা, পশ্চিমা সভ্যতায় শৈল্পিক বিষয়াবলীর বিপুল পরিমাণ অগ্রসরমানতা আমার মধ্যে বিশ্বয় সৃষ্টি করে। মানব মন বাধ্য হয়ে কিছু করলে তাতে মনের মিশ্রণ হবে না আর তা না হলে তা শৈল্পিক হবে না, আর শৈল্পিক না হলে তা মানবীয় হবে না। সঙ্গীত ও শিল্পকলাতে মানব মনের যে বহিঃপ্রকাশ ঘটে তা নিঃসন্দেহে বৈপ্লবিক। মানব জড় পদার্থ নয় তাই এর ক্রমাগত মানবিক উন্নয়ন হবেই, যারা জোর করে মানব বিকাশকে দমিয়ে রাখতে চায় তারা মূলত ধর্মান্ধতা, কুসষ্কার আর পশ্চাদপতার স্বীকার। আমি এও মনে করি যে, পূর্বে যা ছিল ধর্ম চিন্তা, তা’ই বহু পূর্বে ছিল দর্শন ও তার পরবর্তীতে বিজ্ঞান চিন্তায় পর্যবসিত হয়েছে। এই পর্যায় অতিক্রম গুলো কেন বিজ্ঞ ব্যক্তিরা স্বীকার করেন না তা আমার বোধগম্য নয়। প্রত্যেক পর্যায় হতে তারা একটি শাখা এখন পর্যন্ত টেনে আনছেন কেন? কারণ মনে হয় প্রত্যেক পর্যায় অতিক্রমের সময় পূর্বতন অর্জিত জ্ঞানের অহমিকা তাকে সম্পূর্ণ রূপে ব্যর্থ বা বাতিল হিসেবে গণ্য করতে মানব মন সায় দেয়নি।

ইউভাল নোয়া হারারির “সেপিয়েন্স – মানুষের ইতিহাস” বইটা পরলে উপরোক্ত আলোচনাগুলো সম্পূর্ণ অর্থহীন মনে হয়। পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছরেরও বেশী। মানুষের বুদ্ধিবৃত্তিক বিপ্লব মাত্র ১০ হাজার বছর আগের। বানর থেকে নর-বানরে রূপান্তরে লেগেছে ৩০০ কোটি বছর। ১০ হাজার বছরের ইতিহাসে মানব শিকারি সংগ্রাহক পাথর যুগ থেকে বের হয়ে এসে কৃষি বিপ্লব সংঘটিত করেছে, আগুনের ব্যবহার শিখেছে, ব্রোঞ্জ ও পরে লোহা গলায়ে তার যন্ত্রপাতি তৈরি করেছে। শিল্প বিপ্লব ঘটিয়েছে। ধর্ম সমূহের বিস্তার সে অর্থে এই মাত্র কিছু কাল আগে অর্থাৎ কৃষি বিপ্লবের সময়কালের ঘটনা। মানুষ তখন স্থায়ী ভাবে কৃষি কার্য ও পশুপালন করে বসবাস শুরু করে। ইসলাম ধর্মে হাবিল কাবিলের গল্পে হাবিল বোধ হয় ছিলেন কৃষিজীবী আর কাবিল পশুপালন করতেন। তাই তারা যখন যার যার উৎপাদিত পণ্য স্রষ্টার জন্য উৎসর্গ করলেন তখন পশু কোরবানি স্রষ্টার নিকট কবুল হয়েছিল। অন্তত গল্পে তাই বলা আছে। ২০০০ শতকে এসে মানব সভ্যতা এখন চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে চলমান রয়েছে। এই গত কয়েক দশকে বিজ্ঞানের যা অগ্রগতি তা বিস্ময়কর রকম দ্রুত মানুষের জীবনাচরণ বদলে দিচ্ছে। এ জন্ম ক্ষণিকের আর অপূর্ণতায় ভরা বরং পরজন্মে বা মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের সুখের জন্য এ জীবনে কাজ করে যাওয়ার যে তত্ত্ব তাতে করে এ জীবনে অন্তত সুখে থাকা যাবে এ যুক্তিতে ধর্মাচরণ এ যুগে আর যুক্তি যুক্ত মনে হয় না। ইউভাল নোয়া হারারির “সেপিয়েন্স – মানুষের ইতিহাস বইটা প্রচুর প্রমাণ উপস্থাপন করে আর তার বর্ণনা যেন বার্ড আই ভিউ থেকে পুর মানব ইতিহাসটাকে বর্ণনা করে। তার বর্ণনা আর ”ঈশ্বর, স্রষ্টা, আল্লাহ’র ইতিহাস” বইটাতে বলা কথাগুলোতে মিল আছে কিছুটা, যখন বইটাতে বলা হয় ইতিহাসের এক সময় আদম নামে এক ব্যক্তি এক স্রষ্টায় বিশ্বাসের কথা বলা শুরু করেন। আবার ইব্রাহীম আঃ তৎকালে প্রচলিত প্রথম সন্তান কোরবানি প্রথা বাতিল করে তার পরিবর্তে পশু কোরবানি প্রথা চালু করেন। হলিউড অভিনেতা মরগান ফ্রিমেন উপস্থাপিত ওয়ার্ম হোল ডকুমেন্টারি সিরিজে দেখান হয় বাইবেল ও ওল্ড টেস্টামেন্টে এর এ্যাডাম আর ইভ এর স্বর্গ ইডেন গার্ডেনের বর্ণনা মেসোপটেমিয়ার দাজলা ও ফোরাত নদির মোহনার বর্ণনার সাথে মিলে যায়। তখনকার মোহনাটি মানচিত্রের খানিকটা পৃথক পটভূমিতে ছিল প্রাকৃতিক ভাবেই। যেখানে বেবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল বহু বহু বছর আগে। আরেকটা ডকুমেন্টারিতে দেখান হয় একজন ব্যক্তির মতামত তেমন কোন পার্থক্য সৃষ্টি করে না কিন্তু যখন তাদের প্লাটফরম (চিন্তার ভিত্তিমূল) ধরে নাড়া দেয়া হয় তখন সবগুলো ব্যক্তি সমান তালে নড়তে থাকে। একই ধর্মে প্রচুর মানুষের সহমত মূলত তাদের চিন্তার ভিত্তিমূলে একই তালে নাড়া দেয়ার মত বিষয়। একটা সময় ছিল যখন ইসলামী খেলাফত ব্যবস্থা পুনরায় ফেরত আসার স্বপ্ন দেখতাম ও তা নিয়ে মানুষের সাথে বিতর্ক করতাম। মিডিল ইস্টে আইএসআইএস এর তাণ্ডব দেখে সেই আশার গুড়ে বালি। ইমরান নজর হোসেনের আখেরুজ জামান (শেষ জামানা) এর বই ও বক্তব্য গুলো আর দজ্জাল আর ইয়াযুস মাজুস (গগ-মাগগ) নিয়েও প্রচুর বাক বিতণ্ডা করেছি বেশ কিছু দিন। এখন এসব কিছুই আর ভাল লাগে না। তাছাড়া মুসলিম উম্মার নানা মুনির নানা মতে শতধা বিভক্ত অবস্থাও ভাল লাগে না। তার চেয়ে বরং ইউভাল নোয়া হারারির বক্তব্য অনেক যুক্তিযুক্ত মনে হয়। ইসলাম মূলত আরব দেশীয় কালচার বহন করে আর আরবি ভাষাকে স্বর্গীয় ভাষা হিসেবে মেনে নিতে বলে যেমন ইহুদিরা হিব্রু ভাষাকে স্রষ্টার ভাষা মনে করে। নূহ নবীর এক ছেলের নাম ছিল সেম তার নাম থেকেই বা তার নামেই সেমেটিক এক স্রষ্টা বাদী ধর্মের সমষ্টি সকল বলে ডা.জকির নায়েক এর বই এ লেখা আছে। অর্থাৎ ইহুদী, খ্রিষ্টান আর মুসলিম ধর্ম সম্প্রদায়। অন্যদিকে ভেদিক/বেদিক বা ভেদ/বেদ ভিত্তিক ধর্ম সমূহ যেমন হিন্দু ধর্ম ঋক বেদ, আয়ুরবেদ, অথর্ব বেদ ইত্যাদি। এত মুনির এত মত এর দরকার নাই বরং সাদা মনেই বুঝা যায় যেখানে বিষয়টা শত কোটি বছরের বিবর্তন আর আমাদের আয়ুষ্কাল মাত্র ৬০ কি ৭০ বছর। এত বৃহৎ ক্যানভাসে আমার অস্তিত্ব অতি ক্ষুদ্র। সব ধর্মই দাবী করে তারা সঠিক ও সর্বত ভাবে বিশ্ব চরাচরের অস্তিত্ব ও ভবিতব্য ব্যাখ্যা করতে পারে। তা তারা পারেও কল্পনার উপর ভর করে। মৃত্যুর ওপার থেকে যেহেতু কেউ ই-মেইল কিংবা  তার বার্তা টরে-টক্কা পাঠায় নাই তাই এ সকল বিষয় কেবল বিশ্বাস নির্ভর। বিশ্বাসে মিলায় সিন্ধু তর্কে বহু দুর। মানুষকে মৃত্যু  ও মৃত্যু পরবর্তী কবর আজাব এর ভয় দেখান আর তদপরবর্তী বিচার দিবস ও তার প্রেক্ষিতে দোজখ বেহেস্ত এর সমাধান দেয়া নিয়ে যে কত বিচিত্র বর্ণনা আর গাল-গল্প তার আর যেন শেষ নাই। ধর্ম চিন্তা উদ্ভাবনী মানব মষ্তিস্কের অকাল মৃত্যু বললেও ভুল হবে বলে মনে হয় না।

কেবল অন্ধ বিশ্বাসের উপর নির্ভর করে এত বড় সিদ্ধান্ত নিতে মন সায় দেয় না। দোটানার মন নিয়ে বেচে থাকাও কঠিন। আমার মানুষিকতার এই দোদুল্যমানতা বহু আগে থেকেই বিদ্যমান, এ আর নতুন কি। তবে এই ৫০ বছরের জীবনের ইতিহাসে ধর্মের চেয়ে বিজ্ঞান ভিত্তিক অধর্মর প্রতি আমার ঝোঁকটা বেশি বলে দেখা যায়। আমার বেশির ভাগ পরিচিত মানুষই ধর্ম বিশ্বাসী কিন্তু তাদের আবেগ তাড়িত কথাবার্তা আমার ইদানীং আর ভাল লাগে না। প্রচুর আবেগ উচ্ছ্বাসে তারা তাদের বক্তব্য যখন পেশ করেন তখন মনে হয় অন্য কোথাও যাই, অন্য কারো সাথে কথা বলি। এই এড়িয়ে যাওয়ার প্রবণতাটা ইদানীং আমার মধ্যে দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় আধুনিক বিজ্ঞান ভিত্তিক বিশ্বে হতে পারে যে, মৌলিক প্রশ্ন সকল এর উত্তর সরাসরি দেয়া যাচ্ছে না তার পরও নতুন সম্ভাবনা ক্রমাগত উন্মোচিতই হচ্ছে উত্তর খুঁজার আর উত্তর দেবার। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে তাই ধর্ম চিন্তা থেকে মুক্ত হয়ে যাওয়াই শ্রেয় বলে আমার মনে হয়। ২০০২ সালের যে লিফলেটটি “ব্লাইন্ড ফেইথ অর ইন্টেলেকচুয়াল বিলিফ” আমার চিন্তার মোর ঘুরায়ে দিয়েছিল তা বর্তমানে আর কাজ করছে না। ইন্টেলেকচুয়াল বিলিফ বলতে উনারা যা বুঝাতে চাচ্ছিলেন তা হলো ইসলাম ধর্মে অন্ধ বিশ্বাসের জায়গা নাই আছে ইন্টেলেকচুয়াল বিলিফ, এই বিলিফ বলতে তারা সেই মৌলিক প্রশ্ন এত সব কি একা একাই স্বয়ংক্রিয় ভাবে ঘটছে নাকি এই সীমাবদ্ধ ও নির্ভরশীল বিশ্ব কোন অতি প্রাকৃত স্রষ্টার নির্দেশনা মত হয়েছে সেই আদি অকৃত্রিম প্রশ্নে চিন্তা কল্পকে নিয়ে যায় তার পর তাকে ওই নিশ্চিত বিশ্বাসে নিয়ে আসে যে, অবশ্য অবশ্যই এই বিশাল ব্রক্ষ্মান্ড’র এক জন এবং অতি আবশ্যক একজনই স্রষ্টা আছেন যার কাছ হতে এই ব্রক্ষ্মান্ড সম্পর্কে না জানলে আমাদের আর কার কাছ থেকে জানার উপায় নাই। বিজ্ঞানের মনোভঙ্গি আর এই মনোভঙ্গি পরস্পর সাংঘর্ষিক। একটি সকল প্রশ্নর উত্তর প্রদান করে অন্যটি সকল প্রশ্নর উত্তর খুঁজে বেড়ায়। বিজ্ঞান কোন নতুন কিছু আবিষ্কার করলেই তারা বলেন যে দেখ দেখ আমরা ১৪০০ বছর আগেই এ সম্পর্কে প্রমাণ পেয়েছি। এই খুঁজে পেয়েছি আর নতুন করে খুঁজে পাওয়ার মধ্যে অনেক তফাত। তারা বলতে চান এত বই, এত গবেষণার তেমন দরকার নাই, সকল প্রশ্নর উত্তর ধর্মগ্রন্থেই আছে। মানুষের এই যে আর্থসামাজিক অবস্থার দ্রুত পট পরিবর্তনকে তারা কি দিয়ে ব্যাখ্যা দিবেন আমার জানা নাই।

আমার এই মতামত সমূহ সময় ও অভিজ্ঞতার সাথে পরিবর্তনশীল তাই আমার কথা গুল থেকে অনুরোধ কেউ বিভ্রান্ত হবেন না। রবীন্দ্রনাথের গোঁড়া’তেও এমন একটা চরিত্র ছিল যে মনে করত তার জন্য ধর্ম নয় তবে সাধারণ মানুষের জন্য ধর্মের দরকার আছে। তার সাথে আমার বক্তব্য গুল যেন মিলে যায়। আমাদের সমাজের অসাধু উচ্চ পর্যায়ের লোকসকল হয়ত তেমনই মনে করেন। উপর মহলে অধিকাংশ লোক সৎ ও সাধু না হলে দেশটা দেউলিয়া হয়ে যেত, তাই আমি মনে করি বর্তমানে উপর মহলে বেশিরভাগই সৎ ও সাধু। অসাধু বলতে বুঝাচ্ছি যারা প্রচলিত কাঠামোকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে। উপরের আলোচনায় আমার মত ও পথ এর নানা বাকগুলো তুলে ধরার উদ্দেশ্য নিজের চিন্তা ভাবনা গুলো একটু গুছায়ে নেয়া। নিজেই নিজের চিন্তা গুলকে প্রশ্ন করা যাতে তা সঠিক পথে এগুচ্ছে কিনা তা যাচাই করে দেখা। আমার মতে আমি পরিপার্শ্বিক ধর্মাবলম্বী সমাজ কাঠামোকে অস্বীকার করে অধার্মিক হতে পারছি না, কিন্তু হতে চাচ্ছি বলে মনে হয়। ধর্মকে স্বীকারও করতে পারছিনা আবার অস্বীকারও করতে পারছিনা এরকম দোটানায় আছি। আমার মত মানুষের সংখ্যা যদি বৃদ্ধি পায় তবে তা নিঃসন্দেহে সমাজে কোন মঙ্গল বয়ে আনবে না। একটা না একটা কনক্রিট বা স্বতঃসিদ্ধ চিন্তাধারায় নিজেকে স্থাপন না করতে পারলে আমারও ক্ষতি, সমাজেরও ক্ষতি। ৩৩ ভাষায় অনূদিত ইন্টারন্যাশনাল বেস্টসেলার “চতুর্থ শিল্প বিপ্লব” –ক্লাউস শোয়াব, অনুবাদ ওয়ালি-উল-মারূফ মতিন তার বইয়ে বলেছেন ”চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে যে সমস্ত অনুমান করা যায়, তাতে মনে হয় এর মধ্যে একটা ধর্মনিরপেক্ষতার সুর আছে। যে সমস্ত সমাজ ধর্ম নির্ভর, সেগুলোর সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। বিশ্বায়নের সময় একটা ধর্মনিরপেক্ষ ধর্ম দর্শন সৃষ্টি হয়েই যায়। চরমপন্থিরা এই দৃষ্টিকোণকে পছন্দ করবে না”।

আপডেট হিস্ট্রিঃ ১৪আগষ্ট১৭>২৮জুন২০২২> ১২জুলাই২০২২ >১৯জুলাই২০২২ >