Wednesday, July 6, 2022

আমার স্মৃতিতে সেম্বা (কমনওয়েল্থ এক্সিকিউটিভ এমবিএ) আর সেম্বা এলুমনাই ক্লাব -বাংলাদেশ

 


বিগত ২০-মে-২০২২ সাম্পান রেস্টুরেন্টে সেম্বা পুনরমিলনীর আয়োজন করা হয়ে গেল। গত দুই বছর আমার একক প্রচেষ্টায় পুনরমিলনীর আয়োজন করা হয়েছিল, এবার মাহমুদুল ইসলাম ভাই (অপসোনিন ফার্মা’র) আর ডা.স্বপন ভাই এর সহযোগিতায় আমার কষ্টটা কম। তৃতীয় ব্যাচ থেকে সিবলী ভাই এর কাছ থেকেও ভাল সাড়া পাওয়া যাচ্ছে। মনে হয় এবার একটা বড় কিছু হবে। তারাহুরো করে স্মৃতিচারণ করার উদ্দেশ্য হলো নতুন যারা আসছেন তাদের ইতিহাসটা জানা প্রয়োজন আর আমি যেহেতু প্রথম থেকেই বিভিন্ন ইভেন্টে এর সাথে সম্পৃক্ত তাই আমার কাছ থেকে মজার গল্প গুল শুনলে হয়ত তারা আরও অনুপ্রাণিত হতে পারেন। অনেক গুল ঘটনা এই সংগঠনটাকে ঘিরে ইতোমধ্যে হয়ে গেছে যার সবকটা আমরা সবাই জানিও না। এর মধ্যে আমাদের দুই জন পরলোকগতও হয়ে গেছেন। তাদের কথা নতুনরা জানেন না। তাই একটা লগ বই এর মত আমার স্মৃতি গুল কাজে আসবে বলেই এই লেখাটা ২০ মে তারিখের আগেই শেষ করতে চাচ্ছিলাম কিন্তু তা আর হলো না। যা হোক, সময় পাওয়াতে একদম প্রথম থেকেই শুরু করব স্মৃতিচারণ যাতে করে এই সংগঠনের ঘটনার ঘাত প্রতিঘাত গুলো যা আমার চোখে দেখা তা উঠে আসে। আমি প্রথম ব্যচের বা লেভেলের হওয়ায় সবগুলো ঘটনা প্রবাহই উল্লেখ করব যাতে তা’র ধারাবাহিকতা টা ঠিক থাকে।

আমার এসএসসি ঢাকার ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুল থেকে ১৯৮৯ এ। পরবর্তীতে পড়াশুনা করি আদমজী ক্যান্ট কলেজ আর তিতুমির কলেজে। আমার কর্মজীবনের শুরু ১৯৯৮ এ ঢাকার কাকরাইলের একটি ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম “করনা-আইটি” তে। মানব জমিন পত্রিকা অনলাইনে আপলোড করতাম তখন আমি একা। ঔ সময় ওয়েব বেইজ্ড পত্রিকা দু একটা ছিল মাত্র। এর পর সময়টা ২০০১, তৎকালের ইন্ডিয়া-বেক্সিমকো-কেডিএস ফ্রেঞ্চাইজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এনআইআইটি (NIIT) এর সিলেট আম্বরখানার সেন্টারে ফ্যাকাল্টি (প্রশিক্ষক) হিসেবে চাকুরীতে ইস্তফা দিয়ে ঢাকায় চলে আসি আর ধানমন্ডির (কেনাডিয়ান ফ্রেঞ্চাইজি) টেকনো-কিড্স এ বাচ্চাদের কম্পিউটার প্রশিক্ষক হিসেবে চাকুরীতে ঢুকি। পড়াশুনা আর আগে বাড়ানোর জন্য নতুন একটা ভালো কোর্স খুজছিলাম, কি করা যায়, কোথায় করা যায়। এমবিএ তো করাই যায় বিভিন্ন প্রাইভেট ইউনিভারসিটিতে কিন্তু তখন চাকরিরত অবস্থায় রেগুলার এমবিএ করাটা সম্ভব ছিল না। আর সোনালী ব্যাংকে চাকুরীতে ঢুকবো চিন্তাতেই ছিল না তখন। হটাতই একদিন পেপারে বিজ্ঞাপন দেখলাম কমনওয়েল্থ এক্সিকিউটিভ এমবিএ কোর্স ওপেন ইউনিভার্সিটি তে শুরু হতে যাচ্ছে যার জন্য ভর্তি পরীক্ষার তারিখ ও অন্যান্য তথ্যাদি দেয়া ছিল। বিজ্ঞাপন দেখেই খুব আগ্রহ হলো, তার পরপরই খোজ খবর নিতেই আমার ই-মেইলে সেই একই বিজ্ঞাপনের বিস্তারিত তথ্য চলে আসল। আরও আগ্রহ বেরে গেল। ঢাকা আরআরসি (রিজিওনাল রিসোর্স সেন্টার) তে গেলাম আর ওখান থেকে প্রসপেক্টাস এনে ভর্তি পরীক্ষার নমুনা মোতাবেক প্রস্তুত হলাম। ঢাকার তেজগাঁও কলেজ পুরটা ভাড়া নিয়ে প্রায় ৩০০০ পরীক্ষার্থীর মধ্য হতে ২৫০ জন কে বেছে নেয়া হয়। ভাগ্য ভাল ওই ২৫০ জনের মধ্যে আমিও ছিলাম। নবীন বরন অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা বাউবি’র স্কুল অব বিজনেস এর স্যারদের দেখে খুব ভাল লাগল। বিশেষ করে সালমা আপার প্রাণবন্ত বক্তব্য ভাল অনুপ্রেরণার জন্ম দিয়েছিল। ক্লাস হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টিতে আর টিউটোরিয়াল ক্লাস গুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা জেনে কোর্সের মান সম্পর্কেও উচ্চ ধারনা হয়েছিল। চাকুরীর পাশাপাশি পড়াশুনা আর প্রতিটি সাবজেক্টে মাত্র ১৬টা টিউটোরিয়াল ক্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগন ভালই ক্লাস নিতেন, কিন্তু কয়েকজন ছিলেন ক্লাসে এস শুধু বসে থাকতেন। ভাবটা এমন এটা তো টিউটোরিয়াল ক্লাস, তাই ছাত্ররা প্রশ্ন না করলে বলার কি বা আছে। এরকম দেখে আমরা সালমা ম্যাডামকে কমপ্লেইন করলাম আর তিনিও ব্যবস্থা নিলেন। ততদিনে দ্বিতীয় ব্যাচ এর ক্লাসও শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছিল সালমা আপা কমার্স ফ্যাকাল্টিতে বসার ব্যবস্থা চেয়ে প্রত্যাখ্যাত হয়ে মারত্বক অভিমান করে ঢাকা আরআরসি তেই এসি ক্লাসরুম এর ব্যবস্থা করেছেন। যার মানে হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টিতে আর আমাদের ক্লাস হবে না। এটা জানতে পেরে প্রথম ও দ্বিতীয় ব্যাচের ছাত্রদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হলো। আমরা চাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এর ছাত্র আমরা আর আমাদের স্যর-ম্যাডামদের ইচ্ছা বা জেদ হলো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টি তাদের গুরুত্ব দেয় না তাই তাদের এসি ক্লাস রুম আমাদের লাগবে না, বরং তারাই তাদের ছাত্রদের নিজেদের ক্লাস রুমে পড়াবে। যে দিন আমাদের সার-ম্যাডামরা ঢাকা আরআরসি’র নতুন এসি ক্লাস রুমে বসে আছে আমাদের অপেক্ষায় আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টিতে অবস্থান ধর্মঘটের মত বসে আছি। যখন শুনলাম আমাদের স্কুল অব বিজনেসের স্যার-ম্যাডামরা রাগ করছেন তখন সবাইকে বুঝায়ে নিয়ে ঢাকা আরআরসি তে চলে গেলাম। শুরু হলো ঢাকা আরআরসি’র ক্যাম্পাসে ক্লাস নেয়া। স্টাডি ম্যটেরিয়াল হিসাবে ইন্ডিয়ার ইগনু (ইন্দিরা গান্ধি ওপেন ইউনিভারসিটি)র সিডি গুলো বেশ কাজে এসেছিল। বিবিসি’র সেম্বার উপর বিশেষ প্রোগ্রাম আর তাদের ওয়েব সাইটে সংরক্ষিত পিডিএফ ফাইল গুলোও দারুণ অনুপ্রেরণা যুগিয়েছিল। সবগুলো পিডিএফ ডাউন লোড করে পাড়া হয়েছিল আর সেম্বার উপর ম্যাগাজিনটা পেয়ে তো মহা খুশি, অনেক কাজে এসেছে এগুল। যদিও অনেকে স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিল সেই সময়। আমাদের সময় বইগুলো ছিল ফটোকপি করে স্পাইরাল বাইন্ডিং করা। তখনও ছাপা হয় নি কানাডার কমনওয়েল্থ অব লরনিং থেকে পাঠান কোর্স এর বইগুলো।

আমার সেম্বা কোর্সের শুরু ও শেষ দারুণ দু-জন মানুষের সাথে। শুরুতে এলজিইডি’র ইঞ্জিনিয়ার আলী হোসেন ভাই (বর্তমানে অস্ট্রেলিয়াতে সপরিবারে আছেন) আর শেষ করি এনসিসি ব্যাংকের সাদিক ভাই এর সাথে। এই দু-জন অসাধারণ ব্যক্তির সাথে পরিচয় হওয়া ও একসাতে পড়াশুনার সুযোগ আমার জীবনের একটা বড় পাওয়া। ঢাকা কলেজের বিপরীতে জনতা ব্যাংকে প্রথম কোর্স ফি জমা দেয়ার সময় আলী হোসেন ভাই এর সাথে পরিচয়। আমি চারটা কোর্স নিবো শুনে উনি মহা বেকে বসলেন, বললেন আপনি দুটার বেশি কোর্স নিয়েন না, পারবেন না। আমি একরোখা বললাম পারব, কিন্তু উনি আমাকে চারটা নিতেই দিলেন না। উনার কথা মতই দুটা কোর্সের টাকা জমা দিলাম। পরবর্তীতে উনার অনুরোধে বা প্রস্তাবে উনার সাথে বিসিএস পরীক্ষাও একসাথেই দিয়েছিলাম আর ভাইবা পর্যন্ত একসাথেই ছিলাম। দুজনই ভাইবায় ধরা খেলাম। পরে সোনালী ব্যাংকের চাকরিটা হয়ে গেল আমার আর আলী ভাই তারও বেশ কয়েক বছর পর সপরিবারে অস্ট্রেলিয়া চলে গেলেন। ঢাবি’র কমার্স ফ্যাকাল্টিতে থাকাকালীন শোনা গেল কমনওয়েল্থ অব লারনিং এর অশা মেডাম ক্যানাডা থেকে ঢাকায় আমাদের কোর্স পরিদর্শনে আসছেন আর আমরা যেন আমাদের সুবিধা-অসুবিধা গুলো লিখিত আকারে উনাকে দেই। আমি উনাকে দিয়েছিলাম কয়েকটা প্রশ্ন, তার মধ্যে ছিল ১)আমাদের কোর্স ৯০ ক্রেডিটের অথচ একে এক্সিকিউটিভ এমবিএ বলার কারণ কি, একে কি রেগুলার এমবিএ বলা যায় না? উত্তরে বলেছিলেন এই প্রোগ্রাম চালু করার ১০ বছর আগে থেকে পরিকল্পিত তাই সহজে এর নাম পরিবর্তন করা যাবে না। ২) প্রশ্ন করেছিলাম যেহেতু সেম্বা আর সেম্পা’র মধ্যে মাত্র দুটা সাবজেক্টের পার্থক্য তা হলে যদি কেউ ওই দুটো সাবজেক্ট করে নেয় পাশাপাশি তা হলে তাকে কি সেম্বা’র সাথে সাথে সেম্পার সার্টিফিকেটও দেয়া যায় কি না। উত্তরে উনি বলেছিলেন, এমন কি কখনও হয় যে সাবসিডিয়ারি কোন সাবজেক্ট এ আপনাকে ওই সাবজেক্টের মাস্টার্স ডিগ্রি দিয়ে দেয়া হয়? অর্থাৎ এরকম সম্ভব নয়।

আমাদের সময় তিন মাস পিছানোর পর মার্কেটিং ম্যানেজমেন্ট পরীক্ষা হয় তাই ফিলিপ কটলারের মার্কেটিং ম্যানেজমেন্ট বইটা ভাল ভাবে পড়ার সুযোগ পেয়েছিলাম আর একেবারে জম্পেশ একটা পরীক্ষা দিয়ে কাঙ্ক্ষিত মানের চেয়ে কম নম্বর পেয়ে বেশ মন খারাপও হয়েছিল। একবার পরীক্ষা পেছানোর দাবিতে এম এম মাসুদ (দাদা) ভাই এর উদ্যোগে আমরা বাউবি তে রওনা হই। মাসুদ ভাই কে দাদা বলার কারণ তিনি তখন ঢাকা ইপিজেডএ কোরিয়ান দাদা হেড ওয়ার কোম্পানিতে উঁচু পদে (সম্ভবত ডিজিএম পদে) কর্মরত ছিলেন। আর উনার উদ্যমও অসাধারণ ছিল। যা হোক আমরা ডিন এর সাথে দেখা করে আমাদের পরীক্ষা পিছানর যুক্তি গুলো বলেছিলাম, পরে কি হয়েছিল এখন আর মনে নাই তবে পথিমধ্যে বিমান বাংলাদেশ এয়ার লায়ন্সের ক্যাটারিং সার্ভিস অফিসের এক সেম্বা মেটের ওখানে দারুণ খাওয়া দাওয়া হয়েছিল মনে আছে। এই মাসুদ ভাই এর উদ্যোগেই দ্বিতীয় ব্যাচের সাথে প্রথম ব্যাচের কয়েকজন (যার মধ্যে আমিও ছিলাম) নিয়ে একটা পিকনিক আয়োজন হয়। এটাতে অংশ গ্রহণ করার পর পরলাম মহা বিপদে। প্রথম ব্যাচের কয়েকজন তো ভিতর ভিতর খেপে আছে। জাহাঙ্গীর ভাই তখন সম্ভবত প্রিমিয়ার ব্যাংকে ছিলেন, উনার অফিসে মিটিং ডাকা হলো, কেন দ্বিতীয় ব্যাচের পোলাপানরা প্রথম ব্যাচকে বাদ দিয়ে পিকনিক করল, আমি মহা সংকোচে সেই মিটিং এ অংশ গ্রহণ করেছিলাম। বিশেষ করে জাহাঙ্গীর ভাই ফোনে বলেছিলেন আপনার আসাটা নাকি জরুরী। ওখানে বলা হচ্ছিল কিছু কিছু প্রথম ব্যাচের লোকজনও সেই পিকনিকে গিয়েছে। নিজেকে অপরাধী অপরাধী ভাবছিলাম তখন, ভাগ্য ভাল ধরা পরি নাই বেকায়দা ভাবে, যদিও একজন বলেই বসে, পিকনিকে উনিও তো ছিলেন, অন্যদের কথাবার্তার মাঝে ওই কথা চাপা পরে যায়। যা হোক, পিকনিকটা আনন্দময় ও দারুণ হয়েছিল। একসাতে ফুটবল খেলা, গানের আসর সহ দারুণ উপভোগ্য সময় কাটিয়েছিলাম আমরা সে সময়। মফিজ ভাই এর সাথে ওই পিকনিকেই পরিচয় আমার কার্ড দেখে বলেছিলেন আপনি তা হলে ইয়ং ব্যাংকার। মফিজ ভাইকে তখন থেকেই দেখতাম সবার কার্ড সংগ্রহ করছেন ও সবার সাথে পরিচিত হচ্ছেন, আজও তার আগ্রহ ও উদ্যমও সেইরকমই দেখি। এটা নিঃসন্দেহে উনার একটা মহৎ গুন। বিপু ভাই (উত্তরা ব্যাংক) এর গায়ে হলুদের অনুষ্ঠান মফিজ ভাই এর আসার ছাদে হয়েছিল শুনেছিলাম। মফিজ ভাই-ভাবি কে নিয়ে বিপু ভাই বেশ কয়েকটা ভ্রমণ করেন, উত্তরা ব্যাকের ভ্রমণ বিলাস সংগঠনের পক্ষ থেকে নিঝুম দীপের টুরে আমার পরিবার সহ আমিও উনাদের সাথে গিয়েছিলাম, সেবার নিঝুম দীপ থেকে ফেরার পথে জাহাজটা চরে আটকে যায়, তখন মফিজ ভাই এর ফোন কলে কোস্ট গার্ডরা চলে এসেছিল সাহায্য করতে। শুনেছিলাম মফিজ ভাবিকে নিয়ে বিপু ভাই, মাসুদ-মুন্নি ও’রা খাগড়াছড়িও ঘুরে আসেন যেখানে মফিজ ভাবির মাথা কেটে গিয়েছিল কোন এক দুর্ঘটনায় আর মফিজ ভাই এর ফোন কলে আর্মির লোকজন তাদের সহযোগিতা করেন।

একদিন হন্তদন্ত হয়ে জমুনা ব্যাংকের (বর্তমানে সীমান্ত ব্যাংকে কর্মরত) ফয়সাল ভাই আসল ঢাকা আরআরসিতে, এসেই বলল তার নাকি সব সেমিস্টার শেষ আর পরীক্ষা দিতে পারবেন না। তাকে খাতায় সেমিস্টার গুলর ব্যাপ্তি লিখে দেখালাম তার তখনও একটা সেমিস্টার বাকি। উনি যেন তেন প্রকরণে গায়ে জর থাকা অবস্থায় পরীক্ষা দিয়ে তার বাকি সব সাবজেক্ট গুল পাস করে গেলেন। এই ফয়সাল ভাই আর বিপু ভাই এর কাছ থেকেই শুনতাম এলুমনাই ফরমিং এ মাহমুদ ভাই ও জাহাঙ্গীর ভাই  উদ্যোগ নিয়েছেন আর রেজিস্ট্রেশন ফরমও পাওয়া যাচ্ছে। তাহমিদ ভাই তখন সিলেটের কোন একটা টি গার্ডেনের ম্যানেজার ছিলেন তখন, উনিও ছিলেন উদ্যোগটার সাথে। ততদিনে তৃতীয় ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। পরিচয় হলো শাহরিয়ার মামুন ভাই (বর্তমানে উনি আর বেচে নাই) আর ওমর ফারুক ভাই এর সাথে। দুজনই ছিলেন মহা উচ্ছ্বসিত আর সেম্বার ক্লাস গুলো করে মহা আনন্দিত। অফিসের নানা কাজের চাপে ভুলেই গিয়েছিলাম কোন সাবজেক্ট গুল পাস করেছি আর কোন গুলো বাকি ছিল, তাই একটা চিঠি লিখে চলে গেলাম বাউবি’র স্কুল অব বিজনেসে, ওখান থেকে জেনে আসলাম কি কি বাকি আছে। আমার তখনও ফিনানসিয়াল একাউন্টিং বাকি, কি করা যায় ভাবছি। সাদিক ভাই এক পরীক্ষা শেষে এসে বলল আপনার কি একাউন্টিং বাকি? সাদিক ভাই সম্পর্কে মজার বিষয়টা বলে নেই, উনি বহু পূর্ব হতেই এনসিসি ব্যাংকে আছেন। আমি যখন ২০০১এ টেকনোকিড্সএ কর্মরত তখন এক বৃহস্পতিবার ধানমন্ডির সাত মসজিদ রোডের এনসিসি ব্যাংকে গিয়েছিলাম টাকা জমা দিতে। সাদিক ভাই তখন ওখানকার ম্যানেজার, ভাল করে উনাকে চিনতামও না। আমি বিকালে টাকা জমা রাখতে যাওয়াতে উনি হেসে বলেছিলেন টাকা রাখতে পারি কিন্তু টাকা জমা হবে রবি বার। আমি রাজি হয়েছিলাম আর টাকাটা উনার জিম্মায় রেখে এসেছিলাম। তখন ঘুণাক্ষরেও জানতাম না যে একদিন এই ম্যানেজার সাহেবের সাথে আমার পড়াশুনা সংক্রান্ত ঘনিষ্ট একটা সম্পর্ক হবে। এই ঘটনাটা ঘটেছিল সেম্বাতে পড়াশুনা শুরু করার আগে ২০০১ সনে আর আমার সেম্বাতে পড়তে শুরু করা ২০০২ তে। যা হোক দুজনই একাউন্টিং নিয়ে চিন্তিত। আমি আমার পূর্বের কর্মক্ষেত্র এনআইআইটির কলিগ চন্দন দা কে খুজছিলাম মনে মনে। তিনি ওই চাকরী ছেড়ে নিউ মডেল ডিগ্রি কলেজে জয়েন করেছেন বলে শুনেছি। তিনি এনআইআইটির একাউন্টেন্ট ছিলেন। এরকম সময় এক বৃষ্টি ভিজা দিনে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচে বাস স্টপে উনার সাথে কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল। বহু দিন পর দেখা হওয়ায় দুজনেই মহা খুশি। এই সুযোগে উনার কাছে সাহায্য চাইলাম আর তার পর উনি যে ছাত্রদের কোচিং করান সেই জায়গায় আমি, সাদিক ভাই আর মিনি আপা ক্লাস করলাম বেশ কয়েক দিন। তার পর পরীক্ষা দিলাম। পরীক্ষার ফলাফলের দিন আমি আগে পৌঁছে যাই আরআরসিতে, খুঁজে দেখলাম পাস করেছি আর সাদিক ভাই রিক্সায় আসছিল জিজ্ঞাসা করল তার খবর কি? আমি বললাম মিষ্টি নিয়ে আসেন। দু জনে এক সাথে পাস করে বের হলাম ওই দফায়। মিনি আপার খোজ পেলাম না, মনে হয় সে বার তার হয় নাই। আমি আর সাদিক ভাই এর পর একসাথে সিটি কলেজের মোড়ে এক রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করলাম।

আমার প্রজেক্ট পেপার নিয়ে মহা কাণ্ড হয়েছিল। স্কুল অব বিজনেস এর এসোসিয়েট প্রফেসার ডা. মোঃ মাইনুল ইসলাম স্যার এর তত্ত্বাবধানে সাম্প্রতিক বিশ্ব অর্থনীতি ও ইসলামী অর্থনীতির উপর তুলনা মূলক গবেষণা ছিল আমার প্রজেক্ট বা মাস্টার পেপার যার টাইটেল ছিল “A COMPARATIVE STUDY BETWEEN CONTEMPORARY GLOBAL ECONOMIC SYSTEM AND ISLAMIC ECONOMIC SYSTEM” । ওই সময় অফিসিয়াল কাজে এত ব্যস্ত ছিলাম যে, প্রচুর সময় নিয়ে মনের মত করে প্রজেক্ট এর কাজ করা সম্ভব হচ্ছিল না, তার পর যখন সময় হলো তখন ফোন করলাম সারকে। উনি ফোন পেয়ে বললেন তিনি খুব অসুস্থ এবং হাসপাতালে ভর্তি আছেন। এদিকে আমার রেজিস্ট্রেশনের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। ফোন করলাম স্কুল অব বিজনেসে, অন্য এক স্যার ধরলেন, তাকে বললাম, অফিস ছুটি পাই না কেমন করে দেখা করব, উনি উল্টা বকা দিয়ে বললেন তা হলে কি আমি আপনার সাথে দেখা করব? এ রকম অসহযোগিতা পেয়ে মনে উৎকণ্ঠা নিয়ে গেলাম চলে স্কুল অব বিজনেসে। ওখানে যেয়ে তো হতবাক। মাইনুল স্যার বহালতবিয়তে অফিসে, তিনি আর রাগ দেখায়ে বললেন আপনি নাকি বলে বেড়াচ্ছেন আমি হাসপাতালে ভর্তি, কই আমার তো কোন অসুস্থতা নাই। আমার চোখ ছানা বড়া। ভাল করে ফোন নম্বর চেক করে দেখলাম। আমি ভুল করে আমার মামার বন্ধু ঢাকা মেডিকেল কলেজের ডারমাটলজির হেড অব ডিপার্টমেন্ট মঞ্জু মামাকে ফোন করেছিলাম, উনিও প্রফেসর আর উনি ভেবেছিলেন উনার কোন ছাত্র ফোন করেছে। ভুল বুঝতে পেরে নিজের গালে নিজে চর মারতে ইচ্ছা হয়েছিল এই যা। যা হোক পরে প্রজেক্ট শেষ করে মাইনুল সারকে বেশ কয়েকবার দেখালাম, শেষ বার মনে আছে যেতে হয়েছিল ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে যখন উনি ওখানে ক্লাস নিতে গিয়েছিলেন। উনি বলেছিলেন প্রজেক্ট পেপারটা একটা বই আকারে প্রকাশ করতে। এত কষ্ট করে যে প্রজেক্ট করা হলো তার নম্বর অন্যকে দেয় হয়েছিল টেবুলেশান সিটে, সেটাও মাইনুল স্যার ঠিক করে দিয়েছিলেন সেই সময়। আমার প্রভিশনাল সার্টিফিকেট আনতে গিয়ে সিএনজি ট্যাক্সিতে আগুন লেগেছিল। যখন জানলাম প্রভিশনাল সার্টিফিকেট উঠান যাবে তখন অফিস ছুটি নিয়ে আমাদেরই প্রাইভেট সিএনজি ট্যাক্সি নিয়ে রওনা দিলাম বাউবি। ওখান থেকে সার্টিফিকেট উঠানর পর যখন ফেরত আসছি তখন পাশ দিয়ে যাওয়া এক মটর সাইকেল আরহী হাত দিয়ে দেখায়ে বলে গেল আগুন লেগেছে সাইলেন্সর পাইপে। আমার গাধা মার্কা ড্রাইভার আসার সময় সাইলেন্সর পাইপের নিচে কাগজ দিয়ে ওটা যাতে শব্দ না করে শক্ত ভাবে লেগে থাকে তার ব্যবস্থা করেছিল। ওই কাগজ থেকেই আগুন লেগেছে। আগুন লেগেছে শুনার পর তাড়াতাড়ি গারি থামায়ে পাশের দোকান থেকে কলশি ভর্তি পানি ঢেলে তবে ফির রওনা হওয়া। ওই দিন আগুন লেগেছে জানতে না পারলে এই ইহকালের সমাপ্তি ওই দিনই হয়ে যেত। যে দিন কনভোকেশন হলো মহা ধুম ধামে সেদিন গরমে যে কষ্ট হয়েছিল পাশাপাশি যে আনন্দ হয়েছিল তা প্রায় সমান সমান। অনুষ্ঠানের শুরুতেই সংকর দা’র সাথে দেখা। দু-জন একসাথে টাই, কনভোকেশন গাউন আর হেট পরে নিয়েছিলাম। অত্যন্ত গরমে ভাজা ভাজা হওয়া আর যে বিশাল পেন্ডেল বানিয়েছিল তা দেখার মত, এত গরম যে লাগবে তা আগে বুঝা যায় নাই। তবে সার্টিফিকেট হাতে পেয়ে আমি, সাদিক ভাই, সুমি মেডাম, সংকর দা আর ওমর ফারুক ভাই প্রচুর ফটো সেশন করেছিলাম। তখন ডা. স্বপন ভাই ও ইঞ্জিনিয়ার খায়ের ভাই সহ আরও অনেকে ছিল কিন্তু উনাদেরকে তখন অতটা ভাল ভাবে চিনতাম না। সংকর দা, বিপু ভাই, মফিজ ভাই উনারাও ছিলেন একসাথে। তবে আমার কাছে অত্যধিক গরমটাই মনে আছে। কনভোকেশন শেষে বিপু ভাই এর গাড়িতে চাপাচাপি করে অনেকের সাথে ঢাকায় ফেরত আসার সময় ওমর ফারুক ভাই এর প্রচুর কথাবার্তার কথাও মনে আছে ভালই।

২০০৫ কি ২০০৬ এর দিকে সেম্বা এলুমনাই ক্লাব নিয়ে প্রথম ব্যাচের মাহমুদ ভাই (মিলিনিয়াম সফটওয়্যার) আর জাহাঙ্গীর ভাই (তখন প্রাইম ব্যাংকে ছিলেন বর্তমানে এবি ব্যাংকে) প্রথম প্রসঙ্গ তোলেন তাদের সাথে দ্বিতীয় ব্যাচের তাহমিদ ভাই (বর্তমানে ইউসিবিএল এ আছেন) বিপু ভাই (তখন উত্তরা ব্যাংকে ছিলেন) আর প্রথম ব্যাচের ফয়সাল ভাই (তখন যমুনা ব্যাংকে ছিলেন) উনারা বেশ তৎপর ছিলেন। ২০০৮ কি ২০০৯ এর দিকে এক সময় মুন্নির কিডনি সংক্রান্ত মারাত্মক এক অসুখ হলো যাতে প্রচুর খরচ, তখন সেম্বা এলুমনাই ক্লাব থেকে সহযোগিতা করা হয়েছিল। দ্বিতীয় ব্যাচের মাসুদ ভাই (বিআইবিএম) এর সাথে মুন্নির বিয়ে আরেকটি চমকপ্রদ ঘটনা যার ফলে ওদের সেম্বা কাপল বলে ডাকা হয়। এরকম এক সময় তাহমিদ ভাই এক মিটিং ডাকে সেই মিটিং এ প্রস্তাব রাখা হয়েছিল সেম্বা এলুমনাই ক্লাবকে আরজিএসসি তে রেজিস্ট্রেশন করা হবে কি না আর হলে কবে হবে। আমি বোকার মত বলে বসেছিলাম, আমাদের সংগঠনের যে ধরন তাতে তাকে জয়েন্ট স্টক কোম্পানিতে কেন রেজিস্ট্রেশন করতে হবে?, শুনে তাহমিদ ভাই মহা হাসি দিয়েছিল। ওই সময় প্রস্তাবিত কমিটির চেয়ারম্যান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (রিটায়ার্ড) মফিজ ভাই এর নাম আসলে তিনি তাতে সম্মত হওয়োর আগেই ডা. খালেদ ভাই  (Dr. Khaled Samsul Islam Doller) বা ডলার ভাই (স্বাস্থ্য মন্ত্রণালয়) এর বাদানুবাদ এর সৃষ্টি হয়। ডা. খালেদ ভাই বলছিলেন মফিজ ভাইকে কেন তিনি ভাবছেন তাকেই চেয়ারম্যান করা হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।  খালেদ ভাই ক্যানাডায়  সেম্বা করতে গেয়েছিলেন কিন্তু ওখান থেকে বলা হয় বাংলাদেশেই এটা চালু হচ্ছে ভারত, পাকিস্তান আর শ্রীলংকার পাশাপাশি, তখন তিনি এদেশে ফিরে সেম্বা কোর্সটা করেন। উনি বিশ্বের প্রায় ৬৪’র উপর দেশে গেছেন সরকারী কাজে ও ব্যবস্থাপনায়। যা হোক বিপু ভাই, ফয়সাল ভাই উনারা খালেদ ভাই এর বাসায় যেতেন আর বেশ কয়েকটা ভ্রমণ এও সফর সঙ্গী ছিলেন। উনারা কুয়াকাটা, ইন্ডিয়া আর বান্দরোনে একসাথে গেছেন বেরাতে। বান্দরবান টুরে আমিও গিয়েছিলাম উনাদের সাথে। তখনই খালেদ ভাই এর সাথে ঘনিষ্ঠ আলাপ হয়। খালেদ ভাই নিঃসন্তান ছিলেন আর উনার অকাল মৃত্যু আমাদের সবাইকে ব্যথিত করেছে। উনি কি অজানা কারণে কার সাথে দেখা করতে লোকাল বাসে করে শ্যাওড়াপাড়া শামিম সরণীর মাথায় নামতে গিয়ে রাস্তায় পরে যান, তার কান দিয়ে রক্ত চলে এসেছিল, তখন শামিম সরণীর ওখানে কনকর্ড এর অনামিকা টাওয়ার এর কনষ্ট্রাংশান ইঞ্জিনিয়াররা তাকে রাস্তা থেকে তুলে আনে ফুটপাতে ও পানি দেয় মাথায়। আমার বাসা এই শামিম সরণীতেই সামান্য ভিতরে। আমি তখন অফিসে তাই জানতেও পারি নাই এই দুর্ঘটনার কথা, পরে জেনেছি। উনাকে কেউ চিনে না তাই কেউ কিছু করছিল না, অচেনা দুজন, একজন চাকরীর ইন্টার্ভিউ দিয়ে ফিরছিল তার ছেলে বন্ধুর সাথে তারা খালেদ ভাইকে নিয়ে আল হেলাল হাসপাতালে যায়। ওখানকার ডাক্তার রা জানতে পারেন যে উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় ডাক্তার, সাথে সাথে উনাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। উনার ব্রেন হেমারেজ হয়ে গিয়েছিল। এয়ার এম্বুলেন্স করে দেশের বাইরে পাঠানর উদ্যোগও নেয়া হয়েছিল কিন্তু সব বৃথা যায়। উনি আমাদের ছেড়ে চলে যান ওপারে।

সেম্বা এলুমনাই ক্লাব এর বেশ কিছু অনুষ্ঠান হয়, তার মধ্যে ঢাকা ক্যান্টনমেন্টের গল্ফ ক্লাবে অনুষ্ঠান, ধানমন্ডির সাম্পানে অনুষ্ঠান আর মহাখালির ক্যাপ্টেন’স কিচেনের অনুষ্ঠান গুলো উল্লেখ যোগ্য। আমি তখন উদ্যোগতাদের মধ্যে ছিলাম না শুধু অংশ গ্রহণ করতাম। তবে টেকনিক্যালি আমি সব সময় যুক্ত ছিলাম। ফেইসবুক পেইজ ও গ্রুপ ওপেন করা (তখনও ম্যাসেঞ্জার ফেইসবুকের সাথে ট্যাগ করা ছিল না যদিও)। ভাইবার গ্রুপ, হোয়াটস এ্যাপ গ্রুপ ওপেন করার ক্ষেত্রে আমার ভূমিকা ছিল। ভাইবার গ্রুপটা ওপেন হয় এক ঈদে যখন বিপু ভাই এর ভাইবার থেকে প্রচুর ম্যাসেজ আসছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কি নতুন কোন সেম্বা গ্রুপ কিনা, তখন তাহমিদ ভাই জানায় এটা বিপু ভাই এর নিজস্ব আইডি আর আমরা একটা সেম্বা গ্রুপ ভাইবারেও খুলতে পারি। আমি তখন তা করি। আমি নিয়মিত এই গ্রুপ গুল আপডেট করতাম। এরকম সময়ে ফেইসবুকে শ্রীলঙ্কা’র সেম্বা এলুমনাই এর সাথে যোগাযোগ হয়। পাকিস্তানের একজনও সংযুক্ত হয় তবে ভারতের কাউকে পাওয়া যায় নাই। শ্রীলঙ্কায় ওরা পুনর্মিলনই করবে শুনে ওরাই আমাদের কয়েকজনের বক্তব্য সম্বলিত একটা মুভি ক্লিপ দিতে বলল। আমি উদ্যোগ নিয়ে সবাইকে জানালাম। আমাদের পক্ষ থেকে মাহমুদ ভাই এর অফিসে মুভি ক্লিপ বানান আর তার পর মফিজ ভাই এর বাসা থেকে লাইভ যুক্ত ছিলাম আমরা শ্রীলঙ্কার সেম্বা এলুমনাই এর পুনর্মিলনই অনুষ্ঠানে। এর পর অনেকদিন কেটে যায় কার কোন উদ্যোগ আর দেখা যাচ্ছিল না। আমি অবশ্য বসে থাকি নাই। আমার অনলাইনে ডাটা সংগ্রহর জন্য এন্ট্রি ফরম ও এক্সেল ডাটাবেইজ করার চেষ্টা দেখে মাহমুদ ভাই (মিলিনিয়াম সফটওয়্যার) গুগল ডকস থেকে অনলাইন ফরম বানায়ে দিল। আমি অনলাইনে আমার বানান মাইক্রোসফট ওয়ার্ড এর ফরম এর পাশাপাশি গুগল ডকস এর লিংকটাও শেয়ার করে চলছিলাম। আর সংগ্রহীত রিটার্ন ফরমগুলোর ডাটাবেইজ করছিলাম তবে কাজ অত্যন্ত ধীর গতিতে আগাচ্ছিল। এরকম সময়  ট্রাষ্ট ব্যাংকের এক ভাই এর অনুরোধে পুনরায় বহু দিন পর আমার একক উদ্যোগে ১লা নভেম্বর ২০১৯ তারিখে ফের মহাখালির ক্যাপ্টেন’স কিচেনে আরেকটা পুনর্মিলনই অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমি প্রস্তাব রেখেছিলাম একটি প্যানেল করার যারা বিভিন্ন সামাজিক ইস্যুতে সিম্বা দ্যা হোয়াইট লায়ন এলুমনাই এর পক্ষ থেকে প্রেস কনফারেন্স এর মাধ্যমে সমাজের কল্যাণমূলক ইস্যুতে বক্তব্য প্রদান করবে এবং সোশ্যাল প্রেশার গ্রুপ এর মত কাজ করবে। তাদের এই কাজের জন্য দ্বিতীয় টায়ার থাকবে যারা ওই প্যানেলের সহযোগী হিসেবে কাজ করবে। এই অনুষ্ঠানে টাকা সংগ্রহর কাজটা তৃতীয় ব্যাচের মামুন শাহরিয়ার ভাই খুব ভাল ভাবে করেন। এর বেশ কয়েক মাস পর তার মৃত্যু সংবাদ তার স্ত্রী তার ফেইসবুকের আইডিতে দেয়। বিপু ভাই জানয় খবরটা, ফোন করি মামুন ভাই এর নম্বরে তখন তার স্ত্রী দুঃসংবাদের সত্যতা জানান। অত্যন্ত চটপটে প্রাণবন্ত মানুষ ছিলেন মামুন শাহরিয়ার, তার অকাল মৃত্যুতে তাই খুব খারাপ লেগেছিল।

করনা কালীন সময়ে জুম মিটিং ছাড়া গতি ছিল না তাই ১৮ ডিসেম্বর ২০২১ এ একটা জুম মিটিং এর ডাক দেয়া হয়, এবারও সংকর দা আর আমার উদ্যোগটাই মুখ্য ছিল। সংকর দা তখন ইউসিবিএল এর ক্যাপিটাল মার্কেট এ ছিলেন আর ওই ব্যাংকেই তাহমিদ ভাই সেক্রেটারি লেভেলে আছেন। তাহমিদ ভাই আনঅফিসিয়ালি সংকর দাকে বলতেন কাজকর্ম  চালু রাখতে আর সংকর দা’র অফিস ছিল আমার অফিসের কাছে, তাই উনি চলে আসতেন সময় পেলেই। এনসিসি ব্যাংকের সাদিক ভাইও তখন মতিঝিল হেড অফিসের ১১ তলায় বসতেন। একবার উনার দাওয়াতে মতিঝিলের এনসিসি ব্যাংক টাওয়ারের টপ ফ্লোরে লাঞ্চও করলাম যেখানে ছোট খাট মিটিং এর মত আলোচনাও হয়েছিল। ১৮ ডিসেম্বর ২০২১ এর এই জুম মিটিংএই অপসোনিন ফার্মার মাহমুদুল ভাই কে পেলাম, উনি বললেন বাউবি’র এমবিএ এলুমনাই এর নাম বউমা যার গঠনতন্ত্র তার কাছে আছে আর আমাদেরটা ওটার আদলে বানানো যায়। আমরা উনাকে তার একটা কপি ডা.স্বপন ভাইকে পাঠাতে বললাম। উনি সেটা আমাকে আর ডা. স্বপন ভাইকে পাঠিয়েছিলেন। এর মধ্যে মোঃ আবুল কালাম আজাদ ডিন সারের উদ্যোগে জুম মিটিং হলো যাতে উনি জানালো সিওএল থেকে একটা সার্ভে হচ্ছে। যারা সেম্বা কোর্স সম্পন্ন করেছেন তাদের বর্তমান অবস্থার কতটা উন্নতি হয়েছে তা জানাই ছিল সার্ভের মূল উদ্দেশ্য। স্যার আমাদের সবাইকে ওই লিংকে ঢুকে সার্ভেতে অংশ গ্রহণ করতে বললেন। আমরা যত জন পেরেছি তাতে অংশ গ্রহণ করেছিলাম। তখন থেকেই হোয়াটস এ্যপে দুটো গ্রুপ হয়ে গেল আমাদের, একটা আজাদ স্যার এর করা আর আরেকটা আমাদের আগের করা।

২০২২ সালের রোজার মধ্যে মাহমুদুল ভাই (অপসোনিন ফার্মা) একটা উদ্যোগ নিলেন ঢাকা আরআরসিতে ইফতার পার্টির কিন্তু সময়ের অভাবে যথেষ্ট পরিমাণ সেম্বা মেটেদের সাথে যোগাযোগ না হওয়ায় আমি তাহমিদ ভাই এর সাথে আলোচনা করে প্রোগ্রামটা পিছিয়ে দিয়ে ঈদ পুনর্মিলনী করার প্রস্তাব রাখলাম যার সাথে মাহমুদুল ভাইও একমত ছিলেন। পরে ডা.স্বপন ভাই প্রস্তাবটা হোয়াটস এ্র্যাপে দিলে বেশ ভাল সাড়া পাওয়া যায়। তখন ঈদ পরবর্তী একটা জুম মিটিং কল করা হয় ১১ মে ২০২২ তারিখে, যেখানে সিদ্ধান্ত নেয়া হবে এই পুনর্মিলনীটা কোথায় কখন করা যায়। জুম মিটিং গুলো আমি ইনিসিয়েট করায় ওগুলো রেকর্ড করে ইউটিউবে সংরক্ষণ করা যায় আর তার লিংক সবাইকে শেয়ার করা যায়। কিন্তু এই মিটিং টা মাহমুদুল ভাই আয়োজন করায় এর রেকর্ডেড কোন ভার্সন আমাদের হাতে নাই। তো এই মিটিং এই সিদ্ধান্ত হয় আবার ধানমন্ডি’র সাম্পান রেস্টুরেন্টেই ২০ মে ২০২২ তারিখ সন্ধ্যায় অনুষ্ঠান হবে। শিবলী ভাই এর সাথে ভাল কথা বার্তা হয় আমার মিটিং নিয়ে আর মাহমুদুল ভাই স্পটে গিয়ে সব ঠিকঠাক করে পরদিন আমাকে জানায়। এই অনুষ্ঠান এযাবৎ সেম্বা এলুমনাই এর সর্বচ্চ উপস্থিতি ৮৬ জন নিশ্চিত করেন। প্রস্তুতিও নেয়া হয়েছিল ভাল। অনুষ্ঠান চলাকালীন সাবসক্রিপশন কালেকশন করেন নূরুদ্দিন আকাশ ভাই আর অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবউদ্দিন ভাই। এই সাম্পানের অনুষ্ঠান, আমার হিসাবে অনলাইন অফলঅইন মিলায়ে সেম্বা এলুমনাই এর ১১ তম অনুষ্ঠান। এত বড় একটা অনুষ্ঠান হয়ে যাওয়ার পর সংগঠনটা এবার ভাল ভাবে দাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী। অনুষ্ঠানটিতে মফিজ ভাইকে কনভেনার ও আমাকে মেম্বার সেক্রেটারি হিসেবে সবার সম্মতি নেয়া হয়। যার পরবর্তী কার্যক্রম এখনো চলমান। এর মধ্যে ১৮ জুন ২০২২ আরেকটি সাধারণ আলোচনার জুম মিটিং হয়ে যায় যেখানে চট্টগ্রাম এর মওলা ভাই উপস্থিত ছিলেন। বর্তমানে ২০ মে ২০২২ তারিখ এর অনুষ্ঠানের মিটিং মিনিটস তৈরির কাজ প্রক্রিয়াধীন আছে মফিজ ভাই এর কো-অর্ডিনেশানে। সবার আন্তরিক সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি ভাল ভাবে সংগঠিত হবে বলে আশা করা যায়।

 আপডেট হিস্ট্রি: ১৫মে২০২২> ২২জুন২০২২> ২৯জুন২০২২>৬জুলাই২০২২>

Wednesday, June 15, 2022

অস্তিত্ব বলতে আমরা যা বুঝি


অস্তিত্ব নিয়ে একটি অধ্যায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারুন অর রশিদ সারের বইয়ে, সেখানে তিনি বলেছেন অস্তিত্বের দ্বি-অর্থবোধক শব্দ গুচ্ছ কেমন হতে পারে। মূলত অধ্যায়টি মনে হয়েছে যেন শব্দের দ্বিঅর্থবোধকতা নিয়ে লেখা। ধরুন ইউনিকর্ন বলে কোন কিছুর অস্তিত্ব আছে কি নেই? কিংবা ছিল কি না? নাকি এটি কেবল মানব মনের কল্পনা। যদি কেবল কল্পনা হয় তবে কি আমরা বলতে পারি ইউনিকর্ন মানব কল্পনায় অস্তিত্বশীল? যদি তাই হয় তবে মানব কল্পনার জগত কি অস্তিত্বশীল নাকি একে অনস্তিত্ব বলবো। তিনি বলেছেন “কেউ মনে করে না যে, অশ্বমানব, পরি কল্পরাষ্ট্র বাস্তব, তবে মনে করে যে, বাস্তব জগৎ হতে সতন্ত্র কোন জগতে তাদের অস্তিত্ব আছে আর এভাবেই আলোচনার জগৎ ধারণাটির উদ্ভব হয়।” আমার মতে বাস্তবতা হলো পরিপার্শ্ব সম্পর্কে আত্মা/আত্মন এর পঞ্চ-ইন্দ্রিয় লব্ধ উপলব্ধি হতে বহির্বিশ্ব (আত্মন হতে বহির্বিশ্ব) সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যার ভিত্তিতে আমাদের মানসে বিকল্প কিংবা অবিকল নকল বাস্তবতার প্রতিবিম্ব (সিমুলেশন) যাকে বাস্তব ধরে নিয়ে আমরা তার মধ্যে চলাচল কিংবা সকল কর্মকাণ্ড সম্পাদন করে থাকি। ধরে নিতে হয় কারণ এই প্রকল্পিত বাস্তবতা যে সত্য-বাস্তবতার অবিকল অনুরূপ তা প্রমাণ করার আমাদের কাছে কোন উপায় নাই। হ্যাঁ আমার বন্ধু কিংবা বিশ্বাস ভাজন কাউকে দিয়ে আমি যাচাই করে নিতে পারি যে, গোলাপ সত্য সত্যই লাল বা আকাশ নীল, কিন্তু আমার সেই বিশ্বাস ভাজন ব্যক্তিটিও তো আমার কল্পিত বা উপলব্ধি লব্ধ প্রকল্পিত বাস্তবতায় অস্তিত্বশীল। তার সত্য বাস্তবতায় অস্তিত্বশীল হওযার নিশ্চয়তার প্রমাণ আমি কি দিয়ে বা কাকে দিয়ে দিব? কি ভাবে তা প্রমাণ করব?  আমরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলে এই প্রকল্পিত বাস্তবতা অস্তিত্বশীল থাকে কি’না তা প্রমাণ করার কোন উপায় মানব জ্ঞানে নাই। এই ধারনা গুল থেকেই দুইটি চিন্তা ধারার সৃষ্টি হয়েছে বহু যুগ আগে, (১) ভাববাদ বা আইডিয়ালিজম (২) বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজম। ভাববাদ যেখানে সত্য-বাস্তবতা বলে কিছু নেই, আর বস্তুবাদ যেখানে কেবল বস্তু রয়েছে ভাববার কোন অবকাশ নেই। আমরা তা (বস্তুসকল) অনুধাবন করি ও তাকে সত্য ধরে নিয়ে বাস্তবতায় কর্মসম্পাদন কিংবা বিচরণ করি। বাস্তবতায় সময়ের ধারনা যোগ করলে আরও দুটি চিন্তা ধারা সৃষ্টি হয় অস্তিত্ব’র পূর্ণাঙ্গ ধারনা নির্মাণে। সময়ে সব পরিবর্তন হচ্ছে পরষ্পরীক সংঘর্ষের মাধ্যমে (৩) দ্বান্দিকতা/ডায়ালেকটিক্স, সময়ের সাথে কিছুই পরিবর্তন হচ্ছে না কেবল তার প্রকাশ পরিবর্তিত হচ্ছে (৪) অধিবিদ্যা/মেটাফিজিক্স। বিজ্ঞান দ্বান্দিক বস্তুবাদকেই সমর্থন করে এসেছে এত কাল কিন্তু কোয়ান্টাম ম্যাকানিক্স এর অনিশ্চয়তার যুগে বিজ্ঞান পুনরায় দ্বান্দিক ভাববাদ কিংবা অধিবিদ্য ভাববাদে ফেরত যেতে চাচ্ছে বলে মনে হতে পারে অনেকের কাছে। শতাব্দীকালের এই চিরায়ত ধাঁধা যার কোনটিই সুনিশ্চিত ভাবে প্রমাণযোগ্য নয় এক ভয়াবহ মন-বিক্ষেপ সৃষ্টি করে যা মানুষকে কোন না কোন বৃহৎ শক্তির কাছে আত্মসমর্পণে প্রলুব্ধ করে আর একেই আমরা মানুষের সেংটিফিকেশন ইনিষ্টিং বা উপাসনা প্রবৃত্তি বলে থাকি। যা অত্যন্ত প্রবল ভাবে মানুষকে প্রলুব্ধ করে বলে মনে হয়। মানুষ নিজে স্বয়ংসম্পূর্ণ নয় এবং সে নিজে প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির সাথে সংগ্রাম করে বেচে থাকতে হয় তাকে। আবার প্রকৃতির কোন কিছুই স্বয়ংসম্পূর্ণ নয়, তারাও একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত কিংবা নির্ভর বা আপোষ করে টিকে আছে। প্রশ্ন আসে এর সীমানা কোথায়? শেষ কার উপর বা কিসের উপর নির্ভর করে সবকিছু টিকে আছে? এখানেই স্রষ্টার ধারণার উৎপত্তি ও তদ্ কর্তৃক এই বিশ্বচরাচর নির্মাণ, নিয়ন্ত্রণ, ভারসাম্য, ধ্বংস ইত্যাদি সকল বিষয় নির্ধারণের ধারনার উৎপত্তি। নাস্তিকেরা এখানেই অস্বীকার করে আর আস্তিকেরা এখানেই নানা ধর্মের বিবরণ প্রদান করে ও তর্কবিতর্ক করে কোনটি সঠিক আর কোনটি সঠিক নয়, তা নিয়ে। সকল ধর্ম নিঃসন্দেহে অধিবিদ্য ভাববাদের চিন্তাধারায় পড়বে। আর নাস্তিকতা নিঃসন্দেহে দ্বান্দিক বস্তুবাদ কিংবা অধিবিদ্য বস্তুবাদের চিন্তাধারায় পড়বে। এই ধারা গুলর মধ্যকার দ্বন্দ্ব’র কোন সুনিশ্চিত পরিসমাপ্তি নেই। এই শিবির গুলোর যে কোন একটায় আপনাকে মনস্থির করতেই হবে। হয় এসপার না হয় ওসপার, মাঝামাঝি ঝুলে থাকলেই বিপদ, দুলতেই থাকবেন আজীবন।

তাহলে সেই প্রথম প্রশ্নে আসা যাক, অস্তিত্ব’র ধারনাটি কি? আর বাস্তবতার ধারনাটি কি হতে পারে? অস্তিত্ব’র ধারনা স্রষ্টার অস্তিত্ব’র উপর নির্ভরশীল, অর্থাৎ ধার্মিকদের ব্যাখ্যানুযায়ী স্রষ্টার অস্তিত্বই বাকী সব অস্তিত্বের ও সত্য-বাস্তবতার প্রমাণ আর ধর্ম অস্বীকারকারীদের কাছে সময়ের সাপেক্ষে বস্তুর বিবর্তনই প্রকৃত অস্তিত্ব বা সত্য বাস্তবতার প্রমাণ। এই উভয় শিবিরের যুক্তি তর্ক পর্যালোচনা করা হলে কাউকেই সুনিশ্চিত ভাবে হেয় প্রতিপন্ন করে ছুড়ে ফেলে দেয়া যায় না। আবু হানিফা (র.আ)’র সেই বিতর্ক যে এই বিশ্ব চরাচর একাএকাই দৈব সংঘটনে একত্রিত হয়ে এক পর্যায়ে চিন্তাশীল মানব সম্প্রদায় (প্রাণী’র) সৃষ্টি করেছে এটি মানব বুদ্ধিতে বিশ্বাসযোগ্য নয়, যেমন ভাবে তার ১ ঘণ্টা দেরী হওয়ার সময় নদীর পাড়ের কলাগাছগুলো নিজেরা ভেলা বানিয়ে তাকে পার করে দিয়েছে এটি কারো বিশ্বাস হচ্ছিল না। এই মহাবিশ্বের বিন্দু সদৃশ গ্রহ পৃথিবীর জন্ম হতে বহু লক্ষ কোটি বছর পরে অতি ক্ষুদ্র সময়ের অতি ক্ষুদ্র ভগনাংশে চিন্তাশীল মানুষের উদ্ভব যারা একমাত্র প্রশ্ন করার ক্ষমতা রাখে এ সব কোথা থেকে এলো আর এর পরিণতি কি হতে যাচ্ছে। মানবকুল ধর্ম, দর্শন, বিজ্ঞান ইত্যাদির বিস্তার ঘটাবে না তো কি চিন্তাশূন্য নর-বানরকুল ঘটাবে? এটা উন্নত মানব প্রকৃতি যে, সে প্রশ্ন করবে, চিন্তা করবে, গবেষণা করবে, এবং একটি সুনিশ্চিত সমাধানে এসে সুস্থিত হবে। এটিই মানব প্রকৃতি এবং মানব চিন্তা জগতের অনিষ্পন্ন বিরোধগুলো বা বিভাজনগুলো সুস্পষ্ট সমাধান করবে। এখানে ধার্মিকগণ আলোকিত চিন্তার কথা বলে আর বস্তুবাদী গন গভীর চিন্তার কথা বলে যা কেবল বিষয়বস্তুকে বিশ্লেষণ/ব্যাখ্যা করে কিন্তু আলোকিত চিন্তা বিষয়বস্তুকে তার উদ্দেশ্যর সাথে সম্পৃক্ত করে তাকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করে।

এই প্রকাশ্য (এ্যাপিয়ার্ড) বহির্বিশ্ব/মহাবিশ্ব ও এর মধ্যে মানব অস্তিত্ব’র উদ্দেশ্য ধর্ম প্রদত্ত ব্যাখ্যা ব্যতিরেকে সুনিশ্চিত ভাবে নির্ধারণ করা যাচ্ছে না কিংবা নির্ধারণ করার কোন সুনির্দিষ্ট সূচক নেই বিধায় যে যার ইচ্ছামত দর্শন কিংবা ধর্মবিশ্বাস  নির্ধারণ করে নিয়ে তাতে পূর্ণাঙ্গ মননিবেশ করে বসে আছে। তা যুক্তি তর্ক দিয়ে হোক কিংবা তর্কের ঊর্ধ্বে উঠে কেবলমাত্র বিশ্বাস স্থাপন করে হোক। এরূপ সম্মিলিত বিশ্বাস বিভিন্ন ধর্মাচরণ, গোত্র, মতাদর্শ, চিন্তাধারা/স্কুল অব থট্স এর সৃষ্টি করেছে। যুগযুগ ধরে প্রতি ঘণ্টায় হাজার হাজার মানুষের জন্ম-মৃত্যু ও নতুন প্রজন্ম সম্মিলনে যে মানব সভ্যতা গড়ে উঠেছে তাই বর্তমানের মানব সৃষ্ট মানবগোষ্ঠীর মানবীয় প্রতিভাস বিশ্ব। এই বিশ্বে সত্য/মিথ্যা’র ভিত্তি যার যার ধর্ম/দর্শন প্রদত্ত নীতিমালা। মানব বিস্তার কিংবা অন্য কীট পতঙ্গ, পাখিকুল, জলজ প্রাণী ও মেরুদণ্ডী প্রাণীকুলের বিস্তার প্রায় সমরূপ এবং একটি সমসত্ব ইকো-সিস্টেম এর মাধ্যমে এই বিশ্বে স্থাপিত যা সারভাইবাল ষ্ট্রাগল (অস্তিত্বের সংগ্রাম) এর সংঘর্ষ প্রক্রিয়ায় উচ্চতর প্রাণীকুল নিম্নতর প্রাণীকুলের (তা হয় কৌশল, দৈহিক গড়ন, বুদ্ধিবৃত্তি) উপর প্রভাব বিস্তারের মধ্যে দিয়ে হয়েছে। ডারউইন প্রদত্ত সারভাইভাল এ্যাট দি ফিটেস্ট যুক্তিটি মূলত এ কথাই বলে। বিবর্তন বলতে বুঝায় ক্রমাগত একই প্রক্রিয়ার আবর্তনের ফলে অপ্রয়োজনীয় কিংবা অতিরিক্ত অংশের বা বংশের বিলোপ ও প্রয়োজনীয় অংশের বা বংশের ক্রমবৃদ্ধি। প্রচণ্ড গতিতে চলমান, ঘূর্ণায়মান ও সমপ্রসারণরত এই মহাবিশ্ব ও তার অতীব ক্ষুদ্র গ্রহ পৃথিবীর মানবকুলের তথা প্রাণীকুলের বিবর্তন নিঃসন্দেহে একটি আশ্চর্য ঘটনা তবে এটিই যে একমাত্র ঘটনা তা কোন ভাবে বলার উপায় নেই। এই বিস্তৃত মহাবিশ্বের পূর্ণাঙ্গ চিত্র বা সাইট ম্যাপ আমাদের কাছে নাই আর এই বিশাল ক্ষেত্র পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করা একক মানবের জীবন ব্যাপ্তিতে সম্ভবই নয়। এমনকি কয়েক প্রজন্মের জীবন ব্যাপ্তিতেও সম্ভব নয়। উপরন্তু সময় সংকোচন ও স্থান সম্প্রসারণের আইনেষ্টাইনের গাণিতিক বাস্তবতা সত্য প্রমাণিত হওয়ায় মহাবিশ্ব সম্পর্কে মানব ধারণাও ত্রুটিপূর্ণ মনে হয়। ব্ল্যাক-হোল, ব্ল্যাক-ম্যাটার এর অস্তিত্ব বিষয়টিকে আরও ঘোলাটে করে দিয়েছে, তেমনি ভাবে কোয়ান্টাম মেকানিক্স জগতের অতি ক্ষুদ্র কণিকার কণার দশার অবস্থান আর ভরবেগ মাপন যেন ছায়াছবির চলমান পর্দায় মাছ ধরার মত হওয়ায় উক্ত ধারনাও বাস্তবতার সুনির্দিষ্টতাকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে। ইসলামী বক্তা, চিন্তাবীদ ও লেখক ইমরান নজর হোসেনের বক্তব্য অনুযায়ী আসমানি গ্রন্থ পবিত্র কোরআনে সমাওয়াত সম্পর্কে যা বলা হয়েছে তা মূলত ডাইমেনশন চেঞ্জ, থ্রিডি রিয়েলিটি (ত্রিমাত্রিক বাস্তবতা) হলো এই বাস্তব প্রতিভাস মহাবিশ্ব। এক সামাওয়াত থেকে অন্য সামাওয়াতে এই থ্রিডি রিয়েলিটি অন্যরকম বাস্তবতা। এই সামাওয়াতকে বকধার্মিকেরা এক আকাশ, ২য় আকাশ, চৌথ আসমান এই ভাবে চিন্তা করে থাকে। আসমানি গ্রন্থ পবিত্র কোর’আনে প্রদত্ত তথ্যানুযায়ী আল্লাহ (সুবহানাওয়া তায়ালা) সাত (ক্লাসিক্যাল আরবিতে সাত মানে বহু) সামাওয়াত উপরে তার আরশে নিজেকে স্থাপন করেছেন। বিষয়টি পূর্ণাঙ্গ ভাবে বুঝার ক্ষমতা তিঁনি (সুবহানাওয়া তায়ালা) মানবকুলকে দেন নাই। অর্থাৎ, স্থান, কাল, পাত্র তথা উপাদান সম্পর্কে সুনির্দিষ্ট করে কোন নিশ্চয়তায় মানব জ্ঞান পৌছুতে অক্ষম, অনেকটা বানর এর মস্তিষ্ক যেমন গণিত এর জ্ঞান অর্জনে অক্ষম। তবে মানব মস্তিষ্ক নিজেই বিবর্তন ক্ষম ও দ্রুত বিকাশমান তাই এই বাধা হয়তো সে দ্রুত অতিক্রম করতে সক্ষম হবে কোন এক দিন। বাস্তবতার ধরণটি এমন যেন তা দিবা রাত্রির আবর্তনে কোন বই এর পাতা উল্টানোর মত প্রতিনিয়ত একই ভাবে প্রত্যর্পণ করে। আর প্রকৃত বাস্তবতা বুঝতে পারলেই এর মাঝে আমাদের অস্তিত্বটা বুঝা সহজ হবে।

এই চলমান বাস্তবতা সম্পর্কে আমার অনুধাবন গুলো হলো, এটি সর্বদা সতেজ ও কখনো পিছন ফিরে তাকায় না। ”Reality is ever fresh and never looks back”. এই বাস্তবতা কতগুলো পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের নিয়ে যায়। “Reality can be perceived as phase transition through situation channels” আগে হোক বা পরে হোক বাস্তবতায় ভারসাম্য আসবেই “Another sublime attribute of reality is equilibrium”. এতদসত্বেও বাস্তবতার কিছু ধাঁধা আমি লক্ষ্য করেছি, যেমন (১) আমরা আকাশকে নীল দেখি ও সরল দৃষ্টিতে দিনে মেঘ, সূর্য’র চলমান অবস্থান যেন কারুকার্য কৃত পৃথিবীর ছাদ বলে মনে হয়। রাতে সেই একই আকাশ অন্ধকার কাল কিন্তু চাঁদ ও নক্ষত্রের কারুকার্যে বিস্ময়কর দৃষ্টি নন্দন। পৃথিবীর ভূমি কোথাও উর্বর সবুজ কোথাও ধুসর মরু, উত্তাল মহাসমুদ্র আর উপরে ছাদ সরূপ আকাশ, এর বাইরে কিছু আছে বলে বিশ্বাসই হয় না। অথচ প্রকৃত বাস্তবতা হলো এই প্রতিভাসের পুরোটাই মিথ্যা এক ধাঁধা। (২) এই পার্থিব বাস্তবতার যে কোন স্থানে দাঁড়ালে মনে হবে আমি শূন্য গতিতে স্থির হয়ে আছি। যা সত্য নয়, কারণ পৃথিবিটা নিজেই ঘূর্ণায়মান যা প্রতি মিনিটে ১৮ কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে। যার সাথে আমরাও ঘুরন্ত অবস্থায় চলমান। অনেকটা ছোটবেলার মেরি-গো-রাউন্ডের মত অবস্থা। (৩) দিবা রাত্রির আবর্তনে সময়কে চলমান মনে হয় কিন্তু চলমান হওয়ার ক্ষেত্রে একটি সূচনা বিন্দু ও অভিলক্ষ্য লাগে না হলে কোথা হতে কোন উদ্দেশ্যে চলমান বলার উপায় কি? প্রকৃত পক্ষে সময় এর পরিমাপক উপায় বলে মানুষের হতে কিছুই নেই। ঘড়ি কেবল পার্থিব দিবা রাত্রির আবর্তন ৩৬০ ডিগ্রী এ্যাংগেলে পরিমাপ করার উপায় মাত্র। সেই কবে বিগ ব্যাং হয়েছিল তা হতে সময়ের সূচনা হয়ত মাপা হয় যাকে মহাকাল বললেও ভুল হবে কেননা এই বিগ ব্যাং হয়ত অন্য কোন বৃহত্তর মহাশূন্যের ব্ল্যাক হোলের বিপরীত প্রান্ত, তা হতেই পারে? মহাকালের সত্য সময় চলমান না কি আমরা আবর্তিত হয়ে একই জায়গায় কিংবা একই দশায় পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থান করি মাত্র? প্রকৃত বাস্তবতার এ আরেক প্রকট ধাঁধা।

এই বাস্তব প্রতিভাস ও এর মধ্যকার যে ধাঁধা তা কেবল মানব জ্ঞান বৃদ্ধি পাওয়ার ফলে হয়েছে, বিজ্ঞানের অগ্রগতি না হলে এই বিভ্রান্তিগুলো ধরা যেত না। ধরা যাক একটি চতুষ্পদ জন্তু যেমন গরু, ছাগল, ভেড়া কিংবা বানর এর কাছে বাস্তবতাটি কি রকম হতে পারে? স্বাভাবিক ভাবে তাদের মস্তিষ্ক বিকশিত না হওয়ায় তারা বর্তমান ছাড়া আর কিছুই বুঝে না, প্রাণী মস্তিষ্কের যে প্রধান তিনটি প্রবৃত্তি বা ইনিসটিংক্ট ১)সারভাইভাল তথা টিকে থাকা ২) প্রক্রিয়েশনাল বা স্পিসিস বা জাতিগত প্রবৃত্তি অর্থাৎ বংশবৃদ্ধি ইনিসটিংক্ট ৩) সেংটিফিকেশন ইনিসটিংক্ট বা উপাসনা প্রবৃত্তি, নিম্নতর প্রাণীকুলের তৃতীয় প্রবৃত্তিটি স্বাভাবিক ভাবেই কাজ করবে না আর একমাত্র মানব মস্তিষ্কেই ৩য় প্রবৃত্তি পর্যন্ত কাজ করবে। যার ফলে একটি পিপড়ার বিশ্ব একরকম, একটি খরগোশের বিশ্ব অন্য রকম হওয়াই স্বাভাবিক। এই প্রেক্ষিতে বলা যায়, এই বিশ্ব প্রতিভাসের প্রকৃতি মস্তিষ্কের বিকাশের উপর নির্ভরশীল, যে মস্তিষ্ক যত বিকশিত সে মস্তিষ্ক তত স্পষ্ট ভাবে এই প্রতিভাসকে উপলব্ধি করতে পারবে কিন্তু উচ্চতর মস্তিষ্ক নিম্নতর মস্তিষ্কের প্রতিভাস ব্যাখ্যা করতে পারলেও নিম্নতর মস্তিষ্কের পক্ষে উচ্চতর মস্তিষ্কের প্রতিভাস বুঝা সম্ভব নয়। প্রতিভাস বুঝার ক্ষমতা অর্থাৎ বাস্তবতাকে আরও স্পষ্ট করে বুঝার চেষ্টা করা মূলত হলো মানব মনের অনুসন্ধিৎসা, যার কারণেই বিজ্ঞান/দর্শন/ধর্ম এর অবতারণা। সচেতনতার সীমানা বৃদ্ধির চেষ্টার কারণেই, দূরবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র ও সকল যন্ত্র-বিশেষের ব্যবহার, হাবল স্পেস টেলিস্কোপ হতে ভয়েজার ও অন্যান্য মহাকাশ অভিযান।

মানব অনুসন্ধিৎসা হতেই মানব চিন্তন, অভিযাত্রা, অনুসন্ধান। চিন্তন হতে তার বাস্তবায়ন যেমন রোবটিক্স, মানব চেতনা ও সক্ষমতার সীমানা অতিক্রমের অদম্য চেষ্টা। অলিম্পিক এর বিভিন্ন ইভেন্টে পূর্বের রেকর্ড ভঙ্গ করার ইতিহাস নিলেই যার প্রমাণ পাওয়া যাবে। মানব চিন্তাকে বাস্তবায়ন তা রোবটিক্স হোক, সেলার কার হোক, কিংবা শিল্পীর হাতের তুলি হোক কিংবা কোন নতুন সঙ্গীত হোক, অবিরত তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অনেকটা যে ভাবে পিপড়ার এক নতুন কলোনি তার কর্মকাণ্ড একই ভাবে সম্পাদন করতে আপ্রাণ প্রচেষ্টায় প্রবৃত্ত হয়। পিপড়ার প্রবৃত্তি ও কর্মপদ্ধতি তার মতই তো হবে আর মানবকুল এর প্রকৃতি ও কর্ম প্রকৃতি তো মানুষের মতই হচ্ছে। পার্থক্য কেবল মানব মস্তিষ্ক স্ব-প্রণদিত ভাবে বিকশিত হতে পারে। অন্য নিম্নবর্তী প্রাণীকুল এর দুটি প্রবৃত্তিও একই রকম, আরও ভালো সারভাইভাল আরও ভালো বংশ বৃদ্ধি বান্ধব পরিবেশের জন্য সংগ্রাম সকল জীবিত প্রাণীকুলের সাধারণ প্রবৃত্তির বা প্রবণতার মত। সকলেই তাদের বর্তমান অবস্থান হতে আরও ভালো, আরও সুবিধাজনক অবস্থানে উত্তরণের সংগ্রামে মহা ব্যস্ত। এই অবস্থান থেকে বলা যায় সকল প্রাণীকুল এর সাধারণ প্রবৃত্তি একই আর তা হলো উন্নততর (যা বর্তমানে তার চেয়ে ভাল অবস্থানে তাদের নিজস্ব বিচারে) অবস্থানে উত্তরণের সদা সর্বদা সংগ্রামে নিয়োজিত থাকা। আর এর প্রয়োজনে নিজ গোত্র, নিজ জাতী ও অপরাপর সকল প্রজাতির সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। সকল প্রাণীকুলের এই সাধারণ প্রবৃত্তি মূলত কি প্রমাণ করে? প্রাণের আবির্ভাব হতে আজ পর্যন্ত এই প্রতিযোগিতা ও সংগ্রাম অব্যাহত আছে একই ভাবে। গাছ, মাছ, পশু, পাখি,  মানবকুল সকল ক্ষেত্রে জাতী হতে উপজাতি হতে প্রজাতি হতে ধাপ পরিবর্তন করে প্রতি প্রজাতি বিভাজিত কিংবা সংযোজিত হয়ে নতুন প্রজাতির উদ্ভব ও বহু প্রজাতির বিলুপ্তি কি প্রাণ বিকাশের ক্রমধারাই প্রমাণ করে না? অক্সিজেন বেইজ্ড এই প্রাণীকুল এক প্রকার হয়তো অন্য কোন গ্রহে নাইট্রোজেন বেইজ্ড প্রাণীকুল অন্যরকম হবে বা হতে পারে? কোন উপায় আছে এরূপ যদি হয় তাকে অস্বীকার করার? যদিবা অন্য গ্রহের অন্য মৌল ভিত্তি’র প্রাণীকুল পাওয়া গেল, হয় সে আমাদের চেয়ে অনুন্নত, তাহলেও এই বিশ্ব বীক্ষণ প্রতিভাস বদলে যেত, আর যদি তা আমাদের চেয়ে উন্নত হতো তবেও এই বিশ্বের বাস্তবতার প্রেক্ষিত বদলে যেত। হকিং এর গ্র্যান্ড ডিজাইন ও থিওরি অব এভরিথিং বই দুটো মূলত এই বিশ্ব প্রতিভাসের সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদানের উদ্দেশ্যে রচিত, যার পরিপূর্ণতায় দর্শন/বিজ্ঞান/ধর্মের সকল দ্বন্দ্বর সমাধান বা অবসান হয়ে যেত।  কিন্তু তা হয় নি বরং তার বইগুলো আরও বহু নতুন অমীমাংসিত প্রশ্ন রেখে গেছে।

অবস্থাদৃষ্টে মনে হয় যে, মানব চিন্তনের এই সকল দ্বন্দ্বের কোন সুস্পষ্ট সমাধান নেই। মানবকুল এই সকল দ্বন্দ্ব নিয়েই অগ্রসরমান কিংবা ক্রমবর্ধমান। বিস্ময়কর দিকটি হচ্ছে, পরিচিত ও আশপাশের সকল মানুষের মধ্যে এই বিষয়ে কোন বিশেষ চিন্তা ভাবনা নেই। কোন লেখক কিংবা উপন্যাসিক বা দার্শনিক দিকনির্দেশনা দিলে তবে শিক্ষিত সমাজে এই বিষয়গুলো নিয়ে চিন্তার বিস্তার হয় আর স্বল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত মণ্ডলে রাম-করিম-সিং এর মত উদ্ভট ধর্মগুরুর বা পীর-ফকির এর সৃষ্টি হয় যাকে তারা সকল অন্ধভাবে অনুসরণ করে। এ সকল কারণেই উন্নততর মানব সম্প্রদায় এর সৃজন হচ্ছে। উন্নত, শিক্ষিত, আধুনিক যন্ত্রকৌশলে পারদর্শী মানব সম্প্রদায়ই মূলত নব্য মানব কূলের বিবর্তন। এই বিবর্তিত আধুনিক মানব সম্প্রদায় না ধর্মান্ধ, না কোন নির্দিষ্ট কট্টর ভাববাদে আবিষ্ট হয়ে সিদ্ধান্ত নেয়। এদেরকেই আমরা ধর্মনিরপেক্ষ বা সেকুলার মানব সম্প্রদায় বলছি। ধর্মের নামে সাধারণ মানব সকলের উপর নির্যাতন কিংবা হুমকি সৃষ্টি করাই সন্ত্রাসবাদ। জনসাধারণের স্বাভাবিক জীবনাচরণের উপর হস্তক্ষেপ কিংবা তাদেরকে কোন নির্দিষ্ট জীবনাচরণে বাধ্য করা এক প্রকার জুলুম কিংবা নির্যাতনের মতই। এ পর্যায়ে গে/লেসবিয়ান, হোমো-বিবাহ সমাজে গ্রহণযোগ্য হবে কিনা তার কথা চলে আসে, সাথে সাথে আরও আসে সাময়িক সঙ্গী বদল কিংবা স্বেচ্ছা বিবাহ স্বল্পকালীনের মত এডাল্ট্রি ও ফরনিকেশনের বিষয়গুলো। বিভিন্ন ধর্ম, সমাজ এগুলোকে রেগুলেট/নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, মূলত সন্তানের দায়িত্ব, পরিচয়, বংশ ইত্যাদি বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। আজকের বিশ্বে সন্তানের জন্ম নিয়ন্ত্রণ এর নানা পদ্ধতি, পরিচয়ের স্বাধীনতা ও বংশগতি ধারণার বিলুপ্তির কারণে সমাজ/ধর্মের বাধা নিষেধ নতুন প্রজন্ম মানছে না। এই প্রেক্ষাপটে গে বা লেসবিয়ান-বিবাহ বিভিন্ন দেশে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে। এই সব মানব সকল তাদের ব্যক্তিগত গৃহে কোনে একাধিক ব্যক্তি সমন্বয়ে যৌন সম্ভোগের বিষয়ে ধর্ম-সমাজ-রাষ্ট্র কারো হস্তক্ষেপ মানতে নারাজ। সমাজে এই নিয়ে বিশৃঙ্খলা হলে তা স্বাভাবিক রাষ্ট্রীয় বিধিবিধান মতেই সিভিল কোর্টে সমাধান হবে। একদিকে বিশাল অনুন্নত জনগোষ্ঠী আরেক দিকে অতি আধুনিক মানবকুল আর তার সাথে সাথে সৃষ্টি হচ্ছে সামাজিক বিবর্তন বা পরিবর্তন। পরিবার, সন্তান, বংশ, ইত্যাদির গুরুত্ব পূর্বের থেকে বদলে গেছে। বর্তমান বিশ্বে আধুনিক মানব সমাজগুলোর মানব-সংযোগের প্রকৃতি ভিন্নতর। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কর্ম পরিমন্ডলে গোষ্ঠী ভিত্তিক মানব সকলের সংস্কৃতি ভিন্ন ভিন্ন মাত্রায় বিবর্তিত হচ্ছে যা পূর্বতন ধর্ম-মত, সমাজ ধারা হতে অতি মাত্রায় বিভিন্ন। একেই মনবকুলের বিবর্তনের বর্তমান বাস্তব প্রতিভাস হিসেবে মনে হচ্ছে। তথ্যের অবাধ প্রবাহ, বিশ্বায়নের বিশাল প্রভাব, পূর্বতন সকল ধর্ম-ধারণা, সমাজ ধারণাকে ধ্বংস করে নূতন ধারণার জন্ম দিচ্ছে। একদল জোরপূর্বক পূর্বতন ধারণাকে আঁকড়ে ধরে আছে আরেক দল সমাজ ও ব্যক্তি জীবনাচরণে নূতন নূতন ধারণাকে যুক্ত করছে স্বেচ্ছাচারের মত। সঞ্জানুযায়ী এটিই মানব বিবর্তন, একদল লোক অশিক্ষিত-অর্ধ শিক্ষিত চরম দুর্দশার মধ্যে দিয়ে উৎপাদন যন্ত্রে নাট-বল্টুর মত যাতা-কলে পিষ্ট হয়ে জীবন যাপন করবে আর আরেকদল আধুনিক যন্ত্রকৌশল ব্যবহার করে অত্যাধুনিক বিলাসবহুল জীবন যাপন করবে। পৃথিবী মানব জনসংখ্যায় ভরপুর হয়ে গেলেও এই প্রক্রিয়ায় বিবর্তন ঘটবেই। হয়তো এক পর্যায়ে অনুন্নত মানব-ফুয়েলের পরিবর্তে যন্ত্র-মানব বা রোবট চলে আসবে, তবে পূর্ণাঙ্গ ভাবে সকল মানবকে উন্নত মান-সম্মত মানবে পরিবর্তিত করা সম্ভব হবে বলে মনে হয় না। এক দলকে যন্ত্র-কলে পিষ্ট হয়ে মানবেতর জীবন বেছে নিতেই হবে। উন্নততর মানবে পরিবর্তিত হওয়ার জন্য শিশুকাল হতে শিক্ষার প্রচণ্ড চাপ মূলত এ কারণেই। তা’হলে বিবর্তিত মানবকুল হল তারা যারা উচ্চ মাত্রায় শিক্ষিত ও যন্ত্রকৌশল ব্যবহারের মাধ্যমে বিলাস বহুল জীবন যাপন করতে পারছে ও তাদের বসবাস এমন নগর রাষ্ট্রে যেখানে তাদের যত্ন ও সেবা দানের ব্যবস্থা নগর-রাষ্ট্র সমূহ সেবাদাসের মাধ্যমে সম্পাদন করে থাকে। এই সঞ্জানুযায়ী রোমান সম্রাজ্যেও একইরূপ ব্যবস্থা ছিল। রাজা-প্রজা সম্পর্কের এইটি একটি উন্নত সংস্করণ, জমিদার প্রথার মতই এটি একটি বিবর্তিত ব্যবস্থা। এই ব্যাখ্যানুযায়ী মানবজীবনের উদ্দেশ্য হ’ল কেবল উন্নততর অবস্থানে উত্তরণের প্রচেষ্টা ও তার জন্য সদা সর্বদা সংগ্রাম। যা অন্য প্রাণী সকল এমনকি উদ্ভিদ প্রজাতীয় করে যাচ্ছে কিন্তু নিম্ন জাতের প্রাণ হওয়ায় তাদের আর বিবর্তন হচ্ছে না। বিবর্তিত মানবগোষ্ঠী নতুন কোন প্রাণীতে পরিণত হচ্ছে যা’র পত্যক্ষ প্রমাণ পাওয়া যায় তাদের চেহারা দেখলেই। এরা একরোখা, অধ্যবসায়ী, পরিশ্রমী, সংকল্পে অবিচল, উৎপাদন কৌশলে বিশ্বাসী, স্বাস্থসচেতন ও দৃষ্টি নন্দন।

এমতাবস্থায়, হয় এই ব্যবস্থাটি মেনে নাও কিংবা একে অস্বীকার করো, মেনে নিলে “গো উইথ দ্যা ফ্লো” হবে আর অস্বীকার করলে প্রতিনিয়ত সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে। হয় উন্নত সম্প্রদায় হও নয়তো ফুয়েল মানব সেবা দাস হও, এই অপশন বা উপায় গুলোই রয়ে গেছে কেবল। ধর্ম অনুসরণ করলে থিতু হয়ে ধর্মাচরণ কর আর ধর্ম অস্বীকার করলে ধেই ধেই করে স্বেচ্ছাচার কর। সম্পদ আহরণ, সংরক্ষণ ও এর সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে আরও সম্পদ আহরণের ব্যবস্থা করাকেই মনে হচ্ছে সারভাইভাল ইনিসটিংক্ট এর বেটার সারভাইভাল এর একমাত্র প্রেক্ষিত। যেহেতু কোন মীমাংসায় পৌঁছানো যাচ্ছে না, যে কোন সময় ভূমিকম্পে সর্বস্ব হারানো কিংবা কারো মৃত্যু হয়ে যেতে পারে, সম্পদ বেহাত হয়ে যেতে পারে আর তাই এই বাস্তবতা প্রতিভাসে টিকে থাকা ও উত্তর উত্তর প্রবৃদ্ধির জন্য চাই নিরন্তর প্রচেষ্টা। এই প্রচেষ্টা এক প্রকার প্রতিযোগিতা, অপরাপর সকলের তুলনায় তোমার নিজের অবস্থান তবে সকল ক্রাইটেরিয়া বিচারে এনে অবস্থান নির্ধারণ করতে হবে। উন্নততর মানুষে বিবর্তিত হতে গেলে যাবতীয় সরঞ্জাম এরও সমন্বয় করতে হবে। জীবৎকালের ব্যাপ্তি সীমিত তাই এর মধ্যেই পরবর্তী প্রজন্মকে উন্নততর অবস্থানে প্রতিস্থাপিত করে রেখে যেতে হবে।

তাহলে বর্তমান বাস্তবতার উদ্দেশ্য-বিধেয় দাঁড়াচ্ছে এরকম ১। সম্পদ আহরণ, সংরক্ষণ ও এর সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে আরও সম্পদ আহরণের প্রচেষ্টা অব্যাহত রাখা । ২। এই বাস্তবতায় টিকে থাকা ও উত্তর উত্তর প্রবৃদ্ধির জন্য নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখা। ৩। উন্নততর মানুষে বিবর্তিত হতে গেলে যাবতীয় সরঞ্জাম এর সমন্বয় করা। ৪। জীবৎকালের ব্যাপ্তি সীমিত তাই এর মধ্যেই পরবর্তী প্রজন্মকে উন্নততর অবস্থানে প্রতিস্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা করা। এই চারটি সংকল্পে বর্তমান মানব সকল এক মত বলে মনে হয়। যেহেতু অনন্ত কাল বেচে থাকা যাবে না তাই প্রজন্মের পর প্রজন্ম যাতে টিকে থাকে তার ব্যবস্থা করা। ধার্মিক হোক বা না হোক অস্তিত্ব বলতে আধুনিক মানব সমাজ মূলত একেই বুঝে থাকে বলে মনে হয়।  

 এডিট হিস্ট্রিঃ ০৭সেপ্টেম্বর২০১৭>  ১৭সেপ্টেম্বর২০১৭> ১৯সেপ্টেম্বর২০১৭>০৯জুন২০২২>১৪জুন২০২২>

Wednesday, June 8, 2022

আগে থেকেই কি সব ঠিক করা আছে

 


হকিংস এর ব্ল্যাক হোল বই এর ১২তম অধ্যায়ে “আগে থেকেই কি সব ঠিক করা আছে” এর উপর আমার কিছু বক্তব্য আছে। তার আগে এ বিষয়ে আমার পূর্ব-ধারনা বা প্রি-কনসেপ্ট গুল যাচাই করে নেই, পাশাপাশি অপরাপর অন্যান্যদের সাথে আলাপের ফলে যা বুঝেছি তাদের প্রি-কনসেপ্ট-গুলরও উল্লেখ করব সংক্ষেপে। এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এই অর্থে যে, এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলেন না। হকিংস মহাশয়ের ব্ল্যাক হোল বইয়ের এই অধ্যায়টি আমি একাধিকবার পরেছি যাতে করে বিষয়টাতে উনি কি বলতে চাচ্ছেন আর আমরা সচরাচর যা বুঝে থাকি তার সাথে সামঞ্জস্য সূত্রটা বুঝে দেখা। বিষয়টা স্পর্শকাতর এই কারণে যে, এটা মুসলিমদের আকিদাকেও শক্তভাবে নাড়া দেয়। এ বিষয়টা ভালভাবে বুঝে না দেখে অনেক মুসলিম নিজের অজান্তে সেকুলার হয়ে যায় বলে আমার মনে হয়েছে। অনেকটা এ রকম যে, অত শত বুঝি না, তার চেয়ে বরং যে যা বলে বলুক, আমার বুঝ আমি বুঝি। মানুষের এই বুঝতে না চাওয়াটা মূলত অন্যর সাথে আমার মত মিলুক আর নাই মিলুক আমি যা বুঝেছি তা’ই সর্বতোভাবে সঠিক ধরে নেয়া। এতে করে তাঁর অভ্যন্তরীণ চিন্তা প্রক্রিয়াটা যেমন পোক্ত হয় না তেমনি অন্য লোকজন তার মতামত থেকেও বঞ্চিত হন। বিষয়টা নিয়ে আমি এত চিন্তিত কেন তা বলে নেই। বিষয়টা আমার মধ্যে সমাধান করা ছিল আজ হতে প্রায় ৭ কি ৮ বছর আগে একটা ধর্মীয় পাঠ সভার দীর্ঘমেয়াদী আলোচনায়। বিষয়টা তো মীমাংসিতই ছিল তা হলে আবার এ নিয়ে ভাবনা কেন? কারণ আর কিছুই না ৭ কি ৮ বছর আগের সমাধানটা এখনকার বিচারে অকার্যকর হয়ে গেছে। বিষয়টার পূর্ণ সমাধান করতে চাচ্ছি আমি তাই বর্তমান বাস্তবতার বিচার বিশ্লেষণে।

বইটিতে হকিংস মহোদয় বলেছেন ”নিয়তিবাদ কিংবা নির্ধারণীয়তাবাদে (ডিটারমিনিজম) এ সমস্যাগুলো নিয়ে শতাব্দীর পর শতাব্দী আলোচনা হয়েছে। এই আলোচনা ছিল কিন্তু খানিকটা পণ্ডিতি ব্যাপার। কারণ তখন আমরা বিজ্ঞানের বিধি সম্পর্কে পূর্ণ জ্ঞান থেকে অনেক দূরে এবং আমরা জানতাম না মহাবিশ্বের প্রাথমিক অবস্থা কি করে নির্ধারিত হয়েছিল। “ হকিংস তার এই অধ্যায়েই লিখেছেন, ”যারা ভবিতব্যে বিশ্বাস করেন তারাও রাস্তা পার হওয়ার সময় দুদিক দেখে তবে রাস্তা পার হন।” বিষয়টা বুঝা এত সহজ নয়, শেখ তাক্কিউদ্দিন নবায়াণীর বই নিধামুল ইসলামের দ্বিতীয় অধ্যায় কয়েক সপ্তাহ ধরে পাঠ সভায় আলোচনার পর একটা জায়গায় নিশ্চিত হওয়া গিয়েছিল আবার আজও হকিংস এর বই ব্ল্যাক হোল এর অনুবাদ গ্রন্থ’র ১২ তম অধ্যায় ১৪ বার পরেও অবস্থা সেই একই, এ যেন সপ্ত খণ্ড রামায়ণ পড়ে সীতা কার বাপ বুঝার মত অবস্থা। তবে মোটামুটি আমার চিন্তা ভাবনায় একটা মীমাংসা হয়ে যাচ্ছে। হকিংস মহোদয় ভবিতব্য পূর্ব নির্ধারিত এর পক্ষে রায় দিয়ে পরক্ষনেই বলেছেন তা না’ও তো হতে পারে। তার মীমাংসাটা ধাঁধাঁটার সমাধান প্রদান করে না। আমি নিজের জন্যই একটা মীমাংসায় পৌছতে চাই।

ইসলাম ধর্মীয় পাঠ সভার দীর্ঘ আলোচনায় যা বুঝতাম তা হল, এই প্রশ্নটা ভাগ্য নিয়ে, ভাগ্যে কি আছে বা ভবিতব্যটা কি তা আমরা আগে থেকে জানতে পারিনা, নানা রকম শঙ্কায় ভুগি। প্রচলিত কথায় বলা হয় কপালের লেখন না যায় খণ্ডন।  ইসলাম ধর্ম অনুসারীদের দৃঢ় বিশ্বাস যে ভাগ্য আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত এতটাই যে একটা গাছের পাতাও তার ইচ্ছা ছাড়া নড়ে না। খারাপ হোক বা ভাল হোক তা সবই পূর্ব নির্ধারিত। এই বিষয়টা নিয়ে ইসলাম ধর্মানুসারীদের মধ্যে তিনটা চিন্তা ধারার সৃষ্টি হয়, একটি বলে আমরা কেবল পালকের মত ঘটনাক্রমে ভেসে বেড়াচ্ছি তাই আমাদের নিজেদের থেকে ভাগ্যের উপর হস্তক্ষেপের কোন সুযোগ নাই। কর্মযোগ ও ফলাফল দুটাই পূর্ব নির্ধারিত। হলিউডের টমাস হ্যাংস অভিনীত ফরেস্ট গ্যাম্প ছায়াছবিতে শুরুটাও হয় উড়তে থাকা পালক দিয়ে শেষ ও হয় ওই পালক এর উরে চলা দিয়ে। এই চিন্তা ধারাটা তাই একক ভাবে ইসলামী চিন্তাধারা নাও হতে পারে, পশ্চিমা চিন্তাতেও এটা আছে। ইসলামী দর্শনে আরেকটি ধারা হল যারা মনে করে কর্ম যোগ মানে কর্মটি করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মানুষের পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু ফলাফল আল্লাহর হাতে। আমি গাছ লাগাতে পারি, গাছে পানি দিয়ে যত্ন করে বড় করতে পারি কিন্তু তাতে ফল হবে কি না বা ফলটা উন্নত জাতের হবে কিনা তা আমার নিয়ন্ত্রণের বাইরে। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে আম গাছের চাড়া বড় করলে তাতে কখনই কাঁঠাল ধরবে না। এটাও বলা যায় যে আমি যদি বেলে মাটিতে গাছ লাগাই তা হলেও গাছটা বড় হবে না। গাছটার যত্ন নেওয়া, সারমটি দেয়া, পরিচর্যা করা এ সব করলে তবেই ফলের আশা করা যায়। ওই আশা পর্যন্তই শেষ, নিশ্চিত করে কিছু বলার উপায় নেই। এ বছর খরা হবে না বন্যা হবে তা আগে থেকে কেউ বলতে পারে না। দিবা রাত্রির আবর্তনের মত এ সবই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ”আমরা চেষ্টা করতে পারি বাকিটা আল্লাহর হাতে” এটা একটা প্রচলিত কথা এদের কাছে। আরেকটি ধারা আছে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যারা মনে করে কর্ম ও কর্মফল দুটাই মানুষের হাতে যার বিচার হবে পুনরুত্থান পরবর্তী হাশরের মাঠে। এদের মুতাজিলা সেক্ট বলা হয় বলে জানি। তাই গাছ লাগান ও গাছে ফল হওয়া দুটাই মানুষের কর্ম যোগের ফলাফল। এটা ওই ”মানুষ তার নিজের ভাগ্য নিজেই গড়ে” বলার মত অবস্থা, পার্থক্যটা হল ভাল ও খারাপ আল্লাহর তরফ থেকে আসে এই দৃঢ় বিশ্বাস তারাও মানে তবে কর্মের ইচ্ছা মানুষের স্বাধীন ইচ্ছা ও তার ফলাফল তার কর্মের ফল, তারা মনে করে কর্মের ইচ্ছার উপরই তাদের বিচার হবে আর ফলাফল আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রাকৃতিক নিয়মানুযায়ীই হবে। নাস্তিক্যবাদের “মানুষ তার নিজের ভাগ্য নিজেই গড়ে” মতবাদের সাথে তাই তাদের এখানে পার্থক্য। প্রখ্যাত লেখক শেখ তাক্কিউদ্দিন নবায়ানী তার নিধামুল ইসলাম বই এর দ্বিতীয় অধ্যায়ে বলেছেন এই তিন চিন্তা ধারার প্রতিটির চিন্তা প্রেক্ষিত বা ভিউ-পয়েন্ট ভুল। সবাই জানতে চাচ্ছে বিধাতা কি ভাবে তার বিশ্বটা নিয়ন্ত্রণ করছেন ও তাতে তার ভাগ্যটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। তিঁনি বলতে চাচ্ছেন ভাববার প্রেক্ষিতটা হবে আমাদের নিয়ন্ত্রিত বিশ্ব সীমানার বিচারে। প্রকৃতিতে যা কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে হচ্ছে তার জন্য আমরা দায়ী হতে পারি না আর তা আমাদের ভাগ্যর উপর প্রভাব ফেললেও আমাদের করার কিছু নেই। এর পর আসে মনুষ্য সমাজ কর্তৃক কর্মকাণ্ডের ফলাফলে আপনার ভাগ্যর প্রভাবিত হওয়ার বিষয়। মনে রাখতে হবে এর কতটুকু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, যদি তা আপনার নিয়ন্ত্রণের বাইরে তবে তা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? মুসলিম বিশ্বাস অনুসারে তা অবশ্যই আর কেউ নয় বরং স্বয়ং আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত বলে আপনাকে বিশ্বাস করতে হবে। তাই এই দ্বিতীয় গণ্ডিতে ঘটমান ঘটনা গুলর জন্য আপনার তেমন কিছু করার নেই। যেমন ধরুন হঠাৎ রাস্তায় অনেক দিন আগের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, কিংবা কোন গন্তব্যে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় জামে আটকা পরে গেছেন। এর পর আসে যা কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। কেবল সেই অংশটুকুতে আপনি স্বাধীন ও তার কর্মযোগ ও ফলাফলের জন্য আপনি দায়বদ্ধ হবেন। তাই আপনার স্বাধীন বৃত্তটাতে স্রষ্টা হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণ করেন কি না কিংবা ফেরেশতারা হস্তক্ষেপ করে কিনা তা চিন্তার প্রেক্ষিত হওয়া উচিত নয়। এই চিন্তা প্রেক্ষিতে কি হলে কি হবে না ভেবে ভাবতে হবে কতটুকু আমি করতে পারি আর তার জন্য আমার দায়বদ্ধতাটা কতখানি। কাজ যেটা আমি করছি তা ন্যায় না অন্যায় তাই কেবল বিচার্য হওয়া উচিত। চিন্তা প্রেক্ষিতের এই দিক পরিবর্তন করতে নিধামুল ইসলাম বইটির দ্বিতীয় অধ্যায়ে শেখ তাকিউদ্দিন নাবায়ানী এই পরামর্শই দিয়েছেন। যাহোক এবার হকিংস এর মতামত গুলোয় ফেরত আসি।

বাংলায় অনুবাদকৃত হকিংস মহোদয় তার বই ব্ল্যাক হোল এর ১২ তম অধ্যায়ে ঠিক এ বিষয়টি উল্লেখ করে বলেছেন যদি আমরা ধরে নেই সব কিছু আগে থেকে ঠিক করা আছে তবে তিনটা সমস্যা হয়। তিনি তিনটা সমস্যা উল্লেখ করে তার সমাধান বা মতামত প্রদান করেছেন। আমি উক্ত তিনটি সমস্যা নিজ ভাষায় উল্লেখ করে তিনি যা বলতে চেয়েছেন তার পাশাপাশি আমি যা বুঝি তারও সংযোগ করে একটা নিশ্চিত সীমানায় পৌছাতে চাই। একটি সমন্বিত একীভূত তত্ত্ব যা বিশ্বব্রহ্মাণ্ডের সকল কর্মকাণ্ডের ব্যাখ্যা দিতে পারে বা নিয়ন্ত্রণ করে এরূপ একটি সমন্বিত একীভূত তত্ত্ব কখনও সম্ভব নয় বলে তিনি তার শেষ বই “থিওরি অব এভরিথিং” এ উল্লেখ করেছেন। যা হতে পারে তা হল কত গুল তত্ত্বর সমষ্টি যা এই বিশ্ব পরিচালনার পিছনে কাজ করছে। একক সমন্বিত তত্ত্ব বলতে আসলে তিনি স্রষ্টার সঞ্জাই বুঝাচ্ছেন। গাণিতিক দর্শন অর্থাৎ তারা পদার্থ বিদ্যার গণিত ব্যবহার করে বিগ ব্যাং থেকে সময়ের সূচনা ও আজ পর্যন্ত মহাবিশ্বর বিস্তার ও সম্প্রসারণের পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদানে সক্ষম হয়েছেন। কেবল ব্ল্যাক হোলের কেন্দ্রের সিগুলারিটি নাকি ইনফিনিট কনট্রাকশান (অনন্ত সংকোচন) তা প্রমাণের বাকি আছে এখনো। ব্ল্যাক মেটার সম্পর্কেও সঠিক কিছু বলতে পারা যাচ্ছে না। তবে মহাবিশ্বটার সীমানা আছে কিন্তু কিনারা নাই এটা প্রমাণ করা গেছে বটে গাণিতিক সমীকরণে। তার মানে এটা এক মহা গোলক বা বেলুন যা ক্রমাগত স্ফীত হচ্ছে। এর বাহিরে কি আছে বলার উপায় নেই। হতে পারে বেলুনটা আরেকটা বড় বেলুনের মধ্যে আছে কিংবা এরকম অনেক গুল বেলুন আছে একটা আরেকটার সমান্তরাল কিংবা একাধিকটি একে অপরকে ইন্টারসেক্ট করে এক মহা জট সৃষ্টি করেছে। মহাবিশ্বর চারটি প্রধান বল বা ফোর্স তথা ১) গ্রাভিটেশনাল ২) ইলেক্ট্রো-ম্যাগনেটিক ৩) উইক নিউক্লিয়ার ৪)স্ট্রং নিউক্লিয়ার ফোর্স একীভূত করে তাকে স্রষ্টা হিসেবে বিবেচনা করার প্রবণতা সেই আব-আতশ-খাক-বাত (পানি-আগুন-মাটি-বাতাস) আমল থেকেই চলে আসছে। তা অতি পুরাতন চিন্তা চেতনা বটে যার মীমাংসা আজও হয় নাই। আদি কালে যেমন বলা হতো এই মহাবিশ্বটা একটা কচ্ছপের পিঠের উপর আছে, কার আজব চিন্তা থেকে এই বিশ্বাস এসেছিল তা বলা নাই তবে এটা প্রচলিত বিশ্বাস ছিল, আর আজকের ব্যাখ্যা তার চাইতে কতটাই বা ভিন্ন। ওই সময় তো তাও মহাবিশ্বটা কোথায় আছে কল্পনা করা গেছে। কিন্তু জ্ঞান বিজ্ঞানের এই উন্নত সময়ে সেই কল্পনার সুযোগটাও নষ্ট হয়ে গেছে। 

হকিংস আলোচিত (১ম) প্রথম সমস্যাটি উল্লেখ করেছেন তিনি এভাবে “ধরে নেয়া যাক মহান ঐক্যবদ্ধ তত্ত্ব গাণিতিক বাগ্বিধিতে সুষ্ঠ এবং সংক্ষিপ্ত। সর্ব বিষয়ক সম্পর্কীয় তত্ত্বের একটি বিশেষত্ব এবং সারল্য থাকা উচিত। অথচ কি করে আমরা চার পাশের জটিলতা এবং খুঁটিনাটি বিশদ বিস্তার দেখতে পাই কয়েকটি সমীকরণ তার কারণ দেখাতে পারে। সত্যিই কি বিশ্বাস কারা যেতে পারে যে মহান ঐক্যবদ্ধ তত্ত্ব স্থির করে দিয়েছিল এ সপ্তাহের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গানের রেকর্ডের শিরোনামে থাকবে সিয়াত ও’কনোর কিংবা কসমোপলিটানের প্রচ্ছদপটে ম্যাডোনা থাকবে?” কিংবা গতকাল ০১ জুন ২০২২ রাতে আর্জেন্টিনা বনাম ইটালির ফাইনাল খেলার প্রথমার্ধে আর্জেন্টিনা ২ টা গোল করবে আর দ্বিতীয় অর্ধে আরও ১টা গোল করবে। প্রথমার্ধের পর আমি ঘুমায়ে গিয়েছিলাম তাই দ্বিতীয়ার্ধে যে আরও একটা গোল দিয়েছে তা জানা ছিলনা, পরবর্তী দিন অফিস যাওয়ার পথে রেডিও টুডের  সকালের  খবরে জানতে পারলাম। একটি ঘটনার সাথে কত শত সহস্র ঘটনা জড়িত আর সবগুলো পূর্ব পরিকল্পিত হলে সে তো এক মহা কাণ্ড।

হকিংস প্রথম সমস্যাটার আলোচনায় বলেছেন কণাবাদী বলবিদ্যায় অনিশ্চয়তার সূত্র মতে কণার অবস্থান জানা গেলে তার ভরবেগ বা মোমেন্টাম জানার উপায় থাকে না। গাণিতিক ভাবে কণার অবস্থান যত নিশ্চিত হওয়া যায় তার ভরবেগ তত অনির্দিষ্ট হয়ে যায়। বর্তমানে মহাবিশ্বর উপাদানগুলো অনেক দুরে দুরে অবস্থিত বলে এর প্রভাব চোখে পরে না কিন্তু বিগ-ব্যাং এর সময় যখন সকল বল ও ভর এক বিন্দুতে কেন্দ্রীভূত ছিল তার পর মহা বিস্ফোরণ হল তখন থেকে আজ পর্যন্ত মহাবিশ্ব আজ যে ভাবে আছে তা আরও অন্য অনেক ভাবে বাস্তবায়িত হতে পরত। অর্থাৎ আমরা এখন যে বাস্তবতা দেখছি তার থেকে ভিন্নতর বিভিন্ন বাস্তবতার সৃষ্টি হতে পারত কিন্তু তা না হয়ে আমাদের এই বাস্তবতা হওয়াটা একটা ঘটনা সংঘটন। ভিন্ন বাস্তবতায় হয়ত জার্মান বাহিনী ২য় বিশ্বযুদ্ধে জয়ী হতে পারে কিন্তু তা না হয়ে আমরা জানি তারা মিত্র বাহিনীর কাছে পরাজিত হয়েছিল। ভিন্ন বাস্তবতায় হয়ত ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হয় নাই আর মানব প্রকৃতি বানরের মতই রয়ে গেছে। তা না হয়ে আজকের পৃথিবীটা এরকম হয়েছে তা এক দৈব সংঘটন না কি কোন ঐক্যবদ্ধ তত্ত্ব তা নির্দিষ্ট করে দিয়েছেন । মহা বিস্ফোরণের প্রাথমিক অবস্থায় বল ও ভরের সামান্য তারতম্য হলে আজকের পৃথিবী সৃষ্টি হওয়ার মত মহাবিশ্ব তৈরিই হতো না আর তার মাঝে বুদ্ধিমান প্রাণী হিসেবে মানুষ থাকা তো দুরের কথা।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বলা হয়ে থাকে মানুষটার গায়ের রং, চুলের রং, রক্ত কণার পরিমাণ, উচ্চতা, আয়ুষ্কাল, ধূমপায়ী হবে কি না এ রকম আর অনেক কিছু সবই নাকি মানব দেহের প্রতিটি কোষের ২৩ জোরা ক্রোমোজোমে জেনেটিক কোডে কোডিং করে আগে থেকেই নির্দিষ্ট করা থাকে। সেদিক থেকে এই বৈশিষ্ট্য গুলো মানুষের জন্ম থেকেই নির্ধারিত। এ গুলো তো হল মানুষের গাঠনিক বিষয়াবলী কিন্তু এই প্রাথমিক উপাদানের নির্ধারিত থাকা তার জীবনকালে তারই দ্বারা সংঘটিত কর্মকাণ্ডে কিছুটা হলেও প্রভাব ফেলাটা স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হল এই জেনেটিক কোডিং কার হতে লেখা, উত্তরটা একমাত্র ধার্মিক মতবাদে দেয়া সম্ভব। পত্র পল্লব সহ এই বিশাল প্রকৃতি যাতে আমরা ডুবে আছি আমরাও এই প্রকৃতিরই অংশ। বিচ্ছিন্ন কোন সত্তা নই। উরে এসে জুরে বসা হলে মানব প্রকৃতি এই প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়াতে পারলেও তার গাঠনিক উপাদান ভিন্ন হতে বাধ্য ছিল, কিন্তু তা নয় বরং এই প্রকৃতিরই উপাদান দিয়ে গড়া এই মানব কাঠামো। এ মর্তের মাটি দিয়েই তৈরি মানব সকল বলে ধর্মগ্রন্থ। নাস্তিক্যবাদের দাবি যে মানব বুদ্ধিমত্তাই হল প্রকৃতির সর্বাপেক্ষা উন্নত বস্তু বা উপাদান যা অন্য কোন জীব বা জড়-র মধ্যে নাই। এই কথাটাই কি আশরাফুল মখলুকাত (সকল সৃষ্টির শেরা) ধর্মীয় বিশ্বাসীরা বলে থাকে না? ধর্মের অবস্থান অধিবিদ্য ভাববাদে। অধুনা বলা হয় ভাববাদের দিন শেষ এখন বস্তুবাদের জমানা। বস্তুবাদ থেকে সাম্যবাদ এর উত্থান ও সময়ের সাপেক্ষে এর ক্রমাগত ব্যর্থতাও দৃশ্যমান। বস্তুবাদীই নাস্তিকতার জন্মদাতা আর বস্তুবাদের পতন মানে  আধুনিক মানসে নাস্তিকতারও পতন। তাই বলে অগ্রবর্তী মনব সভ্যতা যে অধিবিদ্য ভাববাদে ফেরত গেছে কিংবা ধর্মিও মতবাদ সমূহের কোন একটাতে ঐক্যমত্য হয়েছে? তা নয়। এই অদ্ভুত মানব সভ্যতায় সব গুল মতবাদই লিভ এন্ড লেট লিভ পদ্ধতিতে কেউ এটা কেউ ওটা তে মনস্থির করে বসে আছে বা জীবন চালাচ্ছে। বিষয়টা এখন এমন যে একটা হলেই হল, সব মতবাদই তো সাধারণ ভালকে ভাল আর সাধারণ মন্দকে মন্দ বলে। কঠিন কঠোর হয়ে মৌলবাদী হওয়ার দরকার কি। বরং লিবারেল হয়ে সেকুলার বা ধর্ম নিরপেক্ষ থাকা অনেক সহজ। বিশেষ করে ধর্ম যখন প্রাত্যহিক অর্থনীতিতে তেমন একটা নাক গলায় না। যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে না বিজ্ঞান না ধর্ম স্পষ্ট করে কিছু্ই বলতে পারে না তাই এটাকে ভবিতব্যর উপর ছেড়ে দেওয়াই যুক্তি যুক্ত। এটাই বোধ হয় সর্বাধিক আধুনিক মানুষের মনোভঙ্গি বর্তমান সময়কালে।

হকিংস আলোচিত (২) দ্বিতীয় সমস্যাটি উল্লেখ করেছেন এভাবে “মহান ঐক্যবদ্ধ তত্ত্ব সমস্তই স্থির করে এ কল্পনের দ্বিতীয় সমস্যাঃ আমরা যা বলি সবই নির্ধারিত হয় তত্ত্বটি দিয়ে। কিন্তু বাক্যটি সঠিক হবে সেটা কেন নির্ধারিত হবে? ভুল হওয়ার সম্ভাবনাই বেশি নয় কি? কারণ একটি সঠিক বক্তব্য থাকলে ভুল বক্তব্য অনেক থাকে।”  দ্বিতীয় সমস্যার আলোচনায় তিনি ডারউনের প্রাকৃতিক নির্বাচন (ন্যাচারাল সিলেকশন) এর সারভাইবাল এ্যাট দি ফিটেস্ট অধিকল্পনকে বেছে নিয়েছেন। উনার মতে জীবনের উৎপত্তি দৈব সংঘটনে প্রোটিন অণুর মত বৃহৎ অণুর সৃষ্টি হয়েছে যা হতে ডিএনএ আর আরএনএ (ডি-অক্সিরাইবোজ নিউক্লিক এসিড বা রাইবোজ নিউক্লিক এসিড) তৎ পরবর্তীতে জীবাণু ও অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি। উনি বলছেন বানর আর মানবের ডিএনএ’র মধ্যে সদৃশ আছে। সামান্য পরিবর্তনে মানুষের স্মৃতি ধারণ ক্ষমতা ও ভাষা ব্যবহার করার ক্ষমতার জন্য, অন্য ভাবে বলা যায় বুদ্ধিমত্তা বা ইনটালেক্ট এর সৃষ্টি। আর তারও বহু বছর পর লিখিত ইতিহাস সঞ্চিত রাখার ইতিহাস মাত্র ১০ হাজার বছরের। বানর থেকে মানুষে রূপান্তরে ৩০০ কোটি বছর অতিবাহিত হয়ে গেছে। উনি বলছেন ডিএনএ তে ত্রুটি ছিল বলেই সারভাইভালের জন্য এক প্রজাতি নিম্নতর প্রজাতিকে বিলুপ্ত করে তার জায়গা দখল করে নেয়। বিষয়টা ন্যাচারাল সিলেকশন এর মাধ্যমেই হয়েছে বলে তার মত। এই অধি-কল্পনা যা পরীক্ষাগারে পর্যবেক্ষণ করে প্রমাণ করা সম্ভব নয়। তাই অনুমান ভিত্তিক। কিছুদিন আগে হারুন ইয়াহিয়া (তুরস্কর আদনান ওখতার এর ছদ্মনাম) প্রকাশিত বইগুল বিস্তারিত ছবি সহকারে ডারউনের প্রস্তাবিত ন্যাচারাল সিলেকশন কে ভ্রান্ত প্রমাণের প্রচুর প্রমাণ উপস্থাপন করেছেন। এখানে কার বক্তব্যটি সঠিক তা নিশ্চিত করে বলার উপায় নেই। আমার মতে ন্যাচারাল সিলেকশন মতবাদটাই সঠিক আর প্রোটিন অণুর সংশ্লেষণ প্রক্রিয়া দেখলে অবাক না হয়ে পারা যায় না। এত জটিল অণু কিভাবে সংয়ক্রিয় ভাবে নিজে থেকেই সংগঠিত হয় তা আশ্চর্য জনক বটে। এই যে আমার মতামত এটা কি পূর্ব নির্ধারিত না কি আমার নিজস্ব সিদ্ধান্ত, আমি এখন নিলাম যা আগে ছিল না? না কি তা আরোপিত আগে থেকেই ঠিক করা ছিল যে আমি সঠিক সিদ্ধান্ত নিব কিংবা বেঠিক সিদ্ধান্ত নিব। এটা সেই দ্বিঘাত সমীকরণের মত হয়ে গেল। দুটো ভেরিয়েবল একসাথে সমাধান করার উপায় থাকে না যদি না একটা জানা যায়। 

জর্ডানের শেখ তাকীউদ্দিন নাবাহানি (রাহিমহুল্লাহ) তার বই “থটস” এ বলেছেন, যে কোন সমস্যার সমাধান হওয়া উচিত বাস্তব ভিত্তিক, তা যুক্তিবাদী ভাবধারারও হবে না আবার বিজ্ঞান ধর্মী ভাবধারারও হবে না কারণ তাতে মনগড়া বা স্পেকুলেশান সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। বাস্তব ভিত্তিক যা বাস্তবে আছে বুঝা যায় আর যা মনকে প্রশান্ত করে এরূপ একটি মীমাংসায় পৌঁছান যায় কেবল রেশনাল থিংকিং পদ্ধতিতে। এটা গভীর চিন্তা নয় বরং আলোকিত চিন্তার প্রেক্ষিত থেকে বিচার করতে হবে। সেই বাস্তব ভিত্তি থেকে বিচার করলে দ্বিতীয় সমস্যাটা এমন যে, আমি এখন যা বলব তা কি আগে থেকেই ঠিক করা আছে? আমি তো এর পক্ষে কিংবা বিপক্ষেও বলতে পারি। এটা কি পূর্ব নির্ধারিত না কি আমার ইচ্ছাধীন। আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি-উইলই তো মন, মনের ইচ্ছা তা’ও কি পূর্ব নির্ধারিত, তা হলে আমার স্বকীয় সত্তার অস্তিত্বর সঞ্জা টা কি হবে। আমি তবে কি রোবট না কি ফেরেশতা যাদের নিজেদের ইচ্ছা বলে কিছু নাই। আবার প্রশ্ন রাখা যায় ফেরেশতাদের যদি স্বাধীন চিন্তা শক্তি না থাকতো বা মহান স্রষ্টা যদি তাদের সেই ক্ষমতা না দিতেন তবে তাদের জিজ্ঞাসা করার প্রসঙ্গটা কি আসত যে মর্তে আদম বা স্রষ্টার খলিফা বা প্রতিনিধি পাঠান হবে, সেক্ষেত্রে তাদের মতামত টা কি।

হকিংস আলোচিত (৩) তৃতীয় সমস্যাটি উল্লেখ করেছেন এভাবে “আগে থেকেই সব ঠিক করা রয়েছে – এই কল্পনের আরেকটি সমস্যা আমরা মনে করি আমাদের স্বাধীন ইচ্ছা রয়েছে। আমরা যদি কিছু করব বলে ঠিক করি, তাহলে সেটা করার স্বাধীনতা আমাদের আছে। কিন্তু সবই যদি বিজ্ঞানের বিধি দিয়ে নির্ধারিত হয় তাহলে স্বাধীন ইচ্ছা নিশ্চয়ই একটা মায়া এবং আমাদের যদি স্বাধীন ইচ্ছা না থাকে তাহলে কৃতকর্মের জন্য আমাদের দায়িত্বের ভিত্তি কি? কোন উন্মাদ যদি কোন অপরাধ করে তাহলে আমরা তাকে শাস্তি দিই না। তার কারণ আমরা মেনে নিয়েছি, সে এ কাজ না করে পারে না। কিন্তু মহান ঐক্যবদ্ধ তত্ত্ব যদি আমাদের সকলের নিয়ামক হয় তাহলে আমরা কেউই সে কাজ না করে পারি না। সুতরাং কৃতকর্মের জন্য কোন লোককে দায়ী করা হবে?”

মানুষের মষ্তষ্কে রয়েছে ২.৫ মিলিয়ন গিগাবাইট মেমরির সমতুল্য জায়গা যার মাত্র ১০% সে ব্যবহার করে থাকে, তার চোখের ক্ষমতা ৩২৪ মিলিয়ন পিক্সেল, কিডনিতে রয়েছে ১.২ মিলিয়ন ফিল্টারিং ইউনিট, চলাচল ও ব্যালেন্সের জন্য রয়েছে ২০৬ হাড্ডির পা, বছরে ৩৮ মিলিয়ন রিদমের বা পাল্স এর হৃদ যন্ত্র যা দেহজুরে বিস্তৃত ৪০ হাজার কিলোমিটার রক্ত সংবহন তন্ত্রে রক্ত সঞ্চালনে সক্ষম। মানবের এতদ্ বিবরণ যেন দানবের সমান। আর তার মস্তিষ্ক তে কত লক্ষ কোটি নিউরন সমন্বয়ে গঠিত, তা যেন একটা ছোটোখাটো মহাবিশ্ব। এত বৃহৎ দানবের ভবিতব্য ফোরকাস্ট করা বিজ্ঞানের বর্তমান ক্ষমতায় প্রায় অসম্ভব। অদূর ভবিষ্যতে করা যাবে তা কল্পনা করাও শক্ত।  মানবিক আচরণ প্রসঙ্গে হকিংস তার বইয়ে লিখেছেন “মানবিক আচরণ সম্পর্কে কোন ভবিষ্যদ্বাণী করার অসামর্থ্যের সত্যিকারের কারণ এ কাজটা খুব শক্ত। আমরা আমাদের মস্তিষ্কের ক্রিয়া শাসনকারী মূলগত ভৌত বিধিগুলো জানি। তুলনায় তারা সরল কিন্তু কয়েকটি কণিকা বেশি জড়িত থাকলে সমীকরণ সমাধান খুবই শক্ত। এমনকি সরলতর নিউটনীয় তত্ত্বেও নির্ভুলভাবে সমীকরণ সমাধান করা যায় শুধুমাত্র দুটি কণিকার ক্ষেত্রে। তিনটি কিংবা ততোধিক কণিকা থাকলে আসন্নতার দ্বারস্থ হতে হয়। কণিকার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাঠিন্যও বাড়ে। মানুষের মস্তিষ্কে প্রায় ১০২৬ কিংবা ১০০ মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কণা রয়েছে। মস্তিষ্কের প্রাথমিক  অবস্থা এবং যে স্নায়বিক উপাত্তগুলো তাতে প্রবেশ করছে, সেটা জানা থাকলে বোঝা যাবে এ সংখ্যা এত বেশি যে, আমরা কোনোদিনও মস্তিষ্ক কি রকম আচরণ করবে সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পারবো না।” তিনি আরও বলেছেন “যা ঘটে তার সবই পূর্ব পরিকল্পিত, এই কল্পনের ওপর নির্ভর করে কেউ নিজের আচরণের ভিত গড়তে পারে না কারণ, ভাগ্যে কি নির্ধারিত আছে সেটা সে জানে না।”

অনেকের প্রশ্ন সবই যদি পূর্ব হতে নির্ধারিত হয়ে থাকে তা হলে আমি কোন অন্যায় করলে তা তো আমার দোষ হওয়ার কথা নয়। এরূপ ভুল চিন্তা থেকে রেহাই পেতে নিধামুল ইসলাম বইটির দ্বিতীয় অধ্যায়ে শেখ তাকীউদ্দিন নাবাহানি (রাহিমহুল্লাহ)র পরামর্শ মত চিন্তা প্রেক্ষিত টা একটা সমাধান দেয় বটে। আমার স্বাধীন কর্মবৃত্তে আমি যা করছি তার জন্যই আমি দায়বদ্ধ, তার জন্যই আমার বিচার হবে, আমার নিয়ন্ত্রণের বাইরের কোন কর্মকাণ্ডের পরিণতির জন্য আমি দায়বদ্ধ নই। তাই আমার অজান্তে আমার বারান্দার কোন একটা গাছের টব পড়ে গিয়ে নিচে দড়িয়ে থাকা কোন লোকের মাথা ফেটে গেলে তার জন্য আমি দায়ী নই। ছুরি দিয়ে আপেল কাটব না মানুষের গলা কাটব তা আমার ইচ্ছাধীন, চাকু কাটবে কারণ তার ধার আছে এটা তার বৈশিষ্ট্য। ওই চাকু দিয়ে আমি কি করছি তার জন্য আমি দায়ী, চাকুটা দায়ী নয়। তাই প্রকৃতির উপাদানের নিয়ম গুল নির্দিষ্ট আর এই প্রকৃতিতে আমার স্বাধীন জগতে আমি সেই প্রাকৃতিক উপাদান সমূহ দিয়ে যা করব তা’র প্রেক্ষিতেই আমার বিচার হবে বলে মুসলমানরা বিশ্বাস করে।

কয়েকটি ঘটনার উদাহারণ দিলে হয়ত বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। বিগত ২০ ফেব্রুয়ারি ২০২২ আমি অফিস থেকে স্টাফ বাসে বাড়ি ফিরছিলাম, সামান্য বৃষ্টি হওয়াতে ভাবলাম পাঠাও মোটরসাইকেলে গেলে ভিজে যাব তাই ঘুরো পথে সিদ্ধান্ত নিলাম স্টাফ বাসেই যাব যতই সময় লাগুক না কেন। সন্ধ্যা ৬টা হতে ৮টা বাসে বসা বিরক্ত লাগছিল, খিদাও পেয়েছিল। র‌্যাংস ফ্লাইওভারে আবারও জ্যামে আটকা পরেছে দোতালা স্টাফ বাসটি। ভাবলাম নিচে গিয়ে দেখি বাদাম ওয়ালা পাওয়া যায় কিনা। বাস থেকে নেমে এক বাদাম ওয়ালাকে দেখি বাদাম বিক্রি করছে, ও’র কাছে বললাম তাড়াতাড়ি আমাকে ১০ টাকার বাদাম দাও। ও তখন পাশে দাঁড়ান একটা প্রিজন ভ্যানের একাধিক বাড়ান হাতে বাদাম তুলে দিতে ব্যস্ত তাই আমাকে দিতে পারছিল না। এমন সময় জ্যামে জমে থাকা গাড়ি গুল চলা শুরু করল, আমি আমাদের স্টাফ বাসের সামনে আর পাশ দিয়ে একটা লম্বা বাস চলে যাচ্ছে তাই সড়তে পারছিনা, যখন বাসটা পাস কাটাল আমি সরে এস আমাদের স্টাফ বাসে উঠতে গেলাম কিন্তু হেল্পার নাদের আমাকে ধরতে গিয়ে উল্টা ধাক্কা লাগল, চলন্ত বাসে উঠতে না পেরে পরে গেলাম, একদিকে সরি সারি মোটরসাইকেল আর একদিকে স্টাফ বাস, ডান পাটা ভাজ করেছিলাম কিন্তু বাম পা’টা চাকার নিচে চলে গেল, প্রতিটা আঙ্গুলের উপর দিয়ে বাসের চাকা যাওয়াও টের পেলাম, এক মটরসাইকেলওয়ালা বলছিল পা’ টা গেছে। বাসের হেল্পার নাদের সহ একজন আমাকে ধরে বাসে উঠাল, উঠে ভাল করে বাম পা টা গোড়ালি থেকে নারা চার করে দেখলাম, করা যায়, বাসের মধ্যে হেটেও দেখলাম, হাটা যাচ্ছে। মোবাইলের টর্চ দিয়ে দেখলাম পা টার গোড়ালি থেকে বাম পাশে থেঁতলে গেছে, রক্তও দেখা যাচ্ছে। ফোন করলাম ছেলে বেলার বন্ধু হাড়ের ডাক্তার টিপুকে, ও বলল ও বান্দরবনের উদ্দেশ্যে রওনা হচ্ছে, আর আমি যেহেতু ততোক্ষণে আগারগাঁও এর কাছে চলে এসেছি আর পঙ্গু হাসপাতাল কাছাকাছি তাই ওখানে ডাক্তার আছে আমাকে দেখতে পারবে। রওনা হলাম একা একাই, রিক্সা নিয়ে চলে গেলাম পঙ্গু হাসপাতালে। ওখানে এক্সরে করে ডাক্তার দেখল পা এর হাঁর একটাও ভাঙ্গে নাই, নরম টিসু গুল শুধু থেঁতলে গেছে। প্লাসটার করে তবে বাড়ি ফিরেছিলাম সেদিন অনেক রাতে। আমার এই এক্সিডেন্টের পুরটাই কি ছিল পূর্ব নির্ধারিত। এই যে আমার বিরক্ত হয়ে বাস থেকে নামা, আমি তো বাদাম ওয়ালাকে বাসে উঠে আসতে বলতে পারতাম, তা না করে কেন নিচে নামলাম। আমার বাম গোড়ালির উপর দিয়ে দোতালা বাসের একটা চাকা চলে গেল তার পরও একটা হাড়ও ভাংল না, সবাই বলে বাবা-মা এর দোয়া ছিল আমার উপর। আমার চাচাত ভাই হিরা আইসিডিডিআরবি’র ডাক্তার, ও তো বিশ্বাসই করে না আমার পা এর উপর দিয়ে দোতালা বাস এর চাকা চলে গেছে, ও’র কথায় তা হলে তো হাড় গুড়া গুড়া হয়ে যাওয়ার কথা। ১১ দিন বিছানায় পরে থেকে হাটতে পারলাম আর প্রায় এক মাসে স্বাভাবিক হলাম। এই যে ঘটনা, এটার কতটা পূর্ব নির্ধারিত আর কতটা দৈব সংঘটন তা গবেষণার বিষয় বটে। মুসলিম হিসেবে বিশ্বাস করতেই হবে যে এর পুরটাই নির্ধারিত ছিল কিন্তু তা কিসের জন্য আজকের এই লেখায় বিষয়টার উল্লেখ করব বলে? ওই ঘটনায় পা টা কাটা পরলে চিরতরে পঙ্গু হয়ে যেতাম, চাকুরী হারাতাম, জীবনে বিপর্যয় নেমে আসত। তা ঘটেনি, আমি আবার স্বাভাবিক হয়েছি যদিও বাম পাতে জোর কম পাই ইদানীং। বাস থেকে নামার সিদ্ধান্তটি আমার স্বাধীন ইচ্ছা না কি আমার উপর আরোপিত ইচ্ছা ছিল?  হলিউডের ম্যাট্রিক্স মুভিতে দেখান হয় জীবনের পারপাস বা উদ্দেশ্য কত গুল চয়েস (পছন্দ) বা সুযোগ (অপশান) এর এক গোলক ধাঁধাঁ। উদ্দেশ্য বা লক্ষ্যে পৌছাতে আপনার সামনে বাধা আসবেই আর তার সমাধানে একাধিক অপশান বা সুযোগ থাকবে, এর মধ্য হতে আপনাকেই বেছে নিতে হবে সঠিক পথটি। তাই বলা হয় পথ অনেক কিন্তু লক্ষ্য একটাই। কোন পথে যাবেন তা আপনার উপর। পছন্দ আমার হলে সেই সিদ্ধান্তটাও কি পূর্ব হতে ঠিক করা আছে? আমার মনের স্বাধীনতার মাত্রাটা তবে কতটুকু? এক্ষেত্রে শেখ তাকিউদ্দিন নবায়ানীর বাই নিধামুল ইসলামের দ্বিতীয় অধ্যায়ে যা বলেছেন যে আমাদের স্বাধীন ইচ্ছার গণ্ডি কেবল মাত্র আমাদের নিয়ন্ত্রণাধীন গোলকে। তাই বাসে উঠলে ড্রাইভার এর ইচ্ছার উপর আমাদের নিয়ন্ত্রিত বিশ্বটা ছোট হয়ে আসে তখন ওই বাস ড্রাইভারের নিয়ন্ত্রিত বিশ্বে আমাদের হাত পা বাধা অবস্থায় থাকতে হয়। স্রষ্টা ওই ড্রাইভার এর ভাগ্যে যা লিখে রেখেছেন তার উপরই যে আমার ভাগ্য নির্ভর করে তাও নয়। কারণ ড্রাইভার ভুল করে বাসটাকে খাদে নিয়ে ফেললে তাতে বেশ কিছু যাত্রী ক্ষত-বিক্ষত কিংবা নিহত হলেও আমার কিছু নাও তো হতে পারে আবার হতেও পারে। এরূপ ক্ষেত্রে আমার স্বাধীন ইচ্ছার গণ্ডিটা কতটুকু তা বুঝা অত্যন্ত কঠিন বটে। আমি একবার ২০০০ সালে সিলেট থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছিলাম, টিকেট না পেয়ে পুরটা পথ বুফে কারে কখন দাড়ায়ে কখন বসে আসতে হয়, যখন তেজগাঁও এর বাকটা পার হচ্ছিল ট্র্রেন তখন এর গতি অত্যন্ত ধীর হয়ে যায়, আমার মনে হচ্ছিল সেই কমলাপুর না গিয়ে এখানে নেমে গেলে বাসায় তাড়াতাড়ি যাওয়া যাবে, যেই ভাবা সেই কাজ, দিলাম লাফ, হাতে ছিল একটা ঝিনুকের তৈরি ঝাড়বাতি, ওটা ভঙ্গুর বলে বুফে কারের ওয়েটারকে ধরতে বলেছিলাম যাতে আমি নেমে গেলে আমাকে ছুড়ে দিবে। আমি নামলাম ঠিকই তর পর দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে পরে গেলাম। আমি পরে যাওয়াতে ওই ওয়েটার আর আমাকে ঝাড়বাতিটা ছুড়ে দিলনা, আমি আহত হই নাই, কেবল হাতঘড়িটার ফিতা ছিঁড়ে গিয়েছিল। ওই অবস্থায় আমি রিক্সা নিয়ে কাওরান বাজার থেকে কমলাপুর যেয়ে ওই ট্রেন খুঁজে বের করে সেই ঝাড়বাতিটা উদ্ধার করেছিলাম। এই ঘটনা গুলোর সবগুলি কি পূর্ব নির্ধারিত না কি আমার ইচ্ছাধীন ছিল। ঝাড়বাতিটা আমি আমেরিকার এক পেন ফ্রেন্ড কে পাঠাব চিন্তা করে কিনেছিলাম তাই ও’টার এত গুরুত্ব ছিল আমার কাছে কিন্তু সেই ঝিনুকের তৈরি ঝাড়বাতিটা আর পাঠানো হয় নাই সেই পেন ফ্রেন্ডকে। মানব ইচ্ছা আর তার বাস্তবায়ন এখানে স্রষ্টা হস্তক্ষেপ করেন বলে আমার মনে হয় না। স্বাধীন ইচ্ছা প্রয়োগের সীমানাটা কখনো বাড়ে কখনো কমে এবং তা সীমাবদ্ধ বাস্তবতার প্রেক্ষিতে।

অনেক আগে এটিএন বাংলা টিভিতে “ইট ইজ রিটেন” অনুষ্ঠানে বলা হতো তাদের কাছে চিঠি লিখলে তারা ফ্রি বাইবেল পাঠায়ে দিবে, লিখেছিলাম চিঠি, ও’রা পাঠাল কত গুল বাইবেলের পৃষ্ঠা যার শেষে একটি প্রশ্নপত্র। যা পূরণ করে ওদের ফেরত পাঠালে ওরা পরবর্তী সেট পাঠাবে। এভাবে তৃতীয় সেট টা তে এক জায়গায় লেখা কোন এক পাদ্রী স্রষ্টার সাথে ইডেন বাগানে হেটে হেটে কথা বলছেন। অর্থাৎ স্রষ্টা মানব সদৃশ ও তারই ইমেজে মানব সৃষ্টি করেছেন, এটা আমি মানি কি না তা জানতে চাচ্ছে। আমি উত্তর না বলাতে ও’রা আমাকে পরবর্তীতে আর কিছুই পাঠায় নাই। প্রতিটা ধর্ম প্রচারকই অন্যকে তার মত করে বিশ্ব বিবেচনা করতে বাধ্য করতে চায়, এই প্রবণতাটা নিজেই নেতিবাচক। প্রত্যেক মানব আত্মারই নিজস্ব স্বাধীন চিন্তা শক্তি আছে, তাকে কাঁটাতার দিয়ে বাধতে হবে কেন? আর এই বাধ্য করাতে ওই ধর্ম প্রচারকেরই বা কি সন্তুষ্টি নিহিত থাকতে পারে তা বুঝা মুশকিল। মানুষের চিন্তা করার ক্ষমতা ও তা প্রকাশ করার বাসনাই তাকে মানব করে তুলে। বানর থেকে শুরু করে অন্য সকল প্রাণীর এই ক্ষমতা নাই। স্রষ্টা তা তাদের দেন নাই। এই স্বাধীনতাটাও কি তবে অবরুদ্ধ প্রাকৃতিক নিতি দ্বারা? আমি পরবর্তী লাইনটা কি লিখব তা যদি আগে থেকেই ঠিক করা থাকে তবে আর লিখার কি দরকার, না কি আমি বাধ্য তা আমাকে লিখতেই হবে? হলিউড মুভি “ব্রুস অলমাইটি”তে দেখায় স্রষ্টা’র ভূমিকায় মরগান ফ্রিমেন তার ক্ষমতা মানব চরিত্রে অভিনয়কারী জিম ক্যরিকে হস্তান্তর করার সময় বলছে, সে সবই পারবে কিন্তু মানুষের স্বাধীন ইচ্ছা বা ফ্রি-উইলে কোন হস্তক্ষেপ করতে পারবে না। ইসলাম ধর্মেও আছে হক্কউল ইবাদ আল্লাহ হাশরের ময়দানে ক্ষমা করবেন না। অর্থাৎ যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির কাছে কিছু পাওনা থাকে তবে তা তাকে পরিশোধ করতেই হবে। তা বস্তুগত হোক বা মনস্তাত্ত্বিক হোক।

পদার্থ বিদ্যার স্ট্রিং থিওরিতে এই ত্রিমাত্রিক বিশ্বে আর অনেক মাত্রা আছে তা বিগ ব্যাং এর পর কুঁকড়ে এত ছোট হয়ে গেছে যে তা আমাদের নজরেই আসে না। তা নজরে আসলে আমাদের দেহাকৃতি হয়ত অন্যরকম দেখাত। জনাব জাফর ইকবাল মহোদয় তার ছোটদের জন্য লেখা বই য়ে বলেছেন দ্বিমাত্রিক বিশ্ব হওয়া সম্ভব নয় তাতে প্রানীগুল খাদ্যনালী বরাবর দু টুকরা হয়ে যেত। বহু মাত্রিক বিশ্বে যে মাত্রা গুল কুকরে ছোট হয়ে গেছে যা আমরা দেখতেই পাইনা সেই মাত্রাতেই হয়ত আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা মুনকার-নাকির বসে বসে আমাদের ভাল মন্দের রেজিস্টার পরিপালন করছেন কে জানে। তাছাড়া জানা যায় মহাবিশ্বর সূচনা লগ্নে ম্যাটার আর এন্টি-মেটার তথা পদার্থ ও প্রতি পদার্থ ছিল, একটি অপরটিকে অকার্যকর করার পর যে টুকু পদার্থ বেচে গেছে তা দিয়েই নাকি এই বিশাল মহাবিশ্ব গঠিত। হকিংস তার বই যে বলেছেন ভবিষ্যতে যাওয়া সম্ভব নয় কারণ ভবিষ্যতে গেলে সেই অবস্থার পরিবর্তন সাধন করলে তা বর্তমানকে বদলে দিবে। তেমনি অতীতেও যাওয়া সম্ভব নয় কারণ সে ক্ষেত্রেও আমরা বর্তমানকে প্রভাবিত করতে পারব। হলিউডের ব্যাক টু দ্যা ফিউচার মুভির কথা উল্লেখ করেছেন তিনি। তিনি অন্যত্র বলেছেন বিকল্প অতীতের মত বিকল্প ভবিষ্যৎ আছে। তাই অতীত কিংবা ভবিষ্যতে যাওয়ার কোন সম্ভাবনাই নাই। বর্তমানই তাই আমাদের একমাত্র অস্তিত্ব ও বাস্তবতা।

আমার প্রাক্তন গাড়ির ড্রাইভার সোহেল প্রায়ই বলতো আল্লাহ কত মহান তিনি তিমি মাছেরও রিজিকের ব্যবস্থা করেন, যে তিমি মাছ আস্ত একটা হাতি গলধকরণ করে ফেলতে পারে। তাকে নিয়ে নাস্তা করতাম যখন সে আমাকে গাড়ি চালনার প্রিশিক্ষন দিত। তখন দেখতাম তার’ও তিমি মাছের মত খিদা, প্রচুর খেত। রিজিক পূর্ব নির্ধারিত এটা মুসলমানদের দৃঢ় বিশ্বাস। রিজিক নিয়ে সংগৃহীত কিছু কথা এ রকম, “■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। ■▪রিজিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা। ■▪রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং ■▪রিজিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি। ■▪ রিজিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। ■▪ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট। ■▪ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি। ■▪ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন। ■▪ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার। ■▪ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস! ■▪ আমি যেই ফলটি আজকে টেকনাফ  বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না। ■▪ রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী! ■▪ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। ■▪ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছেন। ■▪ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তওয়াক্কল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা, আল্লাহ তা'আলা বলেনঃ -------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।" (সুরা হুদ : আয়াত ৬) ■▪ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ -------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিজিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।" (সুরা ত্বালাক : আয়াত ২-৩)। ” রিজিক প্রসঙ্গে, যথার্থ ব্যাখ্যার পাশাপাশি অনেক অতিরঞ্জন আছে। উপরোক্ত সংগৃহীত রিজিক সম্পর্কীয় বক্তব্য পড়লে বুঝা যায় রিজিকের সঠিক ব্যাখ্যা দিতে দিতে তাকে এক পর্যায়ে এত বড় করে ফেলা হয়েছে যে তা সকল বিষয়কে আত্মস্থ করে ফেলে। ভাবাবেগের আতিশয্যে কোন বিষয়ের সঞ্জায়নের উদ্দেশ্যটাকে ভণ্ডুল করে দেয়ার প্রবণতা এরকম অনেক দেখা যায়।

হকিংস মহোদয় তার অধ্যায় শেষে বলেছেন, যদি প্রশ্ন করেন সব কিছু কি আগে থেকেই ঠিক করা আছে, আমার উত্তর হ্যাঁ। তবে উত্তর না ও তো হতে পারে। তাঁর এই উত্তর দ্বিধান্বিত। এত আলোচনার পর এই দ্বিধান্বিত মতামত আমার ভাল লাগে নাই। এবার আমি যা বুঝি তা বলি, প্রথমত আমি মনে করি মানুষের স্বাধীন নিন্ত্রনাধীন সীমানার মধ্যে কর্মযোগ ও কর্মফল দুটই মানুষের হাতে। কর্মফল নির্দিষ্ট জেনে মানুষ চিন্তার ভিত রচনা করতে পারে না। এটা নিতান্তই অবাস্তব। ছোটোখাটো খুঁটি নাটি বিষয়গুলো পূর্ব নির্ধারিত হয়ে আছে ভাবতে আমার ইচ্ছা করে না। আমার স্বাধীন ইচ্ছা আছে, আমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি। আমি যা বলছি তা ঠিক না বেঠিক বা এটাই ঠিক হবে কেন, এর অন্যথাও তো ঠিক হতে পারে। হতেই তো পারে, কিন্তু আমাকে একটা ভিত্তি বেছে নিয়েই তো সিদ্ধান্ত নিতে হবে। সেই ভিত্তিটা নিঃসন্দেহে আমার মনের স্বাধীন চেতনার অস্তিত্ব। এই ক্ষমতা স্রষ্টাই মানবকে প্রদান করেছেন এবং তিনি তা নিন্ত্রন করেন বলে আমার বিশ্বাস হয় না। তা হলে ফেরেশ্তা আর মানবের মধ্যে কোন পার্থক্য থাকতো না। এই মীমাংসা আমার আকিদার সাথে সংঘর্ষিক নয় এই কারণে যে, আমার উপর আরোপিত স্বাধীনতার সীমানা স্রষ্টা কর্তৃক নির্ধারিত আর এই স্বাধীন ক্ষেত্রে আমার আচার বিচার ও কর্ম সম্পাদন সকল কিছুর জন্যই আমি দায় বদ্ধ। এই সীমিত ক্ষেত্রে ও ক্ষমতায় আমি সব দিক থেকে স্বাধীন ব্যক্তি।

ফুট নোটঃ ১২ তম অধ্যায়, বইঃ ”ব্ল্যাক হোল” মূলঃ স্টিফেন হকিং ভাষান্তরঃ এনায়েত রসুল, প্রথম প্রকাশ ২০১১, ”আকাশ” - সিকদার প্রেস অ্যান্ড পাবলিকেশন্স এর একটি সৃজনশীল প্রকাশনা সংস্থা, ৩৮ বাংলাবাজার, ঢাকা-১০০০।

এডিট হিষ্ট্রঃ ০৬জুন২০২১> ২৩মে২০২২> ২৯মে২০২২>০১জুন২০২২>৪জুন২০২২> ৮জুন২০২২>

Thursday, May 12, 2022

মসজিদ ভিত্তিক সমাজ ও সম্মানিত ইমাম সাহেব গন

সবাই অবগত আছেন শুক্রবারে জুম্মায় মসজিদের অবস্থা পাল্টে যায়। কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঐ দিন এত যে পণ্ডিত লোকেরা কিংবা সমাজের গণ্য মান্য বরেণ্য লোকজন তসবি,জায়নামাজ বগলদাবা করে মসজিদে আসেন তারা কি নিজেদের সন্তানদের মানুষ করার সময় একবারও ভেবেছিলেন যে,তার সন্তানটি মসজিদের সম্মানিত ইমাম হোক বা হওয়া উচিত ছিল?আমাদের মসজিদের ইমাম সাহেবরা হবেন কেবল গ্রাম থেকে উঠে আসা মাদ্রাসা শিক্ষিত হাফেজ সাহেবরা। ইমাম হওয়া কি ডাক্তার,ইঞ্জিনিয়ার হওয়ার মত একটি পেশা হতে পারে? নামাজ পড়ানো কখনও পেশা হতে পারে? ২০১৬ সালের ১৫ই ডিসেম্বর জুম্মা থেকে এসে মহা বিরক্ত হয়ে কিছু কথা লিখেছিলাম ফেইসবুকে,কেউ কোন মন্তব্য করেনি,বড়মামা ও সোনালী ব্যাংক, বেগম রোকেয়া সরণী শাখার তৎকালীন ম্যানেজার তানজিম স্যারকেও পড়তে দিয়েছিলাম, কি বলেন জানার জন্য,কেউ কিছু বলেন নি,পুর ব্যাপারটি বেমালুম হজম করে ফেলেছিলেন দুজনেই। তারা কিছুই বললেন না কেন তা আজও আমার অজানা। আমার সহজ সরল প্রশ্ন ছিল লেখাটাতে,আজকে আমরা যদি মসজিদে উন্নত মনষ্ক,উচ্চ শিক্ষিত ইমাম সাহেবদের পেতাম,আমার মনে হয় জুম্মার নামাজের মত প্রত্যেক ওয়াক্তে বিশাল বিশাল জামাত হত। মসজিদের ইমাম সাহেবদের ষ্টেরিয়টাইপ হতে হবে কেন? লম্বা আলখাল্লা, আতরের গন্ধ ও সুফি সুফি চেহারা আর বক্তব্যর মাঝে মাঝে আরবি আয়ত কিংবা বর্তমানের দু একটা অতি প্রচলিত ইংরেজি শব্দ বলতে পারার দক্ষতা কি আধুনিক ইমাম হওয়ার পূর্ব শর্ত? বর্তমান মুসলিম সমাজ মনে করে ইসলাম ধর্ম একটি আলাদা ডিসিপ্লিন, অথচ যে বিষয়টি হওয়ার কথা ছিল তারই জীবন বিধান। তা হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মত একটা টেকনিক্যাল সাবজেক্ট। এটা সাধারণ জ্ঞান এর মধ্যে আর নাই, হয়ে গেছে বিশেষ জ্ঞান বা বিশেষায়িত জ্ঞান। এ বিষয়ে ডিগ্রি না থাকলে তা নিয়ে কথা বলাও কঠিন। বুঝলাম দেশের সংবিধান কেউ পরে না, এর সব গুল ধারা সবার জানাও থাকে না তার পরও তারা নাগরিক ও দেশের জনগণ বলে দাবি করার অধিকার রাখে।

একটি বিশাল মুসলিম জনগোষ্ঠী আজ মসজিদ বিমুখ,এ বিষয়ে কোন পরিসংখ্যান নাই,কার মাথা ব্যথা আছে বলে মনেও হয়না কিংবা কেন বিমুখ সে বিষয়ে কোন গবেষণাও বোধ হয় নাই। কার বা গোয়াল,কে বা দেয় ধোঁয়া অবস্থা। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এর গুরুত্ব যে কমে গেছে তা নয় তবে যে বিষয় সমূহ নিয়ে আমাদের প্রত্যেক দিনের চলা ফেরা তাতে মসজিদের কোন ভূমিকা নেই। ভূমিকা থাকবে কিভাবে? এক সময় শুনেছি মসজিদ কেবল সামাজিক কেন্দ্রই ছিল না,এর মাধ্যমে খলিফার বা রাষ্ট্রপ্রধানের বার্তা বা খুদবা জনগণকে জানান হতো প্রতি শুক্রবারের জুম্মায়। আর এখন খুদবা দুই ভাগে মুখস্থ আওড়ান হয়,একই বক্তব্য বার বার জনগণকে মুখস্থ করানো হচ্ছে আরবিতে যা’র অর্থ ‍অনেকেই বুঝেন না। দ্বিতীয় ভাগের একটি অংশ যে মোনাজাত তা কয় জন খেয়াল করে। আমি নিজেই তো নিউ মার্কেটের মসজিদে জুম্মার সময় এক লোককে খুদবার দ্বিতীয় অংশে দোয়া করার স্টাইলে হাত তুলে থাকতে দেখে ভড়কে গিয়েছিলাম। মসজিদ একদা ছিল কমিউনিটি সেন্টার। বিয়েও নাকি দেয়া হত, এখন যেমন চার্চে দেয়া হয়। আজকালকার মসজিদে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ,যে মসজিদে একদা যুদ্ধ কৌশল আলোচনা হতো এখন সেখানে রাজনীতির আলাপ নিষিদ্ধ হওয়াটা নাকি স্বাভাবিক। মসজিদে মানুষ কেবল নামাজের জন্য যাবে এরকম ধারণা ইসলামে কবে থেকে শুরু হয়েছে?মসজিদে রাজনৈতিক আলোচনা করা যাবে না,পারিবারিক কিংবা বাজারের আলোচনা করা যাবে না,তবে কি কেবল কবর আর কবর আযাব নিয়ে আলোচনা হবে? দোজোখ বেহেস্ত নিয়ে জল্পনা কল্পনা হবে? ইসলাম কোথাও বর্তমানকে ভুলে কেবল পরকাল চিন্তা করতে বলে নাই বরং বলেছে এই বর্তমান পরকালের সাথে সম্পর্ক যুক্ত। কোন কোন মসজিদে মহিলারা সংরক্ষিত স্থানে এক জামাতে অংশ গ্রহণ করতে পারে কিন্তু বেশিরভাগ মসজিদে এটা সম্ভব নয়। মহিলারা কেন মসজিদে যেতে পারবে না কিংবা জামাতে অংশ গ্রহণ করতে পারবে না তা নিয়ে কারো প্রশ্ন নাই। হজ্জ এর সময় মসজিদুল হারামে তো মহিলারা অবাধে যেতে পারছে তা হলে পাড়া মহল্লার মসজিদে কেন নয়? তারা কি সামাজিক জীব নয়? তারা কি সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কযুক্ত নয়?

ইমাম সাহেবরা উচ্চ শিক্ষিত হলে তারা উন্নত জনগোষ্ঠীকে সঠিক পথে ও সঠিক ভাবে সরল পথে জীবন নিয়ে চিন্তা ভাবনা করতে অনুপ্রাণিত করতে পারতো। এখন অবস্থা হয়েছে উল্টা,উন্নত মনষ্ক লোক গুলো নিম্ন মনষ্ক লোক গুলোকে সামনে ঠেলে দেয় ইমাম হওয়ার জন্য। উন্নত মনষ্ক মানুষ গুলোর মনে দুর্বলতা আছে তা না হলে তারাই নেতৃত্ব নিত,অন্যদের ঠেলে সামনে দিত না। উন্নত মনষ্ক মানুষ গুলো ওই দুর্বল মানুষগুলার পিছন পিছন বেহেস্তে যেতে চাচ্ছে,সমনে আসবে না যদি ধরা পরে যায় তারা ধর্ম বিষয়ে তেমন জ্ঞান অর্জন করে নাই। আসলে দুর্বলতা হল কম জানার,জীবনের বেশীর ভাগ সময় পড়াশুনা করতে,চাকরী খুঁজতে,চাকরীর করতে আর পরিবার পরিপালন নিয়েই চলে গেছে,ধর্ম আর দর্শন ছিল সাবসিডিয়ারি বা অপ্রসংগীক বিষয়,পাস ফেলের ভয় নাই,তাই শেষ বয়সে এসে এই সব ইমাম সাহেবদের গুরু মানা ছাড়া আর গতি কি,জীবনের শেষ পরীক্ষায় তো পাশ করতে হবে,হাতে সময় কম,আখিরাতে পুল সিরাত পার হতে হবে না?। এদের মধ্যে আরেকটি দল আছে যারা পরীক্ষা পাশের স্টাইলে পড়া মুখস্থর মত কোরআন ও হাদিস পড়ে ফেলেছে,বাস্তবতার সাথে,জীবনের উদ্দেশ্যর সাথে মিলল কি মিলল না তা দেখার সময় নাই,তার পর নিজের মতানুসারে নিজস্ব একটা স্কুল অব থট বা মাজহাব খুলে বসেন। এদের কাছে এক উম্মা,এক খলিফা,সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলামের পরিপূর্ণতার কোন গুরুত্ব নাই। এরা একা একাই স্বর্গের স্বতন্ত্র যাত্রী।

এ দেশের মুসলমানরা ইমামতীর গুরুত্ব না বুঝলেও সম্রাজ্যবাদী প্রগতিশীল পক্ষ কিন্তু ঠিকই বুঝে ফেলেছেন। তারা তাই এই স্টেরিও টাইপ ইমাম হওয়া যাতে চলতেই থাকে তার জন্য তাকে পাকা পোক্ত প্রাতিষ্ঠানিক রূপও দিয়ে দিয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমীর মাধ্যমে। মসজিদ নেটওয়ার্ক এখন এক প্রকার রাষ্ট্রীয় যন্ত্র যার মাধ্যমে বিশাল জনগোষ্ঠীকে নিষ্ক্রিয়, নিস্তেজ ও ঘুম পারায়ে রাখা যায়। নেতৃত্ব হীনতায় ভুগতে ভুগতে মুসলিম উম্মা’র অবস্থা আজ বলার অপেক্ষা রাখে না,যাচ্ছে তাই, তা সবাই দেখতেই পাচ্ছেন। নানা মুনির নানা মত থুড়ি নানা মওলানার নানা মত হয়ে গেছে এখন উম্মার ভেঙ্গে যাওয়া আংশ গুল আর ভাঙ্গন থামানই যাচ্ছে না। ভেঙ্গে গুরা গুরা হয়ে গেছে। এখন ঘরে ঘরে সামান্য বিষয় নিয়ে বিতর্ক আর ঝগড়া চলতেই থাকে। এর উপর প্রযুক্তির এ যুগে ইউটিউবার মওলানা-মৌলবিরা অহরহ না না বিষয়ে বক্তব্য দিয়ে এই সব ঝগড়া বিবাদের রসদ যোগাচ্ছে। বছরে একবার মাহফিলের নামে মধ্যরাত পর্যন্ত কান ফাটান আওয়াজে ওয়াজ করা হয় পাড়া মহল্লায় তার পর মসজিদের জন্য অর্থ সংগ্রহের যে বিস্তর প্রচেষ্টা তা যন্ত্রণাদায়ক তবে দেখার মত একটি বিষয় বটে। কেনাডায় শুনেছি আজান দেয়া নিষেধ, যে কোন ধর্মের উচ্চ আওয়াজ নিষিদ্ধ, ওখানে সিগারেটের গায়ে লেবেল দেয়াও নিষিদ্ধ। আমার অফিসের বড় স্যার ঠিকই বলেছেন যে ইসলামের সকল ভাল দিক গুল বিধর্মীরা নিয়ে চলছে আর মুসলমানরা তাদের আদর্শ রাষ্ট্র ব্যবস্থার সুন্দর দিক গুল ভুলে গেছে কেবল ধর্মীয় ভাবাবেগ তাড়িত হয়ে চলছে।

বিষয়টি অনেকটা ওপার বাংলার সঙ্গীত শিল্পী নচিকেতার রবীন্দ্র সঙ্গীত কে যুগোপযুগি করার মত ব্যাপার। তার ‍দুবাই এর কনসার্টে তিনি বলছিলেন উনি রবীন্দ্র ব্যবসায়ী নন বরং রবীন্দ্র প্রেমী। রবীন্দ্রনাথকে আজকের বাস্তবতায় রোপণ করতে হবে। উদাহারণ দিয়ে ধীর লয়ের রবীন্দ্র সঙ্গীত “আ---ন---ন্দ  ধা---রা---” গানটা আধুনিকায়ন করে দ্রুত লয়ে “আ-ন-ন্দ ধা-রা-” য় রূপান্তর করতে হবে, তা তিনি গেয়েও শোনালেন। তার এই মতের সাথে সনাতনী রবীন্দ্র অনুরাগীরা দ্বিমত পোষণ করেন বলেও তিনি অবগত আছেন। সময়ের সাপেক্ষে সব বদলে যাচ্ছে না কি একই স্থান-কালে ঘুরপাক খাচ্ছে তা নিয়ে বিস্তর বাদানুবাদ আছে। আধুনিকীকরণের নামে এটা কি বিকৃতি না কি উন্নয়ন তা নিয়েও বিস্তর বিতর্ক করা যায়। সময়ের সাপেক্ষে কোনকিছুই যে একই থাকবে না, বদলাতে বাধ্য হবেই তা বাস্তব সত্য।

ইসলামী ফাউন্ডেশন অবশ্য প্রতিটি উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে হাজার কোটি টাকার বাজেট নিয়ে, যেখানে মসজিদের সাথে লাইব্রেরী ও অন্যান্য ব্যবস্থাও থাকবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মসজিদের অধুনিকায়ন হবে তা নিশ্চিত তবে মসজিদের প্রকৃত উদ্দেশ্য ও এর সামাজিক প্রেক্ষিত পূর্ণাঙ্গ ভাবে সমাজে ফেরত আসবে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। ফজর দিয়ে দিনের শুরু আর এশা দিয়ে শেষ যে জীবন ব্যবস্থা যাতে পুর সমাজটা সিনক্রনাইজড থাকবে তা কেবল মসজিদ ভবন নির্মাণ দিয়ে হবে বলে আমার মনে হয় না। মুসলিম দেশের অফিস টাইম হওয়া উচিত ফজর নামাজের পর পরই তার পর আসর পর্যন্ত, আসরর পর হতে মাগরিব তো বিশ্রামের জন্য তার পর এশার পর তাহাজ্জুদ পর্যন্ত ব্যক্তিগত এবাদত এর জন্য, এই ধারণটা কি বেঠিক?

মুসলিম সমাজ এক জাতি বা উম্মা তা হলে তার ক্যালেন্ডার এককে দেশে একেক রকম হলে আন্ত দেশীয় মুয়ামালাত কিংবা ব্যবসা বাণিজ্য কি ভাবে সম্ভব? মুসলিম সব দেশে মুদ্রা ব্যবস্থা এক না হলে লেনদেনের বৈষম্য কি করে মীমাংসা হবে? মানি এক্সচেঞ্জে যে সুদ হতে পারে তা অনেকেই জানে না। স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ছাড়া কাগুজে মুদ্রায় মান বসায়ে যে ফিয়াট কারেন্সি তা যে ইসলাম সম্মত নয় তা নিয়ে কে বলবে?  এ সব মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সম্মানিত ইমাম সাহেবরা অলোচনা করেন না। সমাজে সুদ থাকলে যে কি বিপদ তা নিয়ে তারা কিছু বলেন না, মুদ্রাস্ফীতি নিয়ে কিছু বলেন না শুধু বলেন পবিত্র কোরআনে কোন কোন জায়গায় একে নিষিদ্ধ করা হয়েছে। যা হয় আরকি, তাদের কাজ শুধু নামাজ পড়ান তাই তারা করছে। পুরোহিত প্রথার মত মন্ত্র আওড়ায়ে যাচ্ছে আর সমাজ বা রাষ্ট্র চলছে ইসলাম এর সাথে মেকি একটা সামজস্য রেখে সেই পুরাতন অনৈতিক পদ্ধতি অনুসরণ করেই। এ করমই হয়ে আসছে বহু কাল ধরে আর তা যেন হতেই থাকবে যতক্ষণ না আমি আপনি এ সবের প্রতিবাদ নির্ভয়ে করতে পারব।

এডিট হিস্ট্রিঃ 15ডিসে2015 à10মে2022