Thursday, March 6, 2025

ভবিতব্য নিয়ে আমার একটি ব্যক্তিগত জরিপ

 

জুলাই বিপ্লবের পরবর্তী কয়েক মাসে আমি স্বপ্রণদিত হয়ে একটি ব্যক্তিগত সার্ভে করেছিলাম। আমার পরিচিত মহলের সর্ব স্তরের লোকজনকে আমি ৫টা স্পেসিফিক অপশনের মধ্যে থেকে একটি সম্ভাব্যতাকে অনুমান করতে বলেছিলাম আর তার রেকর্ড রাখছিলাম, এটা অনেকটা নিজের স্টাইলে জনমত যাচাই প্রচেষ্টা। আগেই বলে রাখি নিচের ফলাফলটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৪ সালের, তাই তদপরবর্তী পরিস্থিতির পরিবর্তনে এই ফলাফল আর কার্যকরী থাকার কথা না। তবে আমার দুটা ভবিষ্যৎ অনুমান ইতোমধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে, তাই নিজের চিন্তাভাবনা গুলোর উপর কিছুটা আস্থা পাচ্ছি।

জনমত জরীপের প্রশ্নটি ছিল এরকম, জুলাই বিপ্লবের পরবর্তী পরিস্থিতিতে ভবিষ্যতে যে নির্বাচন হবে তার ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন? A, B, C, D & E, এই পাচটির মধ্যে একটি বেছে বলেন। কেউ কেউ বলেছে, আমি চাই A হোক কিন্তু হবে C, তখন তাকে বলেছি আপনি যা হবে বলে ভাবছেন সেটা বলেন। তাদের উত্তর গুলো শুনে টালি করে নিচের ফলাফলটি পেয়েছিলাম, যা বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন ফলাফল দিতেই পারে।

--------- সার্ভের সময়কাল ------ :: সেপ্টেম্বর – ডিসেম্বর ২০২৪ :: -----

A = একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসতে পারে। ৩৮%
B = দুই তৃতীয়াংশ জনসমর্থনে বিএনপির নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারে। ২৮%
C = ছাত্রদের একটি নতুন দল গঠিত হবে এবং তারা সরকার গঠন করতে পারে। ২০%
D = মুসলিম ধর্মীয় দলগুলোর মোর্চা গঠিত হবে ও তারা সরকার গঠন করতে পারে। ১০%
E = উপরের কোনটিই হবে বলে মনে হয় না, অন্য কিছু হতে পারে। ৪%

আমার তখনকার চিন্তা ভাবনাতে A to D এই ৪টি পরিণতিই কেবল সম্ভব হতে পারে বলে মনে হয়েছিল, তার পরও আমি E অপশনটা রেখেছিলাম, আউট অফ দ্যা বক্স কেউ যদি কিছু বলে। উপরের পাই-চার্টটিতে পাঁচটি অপশনের স্টেক প্রতিটি ভোট সংগ্রহের পর বদলে যাচ্ছিল, যা আমি উপভোগ করছিলাম । একটি সময় এই সার্ভে শেষ করি যখন একটি স্যাম্পল সাইজ পূর্ণ হয়। তাতে দেখা যাচ্ছে আমার পরিচিত লোকজনের মতামতে অধিকাংশই সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছে কিন্তু তাদের স্টেকও কিন্তু দুই তৃতীয়াংশ হয়নি, বরং বিএনপির অধিকতর জনসমর্থনে সরকার গঠন করতে পারার পক্ষে বহু জন মত দিয়েছেন, যা আমার জরীপে দ্বিতীয় বৃহত্তম স্টেক। কোটা আন্দোলনে ও বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র ও সমন্বয়করা কাজ করেছেন তাদের যে একটি দল গঠন করতেই হবে তা আমি তখনই বুঝতে পেরেছিলাম, যা আজ সত্য হতে দেখা গেল। কিন্তু সেই C অপশনের স্টেক মাত্র ২০%, আর মুসলিম ধর্মীয় দলগুলোর মধ্যে যে একটা সমঝতা হতে পারে তাও কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তখনই, যা পরবর্তীতে সবাই হতে দেখেছেন। আমার জনমত জরীপে এই ডি অপশনের স্টেক মাত্র ১০%। তার মানে হলো C+D = ৩০% হয়, তার পরও তারা A ৩৮% অতিক্রম করতে পারেনি। দুই তৃতীয়াংশ মানে হলো অন্তত পক্ষে আপনাকে ৬৬.৬৬% এর ক্রান্তি বিন্দু অতিক্রম করতে হবে। আমার জরীপে দুই তৃতীয় সংখ্যা গরিষ্ঠ সেরকম কোন প্রতিফলন দেখতে পেলাম না। জরীপটির বটম লাইন তাই বলা যায়, বেশির ভাগ লোক একটি সর্বদলীয় নিরপেক্ষ নির্বাচন চাচ্ছেন কিংবা হবে বলে প্রত্যাশা করছেন। আমার মনে হচ্ছে পরিস্থিতিগত কারণে পূর্ণ নিরপেক্ষ একটি নির্বাচন অনেকের প্রত্যাশা হলেও সেই প্রত্যাশা মনে হয় পূরণ হবার নয়।

মাঝে মাঝে অসুর উঠে আসে সভ্যতা বিনাশে, কিন্তু মেঘনাদ বধের মত তাকে বধ না করলে সভ্যতা টিকে না। দেশে যে অসুর উঠেছিল তার বধ হয়েছে, নতুন কোন অসুর উঠলে তারও বধ হবে একদিন না একদিন। একজন কামাল পাশার আমাদের এখন খুব দরকার বলে মনে হচ্ছে। কাজী নজরুলের কামাল পাশা কবিতাটা মনে পড়ে গেল  “অসুর-পুরে শোর উঠেছে জোরসে সামাল সামাল ভাই। কামাল! তু নে কামাল কিয়া ভাই !” রাজনৈতিক বিষয়ে আমার যে কয়টা লেখা আছে ২০২৪ সালের শেষের দিকের কয়েকটাতে আমি বিগত সরকারের বৃহৎ প্রজেক্টগুলো সফলতার সাথে শেষ করে চালু করে দেওয়াতে অনুরক্ত হয়ে পরেছিলাম তার প্রতিফলন ঘটেছে। কিন্তু পিছন দিয়ে যে তারা গাঁঠ কাটছে আর পুকুর ডাকাতি করছে তা তাদের অপসারেনের পর জানতে পেরে বিশ্বয় বোধ করেছি ও বিরক্ত হয়েছি। ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক গুলোতে এস আলম গ্রুপ যে ডাকাতি করে গেছে তা কিন্তু সবাই দেখছিল, তখন আমার একটা লেখা “দেকি না কি করে” ভানু বন্দ্যোপাধ্যায়ের ব্যঙ্গাত্মক উক্তি দিয়ে প্রকাশ করেছিলাম। সবার চোখের সামনে দিয়ে ওরা এদেশের খেটে খাওয়া মানুষ গুলোর টাকা পাচার করে নিয়ে গেল, তা তৎকালীন সরকার না দেখার ভান করে বসেছিল, এটা তো কোন ভাবেই সমর্থন করা যায় না। তেমনি শেয়ার বাজার কেলেঙ্কারির সময়ও বিগত সরকারের এক উপদেষ্টা জড়িত ছিল তা জানা সত্যেও তাকে কেন উপদেষ্টা করা হলো তা আমার বোধগম্য হতো না। কোন একটা বাসায় বহুদিন থাকার পর সেই বাসা বদল করলে বা আসবাব পত্র সরালে নিচ থেকে যে ময়লা আবর্জনা বের হয়ে আসে, বিগত সরকারের পতনের পর সেরকম জঘন্য সব ময়লা আবর্জনা বের হয়ে জনসমক্ষে চলে আসছে। তা থেকে বুঝা যায় এদেশে হা’ভাতের সংখ্যা এখনও কমে নাই, সুযোগ দিলেই যে কেউ গোগ্রাসে গিলতে থাকবে হয়তো আবারও।

 

Google মামা Wikipedia র বরাত দিয়ে বললেন চীনা দর্শনে ইন এবং ইয়াং (চীনা: 陰陽 yīnyáng, "অন্ধকার-উজ্জ্বল", "ঋণাত্মক-ধনাত্মক") এই কথা বোঝায়, যদিও দেখতে বিপরীত শক্তি সমূহ কিন্তু আসলে একটি অন্যটির পরিপূরক, সম্বন্ধিত এবং পরস্পর পরস্পরের ওপর নির্ভরশীলও বটে। ইয়িন এবং ইয়াং  চীনা দর্শনের একটি জটিল সম্পর্কগত ধারণা যা হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে। ইয়ানইয়াং প্রসঙ্গে ব্রিটানিকা বলছে আরো বিস্তারিত, তাতে উল্লেখ আছে চিনের অতি প্রাচীন চিন্তাধারায়, দুটি পরিপূরক শক্তি যা জীবনের সমস্ত দিক এবং ঘটনা তৈরি করে। একটি বাড়ার সাথে সাথে অন্যটি হ্রাস পায় যার মাধ্যমে মহাবিশ্বের সকল প্রক্রিয়া এবং এর মধ্যে থাকা সমস্ত কিছুর বর্ণনা করা যায়।  ”ইয়ান-ইয়াং” ধারণার উৎপত্তি অস্পষ্ট তবে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে চীনে, এটি বিশ্ববিক্ষায় একটি সম্পূর্ণ চিন্তাধারার ভিত্তি তৈরি করেছিল (ইনইয়াং স্কুল), যার প্রধান প্রতিনিধি ছিলেন জু ইয়ান । সংক্ষেপে বলতে গেলে, ইয়িন এবং ইয়াং-এর অর্থ হল মহাবিশ্ব একটি মহাজাগতিক দ্বৈততা দ্বারা নিয়ন্ত্রিত, দুটি বিপরীত এবং পরিপূরক নীতি বা মহাজাগতিক শক্তির সেট যা দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা করা যায়। প্রকৃতির সকল সূত্র কে এক সূত্রে আনার চেষ্টাটা মানে থিওরি অব এভ্রিথিং কেবল পদার্থবিদরাই করেছেন তা নয়, বরং এই দর্শনের কাজটি বহু আগেই শুরু হয়েছিল। তারই একটা প্রত্নতাত্ত্বিক উদাহরণ এই ইয়ান-ইয়াং। আইনস্টাইন আর হকিং সাহেব যার জন্য উঠে পরে লেগেছিলেন, সমাধান করতে না পেরে ফেলে রেখে চলে গেছেন, একটা গাণিতিক থিওরি অব এভ্রিথিং যা চীনারা খৃষ্টপূর্ব তৃতীয় শতাব্দতে অগাণিতিক ভাবেই পেয়ে গিয়েছিল। আমার কাছে এটা সুর-অসুরের ঘূর্ণায়মান বাস্তবতার প্রতীক।  আমি এতদিন ভুল জানতাম, মনে করতাম এটা কনফুসিয়াস মতবাদ হবে হয়তো। ইয়ান-ইয়াং যে সম্পূরক শক্তিকে নির্দেশ করে তাও বুঝতাম না, ভাবতাম একটা ভালো ও অন্যটা মন্দের পর্যায়ক্রমিক উত্থান ও পতন, সনাতন কিংবা হিন্দু ধর্মে যেটাকে বলা হয় সৃষ্টি-প্রলয়-ধ্বংস কিংবা সমাজ তত্বে যেটা নেগেশন অব নেগেশন বলে সেরকম কিছু একটা। ১৯৯০ এর ডিসেম্বরে এরশাদ সরকারের পতনের পর এই ইয়ানইয়াং এর চক্র চলছিল দেশটাতে, বর্তমানে জুলাই বিপ্লব উত্তর সংগ্রাম রত বৈষম্য-বিরোধী ছাত্ররা তা বদলাতে চাচ্ছেন ও নতুন দল গঠন করেছেন যা ওই চক্রটাকে হয়তো ভেঙ্গে দিবে আশা করা যায়। প্রশ্ন হলো এই নতুন দল যার বয়স মাত্র কিছু দিন তারা কি বহু বছর ধরে রাজনীতি চর্চা করা বৃহৎ দলগুলোকে টপকে দেশটাতে সত্যি সত্যিই নতুন ধারা সৃষ্টি করতে পারবেন? একমাত্র সময়ই বলে দিবে তারা সফল হবে না কি বিফল হবে। আমার হিসেবে সফলতার সম্ভাবনাটা কম, তার পরও আশা করতে তো কোন দোষ নাই। 

এ যাবত যা দেখে আসলাম এদেশেও  ইং-ইয়ান চলে। একবার এ তো পরের বার ও, এই খেলা চলে। চলুক, এই ফাকে একদল মজা লুটে নেয়, খেলা চলতেই থাকে। তবে তৃতীয় একটা পক্ষ যারা এবার পিছন থেকে কল কাঠি নেড়েছে, তারা আর গোপন নাই, সবাই জানে, ওরা এবার ফসল তুলতে চাইবে, তবে বাঙ্গালী অত সোজা না, ফসল তুলতে পারতেও পারে কিন্তু হজম করতে পারবে বলে মনে হয় না। দুর থেকে মাছ শিকার করা যায় না, রাঘব বোয়াল রা সব হা করে আছে, পুরা গিলে ফেলবে। 

 

আমাদের দেশের একটা অতীত আছে। উরে এসে জুরে বসা কোন সেন্টিমেন্ট সাময়িক কাজ করতে পারে কিন্তু দেশের আপামর জনসাধারণের মানুষিকতার ভাইবটা বুঝতে হবে। দেশের মানুষগুলোকে কাঠ-পাথর-লোহা-তামা-কয়লা বললে তো হবে না, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে - এক এরশাদ লোকান্তরে কিন্তু কোথাও সে আর নাই, এক হাসিনা আত্মগোপনে কিন্তু সেও কোথাও নাই বর্তামানে। মুজিব আর জিয়া, মওলানা ভাসানী, শেরে এ বাংলা, এদের কে যে বা যারা অবজ্ঞা করেন, তারা এ মাটিতে বসবাসের অধিকার রাখে বলা যায় না।

বাঙ্গালীর বাঙ্গালীয়ানা এ দেশের মাটি আর নদীর সাথে ওতো প্রতো ভাবে জড়িত। তাই নৌকা কিংবা ধানের শীষ এই দুটাই টিকবে বাকিগুলো আশে পাশে থাকতে পারে কিন্তু মূল ধারায় কখনই আসতে পারে বলে মনে হয় না, এটা এ দেশের জন্য চিরন্তন সত্য বলেই মনে করা হতো। এখন পরিস্থিতি বদলেছে, কোথাকার পানি কোথায় গড়ায় তাই এখন দেখার বাকি।

 

সামনে একটা ত্রিমুখী কিংবা চতুর্মুখী সংঘর্ষ আনন্ন বলে মনে হচ্ছে, এটা আন্ত জাতিগত ক্ষমতার লড়াই যা উপর থেকে বুঝার কোন উপায় নাই। বিস্ময়কর ব্যাপার হলো, দেশটা একটা অস্থিতিশীলতা কিংবা অন্তর্বর্তী অবস্থায় থাকা অবস্থায় জনগণের মধ্যে তীব্র চঞ্চলতা। অর্থনৈতিক ফান্ডের স্থানান্তরেও সেই চঞ্চলতা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা মোটেও স্বাভাবিক বলে মনে হয় নাই আমার কাছে। চতুর্মুখী একটা প্রভাব বলয় সংঘাত আসন্ন বলে আমার মনে হচ্ছে। আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি অর্থনৈতিক বৈকল্যর সম্ভাবনা আছে বলে ভয় হয়। সতর্কতার সাথে পরিস্থিতি বিচার করে যার যার মত নিজেদের সংরক্ষনের বিষয়ে মনোযোগ দিতে হবে।

আমি বাংলা, বিহার, উড়িষ্যার পুনর্মিলনের স্বপ্ন দেখি, যা এখন অসম্ভব। কিন্তু দুই বাংলাকে একত্রিত করে একটি একক রাষ্ট্র গঠন করা যেতেই পারে। আমরা এর জন্য চেষ্টা করতে পারি বা করা উচিত বলে মনে করি, কিন্তু আমি দেখতে পাচ্ছি তাও সম্ভব নয়। হয়তো কখন সম্ভবও হবেও না। যে কেউ আমার এই মতের সাথে দ্বিমত পোষণ করতেই পারেন, অনেক মানুষের অনেক মন, ভালোবাসাই হলো সকল পরস্পরবিরোধী ধারণা ও সংঘাত এড়ানোর একমাত্র উপায়।

যা হোক, উপরের সার্ভেটা আমি পুন পরিচালনা করবো এপ্রিল থেকে জুলাই -2025 পর্যন্ত, তাই আপনার মতামত এখনকার পরিস্থিতিতে ওই পাঁচটা অপশনের কোনটা তা আমাকে জানায়ে রাখতে পারেন, ফলাফলে তো কারো নাম প্রকাশ পাবে না, তাই নির্ভয়ে ও গোপনে জানায়ে রাখতে পারেন। ওটার ফলাফলও আমি  এই লেখায় পরবর্তীতে সংযোজিত করে রাখবো।

বিঃ দ্রঃ আমার লেখাগুলো আমার ব্যক্তিগত অভিমত, কারো ভিন্ন মত থাকতেই পারে, তার মতের প্রতি আমার কোন হিংসা কিংবা বিদ্বেষ নাই, সে তার মত করে ভাবতেই পারে, আমি তার চিন্তা ভাবনার প্রতি কোন বিরূপ মনোভাব পোষণ করি না, পরমত সহিষ্ণুতা আমার একটা প্রায়োগিক গুন বলে আমি মনে করি। পর মত সহিষ্ণুতা, যা একটি চর্চাও। অহিংসাও একটি চর্চা, যাকে ভারতীয়রা গান্ধীগিড়ি বলে থাকে, বলিউড হাস্যরসাত্মক মুভি “মুন্না ভাই এমবিবিএস”এ কিন্তু এই গান্ধীগিড়ি নিয়ে রস করে তার উল্লেখ করা হয়েছে। যে কোন ধর্মীয় প্রথাও কিন্তু এক প্রকার চর্চা, ধর্মীয় চর্চা, এর অতিরিক্তই মৌলবাদ নামে সচরাচর অভিহিত হয়।

সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ৫ জানুয়ারী২০২৫> ৫মার্চ২০২৫>


Thursday, January 16, 2025

ব্যাংকিং ও ইসলামী ব্যাংকিং পরিস্থিতি - ২০২৪ বর্ষ সমাপনী

 


গত বছর ২০২৪ এর শুরুতে ব্যাংকিং পরিস্থিতি নিয়ে স্বচ্ছ ধারণা ছিল কিন্তু এবার ২০২৫ সালের শুরুতে কেমন যেন হুরমুর করে সব ঘটে যাচ্ছে। পরিস্থিতি বুঝতে না বুঝতেই চলে আসছে নিত্য নতুন অবস্থায়। কাজের ব্যস্ততায় সব দিকের খোজ খবরও ঠিকমত রাখতে পারছি না। প্রতি বছর নিজের প্রয়োজনেই ব্যাংকিং পরিস্থিতি নিয়ে একটা পর্যালোচনা দরকার হয়, এবারও সেই উদ্দেশ্যেই কিছু লিখে রাখা। আমার বর্তমান অভিজ্ঞতা বলছে যে দেশের এই রিস্কি পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকান্ডে যে তান্ডব চলছে, আর জনগণের অর্থনৈতিক কর্মকান্ডে যে উথাল পাথাল দৌড়া দৌড়ী প্রত্যক্ষ করছি, তাতে আমি হতভম্ব হওয়ার ঠিক আগের অবস্থায় আছি। আমি এর পিছনের কারণ গুলো খুঁজতে গিয়ে প্রায় খেই হারায়ে ফেলার অবস্থায় ছিলাম। আমার স্কুলের বন্ধু আইএফআইএল এর প্রাক্তন এমডি আমাদের স্কুল গ্রুপে জানালো তার আক্ষেপের কথা, তার ভাষ্য মতে "দেশের সকল সিস্টেম, সকল এডমিনিস্ট্রেশন মুখ থুবড়ে পড়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ব্যবসা বাণিজ্যের লালবাতি, ব্যাংক গুলো খালি, অর্থনৈতিক চরম দুরবস্থা, অনিশ্চয়তা সর্বক্ষেত্রে, কোটি কোটি বেকার" তার প্রশ্ন এর অবসান কোথায়।

বিস্ময়কর ব্যাপার হলো দেশের এই রিস্কি পরিস্থিতিতে অর্থনীতিকে আপাত দৃষ্টিতে মারাত্মক রকম বুমিং দেখা যাচ্ছে। প্রচুর অর্থনৈতিক কর্মকান্ড চারদিকে, লোকজনের ছুটাছুটি বেড়ে গেছে বহুগুণে। অবাক হওয়র মত বিষয় হলো ধসে যাওয়া ব্যাংকিং সেক্টর উঠে দাঁড়ানোর তাল দিচ্ছে আর তাতে সবাই ফান্ড এদিক ওদিক করছে। মুক্ত বাজারে পণ্যও আছে আবার ক্রেতাও আছে প্রচুর যা সুস্থ বাজার ব্যবস্থা বা অর্থনীতির নির্দেশক। পণ্য সরবরাহ আর তার চাহিদা সব ঠিকঠাক ও চলমান আছে। এখন আর কেউ সিন্ডিকেশনের ধুয়া তুলে সরকারকে দোষারোপ করে না কিন্তু বাজার দরে যে আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে তাও তো দেখা যাচ্ছে না। দেশে কোন নির্বাচিত সরকার নাই তাই অর্থনীতি থেমে যাওয়ার কথা কিংবা অন্তত শ্লথ হতে পারতো, তার বদলে লোকজনের অর্থনৈতিক কর্মকান্ডে এত হট্টগোলের কোন অর্থ করতে পারছিলাম না কিছুদিন আগেও, ব্যাখ্য আসলো এক উবার ড্রাইভারের কাছ থেকে। আমার মনে হচ্ছিল বিগত সরকারের আমলের মেগা প্রোজেক্ট গুলো সফলভাবে সচল হওয়ার প্রেক্ষিতে একটা গতি জড়তা বা ইনারশিয়া অব মোশনে দেশের অর্থনীতিতে এই আপাত বুমিং পরিস্থিতি দেখা যাচ্ছে কিন্তু ড্রাইভারটি বললেন তার বিশ্লেষণ, তার মতে, একদল লোক তাদের পূর্বের বিনিয়োগ কৃত টাকা বাজার থেকে উঠায়ে নিচ্ছে তরি ঘড়ি করে, আরেক দল লোক যারা বিগত ১৫ বছর নীচে পড়ে ছিলো তারা নতুন উদ্যমে মাঠে নামছে, নতুন বিনিয়োগ সম্ভাবনার প্রত্যাশায়। ঘটনা প্রবাহ পরিদৃষ্টে পরিস্থিতির এই বর্ণনা আমার কাছে যুক্তিযুক্তই মনে হলো। হতে পারে দুটা ব্যাখ্যাই কাজ করছে ব্যাকগ্রাউন্ডে, তা না হলে এত অর্থনৈতিক হট্টগোলের পিছনে আর কি এমন কারণ থাকতে পারে। আরেকটি কারণ অনুমান করা যেতে পারে, যেহেতু বিগত ১৫ বছর একটা সরকার টানা ক্ষমতায় ছিল, তাদের যে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল তা হঠাত করে নাই হয়ে যাওয়ায় এবং নতুন কোন শক্তিশালী সরকার ক্ষমতায় না এসে বরং তত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে একটা ঢিলা ঢালা ভাব চলে এসেছে। এই সুযোগে সব লোক হুলুস্থুল করে তাদের দাবি আদায় করে নিচ্ছে। এই উদ্ভট পরিস্থিতিতে বেশ কয়েকটি ব্যাংক দারুণ রকম অর্থ সংকট বা লিকুইডিটি ক্রাইসিস এখনও কাটায়ে উঠতে পারে নি, বরং আরো মারাত্মক রকম সমস্যায় পড়েছে। রুগ্ন ব্যাংক গুলোতে লোকবল ছাটাই চলছে, ওখানে সিনিয়র কিংবা জুনিয়র অফিসার গণহারে চাকুরী হারানর ভয়ে আতঙ্কিত। 

এর মধ্যে আমরা দেখছি দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সুপার নিউমারারি পদোন্নতির হিড়িক। পদ না থাকলেও পদোন্নতি দেয়া হয়েছে ৭২১৫ জনকে। এটা যে এক ধরনের সিস্টেম লস তা কিন্তু মুখ ফুটে কেউ বলার সাহসও পাচ্ছে না। তড়িঘড়ি করে এই পদোন্নতি প্রদান কতটা সময়োপযোগী ও সঠিক তা কিন্তু বুঝা যাচ্ছে না। আমি পদোন্নতির বিপক্ষে না কিন্তু তা হওয়া উচিত কিছু নিয়ম নিতির ভিত্তিতে। হঠকারী সিদ্ধান্ত কিংবা হুজুগে পড়ে এরকম করা হলে তা কোন ভালো ফল নিয়ে নাও আসতে পারে। বনিক বার্তা কর্তৃক নির্মিত ভিডিও সংবাদ চিত্রটির লিংক ও কিউআর কোড (Quick Response Code) নিচে দিয়ে রাখলাম। 

 https://youtu.be/0rnFGgHOOU4?si=B6ErwET2x83Hfi6A

বিগত যে কোন সময়ের চেয়ে সোনালী ব্যাংক পিএলসি এবার সর্বাধিক মুনাফার রেকর্ড অর্জন করেছে, যা একটি শুভ সংবাদ। এর পিছনের কারন গুলোও একটু বুঝে দেখা দরকার বলে আমি মনে করি। 


সোনালী ব্যাংক পিএলসি এ বছর তার পূর্বের সব রেকর্ড ভেঙ্গে সর্বাধিক পরিচালন মুনাফা বা অপারেটিং প্রফিট অর্জন করেছে যা ৫,৬৩৪ কোটি টাকা। ব্যাংকিং অঙ্গনে কতক ব্যাংক মুখ থুবড়ে পড়ে আছে, উঠে দাঁড়ানোর চেষ্টায় রত, সেই অবস্থায় সোনালী ব্যাংকের অধিক মুনাফা অর্জন করা এটাই ইঙ্গিত করে যে, জনগণ সরকারের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকে টাকা রাখতে আস্থা পাচ্ছে। ইত্যবসরে এই ব্যাংক দারুণভাবে তার ব্যাংকিং ব্যবসার বিস্তার ঘটাচ্ছে। স্বভাবতই সোনালী ব্যাংক এ দেশের আপামর জনসাধরনের ব্যাংকিং সুবিধার বিষয়ে খেয়াল রাখে। এমনকি কৃষকদের জন্য ১০ টাকা জমা দিয়ে ফর্মারস একাউন্ট খোলার ব্যবস্থাও আছে এই ব্যাংকে। দেশের জনগণ বিশেষ করে যারা উচ্চবিত্ত তারা সোনালী ব্যাংক ও এর লোকবলকে অন্যান্য চটকদার ব্যাংকের তুলনায় হেয় করে বিবেচনা করে থাকতো। আমার বাবার মৃত্যু পরবর্তী সময়ে আমি এই ব্যাংকে জয়েন করি ২০০৪ সালে। তার পরবর্তী এক বছরে বাবার ঘনিষ্ঠ দুই বন্ধু, আমার শ্রদ্ধেয় দুই আঙ্কেল (মজিদ ও খায়ের আঙ্কেল) এর সাথে দেখা হলে যখন বলি যে আমি সোনালী ব্যাংকে জয়েন করেছি, তারা পুরাই নির্বাক হয়ে গিয়েছিলেন, বিশ্বয়ে নির্বাক হওয়া নয় মোটেও, তারা বুঝতে পারছিলেন না যে, এটা একটা শুভ সংবাদ নাকি নিতান্তই একটা সাধারণ সংবাদ, এটাকে কি বলা যায় “যাক বাবা ভালো হয়েছে, একটা সরকারী ব্যাংকে চাকুরী পেয়েছো” না কি বলবে, “এই রকম সাধারণ একটা ব্যাংকে জয়েন করলা!!, কত ভালো ভালো প্রাইভেট ব্যাংক থাকতে?” তারা আসলে দুটা মনোভঙ্গির কোনটি বলবে বুঝে উঠতে পারে নাই মনে হয়।

দেশের ১২৩১টি শাখায় সোনালী ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডোর সেবা ডিপ্লয় করে দিলো এই কয়েকদিন আগেই, যা সারা দেশের সকল মানুষের জন্য একটি শুভ সংবাদ। দেশের সর্ববৃহৎ রাষ্টায়ত্ব বাণিজ্যিক ব্যাংক এখন ইসলামী ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। 


২০১০ সালে সোনালী ব্যাংক ইসলামী ব্যাংকিং সেবা চালু করে ফকিরাপুল শাখার ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে, যা ২০১৫ সালে ৬২ দিলকুশা, ওয়েজ আর্নার্স কর্পোরেট শাখায় স্থানান্তর করা হয়। বর্তমানে এই ব্যাংকের ৫৮টি ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে দেশের সকল শাখায় এই সেবা প্রদানের সুযোগ করে দিয়েছে। আমি বিগত ২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংকিং এ সিক্রয় ভাবে কাজ করে যাচ্ছি। আমার সংগৃহীত প্রাথমিক তথ্য-উপাত্তর ভিত্তিতে করা নিম্নের তথ্যচিত্র গুলো বিশ্লেষণ করলে সাম্প্রতিক পরিস্থিতিতে ইসলামী ব্যাংকিং অঙ্গনের কিছু বাস্তব অবস্থা বুঝা যেতে পারে।
 



বিগত নয় বছরের হিস্টোগ্রাম বিচার করলে দেখা যাবে যে, একটি ইসলামী ব্যাংকিং উইন্ডোর আমানত সংগ্রহ আর মুনাফা ধারাবাহিক ভাবে উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছিল কিন্তু ২০২৪ সালে আকস্মিক ভাবে বিনিয়োগের ফিগারে ঋণাত্মক টার্ন দেখা যাচ্ছে অথচ তা মুনাফার ট্রেন্ডে কোন প্রভাব ফেলেনি। আমানত ও মুনাফা প্রদত্ত টার্গেটের চেয়েও অধিক হারে বৃদ্ধি পেলেও বিনিয়োগ হ্রাস একটি বিস্ময়কর সংকেত দেয়, নিঃসন্দেহে এটি একটি অস্বাভাবিক অবস্থার ইংগিত প্রদান করে। সাধারণ বিচারে বুঝা যায় বিনিয়োগ কমলেও পূর্বের তুলনায় মুনাফা বৃদ্ধির মানে হলো অনেকেই হাইকস্ট ডিপোজিট গ্রহণ করছে কিংবা অধিক মুনাফার শর্তে ঋণ বা বিনিয়োগ গ্রহণ করছে। অর্থ বাজারে যখন লিকিউডিটি ক্রাইসিস চলে তখন তারল্য সংকট নিরসনে অন্যান্য ব্যাংক কিংবা গ্রাহক গণ অধিক মুনাফা প্রদানের শর্তে হাই-কস্ট বিনিয়োগ গ্রহণ করে থাকে। উপরোক্ত তথ্য চিত্র গলো তার একটি বাস্তব সিনপসিস প্রদান করছে। এর মানে হলো, কম বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জন করা যাচ্ছে।


ইসলামী উইন্ডোটির বিগত ৬ মাসের অর্থনৈতিক কর্মকান্ডের উপাত্ত বিশ্লেষণ পরবর্তী তিনমাসে ফোর-কাস্টিং করা হলে দেখা যাচ্ছে মার্চ ২০২৫ নাগাদ ডিপোজিট বা আমানত আরো দ্রুত হারে বৃদ্ধি পেতে পারে যার সাথে মুনাফার ট্রেন্ডও ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা আছে যদিও বিনিয়োগের পরিমাণ হয়তো সামনে আরো কমে যেতে পারে। যা থেকে বুঝা যায় যে, আগামী তিন কি ৬ মাসেওে এ দেশের ব্যাংকিং অঙ্গনে লিকুইডিটি ক্রাইসিস অপরিবর্তিত থাকতে পারে।

বর্তমান পরিস্থিতিতে আগামী বছর ২০২৬ এর মাঝামাঝি নাগাদ রাজনৈতিক পরিস্থিতিতে তেমন কোন বড় পরিবর্তন আশা কারা যাচ্ছে না, আর দেশের এই ক্রান্তি কালে ভবিষ্যৎ পরিপ্রেক্ষিত প্রচন্ড রকম অনিশ্চিত ঝুঁকিপূর্ণ, এরকম অবস্থায় মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম হওয়া ব্যাংক গুলো উঠে দাঁড়ানোর চেষ্টায় রত, তারা তাই মুদ্রা বাজার থেকে হাই কস্ট ডিপোজিট টানছে। কিছু লোভী গ্রাহক হুজুগে পড়ে ফান্ড ট্র্যান্সফারও করছে সেই সব ব্যাংকে। এই সকল গ্রাহক একটা বিষয় বিবেচনায় আনছেন না যে, এই রিস্কি রাজনৈতিক অবস্থায়, দেশের এই নাজুক অর্থনৈতিক পরিস্থিতেতে বড় কোন সিদ্ধান্ত গ্রহণ কিংবা ফান্ড ম্যানেজমেন্টে হঠকারিতা প্রদর্শন ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। আমার মতে এই রকম রাজনৈতিক ও আর্থসামাজিক প্রেক্ষাপটে ফান্ড ম্যানেজমেন্টে জনগণের আরো সাবধানী মনোভাব পোষণ করা উচিত।

সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ (edit and update history) ৭জানু২০২৫> ১৬জানু২০২৫>





Thursday, January 9, 2025

Journey by Launch : ILISH UTSHAB 2024

 


DATE: 14/11/2024
VENUE: BARISAL CLUB
BARISAL TEAM

Arranged by ALL BD 1989 SSC & 1991 HSC Group

Article Written by Musab Bin Surzil

14th November 2024 me and my parents got ready to head down to BIWTA(Bangladesh Inter Water Transport Authority) Sadarghat Launch terminal. We were headed to the district of Barisal by launch. I had never been on a launch before, so my parents decided to go by launch instead of bus, when it was still an option. We were going to Ilish  utshab 2024. The preparations were made by the 89 Batch of all Bangladesh [arrangements made by people of Barisal in the 89 batch. 89 batch meaning the people who gave SSC in 1989 and HSC in 1991. Anyone who wanted to go could come. My father was also in the 89-91 batch and he was also interested in going, so that was the reason we went to Barisal. 


The timing of the launch leaving the docks was delayed 2 times. We were scheduled to leave at 8:00, but the time got pushed back to 8:30. we ended up leaving at 9:35 because some people left their homes late, so after everyone got on board, the launch  undocked. There was a slight jerky feeling when the ropes were detached, but otherwise, the ride was smooth. You could not feel the waves all the time, there would only be slight jerking. The launch was moving really quickly, and so it was a bit cold on the roof. Some of my dad's friends told him to go up to the roof, and so we went. It didn't feel  cold at the beginning but afterwards, it got really cold. We were up on the roof for some time. While we were up there we saw a young man  with a guitar who was singing many well-known Bengali songs. He was not in the 89-91 batch and was going to Barisal on his own. 

The young man playing the guitar was sitting on a mattress. On this launch you could also rent mattresses on deck in Bengali, because not everyone had purchased a room and a mattress was a cheap option for sleeping. One of my dad's friends, Runu uncle, had also rented a mattress for sleeping. He did rent an air-conditioned cabin just like us, and his family slept there. This launch had two types of room options: an air-conditioned cabin with one or two beds, and the other being a non A/C cabin with one or two beds.  There were also many other businesses in the launch. There were some people selling salted chicken eggs.

When the launch reached the Barisal BIWTA terminal, we had to wait. When some people carrying musical instruments came to the terminal. I thought they were going back to Dhaka, but shortly after, they started playing a tune as a reception party. Then we passed by them carrying rajanigandha flowers. Some people also gave us chocolates and  gave us the rajanigandhas , Then we went outside the terminal and called an Autorikshaw and then went to the Barisal Club, which was the venue that the Barisal team 89-91 had booked. The man at the reception desk gave us three rooms for keeping our luggage. Two of them were on the third floor and the third one was on the fourth floor. We kept our luggage on the fourth floor where there was a glass wall from where I could see the streets of Barisal. I noticed that there was very little traffic, unlike Dhaka, where the roads are always full of cars, rickshaws, and autorickshaws. Soon afterwards, we went into the Dining Hall where we were given breakfast, which was Khichuri, meat, eggs and a few other items. It was a buffet, so we could serve ourselves. After eating we went to the Auditorium, where many people would perform. The first people to perform sang our National Anthem, called: Amar Shonar Bangla. after that a person read a Du'a. Then, many other people karaoke sang songs. The volume of the speakers were very high, so my father told the people to lower the volume. But soon afterwards, me and my mother got tired of the noise, and so we both went out for a walk in the City of Barisal. It was very quiet and there were only a few private cars and Autorickshaws out and about.  It was very peaceful, and there were barely any people on the sidewalk. There were a lot of trees, and the city was much less polluted than Dhaka, probably because it was Friday. The walls were coloured with writings from students of the  Quota revolution [ boishommo biradhi chatro andolon- June, 2024] . Then we returned to the club, where the Karaoke songs were still being conducted.

Then a little while later, me and both my parents decided to go see some parks in Barisal. We called an autorickshaw and told the driver we wanted to see some parks. He took us to the Planet Park, where we paid for the tickets and went inside. We sometimes go to the Ramna park near our house in Dhaka but this was much better. After getting inside we roamed around the park. There were very few people, so it was nice and quiet. There was a giant picture frame in front of a lake so we took some pictures standing behind it. 

One hour later, we left the park and headed back to the Barisal club again. Around two or three 'o'clock my family decided to rest a little. we went up to the reception, were there were very comfortable sofas. The armrests also had bulges like pillows so that somebody could sleep. We spent a lot of time in the reception and when we came back down again, it was already time for lunch. We had many items of ilish fry and ilish curry for lunch.  

Just after lunch, we went back to the auditorium. A man sang a song very well. He could sing songs very well as my father told me, but the volume was extremely high. Nobody was complaining about it though! After about ten minutes my father decided to go back to Dhaka, so we called an autorickshaw and told the driver to take us to the bus terminal. There was a Shohagh bus leaving for Dhaka at 7:00 PM, but we were at the terminal at 4:30 PM, so we paid for the tickets on a Hanif Enterprise bus instead. The autorickshaw driver helped us get our luggage on the bus. We came back to Dhaka crossing the Padma bridge, and came back home in Dhaka by 9:30 PM.  

This was my first time coming to Barisal and travelling by a launch. I enjoyed my time in Barisal and enjoyed the launch journey. This was also my first time crossing over the Padma bridge.



 

 

Monday, August 19, 2024

স্কুলের বন্ধুদেরকে বিদায় অভিশাপ

 


রবীন্দ্রনাথের বিদায় অভিশাপ কয়জন পড়েছিস জনি না, তবে আমি পড়েছি, যা বুঝি তা হলো বিদায় অভিশাপ তাকেই দেয়া যায় যাকে বা যাদের গভীর ভাবে ভালবেসে তার পর বিদায় দিতে হয়। আমি তোদের বিদায় অভিশাপ দিচ্ছি। 

আমার তিনটা অধিকার তোরা হরণ করেছিস, যার কারণে আমি চলে যাচ্ছি। সবাই জানে গণতন্ত্রে মানুষের ৪টা মৌলিক অধিকার সংরক্ষণ করা হয় যা মানবতার জন্য অপরিহার্য বলে এই তন্ত্রে বিবেচনা করা হয়। ১) ব্যক্তিগত স্বাধীনতা, ২) বিশ্বাসের স্বাধীনতা ৩) মত প্রকাশের স্বাধীনতা ৪) মালিকানার স্বাধীনতা। আমাকে তোরা ১, ২, ৩, নং অধিকারে চরম ভাবে আঘাত করেছিস। দেশে গণতন্ত্র থাকলে তোদের স্পেসিফিক কয়েকজনের নামে মৌলিক অধিকার হরণের মানহানির মামলা করতাম। এ দেশে মানুষ এই চারটি মৌলিক অধিকার সম্পর্কে অস্বচ্ছ ধারণা রাখে, তাই এদেশে ততদিন গণতন্ত্র সম্ভব না যতদিন না তারা তা বুঝতে পারে।

বিপু (বাবু) ২০১৫ বা ১৬ তে আমি যখন কাজিপাড়ায় সোনালী ব্যাংকের বেগম রোকেয়া সরণী শাখায় কর্মরত ছিলাম তখন ও বললো আমাদের স্কুল গ্রুপ আছে ভাইবারে। তখন জয়েন করে বলেছিলাম কেউ মনে হয় আমাকে চিনতে পারবে না, তখন বিজু আমাকে চিনতে পারে কোন ছবি না দেখেই, আমি যার পর নাই অবাক হয়েছি, তারেক, বাবু, বিপু, ইউসুফ, আজিজ এর পর বিজু, জাফর আর তমাল আমার ঘনিষ্ঠ ছিল মনে পড়ে যায়। যা হোক বিগত ৯ বছর তোদের অনেকে কাছে পেয়ে আমার আনন্দের অন্ত ছিল না। গ্রুপে সব সময় সক্রিয় ছিলাম। বিজু গ্রুপ থেকে আলগোছে সড়ে গেছে, গ্রুপে ধর্মান্ধতা পছন্দ করে না দেখে। অবাক বিষয় হলো গ্রুপে ৪৭ জন মেম্বার হলেও মাত্র ১৩ থেকে ১৬ জন সক্রিয়, তার সাথে দেখি ৫ কি ৬ জন নীরব দর্শক, বাকিরা পুরাই নীরব। শুধু এই গ্রুপে না অন্যান্য গ্রুপেও এমন অবস্থা থেকে বুঝা যায় যে এ দেশের মানুষগুলোর মেরুদন্ড নাই, নুনুও ছোট। সব দুই ঠাপে মাল আউট কইরা জনসংখ্যা এত বৃদ্ধি করছে। ভালো মত সেক্স করতেও জানে না কিন্তু করে প্রচুর পরিমাণে বাচ্চা পয়দা করার জন্য।

আমার প্রতি তোদের অবিচার তোরা বুঝতে পারলে ভালো, না বুঝলে আরো ভালো, কিছুই যায় আসে না। তবে এক বন্ধুর বক্তব্য অনুযায়ী হিমেল ও আহমেদুল ডাক্তারিতে চান্স পেয়েছে ফাঁস হওয়া প্রশ্ন পত্র পেয়ে, তা যদি সত্য হয় তবে দেশের এই অবস্থায় ওদের উচিত ডাক্তারি সার্টিফিকেট গুলো ফেরত দিয়ে যেই মেধাবী ছাত্রদের সুযোগ থেকে বঞ্চিত করছে তা না পারুক, প্রকৃত মেধায় যার ডাক্তারি পড়েছে তাদের সুযোগ করে দেয়।। হিমেল ও আহমেদুলের এটিচুড সব সময় তারা এরিস্ট্রক্রেট, না জানি তারা কি, এই রকম ভাব করে থাকে সব সময়। মানে ওরা জন্ম নিয়েছেই এরিট্রক্রেট হিসেবে আর বাকিরা সব ওদের মত কুলীন না । তারেক যে ক্রিকেট স্টেডিয়াম ডিজাইন করেছে তা নৌকার আদলে (কাজের মধ্যমে তেল মারছে আরকি), এখন সরকার বদল হলে ও হয়তো নৌকাতে মাস্তুল লাগায়ে জাহাজ বানায়ে দিবে। আমাদের সেই বন্ধু গ্রুপে বলতে বলেছিল মারুফ তার মেয়েকে কো-এডুকেশনে পড়াবে না বলে অন্যত্র ভর্তি করছে অথচ তারেক এমন দেশে তার মেয়ে দুটাকে পাঠাইছে যে দেশে কু-কালচার ভরা। তারেক কখনই কোনকিছু সময় মত প্রতিবাদ করে না, সব সময় পরে বাও বুঝে দাও মারে। আজিজ, সোহেল আর আমার আলাদা গ্রুপ ছিল মেসেঞ্জারে আর হোয়াটস এ্যাপে, ওটাতে আমরা পর্ণ শেয়ার করতাম, বেশি কালেকশন ছিল আজিজের, সোহেল তাল দিতো, তবে আমার কাছে ওর রুচি খারাপ বলে মনে হয়েছে। ওর রাজনৈতিক চিন্তা ভাবনা আমার সাথে মিলে না। আজিজ আপাদমস্তক একটা ভালো ছেলে, সুন্দর মনের মানুষ। মুক্ত আমার গাছা বোর্ড বাজারের জমি বিক্রির বিষয়ে এক বাটপারকে ক্রেতা হিসেবে নিয়ে এসেছিল, আমি না বুঝে কম দামে জমিটা ছেড়ে দিতে চাওয়ায় তার আগ্রহের অন্ত ছিল না। পূর্বানীতে এ নিয়ে দুই বার বৈঠকও হয়েছিল। আমি পরে জেনেছি সে ওই এলাকার দালালদের সাথে চুক্তি করে ফোকটে ৩ কোটি টাকা মেরে দেওয়ার সুযোগ খুঁজছিল। মুক্ত আমাকে বাধ্য করেছিল ওই বদ লোকটাকে ২২ হাজার টাকা দিতে। মুক্তর সাথে আমার স্কুল জীবনে তেমন কোন সম্পর্ক ছিলনা। এই বয়েসে এসে জানলাম ও ফটকা বাজ একটা ছেলে। সানা’র আচরণ ও ছদ্ম ক্ষমতা প্রবণতা আমার কাছে হাস্যকর লেগেছে, এটা যদি ফৌজি আচরণ হয় তবে আমাদের আর্মিদের কি অবস্থা তা বুঝা যায়। ও সামনা সামনি কোন কথা বলে না, একে, ওকে তাকে দিয়ে বলানর চেষ্টা করে। নুরুল মাসুদকে আমার ভালো লেগেছে। ফিরোজ অসম্ভব ইমোশনাল একটা ছেলে, একবার না দুবার ও গ্রুপ ছেড়ে বের হয়ে যায়, একবার আমার সাথে ঝগড়া করে। তবে আমি হাসপাতালে শুনে ও চলে এসেছিল আমাকে দেখতে। ফিরোজের ইদানীং কথাবার্তা গুলো খুব ভালো লেগেছে। মারুফ হেফাজত বুঝতে দেরি হলেও এখন জানি, ইসলামী দলগুলো তো কোন কালেই এক হতে পারবে না, যদিওবা কোন একটা দল সরকার গঠন করে তবে অন্যরা তাকে টেনে নামায়ে ফেলবে, এটা আমার জন্য একটি সুসংবাদ। আমি গত বছর থেকে একটু আওয়ামে লিগ ঘেঁষা হয়ে গিয়েছিলাম কিন্তু এই আন্দোলনে গণহারে হত্যা দেখে ও গুপ্ত খবর গুলো জানতে পেরে এই দলকে আর সমর্থন করি না, কিন্তু এর প্রতিস্থাপক আরেকটি দল কি হতে পারে তাও বুঝতে পারি না। তবে দেশে ইসলাম রাষ্ট্রক্ষমতায় না আসুক তাই চাই। লিটন প্রথম যখন রি-ইউনিয়ন করে তখন দাড়ি রাখে নাই, এখন দাড়ি রেখে মহা মুসুল্লি হয়ে গেছে, তবে ওর মধ্যে সহনশীলতা আছে দেখে ভালো লাগলো।

তারেক, বাবু, ইউসুফ, বিপু, বিজু, তমাল, আজিম, জাকু, লিটন, রাসেল, রনি, দিদার এরা আমার বন্ধু থাকবে যতদিন বাচি। আরিফ আমার অফিসে আসছে বেশ কয়েকবার, ওর সাথেও বন্ধুত্ব রাখবো। কিন্তু বাকিরা আমার নাগালে আসলে অক্ষত হোগা নিয়ে বাড়ি ফিরতে পারবি না। আমি আমার পরিবার নিয়ে ও আমার কাজ কর্ম নিয়ে খুব ভালো আছি, তোদের দোয়া চাই না। যে বইটা আমাকে নাস্তিক হতে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে সেটা বারট্রান্ড রাসেলের “কেন আমি ধর্ম বিশ্বাসী নই” বারট্রান্ড রাসেলের লেখা আমি ছাত্র জীবন থেকে পড়ে অভ্যস্ত তাই তার কথাগুলো আমার কাছে গ্রহণযোগ্য লেগেছে। অমিত যখন হঠাৎ করে গ্রুপ ছেড়ে বের হয়ে যায় তখন আমার খারাপ লেগেছিল, তাই আমি ওভাবে চলে গেলাম না, সব বলে দিয়ে গেলাম। আরিফের কাছ থেকে জেনেছি, ও, আহমেদুল, হিমেল, অমিত, পাপ্পু ওরা সব কাছাকাছি বাসায় থাকতো, তাই ওদের মধ্যে সম্পর্ক অন্য রকম। আমি থাকতাম শ্যাওড়াপাড়ায় তাই তোদের সবার সাথেই আমার স্থানগত দূরত্ব ছিল। দৈনিক সঙ্গী হিসেবে বন্ধু হিসেবে তোদের পেয়েছিলাম, এ ছাড়া আমার কোন উপকারে তোরা আসিস নাই। দু এক জনকে পারলে সহযোগিতা করেছি ব্যাংকিং বিষয়ে। যে ফান্ডটা গঠন হয়েছে, অবাক লাগতো যাদের অনেক টাকা আছে তারা মাত্র ৫০০ টাকা করে দেয়, যারা ফান্ডটা নিয়ে প্রচুর কথা বলে তারা কিছুই দেয় না। দুর দেশ থেকে আজিম নিয়মিত টাকা পাঠাতো যৌক্তিক পরিমাণে। লিপুকে যা বলার বলে দিছি আগেই, ওকে ক্লাস ৫ থেকে পাইছি কিন্তু কখনই ঘনিষ্ঠতা হয় নাই, তখন থেকেই দেখতাম ওর মুখে কিছু আটকায় না, মানে মুখ দিয়ে দুর্গন্ধের মত খুব খারাপ শব্দ বের হয়, আজও হয়, যতই দাড়ি রাখুক না কেন, ও যেমন ছিল তেমনই আছে। জাকু একটা অসাধারণ মানুষ, ফেইসবুকে ওর মিষ্টি মেয়েটাকে দেখি, আজীবন আদর থাকবে ওর জন্য। পাপ্পুর ছেলেটার পড়াশুনাটা যাতে হয় এখন এটা তোদের দায়িত্ব টাকা পাঠানোর।

আমার মহৌষধের রহস্যটা ফাঁস করে দেই, ২০১৭ সালে আমি তিনটা ভিন্ন ভিন্ন ঔষধ খুঁজে পাই তিনটাই কাজ করে, তার মধ্যে একটা আমি নিয়মিত ব্যবহার করছি, এটা আর কিছুই না চিন দেশে পাওয়া যায় জিনসিং নামে আদার মত একটা শিকরের গুড়া। হামদার্দ ইউনানি আর স্কয়ারও এটার টেবলেট বের করেছে কিন্তু ওগুলোতে কাজ হয় কম, বরং অন্যান্য ইউনানি থেকে যা পাওয়া যায় ওগুলো ভালো কাজ করে। এটা পেট খালি কারার জন্য খুব ভালো, খাওয়ার আধাঘণ্টার মধ্যে পেট খালি করার চাপ আসে। অনেকে বল বৃদ্ধিকারক হিসেবে সকালে একটা ও রাতে একটা খায়। এটা খেলে এটার সাইড এফেক্ট হিসেবে ধন শক্ত থাকে যখন তা কাজে প্রয়োগ করা হয় তখন ও অনেকক্ষণ। দুপুরে ১টায় একটা টেবলেট খেলে দুপুর ৫টার মধ্যে পেট ক্লিয়ার হয়ে যাবে, তখন বুঝবি ঔষধটা কাজ করছে। এর পর রাতে যখন খুশি যৌনাচারে যদি তোর ধন খাড়ায় তবে তা অনেক ক্ষণ ধরে, মানে তুই যতক্ষণ চাস ততক্ষণ শক্ত থাকবে। এটাই এতদিন তোগ বলি নাই। আমি ২০১৮ থেকে ব্যবহার করে এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া পাই নাই।

আমার লেখায় প্রচুর বানান ভুল আছে, অফিসের কাজের ফাকে লেখাটা শেষ করলাম, গত রাত থেকে চিন্তা করছিলাম কি কি বলা যায় শেষ বিদায়ে। তোদের কাছে আমার ক্ষমা চাওয়ারও কিছু নাই দোয়া চাওয়ারও কিছু নাই। পাঁচ, ছয়টা বন্ধু মারা গেছে আর আমারে তোরা জেন্ত কবর দিয়া দিলি।  বিদায় বন্ধুগণ।


সম্পাদনা ও উন্নয়ন ইতিহাসঃ ১৯আগস্ট২০২৪

Thursday, July 25, 2024

অস্তিত্বের সংকট ও আমাদের বাস্তবতা

 


আমার মেঝ মেয়ে সহজেই আনন্দে থাকে কিন্তু বড়টা ছোট বেলা থেকেই গম্ভীর, সবার ছোট ছেলেটাও হয়েছে বড়টার মত গম্ভীর প্রকৃতির, ও’রা যুক্তি খুব ভাল বুঝে তাই খামখা আনন্দ হলে তার অর্থ তারা বুঝতে পারেনা। ইউভাল নোয়া হারারী তার বই এর কোন এক জায়গায় লিখেছিলেন যে কিছু কিছু মানুষ খুব সহজেই আনন্দ পায় আবার কেউ কেউ আছেন যে অল্প দুখেই কাতর হয়ে পরেন। এই কয়েক মাস আগেও মনটা কাজে ব্যস্ত থাকত, কিন্তু হঠাত করে ইদানীং মাথাটা পুরা ফাঁকা হয়ে গেছে, কোন কাজেই মন সায় দেয় না। সারাক্ষণ কর্ম উদ্দিপনাহীন অলস সময় কাটাতে ইচ্ছা করে। এরকম ভয়ঙ্কর শূন্যতা আর অনিশ্চয়তা আগে আমাকে পেয়ে বসে নাই। এরকম মনের অবস্থা ব্যাখ্যা করাও কঠিন। নিজের মানসিক অবস্থা খারাপ বা অসুস্থ মনে হয়, পাশাপাশি শারীরিক অবস্থাও মনে হয় খারাপের দিকে, নানা রকম আশঙ্কা, হতাশা, কর্মউদ্দমহীনতা সব এক সাথে পেয়ে বসেছে। কিচ্ছুই ভাল লাগে না, আমার অবশ্য সেই ছোটবেলা থেকেই এই ভাল না লাগার রোগ আছে। অবস্থা বুঝে মাথা চাড়া দিয়ে উঠে এই ভালো না লাগা রোগ। করনার বছর ২০২০ সালে মনের এই অবস্থা হয়েছিল আমার। সকল কর্মকান্ডের মূল্য শূন্য মানে নেমে গিয়েছিল। বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখার নিরন্তর চেষ্টা ছিল তখন। ২০২০ সাল পার হয়ে এখন ২০২৪ চলছে কিন্তু মনের অবস্থার খুব সামান্যই পরিবর্তন হয়েছে যদিও অগ্র যাত্রা আবার শুরু হয়েছে । খোজ নিয়ে জেনেছি যাদের করনা হয়েছিল কিংবা হওয়ার সম্ভাবনা ছিল তারাও ওই সময় একই রকম বিষণ্ণ একটা সময় কাটিয়েছেন। আমার বিষয়টা অন্যরকম, বাবা আর মা কে হারানর পর থেকেই বিষণ্ণতা রোগ আমাকে আচ্ছন্ন করে রাখে সময় পেলেই। বাবা আর মার মৃত্যু আমি সহজ ভাবে মেনে নিতে পারি নাই আর সহজ ভাবে মানতে চাচ্ছিও না। যখন অন্যরা সান্ত্বনা দেয়ার মত করে বলে বাবা-মা চিরকাল কার বেচে থাকে না, তখন আমার খুব রাগ হয়। মৃত্যুই যদি জীবনের একমাত্র পরিণতি হয় তবে এখনই মরে যাওয়াই তো ভাল, বেচে থেকে এত সব করে কি লাভ। বাবা-মা সারাজীবন স্বপ্ন দেখল এটা করবে ওটা করবে, সবেই করল কিন্তু সেগুলো ভোগ করার আগেই তাদের জীবনাবসান হয়ে গেল। এত কিছু করে তবে কি এমন হলো? বুঝলাম আমার জীবনটা সহজ করে দিয়ে গেছে। আমি তো ভবঘুরে হই নাই, চাকরি করছি, আমার সন্তানরাও ভাল ভাবে বড় হয়ে উঠছে। ওদের ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি হচ্ছে। আমার স্ত্রী যথেষ্ট দায়িত্বশীল ও আমার ও বাচ্চাদের বিষয়ে যন্তশীল। কোথাও কোন সমস্যা দেখছি না এখন পর্যন্ত। সব সমস্যা আমার মনের মধ্যে। মা-বাবা কে হারানোর পর জীবনের মূল্য আমার কাছে অতি নগণ্য হয়ে গেছে। মরে গিয়ে বাবা-মা’র কাছে চলে যেতে ইচ্ছা করে কিন্তু মৃত্যুর পরে যে অনন্ত জীবনের কথা ধর্মগ্রন্থে উল্লেখ আছে তাতে আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। বাবা-মা যখন ছিল তখন কতই না নিশ্চিন্ত থাকতাম। যা করার উনারাই করবে, আমি শুধু তাদের সাথে থাকব। হঠাত করে তারা নাই হয়ে গেল, এখন আমি কোথায় সেই নিশ্চয়তার ছাতা পাই? সন্তানকে তাই এতটা নির্ভরশীল করে বড় করা ঠিক না যাতে বাবা মার অবর্তমানে তারা এতটা অসহায় বোধ করে, আমার এখন তাই মত। আমি একমাত্র সন্তান হওয়ায় বাবা মার অতিরিক্ত যত্ন ও আদর পেয়েছি। আর ওটাই আমার মনের মধ্যে নিরন্তর অসহায়ত্বর জন্ম দিয়েছে। 

কম বয়স্কদের মধ্যে যে উদ্যম আর উদ্দীপনা দেখি, মনে হয় তারাও এক সময় না এক সময় নিভু নিভু প্রদীপ হয়ে যাবে। কেউকারাডং পাহাড়ে উঠেছিলাম সোনালী ব্যাংকের ১৮ জন সহকর্মীর এক ট্র্যাকিং টিমের সঙ্গে। যখন নামছিলাম তখন উঠার চেয়ে বেশি কষ্ট হচ্ছিল। চিংড়ি ঝরনার কাছে বিশ্রাম নেয়ার সময় যারা নতুন উপরের দিকে উঠছে তাদের দেখা গেল অতি জল জল চোখ সামনে না জানি কি আছে তা দেখার উদ্দীপনা। জীবনের এই পড়ন্ত বয়সে তাই মনে হয় যৌবন এর উঠতি বয়সের উদ্দীপনা এই ‍উপরে চড়ার মত না জানি কত কি আছে সামনে। সব জানা হয়ে গেলে যখন পড়ন্ত সময় আসে তখন আর কিছুই ভাল লাগে না। মনে হয় সবই তো দেখা হল এর পর আর কি-ই বা আছে। তার চেয়ে যত তাড়াতাড়ি এই জীবন থেকে বিদায় নেয়াই শ্রেয়। অস্তিত্বের সংকট এবং লোগো থেরাপি প্রসঙ্গে ভিক্টর এমিল ফ্র্যাঙ্কেল এর বই “জীবনের তাৎপর্যের সন্ধানে [ম্যানস সার্চ ফর মিনিং]” বইটা পড়ার পর বুঝলাম মানুষের সব মানসিক সমস্যার মূলে এই অস্তিত্বের সংকট সম্পর্কে মনের অত্যন্ত গভীরে প্রথিত একটি চিরন্তন অনিশ্চয়তা রয়েছে। তারই প্রেক্ষিতে এই লেখাটি লিখবো বলে ঠিক করেছিলাম। কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরও লেখাটা শেষ করতে না পারায় লেখার আগ্রহও হারায়ে বসেছি। তবে এটা ঠিক যে, ভিক্টর এমিল ফ্র্যাঙ্কেল যে কঠিন কষ্টকর জীবন পার করেছেন তার পর তার যে গবেষণা ও বক্তব্য তা অত্যন্ত গভীর চিন্তার ফল। আমি এখন বুঝতে পারি আমার ছোট বেলা থেকে যে ভালো না লাগা রোগ, তা মূলত এই অস্তিত্বের সংকট থেকে উদ্ভূত। এই সংকটটি মনের এত গভীরে কাজ করে যে তা হয়তো অনেকেই বুঝতে পারেন বলে আমার মনে হয় না। আমাদের তথা মানব সম্প্রদায় সমূহের বৃত্তি প্রবৃত্তিগুলো বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে তাদের প্রথমটাই হলো সারভাইভাল বা বেচে থাকার বাসনা, দ্বিতীয়টা হলো বংশ বৃদ্ধি আর তার পরই আসে সেল্ফ একচুয়ালাইজেশন বা পূর্ণাঙ্গতার বাসনা। ধার্মীকদের জন্য এই বাসনা চরিতার্থ করা সহজ, কারণ তাদের ধর্মেই এর সমাধান দেয়া আছে কিন্তু যারা ধর্মের দেয়া ব্যবস্থাপত্রে আস্থা রাখতে পারেন না তাদের জন্য এই জীবনকে সার্থক করার প্রয়াস অত্যন্ত দুরূহ। বংশ পরম্পরায় টিকে থাকাই হলো তাদের জন্য জীবনের সার্বিকীকিকরন বলে মনে হয়। আমি থাকবো না কিন্তু আমার সন্তানেরা টিকে থাকবে এটাই যেন তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য বা পরিণতি। বহু প্রজাতি এই পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, ডাইনোসররাও তো আর এই পৃথিবীর মধ্যে টিকে নাই। ডাইনোসররা তো চিন্তা করতে অপারগ ছিল, তারা তাই তা নিয়ে মাথাও ঘামায় নাই। কেবল মানব মাত্রই চিন্তাশীল প্রাণী আর তাই তাদের মধ্যে এত ধর্ম ও অধর্ম নিয়ে বাক বিতন্ডা। বেচে থাকা ও টিকে থাকার জন্য লড়াই করার ক্ষেত্রেও তাদের এত ভাবের আদান প্রদান ও ভবিষ্যৎ পরিকল্পনা। মানব সাহিত্যের কয়েকটা উদাহরণ নিচে উল্লেখ করছি যাতে দেখা যাবে এই বাসনাই বার বার প্রতিফলিত হয়েছে স্বনামধন্য লেখকদের লেখনীর মধ্য দিয়ে।

আমাদের দেশের জনপ্রিয় লেখক মাসরুর আরেফিনের “আগস্ট আবছায়া” বই এর পৃষ্ঠা ১৪: “আইয়ার বললেন,‘স্যার জীবন অনেক কষ্টের, অনেক। বেঁচে থাকা একটা ভার, একটা বোঝা। ষাটের পরে শরীরে যে কী সব শুরু হয়, তা কাউকে বোঝানো যাবে না যদি না তার বয়সও ষাট হয়ে থাকে। কিন্তু শুধু শরীরের অনেক ব্যথা-অসুখ-কষ্টই না, ব্যাপারটা সে করম না মোটেই। মনের বিমর্ষতা, সার্বিক উদ্যমহীনতা ও মৃত্যুর জন্য প্রার্থনা, মৃত্যুর ইচ্ছা, প্রতিদিন চাওয়া যে সব শেষ হয়ে গেলে কত ভালো হতো – ষাটের পরের এই পৃথিবী ভয়ানক, স্যার।’” পৃষ্ঠা ১৬: “আমরা এর নাম দিয়েছি জীবনসংগ্রাম, বলছি এই সংগ্রামে তোমাকে জিততে হবে, জেতার ওই চেষ্টাটাই তোমার জীবনের মানে। কমিউনিস্টরা তখন এসে বলছে, না জীবনের মানে ওটা না, জীবনের মানে হচ্ছে তাদের উৎখাত করা যারা তোমাকে এই ভয়ংকর সংগ্রামের মধ্যে পুরে নিঃশেষ হতে বাধ্য করছে। তখন ধর্ম এসে বলছে, না মারামারি কোর না, খোদার প্রতি ভরসা রাখো এবং সংগ্রাম চালিয়ে যাও, কষ্ট তাহলে অনেক কম হবে, দেখো। আমার মনে পড়ল নবোকভের কথাটা: ‘শিশু বয়সের দোলনাটা দুলছে এক অতল গহ্বরের ওপরে। জীবনের দীর্ঘ দাগটার দুপাশে দুই অন্ধকার—জন্মের আগে অন্ধকার, এবং মৃত্যুর পরে আবার অন্ধকার। আমাদের বেঁচে থাকাটা দুই প্রান্তের এই দুই অনন্ত অন্ধকারের মাঝখানে এক আলোর সামান্য ঝলকানি মাত্র।’ আইয়ারের দৈনন্দিন জীবনের এই গল্প শুনে মনে হলো, নবোকভ ভুল। দুই প্রান্তের দুই অন্ধকারের মাঝখানে যে জীবন সেটার আলোটুকুও আমাদের চোখের ওপরে এত নিষ্ঠুরভাবে ধরা যে সেই আলো, চোখ ধাঁধানো এক বর্বর আলো, আদতে অন্ধকারই।” পৃষ্ঠা ৬২: আমার ধর্মবিশ্বাস কতটা গাঢ় তা নিয়ে আমি, এই পৃথিবীর অন্য অনেক বিশ্বাসী মানুষের মতোই, সংশয়ে থাকি। মনে হলো, আহা, সামান্য এক মানুষ হিসেবে আমি যদি শুধু নিশ্চিত করে জানতাম অসামান্য ও বিশাল খোদা সব সময়েই আমাদের পাশে আছেন সবকিছুর ওপরে তাঁর বদান্যতা ও সুবিচারের বিশাল হাতটা মেলে, তার উর্ধ্বারোহী গান ও উড্ডয়নশীল সুরের গূঢ় অর্থদ্যোতক প্রসাদগুণ আকাশে-বাতাসে ছড়িয়ে, সব মানুষ ও পশুপাখি, পতঙ্গ ও বৃক্ষের জন্য তার ন্যায়নিষ্ঠত্বের স্পষ্ট অঙ্গীকারের তরঙ্গ তুলে, আহা, তাহলে কীভাবে আমি অর্থ খুঁজে পেতাম এই অন্ধকার ঘরের আলোকশূন্যতার মাঝেও। কীভাবে উতরে যেতাম আমার মনের অসুখ ও শরীরের গতিশূন্যতার এই জেলহাজতটাকে।  -------- কারণ আর পারিছিলাম না আমি –আল্লাহ, খোদা, ইয়ওয়েহ, কৃষ্ণ, পরব্রহ্ম, জিউস, আহুরা মাজদার সঙ্গে। কিন্তু আকাশে-বাতাসে আমার সেই নিঃশব্দ অন্বেষা অন্বেষাই থেকে গেল আপাতত “

আমেরিকার একজন জনপ্রিয় বিজ্ঞান কল্প কাহিনীর লেখক এর বই এর পরিচিত মূলক পোস্ট থেকে পরের কথা গুলো নেয়া। তাতেও দেখা যাবে আমার উপরোক্ত আলোচনাটির প্রতিফলন, “জন্মের মুহূর্ত থেকে আমরা অস্তিত্বের চেতনার অগাধ গভীরতায় নিমজ্জিত ও বাস্তবতার অমোঘ পরিস্থিতি দ্বারা বেষ্টিত। আমাদের নিজস্ব চেতনার সীমাবদ্ধতা থেকে যেন কোন রেহাই নেই। আমাদের পার্থিব অস্তিত্বের চেতনার সীমাবদ্ধতা অতিক্রম করার কোন উপায়ও নেই। এমনকি মৃত্যুও  এই তমসাচ্ছন্ন অস্তিত্বের খপ্পর থেকে আমাদের রেহাই দেয় না। আমরা চলতে থাকি এবং কবরে যাওয়ার পূর্ব পর্যন্ত কিছু গঠন করতে থাকি বা কেবল এই সত্যটির সাথে সমঝতা করতে থাকি যে বাস্তবতার বুননে আমরা নিতান্তই অসহায়। অনেকের জন্যই অস্তিত্বের এই সংকট একটি প্রাথমিক এবং গভীরভাবে প্রথিত অস্থির অভিজ্ঞতা। এটা এমন একটা ভয় এই উপলব্ধি থেকে জন্মায় যে আমরা বিশাল মহাবিশ্বের মধ্যে অতি নগণ্য এবং অনিশ্চয়তা ও বিশৃঙ্খলার মহাসমুদ্রে প্রবাহমান। জন্মের মুহূর্ত থেকেই আমরা জীবনের জটিলতাগুলির সম্মুখীন হয়ে দুঃসাধ্য কাজের মুখোমুখি হই। আমাদের সামনে থাকা অগণিত চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তার সাথে মোকাবিলা করা এবং উপলব্ধি করার জন্য আমাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও অস্তিত্বের সমস্ত মৌলিক রহস্যগুলি আমাদেরকে এমন এক মহাবিশ্বে একাকীত্বের অনুভূতি প্রদান করে চলে যা একধারে সুন্দর এবং ভয়ঙ্কর।

মহাবিশ্ব সম্পর্কে আমাদের বৈজ্ঞানিক এবং গাণিতিক বোধগম্যতা প্রসারিত হওয়ার সাথে সাথে অস্তিত্বের বোধগম্য প্রকৃতি সম্পর্কে আমাদের সচেতনতাও বৃদ্ধি পায়। প্রতিটি নতুন আবিষ্কারের সাথে আমরা অনির্ধারিত উপলব্ধির মুখোমুখি হই যে বাস্তবতা আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি অপরিচিত এবং আরও জটিল। তবুও এটি অন্তত সচেতনতা যা আমাদেরকে অনিশ্চয়তার মুখে অর্থ এবং বোঝার সন্ধান দেয়, আমাদের অস্তিত্বের মৌলিক রহস্যের মুখোমুখি হতে ঠেলে দেয়। আমরা ধর্ম, দর্শন এবং মতাদর্শের সান্ত্বনাদায়ক বিভ্রমকে দাবি করি এমন একটি অনিশ্চিত বিশ্বে অর্থ এবং উদ্দেশ্যের কিছু সাদৃশ্য খুঁজে পাওয়ার আশায় যা প্রায়শই আমাদের সংগ্রামের প্রতি সম্পূরক বলে প্রতীয়মান হয়। তবুও এই সান্ত্বনাদায়ক বিভ্রমগুলি মানুষের অবস্থার কেন্দ্রস্থলে থাকা অস্তিত্বের সংকটের মুখে সামান্য সান্ত্বনা স্বরূপ। প্রকৃতপক্ষে অস্তিত্ব সম্পর্কে বলা যায় এটি কারণ এবং এর প্রভাবক সমূহের পরিবর্তনশীল আইন দ্বারা নিয়ন্ত্রিত একটি নির্ধারক ঘটনা। সময়ের সূচনা থেকে বর্তমান মুহূর্ত পর্যন্ত প্রতিটি ঘটনা কার্যকারণের একটি বিশাল এবং আন্তঃ সংযুক্ত জালের অংশ যা আমরা আজ যে বাস্তবতায় বাস করি তার মধ্যে দিয়ে অনির্দিষ্টভাবে টেনে নিয়ে চলেছে। আমাদের জন্মের মুহূর্ত থেকে আমরা অস্তিত্বের চাকায় নিবন্ধিত সময় এবং স্থানের স্রোত দ্বারা পরিত্রাণের কোন আশা ছাড়াই চলমান থাকি। তার পরও এই অপ্রতিরোধ্য অনিবার্যতার মুখে আশার ঝিলিক রয়েছে। একটি স্বীকৃতি যে এই মহাজাগতিক ট্যাপেস্ট্রির একটি অংশ হিসাবে বিদ্যমান থাকার কাজটি অজানাকে আলিঙ্গন করার এবং জীবনের অনিশ্চয়তাকে আলিঙ্গন করার একটি সুযোগ। যদিও অস্তিত্বের ভয় জীবনের অনিশ্চয়তায় স্বাভাবিক এবং সহজাত প্রতিক্রিয়া হতে পারে, এটি আমাদের প্রত্যেকের মধ্যে থাকা গভীর সম্ভাবনারও স্মরণ করিয়ে দেয়। আমাদের ভয়ের মোকাবিলা করার মাধ্যমে আমরা আমাদের অচেতনতার সীমাবদ্ধতা গুলো অতিক্রম করার চেষ্টা করতে পারি এবং মহাবিশ্বের সীমাহীন সম্ভাবনাকে আলিঙ্গন করতে পারি, শেষ পর্যন্ত অজানাকে মোকাবেলা করার জন্য আমাদের অস্তিত্বের অনিশ্চয়তাকে আলিঙ্গন করার ইচ্ছা যা আমাদেরকে সংজ্ঞায়িত করে অনুসন্ধানী সত্তা হিসেবে এবং আমাদের জীবনের অর্থ খুঁজে পেতে দেয় পরিবর্তনশীল ট্যাপেস্ট্রিতে । “

আমাদের বাস্তবতার চিন্তায় অস্তিত্বের সংকটটি কতটা গভীর তা উপরের লেখকবৃন্দের লেখা থেকে কিন্তু স্পষ্ট বুঝা যায়। মানব সভ্যতার অগ্রযাত্রা কিন্তু এই অস্পষ্ট অস্তিত্বর ধারণা নিয়েই আগায়ে চলেছে। ফ্র্যাঙ্ক ক্লোজ লিখিত আ্যান্টিম্যাটার, ভাষান্তর উচ্ছ্বাস তৌসিফ বই থেকে নিচের উদ্ধৃতি গুলো তুলে ধরছি, যাতে বুঝা যাবে এই সংকট উত্তরণে মানব সভ্যতা আজ কতটা জ্ঞান অর্জনে সক্ষম হয়েছে।

পৃষ্ঠা ৪৭ “নিখাদ শক্তি কিংবা বলা যায়, নিখাদ শক্তির সবচেয়ে নিখাদ রূপ ‘আলো’থেকে বস্তুর জন্ম নেয়াকে এক কথায় বলতে হবে ঐশ্বরিক। প্রতিপদার্থের সঙ্গে পদার্থের যোগকে বলা যায় সবকিছুর শুরু। সৃষ্টির শুরু। কেমন করে বিগ ব্যাং থেকে এই মহাবিশ্বের জন্ম হয়েছিল তা আমরা এখান থেকেই বুঝতে শুরু করতে পারি। প্রচন্ড উত্তাপ ও অনেক উচ্চশক্তির আলো মিলে জমাট বেঁধে জন্ম নিয়েছিল পদার্থ এবং প্রতিপদার্থ। ”

পৃষ্ঠা ১৬৬ ”সব সংস্কৃতির মানুষেরই মহাবিশ্ব সৃষ্টি নিয়ে ভেবেছে। কীভাবে শূন্য থেকে এত কিছু এল, সে হেঁয়ালি আমাদের বিহ্বল করে রেখেছে আজও। বিগ ব্যাং কেন হয়েছে, তা এখনো কেউ জানে না। কিন্তু এর শক্তি থেকেই জন্ম নিয়েছে আমাদের আজকের এ মহাবিশ্ব ও এর মধ্যকার সবকিছু। আর প্রতিপদার্থের রশ্মিই – প্রথমে প্রতি-প্রোটন ও পরে পজিট্রন – আমাদের গবেষণাগারে সেই শিশু মহাবিশ্বের সিমুলেশন তৈরি করে দেখার সুযোগ করে দিয়েছে। এর মাধ্যমে আমরা এক সেকেন্ডের এক বিলিয়ন ভাগের এক ভাগ বয়সী শিশু মহাবিশ্বে ফিরে যেতে পারি, তাকে বোঝার চেষ্টা করতে পারি। মানুষের মেধার এক অবিস্মরণীয় অর্জন এটি। একতাল পরমাণু এক হয়েছে, চিন্তা করতে পারছে এবং প্রবল বিস্ময় ও কৌতূহল নিয়ে তাকাচ্ছে মহাবিশ্বের দিকে। বানাতে পারছে এমন যন্ত্র, যা আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে বিগ ব্যাংয়ের অসম্ভব কাছের মুহূর্তে। এই সব কিছুই সম্ভব হয়েছে প্রতিপদার্থ গবেষণার মাধ্যমে। বাস্তবতাই যদি এত চমৎকার হয়, তাহলে কল্প গল্পের কী দরকার?”

উপরের তিনটি উদ্ধৃতি থেকে বুঝা যায় মানব সভ্যতার অস্তিত্বের সংকট নিয়ে একটি সর্বজনীন অতি গভীর বিশ্লেষণ সকল সাহিত্য ও মানব কর্মের অন্তরালে কাজ করে আসছে। বিভিন্ন ধর্মে মানব সভ্যতার বিশ্বাস মূলত এই সংকটের একটা সমাধান দেয় কিন্তু তা বিশ্বাস নির্ভর, চিন্তাশীল মানুষ কেউ কেউ তাতে আস্থা রেখে শান্তি খুঁজে কিন্তু আরো মানুষ আছে যারা ধর্মের প্রদত্ত সমাধানে আস্থা রাখতে পারে না। যারা আস্থা রাখছে তাদের প্রতি আমার কিছু বলার নেই। যে যার যার মত করে তার অস্তিত্বের সংকটের সমাধান করবে, তাতে কার কিই বা বলার আছে। তবে এই প্রসঙ্গে ভিক্টর এমিল ফ্র্যাঙ্কেল এর জীবনের তাৎপর্যের সন্ধানে বইটি পড়ে দেখার অনুরোধ রেখে এই লেখাটা শেষ করছি।

জীবনের তাৎপর্যের সন্ধানে [ম্যান’স সার্চ ফর মিনিং] মূলঃ ভিক্টর এমিল ফ্র্যাঙ্কেল ভাষান্তর এহসান উল হক, প্রকাশকঃ আতাউল কবির খান, বিন্দুতে সিন্ধু, প্রথম প্রকাশ আগস্ট ২০১৯।

এডিট ও আপডেট হিস্ট্রিঃ ২৭অক্টবর ২০২২> ২৫মে২০২৩> ১৮আগস্ট২০২৩>৩১আগস্ট২০২৩> ২২জুলাই২০২৪>

 আমার কাছে অনেকের প্রশ্ন

https://surzil.blogspot.com/2024/02/blog-post_28.html
ব্লগ লিংকঃ https://surzil.blogspot.com
ফেইসবুক প্রফাইলঃ https://www.facebook.com/mustafa.surzil.rawnak