Tuesday, December 5, 2023

রাজনৈতিক মন্তব্য প্রকাশে অহেতুক ভীতি

  

আমি শৈশবে লিবিয়ার ইজিপ্ট সীমান্তবর্তী পোর্ট সিটি তবরুখে পিতামাতার সহিত তিন বৎসর কাল বসবাস করিয়াছিলাম। দেশটিতে গাদ্দাফির এক নায়কতন্ত্র সবুজ সমাজ তন্ত্র ছদ্মনামে পরিচালিত হইত। ওই দেশে প্রকাশ্যে গাদ্দাফির নাম লইতে সর্ব সাধার অত্যন্ত ভয় পাইত। যতদূর বুঝি ইরাকে সাদ্দামের এক নায়ক তন্ত্রও বোধ হয় একই রকম ছিল। যে সব দেশে এক নায়ক তন্ত্র সে সব দেশে সরকার প্রধানের নাম কিংবা প্রচন্ড প্রভাবশালী ব্যক্তির নাম নিতে বা তাকে নিয়ে মন্তব্য করার ভীতি থাকাটা স্বাভাবিক কিন্তু আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শিক্ষিত মানুষদিগের মাঝে সেই রূপ ভীতি থাকাটা কোন বিচারে যৌক্তিক তা আমার বোধগম্য হইতেছে না। নির্বাচন আসন্ন, দেশ ও জাতি একটি বৃহৎ পট পরিবর্তনের মধ্যে দিয়ে যাইবে যেখানে আপামর সকল নাগরিকের মতামত গোপন ব্যালট পেপারে ভোটের মাধ্যমে নেয়া হইবে। দেশের একাদশ তম সংসদ নির্বাচনে ৩০০ টি সিটে ভোট গ্রহণ করার সাংবিধানিক বাধ্যবাধকতা উপস্থিত, এমতাবস্থায় দেশের শিক্ষিত সমাজ ভীত হইয়া কোন রূপ মন্তব্য করিতে ভয় পাইতেছে, এর চেয়ে হাস্যকর বিষয় আর কি বা হইতে পারে। আমি যদি অযথা কিংবা পক্ষপাত দুষ্ট মন্তব্য করিয়া কোন অসৎ উদ্দেশ্যে অনলাইন গণ মাধ্যমে প্রচারণা চালাইতাম তবে তা সামাজিক আইনে কিংবা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট বিব্রতকর লাগিতে পারিত ও তাহারা সেই মত ব্যবস্থা নিতেই পারে কিন্তু যখন আমি আমার সাধারণ পর্যবেক্ষণ উপস্থাপন করিতেছি আর তা আমার পরিচিত মন্ডলে মন্তব্য ভাগাভাগি করিয়া নেয়ার উদ্দেশ্যে শেয়ার করিতেছি তখন সেই সোশ্যাল মিডিয়ার অনেকে ভীত হইয়া তার প্রতিবাদ করিতেছেন আমার দৃষ্টিতে ইহাই তাহাদের অহেতুক ভীতি। 

আমার লেখা রাজনৈতিক প্রবন্ধ পড়িয়া আমরা এক সময়কার সহপাঠী ও বন্ধু যিনি বর্তমানে সপরিবারে অস্ট্রেলিয়াতে বসবাস রত, তিনি ফেইস বুকের ম্যাসেঞ্জারে আমার সহিত রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বাক্যালাপ করিলেন, উভয়ের মধ্যে বেশ কিছু বিষয়ে মতৈক্যও হইলো তাহার কিছুক্ষণ পরে দেখিলাম তিনি তাহার মন্তব্য সমূহ মুছিয়া দিয়াছেন। আমাদের মন্তব্য কিংবা মতৈক্য সমূহ কোনটিই বিতর্কিত কিংবা মারাত্মক রকম ঝুঁকি সম্পন্ন বক্তব্য বা মন্তব্য ছিল না। চলমান রাজনৈতিক আন্দোলনের বিচারে তাহা তেমন কোন প্রভাব বিস্তারের ক্ষমতাও রাখে না। তাহার পরও কেন তিনি তাহার সকল মন্তব্য মুছিয়া দিলেন তা বিস্ময়কর বটে। অনুরূপ ভাবে আমার কর্মস্থলের ম্যাসেঞ্জার গ্রুপে আমি আমার কিছু রাজনৈতিক মতামত প্রকাশ করিয়াছিলাম তাহাতে আমাদের এক স্যার অতি সাবধানে জানাইয়া দিলেন গ্রুপটি রাজনৈতিক আলাপের জন্য করা হয় নাই বরং ব্যাংকিং বিষয়াদির ব্যাপারে আমাদের বক্তব্য পেশ করা উচিত। তাহার বক্তব্যর সারমর্ম বুঝিয়া আমি আমার মন্তব্য সরায়ে নিয়েছিলাম গ্রুপ হইতে। অথচ পরবর্তী দিনই আমার অপর এক কলিগ তাহা পড়িয়াছে ও উক্ত বক্তব্যর উচ্ছসিত প্রসংশা করিয়াছিল।

https://www.thedailystar.net/op-ed/politics/political-violence-threat-national-security-2383

দেশে যখন রাজনৈতিক ক্রান্তিকাল উপস্থিত হইয়াছে তখন শিক্ষিত ভদ্র মহোদয় ও ভদ্র মহিলা গণ গৃহ বন্দি হইয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করিতেছেন আর সমাজের জটিল-কুটিল লোকদিগের হই চই ও নাশকতা অবলোকন করিতেছেন। সমাজের নিম্নশ্রেণীর লোকদিগের খাদ্য কিনিবার আর বাসস্থানের ভাড়া জোড়ার করিতে নাভিশ্বাস উঠিয়া গিয়াছে তাহতে কাহারো নজর নাই। উচ্চ বিত্ত ও উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশই সুবিধাবাদী বিধায় কেহই রাজনৈতিক পরিস্থিতিতে অংশগ্রহণ কিংবা হস্তক্ষেপ করিতে চাহেন না, ভিত হইয়া কেবল সুযোগ সুবিধা খুঁজিয়া বেড়ান। এহেন হীন মানসিকতার জাতি পৃথিবীতে আদিকালে ছিল, বঙ্গ দেশীয়রা তাহারি ঐতিহ্য বর্তমানেও বহাল রাখিয়াছেন দেখা যাইতেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মানুষ কেন সোশাল মিডিয়াতে তাহাদের মতামত মুক্ত ভাবে প্রকাশ করিতে পারিবেন না তাহা বোধগম্য নয় আমার কাছে। আমার অস্ট্রেলিয়ার বন্ধুবর বলিতেছিলেন তাহাদের ওখানে যখন নির্বাচন হয় তখন তেমন কোন হট্টগোল হইতে দেখা যায় না এবং তারা নির্বিবাদে এমনকি রাষ্ট্রপ্রধান সম্পর্কেও মন্তব্য করার সাহস রাখে। আমাদের দেশের সরকার সাইবার নিরাপত্তার নামে একটি আইন পুনর্গঠন করিয়াছেন ও তাহাতে যাতে রাজনৈতিক প্রতিপক্ষ দুরভিসন্ধিমূলক প্রচারণা চালাইতে না পারেন তাহার উদ্দেশ্যে কিছু বিষয় তাহাদের নিয়ন্ত্রণে রাখিয়াছেন। তাই বলিয়া জনসাধারণ তাহাদের নিরপেক্ষ মতামত প্রকাশে ভয় পাইবেন কেন? দেশটা তো রাজা কর্তৃক শাসিত নয়, গণপ্রজাতন্ত্রী, তাহা হইলে এহেন মানুষিকতা সৃষ্টি হইবে কেন? আমার যতটুকু বুদ্ধিতে কুলায় তাহাতে বুঝিয়াছি বেশির ভাগ মানুষ এদেশে সুবিধা ভোগী তাহারা অযথা ঝামেলায় জড়াইতে চায় না। দেশের সংবিধান, রাজনীতি, সংসদীয় আইন কি হইলো না হইলো তাহা নিয়া তাহারা ক্ষণকাল বিতর্ক করিবে ঠিকই কিন্তু প্রকাশ্যে কিংবা গন মধ্যমে কোন মতামত দিবে না, পাছে যদি তাহার শান্তি নষ্ট হয় এই ভয়ে। এই সুবিধাবাদী লোকগুলোর কারণেই রাজনৈতিক অঙ্গনে অধিকাংশ দুষ্ট ও স্বার্থান্বেষী লোকজনের আধিক্য দেখা যায়। ভাল লোকেরা মাঠ ছাড়িয়া দিলে তাহাতে খারাপ লোকেরা তো দখল করিয়া লইবেই। ভদ্র ও শিক্ষিত সমাজ কথায় কথায় রাজনৈতিকদের দুষে, তাদের কথা বার্তা নিয়ে হাসি তামাসা করে অথচ তার মতামত সর্বসমক্ষে প্রকাশে ভয় পায়। এই ভীতি এক প্রকার কাপুরুষতার লক্ষণ তা কি তাহারা বুঝেন না? কখন আমরা দেখিব যখন শিক্ষিত লোকেরা রাজনৈতিক অঙ্গন কাপিয়ে তাদের বক্তব্য পেশ করবেন? কখন সেই সময় আসিবে যখন এই সকল মানুষে তাদের সন্তানদিগকে রাজনীতি থেকে দুরে থাকতে বলিবে না। রাজনীতি তো সকল মানুষকে প্রভাবিত করে তা সে চা বিক্রেতা হউক কিংবা কোন ব্যাংকের কর্ণধার। রাজনীতি নিম্নবিত্ত হতে উচ্চ বিত্ত সকলের জীবনযাত্রাকে প্রভাবিত করে তাই যদি হইয়া থকে তবে কেন ভদ্র, শিক্ষিত ও ভালো মানুষগুলো ইহা হইতে দুরে সরিয়া থাকিতে চাহিতেছেন?

বেশ কয়েক বৎসর পূর্বে কে একজন বলিয়াছিলেন দেশে রাজনৈতিক ভাবে একটি মাত্র দলই ছিল এবং আছে আর সেই দলটি যখন ভুল করিয়া ফেলে তখন তার বিরুদ্ধে বিপরীত একটি শক্তি দাড়িয়ে যায় যাহাকে বিপরীত একটি রাজনৈতিক দলের মত মনে হয়। বর্তমান প্রেক্ষাপটে যখন দেখা যাইতেছে রাজনৈতিক টানা পোড়নে দেশের নিরপেক্ষ, শিক্ষিত, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত সমাজ নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করিতেছে যাহাদের একটি বিশাল অংশকে ফ্লোটিং ভোটারও বলা হইয়া থাকে, তাহাতে ইহা সহজেই অনুমান করা যায় যে, ওই একটি মাত্র দল বিশেষ কোন ভুল না করায় বিরোধী শক্তি সৃষ্টি হয় নাই। যাহার কারণে বিরোধীরা জন সমর্থও পাইতেছেন না বলিয়া মনে হইতেছে । বিরুদ্ধবাদীদের বহু নেতা কর্মী কারাবন্দী হওয়া সত্ত্বেও তাহাদের সমর্থকদের রাস্তায় নামিতে কিংবা উচ্চস্বরে প্রতিবাদ করিতে দেখা যাইতেছে না। দেশের সংবাদ মাধ্যম স্বাধীন ভাবে সবিস্তারে সকল সংবাদ প্রকাশ করিতে পারিতেছে ও জনসাধারণের মাঝেও তেমন কোন বিচলিত ভাব পরিলক্ষিত হইতেছে না। অতীত কালে এই বঙ্গে মাৎস্যন্যায় অবস্থায় গোপাল ক্ষমতায় আরোহণ করিয়াছিলেন। সেই ঐতিহ্য এতকাল বহন করিলেও জাতী ধীর গতিতে সুশৃঙ্খলার দিকে ধাবিত হইতেছে বলিয়া মনে হইতেছে। যাহা অত্যন্ত আশাব্যঞ্জক বটে।

এ প্রসঙ্গে আমার ফ্রেশমেন অর্থাৎ ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ কলিন একটি স্মৃতি মনে পরিয়া গেল। ১৯৯১ সালে আমি তখন সদ্য আদমজী ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হইয়াছি। সেখানে নতুন কিছু বন্ধু পাইলাম, কঙ্কণ, দিয়াব, সুমন এরকম আরো অনেকে। আমি কঙ্কণ, দিয়াব, সুমন এর সাথে তৎকালীন চিফ মার্শাল ল এডমিনিস্ট্রেটর হুসাইন মোহাম্মদ এরশাদের বাড়ির সামনে দিয়া যাওয়ার সময় এক সেন্ট্রিকে উদ্দেশ্য করিয়া দিয়াব বলিতেছিল ইহারা মাত্র ষষ্ঠ শ্রেণী পাশ করিয়া এই কর্মে যোগদান করিয়াছেন। তার কণ্ঠে তাচ্ছিল্যের ভাব ছিল তাহা ওই সেন্ট্রি শুনিয়া ফেলেন। তো গন্তব্য হইতে ফেরার পথে সেই সেন্ট্রি আমাকে বাদ দিয়া বাকি তিন জনকে ডাকিয়া কোথায় যেন লইয়া গেল। আমি একা কলেজে ফিরিয়া আসিলাম, পরে শুনিয়াছ ওদের তিন জনকে এক আর্মি অফিসে নিয়া গিয়া ইচ্ছা মত অপমান করা হইয়াছিল। সেই দিয়াব এখন আর্মি অফিসার, ইতোমধ্যে হয়তো লেফটেনেন্ট কর্নেল হইয়া গেছে। চিফ মার্শাল ল এডমিনিস্ট্রেটর একটি এক নায়কোচিত অবস্থা। ওই সময় রাজনৈতিক মতামত প্রকাশে সাবধান হওয়াটা স্বাভাবিক কিন্তু যখন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান আছে তাকে সন্দেহ করিয়া কেন সাধারণ মানুষ ভীত হইয়া তাহদের মত প্রকাশ করিতে পারিবেন না তাহা আমার বোধগম্য নয়।

এমন এক সময় অতি সত্তর আসা করা যায় যখন দেশের অধিকাংশ মানুষ শিক্ষিত ও ভদ্র হইয়া যাইবে। তখন তাহারা সংবিধানকে সর্বাধিক গুরুত্ব প্রদান করিয়া ও নির্বাচন কমিশনের উপর আস্থা রাখিয়া ভোট গ্রহণকে সাবলীল করিবে। তাহারা তখন প্রত্যেক পর্যায় পরিবর্তনে তত্ত্বাবধায়ক সরকারের ধুয়া তুলিয়া আন্দোলন করিবার প্রয়াস পাইবে না। দেশ ও জাতির মঙ্গল সাধনে তাহার বুঝিতে পারিবেন যে নিয়ম শৃঙ্খলা ব্যতিরেকে বারং বার সংবিধান পরিবর্তন কাহারো জন্যই মঙ্গল বহিয়া আনিবে না। প্রতি পঞ্চম বার্ষিকীতে সংবিধানে বর্ণিত পদ্ধতি অনুযায়ী নির্বাচন করিয়াই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করিতে হইবে। এই বোধ তখন সকল মানুষের বোধগম্য হইবে ও তাহারা সেই মত চলিবে। আমার বিশ্বাস সেই দিন অচিরেই বাস্তবে পরিণত হইবে। দিন দিন ভদ্র ও শিক্ষিত সম্প্রদায়ের সংখ্যা বাড়িতেছে ইহাই এক সুসংবাদ বটে।

ভিডিওটি দেখতে অসুবিধা হলে লেখাটাতে মানে এখানে ক্লিক করুন বা টেপ করুন

এডিট ও আপডেট হিস্ট্রিঃ ১০নভেম্বর২০২৩> ২২নভেম্বর২০২৩> ৩ডিসেম্বর২০২৩> ৬ডিসেম্বর২০২৩>

আমার কাছে অনেকের প্রশ্ন
আপনি এত সময় কই পান? এত বড় বড় লেখা কখন লিখেন?

উত্তরঃ আমি একটা লেখা শুরু করার পর বিভিন্ন সময় তাতে আমার চিন্তা গুলো যোগ করে যখন দেখি তা অন্যর সাথে শেয়ার করার উপযুক্ত হয়েছে তখন তা ব্লগে প্রকাশ করে মতামত আশা করি। আমার লেখার উদ্দেশ্য মূলত অন্যর সাথে আমার চিন্তা ভাবনা গুলো শেয়ার করা। অনেকের প্রশ্ন লেখার জন্য এত সময় আমি পাই কই। একটু একটু করে লিখি অনেক দিন ধরে, কোন কোন লেখা বছর গড়ায়ে যায়। তাই আমার প্রতিটি লেখার নিচে কবে কবে লিখেছি তার একটা উন্নয়ন ও সম্পাদনা ইতিহাস যোগ করা থাকে। আমার এক বন্ধুর জানার আগ্রহে বলেছিলাম, কেউ আছে যারা দুইটা বল নিয়ে জাগল করতে পারে না আবার কেউ কেউ আছে যারা ৪, ৫ টা বল নিয়ে দুই হাতে জাগল করতে পারে। এটা তার বা যার যার দক্ষতার বিষয়। তাছাড়া বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়। অল্প অল্প করে লিখি একসময় তা অনেক হয়ে যায়, তখন সম্পাদনা করে কাট ছাট করে দরকারি কথা গুলো রেখে বাকি গুলো বাদ দিয়ে দেই। আজকের জমানায় এত এত সফটওয়ার আর অনলাইন টুল চলে আসছে যে আমরা অল্প সময়ে অনেক কাজ ও অনেকের সাথে যোগাযোগ করতে পারি তবে সেটা তখনই পারি যখন আমরা এই উন্নত টুলস গুলো সঠিক ভাবে ব্যবহার করতে শিখি। সিস্টেমেটিক ভাবে কাজ করলে প্রচুর কাজ ও জটিল কাজ গুলো সহজে করা যায়। তাই যারা যত বেশি টুল ব্যবহার করতে শিখেছে তারা তত বেশি অন্যর চেয়ে বেশি কাজ করতে পারছে। আমি টুলস গুলো ব্যবহার করে অনেক কাজ দ্রুত করে ফেলতে শিখেছি তাই অন্য কারো কাছে মনে হতে পারে আমি হাইপার একটিভিটি শো করছি, প্রকৃত পক্ষে তা নয়, বরং ডিসিপ্লিন ও মেথড ব্যবহার করে আমি প্রচুর কাজ করছি স্বচ্ছন্দে ও সাবলীল ভাবেই। অন্যরা পারছে কি না সেটা আমার ধর্তব্যের বিষয় না।

আমি আমার লেখায় কম্পিউটার ব্যবহার করি আর আমার চিন্তাভাবনা গুলো লিখে রাখি বিভিন্ন সময়। আমার টাইপ স্পিড বাংলায় মিনিটে ৫০ শব্দ আর ইংরেজিতে ৫৫ শব্দ হওয়ায় প্রচুর কথা লিখতে পারি। টাইপ স্পিড বৃদ্ধির জন্য আমি মেভিস বেকন টিচার্স টাইপিং ভার্শন ফোর এর কাছে আমি ঋণী। বানান ভুল সংশোধনের জন্য আমি অভ্রর স্পেল চেকারের কাছে ঋণী। মাইক্রোসফট ওয়ার্ড এর ট্রেক চেঞ্জ ফাংশন আমাকে আমার লেখা সম্পাদনা করতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। একটা হাইলি কাস্টমাইজড কম্পিউটার ফাইল আমার লেখাগুলো সংরক্ষণ করে যেটাতে আমি ন্যাভিগেশন টুল ব্যবহার করে যখন যে লেখাটাতে আমার কথা সংযুক্ত করতে চাই তা করতে পারি। এ সব গুলো টুল ব্যবহার করে আমার মনের কথা আপনার কাছে পৌঁছে দেই এই প্রত্যাশায় যে আপনি তা পড়ে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। কিন্তু মানুষ পড়ে (কতগুলো হিট হলো তা আমি দেখতে পাই ব্লগের কন্ট্রোল প্যানেলে) কিন্তু কোন মন্তব্য করে না দেখে প্রায়শই হতাশ হই। বেশির ভাগ পাঠকই হয়তো এত বড় লেখা দেখে সুইপ ডাউন করে চোখ বুলায়ে যায়। পড়লে তো সে মন্তব্য করতো কিন্তু বাঙ্গালীদের মধ্যে ভারচুয়াল রিয়ালিটির কনসেপ্টটা এখনও পুরোপুরি বোধগম্য হয়নি কিংবা তারা সহজে মন্তব্য করতে চায় না, যা আমার বিশ্বের অন্যান্য অংশে দেখি না। ওখানে প্রায়শই তাদের পোস্টে মিলিয়ন মিলিয়ন রিএকশন আসতে দেখা যায়।

আপনি রাজনৈতিক ভাবে কোন মতাদর্শের অনুসারী?

উত্তরঃ আমাদের সংবিধানের মূল নীতি মতে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদে বিশ্বাসী। ধর্মীয় গোঁড়ামির মধ্যে আমি নাই। এই কিছুদিন আগেও ছিলাম কিন্তু এখন এর চরম বিরোধিতা করি। প্রতিটি ধর্মের ছাতার  নিচেই অন্ধকার আর ঝর বৃষ্টির ভয়ে অনেকেই সেই ছাতা মাথায় দিয়ে আছে, আমি মনে করি ছাতা সরালেই তারা আলোকিত আকাশটা দেখতে পাবে। আমি ছাত্রাবস্থায় কিংবা চাকুরী জীবনে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না তবে ২০০২ থেকে ২০১০ পর্যন্ত মুসলিম প্রফেশনালস ফোরাম এর সাথে যুক্ত ছিলাম। ওই সময় ইসলাম ধর্ম সম্পর্কে পরিষ্কার ধারণা পাই। ২০১৬ তে মায়ের মৃত্যুর পর ধর্মের উপর সকল আস্থা হারায়ে ধর্মনিরপেক্ষ ও পরবর্তীতে প্রথা বিরুদ্ধ মানুষিকতায় চলে আসি। দেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই, কখন ছিলও না। যারা ভালো কাজ করে ও সঠিক পথে চলে আমি তাদের সমর্থন করি আমার লেখার মাধ্যমে তা প্রকাশও করি।

 

Saturday, November 11, 2023

সলিপসিজম , বস্তুবাদ আর বাস্তববাদ

 

ধর্মের অন্তরালে বিশ্বাস ভিত্তিক চেতনায় শ্রেণি সংগ্রামের আভাস – মুহাম্মদ তানিম নওশাদ এর লেখা বইয়ের পৃষ্ঠা ৩৩ এ বলেছেন “সলিপসিজমের (Solipsism) বাংলা করা হয়েছে আত্মজ্ঞানবাদ। এই তত্ত্বের মতে, ব্যক্তি শুধু তার নিজের মনই কেবল অস্তিত্বশীল তা জানতে পারে। অন্যসব কিছুর অস্তিত্ব সম্পর্কে সে নিশ্চিত নয়। ফলে স্বভাবতই পৃথিবীকে বোঝার ক্ষেত্রে তার নিজের সিদ্ধান্তই চূড়ান্ত।” আত্মজ্ঞানবাদের এই কথা থেকে অনেক আগে দেখা ডকুমেন্টারি ”দ্যা সিক্রেট ইন দ্যা মেটার” এর কথা মনে পরে গেল, ওখানে দেখানো হয়েছে আমাদের মথায় চোখ দুটো ছাড়া আলো প্রবেশের আর কোন পথ নাই, তাও আলো রেটিনায় পড়ে তা নিউরো সংকেতে আমাদের অপটিক্যাল নার্ভ দিয়ে মস্তিষ্কের নার্ভাস সিস্টেমে পৌছায় যেখানে তার একটা চিত্র ফুটে তুলানর নিউরো প্রক্রিয়াই আমাদের বাস্তবতার চিত্র। আমরা একটা পাখিকে গান গাইতে শুনি আর তার অবস্থান গাছের ডালে তা চোখ দিয়ে দেখি কিন্তু এই দুয়ের মধ্যে সংযোগ সাধন মানে পাখির গানটা যে তার গলা থেকেই আসছে এটা আমরা কি ভাবে  বুঝতে পারি তাও কিন্তু এক রহস্য বটে। দুটো চোখ আর দুটো কান একসাথে কাজ না করলে আমরা মনে হয় এই সংযোগ টা ধরতে পারতাম না। দুটো চোখের কারণে আমরা দূরত্বের ব্যবধান বা ডেপ্থ অফ ফিল্ড ধরতে পারি এই ত্রিমাত্রিক বিশ্বে। আমাদের পাঁচটা ইন্দ্রিয় যা দিয়ে আমরা বাস্তবতাকে অনুভবে নিয়ে আসি তা সত্য সত্যই কি বাস্তবে অস্তিত্বশীল নাকি তা কেবল আমার মনের কল্পনা মাত্র এই দ্বন্দ্ব খন্ডন করার মত কোন বস্তুনিষ্ঠ প্রমাণ আমাদের কাছে নাই। ঠিক এই বিষয়বস্তুর উপর আরেকটি ডকুমেন্টারিতে প্রশ্ন করা হয় যদি তাই হয় আর মানুষের মনকে নিয়ন্ত্রণ করা যায় তবে কি হতে পারে। ৭ ডিসেম্বর, ২০১৮ তে দেখা The minds of Men (2018)  ডকুমেন্টারিতে বলা হয়েছিল এভাবে  “if both the past and the external world exist only in the mind and if the mind itself is controllable – What then?” George Orwell, 1984. আমার দেখা অদ্ভুত সুন্দর চেহারার এক নারী যে সত্যি সত্যি একটি আলাদা মানুষ তা প্রমাণ করার জন্য আমার কাছে বাস্তবিক অর্থে কোন দালিলিক প্রমাণ নাই। আমি কেন অন্য যাদেরকে আমি বাস্তবে অস্তিত্বশীল মনে করছি তারা যদি আমার মতই মানুষ হয়ে থাকে তবে তাদের কাছেও কোন যুক্তিসংগত ব্যাখ্যা নাই যে আমি বাস্তবতায় তার সাপেক্ষে অস্তিত্বশীল ও তার মনের কল্পনা নই। এ কারণেই অস্তিত্ব বলতে আমরা যা বুঝি তা নিয়ে চিরন্তন দ্বার্থকতা রয়েছে আর তা মানুষের আদি চিন্তা লগ্ন থেকেই। আমার লেখা “অস্তিত্ব বলতে আমরা যা বুঝি” আর্টিকেল টাতেও আমি বিস্তারিত এ বিষয়েই লিখেছি।  

সলিপসিজম নতুন কিছু নয়, যারা বলে মন সবকিছুর সৃষ্টি করেছে মানে হলো যা কিছু দেখি তা মনের কল্পনা মাত্র তাদের সাথে একমত হওয়া ছাড়া গতি না থাকলেও মন মানে না, মনে হয় তা হতে পারে না কারণ আমার মন বিরক্তিকর বাস্তবতার অভিজ্ঞতা লাভ করেছে যে পরিস্থিতিকে সে বদলাতে বা তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করতে পারে নি। আমার মন নিশ্চয়ই সেই বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করেনি। বাস্তবতা যা আমরা অনুভব করি তার মন নিরপেক্ষ ভাবে অস্তিত্বশীল কারণ অন্য একাধিক মন যা আমার সাথে যোগাযোগ স্থাপন করে তারাও সেই বাস্তবতার হুবহু বর্ণনা করে। সবার মন কি তবে একই প্রকৃতির? না হয়ে উপায় কি, সকল প্রাকৃতিক প্রভাবকে সব মন একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করে। তাই সকল বিভ্রান্তির অবসান ঘটায়ে এটা মেনে নেয়া সহজ যে বস্তু মন নিরপেক্ষভাবেই অস্তিত্বশীল আর আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে সেই বাস্তবতাকে অনুভব করি ও তার অর্থ নির্ধারণ করি মাত্র। ফেইসবুকে কেউ আমার পোস্টে লাইক দিলে কিংবা কেউ আমার লেখা পড়ে ভালো মন্তব্য করলে কিংবা কেউ কারো প্রশংসা করলে সে আনন্দ অনুভব করে কারণ তার মন অন্য মনের কাছে তার প্রতিবিম্ব আশা করে, অন্যের মনকে সে আয়নার মত মনে করে তাতে নিজের ছবি দেখতে চায়। অন্যের মন্তব্য তাই তার নিজেকে মূল্যায়নের কাজে আসে। যদিও এটা আমার নিজের ধারনা তবে তা যুক্তিযুক্ত মনে হয় আমার কাছে। সকল প্রাণীর মনও একই প্রকৃতিরই হওয়ার কথা, কারণ বাস্তবতার প্রভাবকে সকল প্রাণী একই রকম অভিব্যক্তি প্রকাশ করে। তারা দুখ, আনন্দ, বেদনা, বিরক্তি সকল একই ভাবে প্রকাশ করে তাই সকল প্রাণীর মন একই প্রকৃতির মনে করাটাই স্বাভাবিক। এই বাস্তবতা যদি আমার কল্পনা মাত্র হতো তা হলে তা নিয়ন্ত্রণের উপায়ও আমার জানা থাকতো বা থাকতে পারতো, ধরে নেয়া যাক কোন না কোন ভাবে আমি এই প্রকৃতিতে আবির্ভূত হলাম, মানে আমার জ্ঞান চক্ষু উন্মোচিত হলো। সাধারণত বয়স ৭ বা ৮ না হলে কারো পক্ষেই বাস্তবতার প্রভাবক গুলো সনাক্ত করা সম্ভব হয় না যা স্মৃতিতে সে সংরক্ষণ করে থাকে। তার অবস্থাটা হবে রবীন্দ্রনাথ যেমনটা বলেছেন তার কণিকার মোহের আশঙ্কা কবিতায়,


“শিশু পুষ্প আঁখি মেলি হেরিল এ ধরা
শ্যামল, সুন্দর, স্নিগ্ধ, গীতগন্ধভরা--
বিশ্বজগতেরে ডাকি কহিল, হে প্রিয়,
আমি যত কাল থাকি তুমিও থাকিয়ো।”

যার মানে হলো জ্ঞান হওয়ার পরপরই সে শ্যামল, সুন্দর, স্নিগ্ধ, গীতগন্ধভরা বিশ্বজগতকে অনুভব করতে পারে আর তার মধ্যেই তাকে টিকে থাকতে হবে তা সে বুঝতে পারে। এখনকার যুগে আমরা জানি মন কোন বিচ্ছিন্ন অলৌকিক উপাদান নয় যা অবিনশ্বর। মন নিউরন সমষ্টির ক্রিয়া প্রতিক্রিয়ায় এক সচল অর্থবহ প্রক্রিয়া মাত্র। অবিনশ্বর আত্মার ধারনা তাই এখানে শেষ হয়ে যায়। যার সাথে অলৌকিকতার গাল গল্পেরও সমাপ্তি এখানেই। সলিপসিজম থেকেই ভাববাদের উৎপত্তি আর তার সমাপ্তি বিজ্ঞানের আবিষ্কার গুলোর মধ্যে দিয়ে। যদিও সেই দ্বন্দ্বটা খন্ডানো যায়নি কি ভাবে বুঝবো আমার অনুভূত জগতে যা কিছু দেখছি তা আমার মনের সামষ্টিক কল্পনা নয়। আমার পাঁচটা মাত্র ইন্দ্রিয় তাই কাউকে যদি একটা যন্ত্রে ভরে বাস্তবতার অনুভবের সব উপাদান গুলো দেয়া হয় তবে সে ভাববে সে বাস্তবে চলাফেরা করছে। হলিউডের ম্যাট্রিক্স মুভিটা এই থিমের উপরই নির্মিত। মানুষে মানুষে বিস্তর যোগাযোগ ও তদকর্তৃক নির্মিত শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানই আজ প্রমাণ করেছে যে ভাববাদ বাস্তবিকই একটা মায়ার জগত আর আমরা বস্তুজগতে অত্যন্ত গতিময়তার মধ্যে দিয়ে যাচ্ছি।

জার্মান ভাবাদর্শ –কার্ল মার্কস, ফ্রিডরিখ এঙ্গেলস, অনুবাদ গৌতম দাস (আগামী প্রকাশনী) পৃষ্ঠাঃ ১৮ -১৯ এ লেখা আছে ”চিন্তা মাত্রই বিদ্যমান মত ও মতাদর্শের পর্যালোচনা। যে, চিন্তা নিজের পর্যালোচনা নিজে করতে সক্ষম চিন্তার বিকাশ এই ক্ষেত্রে রুদ্ধ করা কঠিন। এখানে চিন্তা ও জগৎ - কিম্বা জগৎ ও জাগতিক মানুষের চিন্তা পরস্পর থেকে বিচ্ছিন্ন বা আলাদা কিছু নয়। দুনিয়াকে দার্শনিকরা খালি নানান দিক থেকে ব্যাখ্যা করেছেন, কিন্তু কাজ হচ্ছে বদলে দেওয়া। দর্শন নিজে যে চিন্তা করে তার ভিত্তি বিশুদ্ধ চিন্তা না। বিশেষ দেশ-কাল-পাত্রে যে বিশেষ ধরনের চিন্তার আবির্ভাব ঘটে দর্শন নিজে তা ব্যাখ্যা করতে পারে না। ব্যাখ্যা দেবার জন্য দরকার নতুন ধরনের চিন্তা।” এই নতুন ধরনের চিন্তা থেকেই তিনি মানুষ ও মানুষের শ্রম নিয়ে বস্তুবাদিক এক ভাবাদর্শ ব্যাখ্যা করেছেন। যে কোন বিচারে তার ব্যাখ্যাকৃত মতটি অনন্য ও গভীর চিন্তার বহিঃপ্রকাশ। সমাজকে তিনি ব্যাখ্যা করেছেন শ্রম এর শ্রেণীবিন্যাসের মাধ্যমে। মালিক শ্রমিক সম্পর্ক কিংবা শাসক ও শোষিতর সম্পর্কর মধ্য দিয়ে । তার ব্যাখ্যায় মানুষের মনের চাহিদার মূল্য মনে হয় ততটা গুরুত্ব পায় নাই।

বস্তুবাদ আর বাস্তববাদ এক নয়, ধর্মের অন্তরালে বিশ্বাস ভিত্তিক চেতনায় শ্রেণি সংগ্রামের আভাস – মুহাম্মদ তানিম নওশাদ এর লেখা বইয়ের পৃষ্ঠা ২৪ এ বলেছেন “বাস্তববাদ বস্তুগত জায়গা থেকে অপরের সাথে তার মোকাবিলার জায়গা নির্ধারণ করে। প্রবল প্রতাপশালী বেইনসাফের সাথে বস্তুগত জায়গা থেকে যুদ্ধ কারার কোন মানসিক সাহস তার থাকবে না। ফলে জগতের কোন আদর্শিক মতাদর্শ বা তার অনুগামী বাস্তববাদকে গ্রহণই করবে না। বাস্তববাদে কোন মূল্যবোধ নেই। তার লক্ষ্য জাগতিক স্বার্থ। প্রবল প্রতাপশালী প্রতিকূল শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছাকে সে মতিভ্রম (Delusion) মনে করে।” আমি মনে করি যে সমাজে একটা ভারসাম্য আছে মানে শ্রমিক ও মালিকের মধ্যে একটা ভালো সমঝোতা আছে সেখানে বাস্তববাদ ভালই কাজ করতে পারে। গণতান্ত্রিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বাস্তববাদ একটা স্বাভাবিক ঘটনা। প্রত্যেকেই তার স্বার্থের পিছনে ছুটে আর ভাববাদকেও তারা পাশে রাখে, ধর্মের নামে ঘরে আর মসজিদ মন্দির গির্জায়। কিন্তু কর্ম ক্ষেত্রে তারা পুরো দস্তুর বাস্তববাদী। এতে করে তারা ধর্মনিরপেক্ষ একটা নতুন ধরনের সমাজ গড়ে তুলে যেখানে পুঁজিবাদ, বস্তুবাদ আর ধর্মীয় ভাববাদের এক মহা মিশ্রণ করে যখন যেটা দরকার সেটা নিয়ে এক সুবিধাবাদী জীবন চালানোর ব্যবস্থা করে নিয়েছেন। যেটাকে তাদের স্বরচিত গোঁজামিল ভাবাদর্শ নাম দেয়া যেতে পারে। ভিন্নভাবে বললে তা হলো মৌলিক সুবিধাবাদ এর এক চরম উদাহরণ।

আমি যখন সোনালী ব্যাংক হেড অফিসে ছিলাম ২০০৪ থেকে ২০১০, এই ছয় বছরে সোনালী ব্যাংক হেড অফিসের পুর ছয় তলার প্রচুর লোককে ইসলামের দাওয়াত করেছি। নিজে বিভিন্ন বই ফটোকপি করেছি বিতরণ করার জন্য। আনোয়ার আওলাকির লেকচার শুনে শুনে টাইপ করে বুক ফোল্ড প্রিন্ট করে বই এর আকার দিয়ে মানুষজনকে দিয়েছি পড়তে। তারা এখনও সেই সব কথা বলে। মুসলিম প্রফেশনালস এর সাঈদ ভাই যে পত্রিকা প্রকাশ করেছিলেন তাতে সোনালী ব্যাংকের বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম আমি। এর পর যখন আমার প্রমোশন হলো আর ঢাকার বাইরে পোস্টিং দেয়ার জন্য নোট লেখা হলো, তখন জামাতের লোকজন গোপনে আমাকে মাদ্রাসা বোর্ডর শাখা বিএমইবি তে  পোস্টিং এর ব্যবস্থা করলো। আমি পরে বুয়েট শাখায় তিন মাস থেকে শ্যাওড়াপাড়া বাসার কাছে বেগম রোকেয়া সরণী শাখায় চলে যাই। ২০১৩ সালে  বেগম রোকেয়া সরণী শাখায় যাওয়ার পর পরই ৭ দিনের ইসলামী ব্যাংকিং এর উপর ট্রেনিং এ পাঠানো হয় আমাকে। ২০১৬ সালে আমি মিরপুর প্রিন্সিপাল অফিসে পোস্টিং পেলাম, ওটা নতুন ছিল, ওটাকে চালু করে দিলাম। ওখানে কম্পিউটার ইনচার্জ ছিলাম আর ২২ টা ব্রাঞ্চ এর তথ্য উপরের দপ্তরে পাঠানোর কাজ করতাম। তার পর যখন সোনালী ব্যাংকের এমডি মহোদয় ওবায়েদুল্লাহ আল মাসুদ স্যার  ইসলামী ব্যাংকের জন্য ভালো ও যোগ্য লোকজন খুঁজছিলেন তখন তিনিই বেছে বেছে চার জনকে সোনালী ব্যাংকের প্রথম ইসলামী ব্যাংকিং উইন্ডো যা ২০১০ সালে ফকিরাপুল ব্রাঞ্চে শুরু করা হয়েছিল এবং যা পরে ২০১৫ তে ওয়েজ আরনার কর্পোরেট শাখায় নিয়ে আসা হয় সেখানে পোস্টিং দিয়ে দিল। ওই চার জনের মধ্যে আমিও ছিলাম। এখন পর্যন্ত ওখানেই কাজ করছি। এই আমি আজ ইসলামের না পুর ধর্মীয় ভাবাদর্শের বিরুদ্ধে কথা বলছি। বলতে পারেন আমার মাথা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি তা মনে করি না। আমার লেখা গুলো পড়লেই কারণগুলো সবাই জানতে পারবেন।

মুসলিম প্রফেশনালস এর মাহবুবুর ভাইকে সেদিন বলেছিলাম আপনার সাথে বিতর্ক করতে ইচ্ছা করে না কারণ আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কথা বলেন না। আপনার মাথায় থাকে ডেসটিনেশন মক্কা, আপনি দিল্লি থেকে মক্কা যাবেন আগেই ঠিক করে নেন। তাই তাল গাছটা আপনারই থেকে যায়। আমি দিল্লি থেকে পথ টা মক্কা গেছে না প্যারিস গেছে সেই পথ মাপি তাই দুজনের যুক্তিগুলো খাপ খায় না। পুর বিতর্কের ক্রাক্স পয়েন্ট (মূল বিন্দু) তো একটা দ্বন্দ্ব, হয় আপনি অদৃষ্টে বিশ্বাস করবেন না হয় আপনার মগজে যা কুলায় সেই বাস্তবতায় বিশ্বাস করবেন। আমি অদৃষ্টে বিশ্বাস করবো না সিদ্ধান্ত নিয়েছি তাই বিতর্কের আর কিছু থাকে না। আপনার ইচ্ছা হয় তো আপনি অদৃষ্টে বিশ্বাস করেন আমার তাতে কিছু যায় আসে না। খামাখা সময় নষ্ট করে লাভ কি? আমি মনে করি আপনার চিন্তায় আগের ভাবনা গুলো নিরপেক্ষ করে, মানে নিউট্রালাইজ করে তার পর নিজেই পথ বেছে নেন। আপনি যেমন ভাবছেন, আমি মোটেই বিচলিত নই, আমার পথ আমি চিনে নিয়েছি।

২২, সেপ্টেম্বর ২০২৩ তারিখে আবদুল্লাহ ভাই আমার কথা শুনে বলেছিলেন আমার চিন্তার শিকড় নাই। তাই উনাকে বললাম আপনাদের চিন্তাধারা গত বাধা, ওই গত এর বাইরে যেতে পারেন বলে মনে হয় না। শিকড় বলতে আপনি কি বুঝাচ্ছেন বুঝলাম না। আকিদাকে যদি শিকড় বলেন তবে তা আমার আছে, আপনাদের বিপরীতটা। কার কথায় না, সাঈদ ভাই, মজিদ ভাই, হানিফ ভাই এদের ব্যাখ্যা করা ইসলাম এর আকিদা আমার সেই সময় যুক্তিযুক্ত মনে হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আরো পড়াশুনা ও গবেষণার পর তাদের ব্যাখ্যাগুলোর চেয়ে আর অধিকতর যুক্তিযুক্ত ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। এখানে আপনার দেয়া শিকড় বিহীন তরুলতার উদাহারণ খাটে না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মতাদর্শ খাটে। আমার চিন্তার শিকড় আছে যা কারো উপর নির্ভর করে না। আমার চিন্তা ভাবনা মৌলিক ও ব্যক্তি নিরপেক্ষ। আপনারা বায়াস্ড মানে একপেশে অনিরপেক্ষ চিন্তা ভাবনার দোষে দুষ্ট তাই সত্যটা ধরতে পারছেন না। আমি কারো কথায় আবেগাপ্লুত হয়ে মুসলিম প্রফেশনাল ফোরামে যোগ দেই নাই। নিজেই খুঁজে নিয়েছিলাম, আবার এখন তা থেকে দুরে সরে গেছি। আর তাও নিজের চিন্তা ভাবনা থেকেই। আমার শিকড় পোক্ত ও গাছটাও মহিরূহ কোন লতান গাছ তরুলতা না। আপনি শিকড় বলতে কি বুঝাতে চেয়েছেন তা আরো স্পষ্ট করে বলেন তা হলে হয়তো আপনার চিন্তাটা আরো ভালো ভাবে ধরতে পারবো।

স্টিভেন স্কট গাবসার এর (অনুবাদঃ আবুল বাসার) অ লিটিল বুক অব স্ট্রিং থিওরির পৃষ্ঠা ৩৪ এর কয়েকটা লাইন দিয়ে লেখাটা শেষ করছি “অনিশ্চয়তা নীতি যা ধারণ করে, সেটা আসলে আমাদের জ্ঞানের ঘাটতি নয়, বরং অতি পারমাণবিক জগতের এক মৌলিক অস্পষ্টতা।” বইটির শেষে তিনি বলেছেন নিঃসন্দেহে স্ট্রিং তত্ত্ব এক অসমাপ্ত ক্যানভাস। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই শূন্যস্থান যখন পূরণ হবে, তখন পুরো চিত্রটি কি জগৎকে উন্মোচন করতে পারবে?

অনেক সময় নিয়ে একটু আধটু লিখি, অনেকদিন পর যখন লেখাটাকে প্রকাশযোগ্য মনে হয় তখন ব্লগে প্রকাশ করি। এভাবে প্রায় ৭০ টার মত লেখা ব্লগে আপলোড করা হয়ে গেছে। সবই আমার মনের কথা, অনেকের সাথে ভাগ করে নিতেই প্রকাশ করা, অন্য কোন উদ্দেশ্য থেকে না। কেউ সময় পেলে পড়বেন এই জন্যই ব্লগে প্রকাশ করা। পড়ে ভালো লাগলেই আমার আনন্দ আর কোন বিষয়ে আলোচনা বা ভিন্ন মত থাকলে বা আপনার সম্পূরক কোন কথা থাকলে তা জানালেও উপক্রিত হই।

এডিট ও আপডেট হিস্ট্রিঃ ২২এপ্রিল২০২৩> ২১সেপ্টেম্বর২০২৩> ২০অক্টোবর২০২৩> ০৩নভেম্বর২০২৩> ১১নভেম্বর২০২৩>
 

Sunday, October 29, 2023

সাধু ভাষার চল কি তবে চিরতরে উঠিয়াই গেল?

 

অতি সম্প্রতি সাহিত্য প্রকাশের শতবার্ষিক সংস্করণ, দক্ষিণারঞ্জন মিত্র-মজুমদারের ঠাকুরমা’র ঝুলির গল্পগুলা আমার পুত্র মুসাবকে রাত্রিকালীন ঘুমের পূর্বে পড়িয়া শুনাইতেছি। আমি এক পাতা পড়িলে সে কাড়িয়া লইয়া পরের পাতা আমাকে পড়িয়া শুনায়। উদ্দেশ্য মূলত আমার পুত্র ইংরেজি মিডিয়ামে পড়াশুনা করে বিধায় তাহাকে বাংলা সাহিত্য পঠনের প্রতি আকৃষ্ট করা। এরূপে আমরা একের পর এক বাংলার অতি প্রাচীন রূপ কথাগুলোর কল্পনা রাজ্য উন্মোচন করিয়া পিতা পুত্র দারুণ অভিজ্ঞতা লাভ করিতেছি। প্রথম গল্পটি পড়িয়া শুনানর সময় আমার নয় বৎসর বয়সের পুত্র তাহা পুরটা মনোযোগ সহকারে শুনিয় উহা অতি বিরক্তিকর বা বোরিং বলিয়া চলিয়া যায় কিন্তু পরবর্তী রাতগুলোতে পিতার সহিত একই সাথে পড়ার আনন্দ উপভোগ কল্পে এই চর্চা চলমান আছে। বাংলাদেশে ওয়াল্ট ডিজনির মত মহাপুরুষ জন্মগ্রহন করেন নাই বলিয়াই পশ্চিমা রূপকথা যেমন স্নো-হোয়াইট, রূপাঞ্জেল, সিনডারেলার মত রূপকথাগুলো এনিমেশন মুভি আকারে নির্মিত হইলেও বাংলার প্রাচীন রূপকথা, সাত ভাই চম্পা, কলাবতী রাজকন্যা, সোনার কাঠি রূপার কাঠির মত রূপকথাগুলো হারায়ে যাওয়ার পূর্বেই দক্ষিণারঞ্জান মিত্র মজুমদার তাহা ঠাকুরমার ঝুলি গ্রন্থে রক্ষা করিয়াছেন। তাহা তিনি করিয়াছেন বলিয়াই আজ আমি  তা একবিংশ শতাব্দীর সন্তানের হাতে তুলিয়া দিতে পারিতেছি। রবীন্দ্রনাথ দক্ষিণারঞ্জান মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি গ্রন্থের ভূমিকায় বলিয়া গেছেন “দক্ষিণা বাবুকে ধন্য। তিনি ঠাকুরমা’র মুখের কথাকে ছাপার অক্ষরে তুলিয়া পুঁতিয়াছেন, তবু তাহার পাতাগুলো প্রায় তেমনি সবুজ, তেমনি তাজাই রহিয়াছে, রূপকথার সেই বিশেষ ভাষা, বিশেষ ভীতি তাহার সেই প্রাচীন সরলতাটুকু তিনি যে কতটা দূর করিতে পারিয়াছেন, ইহাতে তাঁহার সূক্ষ্ম রসবোধ ও স্বাভাবিক কলানৈপুণ্যের প্রকাশ পাইয়াছে। আমি হইলে ত একাজে সাহসই করিতাম না।” গ্রন্থটির ভূমিকার শেষে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখিয়াছেন “এক্ষণে আমার প্রস্তাব এই যে, বাংলাদেশের আধুনিক দিদিমাদের জন্য অবিলম্বে একটা স্কুল খোলা হউক এবং দক্ষিণাবাবুর এই বইখানি অবলম্বন করিয়া শিশু-শয়ন-রাজ্যে পুনর্বার তাঁহাদের নিজেদের গৌরবের স্থান অধিকার করিয়া বিরাজ করিতে থাকুন’ – বোলপুর, ২০শে ভাদ্র ১৩১৪ বং। বুলবুল চৌধুরী বইটির ভূমিকায় লিখিয়াছেন, দক্ষিণারঞ্জন পাঠকদের প্রতি অকপটে নিবেদন করেনঃ- 

”তোমাদেরই হারাধন, তোমাদেরই বুলি,
আবার এনে ঝেড়ে দিলাম, হাতে তুলি।”

তিনি আরো বলিয়া গিয়াছেন

”ঘুম ঘুম ঘুম,
--সুবাস কুম্ কুম্ –
ঘুমের রাজ্যে ছড়িয়ে দিও
ঠাকুরমা’র
এ
ঝুলি।”

ঠাকুরমা’র এ ঝুলিতে সন্নিবেশিত হইয়াছে দুধের সাগর, রূপ-তারসী, চ্যাং-ব্যাং, আম সন্দেশ এর মত বাংলার প্রাচীন রূপকথার গল্প গ্রন্থ গুলোও। বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত এবং সত্যজিৎ রায়ের নির্মিত ছায়াছবি “পথের পাঁচালী” তে সুন্দর করিয়া দেখাইয়াছেন কি ভাবে ঠাকুর মা তার নাতিদিগের ঘুম পাড়ানোর সময় এই সব রূপ কথাগুলো শুনাইতেন আর কুপির আলোতে তাহাদের ছায়ার কম্পনে সেই গল্পের জগতকে কতটা মোহনীয়তার সাথে ভয়াবহ রূপ ধারণ করিতো। আমার এ লেখার উদ্দেশ্য ঠাকুরমার ঝুলি নিয়ে নয় বরং আমি উহা পড়িতে পড়িতে মনে পড়িল আমি রবীন্দ্রনাথের “সাহিত্যের সামগ্রী” প্রবন্ধটি সাধু ভাষা হতে চলিত ভাষায় রূপান্তর করিয়াছিলাম ও আমার লেখা “আকাশ খুলে বসে আছি তা’ও কেন দেখছো না” তে অন্তর্ভুক্ত করিয়াছিলাম। আমার মনে হইতো সাধু ভাষায় লেখা বলিয়া অনেকেই প্রবন্ধটি পড়িবে না বরং তা চলতি ভাষায় লেখা হইলে অনেকের কাছে গ্রহণযোগ্য ও বোধগম্য হইবে। আজ যখন রূপকথার গল্পগুলি আমার শিশুপুত্র মুসাব বিন সার্জিল কে পড়িয়া শুনাইতেছি তখন তাহা দেখিলাম সাধু ভাষায় সংরক্ষিত আর তা পড়িতে মোটেও খারাপ লাগিতেছে না আর তা আমার সন্তানের কাছেও স্রুতি কটু লাগিতেছে না। সাধু ভাষা একদা ছিল অভিজাত্যের প্রতীক। বাংলা সাহিত্যের প্রথম যুগে সাধু ভাষাতেই গল্প, প্রবন্ধ ইত্যাদি লিখিত ও পঠিত হইতো। আজ কেন তবে তার প্রচল উঠিয়া যাইতেছে সেই ভাবনা থেকেই সাধুভাষাতেই আমার এই লেখার চেষ্টা। আমার লেখা যাহারা পড়েন তাহাদিগকে একটু চমকিয়া দেয়ার লোভেও বলতে পারেন সাধু ভাষায় অন্তত একটি লেখা লিখিবার চেষ্টা করিলাম।

সাধু ভাষায় লিখিত একটি প্রবন্ধ আর চলতি ভাষায় লেখা একটি প্রবন্ধ পাশাপাশি পড়িলেই বুঝা যায় যে সাধু ভাষা অত্যন্ত মোলায়েম আর অত্যন্ত শুধি জনের ভাষা। ভাষা কখনও একই থাকে না, সংস্কৃত ভাষা থেকে পালি ও বাংলা ভাষায় উত্তরণ একটা স্বাভাবিক সময়ের ঘটনা মাত্র। সংস্কৃত ভাষায় শুকনো কাঠকে বলা হয় শুষ্ঠং কাষ্ঠং বলিয়াছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বাংলা ক্লাসের স্যার, যার সূত্র ধরিয়া আমরা ছেলেরা মজা করিয়া শুকনা কাঠামোর এক মেয়ে সহপাঠীর ছদ্ম নাম রেখেছিলাম শুষ্ঠং কাষ্ঠং। সেই কঠিন সংস্কৃত ভাষায় আজ আর কেউ কোন লিখা লিখিবে না সেটাই যেন স্বাভাবিক। তেমনি করে সাধু ভাষায় পঠন ও লেখনও আজ কাল উঠিয়া গিয়াছে বলিয়া দেখা যাইতেছে। একটি ভাষার উদ্দেশ্য হইতেছে মানুষের মনের ভাব ও ভাষা অন্যের কাছে পৌছিয়ে দেয়া তা যে অক্ষর বা ভঙ্গিমায়ই হোক না কেন। যদি ভাষাটি সঠিক ভাবে মানুষের মনের ভাবকে অন্যের কাছে পৌছিয়া দিতে সক্ষম হয় তবেই সেই ভাষার সার্থকতা। বাংলা ভাষাকে নিম্ন মানের ভাষা বলাতে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট রচনা করিয়া প্রমাণ করিয়া দিয়াছিলেন যে বাংলা ভাষা বিশ্বের যে কোন ভাষার চেয়ে কম উন্নত নহে। এই ভাষা আজ বিশ্ব দরবারে মাতৃভাষার সম্মান অর্জন করিয়াছে। সব ভাষাতেই ক্লাসিকাল ভাষা বলে একটা উন্নত ভাষার সংস্করণ আছে যেমন আরবি ক্লাসিকাল ভাষাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। ইংরেজিরও ক্লাসিকাল সংস্করণ আছে আর বাংলা ভাষার ক্লাসিকাল সংস্করণ এই সাধু ভাষা। তাই বলিতেছি এই ক্লাসিকাল ভাষাটির সময়ের গর্ভে হারায়ে যাওয়া কি উচিত হইতেছে? আমি যখন সিলেটে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে চাকুরীতে গিয়েছিলাম তখন সেখানকার সেন্টার হেড ছিলেন চন্দ্রশেখর মেহতা, উনি ভারতের লোক ছিলেন, তিনি বলিতেন বাংলাদেশিরা খাইছিলাম, ঘুমাইছিলাম, গেছিলাম এই ভাবে কথা বলিয়া থাকে আর পশ্চিম বংগের ওরা এই শব্দগুলোকেই বলিয়া থাকে খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম, গিয়েছিলাম এই ভাবে। আরো ভালো করিয়া বলিতে গেলে বলিতে হয়ে তাহারা এই ভাবে বলিত, খেয়েছিলুম, ঘুমিয়েছিলুম, গিয়েছিলুম – তাহা যেন অনেকটা নেকামি করার ছলে ভাষাটিকে আদুরে ভাবে প্রকাশ করার ভঙ্গী। এক বংগ ভঙ্গেই এই অবস্থা মানে হইলো ভাষার মধ্যে পার্থক্য দেখা দিয়াছে তাহা হইলে স্থানভেদে কালভেদে ভাষার বিবর্তন হইবে তাহাই স্বাভাবিক কিন্তু উচ্চতর মর্যাদা সম্পন্ন সাধু ভাষা কেন সকলে পরিত্যাগ করিতেছেন তাহাই এক মহা প্রশ্ন বটে।

আমার তিন সন্তানের শিশুকাল আমি দারুণ ভাবে উপভোগ করিয়াছি। বয়স এক বৎসরের কম থাকাকালীন প্রত্যেককে বুকের উপর বসাইয়া দুই হাতে তার দুটি হাত মুঠি করিয়া ধরিয়া তালে তালে ছড়া কাটিতাম, “আগডুম, বাগডুম, ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁজর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলাফুলি, কমলা ফুলির টিয়েটা সুর্যি মামার বিয়ে টা”। ওরাও খুব মজা পাইতো। রাতে ঘুম পাড়ানোর সময় ছাড়া কাটিতাম “খুকু ঘুমালো, পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, ধান শালিকে ধান খেয়েছে খাজনা দিব কিসে?, ধান ফুরালো পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা কাল সবুর করো রশুন বুনেছি”। ওরা যখন একটু একটু বুঝতে শিখিয়াছে ও দু একটি কথা মুখে ফুটিয়াছে তখন জিজ্ঞাসা করিতাম খাজনার উপায় কি? ওঁরা উত্তরে বলিত ”রশুন বুনেছি”। তেমনি আরেকটা ছাড়া ছিল ”নোটন নোটন পায়রা গুলো ঝোটন বেধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, এ পারেতে রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে? কে দেখেছে? দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে, উফ্ বড্ড লেগেছে”। আমার  শিশু কন্যা প্রদীপ্তি বলিয়া উঠিত ”বন্ড লেগেছে”। তা যাহাই হউক, সাধু ভাষায় ছড়া গুলোও তো লেখা হয় নাই কিন্তু এই ছড়া গুলিও আমাদের সাহিত্য ও সংস্কৃতির অত্যন্ত সমৃদ্ধ উপাদান। আমি জানি না কতজন বাঙ্গালী বাবা মা তাহাদের বাচ্চাদের এই সব ছাড়া শুনাইয়া এখনও ঘুম পাড়ান। তারা মনে হয় ”টুইংকেল টুইংকেল লিটিল স্টার” ইংরেজি কবিতাটিকেই অধিকতর যুতসই মনে করিয়া থাকিবেন। কিন্তু বলিয়া রাখি বাংগালিয়ানা আমাদের মাঝে আজো টিকিয়া আছে আর প্রজন্ম প্রজন্মান্তরে এই বংলাই তাহার সুপ্রাচীন সমৃদ্ধ উপাদানগুলো বহন করিয়া চলমান থাকিবে বলিয়া আমি বিশ্বাস করি।

আমাদের দেশের সুধী সমাজ, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ ও বাংলা একাডেমীর কাছে সবিনয় আবেদন এই যে, বাংলার ক্লাসিকাল ভাষা, এই সাধু ভাষাকে সময়ের গর্ভে হারায়ে যাইতে দেওয়া উচিত নহে, বরং ইহাকে সংরক্ষণের তাগিদে সাধু ভাষায় সাহিত্য রচনার প্রচলন অব্যাহত রাখা উচিত। চলতি ভাষার প্রয়োজন আছে কারণ তাহা প্রায়োগিক ভাষা কিন্তু পুঁথিগত বিদ্যায় সাধু ভাষার অস্তিত্ব একেবারে বিলীন হইয়া যাইবে তাহা যেন মানিয়া লওয়া যায় না। বিজ্ঞান ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি আমাদের প্রাত্যহিক জীবনকে বদলাইয়া দিয়াছে দেখিয়া অনেকের মুখেই ইদানীং শুনা যায় সাহিত্যের আর কি বা দরকার রহিয়াছে। অন্তর্জলে বা ইন্টারনেট ঘাঁটিলে বহু জন আজকাল বিভিন্ন বিষয় সম্পর্কে নানা বক্তব্য নিমেষেই বলিয়া সকলকে অবগত করাইতেছেন। আমার পরিচিত দুই সুধীজনকে বিতর্ক করিয়া বুঝাইতে হইয়াছে যে সাহিত্যের প্রয়োজন যতকাল মানব সম্প্রদায় থাকিবে ও মানব হৃদয় উদ্বেলিত হইতে থাকিবে ততকাল সাহিত্যের প্রয়োজন ফুরাইবে না। এমনকি যুদ্ধ বা সংঘাতেও সাহিত্য তার অবদান রাখিয়া আসিয়াছে। ভাষা আন্দোলনের সময়কার স্লোগান, ”ওরা আমার মায়ের ভাষা কাইরা নিতে চায়”, কিংবা নজরুলের বিদ্রহী কবিতা গুলোই তাহার প্রমাণ বহন করিয়া থাকে। আমার জানা মতে পৃথিবীর আর কোন ভাষা নাই যাহার অধিকারের জন্য সালাম, বরকত, রফিকের মত কাউকে আত্মত্যাগ বা মৃত্যুবরণ করিতে হইয়াছে। বাংলাই একমাত্র ভাষা যাহার জন্য মানুষ রক্তদান করিয়াছে।নব্য বাঙ্গালী সমাজ পাশ্চাত্যের সাহিত্য ও সংস্কৃতিতে এতটাই মোহাচ্ছন্ন হইয়া পরিয়াছে যে নিজেদের সাহিত্য নিয়া তাহারা ততটা চিন্তা ভাবনা করার প্রয়োজন বোধ করেন বলিয়া মনে হয় না। বিভিন্ন বৈজ্ঞানিক শব্দরও আজকাল বাংলা প্রতিশব্দ হইতেছে। যেমন পারটিকেল এক্সিলারেটরের বাংলা হইয়াছে কণা ত্বরক যন্ত্র। কোয়ান্টাম মেকানিক্স এর বাংলা প্রতিশব্দ হইয়াছে কণা বলবিদ্যা। ব্ল্যাক হোলের বাংলা প্রতিশব্দ হইয়াছে কৃষ্ণ গহ্বর। বাংলা সাহিত্যের বিকাশে বাংলা একাডেমীর অবদান অনস্বীকার্য আর তদ কর্তৃক প্রতি বৎসর বই মেলার আয়োজন বাংলা ভাষার বিস্তার ও বিকাশে অভূতপূর্ব অবদান রাখিয়া আসিতেছে। বাংলা একাডেমীর ভাষা শহীদ গ্রন্থমালার বই গুলো অত্যন্ত জ্ঞান গর্ভ আর তদ কর্তৃক বাংলায় অনুবাদ কৃত বহু পুস্তিকা বাংলা ভাষাকে উত্তর উত্তর সমৃদ্ধ করিয়া চলিয়াছে। বাংলা একাডেমীর পাশাপাশি সাধারণ বাঙ্গালীদের মাঝের বাংলার প্রতি মমতা থাকা উচিত আর তার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করা উচিত বলিয়া আমি মনে করি। বাংলা সাহিত্যে ঢাকা কলেজের জনপ্রিয় অধ্যাপক আবদুল্লা আবু সাঈদ ও তাঁর বিশ্ব সাহিত্য কেন্দ্রর অবদানও বিশাল। আমি ক্লাস ফাইভ কি সিক্সে পড়ার সময়কালীন তিনি বিশ্ব সাহিত্যের বই পড়া প্রতিযোগিতা নিয়া আমাদের ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলে আসিয়াছিলেন। তাহার দেয়া বক্তব্য ও অনুপ্রেরণাতেই আমার পাঠ্যপুস্তকের পাশাপাশি বিশ্ব সাহিত্যের বিভিন্ন বই পড়ার অভ্যাস গড়িয়া উঠে। তাঁহার আলোকিত মানুষ চাই আন্দোলন ও গাড়িতে চলমান পাঠাগার প্রকল্পও সমাজের মানুষদিগের মাঝে পঠন পাঠনের অভ্যাস গড়িয়া তোলার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিয়া চলিয়াছে। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর পায়ে হাঁটিয়া গ্রামে গ্রামে নারী শিক্ষা বিস্তারের প্রয়াস চালাইয়া ছিলেন বলিয়া শুনিয়াছি। এই সব গুনি মানুষ জন যুগে যুগে আমাদের পথ দেখাইতে আসেন আর কিছুকাল তাহাদের কৃত কর্মের উন্নয়নে আমরা উপকৃত হই। তাহার পর যেই সেই সব ভুলিয়া নিজ নিজ স্বার্থ ও ধান্দা লইয়া ব্যস্ত হইয়া পড়ি। বর্তমান বাঙ্গালী সমাজের সমৃদ্ধ জনগণের মাঝে বাংলা ভাষায় সাহিত্য রচনার উদ্যোগ রচিত হউক ও চলতি ভাষার পাশাপাশি সাধু ভাষাতেও সাহিত্য রচনা যাহাতে অব্যাহত থাকে সেই দিকে তাহাদের সদয় দৃষ্টি নিবদ্ধ হউক এই প্রত্যাশা রাখিয়া, লেখাটি শেষ করিলাম।

এডিট ও আপডেট হিস্ট্রিঃ ২৯অক্টোবর২০২৩>

Wednesday, October 18, 2023

যথার্থতার মানদণ্ডই বিবেক (Generally accepted common judgment ) বা সর্বজন গ্রাহ্য সাধারণ বিচার বোধ

 

বিবেক বা ন্যায্যতা নিয়ে নানা রকম কথাবার্তা শুনা যায় আমাদের সমাজে। রিকশাওয়ালাকে কম ভাড়[ দিলে বলে আপনি ন্যায্য ভাড়া দেন নাই বা আপনার কি বিবেক নাই? এই বিবেকটা আসলে কি তা নিয়ে আমার মতে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকম ধারণা রয়েছে যাকে সাধারণীকৃত করা হয় নাই। সবাই বিবেক বলতে একই জিনিসকে বুঝায় না তা জানা সত্যেও সবাই বিবেকের দোহাই দেয়। আমার মনে হয়েছে জনসাধারণ যে বিবেকের কথা বলে তাকে তারা সাধারণিকৃত (স্টেনডারডাইজইড) মানদণ্ড (স্কেল) ধরে নেয়। কিন্তু দিলখুশা থেকে সিদ্ধেশ্বরীর ভাড়া ৬০ টাকা নাকি ৮০ টাকা হবে তার ন্যায্যতা কোন মানদণ্ডে বিচার হওয়া উচিত? যখন অফিস ছুটির সময় তখন তারা ৮০ টাকা চাওয়াকে ন্যায্য মনে করে আর অন্য সময় ৬০ টাকা। বৃষ্টি হলে বা রাস্তায় প্রচুর যানজট হলে ১০০ টাকা দাবি করে, কাউকে আবার ১২০ টাকাও চাইতে শুনেছি। তাহলে এই যথার্থতার মানদণ্ডটা কি হওয়া উচিত? সরকার সিএনজি ট্যাক্সির মিটার রেট নির্ধারণ করে দিলেও তারা মিটার চালায়ে রাখে কিন্তু দামাদামি করে ভাড়া ঠিক করে নেয়। সরকারের বেধে দেয়া রেটকে তারা ন্যায্য মনে করে না বলেই তারা এই কাজটা করে থাকে। আমার কথা হলো ন্যায্যতা বা যথার্থতার একটা মাপকাঠি অবশ্যই আছে না হলে লোকজন বিবেক বিবেক বলে এত চেঁচায় কেন? বিশ্ব বিবেক বলেও একটা ধারনা আছে তা হলে বিবেক কি আর বিশ্ব বিবেকটাই বা কি? যারা সিভিক্স সায়েন্স কিংবা সমাজ বিদ্যা নিয়ে পড়াশুনা করেন তারা মনে হয় আমার কথা শুনে হাসছেন। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম তার পর নানা চড়াই উৎরাই পার হয়ে বাণিজ্য বিদ্যা দিয়ে পড়াশুনার শেষ করেছি। তাই আমার কাছে সমাজ বিদ্যা ডিগ্রিতে পাঠ্য হলেও যারা অনার্স কিংবা মাস্টার্স করেছেন তাদের তুলনায় আমার জ্ঞান কম থাকাটাই স্বাভাবিক। যে টুকু বুঝি তা হলো বিবেক বলতে সমাজের গণ মানুষের সম্মিলিত মনোভাবের স্বীকৃত মানদণ্ডকে বুঝান হয়। সহজ করে যদি বলি, ইংরেজিতে একটা মাত্র শব্দ দিয়ে যাকে বলা হয় কনসেনসাস, মানে হলো জনমত আর এই জনমতই মূলত বিবেকের মূল ভিত্তি হিসেবে কাজ করে। 

আমার উপরের স্বব্যাখ্যাত সঞ্জাটি সত্য হলে অনেকে বিবেককে যে ঐশ্বরিক কিংবা অলৌকিক কিছু ভাবে তা সম্পূর্ণ রূপে ভ্রান্ত প্রমাণিত হয়। যথার্থতার মানদণ্ড নিয়ে আমি অনেক ভেবেছি। দিলখুশা থেকে সিদ্ধেশ্বরীর রিকশা ভাড়া ৬০ টাকা যথার্থ নাকি ৮০ টাকা ঠিক, একজন ১২০ টাকা চাওয়াতে পাসের কিকশাওয়ালাই হেসে দিল। লোকজন বলে বসলো তুমি তো জায়গাটা না চিনেই আন্দাজে ভাড়া চাইছো। আমার কথা হলো এই ভাড়াটা যে ৮০ টাকা ঠিক হবে তা কে নির্ধারণ করে দিল আর ১২০ টাকা চাওয়াতে পাশের রিকশাওয়ালা কেন হাসলো ও তাকে অন্যায্য মনে করলো? রিকশায় তো সিএনজি ট্যাক্সির মত মিটার লাগানো নাই যে সরকার ঠিক করে দিয়েছে প্রতি কিলোমিটার এত টাকা। এই যে ৮০ টাকা ন্যায্য ভাড়া হবে এটা সকল রিকশাওয়ালা ও যাত্রীদের সামগ্রিক কনসেনসাস বা জনমত। এটা গড়ে উঠেছে দু পক্ষের দর কষাকষি বা ইংরেজিতে যাকে বলে বারগেইনিং পাওয়ারের উপর নির্ভর করে। তবে প্রত্যেক মানবের মনে একটা নৈতিকতার ধারনা আছে যা তার শিক্ষা, পরিবেশ, বড় হয়ে উঠার সময় তৈরি হয়, আর এটাও তৈরি হয় সেই কনসেনসাস বা জনমতের ভিত্তিতে। যদি তাই হয় তবে সামাজিক মানব মনের নৈতিকতার ধারণাই বিবেক যা সে যে সমাজে বসবাস করে তার সর্বগ্রাহ্য জনমতের প্রতিফলন মাত্র। মুক্ত বাজারে দ্রব্যমূল্যের উঠা নামা চাহিদা সরবরাহ নিতির উপর নির্ভর করে নির্ধারিত হয় তেমনি রাস্তায় রিকশার সংখ্যা কমে গেলে তারাই হয়ে যায় মূল্য নির্ধারক বা প্রাইস সেটার আর বেশি রিক্সা থাকলে আরোহী প্রাইস সেটার মানে দর কষা কষি চলতে থাকে। কিন্তু সেটাও হয়ে ওই ন্যায্য ভাড়ার কতটা উপরে বা কতটা নিচে নামা হলো তা নিয়ে । আমার প্রশ্ন হলো ওই ন্যায্যতার মানটি কে নির্ধারণ করে দিয়েছে? সরকার তো রিক্সা ভাড়ার রেট ফিক্স করে দেয় না। কিংবা ধরুন চুল কাটার রেট বা জুতা পালিশের রেট এই সেবা গুলোর ন্যায্যতা কিভাবে নির্ধারিত হয়? পণ্যর দাম নির্ধারণের একটা পদ্ধতি আছে, কাঁচামাল এর দাম, কারখানা খরচ, শ্রমিকের মজুরী, পরিবহন খরচ, মজুত খরচ, অফিস খরচ ইত্যাদি মিটানোর পর একটা মার্জিন মার্ক আপ করে মিনিমাম রিটেল প্রাইস নির্ধারণ করা হয় কিন্তু সেবা সমূহের মূল্য কিসের ভিত্তেতে নির্ধারিত হয়?

যেহেতু বিষয়টি সমাজবিদ্যার তাই সমাজ সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতেই হবে। সমাজ কাকে বলে তা নিয়ে পুথি গত বিদ্যা অনেকেরই আছে কিন্তু আমি যখন লিখি তখন পাঠ্য পুস্তক থেকে নিয়ে লিখি না বরং আমি যা জানি বা আমার মনে আছে তার ভিত্তিতে লিখি। তাতে করে আমার মনের যুক্তির কাঠামোটা আমার কাছেই ধরা পরে আগে। আমার জানা বা জ্ঞান যতদূর যায় তাতে আমি জানি মুসলমানদের সমাজবিদ্যা শুরু হয় হাদিসে সাফিনা দিয়ে যেখানে বলা হয়েছে সমাজ হলো দ্বিতল নৌকার মত যেখানে উপরের তলার লোকেরা সুপেয় পানি পায় কিন্তু নিচের তলার লোকেরা পনির কাছে থাকলেও তারা তা পায় না আর উপর তলার লোকেরা যদি নিচের তলার লোকদের পানি না দেয় তবে তারা নৌকার তলা ফুটো করে পানি নিবে আর তাতে পুরো নৌকা তথা সমাজটাই ডুবে যাবে। মূলত মুসলিম সমাজ যেভাবে সমাজের ব্যাখ্যা দেয় তা হলো এক গুচ্ছ লোকজন যাদের মধ্যে আর্থিক ও অনআর্থিক লেনদেন এর একটা সমঝোতা হয় যা একটি কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত হয় যাকে বলে অথারেটারিয়ান সিস্টেম। এই কর্তৃপক্ষ ভিত্তিক সমাজের নেতৃস্থানীয় অল্পসংখ্যক লোকজন যারা সমাজের মোড়ল বা মাথা হিসেবে কাজ করে। এ তো গেল মুসলমানদের কথা। পশ্চিমা সভ্যতায় মারগারেট থেচারের প্রদত্ত সঞ্জা অনুযায়ী এক দল লোক যারা তাদের ভাগ্য উন্নয়নের স্বার্থে একত্রে বসবাস করছে তাদের একটা সমাজ বলা যায়। আর সম্যবাদীদের চোখে সমাজ হলো একটা চাকার মতে যার স্পোকগুলো ব্যক্তি বিশেষ আর তাদের সম্মিলিত কাঠামোতে চাকাটা চলতে থাকে। তাদের কাছে সমাজ একটা শ্রমিক মালিক সম্পর্ক বা শোষিত আর শাসকের সম্মিলন একটা রূপ। এই তিন দৃষ্টিভঙ্গির মানুষের বিবেক ভিন্ন ভিন্ন হওয়াই স্বাভাবিক। মুসলমানরা দান দক্ষিণা কে পূণ্যময় কাজ মনে করবে, পশ্চিমা সভ্যতা স্বার্থপরতাকে ও ব্যক্তি কেন্দ্রিকতাকে যথার্থ জ্ঞান করবে আর সাম্যবাদিরা ধনি গরিব সবাইকে কেটে ছেঁটে এক সমান করতে চাইবে। তাই যদি হয় তবে মোটা দাগে বিশ্ব বিবেক বলে আসলে তিন রকমের বিবেককে আমরা দেখতে পাবো। রিক্সা ভাড়ার বিষয়ে ইসলাম তিন রকম বিবেকের কথা বলে, যে কোন চুক্তিতে যদি রিকশাওয়ালা বলে যা ভাড়া তাই দিয়েন তবে রিক্সা আরোহী গন্তব্যে পৌঁছে যা দিবে তাই রিকশাওয়ালাকে নিতে হবে। কিন্তু রিকশাওয়ালা যদি নির্দিষ্ট করে বলে এত দিতে হবে আর তাতে আপনি রাজি হন তবে তাই দিতে হবে। আর যদি আপনি একটা রিক্সা ডেকে তাতে উঠে পরে বলেন যে অমুক জায়গায় নিয়ে যাও যা ভাড়া তাই দিব তবে গন্তব্যে পৌঁছে রিকশাওয়ালা যা চাইবে তাই আপনাকে মানে রিক্সা আরোহীকে দিতে হবে। ইসলামে চুক্তির এই তিনটা নিয়ম খাটে। ইসলাম আরো বলে মার্জিন দিতে মানে যা ভাড়া তার চেয়ে দু এক টাকা বেশি দিয়ে দিতে। ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক পরিশোধ করতে। কিন্তু আপনি পশ্চিম বঙ্গে যান ওখানে সাম্যবাদ বা বস্তুবাদী জনমত ওখানে কোন রিকশাওয়ালাকে আপনি একটাকা বেশি দিলে পাশের লোকটা আপনাকে বলবে এই তো ওর চাহিদা বাড়িয়ে দিলেন আজ আপনার কাছ থেকে পেল কাল আমার কাছে চাইবে। পশ্চিমা বিশ্ব তাই রাস্তায় বিবেকের বিচারের কোন অবকাশ রাখে নাই ওখানে ট্যাক্সি ভাড়া কর্তৃপক্ষ নির্ধারিত তাই প্রতিবার দামাদামির বা দর কষাকষির দরকার পরে না। কোন ট্যাক্সি কোন গন্তব্যে যাবে কি যাবে না তা জানারও প্রয়োজন পরে না। আপনি যেখানে যেতে চান সেখানে সেই ট্যাক্সি আপনাকে নিয়ে যেতে বাধ্য। তাই বলছিলাম সমাজ ভেদে বিবেক ভিন্ন ভিন্ন রকম সমাধান দেয়। উন্নত সভ্যতায় এই রকম বিভ্রান্তিকর শব্দকে ডিকশনারি বা অভিধান থেকে উচ্ছেদ করে দেয়া হয়েছে কিন্তু আমরা বাঙ্গালীরা বিদেশী শব্দ যত পারি অন্তস্থকরণ করে পুরাতন গুলোর বিভ্রান্তিকর বিষয়গুলো দুর করার বিষয় ভুলে বসে আছি। ভাষা নিয়ে ভাবে এরকম ভাষাবিদ কি কেউ আছে এখন আমাদের দেশে কিংবা বৃহত্তর বংগ দেশে? সবাই এখন বিদেশী টেকনিকাল টার্মগুলো বাংলা ভাষায় আত্তীকরণে ব্যস্ত।

বিবেক নিয়ে আমাদের সমাজে ভ্রান্ত ধারনা বিরাজমান রয়েছে বলে আমার মনে হয়েছে তাও বহু বছর আগে থেকেই। বিবেক কোন ধ্রুব কিংবা স্থির বিষয় না, এটা সমাজ ভেদে ধর্ম ভেদে পরিবর্তিত হতে বাধ্য। লোকজন বিবেকের দোহাই দেয় বিবেক কাকে বলে সে সম্পর্কে স্পষ্ট ধারনা না থাকা সত্যেও। কারণ সে ওই ব্যক্তির নৈতিক ভিত্তির কাছে আবেদন করে আর ভাবে যে তার নৈতিক ভিত্তি আর ওই লোকের নৈতিক ভিত্তি একই হবে। কিন্তু এটা এক নাও হতে পারে, কারণ আগেই বলেছি ব্যক্তি বিশেষের সমাজ, ধর্ম, বড় হওয়ার পরিবেশ ইত্যাদি নানা বিধ উপাদানের সামষ্টিক প্রতিফলন ঘটে তার নৈতিক ভিত্তি তথা বিবেকের উপর যা ব্যক্তি পার্থক্যে ভিন্ন হতে বাধ্য। সাধারণ জনগণ মনে করে সবার বিবেক একই কিন্তু এই ধারণাটি পুরোপুরি ভ্রান্ত ধারণা। সবার বিবেক এক হওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার, একই সমাজে তা অনেক কাছাকাছি হবে কিন্তু কখনই একই হবে না। একটা সমাজের বিবেককে কাছাকাছি আনতে ও প্রায় একই করতে সাহিত্যের ভূমিকা অনেক যা বিজ্ঞান মনষ্ক লোকজন আজ ভুলতে বসেছে। ধর্ম ভিত্তিক যে নিতিবোধ বা নৈতিকতা তা আরোপিত নৈতিকতা আর তাই সমাজে যখন তা প্রযুক্ত হয় তখন তাতে নানা স্খলন দেখা যায়। যেমন একজন পাচওয়াক্ত নামাজী ঘুষের টাকা নিয়ে ধর্মের নিতিবোধের যুক্তি দেয় যে ঘুষের টাকায় কাজ হয়ে যাবে না হলে তাকে তার স্রষ্টার কাছে শেষ বিচার দিবসে জবাবদিহি করতে হবে। ধর্মে রাস্তায় পড়ে থাকা একটা ময়লা বা কলার ছাল সরায়ে তা পরিষ্কার করার বিষয়ে বলা থাকলেও লোকজনকে তা তেমন একটা করতে দেখা যায় না। তাই ধর্মীয় নীতিবোধ সমাজে প্রভাব ফেললেও তার চাইতে বেশি প্রভাব ফেলে সেই সমাজের মোড়ল শ্রেণী ও ওই সমাজের লোকজনদের মানসিক ও আর্থিক কর্মকাণ্ডের সমঝোতা এক কথায় ইংরেজিতে যাকে বলে কনসেনসাস। ধর্মীয় নীতিবোধই যদি কনসেনসাস বা বিবেক গঠন করতো তা হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোন দেশের অর্থনীতি সুদ ভিত্তিক হওয়া সম্ভবই ছিল না কিন্তু তা হয়েছে আমাদের দেশ সহ বহু দেশেই।

বিবেক সম্পর্কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেট জেপিটিকে প্রশ্ন করায় সে বিভ্রান্তিকর উত্তর দিল যেটা ঘষা মাজা করে যা পেলাম তা এরকম ["বিবেক" শব্দটি একটি বাংলা শব্দ, এবং এটি বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে, নির্ভর করে সন্দর্ভে এবং বাক্যের সম্পর্কে। কিছু সাধারণ বাংলা অর্থ সম্পর্কে "বিবেক" শব্দটি ব্যবহৃত হয় জ্ঞান এবং কিছু ব্যাপারের সঠিকতা বুঝতে সহযোগিতা করে। সচেতনা এবং মেধা অর্থে "বিবেক" প্রকৃত সচেতনা, মেধা, এবং তা বুঝে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা অর্থেও ব্যবহৃত হতে পারে। নীতি এবং নীতিনির্ধারণ ক্ষেত্রে "বিবেক" শব্দটি এমন একটি ধারণা দেয় যা প্রাথমিক বিচার এবং নীতি নির্ধারণে ব্যবহৃত হতে পারে। সূচনা করা অর্থে "বিবেক" শব্দটি সাধারণভাবে কোনও বিষয় বা সমস্যা সম্পর্কে বুঝানো বা সূচনা করা মাধ্যমে ব্যবহৃত হতে পারে। প্রাতিষ্ঠানিক অর্থে, "বিবেক" শব্দটি সামাজিক নীতি, নীতি নির্ধারণ, অথবা আদেশের সাথে সম্পর্কিত হতে পারে, সাধারণভাবে সরকার বা সংগঠনের অধিকারপ্রাপ্ত নীতি নির্ধারণ সংক্রান্ত হতে পারে। এই শব্দটির অর্থ এবং ব্যবহার সাম্প্রতিক সন্দর্ভ এবং বাক্যের সম্পর্কে ব্যবহারের সম্পূর্ণ ভাব স্পষ্ট করতে ব্যক্তিগত বা সূত্রসূচক হতে পারে। ]

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে বিবেক সম্পর্কে যা পেলাম তা এরকম [“বিবেক একটি জ্ঞানীয় প্রক্রিয়া যা কোনও ব্যক্তির নৈতিক দর্শন বা মান পদ্ধতির উপর ভিত্তি করে আবেগ এবং যুক্তিযুক্ত অনুষঙ্গ প্রকাশ করে। সহানুভূতিশীল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়া হিসাবে তাৎক্ষণিক সংজ্ঞাবহ ধারণাগুলি এবং প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়াগুলির উপর ভিত্তি করে বিবেক আবেগ বা চিন্তার বিপরীতে দাঁড়িয়ে আছে। সাধারণ পরিভাষায়, যখন কোনও ব্যক্তি এমন একটি কাজ করে যা তাদের নৈতিক মূল্যবোধের সাথে দ্বন্দ্ব ঘটায়, তখন বিবেক প্রায়শই অনুশোচনার অনুভূতির দিকে পরিচালিত করে বলে বলা হয়। মনোবিজ্ঞানের অনুশীলন এবং অধ্যয়ন উভয়ক্ষেত্রেই সাংস্কৃতিক আপেক্ষিকতা পরীক্ষায়, একজন ব্যক্তির নৈতিক মূল্যবোধ এবং নৈতিক দর্শনের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ব্যাখ্যার সাথে তাদের অনৈক্য বিবেচনায় নেওয়া হয়। বিবেক কোন কাজের আগে নৈতিক বিচারকে কতটা অবহিত করে এবং এই ধরনের নৈতিক বিচার যুক্তির উপর ভিত্তি করে হয় বা হওয়া উচিত কিনা, তা নিয়ে মধ্যযুগের শেষের পর ও আধুনিক ইতিহাসের বিভিন্ন সময় বিতর্কের জন্ম হয়েছে।]

এই সব উত্তর থেকেই বুঝা যায় বিবেক নিয়ে কেন নানা রকম ভ্রান্ত ধারণা বিরাজ করছে আমাদের সমাজে। বিবেককে একেক জন একেক ভাবে উপস্থাপন ও ব্যবহার করে আসছে যার ফলে মানুষে মানুষে ভুল বুঝাবুঝির সৃষ্টি হচ্ছে। বিবেক কে যে ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলো হলো ন্যায়পরায়ণতা, নীতি, ধর্মবুদ্ধি, সাধুতা, চৈতন্য, বিচার, ফয়সালা, সিদ্ধান্ত, বিচক্ষণতা, বিবেচনা, বিচারবুদ্ধি, ইত্যাদি। প্রকৃত পক্ষে এর একমাত্র গ্রহণযোগ্য অর্থই হলো একটি সমাজের সর্বসম্মত জনমত যাকে ইংরেজিতে একটি শব্দে বলা হয় কনসেনসাস। গুগল ট্রেন্সেলেটরও বিবেকের ইংরেজি করলো conscience যার মানে ওই কনসেনসাস। আর এটাই মানুষের নৈতিক মূল্যবোধ এবং নৈতিক দর্শনের পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি মৌলিক ধারণা। তাই বলছিলাম মানুষজনকে এতটা বিভ্রান্তিকর শব্দ ব্যবহার করতে না বলে শুধু বলেন এ বিষয়ে আপনার বিচার কি বলে বা বিবেক কি বলে? তাই আমার লেখাটির শিরোনাম যথার্থতার মানদণ্ডই বিবেক বলাটা সঠিক ও এক কথায় প্রকাশ বলে আমি মনে করি। নিচের ছবিটা দেখুন, বুঝবেন কনসেনসাস কি জিনিস, সবাই এক বাক্যে বলবেন এটা অনেয্য, তার জন্য কাউকে বিতর্ক করতে হবে না। এটাকেই আমি বলেছি Generally accepted common judgment বা সর্বজন গ্রাহ্য সাধারণ বিচার বোধ।


অনেকে আমার লেখাকে ভালো বলেছেন, কেউ কেউ বলেছেন আপনার ধৈর্য আছে দেখে লিখতে পারেন, আবার বলেছেন খুব খাটা খাটনি করেন বুঝা যায়। লেখায় গভীরতা আছে। আসলে আমি তো তেমন খাটা খাটনি করি না তবে পাঠকের পরামরর্শ ও মতামত শুনে লেখার মধ্যে তার প্রতিফলনের চেষ্টা করি। আমার লেখা ভাল বলার কারণটা মনে হয় আমি ধরতে পেরেছি। আমি মূলত আমার চিন্তা ভাবনা গুলো বিষয়ভিত্তিক ভাবে লেখায় তুলে আনি, তাই যখন পাঠক তা পড়েন তখন তার নিজের ওই বিষয়ে যে পূর্ব ধারণা বা প্রি-কনসেপশন আছে তার সাথে আমার লিখিত চিন্তার একটা মিথস্ক্রিয়া (ডায়ালেকটিক্স) চলে আর এর ফলশ্রুতিতে পাঠক একটা পর্যায়ে তার মনের আভ্যন্তরীণ নানা  গ্রহণ বর্জন করে একটা সিদ্ধান্তে পৌছাতে সক্ষম হন। এই সিদ্ধান্তে পৌঁছানোর আনন্দই তাকে লেখাটাকে ভাল বলার জন্য যুক্তি প্রদান করে। সে যাই হোক, কেউ আমার চিন্তাগুলো পড়ে তাকে ভাল বললে আমার ভালো লাগে আর খারাপ বলে যদি যুক্তি দিয়ে তা তুলে ধরে বা আমাকে বুঝায়ে দেয় তা হলে আমি উপক্রিত হই। বিষয়টা তাই লেখক পাঠক উভয়ের জন্যই ফলপ্রসূ। আর তখন তা পরিচ্ছন্ন না করে উপায় থাকে না। তাতে চিন্তার গাঁথুনিও মজবুত হওয়া লাগে। যারা পড়ে তারা উপক্রিত হয় কিনা জানি না কিন্তু আমার চিন্তার স্বচ্ছতা আরো স্পষ্ট হয়। তাই আমার লেখা পড়া মানে আমার মনোজগতে আপনাকে স্বাগতম।

এডিট ও আপডেট হিস্ট্রিঃ ১৪অক্টোবর২০২৩> ১৬অক্টোবর২০২৩> ১৯অক্টোবর২০২৩> ২৪নভেম্বর২০২৩>

 

Wednesday, October 11, 2023

প্রায়োগিক বিদ্যাই প্রজ্ঞা (Applied knowledge is wisdom)

 

বিদ্যা, বুদ্ধি আর প্রজ্ঞা এক জিনিস না, অনেককেই দেখেছি এর ভেদ করতে পারেন না। আমিও পারতাম না যদি না শেখ তাকিউদ্দিন নাভায়ানীর “থট” বইটা পড়তাম। পুরটা পড়া হয় নাই কিন্তু যে টুকু পড়েছি তাতে বুদ্ধি কাকে বলা হয় তা কিছুটা হলেও বুঝতে পেরেছি। প্রজ্ঞা বা উইসডম তো সবাই জানে জ্ঞান ও অভিজ্ঞতা আর বাস্তব জীবনের সমস্যা সমাধানে তার প্রয়োগ ক্ষমতা। তা হলে বুদ্ধি টা কি? শেখ তাকিউদ্দিন নাভায়ানী যে উদাহরণ দিয়েছেন তার থট বইয়ে তা এরকম, আপনি গাড়ি চালাচ্ছেন কোন পাহাড়ি অঞ্চলে এবং দুরে দেখলেন পনির মত কিছু একটা রাস্তায় আছে। ভাবলেন ও আরে এমনকি, পানি তো থাকতেই পারে তাই স্বাভাবিক গতিতেই গাড়িটা চালিয়ে গেলেন কিন্তু ওটা আসলে পানি ছিল না ছিল তেল যার ফলে আপনার গাড়ি স্কিড করে খাদে পড়ে গেল। আপনি যদি সজাগ থাকতেন তবে গাড়ির গতি কমায়ে ওই জায়গাটা ধীরে পার হতেন। তার উদাহারনে এটাই হলো বুদ্ধি। তার মানে হলো আপনি সজাগ ছিলেন না, অবহেলা করেছিলেন। এই এলার্টনেস বা সজাগ থাকাই হলো বুদ্ধি। জ্ঞান (বিদ্যা) বা নলেজ হলো সাধারণ ভাবে Know how বা জানা। একজন দরজি সেলাই করতে জানে আপনি জানেন না তার মানে ওই দরজির সেলাই এর জ্ঞান বা বিদ্যা আছে, যা আপনার নাই। একজন কম্পিউটার চালাতে জানে আপনি জানেন না তার মানে আপনার কম্পিউটারের জ্ঞান নাই। দক্ষতা আবার ভিন্ন জিনিস। সেলাই মেশিন চালাতে চালাতে কার দক্ষতা মানে ওই মেশিন চালানর পারদর্শিতা বৃদ্ধি পাবেই আর তা পাবে তার অভিজ্ঞতার জন্যই আর সেটাই তার দক্ষতা। সুতরাং জ্ঞান ও দক্ষতার মধ্যে পার্থক্য হলো অর্জিত জ্ঞানের চর্চার মাধ্যমে তাতে পারদর্শী হওয়া। এখানেই অভিজ্ঞতার মূল্য যা মানুষকে দক্ষ করে তুলে। অভিজ্ঞতাই মানুষকে অর্জিত জ্ঞানে দক্ষ করে তোলে কিন্তু অভিজ্ঞতা আর জ্ঞান মানে বুদ্ধি নয় মোটেও। বরং বুদ্ধি হলো সজাগ থেকে অর্জিত জ্ঞানকে বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করার সামর্থ্য। গুগল মামা বললেন অক্সফোর্ড ডিকশনারিতে আছে the ability to acquire and apply knowledge and skills is intelligence, তাহলে তো বুদ্ধি আর প্রজ্ঞা একই হয়ে গেলে। প্রজ্ঞার সাথে বুদ্ধির ধারনার কোন সংযোগ আছে বলে আমি মনে করি না। প্রজ্ঞার সঞ্জা হলো অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে তাকে বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা। আর বুদ্ধি হলো সাধারণ ভাবে সজাগ থাকা যাতে পরিস্থিতির সাপেক্ষে সময় মত প্রজ্ঞাকে বাস্তবে প্রয়োগ করা যায়। আপনার প্রজ্ঞা কোন কাজেই আসবে না যদি না আপনি সজাগ বা সচেতন থাকেন। আমাদের শিক্ষকগণ এই সকল ধারণাগুলোকে আলাদা আলাদা ভাবে আমাদের শিক্ষা দেন নাই। তারা সবগুলোকে প্রায় সমার্থক ভাবে শিক্ষা দেয়াতে সাধারণ শিক্ষার্থীরা বিদ্যা, বুদ্ধি, প্রজ্ঞা আর অভিজ্ঞতা কে আলাদা আলাদা ভাবে সনাক্ত করতে পারেন বলে আমার মনে হয় না। এই সব ধারণাগত বিশৃঙ্খলাই পরবর্তীতে আমাদের প্রায়োগীক জীবনে মতভেদ ও ঝগড়া বিবাদের সৃষ্টি করে বলে আমার ধারণা। আমাদের স্কুল গুলোতে শারীরিক শিক্ষার একটা স্থান আছে কিন্তু মানুষিক শিক্ষার কোন জায়গা নাই। পুঁথিগত বিদ্যাগুলো ছাত্রদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান প্রদান করে থাকে অর্থাৎ Know how প্রদান করে কিন্তু বাস্তবে তা কি ভাবে প্রয়োগ করতে হবে তা শিখায় না। আমাদের সময় বিজ্ঞানের বই এর বিভিন্ন জায়গায় ”এসো নিজে করি” বলে একাধিক বক্স থাকতো যেখানে এই প্রায়োগিক বিষয়গুলোর প্রতি শিক্ষার্থীকে আকৃষ্ট করা হতো কিন্তু শিক্ষক গন তা গুরুত্ব সহকারে পড়াতেন না। পড়াতেন না কারণ তা পরীক্ষায় আসতো না। আজকালকার কারিকুলামে সৃজনশীল ব্যবস্থাটি মূলত মুখস্থ বিদ্যা থেকে ছাত্রদেরকে অধিকতর জ্ঞান অর্জনের দিকে নেয়ার উদ্দেশ্যে করা কিন্তু সেই প্রায়োগিক এসো নিজে করি বিষয়টি কিন্তু অন্তরালেই রয়ে যাচ্ছে। শুধু মুখস্থ বিদ্যা থেকে সরায়ে আনলে তার জ্ঞান বাড়তে পারে কিন্তু প্রজ্ঞা বাড়বে না। তার পাণ্ডিত্য বাড়বে কিন্তু বাস্তবে প্রয়োগ করার ক্ষমতা বা দক্ষতা বাড়বে বলে মনে হয় না। 

শৈশব থেকে কৈশোরে মানুষের মনের মধ্যে যে ভাব বৈচিত্রের ক্রিয়া কলাপ চলমান থাকে তা সম্পর্কেও স্কুলের পাঠ্য পুস্তকে তাদের তেমন কিছুই শেখান হয় না। বিশেষ করে কৈশোরে যে পরিবর্তন গুলো আসে মানুষের মনে তার জন্য যে তাদের সাম্যক জ্ঞান প্রয়োজন তা যেন আমাদের শিক্ষা ব্যবস্থা ভুলে গেছে। তাই দেখা যায় স্কুল ড্রেস পড়া অনেকেই স্কুল ফাঁকি দেয়ে বিভিন্ন রেস্তোরায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে। এখন আসা যাক শিক্ষা বিষয়টি কিরকম। আমার চাকুরী জীবনের শুরু শিক্ষকতার ট্রেনিং দিয়ে। ওই ট্রেনিং এর সময়ই আমি দেখেছি যে আমার মধ্যে শিক্ষা প্রদানের একটা স্বাভাবিক ও সাবলীল দক্ষতা আছে যা আমার সাথে যারা ট্রেনিং এ ছিল তাদের মধ্যে অবর্তমান। আমি যেটা তিন বছর শিক্ষকতা জীবনে বুঝতে পেরেছি তা হলো শিক্ষক তার চিন্তাধারায় ছাত্রদের টেনে নিয়ে আসে, শিক্ষকের চিন্তাধারায় ছাত্ররা আবিষ্ট হয়ে যায় ও তার কাছ থেকে জ্ঞানের ধারার একটা ট্রান্সমিশন ঘটে আর এভাবে একজন শিক্ষকের কাছ থেকে জ্ঞান ছাত্রদের মনে প্রবাহিত হয়। শিক্ষককে তাই নজর রাখতে হয়ে যাতে তার বক্তব্য ছাত্রদের আকৃষ্ট করে। শিক্ষা প্রদানের টেকনিক্যাল না না কৌশল আমি ১৯৯৯ সালে এনআইআইটির শিক্ষক প্রশিক্ষণে শিখেছিলাম যার জন্য কৈশিক দা’র কাছে আমি ঋণী। ২০০২ তে যখন কমনওয়েলথ এমবিএ করলাম যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগন ক্লাস নিতেন তখন দেখলাম তারা ওই সব টেকনিক ফলো করেন না। সোনালী ব্যাংকের ওরিয়েন্টেশন কোর্সে স্টাফ কলেজের প্রিন্সিপাল স্যার আমাদের শিখিয়েছিলেন Learning/Training is function of ASK or L or T=f(ASK) where A=Attitude, S=Skill, and K=Knowledge । রাজার বাগের সোনালী ব্যাংক স্টাফ কলেজে যারা পড়াতেন তারা সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ছিলেন।  কেউ কেউ ক্লাসে এসেই ৪৫ মিনিট নন স্টপ হ্যামারিং করে যেতেন, তিনি ওই বিসয়ে যা জানেন তা নন স্টপ বলে যেতেন আবার কামাল স্যারও ছিলেন যিনি গল্প করার ছলে তার অভিজ্ঞতা শেয়ার করতেন। কবিতা কল্পনা লতা আপা ছিলেন একদম পারফেক্ট টিচার, অত্যন্ত ধীরে ছাত্রদের মন বুঝে তিনি পড়াতেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক প্রশিক্ষণে এত বিচিত্রতা প্রমাণ করে যে, এই ক্ষেত্রটাতে বিস্তর গবেষণার প্রয়োজন আছে। শিক্ষক যত ভাল হবে জাতির পরবর্তী প্রজন্ম তত উন্নত ভাবে শিক্ষিত হবে।

আমার ভার্সিটি জীবনের এক বন্ধুর কথা বলি, সে নামাজী সেই তখন থেকেই আবার যখন সে পদার্থ বিদ্যায় পিএইচডি করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে তখন সে কেবল নামাজীই না বরং চরম রকম ধার্মিক। এমন ধার্মিক যে ফেইসবুকে কোন মেয়ের দেয়া পোস্টে লাইক দেওয়াও তার জন্য পাপ। সে ধার্মিক বটে কিন্তু দাড়ি রাখে নাই বিয়েও করে নাই। পদার্থ বিদ্যার শিক্ষক কিন্তু পদার্থ বিদ্যা দর্শনে যে বিপুল প্রভাব ফেলেছে সে বিষয়ে সে একেবারে অজ্ঞ বা তা বুঝতে অসমর্থ। এরা পুথি গত বিদ্যায় পারদর্শী কিন্তু জীবন দর্শনে ক অক্ষর গো মাংস। নর্থ সাউথ ইউনিভারসিটির একদল তরুণ এক উপজাতীয় সংগীতের ফিউশন করে নতুন গান গাচ্ছে ছেলে মেয়ে সিঁড়িতে বসে, গানের এক পর্যায়ে একমাত্র ছেলেটা বাংলায় সেই উপজাতিয় ভাষার বাংলা অনুবাদটা একই গানের ছন্দে দারুণ ভাবে উপস্থাপন করলো। এই ভাইরাল ভিডিও দেখে আমার সেই প্রাক্তন বন্ধুর মন্তব্য ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নাকি অশ্লীলতার বিভাগ খুলেছে। পদার্থ বিদ্যায় পিএইচডি করা লোক যদি জীবন বিদ্যায় এতটা অজ্ঞ হয় তবে কি করে বলি তার প্রজ্ঞা আছে। জাফর ইকবালের মত প্রসিদ্ধ লেখক ও বিজ্ঞ ব্যক্তি সম্পর্কে তার রয়েছে মারাত্মক নিকৃষ্ট ধারণা। নিজেকে সে মহা পণ্ডিত মনে করে। এসব লোক শিক্ষিত হতে পারে কিন্তু তারা সমাজের বা তার নিজের জীবনেও তার বিদ্যাকে প্রয়োগ করতে অক্ষম। ওই যে রবীন্দ্রনাথ বলেছেন না ”যথাসাধ্য ভালো বলে ওগো আরো ভালো কার স্বর্গ পুরি করে তুমি থাকো আলো? আরো ভালো কেঁদে বলে আমি থাকি হায় অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়।” এই সব লোকেরা অকর্মণ্য দাম্ভিক বটে। আমি যখন বলিউডের নায়িকা দীপিকা পাদুকনের থ্রি এল (লিভ, লাফ, লাভ) ফাউন্ডেশনের পত্রিকার সংবাদ কাটিং হোয়াটস এ্যাপ গ্রুপে পোস্ট করলাম তখন সে এডমিন মডারেটর হওয়ায় তা মুছে দিল তখন বুঝলাম ও মনুষ্যত্বই অর্জন করে নাই। থ্রি এল ফাউন্ডেশন ইন্ডিয়ার বিভিন্ন স্থানে লোকজনদের মানুষিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। মানুষের অস্তিত্বের সংকট নিয়ে যেখানে শিক্ষাবিদরা কিছুই ভাবেন না সেখানে এঁরা উন্নত মানুষিক শিক্ষা প্রচারে প্রয়াস নিয়েছেন। এই মহৎ উদ্দেশ্যকে যে মানুষ দেখতে পায় না সে পিএইচডি করুক আর যাই করুক তার বাস্তব জ্ঞান শূন্যের কোঠায়। আমি তাকে কয়েকটা কটু কথা শুনায়ে গ্রুপ থেকে সরে আসি। ওকে বলেছি সে মানুষ হতে পারে নাই, আর মনুষত্বহীন দের গ্রুপে আমি থাকবো না। 

 অনেক আগে একটা মুভি দেখেছিলাম, নামটা বোধ হয় ছিল “দ্যা ল’স অব থারমোডাইনামিক্স” এক জটিল মুভি ছিল সেটা, পাত্র পাত্রীদের অভিনীত এক প্রেম কাহিনীর মধ্য দিয়ে থারমোডাইনামিক্সের সকল সূত্র সহ ফিজিক্সের মৌলিক সূত্রগুলোও বলে যাচ্ছে, মাঝে মাঝে ডকুমেন্টারির মত তথ্যচিত্র ভাষ্যও আছে তাতে। এটা দেখে মনে হচ্ছিল একাধারে ডকুমেন্টারি, ড্রামা ও পদার্থবিদ্যার সকল সূত্রের এক ছন্দবদ্ধ উপস্থাপনা। জগত বিখ্যাত পদার্থবিদ মিচিও কাকুর ডকুমেন্টারি দেখে মনে হয়েছিল পদার্থ বিজ্ঞানের সূত্রগুলো নতুন ভাবে জানলাম, আগে যা জানতাম তার থেকে উনার সরলীকৃত উপস্থাপনা গুলো মনোমুগ্ধকর তো বটেই তার চেয়েও বড় কথা তা মারাত্মক রকম অর্থবহ। তার ব্যাখ্যাগুলো পদার্থবিদ্যার অনেক জটিল বিষয় অত্যন্ত সহজ করে বুঝতে সহায্য করেছে তাও কিনা মাত্র ৪৫ মিনিটের ডকুমেন্টারিতেই। উনি স্ট্রিং থিউরির উপর বেশ কিছু সূত্ররও প্রবর্তন করেছেন। একবার আমি খুব ধাঁধাঁয় পরে গিয়েছিলাম বল, শক্তির পার্থক্য নিয়ে মানে হলো এনার্জি আর ফোর্স এর মধ্যে পার্থক্য করতে পারছিলাম না। আমাদের ক্লাস সিক্সের বই এ কার্য, শক্তি, ক্ষমতা নিয়ে একটা অধ্যায় ছিল, ওই অধ্যায়টার কথা মনে করে মাথাটা আরো গোলায়ে গেলো। আমার বার বার মনে হচ্ছিল বল আর শক্তি বুঝি একই। শক্তির নিত্যতা তো আমরা পড়েছি, যা বলে শক্তি এক অবস্থা হতে ভিন্ন অবস্থায় রূপান্তরিত হলেও মোট শক্তি একই থাকে, তা হলে বল বা ফোর্স বলতে আমরা কি বুঝি আর শক্তি বলতে মূলত কোন বিষয়টিকে বলা হয়? এই ধাঁধাঁটা মাথায় ঘুরপাক খাচ্ছিল তো আমার সেই গ্রন্থ গর্ধব বন্ধুটি তখন কর্জন হলে পিএইচডি করছে আর তার সাথে ঘটনা ক্রমে আমার দেখা হয়ে যায়। আমি তাকে জিজ্ঞাসা করায় সে হেসে বললো এগুলো তো ক্লাস সিক্সের বই এই আছে। কিন্তু আমার চিন্তার জট ছুটানোর মত কিছুই বললো না। এই ঘটনার বহু বছর পর আজ যখন অ লিটিল বুক অব স্ট্রিং থিওরি, স্টিভেন স্কট গাবসার অনুবাদঃ আবুল বাসার বইটা পড়ছি তখন হটাতই জটটা খুলে গেল। আরে আমরা তো ফোর্স কি তা জানি, নিউটনের দ্বিতীয় সূত্রই তো তা বলে দেয় বল=ভরবেগ ও ত্বরণের গুণফল (F=ma) আর শক্তির সূত্র তো আইনস্টাইনের ই=এমসি স্কোয়ার (E=mc2) এই বলা আছে। শক্তি হলো কোন ভরের আলোর বর্গ গতিতে সরণ আর ভর হলো বস্তুর মধ্যে সকল প্রোটন সংখ্যার ভরের সমান। বস্তুর স্থানান্তর কিংবা সরণ বা ত্বরণ হলো তার মধ্যস্থিত স্থিতিশক্তিকে গতিশক্তিতে রূপান্তর প্রক্রিয়া। আর বল হলো ভরের সরণ আর ত্বরণের গুণফল। প্রকৃতিতে যে চারটি বল আছে তা কেন আছে কেউ জানে না কিন্তু তা আছে, যথা ইলেক্ট্রো ম্যাগনেটিক বল, মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল। নিউটনের প্রথম গতির সূত্রই বলে দিচ্ছে কোন বস্তুর অবস্থার পরিবর্তন হয় না বা তার গতিবেগের পরিবর্তন হয় না যতক্ষণ না তাতে কোন একটা বল প্রযুক্ত হয় বা কার্যকর হয়। আমার বন্ধুটি আজ শিক্ষকতা করে ও আমাকে সেদিন এই কথা গুলো কেন বললো না? ও যদি সহজ মনের হতো তবে একটা খালি কাগজ নিয়ে উপরের দুটো সূত্র লিখে একটা পেন পিকচার একে আমাকে সব বুঝায়ে দিতে পারতো। তা না করে সে হাসলো আর বললো এটা কোন বিষয়ই না। ওর জায়গায় মিচিও কাকু হলে তিনি উপরের চারটা লাইনে আমার মনের জটটা খুলে দিতেন যা ও করে নাই। ও যে শিক্ষকতা করে তাও কি এভাবেই করে? মানে ছাত্রদের প্রশ্নের উত্তরে বলে দেয়, ও ওটা? সেটা তো ক্লাস সিক্সের বই এই আছে, ওটা দেখে নিও। আমার চাকুরী জীবনের শুরু শিক্ষকতা দিয়ে আগেই বলেছি, আমি জানি শিক্ষকতার কৌশলগুলো। আমার প্রথম চাকুরীদাতা দেভজিত সরকার সিলেটে কম্পিউটার ট্রেনার হিসেবে আমাকে পাঠানোর আগে শুধু একটা কথা কানে কানে বলে দিয়েছিলেন, বলেছিলেন যদি কোন ছাত্র এমন একটা প্রশ্ন করে যা আপনি জানেন না তবে সরাসরি জানি না বলবেন না, বরং বলবেন বিষয়টা আমি একটু ভেবে নিয়ে তোমাকে কালকে জানাচ্ছি। উনার সেই পরামর্শ আজো আমি অনুসরণ করি যখন ব্যাংকিং সম্পর্কে কেউ কিছু জানতে চায় আমার কাছে। একজন শিক্ষক কখনই ছাত্রকে বা যে জানতে চাচ্ছে তাকে বলতে পারে না, ও এটা জানতে চাচ্ছো, ওটা তো ক্লাস টেন এর বইতেই আছে। এই সব প্রফেসর নামধারী গর্ধবেরা সেই সকল কৌশল না শিখেই শিক্ষকতা করছে দেখে শত শত গাধা টাইপ গ্র্যাজুয়েট পয়দা হচ্ছে আমাদের দেশে। মিচিও কাকু দের দেখলে বুঝা যায় তারা কতটা জ্ঞানী, তাদের বক্তব্য কতটা সরল ও বাস্তব সম্মত। স্টিভেন স্কট গাবসার তার অ লিটিল বুক অব স্ট্রিং থিওরি তে কত সহজ উদাহারণ ব্যবহার করে পদার্থবিদ্যার জটিল বিষয়গুলো ব্যাখ্যা করেছেন সাধারণের বুঝার উপযোগী করে অথচ আমার সেই বন্ধু যাকে আমি ত্যাজ্য করেছি সে তার দাম্ভিকতাতেই বাচে না। এরূপ বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো, এরকম গ্রন্থ গর্ধবরা যে সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে সেই সকল বিশ্ববিদ্যালয় থাকার চেয়ে না থাক আরো ভালো। ওই যে বলে না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, বিষয়টা ওই রকম।

আমার জীবনে বিদ্যার প্রয়োগের কয়েকটা উদাহরণ দিচ্ছি, হতে পারে তা অতি সামান্য কিন্তু তা বিদ্যা ও বুদ্ধির প্রয়োগ বটে। (১) ৫০০ মিলি পানির বোতলঃ আমি যখন সোনালী ব্যাংকের এমডিস স্কোয়াডে কর্মরত তখন আমার টেবিলে ৫০০ মিলি পনির বোতল দেখে আমার স্বাস্থ্যর অবস্থা বুঝার চেষ্টা করতাম। মানে হলো যেদিন শরীরটা খারাপ সেদিন দেখতাম বোতলটা দ্রুত খালি হয়ে যাচ্ছে আর যেদিন দেখতাম খালি হতে সময় নিচ্ছে বুঝে নিতাম শরীর পানি ধরে রাখতে পারছে আর আমি অপেক্ষাকৃত সুস্থ আছি। (২) ইয়ার প্লাগ ফোনে সাউন্ড ভলিউম এর উঠানামাও একটা ইনডিকেটর বটে। যে সময় অনেক উচ্চ ভলিউম লাগে গানটা মনে প্রবেশ করাতে তার মানে মন অনেকটাই বিশৃঙ্খল অবস্থায় আছে আর যখন মনটা শান্ত তখন কম ভলিউমেও গানটা ঠিকই মন ছুঁয়ে যায়। বিষয়গুলো আমার ধারণা কিন্তু এই ধারণা গুলো আমার বিদ্যা ও বুদ্ধির প্রয়োগের ফলে প্রাপ্ত ধারণা। তাই এগুলোকে প্রজ্ঞা বলা যায়। আরেকটা মজার কাজ করতাম এমডিস স্কোয়াডের কম্পিউটার সেলে, যেহেতু আমি কম্পিউটার ইনচার্জ ছিলাম তাই ঠিক সম্মুখভাগটায় বসতাম আর গান শোনার নামে কানে ইয়ার প্লাগ লাগায়ে গান না শুনে কারা কি বলছে শুনতাম, যদি কেউ আমার সম্পর্কে কিছু বলে এই ভেবে যে আমি তো কান বন্ধ করে গান শুনছি, আসলে আমি ইয়ার প্লাগ করেও তাদের কথা শুনতে পেতাম। এবার আমার জীবন রক্ষাকারী একটা প্রজ্ঞার কথা বলবো। ঘটনাটা ছিল ২০১১ সালের ফেব্রুয়ারি মাসের কোন এক শিতের রাতে অফিস শেষে বাসায় ফিরে খাওয়ার পরে ভোর ৩ টার দিকে ভীষণ পেটে ব্যথা ও বুকে ব্যথা অনুভব করলাম। সাধারণত এন্টাসিড সিরাপ খেলে এরকম ব্যথা চলে যায় কিন্তু তা যাচ্ছিল না, বরং ঘাম হচ্ছিল। মাকে ডেকে উঠালাম, মা আমার ডাক্তার বড় মামাকে ফোন করতে বললো, মামা শুনে বললো হৃদরোগ হাসপাতালে যা আমার শ্যাওড়াপাড়া বাসা থেকে কাছে ওখানে যেয়ে একটা ইসিজি করাতে। সাথে সাথে আমি বিষয়টা ধরতে পারলাম। মামা ইসিজি করতে বলছে কারণ কয়েক দিন আগে মেঝ মামার এ রকম হয়েছিল আর তার পর ইসিজি করার পর ধরা পরে তার একটা ভাল রকম হার্ট এটাক হয়ে গেছে। আমার মনে পড়লো আমার বাবা ৪৮ বছর বয়সে হার্ট এটাকে মারা যান, তার বাম হাতে চিড়িক দেয় উঠতো তাও আমি সেই ছোট বেলা থেকেই তা দেখেছি। আমার বুকের ব্যথাটা বাম হাতে ছাড়ায়ে গিয়েছিল। আমি মাকে নিয়ে তৎক্ষণাৎ হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা হলাম। আমি মাকে নিয়ে ওখানে আগেও গিয়েছি তাই জানতাম হৃদরোগের চেয়ে ওখানের ইমারজেন্সিটা অনেক প্রম্পট চেকআপ করে আর রুগী হার্টের না হলে ভর্তি নেয় না। ভোর রাতের রাস্তায় একটা মাত্র রিক্সা তাতে মাকে নিয়ে উঠে রওনা হলাম হার্ট ফাউন্ডেশনের উদ্দেশ্যে। আমি বুকের ব্যথাটার পিন পয়েন্ট ও বাম হাতে ছড়ায়ে যাওয়ায় বুঝতে পারছিলাম এটা আমার পারিবারিক হার্ট সমস্যা। দ্রুত হার্ট ফাউন্ডেশনের ইমারজেন্সিতে গিয়ে ইসিজি করালাম, ওখানকার ডাক্তার গুরুত্ব দিচ্ছিল না আর উপর থেকে ইসিজি করাতে কিছুই ধরা পরে নাই। আমি বললাম আমার বুকের ব্যথা যায় নাই, তখন তারা আমার পিঠের দিক থেকে আরেকবার ইসিজি করলো, ওটা করার পর পরই তাদের কন্ঠ পরিবর্তন হয়ে গেল বললো আমরা আপনাকে ভর্তি নিচ্ছি। এর পর ওরা আমাকে সোজা আইসিইউতে নিয়ে যায় ও জীবন রক্ষাকারী ইনজেকশনটা দেয়। ওই ইনজেকশন দেয়ার পর পরই আমি টের পাই আমার বুকের বাম দিকের ও বাম হাতের ব্যথাটা বুকের মাঝখানে আসলো তার পর তা ডান হাতের দিকে ছড়ায়ে গিয়ে আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। তার পর আমি ঘুমায়ে যাই। এই পুরো ঘটনায় আমার অভিজ্ঞতা, জ্ঞান বা বিদ্যা, ও বুদ্ধি সবই আমি প্রয়োগ করেছি। আমার প্রজ্ঞাই আমাকে দ্রুত ব্যবস্থা নিতে চালিত করেছে। বিশেষ মুহূর্তে মানুষের সব কটি ইন্দ্রিয় এভাবে সজাগ হয়ে যাওয়াটাই বুদ্ধির পরিচায়ক। তৎপরতাই বুদ্ধি আর বাস্তবতার সমস্যা সমাধানে বিদ্যার প্রয়োগই প্রজ্ঞা।

বিদ্যার প্রয়োগ সম্পর্কে ছোটবেলায় শোনা বায়েজিদ বোস্তামীর বা ইমাম গাজ্জালীর সেই গল্পটা মনে পড়ে যায়। মা কাপড়ে সেলাই করে টাকা দিয়ে দিয়েছিলেন আর সে কয়েকটা বই সব সময় বুকে জড়ায়ে রাখতো তো যখন ডাকাত দল ট্রেন আক্রমণ করলো তখন সে সেলাই করা গোপন জায়গা থেকে টাকা বের করে দেয়ায় ডাকাত সরদার তার সততায় মুগ্ধ হয়ে তার টাকা ফেরত দিয়ে দেয় আর তার বুকে ধরে রাখা বইগুলো নিয়ে নিয়ে বলে যে, বই বুকে নয় বরং এর বিদ্যা মাথার মধ্যে রাখতে হবে যা কেউ শত চেষ্টা করেও কেড়ে নিতে পারবে না। আমাদের দেশের শিক্ষা নীতির উদ্দেশ্য তাই হওয়া উচিত বিদ্যা অর্জন নয় বরং প্রজ্ঞা অর্জন। যে বিদ্যা বাস্তবে প্রয়োগ করা যায় না সেই বিদ্যা শিক্ষার কোন দরকার আছে বলে আমার মনে হয় না। তাই বলছিলাম প্রায়োগিক বিদ্যাই প্রজ্ঞা যাকে ইংরেজিতে বলা যায় Applied knowledge is wisdom, but applied where? in the real life context. সংক্ষেপে তাই বলা যায় “বাস্তবতার সমস্যায় প্রয়োগকৃত জ্ঞানই প্রজ্ঞা”।

আমার লেখা গুলো আসলে কি ধরনের তা নিয়ে আমিও চিন্তা করেছি বেশ, আমার মনে হয়েছে এগুলো আমার ব্রেইন স্টরমিং টাইপের আত্মকথা। সেই ছোট বেলা থেকেই আমি নিজের সাথে কথা বলি, নিজেকে দুই পক্ষ করে কথা বলে চিন্তা করার অভ্যাসটা মূলত কোন বিষয়ে ভালো করে বুঝে দেখার একটা মানবিক প্রক্রিয়া বা কৌশল মাত্র। সেই আত্মকথা গুলো আমি এক সময় লিখে রাখতাম। তবে সেগুলো এতই অগোছালো ছিল যে কারো কাছে প্রকাশ যোগ্য ছিল না। সংকোচ বোধও ছিল অনেক। এখনকার লেখাগুলো গোছালো ও অপরকে পড়তে দেয়ার মত পরিচ্ছন্ন। যখন অপরকেও আমার কথাগুলো পড়তে দেয়া হবে এই মনোভাব নিয়ে লেখা হয় তখন তা পরিচ্ছন্ন না করে উপায় থাকে না। তাতে চিন্তার গাঁথুনিও মজবুত হওয়া লাগে। যারা পড়ে তারা উপক্রিত হয় কিনা জানি না কিন্তু আমার চিন্তার স্বচ্ছতা আরো স্পষ্ট হয়। তাই আমার লেখা পড়া মানে আমার মনোজগতে আপনাকে স্বাগতম।

এডিট ও আপডেট হিস্ট্রিঃ ০২অক্টবর২০২৩> ০৬অক্টবর২০২৩> ০৮অক্টবর২০২৩ > ১১অক্টবর২০২৩> ২৫অক্টবর২০২৪>