Sunday, December 25, 2022

দেঁকি না কিঁ করে – সব ব্যাংক লুটেরার দল

ছোট বেলায় শুনেছিলাম ভানুর কমিক। এই প্রজন্মের কেউ হয়তো ভানু বন্দোপাধ্যায়ের নামই শুনে নাই। ১৯৭০ – ১৯৮০র দশকের বাঙ্গালী জনপ্রিয় কমেডিয়ান যে কোলকাতায় বাংলাদেশি বাংলা আইসিলাম, খাইসিলাম গেসিলাম বলে কোলকাতার লোকদের হাসাত। ওঁরা তো কুলীন, বলতো এসেছিলুম, গিয়েছিলুম, খেয়েছিলুম ইত্যাদি তাই এপার বাংলার ভাষা তাদের কাছে হাস্যকর মনে হতো। ভানুর কমিক গুলোর রেকর্ড তখন ঘরে ঘরে রেকর্ড প্লেয়ারে বা টু-ইন-ওয়ানে (রেডিও ও অডিও ক্যাসেট প্লেয়ার) বাজত। একটা ছিল এমন যে, সে নাঁকি গলায় বলছে প্রশ্ন করবেন না, উত্তর দিতে পারব না। কেন? কেন? সবার জিজ্ঞাসায় তার উত্তর ছিলো যদি বলেন কেমন আছেন? মিথ্যা বলতে হবে যে? ভানুর একটা কমিক ছিল এমন যে, ফুটবল খেলা দেখে সে মন্তব্য করছে ২২ জন একটা ফুটবল নিয়ে কাড়াকাড়ি না করে সবাইকে একটা করে বল দিয়ে দিলেই তো হয়। আরেক জায়গায় সে বলছে বোজ মোহন, কেউ একজন ঠিক করে দিল বোজ হবে না একটা রফলা লাগবে হবে ব্রজ মোহন, এ রকম আরেকটা শব্দে রফলা লাগবে এর পর আরেকটা শব্দে আর রফলা লাগবে না। ভানু খেপে গিয়ে বলছে “দ্রিমু য্রখন ত্রখন স্রব ক্রটাতেই দ্রিমু”। গত ৫০ বছরে ভানুর মত এত জনপ্রিয় কমেডিয়ান বোধ হয় বাংলায় আর জন্ম নেয় নাই। তবে বিটিভির ঈদ অনুষ্ঠান আনন্দমেলার উপস্থাপক হানিফ সংকেতের সাথে তাঁর কিছুটা তুলনা দেওয়া যেতে পারে তাও তিনি যখন ফজলে লোহানী উপস্থাপিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “যদি কিছু মনে না করেন” এ কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করতেন। বর্তমানের স্টেন্ডআপ কমেডিয়ান মির আক্কেল কিংবা ভাইরাল হিরু আলমের চেয়ে অনেক জনপ্রিয় ছিলেন এই ভানু। ভানুর একটা কৌতুক মনে পড়ে যেখানে ঘরে চোর ঢুকেছে আর সে ঘুম থেকে জেগে উঠে বলছে দেঁকি না কিঁ করে? চোর একটার পর একটা জিনিস লোপাট করে দিচ্ছে আর ভানু নাঁকি গলায় কেবল বলেই যাচ্ছে দেঁকি না কিঁ করে? এ রকম করতে করতে চোর সব চুরি করে নিয়ে যায় আর ভানু কেবল দেঁকতেই থাকে। আমাদের দেশে যে ভাবে ব্যাংকের টাকা লুট হচ্ছে আর জনগণ যে ভাবে দেঁকি না কিঁ করে? বলে কেবল দেখেই যাচ্ছে তাতে ভানু অন্তত অবাক হতেন না। ভানুর আরেকটা কৌতুক বা কমিক ছিল ”বল হঁরি ধিঁনচারাক্কা”। এ দেশের সব মানুষ যেন ১৬ কোটি ভেড়ার এক বিশাল পাল। কয়েক বছর পরপর যাদের লোম কেটে কিছু সংখ্যক মানুষ বড় লোক হয়ে যায়। তারা হয়ত তখন ভানুর মতই বলে উঠেন “বল হঁরি ধিঁনচারাক্কা”। বলবেই বা না কেন? বিনা পরিশ্রমে কয়েকটা মাত্র প্রভাবশালী লোকের নিকট জন হয়ে এত হাজার কোটি টাকা যদি পকেটস্থ করা যায় তারা মহা আনন্দে এরকম বলতেই পারে। দোষ তো তাদের না দোষ হলো এ দেশের ১৬ কোটি মানুষের দুর্ভাগ্যর। বার মিশালি বাঙ্গালীদের মধ্যে স্বজনপ্রীতি, বিশ্বাসঘাতকতা, পরশ্রীকাতরতা, হিংসা ইত্যাকার আরো বহু ভেজাল মানুষিকতা বিরাজমান রয়েছে। কেউ কারো উন্নতি দেখে খুশি তো হয়ই না বরং তার বদনাম করা বা তাকে নিচে নামানর পথ খুঁজতে ব্যস্ত হয়ে পরে। বাঙ্গালীদের মধ্যে মোঙ্গোলিয়ান, নিগ্রয়েড আর ককেশিয়ান দের যে ঘোটা মিক্স আছে তা আম জনতার দিকে এক ঝলক তাকালেই বুঝা যায়। কেউ যেন কার ভাল সহ্য করতে পারে না। কিছু লোক অতি বুদ্ধিমান হয়ে সকলের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাবে তাতে তাদের দোষ কোথায়? সেটাই বরং স্বাভাবিক। আম জনতা পরিশ্রম করবে, উৎপাদন করবে আর কিছু লোক আরামসে তাদের উপার্জিত অর্থ থেকে চেঁছে চেঁছে ভাল অংশটা হস্তগত করবে। আর রাজনৈতিক পরিবর্তন আসন্ন হলে কোদাল দিয়ে কেটে দেশের সম্পদের ভাল একটা অংশ নিজের কাছে রাখবে। সামনে দুর্ভিক্ষ হওয়ার আশংকা থাকলে তো কথাই নাই লক্ষ কোটি টাকা হস্তগত করে আগে নিজের জান বাচা। নিজে বাঁচলে পরের নাম এই নীতিবাক্য শিরোধার্য। 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর ভাণ্ডার থেকে ৯ হাজার কোটি টাকা ঠিকানা বিহীন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে দেশের এক জনপ্রিয় দৈনিকে প্রকাশ পাওয়ার পর আর জানা গেল আর ৩০ হাজার কোটি টাকা এর মালিক পক্ষ সরায়ে নিয়ে গেছে এবং তিনি সিংগাপুরে বসতি স্থাপন করেছেন। এর পর পর শোনা গেল সব মিলায়ে এক লক্ষ কোটি টাকা নানা ভাবে একই ব্যাংক থেকে ঋণ হিসাবে কেউ না কেউ নিয়ে গেছে। এ রকম খবর শুনলে যারা তাদের জীবনের সকল সঞ্চয় বা শেষ সম্বল ওই ব্যাংকে রেখেছিলেন তারা কি ভাবে স্থির থাকতে পারেন? আমার খালু সে রকম একজন ব্যক্তি, তিনি পর পর তিন রাত ঘুমাতে পারেন নাই। তাকে এই বলেও আস্বস্থ করা যায় নাই যে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে গত ৫০ বছরে কোন ব্যাংক দেউলিয়া হয় নাই বর্তমানেও সেরকম সম্ভাবনা নাই। তার পরও বললাম কোন একটা ব্যাংক এত সহজে হঠাৎ করে ধসে যায় না।  এত বড় একটা ব্যাংক ধসে পড়তেও তো সময় লাগবে। এত সব বলা সত্যেও তিনি তার সঞ্চিত অর্থের অর্ধেকেরও বেশী টাকা ওখান থেকে প্রিমেচিওর এমটিডিআর (ইসলামী এফডিআর) ভাঙ্গায়ে সরকারী সোনালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডোতে নিয়ে আসলেন। এরকম আর কয়েক জনকে একই কাজ করতে দেখলাম। আমার খালুর প্রশ্ন ছিল অর্থ মন্ত্রী কেন সাংবাদিকদের বলছেন ব্যাংক হতে টাকা লোপাট হচ্ছে বিষয়ে তাঁকে লিখিত অভিযোগ দিতে। তিনি কি পত্রিকা পড়েন না? আমি বললাম পত্রিকার বরাত দিয়ে তিনি তো অফিসিয়ালি কিছু করতে পারবেন না। কেউ তাকে লিখিত অভিযোগ দিলে তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সেটা তদন্ত করে দেখতে বলতে পারেন। এর পর পরই আবার খালু আসলেন বলতে বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয় কেন আইবিবিএল এর পরিচালনা পর্ষদের উপর অভিজ্ঞ কাউকে বসায়ে বিষয়টার সমাধান করছেন না। আমি বললাম টাকাটা তো অবৈধ পথে কেউ সরায় নাই বরং ব্যাংকিং বিধি ও নিয়ম নীতি মেনেই ঋণ দেয়া হয়েছে। কোন ব্যাংক যদি তার গ্রাহকের উপর এতটাই আস্থা স্থাপন করতে পারে যে তাকে ৯০০০ কোটি টাকা সহজ কিস্তিতে ঋণ দিয়ে দিবে তবে কার কি বলার আছে। টাকাটা মুনাফা সহ ফেরত আসার ব্যাপারে তারা যদি নিশ্চিত হয় তবে সমস্যাটা কোথায় আর সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ই বা কেন হস্তক্ষেপ করবেন? যাক মনে করলাম এবার মনে হয় খালুর মন শান্ত হয়েছে। তিনি কিছুক্ষণ পর আবার ছুটে আসলেন বললেন কিছু আইনজীবী প্রধান বিচার পতিকে এ বিষয় অবহিত করায় তিনি তাদেরকে তৎক্ষণাৎ এর উপর রিট করতে বলেছেন। রিট করলে কি হবে জানতে চাইলে বললাম রিট হলে শুনানি হবে তার পর বিচারপতি মহোদয় একটা রায় দিবেন, সেটা হতে পারে তিনি সরকারকে এ বিষয়ে তদন্ত করতে বলবেন বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে এ বিষয়ে তদন্ত করে তাকে জানাতে বলতে পারেন। খালু তাতেও তার আস্থা অর্জন করা গেল না, পরবর্তী দিন সকালে ব্যাংকে গিয়ে তার সঞ্চিত অর্থের অর্ধেক তুলে নিয়ে আসলেন ও সরকারী সোনালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডোতে মুদারাবা টার্ম ডিপোজিটে সংরক্ষণ করলেন। 

২০১৩ কি ২০১৪ সালে আমার মিরপুরের শ্যাওড়াপাড়া শামীম সরণী বাসার চারতলায় ভাড়া থাকতেন মজিদ সাহেব। ডানা ইন্টারন্যাশনাল নামে ইন্ডিয়া থেকে পাথর আমদানি রপ্তানির ব্যবসা করতেন। ভাল ব্যবসা ছিল, ব্যবসায়ী হওয়ার আগে সাংবাদিকতা করতেন। আমার বাসায় ৪ বছর ভাড়া থাকার সময় তার অবস্থার অনেক উন্নতি হয়েছিল, বড় গাড়ি, ড্রাইভার ইত্যাদি। উনি প্রথম যখন আমার বাসা ভাড়া নিতে আসেন তখন আমার অফিস সোনালী ব্যাংক লিমিটেড, বেগম রোকেয়া সরণী শাখায় এসে আমার টেবিলে মোটা বাইন্ডিং করা তার সকল ব্যবসায়িক কাগজপত্র দিয়েছিলেন। যা অত্যন্ত সুন্দর করে সাজান। সেই উনি হঠাৎ ৪ বছরের মাথায় ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেন। উনার অফিসের লোকজনও আর উনাকে খুঁজে পায় না। তৃতীয় মাসের মাথায় আমি থানায় জিডি করলাম, ওনার সাথে অফিস ভাড়ার চুক্তিপত্রে দেয়া স্থায়ী ঠিকানায় লোক পাঠালাম। কোন খোঁজ পাওয়া গেল না। অগত্যা ওনার অফিসের জিনিসপত্র বাজেয়াপ্ত করে অন্যত্র বাসা ভাড়া দিয়ে দিলাম। ৫ মাস পর সে আমাকে ফোন করে হুমকি দিল তার অফিসের নথি পত্র গুলো কই, ওগুলো না দিতে পারলে সে আমার নামে মামলা করবে। ভাগ্য ভাল আমার যে শেষ অফিস ভাড়ার চুক্তিটা শুধু মাত্র সাদা কাগজে করা হয়েছিল স্ট্যাম্প কাগজে নয়, তাই বলেছিলাম যা পারেন করেন গিয়ে। এদিকে আমি উনার অফিসের কম্পিউটার খুঁজে দেখি উনি ফারমার্স ব্যাংক যা বর্তমানের পদ্মা ব্যাংক হয়েছে তা থেকে কয়েক কোটি টাকা ঋণ করেছেন। তখন ওই কাগজ গুলা দুদকে পাঠালাম ইমেইলে আর পদ্মা ব্যাংকেও কনসার্নড অফিসারের সাথে দেখা করলাম। ওরা কোন সহযোগিতা করল না। এর পর শুনলাম উনার নামে থানা থেকে বডি ওয়ারেন্ট জারি হয়েছে। ব্যাংক থেকেও উনার খোঁজে একাধিক বার লোক আসল। মনে হয় উনি ঋণ নিয়ে ইন্ডিয়ার কোন শহরে বা গ্রামে আত্ম গোপন করে আছেন। আমেরিকান এক্সপ্রেস থেকেও লোক এসেছিল উনি উনার এমএক্স কার্ডের সব টাকা উঠায়ে লোপাট করে দিয়ে গেছেন। এ তো গেল ছিচকে লুটেরার কাহিনী যা আমি নিজে দেখেছি। এরকম কত ছিচকে লুটেরা রয়েছে যার অভাব নাই আর রাঘব বোয়াল রা তো শত কোটি টাকা লোপাট করছে সবার চোখের সামনে দিয়েই। জনপ্রিয় উপস্থাপক আবদুন নূর তুষার এর একটা বক্তব্য সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনাল ১৮ ডিসেম্বর এর আর্জেন্টিনা বনাম ফ্রান্সের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচের পরের দিন যেখানে তিনি বলছেন, বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন দল পাবে ৪২ মিলিয়ন ডলার বা ৪৯৫ কোটি টাকা। পক্ষান্তরে রানার্স আপ দল পাবে ৩০ মিলিয়ন ডলার বা টাকায় ৩৩৬ কোটি টাকা। এই পুরো টাকার চেয়ে বেশি, ৯০০ কোটি টাকা একই ব্যাংক থেকে নিয়েছে এক চব্বিশ বছরের ছেলে যার বয়স ফ্রান্স দলের এমবাপের কাছাকাছি। অতএব এত কষ্ট করে ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে বাংলাদেশে ব্যাংকে ঘুরঘুর করে চুরচুরয়ে ঋণ নেয়া ভালো। 

বাংলাদেশ ব্যাংকে এফআইইউ বা ফিনানসিয়াল ইনটালিজেন্স ইউনিট কিংবা সিআইবি বা ক্রেডিট ইনফরমেশন বিউরো উনারা তবে কি করতে আছেন। জনগণ যদি টাকা পয়সা নিয়ে এতটা অনিশ্চয়তায় ভুগে তবে তাদের সচল রেখে লাভ টা কোথায়? এ সব প্রতিষ্ঠান সামনে দিয়ে একটা সুইও অনৈতিক ভাবে যেতে দেয় না কিন্তু পিছন দিয়ে যে পুকুর চুরি হচ্ছে সে সব বিষয়ে তাদের কোন ভূমিকা দেখা যায় না।  লিগালাইজ্ড থেফ্ট বা বৈধ কৃত চুরি নতুন কিছু নয়, কৃত্রিম মুদ্রাস্ফীতি সৃষ্টি করে সরকার জনগণের কাছ থেকে সম্পদ সরায়ে নিয়েছিল লন্ডনে তা’ও বহু বছর আগে। জনপ্রিয় মুসলিম বক্তা ও লেখক ও আখেরুজ্জামান এর প্রবক্তা ইমরান নজর হোসেনের “দি গোল্ড দিনার এন্ড সিলভার দেরহাম, – ইসলাম এন্ড দি ফিউচার অব মানি” বইয়ে এই লিগালাইজ্ড থেফ্ট সম্পর্কে ২০০৭ সালে লিখেছেন, 

“The reason behind the continuous inflation in various nations maybe a cause & consequences to the Historical event known as The Legalized theft (Trial run) In April 1933 USA forced his citizens to submit any form of gold with them in exchange of $20 per ounce of gold by the Federal Reserve Bank, if not then they were to fine $10,000 or imprisoned for 6 months. Some rushed and some who understood shipped their gold away to Swiss banks. In January 1934 USA de valuated the US paper $ 41%, the American people rushed back to exchange their paper dollars for gold at the new exchange value of $35 per ounce, they were robbed of 41% of their wealth. This trial run was then replicated to the Europe as in September 1931 UK pound devalued 30%, Then French franc by 30%, Italian Lira by 41% etc. All theses resulted in mass unemployment and overall decline in world trade known as the Great Depression. This calculated inflation influx the tendency to shift away huge amount of wealth from a population behind their eyes.” 

এরূপ ভাবে ধনী দরিদ্রর বৈষম্য ক্রমাগত যাতে বারতেই থাকে তার সু ব্যবস্থা চলমান আছে। ১লা সেপ্টেম্বর ২০০৮ সালের দৈনিক ইত্তেফাকের সুবর্ণ জয়ন্তী সংখ্যায় “প্রচার মাধ্যম ও আমাদের কালের সংকট” আরটিকেলে লেখক হক সাহেব লিখেছিলেন “পৃথিবীর রাষ্ট্র সমূহের অভ্যন্তরীণ অবস্থার দিকে তাকালে দেখা যায়, ধনী ও গরিবের মধ্যে বৈষম্য আগের তুলনায় অনেক দ্রুত অনেক বেশি গুনে বেড়ে চলেছে। অল্প কিছু পরিবারের হাতে সম্পদ কুক্ষিগত হচ্ছে। অর্থনীতিতে মনোপলির প্রবণতা আগের তুলনায় অনেক বেশি। সম্পদ বৃদ্ধি পেলেও শতকরা নব্বুই ভাগ মানুষ আগের মতোই গরিব রয়ে গেছে। কৃষি উৎপাদন বেড়েছে বটে, কিন্তু উৎপাদনশীল কৃষকের অবস্থান কোন দিক দিয়েই ভালো হয়নি। অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সব দিক দিয়েই কৃষকের দুর্গতির শেষ নেই। পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রের ধনিক শ্রেণী আজ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক ধারায় চলছে – তারা পৃথিবীর শতকরা নব্বই ভাগ মানুষের জীবনকে একবারে অসহায় করে রেখেছে। পৃথিবীর অবশিষ্ট দশ ভাগ মানুষ যদৃচ্ছ সম্পদের মালিক হয়ে স্বেচ্ছাচারী ভোগবাদী জীবনে মগ্ন আছে।” এই বক্তব্যটি আমি আমার কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ বা সিম্বা’র মাস্টার পেপারে বিষদ গবেষণা সহ উপস্থাপন করেছিলাম। এই একই কথা বিভিন্ন ভাবে প্রচার মাধ্যমে আসলেও এ বিষয়ে সাধারণের কোন ভাবান্তর নাই যা বিস্ময়কর বটে। ২০০৭ হতে আজ ১৫ বছর অতিবাহিত কিন্তু ধনী দরিদ্রর বৈষম্য সৃষ্টিকারী যন্ত্র আজও বন্ধ হয় নাই বরং নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে। ওই যে অধুনা অর্থনীতির মূল মন্ত্র সম্পদ সীমিত কিন্তু মানুষের আকাঙ্ক্ষা অসীম তাই অন্যকারোটা কেড়ে না নিলে আপনার অসীম বাসনা পূর্ণ হবে কি করে? আমার সন্তানদের তাই উপদেশ দিয়েছি জনগণে ভরপুর দেশে জন্মাইছো এখানে কেউ সেধে দিবে না কেড়ে নিতে হবে। আমার কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ’র মাস্টার পেপারে উল্লেখ করেছিলাম সুদি অর্থনীতি বা সুদ ভিত্তিক অর্থনীতিতে এই বৈষম্য করণ প্রক্রিয়া অব্যাহত রাখা হয় যাকে প্রণোদনা বলে মনে করা হয়। কিন্তু টাকা যখন ভোগ্য পণ্যে পরিণত হয়ে যায় তখন সরিষা ভুত হয়ে গেছে তাই এই ব্যবস্থায় সরিষার ভুত ছাড়াবেন কি ভাবে। মোহাইমিন পাটোয়ারী লিখিত ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য বইতে এরিস্টটল এর উদ্ধৃতি দিয়েছেন যা তিনি বলেছেন ৩৮৪ খ্রিস্টপূর্বাব্দে আজ হতে ২৪০০ বছর আগে। তিনি বলেছিলেন “মুদ্রার উদ্দেশ্য বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা, সুদে বেড়ে যাওয়া নয়। সুদ মানে টাকা নিজেই আরেকটা টাকার জন্ম দিচ্ছে এবং নতুন জন্ম নেয়া টাকাটা জন্মদাতা টাকার অবিকল প্রতিরূপ বটে। পৃথিবীতে সম্পদ বৃদ্ধির যাবতীয় উপায়ের মধ্যে এটিই সবচেয়ে উদ্ভট ও অপ্রাকৃতিক।” এরিস্টটল তো স্বর্গীয় অহি প্রাপ্ত হয়ে এই কথা বলেন নাই। তার স্বাভাবিক বিচার বোধ থেকেই বলেছেন। এই সাধারণ কথাটা কেন ২৪০০ বছরেও মানুষের বোধগম্য হলো না তা গবেষণার বিষয় বটে। জনগণ ধনী দরিদ্রর এই বৈষম্যটা উপভোগ করে বলে মনে হয়। যারা ধনি তারা সেই রোমান সম্রাজ্যের ধনীদের মত সাদ পায় আর যারা দরিদ্র সীমার নিচে কিংবা সামান্য উপরে তারা সমাজে স্বপ্রনদিত দাসের মত আচরণ করে। এই ব্যবস্থাটা সেই পুরাতন ব্যবস্থার নব রূপায়ন। সাধারণ জনগণ তাই রাজা প্রজার সেই প্রথার নবায়ন কৃত রূপটা পছন্দ করে বলে মনে হয় তা না হলে এর বিরুদ্ধে কোন প্রতিবাদ তো চোখে পড়ে না। হয় তারা সচেতন নয় কিংবা তাদের অধিকাংশই বোকা। তাই কেবল দেখতেই থাকে আর ভানুর মতো বলতে থাকে দেঁকি না কি কঁরে?।

আপডেট হিস্ট্রিঃ ০১ডিসেম্বর২০২২> ১৮ডিসেম্বর২০২২> ২৫ডিসেম্বর২০২২

Friday, December 16, 2022

”সিম্বা এলমনাই এসোসিয়েশন বাংলাদেশ” কে যে ভাবে ভবিষ্যতে দেখতে চাই

 

মনে হয় সময় এসেছে এখন এসোসিয়েশনটা একটা আকৃতি বা শেইপ পেতে যাচ্ছে। এখনই সময় সবাইকে ভেবে দেখার অদূর ভবিষ্যতে আমরা এই এলমনাই এসোসিয়েশনকে কি অবস্থায় দেখতে চাই। যেহেতু এই সংঘটি সমাজের উচ্চ শিক্ষিত জনগোষ্ঠী সমন্বয়ে গঠিত তাই সমাজের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের দিকে এর সজাগ নজর রাখা উচিত। তাই আমি এর অন্যান্য অবজেক্টিভের সাথে যুক্ত করার প্রস্তাব রেখেছি “ওয়াচ-ডগ অন সোসিও ইকনমিক কন্ডিশন এন্ড এ কনসার্নড ভয়েস ইন সোসাইটি” মানে হলো সমাজের আর্থ সামাজিক পরিস্থিতির উপর সজাগ নজর রাখবে ও প্রয়োজনে সমাজে গ্রহণযোগ্য মতামত প্রদান করবে। সংগঠনটি তার স্বাভাবিক কার্যক্রম চালু রাখার পাশাপাশি আর্থ সামাজিক অবস্থার উপর নজর রাখবে আর কোন অসংগতি যেমন দ্রব্যমূল্যের অনৈতিক ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থনৈতিক সংকট, বাজেটে ত্রুটি কিংবা সামাজিক বৈষম্যর উপর তাদের বক্তব্য সমাজে দিবে যাকে উচ্চ স্তরের সমাজবেত্তাগন গুরুত্ব সহকারে মূল্যায়ন করবেন। সমাজে যাতে বক্তব্যটি গ্রহণযোগ্য হয় তাই প্রেস কনফারেন্সের প্রবন্ধে গবেষণা পত্র পাঠ করতে হবে যার জন্য বেক গ্রাউন্ড কার্যাবলী তো লাগবেই। এই উদ্দেশ্যটা আমি বহু বছর ধরে বলে আসছি। আজ যখন আমরা একটা আকৃতি পেতে যাচ্ছি তাই এর উল্লেখ না করে পারলাম না। এই লেখার মাধ্যমে আপনাদের সবাইকে জানয়েও দিলাম। দেশ তথা সমাজের আর্থ সামাজিক উন্নয়নে এই সংগঠনটি জোড়াল প্রস্তাবনাও পেশ করতে পারে যেমন ময়লা-আবর্জনা মুক্ত নগর চাই, কিংবা ভিক্ষুক মুক্ত ও পুনরবাসনকৃত এলাকা আর বৃদ্ধি করা হোক। আমাদের মধ্য হতে একটা প্যানেল নির্বাচন করে প্রেস কনফারেন্সে আমরা আমাদের বক্তব্য প্রবন্ধ আকারে প্রকাশ করতে পারি যা পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ার ব্যবস্থা করতে হবে। শুধু বক্তব্য দিলেই তো হবে না এর পিছনে গবেষণা থাকতে হবে, তথ্য উপাত্ত সম্বলিত প্রবন্ধ থাকতে হবে তবেই তা জনগণের কাছে তা প্রকাশ করা যাবে। বছরে একটা কিংবা দুটা কিংবা জনগুরত্বপূর্ণ সংকটে এই সংগঠনের পক্ষ থেকে সমাজের কাছে বক্তব্য প্রদান বাৎসরিক কেলেন্ডারে পূর্ব নির্ধারিত থাকতে পারে। এ জাতির শিক্ষিত সন্তানদের এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমার বৃদ্ধ হতে শুরু করেছি আর অনেক নূতন তরুণ সদস্য সংগঠনে চলে আসছে আর আসতেই থাকবে, এই সংগঠনটি পরবর্তী প্রজন্মের হতে তলে দিয়ে যেতে হবে যাতে তারাও দায়িত্ব গুল দক্ষতার সাথে চালু রাখতে পারে। এমন ভাবে কাজ করতে হবে যাতে একটি ঐতিহ্যগত পরম্পরা সৃষ্টি হয়।  

সংগঠনটি কেবলমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেমিনার আয়োজন করতে পারে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সমন্বয়ে কেরিয়ার মেলার আয়োজন করতে পারে যাতে করে নতুন যারা গ্র্যাজুয়েট হয়ে বের হচ্ছে তারা উপক্রিত হয়। কোর্সটির পাবলিসিটি কিংবা কোর্সের মান উন্নয়নে সংগঠনটি স্কুল অব বিজনেসকে পরামর্শও প্রদান করতে পারে। কিছুদিন আগে আমাদের বাউবির ভর্তি সংক্রান্ত এ্যাড টি সম্পর্কে মিলিনিয়ামের মাহমুদ ভাই মন্তব্য করেছিলেন যে, এটা মলম পার্টির এ্যাড হয়ে গেছে। ওই সময়কার শ্রীলংকা ওপেন ইউনিভার্সিটির এ্যাডটি খুব সুন্দর হয়ে ছিল। একটা ছোট একুরিয়াম আর একটা বড় একুরিয়াম যা থেকে বাছাই করা মাছগুলো ছোট একুরিয়ামে যেতে পারছে। শ্রীলংকার এ্যাডটি উচ্চ মানের এক্সপ্রেশন দেয়। আমাদের বাউবি’র এ্যাডও সেরকম উন্নত হওয়ার বিষয়ে এই সংগঠন থেকে উদাহারণ সরবরাহ করা যেতে পারে। এর পাশাপাশি নিয়মিত কার্যক্রম তো আছেই, যেমন বাৎসরিক পিকনিক আয়োজন, পুনর্মিলনই অনুষ্ঠান, সাংস্ক্রিতিক অনুষ্ঠান ইত্যাদি। আমাদের মধ্য হতে দু জন জীবনাবসান করে ওপারে চলে গেছে ইতোমধ্যেই, তাদের একজনের পরিবার অতটা সচ্ছল নয়, আমাদের জমান টাকা বা ফান্ড হতে তাকে এক কালীন কিংবা মাসিক সহায়তা প্রদানেরও সিদ্ধান্ত এই সংগঠন নিতে পারে। সামাজিক দুর্যোগে ত্রাণ প্রদান তো দেশের সকল সামাজিক সংগঠনের নৈতিক দায়িত্ব। এ ছাড়া দেশের উন্নয়নেও এই সংঘটন দারুণ ভূমিকা রাখতে পারে। সামাজিক সংঘ সমূহ সমাজে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখে। সমাজের একক যদি হয় পরিবার তা হলে এর বৃহত্তম প্রকাশ হলো রাষ্ট্র কিন্তু এই রাষ্ট্র চলে শক্তিশালী সংঘ সমূহের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। সমাজের যে সকল লোক সর্বদা অর্থসংকটে কিংবা উপার্জনের সংগ্রামে নিরন্তর বেস্ত তারা এরূপ সংগঠন করতে অসমর্থ। যারা সমাজে শিক্ষিত ও সচ্ছল তাদেরই এটা দায়িত্ব। সে হিসাবে সিম্বা এলমনাই এসোসিয়েশন বাংলাদেশ যথার্থ একটি সংঘটন বা সংঘ বটে।

সংগঠনটির অবকাঠামো হেসেবে ৬টি সাব কমিটি প্রস্তাব করা হয়েছে। যার মানে হলো ৬টি ফ্রন্টে আপাতত এটি কার্যকর ভাবে আগায়ে যাবে। যেগুলো হলো ১) Constitution and Policy ২) Finance, Budget, Audit, Fund Collection ৩) ICT, Branding, Registration, Website ৪) Cultural and CSR Activities ৫) PR, Liaison, Branding and Capacity Building ৬) Industry Development, Education, Training & Development এই ছয়টি ফ্রন্টে যদি সম্মিলিত ভাবে অগ্রসর হওয়া যায় তবে তা নিঃসন্দেহে সবার সামগ্রিক উপকারে আসবে। কাজটা একা কারো পক্ষে করা সম্ভব নয়। দশের লাঠি একের বোঝা। সবার সম্মিলিত ও একীভূত প্রচেষ্টায় একটা আশানুরূপ ফল পাওয়ার আশা করা যেতে পারে। প্রথম কমিটি সংবিধান রচনা করবে, দ্বিতীয় কমিটি অর্থনৈতিক দিকটা দেখবে, ৩য় কমিটি ওয়েবসাইট নির্মাণ ও রেজিস্ট্রেশন এর বিষয়গুলো নিয়ে কাজ করবে। ৫ম কমিটি পাবলিক রিলেশন এর উন্নয়ন আর বাউবি ও এসওবি’র সাথে লিয়াজো রক্ষা করার বিষয়গুলো নজরে রাখবে। ৬ষ্ঠ কমিটি সিম্বা গ্র্যাজুয়েটদের চাকুরী জগতে যোগ্যতার বিচারে যথার্থ স্থানে সুপারিশের কাজটা করবে, প্রয়োজনে ট্রেনিং এর ব্যবস্থাও করবে। ৬ষ্ঠ কমিটিটা খাইরুজ্জামান সবুর ভাই এর প্রস্তাবে গৃহীত হয়, তিনি বলছিলেন এই উদ্দেশ্যটাই আমরা বহু দিন ধরে বলে আসছি কিন্তু এ বিষয়ে কাজ খুব কম হয়েছে। প্রতি ব্যাচ থেকে এক জন করে কাউন্সিলর নির্বাচনের প্রস্তাবটাও তার দেয়া। উনি পূর্বে বাউবিতে চাকুরী করায় ওখানকার সাথে লিয়াজোর কাজটিও ভালভাবেই করতে পারবেন বলে আশা করা যায়। উনার সাংগঠনিক চিন্তাভাবনা গুলো আমার খুব ভাল লেগেছে। মফিজ ভাই ২০ মে ২০২২ এ সাম্পান মুঘল কাবাব হাউজ ধানমন্ডিতে আমাদের মাইল ফলক গেট টু গেদারে যে দীর্ঘ বক্তব্য দেন তার সূত্র ধরে উনি দায়িত্ব নিয়ে যে কার্যক্রম পরিচালনা করে আসছেন তা অত্যন্ত গুরুত্ববহ ও আমাদের সংগঠিত হতে দারুণ ভাবে কাজ করেছে। উনার অভিজ্ঞ দিক নির্দেশনা আমাদের সব সময় লাগবে তা সবাই এক বাক্যেই স্বীকার করবেন। সাম্পানের মাইল ফলক গেট টু গেদারটির পর হতে বেশ কিছু আভ্যন্তরীণ মিটিং এর মাধ্যমে কমিটি গুলো নির্ধারণের কাজ করা হয় আর এভাবে এর মিনিটসটির ৪টি ভার্সন পর্যালোচনা পূর্বক গৃহীত হয়। এর পরবর্তী ৫ম ভার্সনটি সবাইকে প্রদান করা হয় যাতে সবার মতামতের প্রতিফলন ঘটে। ইতোমধ্যে অত্যন্ত ব্যস্ত আমাদের প্রথম ব্যাচের সহপাঠী মাহমুদ ভাই ও তাহমিদ ভাইকে মিটিং মিনিটস টা দেখার অনুরোধ করেছিলাম। মিলিনিয়ামের মাহমুদ ভাই শত ব্যস্ততা সত্যেও তা সম্পর্কে সহমত দেন আর তাহমিদ ভাইও অনুরূপ সহমত পোষণ করেন বলে আমার বিশ্বাস।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই সংঘটি সামনে আগাতে পারবে। সবার মধ্যে একই ভাবধারা আনয়ন করা এত সহজ নয়, তাই কনভেনার হিসেবে মফিজ ভাই সবার মতামত নিতেই সবাইকে ই-মেইলে মিটিং মিনিটস টা পাঠাতে উদ্যোগ নিয়েছেন এবং এড হক কমিটি একটি পূর্ণাঙ্গ কাঠামো নির্মাণের প্রস্তাবনা নিয়ে অগ্রসর হচ্ছে তাই এই গন যোগাযোগ পদ্ধতিটি মনে হয় ঠিক আছে। অনেকেরই প্রশ্ন এতটা সময় লাগছে কেন? এত বিভিন্ন ট্র্যাকের এত ভিন্ন ভিন্ন প্রফেশনের লোকদের সংগঠনটি সামগ্রিকভাবে জোড়া লাগাতে সময় একটু লাগছে বটে কিন্তু যখন পূর্ণাঙ্গ কাঠামোটি তৈরি হয়ে যাবে তখন তা বৃহৎ কলেবরে দ্রুত আগানর ক্ষমতা বা শক্তি রাখবে বলে আমরা আশাবাদী। এ ক্ষেত্রে সবার অংশগ্রহণটা খুবই জরুরী। ২০১৬ থেকে ২০২১ আমরা কয়েকজন এসব নিয়ে ভেবেছি আর বছরে একটা গেট টু গেদার করতে পেরেছি মাত্র। এখন মাহমুদাল ভাই, শিবলী ভাই, নরুদ্দিন ভাই, কুতুব ভাই, দীপ্তি আপু, লিপি আপু, ডা. স্বপন হালদার, সিলেটের মওলা ভাই সহ এ রকম বেশ কয়েকজন ডেডিকেটেড টিম পাওয়া গেছে তাই কাজগুলো গুছায়ে আগান যাচ্ছে। বিশেষ করে মফিজ ভাই কনভেনারের দায়িত্বটা নেয়াতে উনার অভিজ্ঞ দিকনির্দেশনা গুলোর জন্য আমরা কৃতজ্ঞতা জানতেই পারি। এমন একটা সময় ছিল যখন কেবলমাত্র ফেইসবুকে সক্রিয় থাকার কারণে আমরা সেম্বার শ্রীলংকা চ্যাপ্টারের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছিলাম ও তাদের গেট টু গেদারে আমাদের বক্তব্য অনলাইনে ভিডিও ক্লিপের মাধ্যমে প্রদান করতে পেরেছিলাম। সক্রিয় থাকাটা জরুরী। আমাদের মধ্যে যত জন সক্রিয় থাকবে তত দ্রুত সংগঠনটি আগে বাড়বে। এড হক কমিটির কাজ দেড় থেকে দুই বছরের মধ্যে সংঘর প্রাথমিক কাজগুলো সম্পন্ন করে একটি নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দেয়া। প্রাথমিক ভাবে ছোট একটি দল সংগঠিত হবে তার পরে পুরো সংঘকে প্রতিনিধিত্ব করতে পারে এরূপ একটি পূর্ণাঙ্গ কমিটি কার্যক্রম পরিচালনা করবে। এমনটিই সকল ক্ষেত্রে হয়ে থাকে বা হওয়া উচিত। ২০ মে ২০২২ তারিখের বড় গেট টু গেদারটা এ্যারেঞ্জ করতে গিয়ে মাহমুদুল ভাই, শিবলী ভাই, নূরুদ্দিন আকাশ ভাই, স্বপন হালদার ভাই আমাদের মধ্যে যে দারুণ একটা সমঝোতা সৃষ্টি হয়েছে তারই ফলশ্রুতি আজকের এই অবস্থা। আমাদের এই সমঝোতাটা সবার মধ্যে ছড়ায়ে দিতে হবে, যখন সবাই একই ভাবে চিন্তা ভাবনা করবে তখনই অগ্র গমনটা দ্রুততর হবে। হিন্দি মুভির নায়ক গোবিন্দর এক এ্যাড ছিল “জোর কা ধাক্কা ধীরে সে লাগে” সেই রকম বলতে চাই বড় কিছু একটা করতে গেলে ফাউন্ডেশনে সময় একটু বেশি লাগবেই, এটা মেনে নিতে হবে। 

অভাবনীয় এই সংগঠনটির কেন্দ্রে বা কোরে কয়েকজন আত্মনিবেদিত ব্যক্তির মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ থাকতে হবে। মূল উদ্যমটা ওখান থেকেই উঠে আসবে। সেরকম একটি কোর ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। ১০ জন্য সম্মানিত এ্যডভাইজারকে মাথার উপর রেখেই এই কেন্দ্র সক্রিয় ভাবে কাজ গুলো আগায়ে নিয়ে এসেছে। সর্বক্ষেত্রে সামগ্রিক উন্নয়নের স্কোপ সর্বদা উন্মুক্ত থাকে। তাই পরবর্তীতে সংগঠনটির উন্নয়নে সবার মতামতকেই প্রাধান্য দেয়া হবে। এটা কখনই ওয়ান ম্যান শো কিংবা এক ব্যক্তি নির্ভর প্রতিষ্ঠান হতে পারে না। প্রবাহমান নদীর মত এটি সময়ের স্রোতে ক্রমাগত আগাতেই থাকবে এই প্রত্যাশা আমরা করতেই পারি।

আপডেট হিস্ট্রিঃ ২৮অক্টবর ২০২২> ১০ডিসেম্বর২০২২> ১৫ ডিসেম্বর২০২২> ১৭ ডিসেম্বর ২০২২

Wednesday, November 23, 2022

সো-হোয়াট? না কি? এভ্রিথিং মেটার্স?

 

অনেক আগে, সেই বিটিভি আমলে, ১৯৮০’র দশকে যখন বিটিভিই কেবলমাত্র টেলিভিশন চ্যানেল। তখন মুভি অব দ্য উইকের একটা গল্প আমার মনে আজো দাগ কেটে আছে। গল্পটা বেশ মজার, আমেরিকার কোন এক অংঙ্গ রাজ্যের কোন এক শহরে এক দল টেররিস্ট একটা ডিপার্টমেন্টাল ষ্টোর দখল করে তার ভিতরকার সব লোককে জিম্মি করে ফেলে, তাদের কিছু দাবি আদায়ের জন্য। ওই জিম্মি লোকগুলোর মধ্যে একটা চরিত্র ছিল, যার নাম এখন আর আমার মনে নাই। কিন্তু সে’ই ছিল ছবির মূল নায়ক। সে টেররিস্টদের সাথে কথাবার্তা বা বাক্যালাপ শুরু করে যার মূল বক্তব্য ছিল “সো-হোয়াট?” বা “তাতে এমনকি যায় আসে?”। সে প্রায় সকল বিষয়কেই নানা ভাবে ব্যাখ্যা করে সব কিছুর মানে অবশেষে তাতে কি বা যায় আসে বা সো-হোয়াট নামক তাৎপর্য হীনতায় নামায়ে আনতে সক্ষম হয়। বলা বাহুল্য দখলকৃত ওই ডিপার্টমেন্টাল স্টোর এর অভ্যন্তরের কার্যকলাপ ও কথাবার্তা ওই অঞ্চলের টিভিতে সম্প্রচারিত হচ্ছিল। সেই ব্যক্তির “সো-হোয়াট”ফিলসফি ওই অংঙ্গ রাজ্যের সবার মধ্যে দারুণ ভাবে সংক্রমিত হয়। সবাই সকল কাজে এই দর্শনে জীবনের সকল বিষয়ের অর্থ হীনতা বা “সো-হোয়াট?” দেখতে পায়। সকল কাজে কর্মে এই “সো-হোয়াট?” মতাদর্শ যেন মহামারির আকারে সবার মধ্যে ছড়ায়ে যায়। পরিস্থিতি এমন দাড়ায় যে, টেররিস্টরাও এক সময় এই মতাদর্শে গ্রহণ করে জিম্মিদের ছেড়ে দেয়। নায়কের এই নায়কচিত মতাদর্শর জন্য সে ওই অংঙ্গ রাজ্যে দারুণ ভাবে অভিনন্দিত ও জনপ্রিয় হয়ে উঠে। ওই অঙ্গ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে তার মতাদর্শ নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। ওই সেমিনার শেষে তার ভক্তরা যখন তাকে নানা প্রশ্ন করে এই ”সো-হোয়াট?“ ফিলসফির নানা বিষয় জানতে চাচ্ছিল ঠিক তখন পেছনের সারি থেকে এক মেয়ে পিস্তল হাতে উঠে দাড়িয়ে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে তাকে গুলি করে আর উচ্চ স্বরে বলে উঠে ”এভরিথিং মেটার্স”বা সব কিছুরই গুরুত্ব আছে। মুভিটির ওটাই শেষ দৃশ্য যা দর্শকদের একটা ধাক্কা দেয় বা উপলব্ধি দেয়। ছবিটির মোড়াল হলো, হয় আপনার কাছে সকল কিছুই সো-হোয়াট? অর্থহীন কিংবা সকল কিছুই গুরুত্ব বহ বা ”এভরিথিং মেটার্স”। ছবিটি দেখে আমার মনে হয়েছে সকল মানুষ এই দুই মেরু বিন্দুর মাঝখানে দোদুল্যমান অবস্থায় তাদের মূল্যবোধ নির্ধারণ করে থাকে। 

আমার একটা অনুধাবন এমন যে, কোন কিছুরই নিজস্ব কোন মূল্য নাই যতক্ষণ না আপনি তার উপর একটি মূল্য আরোপ করেন। এই মূল্য আরোপ করে মানুষ তার সমাজবদ্ধ জীবনাচরণের মাধ্যমে। মানুষের মূল্য নির্ভর করে সময়কে সে যেভাবে মূল্যায়ন করে তার উপর। আর সময়কে বিশ্লেষণ করতে হলে চাই বাস্তববাদ, ক্ষনিকবাদ আর নিয়তিবাদের জিলাপি মার্কা ধারণা গুলর সরলীকরণ। কোন কাজটাকে কতটা গুরুত্ব দিব, কখন করব, কিভাবে করব এবং কেন করব এ সবের সাথে এই বিচার বোধ, মূল্য আরোপ বোধ সব সময় সম্পর্কযুক্ত বলে মনে হয়। কাজের এই মূল্য নির্ধারণের উপর মানুষের সাফল্য বহুলাংশে কিংবা বালা যায় সর্বাংশেই নির্ভর করে বলে মনে হয়। কিন্তু এর বিচার বড়ই জটিল একটা বিষয়। যে আগে খরচ করে পরে উপার্যনের চিন্তা করে সে বোকা হওয়ার কথা কিন্তু ব্যবসায়ীক শিক্ষায় তাকে উদ্যোক্তা নামেও প্রশংসা করা হয়। যে তার উপার্যনের পরিমাপে খরচ করে তাকে ছোট মাপের মানুষ ও ঝুঁকি নিতে অক্ষম ধরা হয়। পক্ষান্তরে যে ঝুঁকি নিয়ে খরচ করে বড় মাপের স্বপ্ন বাস্তবায়নের জন্য তাকে বড় মাপের মানুষ ভাবা হয়।  স্বপ্ন সেটা নয় যা ঘুমের মধ্যে দেখা যায়, স্বপ্ন সেটাই যেটা ঘুমাতে দেয় না। এটা সত্য যে মানুষ তার স্বপ্নের সমান বড়। যার স্বপ্ন যত বড় সে তত বড়। কার্যাবলী কিংবা বিষয়বস্তুর মূল্যায়ন ও বিচার মনে হয় জীবনের সবচেয়ে কঠিন হিসাব। এই বিষয় বিভিন্ন প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন মান ধারণ করে যা কিনা আবার দৃষ্টিকোণের বিচ্যুতিতে আনুপাতিক হারে তার মান পরিবর্তন করে। পৃথিবীতে মূল্য বোধ পরিমাপক কোন বীজগাণিতিক সূত্র নাই যে বলা যাবে (এ+বি)(এ+বি)=এএ+এবি+বিএ+বিবি কিংবা কোন জ্যামিতিক উপপাদ্য নাই যে বলা যাবে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বহু দুটি বর্গর যোগফল তার তৃতীয় বাহুর বর্গের সমান। এই গাণিতিক উপপাদ্য সম্পাদ্য সূত্র গুল প্রকৃতি থেকেই পাওয়া, যা বাস্তবতা বুঝতে আমাদের সহায়তা করে। জীবনাচরণের বিষয়াবলীর মূল্য নির্ধারণে এ রূপ সূত্র নাই কারন মাপন প্রক্রিয়ায় কোন সর্বসম্মত মানদণ্ড নির্বাচন করা হয় নাই।

মানুষের কার্যাবলী মূল্যায়নের পিছনের কারন গুলো নিয়ে বেশ কিছু মোটিভেশনাল তত্ত্ব আছে কিন্তু তার পরও মানুষ কখনো সখনো তার কর্ম স্পৃহা হারায়ে ফেলে কেন তা বিস্ময়কর ব্যাপার বটে। যত দিন যাচ্ছে তত নতুন নতুন তত্ত্ব প্রস্তাবিত ও প্রমাণিত হচ্ছে। কর্জে আগ্রহ বা উৎসাহ পাওয়ার বা না পাওয়ার বিষয়টি নিয়েও প্রচুর গবেষণা হয়ে চলেছে। এ প্রসঙ্গে রাশিয়ার সেই বিখ্যাত গল্পর তিনটি প্রশ্ন মনে পড়ে গেল যেখানে জিজ্ঞাসা করা হয় ১) ওই মূহুর্তে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি কে? ২) সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? ৩) আর কোন সময়টি সব থেকে গুরুত্বপূর্ণ? শুনেছি এই গল্পটি এক সময় স্কুলের পাঠ্য বইয়ে পড়ান হতো, তা’ও আবার সেটা আমার শৈশবের আগের কথা। প্রশ্ন তিনটির উত্তর শুনলেই বুঝা যাবে প্রশ্নগুলো কোন দৃষ্টিভঙ্গিতে মানুষের মনোযোগ আকর্ষণ করছে। প্রশ্ন গুলোর উত্তর হচ্ছে সেই মূহুর্তে আমার পাসের লোকটি সব থেকে গুরুত্বপূর্ণ, সেই কাজটিই সব থেকে গুরুত্বপূর্ণ ওই মূহুর্তে আমি যা করছি আর ওই মুহুর্তটিই সব থেকে গুরুত্বপূর্ণ সময় তার জন্য। যার মানে হলো গল্পটি মানুষের সকল চিন্তাকে বর্তমানে নিবিষ্ট করতে বলছে। যা কিছু বর্তমান তাই প্রকৃত বাস্তবতা, অতীত বা ভবিষ্যৎ নয়। এটাই বাস্তববাদ কিংবা ক্ষনিকবাদ এর মূল প্রতিপাদ্য। অতীতের ব্যর্থতা আর ভবিষ্যতের অনিশ্চয়তার আশঙ্কা মানুষকে বর্তমান ভুলে দুশচিন্তা গ্রস্থ করে রাখে তাতে করে তার বর্তমানটাও ব্যর্থ হয়ে যায়। এই ক্ষতি থেকেই গল্পটা মানুষের দৃষ্টি বর্তমানে ফিরায়ে আনে।

বুঝলাম মনোযোগ বর্তমানে নিবিষ্ট করাটাই উত্তম কিন্তু অতীতের সাপেক্ষে ভবিষ্যতকে প্লট করতে না পারলে সামনের রাস্তা নির্ধারণ করাটাও তো কঠিন। অতীত সম্পর্কে সুস্পষ্ট ধারনা না থাকলে ভবিষ্যতের ট্রেজেকটরি কি ভাবে অনুমান করা যবে। জীবনের গতিপথের ভবিতব্য বা ফোর-কাস্টিং করা না গেলে এই চলমান সময়ে হোচোট খাওয়ার সম্ভাবনাও তো রয়েছে? তা হলে উপায়? কতটা অতীত আমাদের মনে থাকে আর কতটা আমরা যন্ত্রের সাহায্যে বা কাগজে কলমে সংরক্ষণ করতে পারি? যতটা পারি ঠিক ততটা কি আমাদের কোন কাজে আসে? সময়ের সাথে সাথে বহু বিষয় আছে যা আর ভবিষ্যতে কোন কাজে আসে না, তবে ঠিক কোনটা প্রয়োজন আর কোনটা নয় তা পূর্ব হতে ঠিকমত বুঝা যায় না। একেক সময় মনে হয় সবই কাজে আসবে আবার মনে হয় কোনটাই কাজে আসবে না। শুনেছি ভারতের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনকে নাকি বলত সব কাজ করতে হবে না বেছে কাজ কর। এই বেছে কাজ করাতেই যত মুশকিল। বাছ বিচার করাটাই অত্যন্ত জটিল বিষয়। ক্লাস সিক্সে পড়ার সময় আমার গৃহ শিক্ষক হাবিব স্যার আমার  সময় জ্ঞান সম্পর্কে উদাসীনতা দেখে আমাকে একটা রেজিস্টারে সময় উল্লেখ পূর্বক কি কাজ করেছি সারা দিন তা লিখে রাখতে বলেছিল। বলা বাহুল্য আমি ওই অভ্যাস পরবর্তী পাঁচ বছর চালু রেখেছিলাম। শুধু তাই নয়, প্রত্যেক দিনের আবহাওয়া আমার মানুষিক অবস্থার সাংকেতিক ব্যবস্থা সংযোজন করে সে এক মহা এলাহি কান্ড করেছি আমি ওই পাঁচ বছর, পাশাপাশি অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলোও পুংখানুপুংখ ভাবে লিখে রাখতাম ডায়েরিতে। প্রচুর সময় নষ্ট করেছি আমি এই কাজ করতে গিয়ে। এতে করে আমার সময় জ্ঞান বেড়েছে নিঃসন্দেহে তার সাথে সাথে বিশ্বয় লাগত দেখে যে কি বিচিত্র ভাবে সময় পার হয়ে যাচ্ছে যার কিছুই আমরা ধরে রাখতে পারছিনা। পুরনো সেই কাগজ আর রেজিস্টার গুলো পরবর্তী ২০ বছর সংরক্ষণ করা ছিল এই আশা নিয়ে যে কোন এক সময় হয়ত তা কোন বিশেষ কাজে আসবে। ২০২২ সালে ঢাকার রাস্তার দম আটকান যানজটের কারণে যখন মিরপুরের নিজ বাসা ছেড়ে অফিসের কাছে সিদ্ধেশ্বরীর ভাড়া বাসায় আসলাম তখন ওই সব পুরাতন কাগজপত্র সব ফেলে চলে আসতে হয়েছে। আজ আর পুরাতন কিছু সংরক্ষণ করতে ইচ্ছা করে না। আমার মনের অবস্থা এভরিথিং মেটার্স থেকে সো হোয়াট পর্যায়ে পুরোপুরি শিফ্ট হয়ে গেছে।

আমার বাবা তার স্বপ্নের বাসায় একটা দেয়াল আলমারি বানিয়েছিল যাতে প্রচুর বই সংরক্ষণ করা হয়েছিল। বাড়ি বদলের সময় ওই সব বই এর অধিকাংশই ফেলে আসতে হয়েছে। আমার বাল্য বন্ধু বিপুল প্রতি ক্লাস পাস করার পর পুরনো বই খাতা গুলো বিক্রি করে দিত আমার কাছে খারাপ লাগত, আমি যত্ন করে করা আমার নোটগুলোর মায়া ত্যাগ করতে পারতাম না, সেগুলো পরবর্তীতে কি কাজেই বা আসবে আমার তো ছোট ভাইবোনও নাই। তার পরও সংরক্ষণ প্রবণতা ছিল আমার, জীবনের ৫০তম বছরে এসে এখন মনে হয় আমার ওই সংরক্ষণ প্রবণতা নিতান্তই অপ্রয়োজনীয় ছিল। আজ থেকে পিছন ফিরে তাকালেই কেবল তা বুঝা যায়, তখন যদি এই বুঝ থাকত তা হলে কি আমি এই সব জঞ্জাল সংরক্ষণ করতে এত কষ্ট করতাম? তবে একটা বিষয় কিন্তু আমি অর্জন করতাম তা হলো খুব বলিষ্ঠ ভাবে সামনে পদক্ষেপ নেয়া। অতীত খুব স্পষ্ট ছিল তাই আমার নিজের উপর আত্মবিশ্বাস ছিল প্রচুর। ইতিহাসের গুরুত্ব তাই হেলা ফেলা করার উপায় নাই। অতীত ইতিহাস যদি এতই গুরুত্বহীন হতো তা হলে এত খরচ করে বড় বড় জাদুঘরে পুরাতন জিনিস প্রদর্শন করা হতো না। বুঝলাম অতীত তথ্য প্রয়োজন কিন্তু কোন তথ্যটা প্রয়োজন তা আগে থেকে বুঝার উপায় নাই। তবে অত বিস্তারিত অতীত সংরক্ষণ করলে পরবর্তীতে কেবল অতীতং সরনং গচ্ছামি আওড়ান ছাড়া কিছুই করার থাকে না। বৌদ্ধ ধর্ম শিক্ষায় এই গচ্ছামি শব্দটা দেখেছিলাম ওদের জপমালায় সব কিছুই সরনং গচ্ছামি দিয়ে শেষ হয়। আমার ধারণা সরনং মানে হলো স্মরণ করা আর গচ্ছামি মানে যে কি তা এখনো আমার অজানা। আমার বাবা তার যশোর ও খুলনার সুগার মিলে চিফ ইঞ্জিনিয়ার থাকার সময় সুন্দরবনের মেহগনি কাঠ সংগ্রহ করে প্রচুর আসবাব পত্র তৈরি করেছিল রনবির নামক এক হেলপার কাঠ মিস্ত্রিকে কাজ শিখায়ে মিস্ত্রি বানায়ে দিয়েছিল। সে আমার বাবাকে বাপ ডাকত। বাবার কথা ছিল যা কিছু কর তা যেন এতই পোক্ত হয় যেন তা ৫০ বছরেও নষ্ট না হয়। আব্বার বানান খাট, খাবার টেবিল, সোফা, ড্রেসিং টেবিল সবই আজো একই রকম আছে আর আমরা তা ব্যবহারও করছি। আমার নতুন আসবাবপত্র তেমন কিছুই কিনতে হয় নাই। বাবার চিন্তা ঠিক ঠিকই বাস্তবায়িত হয়েছে, তার নাতির জীবনেও বোধ হয় এই আসবাব গুলো বহালতবিয়তেই কাজে আসবে। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মুভমেন্ট বা টিকিউএম শুরু হয়েছিল জাপানে তারা যা বানাত তা শত বছরের গ্যারান্টি দিতে পারার মত পোক্ত করেই তৈরি করত। চিনা মতাদর্শ পরবর্তীতে নিয়ে আসল ছয় মাসের মধ্যে যা আছে সব বদল করে ফেল। কিসের কোয়ালিটি, টাকা যত কোয়ালিটি তত, যত গুর তত মিষ্টি ফিলসফি। আজ তাই শত বর্ষের পরিকল্পনা নিয়ে আর তেমন কিছুই নির্মাণ করা হয় না (পদ্মা সেতু বাদে)। মানুষের রুচি, পছন্দ ইত্যাদিও দ্রুততর সময়ের সাথে যেন বদল হয়ে যাওয়ার প্রবণতা প্রদর্শন করছে। তাই অতীতকে অতটা আঁকড়ে ধরে রাখার এখন আর প্রয়োজন পড়ে না। সমনের দিকে আগাতে থাকলে অতীত ক্রমাগত ঝাপসা হতে থাকে। আর গতি বাড়ালে তো কথাই নাই, অতীত অতি দ্রুত বিস্মৃত হয়ে যেতে বাধ্য। তবে এই সো হোয়াট মেনটালিটি মানুষকে তার ব্যর্থতা কিংবা বড় কোন দুঃখ বোধ ভুলে যেতে দারুণ ভাবে কাজ করে। বর্তমানকেই কেবল এভরিথিং মেটার্স আর অতীত কিংবা ভবিষ্যতকে যদি সো-হোয়াট হিসাবে দেখা যায় তবেই মনে হয় ভারসাম্যপূর্ণ চিন্তা কাঠামটা তৈরি হয়। এই যেমন ধরুন গতকাল আর্জেন্টিনা আর সৌদি আরবের ফিফা বিশ্বকাপের খেলায় আর্জেন্টিনা ৪টি গোল করেও জিততে পারল না কারন ৪টির মধ্যে তিনটিই অফ সাইডের কারণে বাতিল হলো আর পরেরটি পেনাল্টিতে মেসি একটা গোল দিল কিন্তু খেলার দ্বীতিয়ার্ধে সৌদিআরব দুটি গোল করে জিতে গেল। বিষয়টা আর্জেন্টিনা সমর্থদের দারুণ ভাবে ব্যথিত করেছে। কত বিশ্বকাপ এলো আর গেল, কত গোল হলো কিংবা হলো না তাতে এমন কি আসে যায়। কার কার কাছে তা যথেষ্ট গুরুত্ববহ আবার কেউ হয়ত এতে তেমন কিছুই মনে করে না। জীবনটা অজস্র ঘটনার এক মহা সমষ্টি যার কিছুতো অবশ্যই গুরুত্ব বহ আবার কিছু একেবারেই গুরুত্বহীন। সবই নির্ভর করে আপনি বিষয়টিকে কোন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করছেন তার উপর। সংস্কৃত কথায় আছে ”গতস্য শোচনা নাস্তি”এতে যা বোঝা যায় তা হলো, অতীত মনে করাই সমস্যা তার চেয়ে বর্তমানকে নিয়ে বেচে থাকা অনেক ভালো। বেশ কিছুদিন যাবত অবসর পেলেই মনে যা আসে লিখে যাচ্ছি, কে যে আমার লেখা গুলো পড়ে বা কে পড়ে না তা বুঝার কোন উপায় নাই। পড়ুক বা না পড়ুক তাতে কি’ই বা আসে যায় (সো-হোয়াট?) তবে আমার মনের কথাগুলোর গুরুত্ব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বা এভরি ওয়ার্ড মেটার্স।

 ৬২ দিলকুশা, ঢাকা
২৩-১১-২০২২

আপডেট হিস্ট্রিঃ ২৮জানুয়ারী২০২১> ৫ফেব্রুয়ারী২০২১> ১০অক্টোবর২০২২ > ১৬ নভেম্বর২০২২ > ২৩ নভেম্বর ২২ >

Thursday, November 10, 2022

বিবর্তনবাদ কেন মানতেই হচ্ছে

 

জীবন জিজ্ঞাসায় পর পর কয়েকটা মোটা মোটা বই পড়ে ফেললাম। বই গুলো দ্রুত পড়ার কারণে মাথার মধ্যে সব খিচুড়ি পাকায়ে গেছে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার গুলো মানব মনসে বিশ্ববিক্ষনকে আমূল পরিবর্তন করে দেয়। আর তার সাথে পরিবর্তিত হয় তার জীবন ও জগত সম্পর্কে সকল ধারণা গুলো। ইউভাল নোয়া হারারীর স্যাপিয়েন্স-মানুষের ইতিহাস, ইসমাইল আল ফারুকী ও ডেভিড সফার এটলাস অব রিলিজিয়ন্স, ক্লাউস শোয়াব এর চতুর্থ শিল্প বিপ্লব, জেরি কয়েনের বিবর্তনবাদ কেন সত্য, জামাল নজরুল ইসলামের আলটিমেট ফেইট অফ দি উইনিভার্স এই বইগুলোর সকল বক্তব্য একসাথে ঘোটা মিক্স করলে যা পাওয়া যায় তা হলো বিবর্তনবাদ বিশাল ক্যানভাসে হচ্ছে যা চলমান আর প্রজাতি থেকে প্রজাতিতে বিবর্তন প্রাকৃতিক নিয়ম মেনেই হয়েছে এতে বিশ্বের বাইরে থেকে কোন স্রষ্টার হস্তক্ষেপের অবশ্যকতা তো নেইই বরং তা হয়ে থাকলে বর্তমান বিশ্বটা ঠিক এরকম হতো না। আমরা যে সকল বই পড়ি তা আমাদের মনস্তত্বে মারাত্মক প্রভাব ফেলে। জামাল নজরুল ইসলাম তার বইয়ে ১ এর পর ১০০টা শূন্য বসালে যে সংখ্যা হয় তত বছর পর্যন্ত মহাবিশ্বের পরিণতি ব্যাখ্যা করেছেন অত্যন্ত যুক্তি সহকারে। তত দিনে সকল গ্যালাক্সি মিলে এক বিশাল ব্ল্যাক হোল হবে যা পরবর্তীতে আরে বহু লক্ষ কোটি বছরের ব্যবধানে তা’ও আবার বিলীন হয়ে যাবে বিশাল এই মহা শূন্যে। যদিবা এই মহাবিশ্বটা সর্বদা সম্প্রসারিতই হতে থাকে নচেৎ এক পর্যায়ে সংকোচন শুরু হলে তা এত দ্রুত হবে যে একাধিক গ্যালাক্সি একে অপরের উপর আছড়ে পড়ে এক মহা প্রলয়ে সব ধ্বংস হয়ে যাবে। এটা অনেকটা সিনেমার ফিতার ব্যাক প্লে’র মত ঘটনা ঘটবে। এনট্রপি উল্টা দিকে প্রবাহিত হবে। টেবিল থেকে পড়ে যাওয়া কাপ যেটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছিল তা পুনরায় জোড়া লেগে টেবিলের উপর উঠে পরার মত ঘটনা ঘটবে। ইউভাল নোয়া হারারীর স্যাপিয়েন্স আর ইসমাইল আল ফারুকী ও ডেভিড সফার এটলাস অব রিলিজিয়ন্স পরলে বুঝা যায় মানুষের বিশ্বাস নির্ভর ধর্মসমূহ বেশিরভাগই মানুষের কল্পনা প্রসূত। চতুর্থ শিল্প বিপ্লব বইটি বলছে মানুষ সুদীর্ঘ সময়ে বিবর্তিত হয়ে সাইবর্গ বা যন্ত্র সংযুক্ত কিম্ভুত কিমাকার মানুষে পরিণত হবে । আমাদের এই ছোট্ট জীবনেই কত না পরিবর্তন দেখলাম। আর এই সব নতুন ধারনা গুলো যে সময়ের সাথে সত্য হয়ে যাবে তাতে আশ্চর্য হওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। মান ইয়া না মান বিষয়গুলো এরকমই হবে। যতই বদ্ধমূল পূর্ব ধারনায় আঘাত করুক না কেন, বাস্তবতাটা এরকম ভাবেই বিকশিত হতে চলেছে মনে হয়। মহাবিশ্ব সেই বিগ ব্যাং এর সময় থেকে আজো স্ফীত বা সম্প্রসারিত হয়েই চলেছে। বেলুনটা ফুলছে যেন তাতে কেউ ফু দিয়েই যাচ্ছে। আসলে কার ফু দেওয়ারও দরকার নাই। গাণিতিক ভাবেই প্রমাণিত এই ফু টা একা একাই কাজ করছে। সবই যদি একা একাই কাজ করে তবে অতি-প্রাকৃত কোন উচ্চতর সত্ত্বার অস্তিত্বের প্রয়োজনটা কোথায়? তা কেবল মানব মনেই সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। সকল ধর্মের সূত্রপাত ও বিকাশ মানুষের বুদ্ধিমত্তা বিকাশের এমন একটা পর্যায়ে যা মানব বিবর্তনের ছোট্ট একটি অংশে সীমাবদ্ধ। আনুমানিক ৪০০০ বিসি থেকে ১০০০ এডি এর মধ্যে সকল ধর্মের উৎপত্তি। অথচ মানব বিবর্তন ৩ শত কোটি বছর ধরে চলছে বলে জীবাশ্ম রেকর্ডে পাওয়া যায়। বিবর্তনের ক্যানভাসটা অনেক অনেক বড় আর এটা একটা চলমান প্রক্রিয়া, তেমনি মহাবিশ্বর সম্প্রসারণশীল প্রক্রিয়াটাও কোটি কোটি বছর ধরে আজও চলমান। বিবর্তন আজও ঘটমান মহাবিশ্বর সম্প্রসারমান এই প্রেক্ষাপটে বিশ্ব বিক্ষাটা স্থাপন করলেই কেবল বাস্তবতার অনুধাবনটা সঠিক ভাবে পাওয়া যাবে বলে মনে হয়। অসীম সম্প্রসারণশীল মহাবিশ্বর ১০১০০ ( ১ এর পর ১০০টা শূন্য বসালে যা হয়) বছর পর মানব কাঠামটা কি হতে পারে তা এখন কল্পনা করাও অত্যন্ত কঠিন বিষয়। বিবর্তনের গবেষণায় পাওয়া গেছে যে ডাইনোসর থেকে বহু বহু বছর পর পাখির উৎপত্তি হয়েছে আর জল হতে স্থলে প্রাণীকুল স্থানান্তরিত হওয়ার পর পুনরায় জলহস্তী থেকে সুদীর্ঘ সময়ে তিমি মাছের বিবর্তন হয়েছে, তিমি মাছের দেহের পিছনের অকেজো পা সদৃশ অংশগুলো তার বাস্তব প্রমাণ বহন করে। মাছ থেকে উভচর তার পর স্তন্যপায়ী তার পর বানর প্রজাতি ও তারও বহু বহু প্রজাতির বিলুপ্তির পর বুদ্ধিমান মানব ও বুদ্ধিহীন শিম্পাঞ্জির দুটি ধারায় বিবর্তন। এ সবই প্রাকৃতিক নির্বাচনের ফলাফল। বিজ্ঞানের এই ব্যাখ্যাটা আজ পূর্বের চেয়ে আরো বহু পরিমাণ প্রমাণ নির্ভর বৈজ্ঞানিক সত্যে পরিণত হয়ে গেছে। কিছুকাল আগেও বিবর্তনবাদকে ভুয়া বলে উড়ায়ে দেয়া যেত কিন্তু বর্তমান বৈজ্ঞানিক প্রমাণাদিতে তা আর পারা যাবে বলে মনে হয় না। বিবর্তনবাদ বিরোধীদের তাই পিছু হটতেই হবে। প্রকৃতি যতটুকু সুযোগ দিচ্ছে গাছের মূল সে দিক দিয়েই বাড়ছে তেমনি প্রকৃতির যেখানে রাস্তা দিচ্ছে সেখান দিয়েই প্রজাত্তায়ন ঘটছে। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে মানুষের অস্তিত্ব ও বিস্তার অতি ক্ষুদ্র সময়ের একটি ঘটনা মাত্র। প্রকৃতির সকল প্রজাতি টিকে থাকার প্রয়োজনে যার পর নাই নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে তার পরও লক্ষ কোটি (অগুনিত) প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে ও হয়ে গেছে। যারা প্রকৃতির বাধা অতিক্রম করে টিকে থাকতে পারছে তারাই বিস্তার লাভ করছে ও পরবর্তী প্রজন্মে তাদের বিস্তার ঘটাচ্ছে বা প্রজাত্তায়ন ঘটছে। যারা তা পারছে না তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টি সকল ধার্মিক ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক কিন্তু ধর্মের সাথে বিজ্ঞানের আবিষ্কারগুলোর সংঘাত নতুন নয় সেই গালিলিও আমল থেকেই হয়ে আসছে। অবশেষে জয় বিজ্ঞানেরই হচ্ছে। বিজ্ঞান কোন একক ব্যক্তি বা গোষ্ঠীর মতাদর্শ নয়, এটা বহু মানুষের পর্যবেক্ষণ ও পরীক্ষণ লব্ধ পরিশ্রমের ফলাফল। তাই এক গুচ্ছ লোকের মতাদর্শের সাথে সাংঘর্ষিক হলেও তাতে কার কিছু যায় আসে না। অগুনিত ভাইরাস থেকে অগুনিত মানুষ সহ সকল প্রাণী জন্মাচ্ছে, জীবন চক্রে আবর্তিত হয়ে পরবর্তী প্রজন্ম রেখে আবার নিঃশেষ হয়ে যাচ্ছে। প্রাণ টিকে থাকছে কিন্তু প্রাণীটির বা প্রাণী গোষ্ঠির অস্তিত্ব থাকছে না। ঝাঁকে ঝাঁকে মরছে আর ঝাঁকে ঝাঁকে জন্মাচ্ছে। বাস্তবতার এই চিত্রটা সহজে অনুধাবন করা কঠিন। এই কঠোর বাস্তবতার সার্বিক যৌক্তিকতাটাও ধরা খুব মুশকিল। মনে হয় যেন কোন কারণ ছাড়াই এ সব কিছু এক সুবিশাল ঘটমান, চলমান বাস্তবতা।  

অঞ্জন দত্তর গান “যাচ্ছে চলে সব হন্তদন্ত হয়ে, এত সব যাচ্ছে কোথায়” এর উত্তরে বলতে হয়, সবই সময়ের গহীন গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে। যা যাচ্ছে তা আর ফিরে আসবার নয়। বৈজ্ঞানিক বস্তুবাদ মতে তা’র আর পর নাই, নাই কোন ঠিকানা। এ যেন রবীন্দ্রনাথের কণিকা পদ্য “স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণ কালের ছন্দ, উড়ে গিয়ে ফুরিয়ে গেল, সেই তারি আনন্দ”। মানুষের ফিরে আসার উচ্চাশা এ হিসাবে ব্যর্থ। অমোঘ সত্যটা হলো যা বর্তমান তা’র কোন ভবিষ্যৎ পুনরাবৃত্তি নেই। আছে কেবল নতুন মাত্রায় বিবর্তিত অবস্থা। গত ৫০ বছর আগে আমার কোন অস্তিত্ব ছিল না তেমনি আগামী ২০ কি ৩০ বছর পর আমার অস্তিত্ব থাকবে না। এই ক্ষুদ্র জীবনকালে মানুষের এত মাতামাতি, হানাহানি, ছুটাছুটি দেখে অবাক লাগে। এত কিছু করার উদ্দীপনা মানুষ পায় কোথা থেকে? সে নিশ্চিত জানে “জন্মিলে মরিতে হয় জানিবে নিশ্চয়”।  সকল ধর্ম মৃত্যু পরবর্তী ব্যবস্থাপত্র জানায়ে দিয়েছে। তাই সকল ধার্মিক ব্যক্তি ধর্মানুসরন করে অত্যন্ত শান্তিতে জীবন যাপন করে থাকে। মৃত্যুর পর কি হবে তা সম্পর্কে নিশ্চিন্ত থাকলে এই পার্থিব জীবনে কর্ম উদ্দিপনা পাওয়াটা স্বাভাবিক। যদি বলা হয় মৃত্যুর পর আর কিছু নাই, কেবল শূন্যতা, নাই কোন প্রতিদান কিংবা প্রত্যাবর্তন তা হলে মানুষের মধ্যে যে প্রচণ্ড রকম নৈরাশ্য জন্ম নিবে তা কি দিয়ে নিভাবেন? যারা বিবর্তনকে মেনে নিয়েছে তারা কিন্তু স্বাভাবিক ভাবেই জীবন যাপন করে থাকে। পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব থেকে সূর্য কেন্দ্রিক মহাবিশ্ব তার পর কেন্দ্র বিহীন সম্প্রসারণশীল মহাশূন্য ধারনা গুলতে উত্তরণেও মানব গোষ্ঠীর অস্বস্তি ছিল। কিন্তু এখন তা সবারই সাধারণ জ্ঞান তাই আর তাতে কারো আপত্তি থাকে না। এমন দিন আসবে যখন বিবর্তন বাদ নিয়েও কার কোন আপত্তি থাকবে বলে মনে হয় না। যারা ধর্মের বিষয়ে অত্যন্ত গোঁড়া তারা হয়ত মানতে পারবে না কিন্তু এক সময় না এক সময়, এই প্রজন্মে না হয় পরবর্তী কয়েক প্রজন্মের মধ্যে তাদের মধ্যেও পরিবর্তন আসবে বলে আশা করা যায়। তার পরও প্রশ্ন থেকেই যায় এত সব যাচ্ছে কোথায়? কোথাও যাচ্ছে না বরং একই স্থান ও কালে অনন্ত কাল ধরে টিকে আছে, এই মতবাদে কেউ সন্তুষ্ট হতে চায় না। কোন ধর্মই এরকম কোন মতবাদ দেয় নাই কারণ বোধ হয় মানুষের মন তা মানতে চায় না। কার্য কারণের যুগে এরূপ মতবাদ ধোপে টেকে না। সর্ব সম্মত কোন ধারনায় মানব সভ্যতা একমত হতে পারে নাই উপরন্তু মানব সকল একই ভাষায় কথাও বলে না। ৩০০০ এর উপর ভাষার উৎপত্তি প্রমাণ করে সারা পৃথিবী জোড়া মানব সভ্যতা নানা ভাবে বিকশিত হয়েছে। সকল ধর্মের উৎপত্তি আরব আর ভারত মহাদেশে অন্য মহাদেশগুলো কেবল শামানবাদ দিয়েই ধর্মের কাজ চালায়ে নিয়েছে। ধর্মনিরপেক্ষ কিংবা নাস্তিকেরা সংখ্যায় কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে ধর্ম সকল অমীমাংসিত প্রশ্নে উত্তর প্রদান করে থাকে। ধর্ম মানুষকে প্রশান্তি দেয়।

ইউভাল নোয়া হারারীর মতে ধর্ম সকল এসেছে মানব সভ্যতা বিকাশের একটা পর্যায়ে আর সকল ধর্মর বিকাশ প্রায় একই সাথে বা পর্যায়ক্রমে সমসাময়িক শতাব্দীগুলোতে। বিশেষ করে যখন মানুষ কৃষি কাজে ব্রতী হয়ে স্থায়ী আবাস ও সমাজ গঠন করে। বিচ্ছিন্ন ভাবে হলেও সব গুলো মানব সম্প্রদায় জনগণের নৈতিক কল্যাণের আশায় এই সব ধর্ম মতে বিশ্বাস স্থাপন করে আর রাজ্য শাসন ও ধর্মের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আর তা বেশির ভাগ সময় একে অপরকে সহযোগিতাও করেছে। হিন্দু ধর্ম বা সিন্ধু ধর্ম বহু পুরাতন সেই ঋকবেদ এর যুগ থেকে আছে আর এমেরেন্ডিয়ান ধর্মে শামান বাদ আর সাইবেরিয়ার শামান বাদ এত বিশাল এলাকা জুরে বহুকাল টিকে ছিল বলে জানা যায়। তার পর আসে চিন এর কনফুসিয় ও টাও বাদের বিস্তার ও তার সাথে বৌদ্ধ ধর্মের ঘাত প্রতিঘাত। ধর্ম নিয়ে এত কিছু হয়ে গেছে বছরের পর বছর ধরে। এসব ধর্মগুলোর উপাসনা করার বৈচিত্রও দেখার মত বিষয়, কখন তা হাস্যকর রকম অদ্ভুতও বটে। জৈন আর শিখদের ব্যাপারগুলোও কম বৈচিত্রময় আর হাস্যকর নয়। জরথুস্ট্র বাদ আর তখনকার আরও কিছু মতবাদ ও এদের সংঘাত বেশ মজার ঘটনা। এর পর আসে ইহুদীবাদ, খ্রিস্টবাদ আর ইসলামের বিষয়াবলী। অনেকের মতামত এত সব ধর্ম সকল যেন মানুষের কল্পনা প্রসূত। বইগুলো পড়লে তেমনই মনে হয়। কোন ব্যক্তির কথা বা গল্পে বিশাল মানব সকলকে এক মতে আনা সম্ভব নয় কিন্তু যদি বলা হয় বিশ্ব জগতের স্রষ্টার কাছ থেকে নিয়ম কানুন বানীসমূহ এসেছে তখন তা বিশাল সংখ্যক মানুষকে বিশ্বাস করান যায় সহজে। প্রতিটি ধর্ম তার অনুসারীদের স্বর্গের প্রত্যাশা প্রদান করে আর স্রষ্টার বিরাগভাজনদের নরকের ভয় দেখায়। প্রত্যেক ধর্ম নিজেকে সর্বশ্রেষ্ঠ সত্য ধর্ম হিসেবে দাবি করে। যত ভিন্ন ধাঁচেরই হোক না কেন ধর্ম সকলের প্যাটার্ন যেন একই রকম। কনফুসিয়াসের ধারনা গুলো ও টাওবাদী ধারনা গুলো এই বিজ্ঞানের যুগে বাতিল হয়ে যায় তেমনি বাতিল হয় হিন্দু ধর্মে বেদ আর পুরাণের দাবি গুলোও। তার পরও কেন এত বিশাল সংখ্যক মানুষ ধর্ম বাতিকে ভুগে বুঝতে পারা যায় না। ইহুদি – খ্রিষ্টান – মুসলিম ধারনা গুল এক সুতায় বাধা, এগুলোর উৎপত্তি ও বিস্তার বিবেচনা করলে বুঝা যায় এরা আরব ভূখণ্ডর কালচারই বহন করে। সব ধর্মে নতুনরা পূর্বতন গুরুজনদের বক্তব্যকে গুরুত্ব দেন বলেই তারা সেই ধর্মে আবিষ্ট হয়ে মনে প্রাণে তাকেই আঁকড়ে ধরে। আমাদের দেশে ইসলাম ধর্মের এত বিস্তার মূলত মুসলিম পরিবারগুলোর উত্তরসূরিদের আবেগ তাড়িত মতাদর্শ বই আর কিছু বলে আমার মনে হয় না। আমার নানা ভাই তার বড় ছেলেকে এক পিরের সাথে দেখা করায়ে দিয়েছিল পরবর্তীতে ওই পীরের সাথে তার আর দেখা হয় নাই কিন্তু বড় মামা আজীবন তার বাবার কথা মত নামাজ রোজা করে গেছেন। আমার মা’ নানা ভাই এর প্রথম সন্তান তার বাবার আদর্শের মত আজীবন ধর্মাচরণ করে গেছেন। ছোট মামা ব্যতিক্রম তিনি একসময় ধর্মের প্রতি অতটা আসক্ত না হলেও বয়স বাড়ার সাথে সাথে ধর্মের দিকে ঝুঁকে গেছেন। নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গি থেকে চিন্তা ভাবনা করে ধর্মের প্রতি আসক্ত হতে আমি কম মানুষকেই দেখেছি।

আমার সকল বন্ধু যারা সেই স্কুল থেকে অদ্যাবধি যোগসূত্র বজায় রেখেছে তাদের মাঝেও ধর্মের বিষয়গুলো নিয়ে বয়স বাড়ার সাথে সাথে আসক্ত হতে দেখি। ধর্ম তা যেটাই হোক না কেন তা মানুষের জীবনকে একটা সুন্দর ছাঁচে বিন্যাস্ত করে দেয়। যেহেতু এই বিশাল বিশ্ব চরাচর নিয়ে কোন ভাবনা থাকে না, এটা কোথা থেকে আসল আর কই যাচ্ছে তাই ধার্মিক মনটা প্রশান্ত থাকে। জীবন সংক্রান্ত যত বিতর্ক সবগুলোর সমাধান দেয় ধর্ম তাই এই মতাদর্শটি এত জনপ্রিয়। অধর্ম বা ধর্মনিরপেক্ষতা কিংবা নাস্তিকতা এর বিপরীত মেরুর ধারনা। তারা একে মুক্ত মন বলে আর ধার্মিক মনকে বদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ মত বলে। মুক্ত মন বলতে যা বোঝানো হয় তা হলো যে মন সকল ধারনা সমূহকে স্বাভাবিক ভাবেই গ্রহণ করে, যাচাই বাছাই করে তার পর তার মতে যা সঠিক তা গ্রহণ করে। অন্য পক্ষে ধার্মিক মন হলো যা কিছু নতুন তা কে ধর্মের বিধি বিধানের ছাকনি দিয়ে যাচাই করে তার পর গ্রহণ করে। প্রতিটি ধর্ম তাদের অনুসারীদের বৃদ্ধি করার জন্য প্রচুর প্রচেষ্টা অব্যাহত রাখে তা সে যে ধর্মই হোক না কেন। তা যদি সত্য ধর্ম হয় তবে তার এত প্রচার প্রচারণার দরকারটাই বা কি? বিভিন্ন ধর্মের সাথে তুলনা করে তাকে শ্রেষ্ঠ প্রমাণই বা করতে হবে কেন। ধর্ম জিজ্ঞাসা তো মানুষের সহজাত বুদ্ধিবৃত্তিক জিজ্ঞাসা, সে নিজেই তো সত্যকে খুঁজে নিবে। অন্যকে নিজ মতাদর্শে প্রলুব্ধ করার এই যে ঐকান্তিক প্রচেষ্টা তার পেছনের যুক্তি টা কি হতে পারে। আমার পাশের মানুষটি আমার মত করে বিশ্ববিক্ষণ করে না, তার নিজস্ব একটি ভিন্ন মত আছে তা হলে আমার অসুবিধাটা কোথায়? বিবর্তন বাদ নিয়ে নানা মতভেদ আছে কিন্তু সাম্প্রতিক দশক গুলতে বিবর্তনের উপর প্রচুর জীবাশ্ম প্রমাণ পাওয়া গেছে। ধার্মিকদের দৃঢ় বিশ্বাসে তা প্রচণ্ড আঘাত হেনেছে স্বাভাবিক ভাবেই। তারা মানে সৃষ্টিতত্ববিদরা কিংবা আইডি বা ইনটালিজেন্ট ডিজাইন মুভমেন্টের মতানুসারীরা স্কুলে বিবর্তন বাদ যাতে না পড়ান হয় তার জন্য উঠে পড়ে লেগেছে। যা পর্যবেক্ষণগত ভাবে সত্য ও বিজ্ঞ বিজ্ঞানী মহল যাকে সত্য বলে মতামত দিচ্ছে তা নিয়ে সমাজ এর কিছু সংখ্যক গোঁড়া ধর্মাবলম্বী কেন এত প্রতিরোধ সৃষ্টি করবে। ২০১২ সালে স্কুলে যৌন শিক্ষা বাধ্যতামূলক করেছে ইংল্যান্ড যাতে যা খুশি তাই শিখান হচ্ছে আর যত বিপত্তি বিবর্তন বাদে এর পাঠ্যক্রম  নিয়ে। একটা আশার কথা হলো যতই গালিলিও কিংবা জিওর্দানো ব্রুনো দের মেরে ফেলা হোক না কেন সত্যকে কেউ ধামা চাপা দিতে পারে নাই আজ পর্যন্ত। সত্যের জন্য জীবন দাও কিংবা না দাও, সত্য সর্বদা প্রকাশ পাবেই। বিজ্ঞানের দর্শনে বিশ্বাস স্থাপনের জন্য কিন্তু কাউকে দাওয়াত কিংবা আমন্ত্রণ জানানর দরকার পরে না। সকলে নিজের প্রচেষ্টায় সঠিক জ্ঞানটা খুঁজে নেয়। ধর্মগুলোর যত প্রচার প্রচারণা আর তা নিয়ে বাক বিতণ্ডা, মার-মার কাট–কাট অবস্থা। এটা প্রায় অবধারিত ভাবে ধরে নেয়া যায় যে আগামী কয়েক শতক পরে ধর্ম সমূহকে হয়ত জাদুঘরে খুঁজোতে হতে পারে যদিও এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত। যারা নাস্তিক তারা যে প্রচারণা করে না তা নয়। তাদেরও নিজস্ব দলমত আছে আর তারাও চায় সবাই তাদের মত হয়ে যাক। এই টানা হেঁচড়ার কোন মানে হয় না। গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা একটা আশীর্বাদের মত। ধর্মভিত্তিক রাষ্ট্রে ভিন্ন মত পোষণ করার শাস্তিস্বরূপ প্রাণ দণ্ড পর্যন্ত গড়াতে পারে। ধার্মিক মানুষকে নাস্তিকেরা নেশাগ্রস্থ হিসেবে বিবেচনা করে তাই চিন রাশিয়ার মত দেশ গুলোতে ধার্মিক লোকদের উপর প্রচুর অত্যাচারও করা হয়েছে। এত আচার আর অত্যাচারের দরকারটাই বা কি? বিজ্ঞান আজ বহু কিছুর সুন্দর ব্যাখ্যা দিচ্ছে। সবাই একমতে আসবে না তা সত্য কিন্তু সবাইকে এক মতে আনতে হবে কেন? রাষ্ট্র যা মানব সভ্যতার সর্ব বৃহৎ সংঘ তা কি নীতিতে চলবে, লেনদেন কিভাবে হবে এই সব বিষয় গুলোতে দ্বন্দ্ব আসে মানুষের বিশ্ববিক্ষন ও বিশ্ব দর্শনের উপর ভিত্তি করে। মজার ব্যাপার হলো ধর্ম নিরপেক্ষতা নিরপেক্ষ ভাবে এই সব প্রতিষ্ঠান গুলো পরিচালনার পদ্ধতিও বলে দিচ্ছে। তা হলে সমস্যাটা কোথায়?

বিবর্তন বাদ কেন নয় বইটার লেখক জেরি কয়েন তার বইয়ে প্রচুর প্রমাণ উত্থাপন করেছেন বিবর্তন বাদ এর সমর্থনে। আজ যখন আমরা এর বিরুদ্ধে বলি তারা আসলে অন্ধ ভাবে এর বিরোধিতা করি কিংবা অল্প জেনে যখন দেখি তা ধর্মের সাথে সাংঘর্ষিক তখন মত পাল্টে এর বিরুদ্ধে বলি। এই জমানায় এর বিরধীতা করা নির্বুদ্ধিতার সামিল হয়ে যাচ্ছে। এক সময় মুসলিমরা এই উপমহাদেশে ইংরেজি শিক্ষার বিরোধিতা করেছে, তাতে লাভ কিছু হয় নাই বরং এখন বহু অভিভাবক তার সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে। হুজুররা পানি ওয়ালা ড্যান্স বাদ্যরত সুইমিং পুলে নামার কথা নয় কিন্তু তারাও নামছে তবে গানটা বন্ধ করে। নিষেধ থাকা সত্যেও দু-একজন লুঙ্গি পড়েই সুইমিং পুলে নেমে পড়তে দেখলাম রাঙ্গামাটির আর্মি পার্কের সুইমিং পুলে কয়েকদিন আগে । ধর্মমতে ছবি তোলা নিষেধ কিন্তু এখন হাতরে মুঠায় ছবি তুলার যন্ত্র বহন করে চলেছে বহু গোঁড়া ধার্মিক। তাই বলা যায় শিল্প বিপ্লব ও প্রযুক্তির যুগে ধর্মীয় গোঁড়ামি গুলো হাস্যকর রকম ভাবে পরিত্যক্ত হচ্ছে। ধর্ম টিকে আছে কেবল তা জীবনের তাৎপর্য তা সত্য কিংবা কল্পনা যাই হোক মানুষকে প্রচণ্ড প্রশান্তি প্রদান করতে সক্ষম বলে। জীবনটা ”কেন“ এই প্রশ্নের সুন্দর ব্যাখ্যা দিতে পারে ধর্ম তাই ধর্ম এত জনপ্রিয়।

বুঝলাম কোন অতিপ্রাকৃত বুদ্ধিবৃত্তিক অস্তিত্বর নির্দেশনার প্রয়োজন নাই এই চলমান প্রকৃতির জন্য কিন্তু কতগুলো অদ্ভুত বিষয় মনে প্রশ্ন বিদ্ধ হয়েই থাকবে। যেমন লজ্জাবতী গাছের পাতা গুলো দিনে মেলে ধরে কিন্তু রাতে তা নিজের পাতা গুলো বন্ধ করে রাখে, তখন যদি কেউ আঙ্গুল দিয়ে পাতার ডাল গুলো ধরে তখন তা আরো নিস্তেজ হয়ে নুয়ে পড়ে। রাতে যে পাতগুলো কোন কাজে আসবে না তা ওই গাছটাকে কে বোঝাল? ও’র নিজস্ব তো কোন বুদ্ধিবৃত্তিক অঙ্গ নাই। কিংবা ধরুন গোলাপ গাছ তার ফুলটা বাচাতে কাটা’র ব্যবস্থা করেছে, যে ফুল থেকে কোন ফল হবে না তা’কে বাঁচানোর জন্য গাছটার এত কসরত কেন? জেরি কয়েন তার বইয়েই বলেছে এক ধরনের জীবাণু আছে যা পিপড়াকে আক্রান্ত করে যখন তার পেট ফুলে যায় তখন পাখি তা খাদ্য হিসেবে গ্রহণ করে যেখানে জীবাণুটা বংশ বিস্তারের সুযোগ পায় বা তার জীবন চক্র এই চক্রাকারে ঘুরে। এখানে ওই জীবাণুটার পক্ষে জানা কিভাবে সম্ভব যে, পিপড়াকে সংক্রামিত করলে তা পাখিদের চোখে পড়বে ও তা তারা খাবে? কিংবা ধরুন এই কিছুদিন আগের মহামারি করনা ভাইরাস কি ভাবে জানবে যে মানুষের ফুসফুসে তার বংশ বৃদ্ধির জন্য সুন্দর ব্যবস্থা আছে, যেখানে তাকে পৌছাতেই হবে। হয় প্রকৃতি আমাদের সাথে মজা করছে না হয় স্রষ্টা এমন এক বিশ্ব সৃষ্টি করেছেন যাকে সে একা একাই বিকশিত হতে দিয়েছেন। সেদিন মিরপুরে এক বাসার দেয়াল লিখনে দেখলাম লেখা আছে স্রষ্টা বা সদা প্রভু তার সৃষ্টি এই বিশ্বকে এতটাই ভালবেসেছেন যে তা সে তার প্রিয় পুত্রকে উপহার হিসেবে দান করেছেন। এ সব কথাবার্তা আজকের বাস্তবতায় কিভাবে ধোপে টিকে তা আমরা জানা নাই। সিদ্ধেশ্বরীর কালী মন্দিরে কৌতূহল বসত ঘুরতে গিয়ে দেখলাম জায়গায় জায়গায় মহিলারা এক একটা থালাতে সন্ধ্যা প্রদীপ জালায়ে বসে আছে। কেউ কেউ মূর্তি কে প্রণাম করছে কেউ বা সেজদা করছে। এ সকল কর্মকাণ্ড মানুষের ধর্মের প্রতি প্রগাড় বিশ্বাস থেকেই আসে। শিক্ষিত মানুষজনও  এ সব আচরণে প্রবৃত্ত হয় কারণ ধর্ম মানুষের জীবনের সকল কেন’র উত্তর প্রদান করতে সক্ষম। যা বিনা বাক্য ব্যয়ে আপনি মেনে নিতে বাধ্য তাই তা প্রশান্তি দায়কও বটে। যতক্ষণ পর্যন্ত মানুষের জীবনে একটা কেন বা কারণ বা অর্থ থাকে ততদিন সে মানুষটি প্রেরণা সহকারে শান্তিতে জীবনাচরণ করতে পারে। অন্যথায় তার মধ্যে হতাশা ভর করে ও তার আধিক্যে আত্মহত্যা প্রবণতা দেখা দেয়াটা স্বাভাবিক। জার্মান দার্শনিক ফ্রেডরিখ নিৎসে-র (১৮৪৪ – ১৯০০) একটি জ্ঞানগর্ভ  উক্তি এখানে প্রাসঙ্গিকঃ “যার জীবনে বেঁচে থাকার জন্য একটি ‘কেন’ রয়েছে সে ’যে কোন উপায়ে’ জীবনের বোঝা বহন করতে পারে” (He who has a why to live for can bear almost any how) মানুষের এই ধর্ম বিশ্বাস এর আবিষ্কারও তাই আত্মরক্ষা মূলক একটি বিবর্তন বলেই মনে হয়। বহু শত কোটি বছর পর একদিন হয়ত এই ধার্মিক মানবগোষ্ঠী সাইবার যুগেও হোমো-ডিউস কিংবা সাইবার্গ হয়েও নতুন কোন ধর্ম বিশ্বাস আবিষ্কার করে থাকবে। কিংবা ডুয়েল-কোর আর্টিফিশিয়াল হার্ট নির্মাণ করে দীর্ঘ জীবন বেচে থাকার কৌশল আবিষ্কার করতে সক্ষম হবে – কে জানে?


তথ্য সূত্রঃ
১। হোয়াই ইভোল্যুশন ইজ ট্রু [বিবর্তন কেন সত্য] মূলঃ জেরি কয়েন, অনুবাদঃ কাজী মাহবুব হাসান, প্রকাশকঃ উড়াল বুকস, প্রকাশ কালঃ সেপ্টেম্বর ২০২০

২। সেপিয়েন্স – মানুষের ইতিহাস মূলঃ ইউভাল নোয়া হারারি, ভাষান্তরঃ সুফিয়ান লতিফ, শুভ্র সরকার, রাগিব আহসান, প্রকাশকাল ফেব্রুয়ারি ২০১৯।

৩। দি আলটিমেইট ফেইট অব দ্য ইউনিভার্স [মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি]  মূলঃ জামাল নজরুল ইসলাম অনুবাদঃ অনঙ্গভূষন দাস, প্রকাশকঃ নাগরী, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২২।

৪। হিস্ট্রি অব দ্য রিলিজিয়ন [হিসটোরিক্যাল এ্যাটলাস অব রিলিজিয়নস অব দ্য ওয়ার্ল্ড] মূল ইসমাইল আল ফারুকী ও ডেভিড সফার অনুবাদঃ আসাদ ইকবাল মামুন প্রকাশকঃ ঐতিহ্য, প্রকাশকাল ফেব্রুয়ারি ২০১৫ প্রথম ঐতিহ্য প্রকাশ অক্টোবর ২০২১।

৫। “চতুর্থ শিল্প বিপ্লব” –ক্লাউস শোয়াব, অনুবাদ ওয়ালি-উল-মারূফ মতিন

৬। বিশ্বাস ধর্ম যুক্তি – হাসান নাসির, প্রথম প্রকাশ একুশে বইমেলা ২০১৩।

৭। জীবনের তাৎপর্যের সন্ধানে [ম্যান’স সার্চ ফর মিনিং] মূলঃ ভিক্টর এমিল ফ্র্যাঙ্কেল ভাষান্তর এহসান উল হক, প্রকাশকঃ আতাউল কবির খান, বিন্দুতে সিন্ধু, প্রথম প্রকাশ আগস্ট ২০১৯।

আপডেট হিস্ট্রিঃ ২৪আগষ্ট২০২১> ২৮আগষ্ট২১> ৩১জুলাই২২> ২৬সেপ্টেম্বর২২>১৭ অক্টোবর ২০২২>
১০ নভেম্বর ২০২২ >