Thursday, May 12, 2022

মসজিদ ভিত্তিক সমাজ ও সম্মানিত ইমাম সাহেব গন

সবাই অবগত আছেন শুক্রবারে জুম্মায় মসজিদের অবস্থা পাল্টে যায়। কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঐ দিন এত যে পণ্ডিত লোকেরা কিংবা সমাজের গণ্য মান্য বরেণ্য লোকজন তসবি,জায়নামাজ বগলদাবা করে মসজিদে আসেন তারা কি নিজেদের সন্তানদের মানুষ করার সময় একবারও ভেবেছিলেন যে,তার সন্তানটি মসজিদের সম্মানিত ইমাম হোক বা হওয়া উচিত ছিল?আমাদের মসজিদের ইমাম সাহেবরা হবেন কেবল গ্রাম থেকে উঠে আসা মাদ্রাসা শিক্ষিত হাফেজ সাহেবরা। ইমাম হওয়া কি ডাক্তার,ইঞ্জিনিয়ার হওয়ার মত একটি পেশা হতে পারে? নামাজ পড়ানো কখনও পেশা হতে পারে? ২০১৬ সালের ১৫ই ডিসেম্বর জুম্মা থেকে এসে মহা বিরক্ত হয়ে কিছু কথা লিখেছিলাম ফেইসবুকে,কেউ কোন মন্তব্য করেনি,বড়মামা ও সোনালী ব্যাংক, বেগম রোকেয়া সরণী শাখার তৎকালীন ম্যানেজার তানজিম স্যারকেও পড়তে দিয়েছিলাম, কি বলেন জানার জন্য,কেউ কিছু বলেন নি,পুর ব্যাপারটি বেমালুম হজম করে ফেলেছিলেন দুজনেই। তারা কিছুই বললেন না কেন তা আজও আমার অজানা। আমার সহজ সরল প্রশ্ন ছিল লেখাটাতে,আজকে আমরা যদি মসজিদে উন্নত মনষ্ক,উচ্চ শিক্ষিত ইমাম সাহেবদের পেতাম,আমার মনে হয় জুম্মার নামাজের মত প্রত্যেক ওয়াক্তে বিশাল বিশাল জামাত হত। মসজিদের ইমাম সাহেবদের ষ্টেরিয়টাইপ হতে হবে কেন? লম্বা আলখাল্লা, আতরের গন্ধ ও সুফি সুফি চেহারা আর বক্তব্যর মাঝে মাঝে আরবি আয়ত কিংবা বর্তমানের দু একটা অতি প্রচলিত ইংরেজি শব্দ বলতে পারার দক্ষতা কি আধুনিক ইমাম হওয়ার পূর্ব শর্ত? বর্তমান মুসলিম সমাজ মনে করে ইসলাম ধর্ম একটি আলাদা ডিসিপ্লিন, অথচ যে বিষয়টি হওয়ার কথা ছিল তারই জীবন বিধান। তা হয়ে গেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মত একটা টেকনিক্যাল সাবজেক্ট। এটা সাধারণ জ্ঞান এর মধ্যে আর নাই, হয়ে গেছে বিশেষ জ্ঞান বা বিশেষায়িত জ্ঞান। এ বিষয়ে ডিগ্রি না থাকলে তা নিয়ে কথা বলাও কঠিন। বুঝলাম দেশের সংবিধান কেউ পরে না, এর সব গুল ধারা সবার জানাও থাকে না তার পরও তারা নাগরিক ও দেশের জনগণ বলে দাবি করার অধিকার রাখে।

একটি বিশাল মুসলিম জনগোষ্ঠী আজ মসজিদ বিমুখ,এ বিষয়ে কোন পরিসংখ্যান নাই,কার মাথা ব্যথা আছে বলে মনেও হয়না কিংবা কেন বিমুখ সে বিষয়ে কোন গবেষণাও বোধ হয় নাই। কার বা গোয়াল,কে বা দেয় ধোঁয়া অবস্থা। সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এর গুরুত্ব যে কমে গেছে তা নয় তবে যে বিষয় সমূহ নিয়ে আমাদের প্রত্যেক দিনের চলা ফেরা তাতে মসজিদের কোন ভূমিকা নেই। ভূমিকা থাকবে কিভাবে? এক সময় শুনেছি মসজিদ কেবল সামাজিক কেন্দ্রই ছিল না,এর মাধ্যমে খলিফার বা রাষ্ট্রপ্রধানের বার্তা বা খুদবা জনগণকে জানান হতো প্রতি শুক্রবারের জুম্মায়। আর এখন খুদবা দুই ভাগে মুখস্থ আওড়ান হয়,একই বক্তব্য বার বার জনগণকে মুখস্থ করানো হচ্ছে আরবিতে যা’র অর্থ ‍অনেকেই বুঝেন না। দ্বিতীয় ভাগের একটি অংশ যে মোনাজাত তা কয় জন খেয়াল করে। আমি নিজেই তো নিউ মার্কেটের মসজিদে জুম্মার সময় এক লোককে খুদবার দ্বিতীয় অংশে দোয়া করার স্টাইলে হাত তুলে থাকতে দেখে ভড়কে গিয়েছিলাম। মসজিদ একদা ছিল কমিউনিটি সেন্টার। বিয়েও নাকি দেয়া হত, এখন যেমন চার্চে দেয়া হয়। আজকালকার মসজিদে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ,যে মসজিদে একদা যুদ্ধ কৌশল আলোচনা হতো এখন সেখানে রাজনীতির আলাপ নিষিদ্ধ হওয়াটা নাকি স্বাভাবিক। মসজিদে মানুষ কেবল নামাজের জন্য যাবে এরকম ধারণা ইসলামে কবে থেকে শুরু হয়েছে?মসজিদে রাজনৈতিক আলোচনা করা যাবে না,পারিবারিক কিংবা বাজারের আলোচনা করা যাবে না,তবে কি কেবল কবর আর কবর আযাব নিয়ে আলোচনা হবে? দোজোখ বেহেস্ত নিয়ে জল্পনা কল্পনা হবে? ইসলাম কোথাও বর্তমানকে ভুলে কেবল পরকাল চিন্তা করতে বলে নাই বরং বলেছে এই বর্তমান পরকালের সাথে সম্পর্ক যুক্ত। কোন কোন মসজিদে মহিলারা সংরক্ষিত স্থানে এক জামাতে অংশ গ্রহণ করতে পারে কিন্তু বেশিরভাগ মসজিদে এটা সম্ভব নয়। মহিলারা কেন মসজিদে যেতে পারবে না কিংবা জামাতে অংশ গ্রহণ করতে পারবে না তা নিয়ে কারো প্রশ্ন নাই। হজ্জ এর সময় মসজিদুল হারামে তো মহিলারা অবাধে যেতে পারছে তা হলে পাড়া মহল্লার মসজিদে কেন নয়? তারা কি সামাজিক জীব নয়? তারা কি সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কযুক্ত নয়?

ইমাম সাহেবরা উচ্চ শিক্ষিত হলে তারা উন্নত জনগোষ্ঠীকে সঠিক পথে ও সঠিক ভাবে সরল পথে জীবন নিয়ে চিন্তা ভাবনা করতে অনুপ্রাণিত করতে পারতো। এখন অবস্থা হয়েছে উল্টা,উন্নত মনষ্ক লোক গুলো নিম্ন মনষ্ক লোক গুলোকে সামনে ঠেলে দেয় ইমাম হওয়ার জন্য। উন্নত মনষ্ক মানুষ গুলোর মনে দুর্বলতা আছে তা না হলে তারাই নেতৃত্ব নিত,অন্যদের ঠেলে সামনে দিত না। উন্নত মনষ্ক মানুষ গুলো ওই দুর্বল মানুষগুলার পিছন পিছন বেহেস্তে যেতে চাচ্ছে,সমনে আসবে না যদি ধরা পরে যায় তারা ধর্ম বিষয়ে তেমন জ্ঞান অর্জন করে নাই। আসলে দুর্বলতা হল কম জানার,জীবনের বেশীর ভাগ সময় পড়াশুনা করতে,চাকরী খুঁজতে,চাকরীর করতে আর পরিবার পরিপালন নিয়েই চলে গেছে,ধর্ম আর দর্শন ছিল সাবসিডিয়ারি বা অপ্রসংগীক বিষয়,পাস ফেলের ভয় নাই,তাই শেষ বয়সে এসে এই সব ইমাম সাহেবদের গুরু মানা ছাড়া আর গতি কি,জীবনের শেষ পরীক্ষায় তো পাশ করতে হবে,হাতে সময় কম,আখিরাতে পুল সিরাত পার হতে হবে না?। এদের মধ্যে আরেকটি দল আছে যারা পরীক্ষা পাশের স্টাইলে পড়া মুখস্থর মত কোরআন ও হাদিস পড়ে ফেলেছে,বাস্তবতার সাথে,জীবনের উদ্দেশ্যর সাথে মিলল কি মিলল না তা দেখার সময় নাই,তার পর নিজের মতানুসারে নিজস্ব একটা স্কুল অব থট বা মাজহাব খুলে বসেন। এদের কাছে এক উম্মা,এক খলিফা,সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলামের পরিপূর্ণতার কোন গুরুত্ব নাই। এরা একা একাই স্বর্গের স্বতন্ত্র যাত্রী।

এ দেশের মুসলমানরা ইমামতীর গুরুত্ব না বুঝলেও সম্রাজ্যবাদী প্রগতিশীল পক্ষ কিন্তু ঠিকই বুঝে ফেলেছেন। তারা তাই এই স্টেরিও টাইপ ইমাম হওয়া যাতে চলতেই থাকে তার জন্য তাকে পাকা পোক্ত প্রাতিষ্ঠানিক রূপও দিয়ে দিয়েছে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমীর মাধ্যমে। মসজিদ নেটওয়ার্ক এখন এক প্রকার রাষ্ট্রীয় যন্ত্র যার মাধ্যমে বিশাল জনগোষ্ঠীকে নিষ্ক্রিয়, নিস্তেজ ও ঘুম পারায়ে রাখা যায়। নেতৃত্ব হীনতায় ভুগতে ভুগতে মুসলিম উম্মা’র অবস্থা আজ বলার অপেক্ষা রাখে না,যাচ্ছে তাই, তা সবাই দেখতেই পাচ্ছেন। নানা মুনির নানা মত থুড়ি নানা মওলানার নানা মত হয়ে গেছে এখন উম্মার ভেঙ্গে যাওয়া আংশ গুল আর ভাঙ্গন থামানই যাচ্ছে না। ভেঙ্গে গুরা গুরা হয়ে গেছে। এখন ঘরে ঘরে সামান্য বিষয় নিয়ে বিতর্ক আর ঝগড়া চলতেই থাকে। এর উপর প্রযুক্তির এ যুগে ইউটিউবার মওলানা-মৌলবিরা অহরহ না না বিষয়ে বক্তব্য দিয়ে এই সব ঝগড়া বিবাদের রসদ যোগাচ্ছে। বছরে একবার মাহফিলের নামে মধ্যরাত পর্যন্ত কান ফাটান আওয়াজে ওয়াজ করা হয় পাড়া মহল্লায় তার পর মসজিদের জন্য অর্থ সংগ্রহের যে বিস্তর প্রচেষ্টা তা যন্ত্রণাদায়ক তবে দেখার মত একটি বিষয় বটে। কেনাডায় শুনেছি আজান দেয়া নিষেধ, যে কোন ধর্মের উচ্চ আওয়াজ নিষিদ্ধ, ওখানে সিগারেটের গায়ে লেবেল দেয়াও নিষিদ্ধ। আমার অফিসের বড় স্যার ঠিকই বলেছেন যে ইসলামের সকল ভাল দিক গুল বিধর্মীরা নিয়ে চলছে আর মুসলমানরা তাদের আদর্শ রাষ্ট্র ব্যবস্থার সুন্দর দিক গুল ভুলে গেছে কেবল ধর্মীয় ভাবাবেগ তাড়িত হয়ে চলছে।

বিষয়টি অনেকটা ওপার বাংলার সঙ্গীত শিল্পী নচিকেতার রবীন্দ্র সঙ্গীত কে যুগোপযুগি করার মত ব্যাপার। তার ‍দুবাই এর কনসার্টে তিনি বলছিলেন উনি রবীন্দ্র ব্যবসায়ী নন বরং রবীন্দ্র প্রেমী। রবীন্দ্রনাথকে আজকের বাস্তবতায় রোপণ করতে হবে। উদাহারণ দিয়ে ধীর লয়ের রবীন্দ্র সঙ্গীত “আ---ন---ন্দ  ধা---রা---” গানটা আধুনিকায়ন করে দ্রুত লয়ে “আ-ন-ন্দ ধা-রা-” য় রূপান্তর করতে হবে, তা তিনি গেয়েও শোনালেন। তার এই মতের সাথে সনাতনী রবীন্দ্র অনুরাগীরা দ্বিমত পোষণ করেন বলেও তিনি অবগত আছেন। সময়ের সাপেক্ষে সব বদলে যাচ্ছে না কি একই স্থান-কালে ঘুরপাক খাচ্ছে তা নিয়ে বিস্তর বাদানুবাদ আছে। আধুনিকীকরণের নামে এটা কি বিকৃতি না কি উন্নয়ন তা নিয়েও বিস্তর বিতর্ক করা যায়। সময়ের সাপেক্ষে কোনকিছুই যে একই থাকবে না, বদলাতে বাধ্য হবেই তা বাস্তব সত্য।

ইসলামী ফাউন্ডেশন অবশ্য প্রতিটি উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে হাজার কোটি টাকার বাজেট নিয়ে, যেখানে মসজিদের সাথে লাইব্রেরী ও অন্যান্য ব্যবস্থাও থাকবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মসজিদের অধুনিকায়ন হবে তা নিশ্চিত তবে মসজিদের প্রকৃত উদ্দেশ্য ও এর সামাজিক প্রেক্ষিত পূর্ণাঙ্গ ভাবে সমাজে ফেরত আসবে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। ফজর দিয়ে দিনের শুরু আর এশা দিয়ে শেষ যে জীবন ব্যবস্থা যাতে পুর সমাজটা সিনক্রনাইজড থাকবে তা কেবল মসজিদ ভবন নির্মাণ দিয়ে হবে বলে আমার মনে হয় না। মুসলিম দেশের অফিস টাইম হওয়া উচিত ফজর নামাজের পর পরই তার পর আসর পর্যন্ত, আসরর পর হতে মাগরিব তো বিশ্রামের জন্য তার পর এশার পর তাহাজ্জুদ পর্যন্ত ব্যক্তিগত এবাদত এর জন্য, এই ধারণটা কি বেঠিক?

মুসলিম সমাজ এক জাতি বা উম্মা তা হলে তার ক্যালেন্ডার এককে দেশে একেক রকম হলে আন্ত দেশীয় মুয়ামালাত কিংবা ব্যবসা বাণিজ্য কি ভাবে সম্ভব? মুসলিম সব দেশে মুদ্রা ব্যবস্থা এক না হলে লেনদেনের বৈষম্য কি করে মীমাংসা হবে? মানি এক্সচেঞ্জে যে সুদ হতে পারে তা অনেকেই জানে না। স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ছাড়া কাগুজে মুদ্রায় মান বসায়ে যে ফিয়াট কারেন্সি তা যে ইসলাম সম্মত নয় তা নিয়ে কে বলবে?  এ সব মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সম্মানিত ইমাম সাহেবরা অলোচনা করেন না। সমাজে সুদ থাকলে যে কি বিপদ তা নিয়ে তারা কিছু বলেন না, মুদ্রাস্ফীতি নিয়ে কিছু বলেন না শুধু বলেন পবিত্র কোরআনে কোন কোন জায়গায় একে নিষিদ্ধ করা হয়েছে। যা হয় আরকি, তাদের কাজ শুধু নামাজ পড়ান তাই তারা করছে। পুরোহিত প্রথার মত মন্ত্র আওড়ায়ে যাচ্ছে আর সমাজ বা রাষ্ট্র চলছে ইসলাম এর সাথে মেকি একটা সামজস্য রেখে সেই পুরাতন অনৈতিক পদ্ধতি অনুসরণ করেই। এ করমই হয়ে আসছে বহু কাল ধরে আর তা যেন হতেই থাকবে যতক্ষণ না আমি আপনি এ সবের প্রতিবাদ নির্ভয়ে করতে পারব।

এডিট হিস্ট্রিঃ 15ডিসে2015 à10মে2022

Tuesday, June 29, 2021

এই রিকারিং বাস্তবতার বিরক্তিকর একঘেয়েমি আর অস্থিরতা


সময়ের ধাঁধা এক মহা ধাঁধা। “বার বার আসে ফিরে শুভ জন্মদিন” গানটা ছোট বেলার শোনা গান কিন্তু বড় বেলায় এসে দেখি প্রত্যেকদিনই বার বার ফিরে আসে। প্রত্যেক দিনই যেন নতুন একটা জন্মদিন। এই বার বার আসাটা বিরক্তিকর নয় কি? একমাত্র মানুষ নামক প্রাণীরই একঘেয়েমি জনিত বিরক্তি বোধের সামর্থ্য আছে । যার একমাত্র কারণ তার স্মৃতি ও তার মস্তিষ্কের সাদৃশ্যপূর্ণ ঘটনার সমাপতন ধরতে পারার ক্ষমতা। এক ভিডিও ক্লিপে দেখাল বিজ্ঞানীরা ধারনা করে সুদূর অতীতের কোন এক ভাইরাসের সংক্রমণে আদি মানব মনের স্মৃতি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় যার ফল স্বরূপ বানর সদৃশ মানব চিন্তাশীল নব্য মানবে রূপান্তরিত হয়। আজকের করনা বাস্তবতায় এরূপ তথ্য রূপ কথার গল্প মনে হয় না বরং মনে হয় হলিউড মুভি দেখতে দেখতে বাস্তবতাকে কোন এক মুভির সাথে গুলায়ে ফেলেছি। হলিউডের Edge of tomorrow মুভিটা দেখে থাকবেন হয়ত, যাতে ঘটমান ঘটনাটি বারবার রিসেট হয় হয়ে যায় শুরু থেকে, বাস্তবতা তো আদতেই রি-অকারিং, তার পরও কেন এত অবাক হতে হবে? ইঁদুরের মেমোরি নাকি মাত্র ২৪ ঘণ্টায় রিফ্রেশ হয়ে যায়। মানুষের যদি এমন হত তা হলে তো মানব জ্ঞনের বারটা বেজে যেত। মেমোরি/স্মৃতি বেশি দেখেই যত চিন্তা ভাবনা, অতীতের আক্ষেপ আর ভবিষ্যতের আশংকা। সব ভুলে এই "এখনে" মননিবেশ করেত পারলেই যত শান্তি। অতীত যত ভুলে থাকা যায় তত ভাল। মানুষের এই স্মৃতি ক্ষমতা আছে বলেই কিন্তু সে চিন্তা করতে পারে, এখনকে আগের সাথে তুলনা করতে পারে আর তা থেকে শিখে ও নতুন স্বপ্ন দেখার সাহস রাখে। এই স্মৃতি যদি না থাকত তা হলে মানব মনের কি হত? মন বলে আদৌ কি কিছু থাকত? মন বলতে বুঝাচ্ছি চিন্তা, ভাবনা, কল্পনা করার ক্ষমতা। স্মৃতি ধরে রাখার ক্ষমতাই মন সৃষ্টি করে কারণ তা গত, বিগত, এখন আর আগামীর মধ্যে একটা যোগসূত্র প্রদানে মানুষকে সমর্থ করে। প্রতিদিন ঘুম থেকে  উঠে আমাদের এই কয়েকটা প্রশ্নর উত্তর প্রদান করতে হয়। আমি কোথায় আছি, কোথায় ছিলাম আর কোথায় যাচ্ছি আর এ সব কিছুর উদ্দেশ্যটা কি? এই বিষয়গুলি বার বারই মনে আসে, আর বার বার বুঝায়ে দেয়া হয় কি থেকে কি হল, কেন হোল আর কি হতে যাচ্ছে।

অতীত কিংবা ভবিষ্যতকে ধরা যায় না তা’র অবস্থান কালে আর মনে, তার পরও মানুষ অতীতের প্রেক্ষিতে ভবিষ্যতের স্বপ্ন দেখে। আমি পর্যাবৃত্ত পুনরাবৃত্তির কারণে বিরক্তির উদ্রেকের প্রসঙ্গটা আনতে চাচ্ছি কারণ যা বার বার করা হয় তা’র জন্য বিরক্তি বোধের উদ্ভব হওয়াটাই মানবিক ও স্বাভাবিক। গরু আজীবন ঘাস খেয়েই কাটায় দিবে তাতে তার কখনই অরুচি হবে না কিন্তু এমনও মানুষ আছে যে দু বেলা একই তরকারি দিলে মহা রাগান্বিত হয়ে হয়ত খাবেই না। এই রুচির বৈচিত্র্য বা মনোভঙ্গি কিংবা মুড এগুল তো মানবিক বিষয়াবলী। মানুষ যদি প্রত্যেক দিন একই কাজ একই ভাবে করে তাহলে সে তো রোবট সদৃশ হয়ে যাবে যদিও তাতে করে তার ব্যবহারিক জীবনে দক্ষতা আসবে আর সে উত্তর উত্তর উন্নতি করবে। যে একেক দিন একেক রকম আচরণ করতে চায় সে হয়ে যাবে উশৃঙ্খল আর তার কাজে কোন আয় উন্নতি হবে না। এই দুটোর মাঝে যারা ব্যালেন্স করে চলে ও দু দিক সামাল দিতে পারে তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করবে, সেটাই স্বাভাবিক। এ সব সবারই জানা কথা। আমি যে দিকটায় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তা হল, এই দিন রাত্রির আবর্তনে যে বিরক্তিকর বার বার আসে ফিরে শুভ/অশুভ একই ধারার ছন্দবদ্ধ পাতা উল্টানো। যা ঋতু পরিবর্তনের পালা বদলে ভিন্ন ভিন্ন আবহাওয়ার ব্যাকগ্রাউন্ড পট পরিবর্তনে বিচিত্র হয় বটে কিন্তু এই ঋতুগুলোও বছর পরিক্রমায় ছন্দবদ্ধ বুঝা যায়। এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, এই শীত যখন যা খুশি তাই হয় না বরং পর্যায়ক্রমে বছরের কাছা কাছি মাসগুলতে ঘুরপাক খায় একই নিয়মে। যারা বিজ্ঞান বুঝেন তারা জানেন এ সব ঋতু পরিবর্তনের জন্য দায়ী সূর্য থেকে পৃথিবীর অবস্থান দূরত্ব তারতম্য যা পৃথিবীর কক্ষপথের গতি আর তার নিয়মিত আবর্তনের সাথে পর্যায়ক্রমিক সুতা বান্ধা। মানুষ যত জানতে চাচ্ছে ও জানতে পারছে ততই তার কাছে সবকিছু বৈচিত্র্য হীন গণিত, পদার্থ, রসায়ন হয়ে নিরস হয়ে যাচ্ছে। আগে মানুষ বিদ্যুৎ চমকানকে দেবতাদের রোষানল মনে করত আর আজ সবাই ম্যাক্সওয়েলের ইলেক্ট্রম্যাগনেটিজম সূত্র গুল জানে তাই আর তার ভয় করে না। সবই যদি বুঝে ফেলেন তা হলে বিদ্যুৎ চমকের রোমাঞ্চ আর থাকল কই। আমার বক্তব্যটা এখানেই।

আমাদের মনের যেমন স্মৃতি ধারণ ক্ষমতা আছে তেমনি এই মনেরই আবার প্রচণ্ড কষ্টকর স্মৃতি গুল মুছে ফেলার ক্ষমতাও আছে। এই মুছে ফেলার সক্ষমতা আছে বলেই বাবা মা, সন্তানের মৃত্যুর মত কষ্টকর স্মৃতি গুল ভুলে থাকতে পারে মানুষ। আমার জন্য এই কষ্ট গুল ভুলে না থাকলে বাচার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। নষ্ট হয়েই গেছে বলা যায়, তাই মাঝে মাঝে খুব ক্ষতিকর কাজ করতে ইচ্ছা করে। বারট্রান্ড রাসেলের লেকচার পরতে গিয়ে এক জায়গায় বলেছেন, একমাত্র মানুষেরই একঘেয়েমি জনিত বিরক্তি বোধের সামর্থ্য আছে। আর এই বিরক্তি বোধ আসে কারণ যে পর্যাবৃত্ত একই দিবা রজনীর মধ্যে দিয়ে যায়। এই দিবা রজনীর পর্যাবৃত্ত গতিময়তায় জীবন কোথা হতে যে কোথায় হারায়ে যায় তার খেই ধরে রাখাই দায়।

হঠাৎ যখন সব কিছু অর্থহীন মনে হয়, যখন কোন কাজেই মন বসে না, তাকে অনেকের কাছে অযথা লোড শেডিং এর মত মনে হতে পারে। আমার এমন প্রচুর হয়েছে আর এর জন্য নানা জনের সাথে এর প্রতিকারের বিষয়ে আলাপ করেছি কিন্তু প্রত্যেকেই নানা মন্তব্য প্রদান করা সত্ত্বেও সন্তোষজনক কোন সমাধান প্রদান করেতে পেরেছে বলে মনে হয় না। মানুষের মতামতের কোন গাছ পাথর নাই, যার যা জ্ঞান তাই ঝাড়তে থাকে অনবরত আর নিজের মতামতের যথার্থতা যাচাই করার প্রয়োজনও বোধ করে না। যখন মন এর বাত্তি ফিউজ হয়ে যায় তখন কেবল সেই বুঝতে পারে এই অন্ধকার একাকীত্ব কতটা ভয়ানক হতে পারে। মানুষের মন যখন চরম একাকীত্ব অনুভব করে তখন সে একজন সঙ্গী খুঁজে যার সাথে মনের কথা গুল শেয়ার করে সে মনকে কিছুটা হলেও ভেনটিলেট করতে পারে। আদতে মানব মন প্রকৃতিগত ভাবেই একক বা একাকী। এই বদ্ধ জগতে সে অতিথি আকাঙ্ক্ষা করে। মানব মনের সন্তুষ্ট হওয়ার ব্যকুলতাকে প্রশমিত করতে পারে কেবল সে’ই যাকে সে মনে প্রবেশাধিকার প্রদান করে। যারা গতানুগতিকতাকে মেনে নিয়ে জীবনাচরণে কোন সমস্যায় পরে না তারা স্বাভাবিক নাকি যারা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয় তারা স্বাভাবিক এটা যাচাই করার মত কোন যন্ত্র নাই বা এখনও আবিষ্কৃত হয় নাই।

রাসেল আমার ধানমন্ডি স্কুলের বন্ধু, মানে অনেক পুরাতন বন্ধু, ও’র এক কলেজ লাইফের ফ্রেন্ড মুস্তাফিজ ভাই পুরাতন টাকা ও মুদ্রা সংগ্রহ করেন। আমার কালেকশন থেকেও তাকে কিছু দেয়া হয়। আমি যে বিষয়টাতে অবাক হই তা হল, এতটা উদ্যম নিয়ে তিনি কেন এই সংগ্রহের কাজটা করেন। এখন পর্যন্ত আমার এ বিষয়টি বুঝে আসে নাই। এই পাগলের মত পুরাতন মুদ্রা তা’ও আবার বিভিন্ন খুঁটিনাটি বিষয় মাথায় রেখে এই সংগ্রহ কার্যক্রমের পিছনে উনি উদ্যম পান কোথায়? উনাকে ডেকে এনে আমার লেখা গুল দিয়েছিলাম, আমার পাগলের মত লেখা লিখি করার অভ্যাস গড়ে উঠেছে ইদানীং, তা’ও আবার মনের কথা গুছায়ে বলার মত লেখা লেখি যা বিষয়ভিত্তিক নিজের আত্ম কথনের মত রূপ পায়। মুস্তাফিজ ভাই এর এই মুদ্রা কালেকশনের পেছনের রহস্য উদ্ধার করতে পারি নাই। আমার লেখার উদ্দেশ্য আমি নিজের কাছেই ব্যাখ্যা করেছি আমারই অন্য এক লেখায়। মুস্তাফিজ ভাই এর পুরাতন মুদ্রা সংগ্রহর মত আরেকটি ঘটনা যেমন গিটার বাদক শুখন ভাই, উনি বিভিন্ন ব্রান্ড এর গিটার সংগ্রহ করেন, উনি গিটার বাদক তাই উনার শখ এর যে যুক্তিতে যথার্থতা আছে তেমনি মুস্তাফিজ ভাই যেহেতু ব্যাংকার তার মুদ্রার প্রতি আসক্ত হওয়াটা অযথা না’ও হতে পারে। তবে আমার অপর এক স্কুল বন্ধু বিজু গাড়ি থাকা সত্ত্বেও সাইকেলে করে বন্ধুদের সাথে ভ্রমণ করতে মহা আনন্দ পায়। মানুষের এই বিভিন্ন দিকে আসক্তি আছে তা বুঝা যায়। এই আসক্তিকে জ্যাকব ব্রুনওস্কি তার দ্যা এসন্টে অব ম্যান ডকুমেন্টারিতে বলেছিলেন বা দেখিয়েছিলেন একজন ময়লা আবর্যনা দিয়ে বিশাল এক ভাস্কর্য সদৃশ নির্মাণ করেছেন। তার বক্তব্য অনুযায়ী মানুষ এর মন বড় কিছু একটা করতে চায় আর তার এই বড় কিছু করার বাসনা থেকেই এই সব যা কিছু তা করে থাকে। তা যত উদ্ভটই হোক না কেন তার কাছে তো মূল্যবান আর এর জন্য সে অন্যর কাছ হতে প্রশংসা প্রত্যাশা করে। এ সব গুলো আসক্তি বা সখ পূরণকারীরা মূলত অন্যকে তাদের কৃত কর্ম প্রদর্শন করে আনন্দ পায়। দর্শক না থাকলে এই সংগ্রহ কিংবা এই পাগলামি গুলোর মানেটা কি এমন হতে পারে। যেমন আমার লেখা পড়ে কেউ যা খুশি তাই মন্তব্য করলেও আমার ভাল লাগে, আর যাই হোক, আমার মনের কথা গুল সে শুনেছে তাতেই আমি খুশি। অনেকেরই মন্তব্য এমন যে, বেশিদূর আগ্রহ ধরে রাখতে পারা যায় না আপনার লেখা পড়ার সময়। কার মন্তব্য যা’র মধ্যে আগ্রহ নাই সে এই লেখা পড়ে মজা পাবে না – ইত্যাদি। একটা বিষয় পরিষ্কার যা হল যারা সারাক্ষণ টিকে থাকার ধান্দায় ব্যস্ত যারা তারা এই সব সখ পালন করতে পারবেন না কিংবা এর মূল্য নির্ধারণ করতে পারবেন না।  এ প্রসঙ্গে বারট্রান্ড রাসেলের ‍”অরাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বৃত্তি প্রবৃত্তি” বইটি চমৎকার তবে বহু আগে পড়েছি বলে এর উদাহরণ গুল ভুলে গেছি।

মন যখন বসে যায় তখন তাকে উঠাব কি দিয়ে, চার্জ দিব কি দিয়ে? সেদিন মাওয়া থেকে আসার পথে গাড়িটা বসে গেল, স্টার্ট নেয় না। এক ম্যাকানিক এসে বেটারি খুলে নিয়ে গেলে, চার্জ দিয়ে নিয়ে এসে গাড়ি স্টার্ট করে দিল, তেমনি করে মনটাকে চার্জ দিব কি দিয়ে? ভারতীয় জনপ্রিয় লেখক ও সাংবাদিক পার্থ চট্টোপাধ্যায়ের মতানুসারে চার্জার ব্যক্তিত্ব খুঁজে নিজেকে চার্জ দিতে হবে। কেউ হয়ত বলবেন হাওয়া বদল করে আসেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বারে বারে আসে ফিরে একই জন্মদিন সমস্যাটার কি তাতে সমাধান হবে? ইদানীং কালের উন্নত মনোবিজ্ঞান অনেককিছুই ব্যাখ্যা করে কিন্তু মানব মন এত বিচিত্র যে সরল অংক দিয়ে তা কখনই সমাধান করা যায় না। এত জটিলতা সমাধানের উপায় কি তা কেউ জানে বলে মনেও হয় না। দিন আসে দিন যায় ফের দিন আসে সন্ধ্যা ঘনায় রাত হয়। এই পর্যায়ক্রমে আমাদের রুটিন মাফিক কাজ গুল করা লাগে, তা না করা হলে পশ্চাদ অপসারণ ঘটতেই থাকে। মনের মাঝে যত ভাবের উৎপত্তি ও তার জন্য যত ইচ্ছা আর অনিচ্ছা। এই ইচ্ছা করা, আর না করা নিয়ে বিস্তর চিন্তা ভাবনা করেও কোন আশানুরূপ ফল পাওয়া যায় নাই বা পাই নাই। ভবিষ্যৎ যতই নিশ্চিত করতে চাই না কেন তা সব সময় ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে। পার্থ চট্টোপাধ্যায়ের অনুবাদ উক্তি, ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত ভাবে একটা কথাই বলা যায় যা হল, পরিবর্তন হবেই, এই পরিবর্তনকে নিজের স্বপক্ষে আমরা কতটা আনতে পারি তার উপরই আমাদের সফল হওয়া নির্ভর করে। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের ইচ্ছার স্বপক্ষে সাক্ষ্য প্রমাণ না থাকায়, ইচ্ছাটা মরে গেলে কি ভাবে তাকে পুনর্জীবিত করব সেই উপায় কেউ অদ্যাবধি বলে নাই।

আপডেট হিস্ট্রিঃ ১৪সেপ্টেম্বর২০১৭> প্রস্তাবিত ২১নভেম্বর২০১৯> 20সেপ্টেম্বর২০২০> ৭জুলাই২০> ০৬ফেব্রুয়ারী2021> ০৩মাচ২০২১> ২৩জুন২০২১>২৯ জুন ২০২১>