Thursday, January 21, 2021

সমাজের অ-ঘটন গুলর জন্য আমি, আপনি সমান দায়ী


 

এই চলমান অস্থির মহাবিশ্বর সাথে আমি বা আমার অস্তিত্বর কোন সম্পর্ক আছে কি না তা ভাববার বিষয়। যখন পরবে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে তখনও তো এই বিশ্বটা চলমানই থাকবে, যদিও আমি মরে ভুত হয়ে যাব। ভুত হওয়ার পরও কি কথিত কল্পকাহিনীর মত বাস্তবতার চালচিত্র দেখতে পাব? আমার মনে হয় না তখন বোধ বুদ্ধি কাজ করবে। আত্মা বা আত্মনের রহস্যটা আজও ব্যাখ্যা করা যায়নি। হয় আমি অচেতন অবস্থায় দৃশ্যমান বাস্তবতা অনুধাবন করতে পারব কিন্তু অনুভব করতে পারব না অথবা এ সব ইহ লৌকিক বিষয়াবলীর অনেক ঊর্ধ্বে এমন এক স্তরে অবস্থান করব যা ব্যাখ্যা করা আমার বর্তমান বোধগম্যতার বাইরের বিষয়। সে যাই হোক, যা বলছিলাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে, এই ভাব সম্প্রসারণ মুখস্থ করেছি সেই স্কুলে পড়ার সময় এর পর আর কার মুখে এর কোন উচ্চ বাচ্য শুনি না। তখন ফেইসবুক কিংবা সোস্যাল মিডিয়ার নাম গন্ধও ছিল না, ইমু ভাইবার আর হোয়াটস এ্যাপ কহাকে বলে ও কত প্রকার পরিক্ষায় আসত না কিন্তু এই ভাব সম্প্রসারণের মত মূল্যবোধ সৃষ্টিকারী মাধ্যম এন্ডরয়েড এ্যাপ্স এ ইদানীং আর দেখা যায় না। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর আজকে মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে। মূল্যবোধের এই পট পরিবর্তনটা হয়ে গেছে যেন তা বিবর্তনের সহায়ক উপাদান। প্রকৃত সত্যটা আসলে আর্থ সামাজিক বিশৃঙ্খলা ও সমাজের বিভিন্ন স্ট্রেটামের (স্তরের) আন্ত সংঘর্ষর ফলাফল। একে সোস্যাল এনট্রপি বললে মনে হয় ভুল হবে না। সব পুঁজিবাদী অর্থনীতির একই রকম ভাবে বেড়ে উঠার ইতিহাস আছে বলে মনে করি আমি। টাকা বা পুঁজি যখন নিয়ন্ত্রক তখন সব কিছু টাকার বিচারেই মূল্যায়িত হবে, তাই মূল্যবোধের পরিবর্তন একই ধারাতেই হওয়াটা স্বাভাবিক। এবার আমি একটা ভাইরাল সংবাদ (অনলাইন এর উড়ো সংবাদ) দেই। পড়ে দেখুন মূল্যবোধ বিভ্রান্তির মাত্রাটা কোথায় নেমেছে “কারো পাজেরো গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে! কেউ বছরে কতজন ভালবাসার মানুষ বদলে ফেলছে! কেউ শুধু একটা সত্যিকারের ভালবাসার মানুষের জন্য অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! কেউ তাঁতের নতুন শাড়ির বারবার গন্ধ শুঁকছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে। কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! খোলা জায়গায় হিমেল হাওয়ায় কেউ অঘোরে ঘুমোচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছে না। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে! কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না! এতো সম্পত্তি ধরে রাখতে পারবে তো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে। সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি! জীবনের নিজস্ব আলাপনে, বাস্তবতার হাত ধরে!!” এত গেল সামাজিক এনট্রপির সাম্প্রতিক সাধারণ চিত্রায়ন কিন্তু দৃশ্যমান সমৃদ্ধ সমাজের অন্তরালের নিষ্পেষণ কি ঠিক মতই এ লেখায় উঠে এসেছে? পুঁজিবাদী ব্যবস্থায় সব থেকে নিচের একটা স্তর বা স্ট্রেটাম সর্বদা নিষ্পেষিত হতে থাকবেই তা না হলে এই অর্থনীতি চলবেও না আর ফ্লাই বা উড্ডয়ন করতেও পারবে না। এর উপর অন্য একটা লেখায় বিস্তারিত গল্প তুলে ধরেছি, এখনকার লেখায় শুধু বলতে চাই তর্জনী দিয়ে অন্যর দোষ দেখান যায় ঠিকই তখন খেয়াল কি করেছেন একই হাতের বুড়া আঙ্গুলটা আপনাকে দেখাচ্ছে? তাই উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী শুধু সামনের জন নয় আপনিও সমান দায়ী।

কেবল পত্রিকা পড়ে কিংবা টিভি নিউজ দেখে আর সোস্যাল মিডিয়াতে ইনফোগ্রাফিক দেখে যে বিজ্ঞ মহল, যারা পত্রিকা আর টিভি সংবাদের উপর নির্ভর করে সব বিচার বিবেচনা করেন আর যারা ভাইরাল ভাইরাল বলে অস্থির হয়ে যান আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, বাস্তবতা অন্যের চোখ দিয়ে দেখা যায় না। স্বচক্ষে দেখার আর নিজ কানে শুনার মূল্য পাথর যুগ থেকে এখন পর্যন্ত প্রায় একই আছে। আরেকটি বিষয় এই যে, বাস্তবতা সবার চোখে সমান ভাবে ধরা পরে না, এটা অনেকটা ১০ জন অন্ধ লোকের সেই হাতি চেনার গল্পের মত ব্যাপার। অথবা অন্ধকে দুধ কত সাদা তা বুঝাতে যেয়ে বকের উদাহরণ দিলে তার যেমন দুধকে বকের ঠোটের মত চোঁখা কিংবা দ এর মত বাঁকা মনে হতে পারে, তার মত ব্যাপার। আবার একই বাস্তবতা একেক সময় একেক রকম মনে হতে পারে। অভিজ্ঞতার পরিবর্তনের কারণে একই বিষয় সম্পর্কে একই ব্যক্তি ভিন্ন সময়ে ভিন্ন বিচার বোধ করতে পারেন। তাই বাস্তবতা নিয়ে এত আলোচনা আর বিচার বিশ্লেষণের ঝড়। যথার্থতার মানদণ্ড নিয়ে আমি অনেক চিন্তা করেছি কিন্তু এর সর্বজন স্বীকৃত মাপকাঠি নির্ধারণ কতটা কঠিন তাই সুধু বুঝতে পেরেছি কিন্তু কোন সমাধান অদ্যাবধি পাই নাই। মানবিক আচরণ আর অমানবিক আচরণের কোন বিধিবদ্ধ নীতিমালা নাই, এটা একান্তই সামাজিক নীতিবোধের ব্যাপার। যা সমাজের বিজ্ঞ মহল আলোচনা, সমালোচনা আর বাক বিতণ্ডা পার করে বিধিবদ্ধ করেন। তখন তাকে কনসেনসাস বা সাধারণ জনমত বলা হয়ে থাকে। এর আরেকটা নাম সমাজের সম্মিলিত বিবেক বোধ তথা মূল্য বোধ।

কমিউনিকেশন প্রশিক্ষণ ওয়ার্কশপের জনপ্রিয় গল্প রূপসী নগর থেকে জনমত বা সমাজের বিবেকের বিষয়টির পরিষ্কার ধারণা দেয়া যেতে পারে। গল্পটি হলো এ রকম, এক জমিদার পত্নী তার একমাত্র পুত্র সহ মদ্যপ জমিদারের ঘর করত, জমিদারের বাড়ির পাশে নদী ও তার অপর পারে জমিদারী গ্রাম ও চাষের জমি। মদ্যপ জমিদার প্রায় রাতেই তার স্ত্রীকে মারধর করত, এক রাতে যখন অত্যাচার স্ত্রীর উপর থেকে সন্তান পর্যন্ত গড়াল তখন সেই জমিদার পত্নী আর সহ্য করতে না পেরে সেই রাতেই সন্তান সহ জমিদার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলো। কিন্তু কোথায় যাবে সে? তার কাছে তো টাকা কড়ি কিছুই নাই, তার পরও সে ঘর ছাড়ল, নদী পার হতে নৌকার মাঝির কাছে অপদস্থ হল, গ্রামে গিয়ে আশ্রয় চাইল কিন্তু গ্রামের বাসিন্দারা জমিদারের ভয়ে তাকে আশ্রয় দিতে ভয় পেল। অনন্যোপায় হয়ে শ্বাপদ সংকুল বন পাড় হয়ে সেই নারী শহরে তার এক বন্ধুর বাড়ি গিয়ে আশ্রয় চাইল, কিন্তু এত রাতে সেই বন্ধু তাকে বাড়িতে উঠাতেও অস্বীকৃতি জানাল। নারীটি বিফল মনোরথ হয়ে যখন বনের মধ্যে দিয়ে ফিরছিল তখন বাঘের পেটে তার ও তার সন্তানের জীবন শেষ হল।  এবার প্রশ্ন উত্তর পালা, এই অভাগা নারীর মৃত্যুর জন্য কে দায়ী? প্রশ্নটা করা হয় প্রশিক্ষণ ওয়ার্কশপে, একজনকে জাজ বানায়ে তার অগোচরে দুটো দলে অংশগ্রহণকারীদেরকে দু পক্ষ বানান হয়, দুই পক্ষের কাজ জাজকে কোন সিদ্ধান্তে আসতে না দেয়া, তর্কে-বিতর্কে এক সময় জাজ ব্যক্তিটি রেগে গিয়ে তার হাতের কোকের বোতলটি ছুড়ে ফেলব মহা বিরক্তিতে, এটা করা হয় বুঝানর জন্য যে, মানুষ যখন কনক্লুসিভ সিদ্ধান্ত নিতে না পারে তখন তার মধ্যে রাগের জন্ম হয়।  কিন্তু প্রশ্ন থেকেই যায়, ওই মহিলাটির মৃত্যুর জন্য দায়ী কে? ১) মদ্যপ জমিদারটি? ২) গ্রামের বাসিন্দারা? নাকি তার ৩) শহরের বন্ধুটি? নাকি আপনি ভাবছে ৪) বাঘটাই দায়ী, ও’কে না খেলেই পারত, শত হলেও মানবতা থুড়ি বাঘমতা দেখায়ে বাঘটা তাকে না হয় ছেড়েই দিত। মানুষ যখন পশুর মত আচরণ করতে পারে তখন পশুও তো মাঝে মধ্যে মানুষের মত আচরণ করতে পারে, কি বলেন? সামাজিক মূল্যবোধ বা সমাজের বিবেক কিংবা যাকে ইংরেজিতে কনসেনসাস বলা হয় তা বহু প্রজন্মের চিন্তা ভাবনা, তর্ক বিতর্ক দ্বারা প্রতিষ্ঠিত সামাজিক সম্পর্ক ও বিচার বোধের নীতিমালা যা একটি প্রণালীবদ্ধ বা সিস্টেমে পরিণত হয়েছে। সামাজিক মূল্য বোধ তাই বহু প্রজন্মের অভিজ্ঞতার ফসল যা মোটেই স্বতঃসিদ্ধ কিংবা অপরিবর্তনীয় নয় বরং কালের বিচারে ঘাত প্রতিঘাতে তার সংস্কার চলতেই থাকে বহমান নদীর মত। এই চলমান সিস্টেম তখনই অপরাধ প্রবণ হয় যখন করাপটেড থট বা দুষ্ট চিন্তা ঢুকে যায়। চিন্তা প্রবাহর স্থবিরতায় যখন তা নতুন ধারণার মাধ্যমে সময় উপযোগী হয়ে না উঠে তখন তা অপসংস্কৃতির জন্ম দেয়। এরকম আরও হয় যখন সমাজের বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞ লোকেরা পূর্বের প্রজন্মের চেয়ে কম মেধাবী অথবা দুষ্ট প্রকৃতির হয়ে যায়। একবার দুষ্ট চিন্তা ঢুকে গেলে অবিরত দুষ্ট চক্রের মতো তা একাধিক মূল্য বোধের ক্ষতিসাধন করতেই থাকবে। সময়ের দাবী অস্বীকার করে যদি কোন নীতিমালাকে বদ্ধমূল করা হয় তখন তা কু-সংস্কারে পরিণত হওয়াটা স্বাভাবিক। যেমন রাতের বেলা নখ-চুল কাটলে অমঙ্গল হয়, আমাবস্যা-পূর্ণিমার রাতে হোঁদল কুত-কুত বের হয় ইত্যাদি। সময়ের সাথে সামাজিক নীতিবোধের বিচার বিশ্লষন করা তাই সমাজবেত্তাদের জন্য অত্যন্ত জরুরী। কখনো করাপটেড থট ইনকরপোরেটেড সিস্টেমে যদি আপনি বসবাস করেন তখন এমনটা হওয়াই যুক্তিযুক্ত। সিস্টেম তখনই করাপটেড হয় যখন চিন্তায় গলদ থাকে। চিন্তাটা আগে তার পর তাকে প্রণালীবদ্ধে আবদ্ধ করা হয়। এই চিন্তার গলদ গুল অত্যন্ত সূক্ষ্মও হতে পারে যাকে আপাত দৃষ্টিতে তেমন কিছু মনেই হবে না। দু একটা উদাহরণ দিচ্ছি, দুই জন প্রাক্তন কর্মচারী গুরুতর অসুস্থ, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের  প্রজ্ঞাপন জারী করল সকল শাখার সংস্থাপনকে যেন তারা তাদের অধীনস্থ কার্যালয় সমূহ হতে সাহায্য সংগ্রহ করে তাদের দিয়ে দেয়। সংস্থাটির নিজস্ব দুস্থ তহবিল (বেনভলেন্ড ফান্ড) থাকা সত্যেও এরূপ প্রজ্ঞাপন কি ভিক্ষাবৃত্তিকে ইনকরপরেটেড করা নয়? সিস্টেম মানুষের চিন্তার ফলশ্রুতি। সিস্টেম মানব চিন্তাকে চালায় না বরং তার দ্বারা চালিত হয়। গন পরিবহনের কথাই ধরা যাক, জনগণের প্রয়োজনে এই পরিবহণ ব্যবস্থা কিন্তু আমাদের রাস্তাঘাটে যা পাওয়া যায় তা গন-মানুষের গন্তব্যে পৌছানোর উপলক্ষে পরিচালিত হওয়ার কথা। আপনি কোথাও যেতে চাইলে রিক্সা, ট্যাক্সি কে রাজি করায়ে দর দাম করে তবে যেতে পারবেন। একটি মেট্রোপলিটন সিটির গণ পরিবহনের এহেন ফ্রি-মার্কেট ইকনমি ভাল দেখায় না। অনিয়মকে নিয়ম বানায়ে ফেললে সিস্টেম বিকৃত হতে বাধ্য।  এছাড়া আছে যান্ত্রিক প্রগতির সাথে তাল মিলাতে না পারা। এক সময় ঘড়ি পরে নামাজ ঘরে প্রবেশ করা যাবে কি না কিংবা যান্ত্রিক আওয়াজে মাইক্রোফোন ব্যবহার করে উচ্চ শব্দর আজান/বয়ান সঠিক হবে কি না তা নিয়ে ইজতিহাদ বা গবেষণা হয়েছে। ছবি – চল ছবি –ছিনেমা ইত্যাদি নিয়েও ছি ছি করা হয়েছে যার অনেকগুলি আজকে বিসৃত, এ সব নিয়ে আজ আর কেউ বিতর্ক উত্থাপনই করে না। কোথায় হাত ঘড়ি পড়া যাবে কি যাবে না তা নিয়ে দুশ্চিন্তা আর এখন সবার পকেটে পকেটে ছিনেমা ও ঘড়ি সম্বলিত মোবাইল ফোন তাও কিনা আবার বাটন ছেড়ে টাচ মোবাইল পর্যায়ে উঠে গেছে। যন্ত্র বিপ্লব আর তার সাথে তাল মিলায়ে মূল্য বোধের উন্নয়ন করতে না পারাও আরেকটি বিরাট বিপর্যয় বটে। "যান্ত্রিক প্রগতি মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য একই সঙ্গে ক্রমবর্ধমান বিপদের ঝুঁকি বয়ে আনছে। কিন্তু অদ্যাবধি মানুষকে ঘিরে থাকা অনিষ্টকর অজস্র উপকরণ সম্পর্কে আমাদের উদাসীন্য এক ভীতিকর বাস্তবতা" - এটা রাশিয়ান লেখক বলেছেন ১৯৭৭ সালে [কিন্তুক, অবশেষে ২০২০ সালে মানব সভ্যতা ভড়কাইয়া গেল করনা হরর ফিল্মের বাস্তবতায় (তৃতীয় বন্ধনী আবদ্ধ লেখনীটা আমার বক্তব্য)] উপড়ের বক্তব্যটা বলেছিলেন ন. লুচনিক তার বই "কেন আমি বাবার মতন" যার কঠিন বাংলা অনুবাদক হলেন দ্বিজেন শর্মা, জেনেটিক্স এর উপর একটা অতি মূল্যবান বই, উনি কেন এত কঠিন বাংলায় অনুবাদ করলেন আমি এখনও বুঝতে পারি নি। একে বিষয়টা সাধারণের জন্য বুঝা কঠিন, তার উপর এই কঠিন কঠিন বাংলা শব্দ ব্যবহার করে উনি নিজের অনুবাদকে সমৃদ্ধ করেছন বটে কিন্তু আর সহজ বাংলা ব্যবহার করলেও পারতেন। উনি জেনেটিক্সের বাংলা করেছন বংশানুস্মৃতি, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার এর বাংলা প্রতিশব্দ করেন নাই এজন্য উনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

“ধারণাগত বিশৃঙ্খলাই সকল বিরোধের ও বিভ্রান্ত মূল্য বোধের মূল কারণ”এটি আমার একান্ত ব্যক্তিগত অভিমত, আমাদের সকলের মধ্যে ধারণাগত পার্থক্য বিদ্যমান,  আর এর ফলেই সকল বিরোধ ও জটিলতার সৃষ্টি হচ্ছে বলে আমার মনে হয়। এটি নিতান্তই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ত্রুটি বলে আমি মনে করি। আমার পূর্ণকালীন চাকুরী জীবন শুরু হয় ১৯৯৯ সালে শিক্ষকতা দিয়ে, যদিও কারিগরি কৌশল বা NIIT এর কম্পিউটার প্রশিক্ষক হিসেবে। আমাদের প্রশিক্ষক হওয়ার ট্রেনিং প্রদান করা হয়েছিল সেই সময়। ওই সময়ই আমার বুঝে আসে যে, ছাত্রদের মধ্যে সঞ্জা ও ধারণা বপন করে শিক্ষকেরা। স্কুল জীবনে ক্লাস নাইনে ধানমন্ডী বয়েজ স্কুলের নতুন প্রধান শিক্ষক আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বলছিলেন ও’রা (মানে আমরা ছাত্ররা) হল মাটির দলার মত, যা দিয়ে মৃৎ শিল্পীরা মাটির শক্ত থালা-বাসন, ঘটি, বাটি কিংবা পুতুল তৈরি করে থাকেন, সেরূপ শিক্ষকরাই ওদের শক্ত ব্যক্তিত্বের প্রকৃত মানুষের রূপ প্রদান করেন। শিক্ষকদের মধ্যে যদি ধারণাগত ঐক্য থাকে তা হলে তা ছাত্রদের মধ্যেও প্রতিফলিত হওয়ার কথা কিন্তু যখন তা বাস্তবে দেখা যাচ্ছে না, তার মানে হল শিক্ষকদের মধ্যে ধারণাগত সেই ঐক্যটা নেই। আরও একটি বিষয় হচ্ছে যে, ধর্ম ভিত্তিক দর্শন বাদ দিলে, বাদ দিচ্ছি কারণ ধর্ম কেন্দ্র গুলতে (মসজিদ, মন্দির, গির্জা, মঠ ইত্যাদি) বলা হয়ে থাকে সেখানে সামাজিক-অর্থনৈতিক কিংবা রাজনৈতিক আলোচনা করা যাবে না। যার মানে হল ধর্মকেন্দ্র গুল মানুষকে ব্যবহারিক জীবনে ধর্মনিরপেক্ষ হওয়ার পক্ষে সায় দিচ্ছে কোন এক অজানা কারণে। ধর্মকেন্দ্রগুলতে যদি শুধুমাত্র পরকাল ও ধর্মগ্রন্থ গবেষণা করা হয় আর জীবনের ব্যবহারিক অন্য সকল বিষয়কে বাদ দেয়া হয় তবে তা সাধারণ মানুষকে তার প্রত্যহিক জীবনাচরণের জন্য কোন দর্শন প্রদান করে না বরং একটা আরোপিত দর্শন বিনা বাক্য ব্যয়ে গ্রহণ করতে বলা হয় কোন সময়োপযোগী পরিশুদ্ধ করন ছাড়াই। এরকম অবস্থায় বাস্তবতায় চলমান জনগোষ্ঠীর জন্য একটি ব্যবহারিক দর্শনের প্রয়োজনীয়তা থেকেই যায়। এই গ্যাপটা অনেক বিজ্ঞ মহাত্ত্বার নজরে পড়ছে বলে আমার মনে হয় না। এরকম হলে প্রতি ঘটনাতেই একত্রে বসবাসকারী বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষর ঝুঁকি বেড়ে যাওয়াটা স্বাভাবিক। এ রকম অবস্থায় যা’ই করতে যাওয়া হয় তা’ই কার না কার, কিছু না কিছুর সাথে সংঘর্ষিক মনে হবে। সবাইকে একক ধর্মমতে আনা সম্ভব হয় নাই, যার ফলে ধর্মনিরপেক্ষতা এতটা জনপ্রিয়তা পাচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু এই ধর্মনিরপেক্ষতাও সকলের কাছে পরিষ্কার ভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না কারণ এর কোন ধর্মপুস্তক নাই। এসব কারণে সবার মধ্যে একই লয়ে সাধারণ ধারনাগত ঐক্যমত্য বা বিবেক প্রতিষ্ঠা পায় নাই। আবার যে সকল রাষ্ট্র একক ধর্মের উপর প্রতিষ্ঠিত বা সংখ্যাগরিষ্ঠরা একই ধর্মের অনুসারী, উদাহারণ হিসেবে বলা যায় মধ্যপ্রাচ্য (মিডিল ইষ্ট) এর একাধিক রাষ্ট্র ও রাষ্ট্রপুঞ্জ , তাদের জনগণের মধ্যেও কিন্তু ধর্মকে নানা ধারায় বিভাজিত করে সেই বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে বা যাচ্ছে। বিষয়টা যেন এরকম, মানব জাতি সময়ে চলমান থাকার কারণে সদা পরিবর্তনের তোড়ে বার বার নানা মুনির নানা মত মতো চলতে চায়। একক ধারণা কম্বল সম্বল করে বাচতে চায় বলে মনে হয় না। সময়ের স্রোতে নতুন অভিজ্ঞতা সমৃদ্ধ ধারণা সমূহের ঘাতে পুরাতন ধারণার মূলগত পরিবর্তন হওয়াটাও একটা প্রভাবক হিসেবে কাজ করে থাকতে পারে। তাই বলছি আমাদের বাঙ্গালীরা জাতিগত ভাবে কোন একক সর্বসম্মত দর্শন মেনে নেই নাই, কেউ কোন একক প্রভাব বিস্তারকারী দার্শনিকের নাম বলতে পারবে বলে মনে হয় না। অনেকই অনেক পণ্ডিতের নাম বলতে পারবেন, কিন্তু বিশেষ কোন দর্শনের কথা বলতে পারবেন না। এর মূল কারণ আমাদের শিক্ষকেরা কেবল পরদেশীদের কথা বলেন ও তাদের মতামতকে অনেক গুরুত্ব প্রদান করে ছাত্রদের সামনে উপস্থাপন করেন, আমাদের নিজেদের পণ্ডিতদের চেয়ে আমরা তাই বিদেশী পণ্ডিতদের অনেক মূল্য দেই। সবই তাই হয়ে গেছে ধার করা ও ধরাবাধা। এই কথা বলার সাথে সাথে আমি জানি অনেকেই বলে বসবে, কই আছে তো  অমুক, তমুক, এই বিশ্ববিদ্যালয়ের অমুক জনপ্রিয় প্রফেসর বা লেখক ইত্যাদি, আমার কথা হচ্ছে যে, কোন লেখক বা প্রফেসর এর কথা আমি বলছি না, সেই লোক বা মত খুঁজছি যার কথা সবাই জানে, যাকে কেবল বই এর পাতাতেই পাওয়া যায় না বরং সকল মানুষের মুখে মুখে তার কথা থাকে। যেমন, মও-সে তুং সম্পর্কে চিনের কোন কৃষককে জিজ্ঞাসা করলেও সে তার সম্পর্কে কিছু না কিছু বলতে পারবেন। অথবা সুভাষ বোস সম্পর্কে তৎকালের সকলেই জানতেন, এরা কেবল রাজনীতিই করে নাই, এরা মানুষের মাঝে একটি স্বতন্ত্র দর্শনকে ভাল লাগাতে পেরেছিলেন। সে রকম একজন বাঙ্গালী যাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলা হয় তাঁর নাম সকলেই জানেন, এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকেই সেই রূপ উচ্চ সম্মান দেয়া উচিত। যত যাই হোক সঠিক সময়ে সঠিক নেতৃত্ব দেয়া জাতির জন্য একটা বিরাট পাওয়া। তার পরবর্তী বর্তমানে আমাদের দেশে বা জাতিতে সেরূপ সত্তা আছে কিভাবে বলি? যেমন ডা. বোদরুদ্দোজা, ডা. ইউনুস, হুমায়ুন আহমেদ, কিংবা জাফর ইকবাল প্রমুখেরা অনেকের মাঝে এক প্রকার দর্শন জনপ্রিয় করে তুলতে পেরেছিলেন বটে, কিন্তু তারা কোন দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার করতে পারেন নাই। আমি একে অপারগতা বলব, সোজা কথা তারা পারেন নাই। এরকম আরও অনেকেই আছেন, বিশিষ্ট ব্যক্তিত্ব, তারা যে ভাল তাতে কোন সন্দেহ নাই কিন্তু প্রত্যেকেই এক জায়গায় হেরে গেছেন। কোন এক অজানা কারণে তিঁনারা জাতির সকল মানুষের মনে যে তাদের জায়গা করে নিতে হবে, এটা যে তাদের জাতির প্রতি কর্তব্য, জাতির অভিভাবগত্য করার দায়িত্ব, এত মস্ত বড় পণ্ডিত ও ভাল মানুষ হয়েও তঁরা এই বিশেষ দায়িত্ব নিতে ভুলে গেছেন। তাই যা হবার তাই হচ্ছে লাল সবুজ পতাকা নিয়ে আমরা কেবল জাতিয় সঙ্গীত গাইছি। ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতির প্রত্যেকের ভাববার মত অনেক বিষয় রয়েছে। বছরটা জাঁকজমকপূর্ণ ভাবে উজ্জাপন করার বিষয়ে সকলের সচেতন হওয়া উচিত কিন্তু বিষয়টি সম্পর্কে সাধারণের মধ্যে তেমন কোন উৎসাহ আমি ইতোমধ্যে দেখি নাই। দেশটাতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি হতে চলেছে অথচ জাতিটার মধ্যে তেমন কোন আনন্দ আন্দোলন নাই বিষয়টি অদ্ভুত লাগাটাই স্বাভাবিক।

এক হাতে যেমন তালি বাজে না তেমনি মনে রাখতে হবে এই সমসত্ত্ব সমাজে যত ঘটনা আর অঘটন ঘটছে তার সব গুলর সাথে আমার কর্মকাণ্ডের যোগসূত্র আছে। হয় আমি যা ঘটছে তার সাথে মানায়ে নিচ্ছি নিজেকে না হয় আমি এর সংশোধনে কিংবা উন্নয়নে ভূমিকা রাখছি। আমার উপস্থিতি সমাজে একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করেছে তা আমি চাই বা না চাই। এই ঘটমান বিশ্বচরাচরের সাথে আমার অস্তিত্বর একটি যোগসূত্র আছে আর সেটা কি তা বুঝার ক্ষমতার মাধ্যমেই আমরা উন্নততর মানবে উত্তরণ ঘটাতে পারি। উন্নত সমাজবদ্ধ মানুষ তাই বুঝতে পারে কোন অন্যায়ের প্রতিবাদ যদি না করি তা হলে তার দায়ভার আমার উপরও চলে আসে।।

আপডেট হিষ্ট্রি: ১৭ডিসে২০১৩>১৭অক্টোবর২০১৯>২৩জানু২০২০>১৮মে২০২০> ০৭জানু২০২১>১৪ জানু২০২১>১৯ জানু২০২১> ২১ জানু২০২১।

Saturday, January 2, 2021

তিঁনি কেবল পাশাই খেলেন না, পাশার ঘুঁটিগুলোও হারায়ে ফেলেন!

এই তিঁনাকে নিয়ে বিস্তর কথাবার্তা হয়ে গেছে বিগত আনুমানিক দশ হাজার (১০,০০০)১ বছরের বিবর্তিত মানব সভ্যতার লিখিত ইতিহাসে। আর বানর থেকে মানব সদৃশ প্রাণীতে উত্তরণে, অর্থাৎ যে সকল উন্নত লেজবিহীন বানর দীর্ঘমেয়াদি স্মৃতি ধারণ করতে পারে ও ধারণকৃত স্মৃতির ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে চিন্তা বিশ্লেষণ করে কৌশল প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানে সক্ষম, সেরূপ উন্নত বানরে তথা মানবে উত্তরণে সময় লেগেছিল তিন শত কোটি (৩০০,০০,০০,০০০)১ বছর । এই দীর্ঘ সময়কালে সে তার সাধের লেজটা হারিয়েছে বটে কিন্তু লেজের হাড্ডিটা আজও রয়ে গেছে।  ২০০৫ কি ২০০৬ হবে, বাচ্চাদের একটা ছবির এনসাইক্লোপিডিয়া বই সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের লাইব্রেরী থেকে নিয়েছিলাম বাসায় আমার ছেলে মেয়েদের জন্য, যাতে সুন্দর ছবি সহ অনেক কিছু আছে, পাতা উল্টাতেই প্রথমেই পেলাম মানব উৎপত্তি সম্পর্কে ডারউনের মতবাদ। আমি তখন সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন জনের কাছে ইসলামের দাওয়াত পৌছাতাম। ইসলামের ধারণা-গুল মানুষের কাছে নিয়ে যেয়ে এর স্বপক্ষে বিতর্ক করতাম। বাইটা খুলার পর প্রথমেই মনটা খারাপ হয়ে গেল, ডারউইন যে কিনা নিজেই তার মতবাদ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন তার বইয়ের একটি অধ্যায়ে, সেই মতবাদকেই বদ্ধমূল ধারনা হিসেবে দৃঢ় ভাবে বাচ্চাদের মনে প্রথিত করার ব্যবস্থা করা হয়েছে বইটাতে। দামি মলাটের four color CMYK নয়, বরং আর উন্নত ছাপা ও মলাটের বিদেশী বই। চকচকে কাগজ আর ঝকঝকে ছাপা, কম টাকা খরচ হয়নি বইটা প্রকাশ করতে। মহা বিজ্ঞ ডারউইন মহোদয়ের এই মতটি অতি জনপ্রিয় বটে, কিন্তু এই মতটিকে স্বতঃসিদ্ধ ধরে নেয়া হচ্ছে কেন? উত্তরটা হতে পারে স্বতঃসিদ্ধ মীমাংসায় পৌছতে পারা যায় নাই এই সহজ সত্যটা অকপটে স্বীকার করতে মানবের চিরাচরিত আত্ম সম্মান বোধে আঘাত লাগে বলে।

ব্ল্যাক হোল বইতে মহা বিজ্ঞানী হকিংস লিখেছেন কথাটা, “তিনি কেবল জুয়াই খেলেন না, ঘুঁটিগুলোও হারায়ে ফেলেন”। লেখাটা পরে হাসলাম কতক্ষণ, যারা হকিং এর লেখার ভক্ত তারা এই উক্তিটি পড়ে হেসেছেন কিনা জানি না তবে বিষয়টা মারাত্মক ভাবে হাস্য উদ্রেককর বটে। নিলস বোর (Niels bohr) আর  আলবার্ট আইনেস্টাইনের (Albert Einstein) সেই বিখ্যাত বিতর্ক সম্পর্কে মজার গল্পটা এখন সবাই জানে। ওই সময়ই আইনেষ্টাইন হুজুর মানতে পারেননি কোয়ান্টাম বলবিদ্যার অনিশ্চয়তা সূত্র, বলেছিলেন স্রষ্টা পাশা খেলেন না। তাঁর এই মন্তব্য কোয়ান্টাম ম্যানিক্স এর অস্তিত্বর প্রশ্নে একটা তাৎক্ষনিক ধাক্কা ছিল। তার অনেকদিন পর এখানে হকিং সাহেব তাঁর বইয়ে (দশম অধ্যায়ে3) লিখেছেন তিনি কেবল পাশাই খেলেন না বরং ঘুঁটিগুলো মাঝে মধ্যে হারায়ে ফেলেন, তাঁর এই বক্তব্যে তাই এত হাসি আসে। 

চিত্র: Niels_Bohr_ এবং Albert_Einstein footnote-2  

স্রষ্টা পাশা খেলেন না, মানে হল স্রষ্টার মহাত্বকে স্বীকার করলে তার কোন ঘাটতি থাকতে পারে তা ভাবা যায় না। কোয়ান্টাম বলবিদ্যার অনিশ্চয়তা সূত্র মতে কণিকার ভরবেগ মাপা গেলে তার অবস্থান পাওয়া যায় না ঠিকেই তবে পরমৃহুর্তের সম্ভাব্য কয়েকটি অবস্থান পাওয়া যায়। কণিকার মোমেন্টাম বা ভরবেগ কিংবা অবস্থানের নিশ্চিত ভবিষ্যদ্বাণী করার সামর্থ্য কার্যক্ষেত্রে অর্ধেক হয়ে যায়। এই সম্ভবতা নিয়েই যত বিপত্তি, স্রষ্টা সম্ভাব্যতার উপর নির্ভর করে বিশ্ব পরিচালনা করেন এটা মানা যায় না। হকিংস সাহেব তাঁর ব্ল্যাক হোল বইয়ের দশম অধ্যায়ে3 লিখেছেন কৃষ্ণগহ্বরের ব্যাপারে পরিস্থিতি আরও খারাপ, কারণ এক্ষেত্রে পর্যবেক্ষকের জ্ঞান আরও সীমিত, তিনি নির্দিষ্ট ও নিশ্চিত ভাবে একটি কণিকার ভরবেগ কিংবা অবস্থান সম্পর্কে যুগপুতভাবে কোন মন্তব্য তো করতে পারেনেই না এমনকি এ দুটো রাশির সমন্বয়ে কোন সম্ভাব্য অবস্থানও বলতে পারেন না, পারেন শুধু বলতে কতগুল কণিকা নির্গত হবে তার একটি সম্ভাব্য সংখ্যা। তাই আইনেষ্টাইন যখন বলেছিলেন ‘সৃষ্টিকর্তা জুয়া খেলেন না’ তখন তাঁর ভুল হয়েছিল দ্বিগুণ। কৃষ্ণগহ্বর থেকে উৎসর্গিত কণিকা গুল বিশ্লেষণ করলে মনে হবে সৃষ্টি কর্তা শুধুমাত্র জুয়াই খেলেন না, অনেক সময় জুয়ার ঘুঁটি গুল এমন জায়গায় নিক্ষেপ করেন যে, সেগুলোকে খুঁজে পাওয়া যায় না। প্রসঙ্গত উল্লেখ্য, এই মতবাদ গুল (doctrine: Principle set of religious belief)4 নির্দিষ্ট নিয়তিবাদ (নির্ধারনীয়তাবাদ / determinism4) কে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। সবকিছুই আগে থেকে ঠিক করা আছে এই প্রতিপাদ্যে বিশ্বাস স্থাপনের আগে তাই বিস্তর চিন্তা ভাবনার অবকাশ আছে। নিয়তিবাদ কিংবা নির্ধারনীয়তাবাদ (determinism: doctrine that human actions, events, etc. are determined by causes external to their free will)5 এর সমস্যা গুল নিয়ে শতাব্দীর পর শতাব্দী ভালোচনা হয়ে আসছে6 কিন্তু কেউই আজও শেষ মীমাংসায় পৌছাতে পারেনি। নিয়তিবাদ আর মানব মনে স্রষ্টার ধারণা এই  বিষয় দুটি পরস্পর অত্যন্ত সম্পর্কযুক্ত, তাই এই লেখায় আমি চেষ্টা করব অন্তত একটা বিষয়ের মীমাংসায় পৌঁছানর। নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট নিয়তিবাদ এর বিতর্ক সম্পর্কে হকিং মহোদয় তাঁর ব্ল্যাক হোল বইয়ের দশম অধ্যায়ে ”সব কিছুই কি আগে থেকে ঠিক করা আছে” শিরনামে বিস্তারিত আলোচনা করেছেন এ বিষয়ে তাঁর তিনটা প্রশ্ন এবং তার উত্তর প্রসঙ্গে। নিজে প্রশ্ন উত্তাপন করে নিজেই আলোচনা করেছেন প্রশ্নোত্তর গুল কি হতে পারে। খুব ভাল একটা আলোচনা নিঃসন্দেহে। ওই প্রসঙ্গটি এখানেই না টেনে পরে লিখব ঠিক করেছি, আগে স্রষ্টা ও ধর্ম সম্পর্কিত আমার ধারণা গুলর মধ্যে একটু বুঝা পড়া করে নেই।

প্রথম প্রথম আমিও বুঝতাম না তিঁনি ”স্রষ্টা পাশা খেলেন না” বলে কি বুঝাতে চেয়েছেন। সেই প্রশ্নটা মনে চলে আসত, স্রষ্টা কি এমন পাথর বানাতে পারে যা সে নিজেই উঠাতে পারে না? প্রশ্নটা স্ব-বিরোধী আর নাস্তিকতার পক্ষে অজুহাত হিসেবে ব্যবহৃত হয়। স্রষ্টার সংজ্ঞা তা ব্রহ্মা হোক বা ইলাহ হোক সব ধর্মর প্রজ্ঞাপনেই প্রায় কাছাকাছি বদ্ধমূল ধারনা বা বিশ্বাস। ভিন্ন ভিন্ন চিত্রায়ন হলেও কোন খানেই স্রষ্টার সামান্যতম অপারগতাকে স্বীকার করা হয় নাই। আমি যাকে স্বয়ংসম্পূর্ণ মনে করে সর্বত ভাবে নির্ভর করি সেই যদি অসম্পূর্ণ হয় তবে তা আমার জন্যই ভীতি কারক হবে। স্রষ্টা প্রসঙ্গে অনুসন্ধান সহজাত, মানব প্রকৃতিই এমন যে সে প্রশ্ন করতে জানে। সে চিন্তা করে তার আশপাশের বাস্তবতার পিছনের কারণ গুল সম্পর্কে । মানব চিন্তাশীল প্রাণী তাই তার এই চিন্তা করাটা স্বাভাবিক। মানব কুল আর বানর কুলের মধ্যে পার্থক্যটা এখানেই। মানব মনের অনুসন্ধিৎসা তাকে আজকে আর্টিফিশিয়াল ইনটালিজেন্সের মত বিস্ময়কর দিগন্তে পা বাড়াতে সাহস যুগিয়েছ। কণা পদার্থবিদ্যার অনিশ্চয়তা সূত্র যদিও তাকে ধাঁধাঁয় ফেলে দেয় তবু না দমে সে স্ট্রিং থিওরির বা মাল্টিভার্স কিংবা ব্লক ইউনিভার্স এর মত ধারণা উন্নয়নে প্রবৃত্ত হয়। ছোটবেলা থেকেই জীবন ও জগত সম্পর্কে গভীর চিন্তার প্রতি আগ্রহ ছিল আমার। কৈশোর থেকে জীবনের মৌলিক প্রশ্নগুলো নিয়ে নানা প্রশ্ন সমাধানের চেষ্টা শুরু হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে শরিফ হারুনের “দাণ্ডিক বস্তুবাদ” বইটি পরে দার্শনিক ধারাগুলো সম্পর্কে স্পষ্ট একটা ধারনা পাই। ১৯৯০ এ বাবার মৃত্যু ও ২০১৬ সালে মা’র মৃত্যু পরবর্তী মানুষিক আবস্থা গুলর কারণে ১৯৯৮, ২০০২ ও ২০১৬ সালে স্রষ্টা সম্পর্কে ধারনা আমার মধ্যে তিনবার পরিবর্তন হয়। ২০১৭ সাল হতে যা ধারাবাহিক পরিবর্তনের কিংবা বিবর্তনের (ঝড়, জাপটার) মধ্যে দিয়ে যাচ্ছে। পর্যায় গুল এভাবে ভাগ করা যায়, (১৯৯২ – ১৯৯৮) ৬ বছর, (২০০২ – ২০১০) ৮ বছর, (২০১৭ হতে আজ পর্যন্ত) ৪ বছর। ১৯৯২ হতে ১৯৯৮ সালে হারুন শরিফের দাণ্ডিক বস্তুবাদ বইটি পড়া হয় যা মানব সভ্যতার দার্শনিক পটভূমির উপর লেখা। তার লেখার ধরন ও সরলতার কারণে আমি দার্শনিক মূল ধারা গুল বুঝতে পারি ও মারাত্মক ভাবে ধার্মিক চিন্তা থেকে সরে যাই কিন্তু মন মানছিল না, নানা ভাই এর ধার্মিক আদর্শ আর লিবিয়ার তবরুক শহরে বাবার কলিগ পাকিস্তানের মাসুম আঙ্কেলের আমাকে আগ্রহ ভরে কোরআন, উর্দু লেখন ও ধর্ম শিক্ষা এত সহজে ভুল মনে করব এ রকম অর্বাচীন আমি না। তাই তখন (১৯৯৮) সেই তরুণ বয়সে ১০টি প্রশ্নের একটি সেট তৈরি করেছিলাম যা বিভিন্ন জনের সাথে আলোচনা করে যদি উত্তর পাই তবেই একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিব এই ভেবে। প্রশ্ন গুলর আনুমানিক উত্তর আমার জানা ছিল কেবল নিশ্চিত হতে পারছিলাম না। আমার চাকুরী জীবনে প্রবেশ ১৯৯৮ সালে আর এই প্রশ্নগুলো ছিল ঠিক ঐ সময়কার। চার বছর খোঁজাখুজির পর উত্তর আমার অফিস টেবিলে একটা লিফলেটের মধ্যে লেখা হয়ে চলে আসে। ২০০২ সালে আমি তখন Canada based বাচ্চাদের আন্তর্জাতিক মানের কম্পিউটার শিক্ষাক্রমের প্রতিষ্ঠান টেকনোকিডস ধানমন্ডিতে চাকুরীরত। নতুন প্রতিষ্ঠান তাই কাজ কম, চা খেতে বাইরে গিয়েছিলাম, এসে দেখি একটা সাদা কাল লিফলেট আমার ডেস্কে যাতে লেখা “ব্লাইন্ড ফেইথ অর ইন্টেলেকচুয়াল বিলিফ?”। আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেল লিফলেট টা দেখে। এই দ্বন্দ্বই ত ওই ১০ টা প্রশ্নর মূল যা গত দুই বছর যাবত সমাধান করার চেষ্টা করছি। যেতেই হবে এই কনফারেন্সে আর গেলামও। দু জন ব্যক্তি বক্তব্য রেখেছিলেন সেদিন সেই পুরাতন কৃষিবিদ অডিটোরিয়ামে (আজ যা ফার্মগেটের কেআইবি)। সেই কনফারেন্সের প্রথম বক্তা জনাব শাহ নেওয়াজ ভাই এর বক্তব্য মনে নাই, একজন ফিজিক্স গ্রেজুয়েট পেশায় শিক্ষকতা করেন লন্ডনে আর দ্বিতীয় বক্তা জনাব ইমরান ভাই যিনি লন্ডনে ডাক্তারি পড়ছেন, ইন্টার্নশিপে ছিলেন তখন। শাহ্‌ নেওয়াজ ভাই এর চৌকস ভাবভঙ্গি আর স্পষ্ট বক্তব্য মাথা ঘুরায়ে দিয়েছিল, আরে আমরা যে সব মোল্লাদের কাছ থেকে ধর্ম সম্পর্কে শুনি তাদের চেয়ে এঁরা শত গুন শ্রেষ্ঠ আর দারুণ ব্যক্তিত্বের মানুষ। ডা. ইমরান ভাইয়ের বক্তব্যটা আমি যত দিন বেচে থাকি মনে থাকবে।  সেই অতি পরিচিত ১৬ বছর বয়সের ইমাম আবু হানিফা (রহিমাল্লা)র গল্প, যেখানে তিনি এক ঘন্টা দেরি করে এক বিতর্কে উপস্থিত হয়ে পুর বিতর্ক জিতে নেন। তার দেরির কারণ বলেছিলেন যে নদী পার হতে কোন নৌকা পাচ্ছিলেন না তাই কলাগাছ গুল নিজেরাই নিজেদের কেটে ছেঁটে বেধে ভেলা বানায়ে তাকে নদীটি পারাপারের ব্যবস্থা করে দিয়েছে আর তাতেই তার আসতে এক ঘণ্টা সময় দেরি হয়েছে। উপস্থিত কেউ তার বলা কারণ বিশ্বাস করতে পরছিলেন না, তাদের কাছে তা সত্য বলে গ্রহণযোগ্য হচ্ছিল না। তখন তিনি প্রশ্ন রেখেছিলেন প্রকৃতি একা একাই সব সৃষ্টি করেছে (কার বা কোন বুদ্ধিমত্তার ইশারা ছাড়া) এই বিতর্কে আমাকে ডেকে এনেছ আর তেমরাই এখন বিশ্বাস করতে পারছ না সামান্য এই কলাগাছ গুল একা একা নিজেদের কেটে ছেঁটে ভেলা বানায়ে আমাকে পার করেছে !!? এই ছোট্ট স্মৃতি-গল্পটি মারাত্মক একটি সূত্র প্রদান করে। মানুষের পুর চিন্তার পটভূমিকে পাল্টে দেয়, যারা নাস্তিকতায় বদ্ধমূল তাদের জন্য এটা পুরা মাত্রার ভূমিকম্প বটে। তাদের গভীর মনের ভাবনা যে, বিশ্বচরাচর একা একাই সৃষ্টি হয়েছে ও চলমান আছে এই বদ্ধমূল ধারণায় ফাটল ধরায়ে দেয়ার জন্য যথেষ্ট শক্তিশালী বক্তব্য।

স্রষ্টার ধারনার ধারাবাহিক ইতিহাসের উপর একটা বই কিনেছিলাম বিগত ২০১৯ সালের একুশে বই মেলায়, বইটা মনে হয় রিভাইজ না করেই পাবলিশ করেছে, প্রচুর বানান ভুল, প্রথম কয়েক অধ্যায়ে বাংলা আর ইংরেজির মহা মিশ্রণ । তা সত্যেও যে ঐতিহাসিক তথ্য বইটাতে প্রকাশ করা হয়েছে তার সত্যতা নিয়েও প্রশ্ন রাখা যায় অনেক, লেখকের বলা কথামালার মতই লেগেছে, যেন উনি বক্তব্য রাখছেন, বই লেখার মত করে লেখা নয় তবে ইতিহাসের ধারাবাহিকতাটা আছে খুব ভাল ভাবেই। শেষের কয়েক অধ্যায়ে বুঝা যায় লেখক মুসলিম তবে সিয়াদের একাধিক ধারার কোন একটা ধারার হবে হয়ত (উয়াইসী তরিকায় খেলাফত প্রাপ্ত ১৯৯৬)। উয়াইসী তরিকায় দাবি করা হয় আল্লাহকে দেখা যায় যদি সেই মাত্রার জ্ঞান থাকে কার। বইটির শেষ অধ্যায় গুলতে তা আলোচনা কর হয়েছ। প্রথম অধ্যায় গুলতে মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে স্রষ্টার ধারনার ধারাবাহিক ক্রমবিকাশ লেখক বিস্তারিত ব্যাখ্যা করেছেন যা নিয়েও বিপুল বাকবিতণ্ডা করার অবকাশ আছে। বইটি ঐতিহাসিক ঘটনার গবেষণাপত্র ত নয়ই বরং উনার ব্যক্তিগত জ্ঞান ভাণ্ডারের প্রকাশ মাত্র। তার পরও বলতে চাই - উনি যে ভাবে বলছেন ঐতিহাসিক ঘটনা গুল যদি ঠিক ওভাবে না হয়ে থাকেও তার কাছাকাছি হয় তবে স্রষ্টার ভাবনা চিন্তাশীল মানুষের একটা সহজাত প্রবৃত্তির মত মনে হয়েছে আমার কাছে। এটা অত্যন্ত স্বাভাবিক যে চিন্তাশীল মানুষের পক্ষেই এই প্রশ্নটা করা সংগত, অন্য কোন প্রাণীর এই প্রশ্ন করার ক্ষমতাই নাই। বইটার নাম বলেই দেই "ঈশ্বর GOD আল্লাহর ইতিহাস" - শাহ্‌ সৈয়দ নুরুল কবীর উয়াইসী। বইটির পৃষ্ঠা-৭৭ থেকে উল্লেখ করছি, "Gnostic Christianity এর পরে আরও এক ধরেনর নিগূঢ় তত্ত্ববিদরা আসলেন তারা বললেন : Abandon the search of God and the creation and other matters of a similar sort. Look for him by taking yourself as the starting point. Learn who it is within you makes everything his own and says, My God, my mind, my thought, my soul, my bodies. Learn the sources of sorrow, joy, love, hate. Learn how it happens that one watches without willing, loves without willing. If you can carefully investigate these matters, you will find him in yourself. পৃষ্ঠা-৭৪ এ আছে, Which is also called Grace and Silence. এই Grace and Silence এর উপর ব্র্যাড পিটট এর একটা ডায়ালগ বিহীন ডকুমেন্টারি দেখেছিলাম কয়েক বছর আগে যাতে ওই sorrow, joy, love, hate এবং watches without willing, loves without willing বিষয় গুল অভিনয় ও গল্পকারে দেখান হয়েছে। তখন তা কিছুই বুঝি নাই, ৫ কি ৬ বছর পর এই বই এর পৃষ্ঠা-৭৭ আর ৭৪ পড়ার সময় ব্যাপারটা বুঝতে পারলাম। উল্লেখিত বইটাতে স্রষ্টার ধারণা ধারাবাহিক ইতিহাস বর্ণনায় বলা হয়েছে বহু স্রষ্টার ধারণা থেকে একক স্রষ্টার ধারনা (মনোথিজম) আনুমানিক এত সময়ে আদম নামে এক ব্যক্তি প্রচার শুরু করে যার ধারাবাহিকতায় এক পর্যায়ে ইব্রাহীম (আঃ) আসেন সেই ধারণারই বাহক হিসেবে, তার একটি দারুণ সামাজিক সংস্কার ছিল এই যে, তৎকালীন সমাজে প্রথম সন্তান বলি দেয়ার প্রথা রদ করে তার বদলে পশু কোরবানির প্রচলন করা হয়। স্রষ্টার ধারণার প্রসঙ্গে ওয়ারম হোল উইথ মরগান ফ্রিমেন এর ডকুমেন্টারিতে বলা হয় আদম ও হাওয়ার স্বর্গবাস গল্পসমূহ টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর অববাহিকা গাল্ফ এর অতীত অবস্থানে অনুমান করা যেতে পারে, বলা বাহুল্য ব্যাবিলন সভ্যতা ওই অবস্থানেই বিকাশ লাভ করেছিল। এই সব বক্তব্য গুল সাধারণ সজ্ঞান মুসলমানদের বদ্ধমূল ধারণা বা আকিদাকেও প্রচণ্ড নাড়া দেয়। অন্য দিকে থিওরেটিকাল পদার্থবিদদের বক্তব্যও চরম বিব্রতকর মনে হয়। যেমন ধরুন শিশু মহাবিশ্ব আর সমান্তরাল বহু বিশ্বর (Parallel Multiverse) ওয়ার্ম হোল খুঁজতে খুঁজতে এই অপদার্থ (ভাল অর্থে) বিজ্ঞানীরা যা শুরু করছে, পুরা রূপকথার গল্প মনে হয় মাঝে মধ্যে। বিগ ব্যাং থিউরি প্রমাণ করার পর বলে কিনা এই কণিকা সমৃদ্ধ মহাবিশ্বর সবকিছু সুতা বান্ধা, এই মহাবিশ্বটা স্রষ্টার এক মহা সঙ্গীত মূর্ছনার মত যার নাম স্ট্রিং থিওরি, আর আমরা সেই সুর তরঙ্গে পাগলের মত নাচিতেছি। খাঁটি গ্রাম্য বাংলায় তাই বলতে ইচ্ছা করে, “ও'রা পাইছেটা কি? যা কইব তাতেই আমরা সই“ । কেউ হাল ছাড়ে না, না মোল্লারা, না বিজ্ঞানীরা, মাঝখানে মরে শুধু আমাগো মত হতচ্ছাড়ারা। স্ট্রিং থিওরি এখনও হাইপোথিসিস, তাই বিজ্ঞান এর দেয়া বিশ্ব বীক্ষণের পুর ব্যাপারটা যেন দু দিক বন্ধ একুরিয়ামের মত। যত বাইরের দিকে যাওয়া যায় কিংবা যতই ভিতরে ঢুকা যাক না কেন, অবশেষে কিছুই পাওয়া যায় না। সাধারণ বুদ্ধির মানুষের দম বন্ধ হয়েই তো মরে যাবার মত ব্যাপার। তিন ডাইমেনশনেরই এই অবস্থা, আর স্ট্রিং থিওরি মতে আর বেশ কয়েকটা ডাইমেনশন আছে যা কোকরায়ে এতই ছোট হয়ে গেছে যে আমরা তা দেখতে পাচ্ছি না। এত কিছু বুঝার চেয়ে উন্মাদ হয়ে যাওয়া অনেক আরামের ব্যাপার বলে মনে হতে পারে অনেকের কাছে। এত সমস্যার সমাধান করতে আর একটা নয়, এই মহাকালের স্রোতে আর কয়েকটা আইনেষ্টাইন এর জন্ম নেয়া লাগবে বলে মনে হয়। সময় স্থির, চলমান নয়, এটা আমারও মনে হয় কখন সখন। ব্লক ইউনিভার্স থিউরি মতে তা ফ্লিপ স্টোরি বুকের মত বিগ ব্যাং থেকে বিগ ক্রাঞ্চ একটা গল্প একই সময়ে অবস্থান করছে। প্রশ্ন হল হকিং মহাশয় বললেন বিগ ক্রাঞ্চ শুরু হলে এন্ট্রপি উল্টা পথে চলবে (যদিও তা আজি হতে শত সহস্র বছর পরে হলেও হতে পারে)। মানে হল টেবিল থেকে পড়ে যাওয়া কাপের ভাঙ্গা টুকরা গুল আবার যোরা লাগবে। সময় তখন উল্টো পথে হাঁটবে। সময় যদি চলমান না হয়ে বস্তুর চতুর্থ মাত্রা ও একই এই মহাবিশ্বে স্থির হয় (যা হওয়াটা ব্লক ইউনিভার্স থিউরি/তত্ত্ব মতে যথাযথ) তবে অতীত ও ভবিষ্যৎ সবই তাতে পাওয়া যাবে কিন্তু তা বদলান যাবে না তাই প্যারাডক্সও হবে না- বুঝলাম, কিন্তু সেই আদি প্রশ্নটা তাতে সমাধান হল কই?। সব এক জায়গাতেই ও একই সময়ে আছে বুঝলাম কিন্তু এই এক জায়গায় রাখলটা কে? আবার যদি স্ট্রিং থিওরি প্রমাণ হয়ে যায় তবে সব অনিশ্চয়তার অবসান ঘটায়ে সেই আদি অকৃত্রিম প্রশ্নটা আর জটিল হবে। সময় তখন আর চুতুর্থ মাত্রাই নয় বরং আর ৫/৬ টা নতুন মাত্রা পাওয়া যাবে যা নিয়ে বিস্তর জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে।

ধর্মের অপ ব্যাখ্যার মত মরাত্মক জাদুমন্ত্র মানব ইতিহাসে এক চমকপ্রদ আবিষ্কার বটে। এক দল লোক কে নিয়ন্ত্রণ করতে এর বিকল্প কোন রাজা কিংবা রাষ্ট্রনায়ক বের করতে পারেন নাই আজও। জনমতকে জীবন ও জগতের মৌলিক প্রশ্ন সমূহের ব্যাখ্যা দানকারী যে কোন একটি বিধানের অন্ধ বিশ্বাসে বদ্ধমূল করে ফেলেন তার পর যা বলবেন তা-ই কোন না কোন ভাবে সত্য ও রাজার নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে যাবে। তারা এক পাল ভেড়ার মত রাজার (বা রাষ্ট্রনায়ক/নেতা) কথা মত নেতৃত্ব মেনে চলবে। একটা বা কয়েকটা নতুন ধর্মগ্রন্থ রচনা করতে হতে পারে হয়ত। কিংবা যে কয়টা আছে তাতেই দারুণ কাজ চলবে। সত্য ধর্ম অবশ্য ধরন ধারণে একই ধারার মনে হলেও তার ভিতরকার অবকাঠামোটা ভিন্ন যা গভীর মননিবেশে ধরা পড়ে। আমি এই সব ভিন্ন ভিন্ন ধারার বিশ্বাসের মানুষের মধ্যে বিশৃঙ্খল ভাবে সব ধর্ম থেকে নিজের মন মত বেছে নিয়ে জীবনে প্রয়গ করার প্রবণতা লক্ষ্য করেছি। এটা অনেকটা ডাক্তারের ব্যবস্থাপত্র দেয়ার মত বিষয়। অসুখের সমাধানে যে ওষুধে কাজ হবে তাতেই চলবে, প্রস্ততকারক ভিন্ন হোক কিংবা ভিন্ন রেসিপিতে রান্না হোক, তাতে কি যায় আসে, কাজ তো হচ্ছে। সম্প্রতি হতচকিত হয়ে গেছি কত গুল বিষয় দেখে যা’র বর্ণনা করাও শক্ত। ইংগিতে বলি, জেনে শুনে ধর্মিও বিধি, বিধানের চরম অনিয়ম করতে থাকা অবস্থায় আচার গুল পালনের মাধ্যমে নিষ্ঠাবান সাজা কিংবা মনে মনে ঠিক আছি ভাবা, কিংবা আচার পালনে ও তার বিষয়ে সবই ঠিক ঠাক কিন্তু ধর্মর মূল ব্যবস্থাপত্র গুল সম্পর্কে সম্পূর্ণ রূপে অজ্ঞতামূলক আচরণ করা। শুধু অজ্ঞ বললে ভুল বলা হবে, অল্প বিদ্যা ভয়ংকরী প্রবাদকে সঠিক প্রমাণ করে অল্প জেনে তার ভুল প্রয়গ করতে দেখে আমি মানুষিক ভাবে যার পর নাই ধাক্কা খেয়েছি বেশ কয়েকবার। তার পর এসব আর দেখেও দেখি না। অনেক গুলর মধ্যে একটা মাত্র উদাহরণ দেই, মুজিব বর্ষ হওয়ায় ২০২০ শালের সোনালী ব্যাংকের ক্যালেন্ডারে প্রতি পাতায় জাতীর পিতা শেখ মুজিবের বিভিন্ন সময়ের ছবি দেয়ায় সবার এক কথা এই ক্যালেন্ডার দেয়ালে ঝুলালে নামাজ হবে না !!! আচ্ছা বলেন তো, সুদী ব্যাংকের যদি চাকরও হয় আর সে পশ্চিম দিকে দৈনিক শতবার মাথা ঠুকে নামাজ পড়ে, তার নামাজ কোন বিধানে যুক্তিযুক্ত হওয়া জায়েজ? হ্যাঁ, যদি আল্লাহ চাহে ত সবই সম্ভব, কিন্তু তাঁর দেয়া বিধান মতে কি সম্ভব? কোন মানুষিকতার ভিত্তিতে বা কোন যুক্তিতে সুদী ব্যবসার ধারক বাহকরা নিশ্চিন্তে ভাবে তাদের নামাজ কবুল যোগ্য অথচ দেয়ালে ছবি ঝুললে তা কবুল হবে না? এটা কি চিন্তা না অপ-চেতনা? এই সব যখন ইতিহাস হবে তখন নতুন কোন নাম ব্যবহার করতে হবে এই বিদঘুটে সম্প্রদায়কে উল্লেখ করার জন্য। যারা ধর্মের সব বিধানকে দুমড়ে মুচড়ে নিজেদের সুবিধা মত গুছায়ে নিয়েছে। এই নতুন সম্প্রদায়ের প্রতিক্রিয়া হিসেবে একটি বিকল্প মনোভঙ্গি জনপ্রিয় হয়ে উঠছে। এই বিশেষ মনভঙ্গিটি সেকুলার বা ধর্ম-নিরপেক্ষ মনোবৃত্তি যা গণতন্ত্রের চার মূল স্বাধীনতা স্তম্ভের উপর দাড়িয়ে থাকে। একটি মানুষ মনে বদ্ধমূল করে ধর্মকে আঁকড়ে ধরে থাকতে পারে, ধর্ম বিশ্বাস মানা না মানা যে কার পূর্ণ স্বাধীনতা যা সেকুলার মনোবৃত্তি, অথচ বিস্ময়কর ব্যাপার এই যে, একজন মৌল ধার্মিক তা মানে না, কারণ তার ধর্ম যদিও বলে সবার জন্য শান্তির কথা কিন্তু অন্য ধর্মের লোকদের কিংবা ভিন্ন মত হলেই সে আর সহ্য করতে পারে না। তাদের নিধন করতে বলে, তা মানুষিক ভাবে না হলে নিধন কর যে ভাবে পার। সম্প্রতি মায়েনমার (পূর্বের বার্মা) এর রহিঙ্গা মুসলিমদের বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক নিধন যার চরম একটা উদাহরণ। চিন্তা করতে পারেন যে বৌদ্ধ ধর্মর মূল মন্ত্র অহিংসা পরম ধর্ম তারাই কি ভয়ংকর রকম সহিসংতা দেখাল। সেকুলার বা ধর্ম নিরপেক্ষরা মনে করে যার যা জীবন বিশ্বাস সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। এই স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার অন্য কার থাকতে পারে না। গান্ধীজী তো আর এক ধাপ এগিয়ে বলে গেছেন শুধু স্বাধীনতাই নয়, সকলকে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীলও হতে হবে। মহাত্মা গান্ধীকে খাট কারার অধিকার এই উপমহাদেশে যদি কার থাকে তাকে আমি ভারত উপদ্বীপের সন্তান বলে আমি মনে করি না। তার পরও বলব অপরের ধর্মকে শ্রদ্ধা করা কোন প্রকৃত ধার্মিক ব্যক্তির পক্ষে সম্ভবই না, গোঢ়া ধার্মিক হলে তো কথাই নাই। তেমনি, ব্যক্তিগত স্বাধীনতা, মালিকানার স্বাধীনতা আর মত প্রকাশের স্বাধীনতাকেও  সকল ধর্ম সীমাবদ্ধ করেছে যা সেকুলার মানুষিকতায় পূর্ণ স্বাধীনতা হিসেবে সংরক্ষণ করা হয়ে থাকে। মনে হতে পারে আমি সেকুলার বা ধর্মনিরপেক্ষতা বাদের প্রতি অনুরক্ত হয়ে এর পক্ষে যুক্তি দেখাচ্ছি, আদতে আমার ইদানীং মনে হয় মহাত্মা গান্ধী বহুবছর আগেই এই অবধারিত পরিণতি এই বাস্তবতায় প্রয়োগ করে গেছেন যা আমাদের বুঝতে এতটা সময় লাগল। ধর্ম রাষ্ট্রর দিন বহু আগেই শেষে হয়ে গেছে, তাই বলে তো আর অধর্ম রাষ্ট্র হতে পারে না বরং উত্তরণটা হয়েছে এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থায়, আর এই পরিণতিটা সময়ের সাপেক্ষে যথাযথ প্রমাণ হয়ে গেছে, তাও আমার জন্মেরও বহু বছর আগেই।

গেলালিও কিংবা জিওরদান ব্রুনর মত মহাব্যক্তিত্ব গণের সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে মরতে হয়েছে কিংবা গির্জার পাদ্রীদের (ক্লার্জী) রোষানলে পড়তে হয়েছে। সেই রকম ডারউইনকে কিংবা মেনডেলকে পড়তে হয়নি। কিন্তু ডারউইন তার প্রথম জাহাজ অভিযানে সংগ্রীহিত তথ্য সব হারায়ে ফেলে বা নষ্ট হয়ে যায় কিন্তু হাল না ছেড়ে তিনি দ্বিতীয়বার সে সব সংগ্রহ করেছেন, তেমনি মেনডেলের হাইপোথিসিস বা পরীক্ষালব্ধ ফলাফল তার মৃত্যুর বহুবছর পর স্বীকৃতি পেয়েছে জেনে অবাক লেগেছ। ডারউইনের মতবাদ সারভাইবাল এ্যাট দ্যা ফিটেস্ট বা প্রাকৃতিক নির্বাচনে যেটাই টিকে গেছে সেটাই পরে বিস্তার লাভ করেছে। মানব উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে তার প্রস্তাবিত অভিমতকে কনভিকশন (বদ্ধমূল ধারণা) পর্যায়ে নিয়ে গেছে সমাজতান্ত্রিকেরা। সমাজতন্ত্র বা নাস্তিক তন্ত্র কিংবা ধর্ম তন্ত্র বা ক্লারজীরা (রাবাই কিংবা কাঠ-মোল্লা বা ওলামা-এ-করিম এক্সওয়াইজেড-রা) অথবা এই সেকুলার ধনতান্ত্রিক পুঁজিবাদী গণতান্ত্রিকেরা সবাই এই তিঁনাকে নিয়ে যে নানা প্রকার জল্পনা কল্পনা করে তাকে কনভিকশান পর্যায়ে নিয়ে গেছেন তাদের বিষয়ে যারা অনুরক্ত তাদের এই লেখা না পড়ার অনুরোধ জানায়ে রাখলাম আগেই। খোলা মন নিয়ে যদি পড়েন তবে সমস্যা নাই কিন্তু এনকর্ড মাইন্ড (খুঁটি গাঢ়া মন) হলেই দেখবেন দড়িতে টান পড়েছে, তখন মনে ব্যথা লাগবে।

আমি একবার নিজের কাছেই প্রশ্ন রেখেছিলাম, মানব মনের সঞ্জায়নে মানব নিজেই একটা তমসা করেছে, তন্ময়তাকে সুযোগ দিয়েছে, অনেকটা এই কারণে যে, তন্ময়তাকে বাদ দিলে সে মেশিন না মানব তা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে। সেরকম ভাবে এই মানব সম্প্রদায় প্রেমের সঞ্জায়নে ধারাবাহিক রূপান্তর আজও চালিয়ে যাচ্ছে এবং একে অনন্তকাল ধরে তমসাচ্ছন্ন রাখাকে পাকাপোক্ত করা হয়েছে। হার্ট ওভার হেড থেকে হার্ট ওভার এভরিথিং করা হয়েছে যা আর উন্নত হবে অদূর ভবিষ্যতে। এই সঞ্জায়ন গুলো মানব মনের কিংবা সম্মিলিত মানব মানসের সাধারণীকৃত স্বীকৃত মতামত। আমার প্রশ্নটা ছিল যদি মানব নিজের সঞ্জায়নে আর তার প্রশান্তির সঞ্জায়নে এরূপ বিস্তর বিভ্রান্তকে সুযোগ প্রদান করে তবে স্রষ্টার সঞ্জায়নে এত বিভিন্নতা হবে এটাই স্বাভাবিক। মানে হল আমি মনে করতে চেয়েছিলাম বা বলতে চাচ্ছি স্রষ্টার সঞ্জাও মনে হয় মানব মন প্রসূত একইরকম এতটাই ধাঁধাঁর যা সে একক নিঃসন্দেহ ভাবে সর্ব মত সিদ্ধ করতে প্রস্তুত নয় কিংবা এর সম্পূর্ণ মীমাংসা করেত চাচ্ছে না। 

দ্রষ্টব্য/ফুট নোটঃ
১। ব্ল্যাক হোল, মূলঃ স্টিফেন হকিং, ভাষান্তর: এনায়েত রসুল পৃষ্ঠা ১২৩ অধ্যায় ১২।

2। (https://commons.wikimedia.org/wiki/File:Niels_Bohr_Albert_Einstein_by_Ehrenfest.jpg#/media/
চিত্র:Niels_Bohr_Albert_Einstein_by_Ehrenfest.jpg
)

3| ১। ব্ল্যাক হোল, মূল: স্টিফেন হকিং, ভাষান্তরঃ এনায়েত রসুল পৃষ্ঠা ১০৯ অধ্যায় ১০।

4: POD: (Pocket Oxford Dictionary) : determinism  n. doctrine that human actions, events, etc. are determined by causes external to the will. (external to their free will)

5| POD: (Pocket Oxford Dictionary) : doctrine n. 1 what is taught; body of instruction. 2 a principle of religious or political etc. belief. b set of such principles.

6| ১। ব্ল্যাক হোল, মূল: স্টিফেন হকিং, ভাষান্তরঃ এনায়েত রসুল পৃষ্ঠা ১২1 অধ্যায় ১২।

7। "ঈশ্বর GOD আল্লাহর ইতিহাস" - শাহ্ সৈয়দ নুরুল কবীর উয়াইসী

My write up Edit History: - ১৪অক্টোবর১৯,  26অক্টোবর2020, 26dec2020, 30ডিসে20,  ১জানুয়ারী২০২১